নেতা-কর্মী
আশুলিয়ায় ভোটকেন্দ্র দখলচেষ্টার অভিযোগে বিএনপির ১৩ নেতা-কর্মী আটক
ঢাকার আশুলিয়ায় দুটি ভোটকেন্দ্র দখলের চেষ্টার অভিযোগে বিএনপির ১৩ নেতা-কর্মীকে আটক করেছে সেনাবাহিনী। পরে তাদের আশুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সেনাবাহিনীর টহল দল ধামসোনা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের নতুন নগর নিউ মডেল স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্রে অভিযান চালিয়ে ৯ জনকে আটক করে।
আটকরা হলেন— আশুলিয়া থানাধীন মধুপুর এলাকার আব্দুর রহমান (৪২), মো. শাহজাহান বেপারী (৬৪), মোহাম্মদ সরোয়ার (৫২), মো. জুলহাস উদ্দিন (২৪), মো. সুমন (২৩), মো. সুজন (২০), মো. শাহিনুর ইসলাম (৩০), মো. সুমন (৩৬) এবং গোপিপাড়া এলাকার মোহাম্মদ নুরুল ইসলাম (৩৫)। তারা সবাই বিএনপি মনোনীত প্রার্থী ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর সমর্থক বলে জানা যায়।
অন্যদিকে, প্রায় একই সময়ে ধামসোনা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নলাম ভোটকেন্দ্রে পৃথক অভিযানে আরও ৪ জনকে আটক করা হয়।
আটকরা হলেন— নলাম বাগবাড়ি এলাকার মো. মন্টু মিয়া (৩৫), নলাম পানপাড়া এলাকার মো. জুয়েল মিয়া (৩৬), কবির হোসেন (৩৭) এবং রাকিব হোসেন (৩৯)। তারাও একই প্রার্থীর সমর্থক বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
আশুলিয়া থানার দায়িত্বরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) সায়মন শেখ বলেন, সেনাবাহিনী রাতেই ১৩ জনকে আটক করে থানায় হস্তান্তর করেছে। বর্তমানে তারা থানা হেফাজতে রয়েছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নির্বাচনি পরিবেশ স্বাভাবিক রাখতে এলাকায় সেনাবাহিনী ও পুলিশের টহল জোরদার রয়েছে বলে জানান তিনি।
১ দিন আগে
চাঁপাইনবাবগঞ্জে জামায়াতে যোগ দিলেন বিএনপির ৬০ নেতা-কর্মী
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় নির্বাচনি পথসভায় বিএনপি ছেড়ে জামায়াত ইসলামীতে যোগ দিয়েছেন অন্তত ৬০ জন নেতা-কর্মী।
শুক্রবার (৩০ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের মফিজ মোড়ে আয়োজিত এক পথসভায় আনুষ্ঠানিকভাবে তারা জামায়াতে যোগ দেন।
চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী কেরামত আলী নবাগতদের ফুলের মালা পরিয়ে বরণ করে নেন।
নতুন করে জামায়াতে যোগ দেওয়া ব্যক্তিরা জানান, আদর্শগত মিল, নৈতিক রাজনীতি এবং বর্তমান রাজনৈতিক বাস্ততার কারণে তারা জামায়াতে ইসলামীতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
এ সময় কেরামত আলী বলেন, ‘দেশ, ইসলাম ও মানবতার পক্ষে কাজ করতে আগ্রহী সবাইকে জামায়াতে ইসলামী স্বাগত জানায়। আপনাদের এই যোগদান আমাদের সংগঠনকে আরও শক্ত ভিত্তির ওপর দাঁড় করাবে।’
তিনি আরও বলেন, সত্য, ন্যায় ও ইনসাফভিত্তিক রাজনীতির মাধ্যমেই একটি মানবিক ও কল্যাণমুখী রাষ্ট্র গড়া সম্ভব।
অনুষ্ঠানে উপজেলা জামায়াতে ইসলামের সাবেক আমির ও কানসাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেফাউল মূলকসহ স্থানীয় জামায়াত এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
