মার্কিন দূতাবাস
রিয়াদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা
সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসে ড্রোন হামলা চালিয়েছে ইরান। পাশাপাশি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল বন্ধ করে দিয়েছে দেশটি। এতে মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনা আরও ঘণীভূত হয়েছে।
মঙ্গলবার (৩ মার্চ) সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, অন্তত দুইটি ড্রোন সৌদি রাজধানীর মার্কিন দূতাবাস প্রাঙ্গণে আঘাত হেনেছে। এর ফলে অগ্নিকাণ্ড এবং সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পরবর্তীতে সৌদি প্রতিরক্ষা বাহিনী রিয়াদ এবং পার্শ্ববর্তী শহরগুলোর দিকে ধাবমান আরও বেশ কিছু ড্রোন প্রতিহত করেছে।
ইরানের ইসলামি রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, তেহরান হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে। এমনকি এ প্রণালী দিয়ে কোনো জাহাজ চলাচল করলে এতে আগুন ধরিয়ে দেওয়ার হুমকিও দিয়েছে দেশটি।
হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের মোট তেল ও গ্যাস সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ পরিবাহিত হয়। এর ফলে এটি বৈশ্বিক জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ রুটে পরিণত হয়েছে।
এই প্রণালী বন্ধের ফলে বিশ্ববাজারে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দীর্ঘমেয়াদী অচলাবস্থা জ্বালানি সরবরাহ বন্ধ করে দিতে পারে—এমন আশঙ্কায় তেলের দাম তীব্রভাবে বৃদ্ধি পেয়েছে। উচ্চ ঝুঁকির কারণে বাণিজ্যিক জাহাজ কোম্পানি এবং বিমাকারীরা এই প্রণালী এড়িয়ে চলছে বলে জানা গেছে।
তেহরানের আঞ্চলিক প্রভাব খর্ব করার প্রচেষ্টার অংশ হিসেবে ইরানের ভূখণ্ডে সরকারি ও সামরিক অবকাঠামো লক্ষ্য করে মার্কিন-ইসরায়েলি যৌথ বিমান ও ক্ষেপণাস্ত্র হামলার পর এই উত্তেজনা বৃদ্ধি পায়। এই পদক্ষেপের জবাবে ইরানি বাহিনী দ্রুত পাল্টা ব্যবস্থা নিয়েছে, যার মধ্যে ইসরায়েল এবং মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে এমন উপসাগরীয় দেশগুলোতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা অন্তর্ভুক্ত।
এই বিস্তৃত সংঘাত বিশ্বনেতাদের মধ্যে গভীর অর্থনৈতিক ও নিরাপত্তা পরিণতির পাশাপাশি একটি বৃহত্তর আঞ্চলিক যুদ্ধের আশঙ্কা তৈরি করেছে। বিশ্লেষকরা সতর্ক করেছেন, কূটনৈতিক ও সামরিক প্রতিক্রিয়া অব্যাহত থাকায় পরিস্থিতি অত্যন্ত অস্থিতিশীল হয়ে পড়েছে।
৭ দিন আগে
মার্কিন দূতাবাসসহ কূটনৈতিক এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
চলমান বৈশ্বিক পরিস্থিতিতে মার্কিন দূতাবাসসহ কূটনৈতিক এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।
সোমবার (২ মার্চ) সকালে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তার কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা জানান।
মন্ত্রী বলেন, কূটনৈতিক এলাকার নিরাপত্তাব্যবস্থা জোরদার করার লক্ষ্যে নিয়মিত ফোর্সের পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। তাছাড়া সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে।
বৈঠকে দুদেশের মধ্যে আইনশৃঙ্খলা ও নিরাপত্তার বিষয়, অবৈধ অভিবাসন, সন্ত্রাসবাদ দমন, কূটনৈতিক এলাকার নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে দূতাবাস সক্ষমতা বৃদ্ধি ও কার্যক্রম জোরদারকরণে বিশেষ কর্মসূচি (এসপিইএআর), ইলেকট্রনিক জাতীয়তা যাচাই (ইএনভি) বাস্তবায়নসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
বৈঠকের শুরুতে স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের ঘনিষ্ঠ মিত্র। দেশটি শুরু থেকেই বাংলাদেশে সন্ত্রাসবাদ দমন ও নিরাপত্তা খাতে ঘনিষ্ঠ অংশীদার হয়ে কাজ করে আসছে।
