নির্মাণশ্রমিক
চট্টগ্রামে পৃথক স্থানে সেপটিক ট্যাংকে নেমে ৪ জন নিহত
চট্টগ্রামে পৃথক স্থানে সেপটিক ট্যাংকে নেমে কাজ করার সময় বিষাক্ত গ্যাসে ৪ নির্মাণশ্রমিক নিহত হয়েছেন।
শুক্রবার (২৬ জুন) দুপুরে মহানগরীর কদমতলীর ধনিয়ালাপাড়া ও রাউজান উপজেলার নোয়াপাড়া এলাকায় ঘটনা দুটি ঘটে।
মহানগরীর কদমতলীতে নিহত দুজন হলেন নির্মাণশ্রমিক সাকিব ও হৃদয়।
ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর আলম জানান, ধনিয়ালাপাড়ার ছোট মসজিদ বাই লেনে আমেরিকান বিল্ডিং ও লাকি ম্যানসনের পাশের একটি নির্মাণাধীন বহুতল ভবনের নিচতলার সেপটিক ট্যাংকে নেমে কাজ করার সময় আটকা পড়ে শ্বাসরোধে দুই শ্রমিক নিহত হন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস তাদের মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠায়।
এদিকে, একই সময়ে রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ঝিকুটি পাড়ায় রতন ডাক্তারের নির্মাণাধীন বাড়ির সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে আরও দুই শ্রমিক নিহত হন।
নিহতরা হলেন— হলেন রাউজানের কচুখাইন এলাকার প্রদীপ দাশ এবং বোয়ালখালীর কদুরখিল এলাকার সমীরণ দাশ। প্রদীপ বাড়ির মালিক রতন ডাক্তারের জামাতা।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, দুপুর সাড়ে ১২টার দিকে প্রদীপ সেপটিক ট্যাংকে নামার পর দীর্ঘদিন বন্ধ থাকা ট্যাংকে জমে থাকা বিষাক্ত গ্যাসে অসুস্থ হয়ে পড়েন। এ সময় তাকে উদ্ধার করতে নেমে সমীরণও গ্যাসের কারণে অচেতন হয়ে পড়েন।
খবর পেয়ে ফায়ার সার্ভিস তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
১৯ দিন আগে
মগবাজারে নির্মাণাধীন ভবন থেকে লোহার পাইপ পড়ে নির্মাণশ্রমিক নিহত
রাজধানী রমনা মগবাজার মোড় এলাকায় একটি নির্মাণাধীন ভবনের ওপর থেকে লোহার পাইপ নিচে পড়ে তাইজুল ইসলাম (২০) নামের এক নির্মাণশ্রমিক নিহত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের সহকর্মী আলতাব হোসেন জানান, মগবাজার মোড়ে এবিসি কোম্পানির একটি নির্মাণাধীন ১৩ তলা ভবনের নিচে তাইজুল বালুর কাজ করার সময় হঠাৎ ৬ তলা থেকে লোহার একটি পাইপ তার মাথার ওপর পড়ে। এতে তিনি গুরুতর আহত হন। পরে আমরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, তাইজুল কুড়িগ্রাম জেলার নাগেশ্বর থানার আকন্দ পাড়া গ্রামের বাসিন্দা ছিলেন। বর্তমানে ওই নির্মাণাধীন ভবনেই থাকতেন তিনি।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
১৮১ দিন আগে
সিরাজদিখানে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণশ্রমিকের মৃত্যু
মুন্সীগঞ্জের সিরাজদিখানে বিদ্যুৎস্পৃষ্টে মো. নাজমুল মিয়া (৩২) নামে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে।
বুধবার (৩১ জুলাই) লতব্দী নতুন চর এলাকায় ঘটনাটি ঘটে।
আরও পড়ুন: পাবনায় বিদ্যুৎস্পৃষ্টে ভাই-বোনের মৃত্যু
নাজমুল মিয়া গাইবান্ধা জেলার সাদুল্যপুর থানার পশ্চিম কেশালী ডাঙ্গা গ্রামের কাসেম মিয়ার ছেলে।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজাহিদুল ইসলাম বলেন, ‘ভবনের ছাদে রড নিয়ে কাজ করার সময় বিদ্যুতের মেইন লাইনের তারের সঙ্গে রড লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণশ্রমিকের মৃত্যু হয়।’
আইনি প্রক্রিয়ার পর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।
আরও পড়ুন: নরসিংদীতে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২, আহত ৫
লালমনিরহাটে বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু
৭১৪ দিন আগে
বাংলাদেশ থেকে নির্মাণশ্রমিক নিতে আগ্রহী স্কটল্যান্ড: প্রধানমন্ত্রীকে স্কটিশ প্রতিনিধি দল
বাংলাদেশ থেকে নির্মাণশ্রমিক নিতে আগ্রহী স্কটল্যান্ড।
সোমবার (২০ নভেম্বর) দেশটির সফররত সংসদীয় প্রতিনিধি দল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তাদের এ আগ্রহের কথা জানান।
আরও পড়ুন: বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
স্কটল্যান্ডের পার্লামেন্টে প্রথমবারের মতো বাংলাদেশি বংশোদ্ভূত সংসদ সদস্য ফয়সল চৌধুরীর নেতৃত্বে ছয় সদস্যের ক্রস পার্টি পার্লামেন্টারি গ্রুপ (সিপিজি) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার সরকারি বাসভবন গণভবনে সাক্ষাৎ করেন।
প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন- মাইলস ব্রিগস, এভলিন টুইড, জুনেদ হুসাইন চৌধুরী, ফারহান মাসুদ খান ও মো. লুৎফুর রহমান।
সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।
ফয়সল চৌধুরী বলেন, শ্রমিকদের ইংরেজি ভাষায় দক্ষতার অভাব তাদের নিয়োগের ক্ষেত্রে বাধা হিসেবে দেখা হচ্ছে।
তিনি আরও বলেন, স্কটল্যান্ড বাংলাদেশের কৃষি খাতেও বিনিয়োগ করতে চায়।
প্রধানমন্ত্রী প্রতিনিধি দলকে বলেন, তার সরকার দেশের বাইরে যেতে ইচ্ছুক জনশক্তির দক্ষতা বৃদ্ধির জন্য বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে ভাষা, বৃত্তিমূলক কাজ ও কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণ দিচ্ছে।
আরও পড়ুন: বাংলাদেশ-মালদ্বীপ-নেপালের উচিত পারস্পরিক পর্যটনকে উৎসাহিত করা: প্রধানমন্ত্রী
প্রেস সচিব ইহসানুল বলেন, গত ১৫ বছরে স্কটিশ এমপিরা বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন।
তারা উল্লেখ করেন, প্রবাসী বাংলাদেশিরা স্কটল্যান্ডের মূলধারার রাজনীতির সঙ্গে জড়িত এবং বর্তমানে সেখানে প্রায় ২০০ জন নির্বাচিত কাউন্সিলর রয়েছেন।
বৈঠকে উপস্থিত ছিলেন- বাংলাদেশের রাষ্ট্রদূত এম জিয়াউদ্দিন ও মুখ্য সচিব এম তোফাজ্জল হোসেন মিয়া।
আরও পড়ুন: যুক্তরাজ্য ও জার্মানিকে পেছনে ফেলে ২০৩০ সালের মধ্যে বিশ্বের ৯ম বৃহত্তম বাজার হবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী
৯৬৮ দিন আগে
চুয়াডাঙ্গায় বিদ্যুতায়িত হয়ে নির্মাণশ্রমিকের মৃত্যু
চুয়াডাঙ্গায় জীবননগর উপজেলায় বিদ্যুতায়িত হয়ে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে।
শনিবার (১২ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার গঙ্গাদাসপুরে মসজিদের দ্বিতীয় তলার ছাদে রড বাঁধায়ের সময় বিদ্যুতায়িত হয়ে তিনি মারা যান।
নিহত নির্মাণশ্রমিক রুহুল আমিন (২০) উপজেলার গঙ্গাদাসপুর গ্রামের শুকুর আলীর ছেলে।
আরও পড়ুন: জৈন্তাপুরে ঈদগাহে যাওয়ার সময় বিদ্যুতায়িত হয়ে শিশুর মৃত্যু
স্থানীয়রা জানান, গঙ্গাদাসপুর জামে মসজিদের দ্বিতীয় তলার ছাদের রড বাঁধার কাজ করছিলেন কয়েকজন শ্রমিক। এসময় একটি রড বৈদ্যুতের তারের উপর পড়ে। এতে নির্মাণশ্রমিক রুহুল আমিন বিদ্যুতায়িত হন।
তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) মোস্তাফিজুর রহমান বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই তার মৃত্যু হয়।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবিদ হাসান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: মাছ ধরতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে প্রাণ গেল কলেজছাত্রের
লঞ্চে বিদ্যুতায়িত হয়ে নিখোঁজ কিশোরের লাশ উদ্ধার
১০৬৮ দিন আগে