১৩ দিন আগে
মানিকগঞ্জে আ.লীগ নেতা-কর্মীদের ছাড়িয়ে নিতে থানা ঘেরাও
মানিকগঞ্জের সাটুরিয়ার গ্রেপ্তার উপজেলা আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের ছাড়িয়ে নিতে থানা ঘেরাও করেছে ছাত্রলীগের নেতা-কর্মী ও গ্রেপ্তারদের পরিবারের সদস্যরা।
সোমবার (৭ জুলাই) সন্ধ্যার পর থানা চত্ত্বরে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল (সোমবার) বিকাল ৫টার দিকে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মোশারফ হোসেন বাকা (৫৬), উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল খালেক (৪৫), সাটুরিয়া সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. হেলাল উদ্দিন (৫৪) ও উপজেলা ছাত্রলীগের সক্রিয় কর্মী গোলাম রাব্বিকে (২৬) গ্রেপ্তার করা হয়। এরপর পুলিশের ওপর ক্ষিপ্ত হয়ে সন্ধ্যায় থানা ঘেরাও করেন ছাত্রলীগের স্থানীয় নেতা-কর্মী ও পরিবারের সদস্যসহ ৪০ থেকে ৫০ জন।
আরও পড়ুন: মানিকগঞ্জের সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার
সোমবার রাতে সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুর ইসলাম বলেন, বিভিন্ন মামলায় সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কয়েকজকে গ্রেপ্তারের পর তাদের অনুসারীরা থানা ঘেরাওয়ের চেষ্টা করেন। বর্তমানে পরিস্থিতি পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
পুলিশের কাজে বাধা দেওয়ার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলার প্রস্ততি চলছে এবং তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
২২০ দিন আগে
শেখ হেলাল, তন্ময়সহ বাগেরহাট আ.লীগের ৩৫ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা
বাগেরহাটের ফকিরহাটে ছাত্র-জনতার ওপর গুলি, বোমা বিস্ফোরণ ও স্থাপনা ধ্বংসের অভিযোগে বাগেরহাট-১ আসনের সাবেক সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন, বাগেরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময় ও তৎকালীন পুলিশ সুপার আবুল হাসনাতসহ আওয়ামী লীগের ৩৫ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।
এছাড়া বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফেরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় অজ্ঞাত পরিচয় আরও ৬০ জনকে মামলায় আসামি করা হয়েছে।
শনিবার (৮ ফেব্রুয়ারি) শহরের খারদ্দার এলাকার ব্যবসায়ী মো. রফিকুল ইসলাম মিঠু বাদী হয়ে ফকিরহাট থানায় এ মামলা করেন।
ওই দিনই মামলার এজাহারভুক্ত ৬ নম্বর আসামি আবুল হাসনাত খানকে গ্রেপ্তার দেখানো হয়। পরে পুলিশ আজ (রবিবার) তাকে বাগেরহাট আদালতে হাজির করলে আদালত তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার অন্যান্য আসামিরা হলেন— বাগেরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য আইনজীবী মীর শওকত আলী বাদশা, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ কামরুজ্জামান টুকু, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আইনজীবী ভূইয়া