এ সময় রাষ্ট্রদূত বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায়। তিনি বলেন, ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাসসহ সমগ্র কূটনৈতিক এলাকার নিরাপত্তা ব্যবস্থা সুসংহত করার লক্ষ্যে এসপিইএআর প্রোগ্রাম বাস্তবায়নে যুক্তরাষ্ট্র আগ্রহী। এ লক্ষ্যে দ্রুত সমঝোতা স্মারক সই করা প্রয়োজন। অন্যথায়, যুক্তরাষ্ট্রের এ তহবিল ফেরত বা অন্যত্র চলে যেতে পারে।
রাষ্ট্রদূতের আহ্বানে সালাহউদ্দিন আহমদ বলেন, আমরা সরকারের সর্বোচ্চ পর্যায়ের সম্মতি নিয়ে দ্রুত এ কর্মসূচি বাস্তবায়ন করতে চাই।
রাষ্ট্রদূত এ সময় মন্ত্রীকে তার নতুন পদে দায়িত্ব পালনের জন্য অভিনন্দন জানান। তিনি বলেন, যুক্তরাষ্ট্র অবৈধ অভিবাসন রোধে বাংলাদেশে ইএনভি প্রোগ্রাম বাস্তবায়ন করতে চায়। এটি বাস্তবায়ন করলে যুক্তরাষ্ট্রের অভিবাসন খাতে বাংলাদেশ গ্রিন জোনে অন্তর্ভুক্ত হবে।
রাষ্ট্রদূত বলেন, সন্ত্রাস দমন খাতে যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে বাংলাদেশকে সহযোগিতা করে আসছে। সন্ত্রাস দমন কর্মসূচিতে সহযোগিতার অংশ হিসেবে যুক্তরাষ্ট্র ২০১০ সাল থেকে বাংলাদেশ পুলিশের তদন্তকারী কর্মকর্তা থেকে উপ-মহাপরিদর্শক (ডিআইজি) পর্যায়ের প্রায় ৩০ হাজার কর্মকর্তাকে প্রশিক্ষণ দিয়েছে এবং প্রয়োজনীয় সরঞ্জামাদি সরবরাহ করেছে। কিন্তু কর্মকর্তাদের অবসর ও বদলিজনিত কারণে এটি আশানুরূপ ফলপ্রসূ হয়নি।
স্বরাষ্ট্রমন্ত্রী এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন ও সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে একটি সভা বা কর্মশালা আয়োজনের জন্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন।
বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক-১ অধিশাখার যুগ্ম সচিব রেবেকা খান, যুক্তরাষ্ট্র দূতাবাসের রাজনৈতিক ও অর্থনৈতিক কাউন্সিলর এরিক গিলান, রাজনৈতিক কর্মকর্তা শেন স্যান্ডারস, রাজনৈতিক বিশেষজ্ঞ তানিক মুনির ও রাজনৈতিক কর্মকর্তা রিলে পালমারট্রি প্রমুখ উপস্থিত ছিলেন।
৭ দিন আগে
বিএনপি ও তারেক রহমানকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন
বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের জন্য বিএনপি এবং দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছে যুক্তরাষ্ট্র। একইসঙ্গে একটি সফল ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশের জনগণকেও শুভেচ্ছা জানিয়েছে দেশটি।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে ঢাকার মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই শুভাচ্ছে বার্তা জানানো হয়।
বার্তায় বলা হয়েছে, একটি সফল নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন। বিএনপি ও তারেক রহমানকে তাদের ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা। আমাদের দুই দেশের সমৃদ্ধি ও নিরাপত্তার অভিন্ন লক্ষ্য বাস্তবায়নে আপনাদের সঙ্গে কাজ করার জন্য যুক্তরাষ্ট্র আগ্রহী।
২৫ দিন আগে
চট্টগ্রামে মার্কিন দূতাবাসের সমন্বিত প্রশিক্ষণ কর্মশালা
চট্টগ্রাম বন্দরে যুক্তরাষ্ট্র দূতাবাসের উদ্যোগে চার দিনব্যাপী সমন্বিত চিকিৎসা প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। মার্কিন সেনাবাহিনীর প্রশিক্ষিত একটি দল কর্মশালাটি পরিচালনা করেন।
বৃহস্পতিবার (১২ জুন) বন্দরের নিউমোরিং কন্টেইনার টার্মিনালে এটির সমাপনী অনুষ্ঠিত হয়।এ প্রশিক্ষণে যেকোনো দুর্ঘটনায় জরুরি পরিস্থিতিতে আহতদের উদ্ধার ও তাদের জীবন রক্ষায় প্রাথমিক করণীয় ও চিকিৎসা তথা জীবন বাঁচানোর গুরুত্বপূর্ণ কৌশল—সিপিআর ও অতিরিক্ত রক্তক্ষরণ নিয়ন্ত্রণ শেখানো হয়।
আরও পড়ন: চার সীমান্ত দিয়ে ৭০ জনকে ঠেলে দিলো বিএসএফ
