রাজবাড়ী-১
রাজবাড়ীর দুই আসনেই বিএনপি প্রার্থীর বিজয়
রাজবাড়ী জেলার দুইটি সংসদীয় আসনেই বড় ব্যবধানে জয়লাভ করেছেন বিএনপি মনোনীত প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম ও মো. হারুন-অর-রশিদ।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে রাজবাড়ী জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়।
রিটার্নিং কর্মকর্তা ঘোষিত ফলাফল অনুযায়ী, রাজবাড়ী-১ আসনে (সদর ও গোয়ালন্দ) মোট ১৫৬টি কেন্দ্রের ‘ধানের শীষ’ প্রতীকের প্রার্থী বিএনপির আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম ১ লাখ ৫৪ হাজার ৫৪১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোট জামায়াতে ইসলামীর ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের প্রার্থী মো. নূরুল ইসলাম ১ লাখ ১ হাজার ৯২ ভোট পেয়েছেন।
এই আসনের সর্বমোট ১৫৭টি কেন্দ্রে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১ লাখ ৫৭ হাজার ৫২৫ এবং ‘না’ পড়েছে ৮৭ হাজার ২২৫ ভোট। আসনে প্রদত্ত ভোটের শতকরা হার ৬৩ দশমিক ২০ ভাগ।
অন্যদিকে, রাজবাড়ী-২ আসনে (পাংশা, বালিয়াকান্দি ও কালুখালী) মোট ১৯৮টি কেন্দ্রে ‘ধানের শীষ’ প্রতীকের বিএনপি মনোনীত প্রার্থী মো. হারুন-অর-রশিদ ২ লাখ ৩৭ হাজার ২৫৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোট মনোনীত জাতীয় নাগরিক পার্টি-এনসিপির ‘শাপলা কলি’ প্রতীকের প্রার্থী জামিল হিজাযী পেয়েছেন ৬৭ হাজার ২৯৯ ভোট। এছাড়া স্বতন্ত্র (বিএনপির বিদ্রোহী) ‘কলস’ প্রতীকের প্রার্থী সাবেক সাংসদ নাসিরুল হক সাবু ৩৬ হাজার ৩৩৮ ভোট পেয়েছেন।
এই আসনে সর্বমোট ১৯৯টি কেন্দ্রে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ২ লাখ ৭ হাজার ৬২৫ এবং ‘না’ পড়েছে ১ লাখ ১৪ হাজার ৭৬৭ ভোট। প্রদত্ত ভোটের শতকরা হার ৬৪ দশমিক ৮৯ ভাগ।
১৮ ঘণ্টা আগে
স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করায় গোয়ালন্দ জাপার সভাপতিসহ ২ নেতাকে অব্যাহতি
স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করার অভিযোগে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা জাতীয় পার্টির (জাপা) সভাপতি হামিদুল হক বাবলু ও জেলা কমিটির যুগ্ম-প্রচার সম্পাদক মো. মনির হোসেনকে দলের সকল পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী সদর ও গোয়ালন্দ উপজেলা নিয়ে রাজবাড়ী-১ সংসদীয় আসন গঠিত। এই আসনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন জেলা জাপা সভাপতি আইনজীবী খন্দকার হাবিবুর রহমান বাচ্চু।
দলীয় কার্যালয়ে জরুরি সভায় দলের নেতা-কর্মীদের নিয়ে সর্ব সম্মতিক্রমে সিদ্ধান্ত ২৬ ডিসেম্বর হলেও আনুষ্ঠানিকভাবে সোমবার (১ জানুয়ারি) রাতে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়।
আরও পড়ুন: চুয়াডাঙ্গা-১ আসন: সরে দাঁড়ালেন জাপা প্রার্থী
সভাপতি খন্দকার হাবিবুর রহমান বাচ্চু ও সাধারণ সম্পাদক মোকছেদুর রহমান মোমিন ওই সংবাদ বিজ্ঞপ্তিতে সই করেছেন।
এতে বলা হয়, রাজবাড়ী-১ আসনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন খন্দকার হাবিবুর রহমান বাচ্চু। দলীয় নেতা-কর্মীদের নিয়ে তিনি নিয়মিত প্রচার-প্রচারণা চালালেও হামিদুল হক বাবলু ও মো. মনির হোসেনকে পাওয়া যাচ্ছে না। বরং স্বতন্ত্র প্রার্থী রাজবাড়ী সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ট্রাক প্রতীকের প্রার্থী আইনজীবী ইমদাদুল হক বিশ্বাসের পক্ষে তারা নিয়মিত প্রচারণায় অংশ নিচ্ছেন।
