খিলগাঁও
রাজধানীতে ৬ তলার ছাদ থেকে পড়ে নিরাপত্তাকর্মী নিহত
রাজধানীর খিলগাঁও থানার একটি বহুতল ভবন থেকে পড়ে মো. হাবিবুর রহমান (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ব্যক্তি ওই বাসার নিরাপত্তাকর্মী ছিলেন।
সোমবার (১৮ মে) রাত সাড়ে ১১টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাসপাতাল থেকে বাসার মালিক আবু তাহের জানান, নিহত হাবিবুরের বাড়ি ময়মনসিংহ জেলার গৌরীপুর থানার বীর আহমদপুরে। সে ওই এলাকার মতিউর রহমানের ছেলে ছিলেন। বর্তমানে খিলগাঁও ৬৭১/৬-এ বাসায় নিরাপত্তাকর্মী হিসাবে কাজ করতেন।
তিনি আরও জানান, রাত ১০টার দিকে আমার বাসার ৬ তালার ছাদে ওঠেন তিনি। কিছুক্ষণ পরেই আমরা শব্দ পেলে নিচে তাকিয়ে দেখেন হাবিবুর রহমান পড়ে আছে। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। কী কারণে তিনি উপর থেকে নিচে পড়ে গেলেন, এ বিষয়ে স্পষ্ট করে কিছু বলতে পারেননি তিনি।
ঢামেক হাসপাতালে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
৩১ দিন আগে
খিলগাঁওয়ে বাসা থেকে ব্যাংক কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার
রাজধানীর খিলগাঁওয়ের নিজ বাসায় শাহানুর রহমান (৪৫) নামে এক ব্যক্তি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে। তিনি সোনালী ব্যাংকের জ্যেষ্ঠ কর্মকর্তা ছিলেন।
শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় খিলগাঁওয়ের নিজ বাসার তৃতীয় তলায় এ ঘটনাটি ঘটে।
পরে অচেতন অবস্থায় শাহানুরকে রাত পৌনে ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ি ভারপ্রাপ্ত পরিদর্শক মো. ফারুক।
নিহত শাহানুর রহমান রাজবাড়ীর পাংশা উপজেলার বিল গজারিয়া গ্রামের আব্দুর রহমানের ছেলে।
নিহতের ভাই মোস্তাফিজুর রহমান বলেন, ‘আমার ভাই সোনালী ব্যাংকের মতিঝিল শাখায় জ্যেষ্ঠ কর্মকর্তা ছিলেন। তিনি পারিবারিক কারণে কিছুদিন যাবত মানসিক বিষণ্নতায় ভুগছিলেন। আজ সন্ধ্যার দিকে কাউকে কিছু না বলে ঘরে গিয়ে তিনি দরজা বন্ধ করে রাখেন। বেশ কিছু সময় পেরিয়ে গেলেও কোনো সাড়া না পাওয়ায় আমরা পরিবারের সদস্যরা ঘরের দরজা ভেঙে দেখি সিলিং ফ্যানের সঙ্গে প্যান্টের কাপড় গলায় পেঁচিয়ে তিনি ঝুলে আছেন। পরে আমরা দ্রুত তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক জানান আমার ভাই আর বেঁচে নেই।’
মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি খিলগাঁও থানা পুলিশকে অবহিত করা হয়েছে।
১৪৫ দিন আগে
রাজধানীর খিলগাঁওয়ে আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
রাজধানীর খিলগাঁও এলাকার তালতলা চৌরাস্তার পাশে গ্যারেজ পট্টিতে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের সঙ্গে আরও পাঁচটি ইউনিট যোগ দিয়েছে।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের প্রধান কার্যালয়ের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুণ নিয়ন্ত্রণে কাজ করে। পরে তাদের সঙ্গে আরও পাঁচটি ইউনিট যোগ দেয়। এছাড়া আরও তিনটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে বলে জানান তিনি।