সোমবার (৯ জুন) মেডিক্যাল ফাস্ট রেসপন্স ট্রেইন-দ্য-ট্রেইনার শীর্ষক চারদিনের এ কর্মশালাটি শুরু হয়। প্রশিক্ষণে মোট ২৫ জন অংশ নেন। এর মধ্যে, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ১৫ জন, বাংলাদেশ কোস্টগার্ডের ৫ জন এবং বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৫ জন অংশগ্রহণ করেন।
অংশগ্রহণকারীরা ব্যবহারিক অনুশীলনেও অংশ নেন, যার মধ্যে একটি ‘ম্যাস ক্যাজুয়ালটি এক্সারসাইজ’ও অন্তর্ভুক্ত ছিল।
বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বাংলাদেশ কোস্ট গার্ড, এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকে সঙ্গে চট্টগ্রামে বহুপাক্ষিক প্রশিক্ষণ কর্মসূচির আয়োজক ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস।
২৭০ দিন আগে
মার্কিন দূতাবাসে ভিসাপ্রার্থীদের সাক্ষাৎকারের নতুন পদ্ধতি চালু
ঢাকাস্থ মার্কিন দূতাবাস ভিসা আবেদনকারীদের আরও বেশি সাক্ষাৎকার গ্রহণের জন্য নতুন সময়সূচি নির্ধারণ পদ্ধতি চালু করেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ১৫ ডিসেম্বর থেকে এই পরিবর্তিত প্রক্রিয়াটি শুরু হয়েছে। তবে ২০২৫ সালের ২ জানুয়ারি থেকে পূর্ণাঙ্গ সময়সূচির প্রক্রিয়াটি বাস্তবায়ন শুরু হবে।
ঢাকার মার্কিন দূতাবাস নতুন সময়সূচি প্রক্রিয়ার অধীনে নিম্নলিখিত গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলোর বিষয়ে জানিয়েছে:
* অন-অভিবাসী ভিসার জন্য আবেদনকারী সাক্ষাৎকারের দিন একটি বৈধ ডিএস-১৬০ কনফার্মেশন (বারকোড) নম্বর না থাকলে তার তা বাতিল বলে গণ্য হবে, যা দূতাবাস তার সিস্টেমে পুনরুদ্ধার করতে সক্ষম এবং এটি তাদের ঘোষণার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
এক্ষেত্রে, আবেদনকারীদের তাদের সাক্ষাৎকার পুনঃনির্ধারণ করতে হবে এবং একটি নতুন তারিখ পেতে কয়েক মাস অপেক্ষা করতে হতে পারে।
আরও পড়ুন: পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিয়মিত কনস্যুলার সেবা বন্ধ: মার্কিন দূতাবাস
বৈধ ডিএস-১৬০ নিশ্চিতকরণ (বারকোড) নম্বরটি অবশ্যই আবেদনকারীর অনলাইন প্রোফাইলে দৃশ্যমান হতে হবে।
ভিসা সাক্ষাৎকারের এক সপ্তাহ আগে (৭ ক্যালেন্ডার দিন) অনলাইন প্রোফাইল/ডিএস-১৬০ পরিবর্তন হলে নির্ধারিত সাক্ষাৎকারটি বাতিল হয়ে যাবে।
৪৩৪ দিন আগে
ভিসা প্রক্রিয়া সম্পন্ন করতে বিকালে মার্কিন দূতাবাস যাচ্ছেন খালেদা জিয়া
ভিসা আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে আঙুলের ছাপ দিতে আজ বিকালে ঢাকায় মার্কিন দূতাবাসে যাওয়ার কথা রয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার।
খালেদা জিয়ার মিডিয়া সেলের সদস্য শামসুদ্দিন দিদার তার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেনের বরাত দিয়ে জানান, বিএনপি চেয়ারপারসন দুপুর ২টার দিকে গুলশান কার্যালয় থেকে মার্কিন দূতাবাসের উদ্দেশে রওনা হবেন।
দলীয় সূত্রে জানা গেছে, আগামী মাসের প্রথম দিকে বিএনপি চেয়ারপারসন যুক্তরাজ্য যাবেন।
পরে উন্নত চিকিৎসার জন্য তিনি যুক্তরাষ্ট্র বা জার্মানিতে যেতে পারেন। এরই মধ্যে তিনি যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদন করেছেন।
আরও পড়ুন: গ্যাটকো দুর্নীতি মামলায় খালেদা জিয়াসহ ২ জন খালাস
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া লিভার সিরোসিস, হার্ট, ফুসফুস, কিডনি এবং চোখের সমস্যাসহ বিভিন্ন গুরুতর স্বাস্থ্য সমস্যায় ভুগছেন।
শর্তসাপেক্ষে মুক্তির পর থেকে ডা. শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে একাধিকবার চিকিৎসা নিয়েছেন তিনি।
উন্নত মেডিকেল সেন্টারে বিশেষায়িত চিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠানোর জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা করেছে বিএনপি।
আরও পড়ুন: জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালাস পেলেন খালেদা জিয়া
৪৬৮ দিন আগে
মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের সাক্ষাৎ