হেমায়েত উদ্দিন, ফকিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন কুমার দাশ, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বাগেরহাট পৌরসভার মেয়র খান হাবিবুর রহমান, বাগেরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা যুবলীগ সভাপতি সরদার নাসির উদ্দিন, আবুল কালাম আজাদ ওরফে সাহেব মল্লিক, ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ও যুবলীগ নেতা ওহিদুর রহমান বাবু, ইমরুল হাসান, বাগেরহাট সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি শিপন মিনা, শেখ হেলাল উদ্দিনের একান্ত সহকারী ফিরোজুল ইসলাম, জেলা শ্রমিক লীগের সভাপতি রেজাউর রহমান মন্টু, সাধারণ সম্পাদক খান আবু বক্কর সিদ্দিক ওরফে বক্কর খা, বাগেরহাট পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ বশিরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা শামিম আহসান, শেখ মহিতুর রহমান পল্টন, সৈয়দ বাদশা হোসেন, খান মুজিবুর রহমান, দুলাল আকন, কাদের সরদার, হুমাযুন কবির পলি,সুমন রাহি, ফারুক হোসেন, দোলন মোল্যা, নাহিয়ান সুলতান, মমিনুল হক আকাশ, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মীর জায়েসী আসরাফী জেমস, ফারুক তালুকদার, বাগেরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্টির সভাপতি লিয়াকত হোসেন লিটন, নকিব নজু, কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মেহেদি হাসান বাবু ও নাজমা সরোয়ার।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, আসামিরা ছাত্র-জনতার আন্দোলন নস্যাৎ করার উদ্দেশ্যে অন্তর্ঘাতমূলক কার্যক্রম সংঘটনের লক্ষ্যে গত ৪ আগস্ট ফকিরহাট উপজেলার কাটাখালী গোলচত্ত্বর সংলগ্ন পাওয়ার ফিলিং স্টেশনের সামনে পাকা রাস্তার ওপর বেআইনিভাবে রাস্তা অবরোধ করে অন্তর্ঘাতমূলক কার্যক্রম করে এবং আন্দোলনকারী বৈষম্যবিরোধী ছাত্র-জনতাকে ফাঁসাতে গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস করতে থাকে। তারা ছাত্র-জনতাকে লক্ষ্য করে জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতে কয়েকটি বোমা বিস্ফোরণসহ হত্যার উদ্দেশ্যে একাধিক গুলি চালানো হয়।
এজাহারে আরও বলা হয়েছে, সাবেক পুলিশ সুপার আবুল হাসনাত খান উচ্চপদস্থ কর্মকর্তা থাকার কারণে ফ্যাসিস্ট সরকারকে টিকিয়ে রাখতে উস্কানিমূলক বক্তব্য দেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ‘একটি ব্যালট একটি বুলেট’ বক্তব্য ও ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার পতনের কয়েকদিন আগে বাগেরহাটে একটি অনুষ্ঠানে ‘যেখানে উন্নয়ন, সেখানেই ধ্বংস’ বক্তব্য দিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েন।
আরও পড়ুন: আরও তিন মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক মন্ত্রী ইমরানকে
৩৬৯ দিন আগে
নিরপরাধ নেতা-কর্মীদের গ্রেপ্তার বন্ধের আহ্বান আওয়ামী লীগের
নিরপরাধ আওয়ামী লীগ নেতা-কর্মীদের গ্রেপ্তার ও হয়রানি বন্ধ করতে দেশপ্রেমিক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) দলের ভ্যারিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এই আহ্বান জানায় দলটি।
