রেল কর্তৃপক্ষ
অবৈধভাবে রেল ভ্রমণের সুযোগ দেওয়ায় ৩ রেলকর্মী সাময়িক বরখাস্ত
টিকিটবিহীন যাত্রীদের টাকার বিনিময়ে অবৈধভাবে রেল ভ্রমণের সুযোগ করে দেওয়ার অভিযোগে রেলের তিন কর্মীকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করেছে রেল কর্তৃপক্ষ।
শনিবার (৩১ডিসেম্বর) বাংলাদেশ রেলওয়ের চিফ কমার্শিয়াল ম্যানেজার (পূর্ব)-এর সইয়ে তাদের বরখাস্তের আদেশ জারি করা হয়।
রেল কর্তৃপক্ষ জানায়, গত ১৮ জানুয়ারি ঢাকা থেকে চট্টগ্রামগামী মহানগর প্রভাতী এক্সপ্রেস ট্রেনে দায়িত্ব পালনকালে টাকার বিনিময়ে কিছু যাত্রীকে অবৈধভাবে রেল ভ্রমণের সুযোগ করে দেওয়ার অভিযোগ ওঠে। অভিযুক্তরা হলেন স্টুয়ার্ড ১- মো. আরিফ, স্টুয়ার্ড ম্যানেজার ২- মো. জুয়েল রানা এবং কন্ডাক্টর গার্ড ৩- মো. মোস্তাফিজুর রহমান লিমন।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাপ্ত এ অভিযোগের প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া যায়। এর পরিপ্রেক্ষিতে তাদের সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
রেল কর্তৃপক্ষ জানিয়েছে, অভিযোগের ব্যাপারে তদন্ত চলমান রয়েছে। তদন্ত মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
১০ ঘণ্টা আগে
ট্রেনের ছাদে যাত্রী নেয়া যাবে না: হাইকোর্ট
ট্রেনের ছাদে যাত্রী নেয়া বন্ধ ঘোষণা করেছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (২১ জুলাই) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এই মৌখিক আদেশ দেন।
আদালত বলেছেন, ট্রেনের ছাদে যাত্রী নেয়া আজ (বৃহস্পতিবার) থেকে বন্ধ ঘোষণা করা হলো। এরপর থেকে ট্রেনের ছাদে কোনো যাত্রী পরিবহন করলে দায়িত্বরত কর্মকর্তাদের সাসপেন্ড (বরখাস্ত) করা হবে।
একই সঙ্গে ট্রেনের ছাদে যাত্রী নেয়া বন্ধে কী পদক্ষেপ নেয়া হয়েছে ও টিকিটের কালোবাজারি বন্ধে নেয়া পদক্ষেপ ৩১ জুলাইয়ের মধ্যে জানাতে বলা হয়েছে। ওইদিন পরবর্তী আদেশ দেবেন আদালত।
আরও পড়ুন: শিক্ষার্থীদের অবরোধে ঢাকার সঙ্গে অন্যান্য স্থানের রেল যোগাযোগ সাড়ে ৩ ঘণ্টা বন্ধ
এর আগে বুধবার রেলের অব্যবস্থাপনার প্রতিবাদে ছয় দফা দাবিতে কমলাপুর রেলস্টেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মহিউদ্দিন রনির একক অবস্থানের বিষয়ে জানতে চান হাইকোর্টের এই বেঞ্চ। বাংলাদেশ রেলওয়ের অব্যবস্থাপনা নিয়ে ছয় দফা দাবিতে রাজধানীর কমলাপুর রেলস্টেশনে ৭ জুলাই থেকে অবস্থান কর্মসূচি পালন করছেন এই শিক্ষার্থী।
ওই ঘটনা নিয়ে গণমাধ্যমের খবর নজরে এলে বুধবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির খায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মৌখিকভাবে এ বিষয়ে জানতে চান। একই সঙ্গে দুদক বিষয়টি জানে কি না, জানলে কী ব্যবস্থা নিয়েছে, তা-ও জানতে চান আদালত।
সে অনুযায়ী বৃহস্পতিবার রেল কর্তৃপক্ষ হাইকোর্টের এই বেঞ্চকে জানিয়েছে, রেলের অব্যবস্থাপনা নিয়ে মহিউদ্দিন রনির অভিযোগ তদন্তে একটি কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। কমিটি গঠনের একটি চিঠি আদালতে দাখিল করা হয়েছে।
আরও পড়ুন: সহজ ডটকমকে ২ লাখ টাকা জরিমানা
কমিটি গঠনের চিঠিতে বলা হয়,মহিউদ্দিন রনির কাছ থেকে প্রাপ্ত স্মারকলিপিতে দেয়া দাবি বাস্তবায়নে কমিটি গঠন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং গঠিত কমিটির সুপারিশসহ একটি প্রতিবেদন সাতদিনের মধ্যে জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।
রাষ্ট্রপক্ষের আইন কর্মকর্তা ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক এই চিঠি আদালতের কাছে তুলে ধরেন। এ সময় রেলের তিন কর্মকর্তা আদালতে উপস্থিত ছিলেন।
আদালত ওই তিন কর্মকর্তাকে উদ্দেশ্য করে বলেন, রেলে এত অব্যবস্থাপনা কেন থাকবে? কেন টিকিটে কালোবাজারি হবে? কেন মানুষ ট্রেনের ছাদে যাবে? আপনারা কি রেলকে গ্রাস করতে চাইছেন? এ অবস্থা চলতে পারে না।
আদালত বলেন, রেল আমাদের জাতীয় সম্পদ। সেই সম্পদ রক্ষা করার দায়িত্ব আপনাদের দেয়া হয়েছে। কিন্তু আপনারা সঠিকভাবে দায়িত্ব পালন করছেন না। মানুষ জীবনের ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে ওঠে। ট্রেন থেকে পড়ে তো দুর্ঘটনাও হতে পারে। আর আপনারা নিশ্চিন্তে ঘুমান। এটা হতে পারে না। আপনারা সঠিকভাবে দায়িত্ব পালন করুন।
১২৯১ দিন আগে
২৭ ঘণ্টা পর কুষ্টিয়া-রাজবাড়ী-ফরিদপুর রুটে ট্রেন চলাচল সচল
দীর্ঘ ২৭ ঘণ্টা পর শনিবার বিকালে কুষ্টিয়া-রাজবাড়ী-ফরিদপুর রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।
১৭৯৩ দিন আগে
করোনার বিস্তার ঠেকাতে সারাদেশে বন্ধ হচ্ছে ট্রেন চলাচল
সারাদেশে করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে এবার ট্রেন চলাচলও সীমিত করল বাংলাদেশ।
২১৪০ দিন আগে
যশোরে ৫ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান
যশোরের অভয়নগরের শিল্প ও বাণিজ্য শহর নওয়াপাড়ায় বাংলাদেশ রেলওয়ের সম্পত্তিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদের অভিযান শুরু করেছে রেল কর্তৃপক্ষ।
২১৭৫ দিন আগে