আনোয়ারুল ইসলাম বলেন, খিলগাঁও থানার পেছনই এই গ্যারেজ পট্টি। সেখানে পাশাপাশি অনেকগুলো গাড়ির গ্যারেজ রয়েছে।
তবে, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
৪৮৩ দিন আগে
খিলগাঁওয়ে দুর্বৃত্তের গুলিতে ট্রাকচালক আহত
রাজধানীর খিলগাঁওয়ে এক ট্রাকচালককে গুলি করে আহত করেছে দুর্বৃত্তরা।
রবিবার (১০ মার্চ) এলাকার আমুলিয়া বাইকদিয়ায় এ ঘটনা ঘটে।
আহত আলম (৪৮) খিলগাঁওয়ের নন্দীপাড়া এলাকার বাসিন্দা।
আরও পড়ুন: গাজীপুরে দুর্বৃত্তের হামলায় অটোরিকশাচালক নিহত, আহত ভাই-ভাতিজা
আহতের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, আমুলিয়া বাইকদিয়ায় আলমের ট্রাক লক্ষ্য করে ৮-১০ জন যুবক ইটপাটকেল নিক্ষেপ করে।
একপর্যায়ে তারা ট্রাকের জানালার কাঁচ ভেঙে ফেলে। সে সময় আলম গাড়ি চালানো বন্ধ করলে দুর্বৃত্তরা তাকে মারধর করে এবং তার ডান পায়ে গুলি করে।
আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
তবে কী কারণে এ হামলা চালানো হয়েছে তা জানা যায়নি।
আরও পড়ুন: কুমিল্লায় দুর্বৃত্তের হাতে যুবক খুন
৮৩১ দিন আগে
খিলগাঁওয়ে বাসে আগুন, যাত্রী দগ্ধ
রাজধানীর খিলগাঁওয়ের মেরাদিয়া এলাকায় দুর্বৃত্তরা একটি বাসে আগুন ধরিয়ে দিলে এক যাত্রী দগ্ধ হয়েছেন।
আহত মো. সবুজ (৩০) মেরুল বাড্ডার বাসিন্দা। গুরুতর দগ্ধ অবস্থায় তাকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
সবুজের স্ত্রী রুশেদা জানান, তার স্বামী একজন পরিবহন শ্রমিক। তিনি রমজান পরিবহনের একটি বাসের চালক। তার বাসটি মেরাদিয়া এলাকায় রাস্তার পাশে ছিল।
তিনি আরও বলেন, সকালে কাজে যাওয়ার জন্য বাসা থেকে বের হয়ে 'অসিম পরিবহনের' একটি বাসে ওঠেন তিনি। তিনি যখন মেরাদিয়া এলাকায় বাস থেকে নামতে যাচ্ছিলেন, তখন বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে গ্যাসলাইন লিকেজ থেকে অগ্নিকাণ্ডে একই পরিবারের ৫ সদস্য দগ্ধ
পরে গুরুতর দগ্ধ সবুজকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক তরিকুল ইসলাম জানান, সবুজের ২৮ শতাংশ পুড়ে গেছে এবং তার শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন।
আরও পড়ুন: সিদ্ধিরগঞ্জে রি-রোলিং মিলে বিস্ফোরণে দগ্ধ ৫
৯৫৭ দিন আগে
খিলগাঁওয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে ৭০ বছরের বৃদ্ধের আত্মহত্যা
রাজধানীর খিলগাঁও এলাকায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে ৭০ বছর বয়সী এক বৃদ্ধের আত্মহত্যার খবর পাওয়া গেছে। সোমবার (২৬ জুন) খিলগাঁও-এর বাগিচা মসজিদের পাশে ঘটনাটি ঘটে।
আরও পড়ুন: কুমিল্লায় প্রেমিককে ভিডিও কলে রেখে প্রেমিকার আত্মহত্যা!
তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, ট্রেনটি খিলগাঁও এলাকা দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে ওই ব্যক্তি ট্রেনের সামনে ঝাঁপ দেন।
পরে তাকে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে বিকালে তার মৃত্যু হয়।
আরও পড়ুন: ফরিদগঞ্জে কিশোরীসহ ৩ জনের ‘আত্মহত্যা’
চাঁদপুরে বিষপানে যুবকের আত্মহত্যা
১০৮৯ দিন আগে
খিলগাঁওয়ে ট্রেনের কাটা পড়ে জীবন বীমা কর্মকর্তার মৃত্যু
রাজধানীর খিলগাঁও বাগিচা এলাকায় মঙ্গলবার দ্রুতগামী ট্রেনের কাটা পড়ে জীবন বীমা কোম্পানির এক কর্মকর্তা নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুর সোয়া ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. সাইদুল আলম (৫৭) জীবন বীমা করপোরেশনের জুনিয়র কর্মকর্তা। তিনি ঢাকার কেরানীগঞ্জ তেঘুরিয়া এলাকার এবিএম শফিউল্লাহর ছেলে।
তাকে নিয়ে আসা শহিদুল ইসলাম ও সিয়াম নামের দুই পথচারী জানান, ওই স্থানে দুটি রেললাইনের মধ্য দিয়ে হাঁটার সময় তিনি কমলাপুরগামী একটি ট্রেন ও কমলাপুর থেকে ছেড়ে যাওয়া আরেকটি ট্রেনের মধ্যে পড়ে যায়। দুর্ঘটনার পর তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক দুপুর আড়াইটার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: নাটোরে ট্রেনে কাটা পড়ে নারীসহ ৩ জনের মৃত্যু
বিষয়টি নিশ্চিত করে ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ঘটনাটি রেলওয়ে থানায় জানানো হয়েছে।
নিহতের ছেলে আসিফুল আলম জানান, তার বাবা জীবন বীমা করপোরেশনে জুনিয়র অফিসার হিসেবে কর্মরত ছিলেন। সকালে কেরানীগঞ্জের বাসা থেকে কাজের উদ্দেশে বের হন তিনি। পরে মোবাইলে দুর্ঘটনার খবর পেয়ে ঢামেক হাসপাতালে এসে জানতে পারি ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে।
আরও পড়ুন: ঢাকা-মাওয়া মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ বন্ধুর মৃত্যু
লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে কিশোরের মৃত্যু
১২৬৩ দিন আগে
খিলগাঁওয়ে ট্রাকের ধাক্কায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত
ঢাকার খিলগাঁও ফ্লাইওভারের কাছে শুক্রবার দিবাগত মধ্য রাতে একটি ট্রাক মোটরসাইকেলকে ধাক্কা দিলে তিনজন নিহত হয়।
নিহতরা হলেন- জজ মিয়া (৩৬), আল আমিন (৩৪) ও মেহেদী হাসান (২৮)।
মধ্যরাত সাড়ে তিনটার দিকে ট্রাকটি মোটরসাইকেলকে ধাক্কা দিলে তিনজন আহত হয়।
খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) জহুরুল ইসলাম বলেন,পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জহুরুল বলেন, দুটি মোটরসাইকেলে পাঁচ বন্ধু রামপুরায় এক বন্ধুর পার্টিতে অংশ নিয়েছিল এবং তিনজন রাতে নিজ নিজ বাড়িতে ফেরার সময় মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: পাকিস্তানে যাত্রীবাহী ভ্যান খাদে পড়ে নিহত ২০, আহত ১৩
গোপালগঞ্জে ট্রাক-বাস সংঘর্ষে নিহত ৩, আহত ১৫
ময়মনসিংহে শশুর বাড়িতে জামাইকে কুপিয়ে হত্যা, স্ত্রী আহত
১৩০৮ দিন আগে
রাজধানীতে ট্রেনে কাটা পড়ে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডিজিএমের মৃত্যু
রাজধানীর খিলগাঁও লেভেল ক্রসিংয়ে ট্রেনের নিচে কাটা পড়ে ৫৯ বছরের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার সকালে এই দুর্ঘটনা ঘটে।
ঢাকা রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. রিয়াজ মাহমুদ বলেন, মৃত ব্যক্তির নাম ফখরুল ইসলাম, যিনি বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম)।
তিনি আরও বলেন, সকাল সাড়ে আটটার দিকে ফখরুল ইসলাম রেললাইন ধরে হাঁটছিলেন। তখন আন্তনগর সুন্দরবন এক্সপ্রেস তাঁকে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান।
ফখরুল পরিবারের সঙ্গে নগরীর ওয়ারী এলাকায় বসবাস করতেন।
পুলিশ জানায়, তার লাশ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে নিহত ১
সিরাজগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু
১৩৯৯ দিন আগে
বনশ্রীর জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে
রাজধানীর দক্ষিণ বনশ্রীতে সোমবার সকালে একটি জুতার কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার জানান, সকাল পৌনে ১১টার দিকে 'রক্সি স্যান্ডেল' কারখানায় আগুন লাগে।
খবর পেয়ে খিলগাঁও ও তেজগাঁও ফায়ার স্টেশনের ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে বেলা সাড়ে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনের সূত্রপাত এখনও জানা যায়নি বলে জানান তিনি।
আরও পড়ুন: গাজীপুরে ঝুটের গোডাউনের আগুন নিয়ন্ত্রণে
পেট্রাপোল বন্দরে আগুন লেগে পণ্যসহ ৩টি ট্রাক ভস্মীভূত
১৪৫৩ দিন আগে