সেনাবাহিনী, নৌ- বিমান বাহিনী এবং র্যাব ও পুলিশ কর্মকর্তাদের জনগণের বন্ধু হয়ে ওঠার আহ্বান জানানো হয় ফেসবুক পোস্টটিতে।
আরও পড়ুন: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ইমন হত্যা মামলায় আওয়ামী লীগ ও যুবলীগ নেতা গ্রেপ্তার
এতে বলা হয়, নিরপরাধ আওয়ামী লীগ নেতা-কর্মীদের গ্রেপ্তার বন্ধ করুন। যে সন্ত্রাসীরা আন্দোলনের নামে পুলিশ সদস্যদের থানার ভিতরে পুড়িয়ে মেরেছে, থানা লুট করেছে তাদেরকে আইনের আওতায় আনার চেষ্টা করুন।
দেশে অস্থিরতা সৃষ্টি করতে যেসব জঙ্গি সংগঠন আপনাদের চোখের সামনে ঘুরে বেড়াচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন।
কোনো দল বা কারো নির্দেশে আওয়ামী লীগ নেতা-কর্মীদের হয়রানি করবেন না। জনগণের বন্ধু হয়ে উঠুন, কোন দলের না।
এতে আরও বলা হয়, থানা থেকে লুট হওয়া বেশিরভাগ অস্ত্র কিন্তু এখনো উদ্ধার হয়নি। যারা এই অস্ত্র লুট করেছে তাদের এখনি রুখে দিতে না পারলে সেই অস্ত্র দিয়ে যুদ্ধে নামবে আপনাদেরই বিরুদ্ধে। দেশের মানুষের জানমালের নিরাপত্তার দায়িত্ব কিন্তু আপনাদেরই।
আরও পড়ুন: আওয়ামী লীগসহ ১৪ দলের বিরুদ্ধে অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ ববি হাজ্জাজের
৪৯১ দিন আগে
বিএনপি নেতা অমিতসহ ৫১ নেতা-কর্মী কারাগারে
বিএনপি জাতীয় নির্বাহী কমিটির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতসহ যশোর জেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের ৫১ নেতা-কর্মীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
নাশকতা মামলায় তারা রবিবার যশোর দায়রা ও জজ আদালতে আত্মসমর্পণ করলে বিচারক জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর এ আদেশ দেন।
আসামিপক্ষের আইনজীবী দেবাশীষ দাস জানান, যশোরের বিভিন্ন থানায় পুলিশের দায়ের করা মামলায় আসামি করা হয় এসব নেতা-কর্মীদের।
আরও পড়ুন: রাজশাহীতে ২টি ওয়ান শুটারগান জব্দ, গ্রেপ্তার ১
নেতা-কর্মীর হলেন-জেলা বিএনপির সদস্যসচিব সৈয়দ সাবেরুল হক সাবু, আহ্বায়ক কমিটির সদস্য মুনীর আহমেদ সিদ্দীকি বাচ্চু, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, জেলা যুবদলের সভাপতি এম তমাল আহমেদ, জেলা ছাত্রদলের সভাপতি রাজিদুর রহমান সাগর, সাধারণ সম্পাদক কামরুজামান বাপ্পি প্রমুখ।
জামিনপ্রাপ্তরা হলেন- জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, কেন্দ্রীয় নেতা মফিকুল হাসান তৃপ্তি, আব্দুস সালাম আজাদ, সাবেক মেয়র মারুফুল ইসলাম, এ কে শরফুদ্দৌলা ছোটলু ও আনিসুর রহমান মুকুল।
জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন বলেন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতসহ বেশিরভাগ নেতা-কর্মীরা উচ্চ আদালতের অন্তর্বর্তীকালীন জামিনে ছিলেন। জামিনের মেয়াদ শেষ হওয়ায় তারা যশোর আদালতে আত্মসমর্পণ করেন।
আরও পড়ুন: শরীয়তপুর স্কুলছাত্রীকে ধর্ষণের প্রধান আসামি ইউপি সদস্য গ্রেপ্তার
৬৮৪ দিন আগে
বিএনপি নেতা-কর্মীরা কারাগারে নির্যাতনের শিকার হচ্ছেন: রিজভী
