ফুটবল প্রতিযোগিতা
কুয়াকাটায় বীচ ফুটবল প্রতিযোগিতার মধ্য দিয়ে শুরু হয়েছে দুই দিনব্যাপী পর্যটন কার্নিভাল
বীচ ফুটবল প্রতিযোগিতার মধ্য দিয়ে পটুয়াখালীর পর্যটন কেন্দ্র কুয়াকাটায় শুরু হয়েছে দুই দিনব্যাপী পর্যটন কার্নিভাল।
শুক্রবার (২৩ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় ডিসি পার্ক-সংলগ্ন সৈকতের জিরো পয়েন্টে বেলুন ও পায়রা উড়িয়ে খেলার উদ্বোধন করেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর-১ নারী আসনের সংসদ সদস্য সুলতানা জেসমিন জুঁই ও বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. সামীমুজ্জামানসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
শুক্রবার বিকেল ৪টা পর্যন্ত খেলায় সর্বমোট চারটি ম্যাচে ৮টি দল অংশগ্রহণ করে। বিকেলে লেম্বুর বনে ঘুড়ি উৎসব ও চিত্রাঙ্গন প্রতিযোগিতা হয় এবং রাতে তারকা শিল্পীদের অংশগ্রহণে কনসার্ট অনুষ্ঠিত হবে। এছাড়া আগামীকালও দিনভর নানা আয়োজন রয়েছে। এ উৎসব উপলক্ষে কুয়াকাটা লক্ষাধিক পর্যটকের সমাগম ঘটেছে।
টুরিস্ট পুলিশের পরিদর্শক নাজমুল হাসান বলেন, পর্যটকদের নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশ, নৌ-পুলিশ, থানা পুলিশ ও সাদা পোশাকের আইনশৃঙ্খলা বাহিনীর ৭০০ সদস্য মোতায়েন রয়েছে।
৩ দিন আগে
দিনাজপুরে ফুটবল প্রতিযোগিতায় প্রাণ গেল স্কুলছাত্রের
দিনাজপুরের নবাবগঞ্জে আয়োজিত বঙ্গমাতা-বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতায় বলের আঘাতে পঞ্চম শ্রেণির এক ছাত্র নিহত হয়েছে।
সোমবার দুপুর ১২টার দিকে উপজেলার স্থানীয় শাল খুড়িয়া উচ্চ বিদ্যালয় মাঠে এই ঘটনা ঘটে।
নিহত সামিউল (১২) শাল খুড়িয়া গ্রামের জয়নাল আবেদিনের ছেলে। সে স্থানীয় বেড়া মালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র।
জানা গেছে, দিনাজপুরের নবাবগঞ্জে ইউনিয়ন পর্যায়ের প্রতিযোগিতাটি শাল খুড়িয়া উচ্চ বিদ্যালয় মাঠে চলছিল। এ সময় বলে হেড করার সময় সামিউল আহত হয়। উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, সামিউল স্কুলের পক্ষ থেকে প্রতিযোগিতায় অংশ নিয়েছিল।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত করমকর্তা (ওসি) তাওহীদুল ইসলাম বলেন, মৃত্যুর ঘটনাটি দুর্ঘটনা জনিত। কেউ কোনো অভিযোগ করেনি। তবে এ ব্যাপারে একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আনিসুর রহমান বলেন, ‘ঘটনাটি খুবই দুঃক্ষজনক। শিক্ষা দপ্তর থেকে তো কোনো আর্থিক সহায়তা দেয়নি। ব্যক্তিগতভাবে দাফন কাফনে পরিবারটিকে ৫ হাজার টাকা দিয়েছি। বিষয়টি জেলা প্রশাসককে জানানো হয়েছে।’
৮৬৮ দিন আগে