রাজশাহী-৫
রাজশাহীর ৬টি আসনে ৪টিতে বিএনপি, দুটিতে জামায়াত বিজয়ী
রাজশাহী জেলার ৬টি সংসদীয় আসনের মধ্যে ৪টিতে বিএনপি সমর্থিত প্রার্থীরা বিজয়ী হয়েছেন। বাকি দুটি আসনে জামায়াতে ইসলামের প্রার্থীরা জয়লাভ করেছেন। জেলার ৬টি আসনে পোস্টাল ভোটসহ বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করা হয়েছে।
রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের মোট ১৬০টি কেন্দ্রের মধ্যে সবগুলো কেন্দ্রের ফলাফলে জামায়াত মনোনীত প্রার্থী মুজিবুর রহমান পেয়েছেন ১ লাখ ৭১ হাজার ৭৮৬ ভোট। বিএনপির প্রার্থী শরীফ উদ্দীন পেয়েছেন ১ লাখ ৬৯ হাজার ৯০২ ভোট। ১ হাজার ৮৮৪ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন মুজিবুর রহমান।
অপরদিকে, রাজশাহী-২ (সদর) আসনে মোট কেন্দ্র ১১৬টি। এর মধ্যে সবকয়টি কেন্দ্রের ফলাফলে বিএনপির প্রার্থী মিজানুর রহমান মিনু পেয়েছেন ১ লাখ ২৫ হাজার ৬৪৭ ভোট। এ আসনে জামায়াতের প্রার্থী ডা. মোহাম্মদ জাহাঙ্গীর পেয়েছেন ৯৭ হাজার ৪৬৬ ভোট।
এছাড়া, রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে মোট কেন্দ্র ১৩১টি। সবয়কটি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে বিএনপির প্রার্থী অ্যাডভোকেট শফিকুল হক মিলন পেয়েছেন ১ লাখ ৭৬ হাজার ৪৬৮ ভোট। এ আসনে জামায়াতের প্রার্থী অধ্যাপক আবুল কালাম আজাদ পেয়েছেন ১ লাখ ৩৬ হাজার ৫৬৫ ভোট।
অন্যদিকে, রাজশাহী-৪ (বাগমারা) আসনে মোট ভোটকেন্দ্র ১২২টি। এর মধ্যে ১২২টি কেন্দ্রের প্রাপ্ত ফলে জামায়াত মনোনীত প্রার্থী ডা. আব্দুল বারী সরদার পেয়েছেন ১ লাখ ১৮ হাজার ২৪৮ ভোট। বিএনপি প্রার্থী ডি এম ডি জিয়াউর রহমান পেয়েছেন ১ লাখ ৯ হাজার ৭৫৯ ভোট। ৮ হাজার ৪৪৯ ভোটের ব্যবধানে ডা. আব্দুল বারী সরদার বিজয়ী হয়েছেন।
এছাড়াও, রাজশাহী ৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে মোট ভোট কেন্দ্র ১৩২টি। সবগুলো কেন্দ্রের ফলাফলে বিএনপির প্রার্থী অধ্যক্ষ নজরুল ইসলাম মণ্ডল পেয়েছেন ১ লাখ ২৩ হাজার ৬১২ ভোট। এখানে জামায়াতে ইসলামের প্রার্থী মাওলানা মনজুর রহমান পেয়েছেন ৫৫ হাজার ৮৭৩ ভোট।
রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনে মোট ভোটকেন্দ্র ১১৯টি। সবগুলো কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে বিএনপির প্রার্থী আবু সাঈদ চাঁদ পেয়েছেন ১ লাখ ৪৮ হাজার ৬৭২ ভোট। জামায়াতে ইসলামের প্রার্থী নাজমুল হক পেয়েছেন ৯২ হাজার ৯৬৫ ভোট।
৪ ঘণ্টা আগে
রাজশাহী-৫ আসনে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী ক্যাম্পে ককটেল বিস্ফোরণ
রাজশাহী-৫ (দুর্গাপুর-পুঠিয়া) আসনের স্বতন্ত্র প্রার্থী ওবায়দুর রহমানের (ঈগল প্রতীক) নির্বাচনী ক্যাম্পে ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দুর্গাপুর পৌর সদরের সিংগা বাজারে এ ঘটনা ঘটে। এতে দুইজন আহত হয়েছেন। যাদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রতিবাদে স্বতন্ত্র প্রার্থী ওবায়দুর রহমানের সমর্থকরা বিক্ষোভ মিছিল বের করেন। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশের কর্মকর্তারা।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঈগল প্রতীকের কর্মী-সমর্থকরা নির্বাচনী কার্যালয়ের ভেতরে ও বাইরের অবস্থান করছিলেন। এ সময় ৩ যুবক এসে চলন্ত মোটরসাইকেল থেকে স্বতন্ত্র প্রার্থী ওবায়দুর রহমানের নির্বাচনী কার্যালয়ে ককটেল নিক্ষেপ করে শিবপুরের দিকে দ্রুত পালিয়ে যায়। বিকট শব্দে বিস্ফোরণ ঘটলে ধোঁয়ায় অন্ধকার হয়েছে যায়। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