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বিরোধী দলের সক্রিয় নেতা-কর্মীদের দমন করতে কারাগারের ভেতরে ও বাইরে নানাভাবে অমানবিক নির্যাতন করা হচ্ছে। কারাবন্দিদের ওপর অবর্ণনীয় ও নৃশংস নির্যাতন করা হচ্ছে বলে মন্তব্য করেছেন তিনি।
আরও পড়ুন: বিএনপি নেতা রিজভীর সমাবেশ থেকে গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ পিকেটারদের
ভার্চুয়াল প্রেস ব্রিফিংয়ে তিনি আরও বলেন, কারাবন্দি বিরোধী দলীয় নেতা-কর্মীদের চিকিৎসা থেকে বঞ্চিত করে হত্যা করা হচ্ছে। অসুস্থ বন্দিদের হাসপাতালে না পাঠিয়ে হাত-পায়ে শিকল দিয়ে কারাগারে রেখে দেওয়া হচ্ছে।
বিএনপির এ নেতা বলেন, বিএনপির কারাবন্দি নেতা-কর্মীদের দিন-রাত কারাগারে দমবন্ধ কক্ষে আটকে রাখা হচ্ছে।
তিনি বলেন, ‘তাদের অসুস্থতার দিকে ঠেলে দেওয়া হচ্ছে। অত্যন্ত নিম্নমানের খাবার দিয়ে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে... বন্দিদের মৃত্যুর পর সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায় এড়াতে গল্প তৈরি করছে।’
রিজভী হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, কারা হেফাজতে মৃত্যুর দায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কারা কর্মকর্তারা এড়াতে পারবেন না। প্রতিটি মৃত্যু ও হত্যার জন্য তাদের অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে।
ব্রিটিশ সংবাদপত্র গার্ডিয়ানের সাম্প্রতিক ‘Full prison and false charges: Bangladesh opposition faces pre-election crackdown' শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, সরকার কীভাবে বিএনপি নেতা-কর্মীদের ওপর জুলুম ও কারারুদ্ধ করছে।
বিএনপির এই নেতা বলেন, দেশের ৬৮টি কারাগারে ৪৩ হাজারেরও কম বন্দি রাখার সক্ষমতা থাকলেও বর্তমানে এসব কারাগারে প্রায় ৮৮ হাজার বন্দি রয়েছে।
তিনি বলেন, ‘অবৈধ দখলদার সরকার পুরো দেশকে নরকে পরিণত করেছে ক্ষমতা ধরে রাখার জন্য। বাড়ির বাইরে কোথাও মানুষের নিরাপত্তা নেই। দেশের মানুষ অজানা ভয়ের মধ্যে দিন কাটাচ্ছে।’
রিজভী বলেন, কারাগারগুলো মৃত্যু উপত্যকায় পরিণত হয়েছে এবং কারাগারগুলো হিটলারের গ্যাস চেম্বারের মতো শেখ হাসিনার গ্যাস চেম্বারে পরিণত হয়েছে।
তিনি বলেন, ‘দেশের ৬৮টি কারাগারের প্রতিটিই টর্চার সেলের মতো, যেখানে রাজনৈতিক বন্দিরা প্রতি মুহূর্তে মৃত্যুর ভয় পায়। সুস্থ নেতা-কর্মীদের মিথ্যা ও কাল্পনিক মামলায় নির্যাতন করে কারাগারে নিক্ষেপ করা হচ্ছে এবং লাশের মতো বের করে আনা হচ্ছে।’
গণমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনের বরাত দিয়ে বিএনপি নেতা বলেন, এ বছর বিএনপি নেতা-কর্মীসহ প্রায় ১০০ জন কারাগারে মারা গেছেন।
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থতার জন্য সরকারের সমালোচনা করে রিজভী বলেন, পেঁয়াজ, রসুন, মসুর ডাল ও চালের দাম নিয়ে দেশে নৈরাজ্য চলছে।
তিনি বলেন, সরকারি কর্তৃপক্ষের কোনো তদারকি না থাকায় ব্যবসায়ীরা সব নিয়ম-কানুন উপেক্ষা করে তাদের ইচ্ছানুযায়ী পণ্যের দাম নির্ধারণ করছেন। সরকারের যদি জনগণের ভোটের প্রয়োজন হতো, তাহলে তারা বাজারের নিয়ন্ত্রণ তার দলের ব্যবসায়ীদের হাতে ছেড়ে দিত না।
