আনসার বাহিনী
আনসার বাহিনীকে ‘হিউম্যান ক্যাপিটাল ডেভেলপমেন্ট প্ল্যাটফর্মে’ রূপান্তর করা হচ্ছে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আধুনিক প্রযুক্তিনির্ভর প্রশিক্ষণ, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে ধীরে ধীরে একটি ‘হিউম্যান ক্যাপিটাল ডেভেলপমেন্ট প্ল্যাটফর্মে’ রূপান্তর করা হচ্ছে।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশ উপলক্ষে বুধবার (২০ মে) দেওয়া এক বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, আনসার-ভিডিপি নিয়মিত কার্যক্রমের পাশাপাশি প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টি করছে। ‘সঞ্জীবন প্রকল্পের’ মাধ্যমে গ্রামভিত্তিক উদ্যোক্তা সৃষ্টি এবং ব্যাংক ও ওয়েলফেয়ার ট্রাস্টের মাধ্যমে জামানতবিহীন ঋণ দেওয়া হচ্ছে।
তিনি বলেন, এভিজবস (আনসার অ্যান্ড ভিডিপি জব পোর্টাল) সফটওয়্যার ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে দেশীয় ও বিদেশি কর্মসংস্থানের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে রিক্রুটিং এজেন্সির লাইসেন্স নিয়ে আনসার ওয়েলফেয়ার ট্রাস্টের মাধ্যমে বিদেশে কর্মসংস্থানের উদ্যোগ সদস্যদের জন্য সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।
তিনি আরও বলেন, জাপানি ভাষা শিক্ষা, ফ্রিল্যান্সিং, ডিজিটাল মার্কেটিং এবং সিক্স-জি ওয়েল্ডিংয়ের মতো আধুনিক প্রশিক্ষণের মাধ্যমে বাহিনীর সদস্যদের ক্রমান্বয়ে একটি ‘হিউম্যান ক্যাপিটাল ডেভেলপমেন্ট প্ল্যাটফর্মে’ রূপান্তর করা হচ্ছে।
নিষ্ঠা, শৃঙ্খলা, পেশাদারত্ব ও দেশপ্রেমের মাধ্যমে আনসার ও ভিডিপি ভবিষ্যতে একটি ‘প্রযুক্তিনির্ভর মানবিক সামাজিক বাহিনী’ হিসেবে আত্মপ্রকাশ করবে বলেও এ সময় আশাবাদ ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।
সরকারপ্রধান বলেন, যেকোনো সুশৃঙ্খল বাহিনীর জন্য ‘চেইন অব কমান্ড’ ও ‘ডিসিপ্লিন’ মেনে চলা অপরিহার্য ও অবশ্য পালনীয় নীতি। এই দুটি বিষয়ে সামান্যতম অবহেলা পরিলক্ষিত হলেও কোনো বাহিনী সুশৃঙ্খল হয়ে উঠতে পারে না। কোনো বাহিনীর মধ্যে ডিসিপ্লিনের অভাব দেখা দিলে তাদের সম্পর্কে জনমনে আস্থার সংকট সৃষ্টি হয়—এ বিষয়ে খেয়াল রাখা জরুরি।
১০ দিন আগে
আনসার বাহিনীকে গ্রেপ্তারের ক্ষমতা দেওয়ার বিষয়টি ভুল: স্বরাষ্ট্রমন্ত্রী
আনসার বাহিনীকে গ্রেপ্তারের ক্ষমতা দেওয়ার বিষয়টি প্রোপাগান্ডা বা ভুল তথ্য বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।
বুধবার (২৫ অক্টোবর) সচিবালয়ে বিজয় দিবস উদযাপন উপলক্ষে সার্বিক নিরাপত্তাবিষয়ক আন্তঃমন্ত্রণালয় সভা শেষেসাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
আনসার ব্যাটালিয়ন সদস্যদের অপরাধীকে আটক, দেহ তল্লাশি ও মালামাল জব্দের ক্ষমতা দেওয়া হচ্ছে বলে সমালোচনা করছে বিএনপি। এটা পুলিশও চায় না।
আনসার বাহিনীকে গ্রেপ্তারের ক্ষমতা দেওয়া হচ্ছে কি না- এ প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এটা একটা ভুল তথ্য, আপনাদের ভুল ধারণা। ভুল ধারণা থেকেই প্রশ্নটা করছেন। আনসার বাহিনীকে গ্রেপ্তারের অনুমতি কখনো দেওয়া হয়নি। আজও দেওয়া হয়নি এবং কোনো আইন দ্বারা সেটা দেওয়ার কোনো ক্ষমতা আমাদের নেই।
আরও পড়ুন: গণতন্ত্র রক্ষার জন্য নয়, ধ্বংসের জন্য লড়াই করছে বিএনপি: কাদের
তিনি বলেন, আমাদের ফৌজদারি কার্যবিধির আওতার ভেতরে থেকে সব আইনশৃঙ্খলা বাহিনীকে কাজ করতে হবে। এই হলো মূলকথা। তাদের যে আইনটি আসছে, সেটি পরীক্ষা-নিরীক্ষার শেষ পর্যায়ে এখানে এসেছে। এটা আমাদের সংসদীয় স্থায়ী কমিটিতে গেছে, স্থায়ী কমিটির সদস্যরা এটি পরীক্ষা-নিরীক্ষা করবেন। সেখানে কোনো শব্দ, বাক্য যদি এ ধরনের প্রশ্নের অবতারণা করে, তবে সেগুলো কারেকশন হবে। এখানে প্রচলিত আইনের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই।
কোনো বাক্য যদি আইনের সঙ্গে সাংঘর্ষিক হয় তাহলে সেটি তারা পরিশুদ্ধ করবেন জানিয়ে মন্ত্রী বলেন, যেকোনো বাহিনীকে প্রচলিত ফৌজদারি আইন মেনে কাজ করতে হয়। আমি একটি কথা স্পষ্ট করে বলে দিচ্ছি, এখানে ভুল বোঝাবুঝির কোনো অবকাশ নেই।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমি শুনতে পাচ্ছি, অনেক জায়গায় প্রচার হচ্ছে এবং বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত হয়েছে আনসার পুলিশের ক্ষমতা নিয়ে যাচ্ছে। এগুলো প্রোপাগান্ডা, সব মিস ইনফরমেশন। এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। আমরা সবসময় বলি, আমাদের দুটো ফোর্সই নিরাপত্তা বাহিনীর সদস্য।
আরও পড়ুন: বাংলাদেশের অসাম্প্রদায়িক পথচলা বাধাগ্রস্ত করলে জনগণ তা প্রতিহত করবে: খাদ্যমন্ত্রী
কোনো কিছুই ২৮ অক্টোবরের বিএনপির সমাবেশ বন্ধ করতে পারবে না: ফখরুল
৯৪৮ দিন আগে