আরও পড়ুন: রাজশাহীতে নৌকার সমর্থকদের হামলায় স্বতন্ত্র প্রার্থীর ৭ নেতা-কর্মী আহত
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহসহ আশেপাশের সিসিটিভির ফুটেজ সংগ্রহ করেছে।
দুর্গাপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ছালিমুদ্দিন বলেন, স্বতন্ত্র প্রার্থীর ভোটারদের ভয়ভীতি দেখাতে একটি পক্ষ আমাদের প্রচার অফিসে বোমা নিক্ষেপ করেছে। এ ঘটনায় থানায় অভিযোগ করা হবে।
স্বতন্ত্র প্রার্থী ওবায়দুর রহমান অভিযোগ করে বলেন, ‘নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার কথা বলা হলেও রাজশাহী-৫ আসনে তার কোনো সম্ভাবনা দেখছি না। আমার নেতা-কর্মীদের মারধর করা হচ্ছে, হুমকি-ধামকি দেওয়া হচ্ছে। নির্বাচনী কার্যালয় ভাংচুর করা হচ্ছে। এসব বিষয়ে লিখিত অভিযোগ করা হলেও ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এ রকম অবস্থা চলতে থাকলে নির্বাচনের সুষ্ঠ পরিবেশ নিশ্চিত হবে না।’
বিষয়টি নিয়ে প্রধান নির্বাচন কমিশনের কাছে লিখিত ভবে জানানো হবে বলেও জানান ওবায়দুর রহমান।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম বলেন, ‘নির্বাচনী কার্যালয়ে একটি ককটেল বিস্ফোরিত হয়েছে। এতে দুইজন সামন্য আহত হয়েছে বলে শুনেছি। তবে তাদের ঘটনাস্থলে পায়নি।’
ওসি বলেন, ঘটনাস্থল থেকে ককটেলের আলামত জব্দ করা হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। তদন্ত সাপেক্ষে এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
আরও পড়ুন: রাজশাহী-৫ আসনের আ. লীগ প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ
রাজশাহী-৪ আসন: নৌকার সমর্থকদের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থীর ৩ কর্মীকে মারধরের অভিযোগ
৭৭৭ দিন আগে
রাজশাহী-৫ আসনের আ. লীগ প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ
রাজশাহী-৫ (দুর্গাপুর -পুঠিয়া) আসনের নৌকার প্রার্থী আব্দুল ওয়াদুদ দারার বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে কারণ দর্শানোর নোটিশ জারি করেছে নির্বাচন অনুসন্ধান কমিটি।
নির্বাচন অনুসন্ধান কমিটির যুগ্ম মহানগর দায়রা জজ লুনা ফেরদৌস জারি করেন।
সোমবার (২৫ ডিসেম্বর) নির্বাচন অফিস থেকে দারা ও তার সমর্থককে এ শোকজ নোটিশ পাঠানো হয়।
অভিযোগে বলা হয়েছে, আব্দুল ওয়াদুদ দারা রাজশাহী-নাটোর মহাসড়কের বানেশ্বর ট্রাফিক মোড়ে সড়ক বিভাজনের উপর বড় ছবি দেখতে পান অনুসন্ধান কমিটির সদস্যরা।
এ ছবিটি নির্বাচনী বিধিমালা লঙ্ঘন করে টাঙ্গানো হয়েছে। ২৮ ডিসেম্বর বিকাল ৩টার মধ্যে এই ঘটনার লিখিত ব্যাখা প্রদানের জন্য নিদের্শ প্রদান করা হয়েছে। তা না করলে দারার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে নোটিশে জানানো হয়।
আরও পড়ুন: রাজশাহীতে চিত্রনায়িকা মাহিকে হুমকিদাতাকে শোকজ
রাজশাহী-৪ আসনে স্বতন্ত্র প্রার্থীর ওপর হামলার অভিযোগ
৭৮০ দিন আগে