জাল ভিসা
চট্টগ্রামে জাল ভিসা, তৈরির সরঞ্জাম ও ১৭ পাসপোর্ট উদ্ধার, গ্রেপ্তার ১
চট্টগ্রাম মহানগরীতে অভিযান চালিয়ে জাল ভিসা, ভিসা তৈরির বিভিন্ন সরঞ্জাম ও ১৭টি বাংলাদেশি পাসপোর্ট উদ্ধার করেছে পুলিশ। এ সময় জাল ভিসা তৈরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
রবিবার (২২ নভেম্বর) কোতোয়ালী থানার টেরিবাজার বাই লেনের কাটাপাহাড় এলাকার বদরউদ্দিন মার্কেটের পঞ্চম তলার একটি কক্ষে এ অভিযান চালানো হয়।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির বলেন, অভিযানে আব্দুল মাবুদ (৫৩) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার হেফাজত থেকে জাল ভিসা, ভিসা তৈরির বিভিন্ন সরঞ্জাম ও ১৭টি বাংলাদেশি পাসপোর্ট উদ্ধার করা হয়।
গ্রেপ্তার আব্দুল মাবুদকে আদালতে সোপর্দ করা হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, এ ঘটনায় কোতোয়ালী থানায় দণ্ডবিধি ও বাংলাদেশ পাসপোর্ট আদেশের বিভিন্ন ধারায় মামলা হয়েছে।
এদিকে গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে এর আগেও মামলা হয়েছে।
পুলিশের নথি অনুযায়ী, গত ৫ ফেব্রুয়ারি ঢাকার বিমানবন্দর থানায় করা ওই মামলায় প্রতারণা, বিশ্বাসভঙ্গ, জালিয়াতি, জাল দলিল ব্যবহারসহ বিভিন্ন অভিযোগ আনা হয়েছে।
২ দিন আগে
পর্তুগালের ভিসার নামে অর্থ আত্মসাৎ, সিলেটে প্রতারক গ্রেপ্তার
পর্তুগালে পাঠানোর নামে জাল ভিসা দিয়ে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগে সিলেটে আজহার আহমদ নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন(র্যাব)।
শুক্রবার (৮ আগস্ট) দুপুর সোয়া ২টার দিকে দক্ষিণ সুরমা থানাধীন কুচাই এলাকা থেকে তাকে আটক করে র্যাব-৯।
গ্রেপ্তার আজহার আহমদ (৪২) কুচাই পশ্চিমপাড়ার জুনেদ আহমদের ছেলে।
আরও পড়ুন: বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা-সুবিধা চালু করল মালয়েশিয়া
র্যাব জানায়, ২০২৩ সালের ৩০ জানুয়ারি তামিম নামের এক ব্যক্তি পর্তুগালে রেস্তোরাঁ ব্যবসার কথা বলে শ্রমিক নিয়োগের প্রলোভন দেখিয়ে এই টাকা সংগ্রহ করেন। পরে ভিসা প্রক্রিয়ার তারা ১৮ জনকে দিল্লিতে নিয়ে যায়। ২০২৪ সালের ২০ মার্চ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশনে ধরা পড়লে জাল ভিসার বিষয়টি প্রকাশ পায়।
প্রতারণার শিকার হওয়ার পর ভুক্তভোগীরা টাকা ফেরত চাইলে অভিযুক্তরা তা ফেরত না দিয়ে উল্টো হত্যার হুমকি দেয়। এ ঘটনার পর গত ২৮ এপ্রিল তামিমকে প্রধান আসামি করে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) দক্ষিণ সুরমা থানায় মানবপাচার প্রতিরোধ আইনে মামলা করেন ভুক্তভোগীরা।
মামলার পর র্যাব-৯ সেটিকে গুরুত্ব দিয়ে ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা বাড়ায়। এরই ধারাবাহিকতায় শুক্রবার দক্ষিণ সুরমা থানার কুচাই জামে মসজিদের সামনে অভিযান চালিয়ে আসামি আজহার আহমদকে গ্রেপ্তার করা হয়।
পরে তাকে দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-৯ এর গণমাধ্যম কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার কেএম শহিদুল ইসলাম সোহাগ।
৪৭৩ দিন আগে