আরও পড়ুন: বিএনপি নেতারা কারাগারে চরম মানবাধিকার লঙ্ঘনের শিকার: রিজভী
আগামী ১০ ডিসেম্বর মানববন্ধন করবে বিএনপি: রিজভী
৭৯৫ দিন আগে
নাশকতার মামলায় বিএনপির ২৯ নেতা-কর্মীর কারাদণ্ড
নাশকতার দুটি মামলায় বিএনপির ২৯ নেতা-কর্মীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ঢাকার দুটি আদালত।
এর মধ্যে যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবদুল কাদের ভূঁইয়া জুয়েলসহ ২০ জনকে তিন বছর করে কারাদণ্ড দেওয়া হয়।
২০১৭ সালে শাহজাহানপুর থানায় দায়ের করা এ মামলায় ঢাকা মহানগর হাকিম রাজেশ চৌধুরী এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত অন্য আসামিরা হলেন- ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু, ভাসানী চাকলাদার, মহসিন, হানিফ হোসেন বাবু, বেলাল উদ্দিন, তরিকুল ইসলাম জিকির, মো. বাতেন, কাজী মো. জামাল, ইমরান খান ইমন, সোহাগ ভূঁইয়া, এ সালাম খান, আরিফুর রহমান সুজন, শেখ শহীদুল্লাহ টিপু, মো. জাহাঙ্গীর হোসেন, আবদুল্লাহ জামাল চৌধুরী, মো. সেলিম, আহমেদ ও হুমায়ুন কবির নাহিদ।
আরও পড়ুন: ফখরুলকে কেন জামিন নয়, জানতে চেয়ে হাইকোর্টের রুল
আদালত ১৪৮ ও ৩৪ ধারায় ২০ জনকে দুই বছর এবং ৪২৭ ও ৩৪ ধারায় আরও এক বছরের কারাদণ্ড দেন। যেহেতু উভয় দণ্ড একযোগে চলবে, তাই দোষীদের কেবল দুই বছর কারাগারে থাকতে হবে। আর এ মামলায় দোষী সাব্যস্ত না হওয়ায় ৪৪ জনকে বেকসুর খালাস দেওয়া হয়।
এদিকে ২০১৮ সালে গুলশান থানায় দায়ের করা মামলায় ঢাকা মহানগর হাকিম শফি উদ্দিন বিএনপির ৯ জনকে দুই বছর করে কারাদণ্ড দেন।
তারা হলেন- মেহেদী বাপ্পি, মাইনুল হাসান ওরফে মিশু, শরিফুল, জাকির হোসেন, মজিবুর রহমান, মামুন চৌধুরী, রুবেল হোসেন, আতিকুর রহমান ও বিল্লাল হোসেন।
একই সঙ্গে প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে অর্থদণ্ড এবং অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ডের আদেশ দেন আদালত।
এ মামলায় দোষী সাব্যস্ত না হওয়ায় আমিনুল ইসলামকে খালাস দিয়েছেন আদালত।
আরও পড়ুন: দিনাজপুরে প্রাথমিক নিয়োগ পরীক্ষায় নকলে সহায়তার ডিভাইসসহ গ্রেপ্তার ২
৭৯৯ দিন আগে
চট্টগ্রামে বাসে আগুন: ছাত্রদলের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার
বিএনপি- জামায়াতের চলমান অবরোধে চলাকালে চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন দামপাড়া এলাকায় বাসে অগ্নিসংযোগ, গাড়ি ভাঙচুর এবং চালক ও হেলপারের গায়ে আগুন দিয়ে হত্যাচেষ্টার মামলায় ছাত্রদলের তিন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৫ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর ও দক্ষিণ) বিভাগের উপপুলিশ কমিশনার মোসা. সাদিরা খাতুন এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায়।
আরও পড়ুন: আমানসহ ৪৫ জনের বিচার শুরু, রিজভীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
গ্রেপ্তারেরা হলেন- মো. হৃদয় (২২), মো. নাজির শরীফ (২১) ও মো. রায়হান।