যা সম্পূর্ণভাবে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অন্যতম কারণ। তাই দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে ২৬ ডিসেম্বর এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় সর্ব সম্মতিক্রমে গোয়ালন্দ উপজেলা জাতীয় পার্টির সভাপতি হামিদুল হক বাবলু ও জেলা জাতীয় পার্টির যুগ্ম-প্রচার সম্পাদক, দৌলতদিয়া ইউনিয়ন জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক মো. মনির হোসেনকে দলের সকল পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, একই সঙ্গে গোয়ালন্দ উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো. লিয়াকত হোসেনকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করা হয়েছে। তাদেরকে স্থায়ীভাবে অব্যাহতির জন্য জাতীয় পার্টির সুপারিশ কেন্দ্রীয় জাতীয় পার্টির কার্যালয়ে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: হবিগঞ্জ-৪ আসন: ব্যারিস্টার সুমনকে আবারও শোকজ
রাজশাহী-৪ আসন: নৌকার সমর্থকদের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থীর ৪ নারী কর্মীর হামলার অভিযোগ
৭৭৩ দিন আগে
রাজবাড়ীতে ৭ প্রার্থীর মনোনয়ন বাতিল
রাজবাড়ী-১ আসনে সদ্য পদত্যাগ করা উপজেলা চেয়ারম্যান ইমদাদুল হক বিশ্বাসসহ চার স্বতন্ত্র প্রার্থী এবং রাজবাড়ী-২ আসনে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক স্বতন্ত্র প্রার্থী নূরে আলম সিদ্দিকী হকসহ তিনজনের মনোনয়ন বাতিল করা হয়েছে।
সোমবার (৪ ডিসেম্বর) রাজবাড়ী জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার আবু কায়সার খান মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ ঘোষণা দেন।
এ সময় রাজবাড়ী-১ (রাজবাড়ী সদর ও গোয়ালন্দ) আসনে স্বতন্ত্র চারজন প্রার্থীর মধ্যে সদ্য পদত্যাগ করা উপজেলা চেয়ারম্যান ইমদাদুল হক বিশ্বাস, সাবেক মুলঘর ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান মুসুল্লি, স্বপন কুমার সরকার, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আকবর আলী মর্জির ছেলে আশিশ আকবর সুবিরের মনোনয়নপত্রে ১ শতাংশ ভোটারের তথ্যে গরমিল থাকায় তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়।
অপরদিকে, রাজবাড়ী-২ (পাংশা, বালিয়াকান্দি ও কালুখালী) স্বতন্ত্র প্রার্থীসহ তিনজনের মনোনয়নপত্র বাতিল করা হয়।
এ তালিকায় প্রভাবশালী প্রার্থী কেন্দ্রীয় কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক নূরে আলম সিদ্দিকী হকের মনোনয়নপত্রে ১ শতাংশ ভোটারের তথ্যে গরমিল ও ঋণ খেলাপি থাকায় তৃণমূল বিএনপির এসএম ফজলুল হক ও মুক্তিজোটের প্রার্থী মো. আব্দুল মালেক মণ্ডলের মনোনয়নপত্র বাতিল করা হয়।
জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার আবু কায়সার খান বলেন, যাচাই-বাছাইয়ে বাতিল করা প্রার্থীরা নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন কমিশন (ইসি) বরাবর আপিল করতে পারবেন।
আরও পড়ুন: নওগাঁর ৬ আসনে ৩৩ জনের মনোনয়নপত্র বৈধ, বাতিল ২২ জন
মানিকগঞ্জে জাতীয় পার্টির সব প্রার্থীর মনোনয়ন বাতিল
ময়মনসিংহে ২৪ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল
৮০২ দিন আগে