মোবাইল চুরি
নারায়ণগঞ্জে ছুরিকাঘাতে গৃহবধু খুন, গণপিটুনিতে অভিযুক্ত যুবক নিহত
নারায়ণগঞ্জের রূপগঞ্জে মোবাইল চুরিকে কেন্দ্র করে আমেনা বেগম (৪৫) নামের এক গৃহবধূকে ছুরিকাঘাত করে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। এ সময় মেহেদী ইসলাম (৩২) নামের এক যুবককে খুনের অভিযোগে আটক করে পিটুনি দিয়ে হত্যা করেছে এলাকাবাসী।
শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার কাঞ্চন পৌরসভার কেরাবো মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আমেনা বেগম কেরাবো এলাকার বাবুল দেওয়ানের স্ত্রী। এছাড়া গণপিটুনিতে নিহত মেহেদী ইসলাম বিরাবো খালপাড় এলাকার মোস্তফা মিয়ার ছেলে। মেহেদী পেশায় টাইলস মিস্ত্রি ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, কেরাবো এলাকার মুদি দোকানি বাবুল দেওয়ান নিজ বাড়িতে পাকা বাড়ি নির্মাণ করছিলেন। ওই বাড়িতে টাইলস বসানোর কাজ দেওয়া হয় মেহেদীকে। সেই থেকে আমেনাদের বাড়িতে আসা-যাওয়া করতেন তিনি।
তারা জানান, গতকাল (শুক্রবার) সন্ধ্যায় আমেনা বেগমের ব্যবহৃত একটি মোবাইল ফোন চুরি করে নিয়ে যাওয়ার সময় মেহেদীকে হাতেনাতে ধরে ফেলেন আমেনা বেগম। এ সময় আমেনার কাছ থেকে ছুটে যেতে জোরাজুরি করতে থাকেন তিনি। একপর্যায়ে নিজের হাতে থাকা ছুরি দিয়ে আমেনার গলায় আঘাত করেন মেহেদী। এরপর শরীরের বিভিন্ন স্থানেও অস্ত্র দিয়ে আঘাত করেন তিনি।
এ সময় আমেনা বেগম মাটিতে লুটিয়ে পড়ে ছটফট করতে শুরু করেন। তার চিৎকারে স্থানীয়রা এসে অভিযুক্ত মেহেদীকে আটক করে ফেলেন। পরে স্থানীয়রা পিটুনি দিলে ঘটনাস্থলেই মেহেদী নিহত হন।
অপরদিকে আমেনা বেগমকে মুমূর্ষ অবস্থায় স্থানীয় জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকেও মৃত ঘোষণা করেন।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন বলেন, মোবাইল চুরির ঘটনাকে কেন্দ্র করে দুইটি হত্যাকাণ্ড ঘটেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
১৯ দিন আগে
মোবাইল চুরির অপবাদে অটোরিকশাচালককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
বগুড়া সদরে মোবাইল ফোন চুরির অপবাদে সাওয়াল নামে এক অটোরিকশাচালককে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার (১৪ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে তার মৃত্যু হয়।
নিহত অটোরিকশা চালক সাওয়াল সদর উপজেলার ছোট কুমিড়া পশ্চিমপাড়ার আজিজুল হকের ছেলে।
আরও পড়ুন: বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে ২০০ মেট্রিক টন আলু আমদানি
এ ঘটনায় এক দম্পতিকে তাদের মেয়েসহ গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তাররা হলেন, নিহতের প্রতিবেশী রেজাউল করিম, তার স্ত্রী সানু বেগম ও মেয়ে আশা খাতুন।
বৃহস্পতিবার রাতেই নিহতের বাবা আজিজুল হক গ্রেপ্তার তিনজনসহ পাঁচজনের নাম উল্লেখ করে সদর থানায় মামলা দায়ের করেছেন।
বগুড়া সদর থানার উপশহর পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন জানান, সাওয়ালের প্রতিবেশী রেজাউল নামে এক ব্যক্তি মোবাইল ফোন চুরির অপবাদে অটোরিকশাচালক সাওয়ালকে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে পিটিয়ে গুরুতর জখম করে।
স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।
তিনি আরও জানান, এ ঘটনায় মামলা দায়েরের পর রাতেই রেজাউলকে তার স্ত্রী ও মেয়েসহ গ্রেপ্তার করা হয়। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: ভারত থেকে ১৪০০ টন ছোলা আমদানি হয়েছে
হিলি স্থলবন্দর দিয়ে এই প্রথম ভারত থেকে নারিকেল আমদানি
৬৯২ দিন আগে
পেশা মোবাইল চুরি, নেশা বিয়ে করা!
পেশা তার দামি দামি মোবাইল সেট চুরি আর নেশা বিয়ে করা। একে একে করেছেন ২৬ বিয়ে। মূলত চোরাই সামগ্রী বিক্রি করে পাওয়া টাকার প্রলোভন দেখিয়ে অসহায় ও দরিদ্র পরিবারের মেয়েদের লক্ষ্যবস্তু বানাতেন তিনি।
১৮৪৭ দিন আগে
সৌম্যর বিয়ের অনুষ্ঠানে মোবাইল চুরির ঘটনায় মামলা
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা সৌম্য সরকারের বিয়ের অনুষ্ঠানে মোবাইল চুরির ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
২১৬৯ দিন আগে