উপপুলিশ কমিশনার জানান, গত ৩ ডিসেম্বর রাত আনুমানিক ১০টায় চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আহ্বায়ক শরীফুল ইসলাম তুহিনের নির্দেশে খুলশী থানা ছাত্রদলের সদস্য সচিব নূর আলম সোহাগের নেতৃত্বে গ্রেপ্তারেরাসহ আরও ১০/১২ জন খুলশী থানার দামপাড়ার সোহাগ বাস কাউন্টারের সামনে থেকে অবরোধের সমর্থনে মশাল মিছিল শুরু করে।
তিনি জানান, এসময় পুলিশ লাইন্স আবাসিক গেট সংলগ্ন রিলাক্স বাস কাউন্টারের সামনে অবস্থানরত একটি বাস ভাঙচুর করে এবং বিস্ফোরক পদার্থ দিয়ে আগুন ধরিয়ে দেয়। এতে বাসটির চালক তারেক ও হেলপার নাজিম উদ্দিন গুরুতরভাবে অগ্নিদগ্ধ হয়। তারা বর্তমানে বার্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
তিনি আরও জানান, গ্রেপ্তার হৃদয় মশাল দিয়ে বাসে আগুন দেয়; নাজির শরীফ ও রায়হানসহ অন্যান্য আসামি মশাল মিছিলে অংশগ্রহণসহ বাস ভাঙচুর করে।
তবে পুলিশ তাদের কোন দলীয় পদ পদবী উল্লেখ করেনি।
গ্রেপ্তার হৃদয় জানায়, বাসে আগুন দেওয়ার সময় তার বাম হাত আগুনে পুড়ে যায়। তার হাতে আগুনে পোড়ার সেই ক্ষত দৃশ্যমান।
গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে তারা আরও জানায়, তাদের ঊর্ধ্বতন নেতাদের নির্দেশনায় বাসচালক ও হেলপার হত্যার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করে জনগণের চলাচল বন্ধ করাই ছিল তাদের মূল উদ্দেশ্য।
এ ঘটনায় থানায় মামলা হওয়ার পর ডিবির একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ১২টার দিকে খুলশী ও চান্দগাঁও থানা এলাকা অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে।
আরও পড়ুন: সিরাজগঞ্জে কুরিয়ার সার্ভিসের কাভার্ডভ্যানে আগুনের ঘটনায় গ্রেপ্তার ৩
চট্টগ্রামে ছাত্রদল নেতাকে খুঁজে না পাওয়ায় ক্রীড়াবিদ ভাই গ্রেপ্তার
৮০১ দিন আগে
নির্বাচনী আচরণবিধি মেনে চলতে আ. লীগের প্রার্থী-নেতা-কর্মীদের প্রতি আহ্বান কাদেরের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দলীয় প্রার্থী ও নেতা-কর্মীদের নির্বাচনী আচরণবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন।
শনিবার ধানমন্ডিতে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।
ওবায়দুল কাদের বলেন, ‘জনগণের অংশগ্রহণে একটি ভালো নির্বাচন হবে। বিশেষ করে নারী ভোটারদের মধ্যে জাগরণ দেখা যাচ্ছে। আগামী নির্বাচন ভোটারবিহীন হবে না।’
আরও পড়ুন: বিএনপি ভোটে না এলেও অংশগ্রহণমূলক নির্বাচন হচ্ছে: সালমান এফ রহমান
তিনি বলেন, ‘জাতিসংঘ নির্বাচনে পর্যবেক্ষক না পাঠালেও যুক্তরাষ্ট্র, কমনওয়েলথসহ অনেকে পাঠাচ্ছে। এ পর্যন্ত নির্বাচন কমিশনে প্রায় শতাধিক পর্যবেক্ষকের নাম চলে এসেছে।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কাদের বলেন, মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস রাষ্ট্রদূত হিসেবে তার আচরণবিধি মেনে চলবেন বলে আশা করে সরকার।
সেতুমন্ত্রী বলেন, জোটের আসন নিয়ে শরিকদের হতাশ করবে না আওয়ামী লীগ।
আরও পড়ুন: সিলেটবাসীর উন্নয়নে কাজ করেছি, আবারও তারা আমাকে ভোট দেবেন: মোমেন
৮০৬ দিন আগে