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল ঢাকায় মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স মেগান বোলদিনের সঙ্গে বৈঠক করেছেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান,বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকাল ১০টায় গুলশানের বোলদিনের বাসায় ঘণ্টাব্যাপী এ বৈঠক শুরু হয়।
তিনি বলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবেদকে নিয়ে তার আমন্ত্রণে মার্কিন রাষ্ট্রদূতের বাসায় চা খেতে যান মির্জা ফখরুল।
শায়রুল বলেন, বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়।
আরও পড়ুন: পরাজিত ফ্যাসিস্টরা ভূত-পেত্নির মতো আওয়াজ দিচ্ছে: রিজভী
৪৮১ দিন আগে
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিয়মিত কনস্যুলার সেবা বন্ধ: মার্কিন দূতাবাস
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের নিয়মিত কনস্যুলার সেবা বন্ধ থাকবে বলে জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস।
মঙ্গলবার (১৩ আগস্ট) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে শেয়ার করা এক বার্তায় এই তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ‘আপনার যদি আসন্ন ভিসা অ্যাপয়েন্টমেন্ট থাকে, দয়া করে কনস্যুলার বিভাগের নিয়মিত পরিষেবাগুলো পুনরায় চালুর বিষয়ে পরবর্তী নির্দেশনার জন্য অপেক্ষা করুন।’আরও পড়ুন: সহিংসতা বন্ধে ড. ইউনূসের আহ্বানকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র
দূতাবাস আবেদনকারীদের উৎসাহিত করে বলেছে, ‘আপনি দ্রুত অ্যাপয়নমেন্টের জন্য জন্য আবেদন করতে পারেন।’
তবে দ্রুত অ্যাপয়েন্টমেন্ট ভিসা দেওয়ার নিশ্চয়তা দেয় না।
সকল আবেদনকারীর জন্য একই নিয়ম এবং কনস্যুলার কর্মকর্তারা মার্কিন অভিবাসন আইন অনুযায়ী বিষয়গুলো পরিচালনা করেন।
আরও পড়ুন: শেখ হাসিনার ক্ষমতাচ্যুতিতে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা নাকচ করে দিয়েছে হোয়াইট হাউস
৫৭৩ দিন আগে
লেবাননে মার্কিন দূতাবাসে বন্দুকধারীর হামলা
লেবাননের রাজধানী বৈরুতের উত্তর এলাকার মার্কিন দূতাবাসে বন্দুক হামলার ঘটনা ঘটেছে।
বুধবার (৫ জুন) সকালে গোলাগুলির ঘটনা ঘটেছে বলে লেবাননের সেনা কমান্ডের এক বিবৃতিতে জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, ‘লেবাননে মার্কিন দূতাবাসে এক সিরীয় নাগরিক গুলি চালিয়েছিল। এসময় ওই এলাকায় মোতায়েন থাকা সেনা সদস্যরা পাল্টা গুলি চালালে ওই বন্দুকধারী গুলিবিদ্ধ হন এবং তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।’
ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়েছে।
আরও পড়ুন: আমাদের কিছুই নেই: হামলায় খাদ্যের সন্ধানে থাকা ফিলিস্তিনিরা
সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম এক্স-এ পৃথক এক বিবৃতিতে মার্কিন দূতাবাস নিশ্চিত করেছে, স্থানীয় সময় সকাল ৮টা ৩৪ মিনিটে দূতাবাসের প্রবেশপথের কাছে 'হালকা অস্ত্রের' গোলাগুলির ঘটনা ঘটেছে।
দূতাবাস বলেছে, ‘এলএএফ (লেবাননের সশস্ত্র বাহিনী), আইএসএফ (অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনী) এবং আমাদের দূতাবাসের নিরাপত্তা দলের দ্রুত পদক্ষেপের জন্য ধন্যবাদ, আমাদের সুবিধা এবং আমাদের দল নিরাপদে রয়েছে।’
এদিকে স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, মোটরসাইকেলে করে আসা তিন বন্দুকধারী দূতাবাসে হামলা চালালে ব্যাপক গোলাগুলি ও সংঘর্ষ হয়। খবরে বলা হয়েছে, একজন হামলাকারী নিহত হয়েছেন, আরেকজন আহত হয়েছেন এবং তৃতীয় হামলাকারী পালিয়ে গেছেন। তৃতীয় সন্দেহভাজনের খোঁজে তল্লাশি চালাচ্ছে নিরাপত্তা সংস্থাগুলো।
লেবাননের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নাজিব মিকাতি বলেছেন, তিনি সেনা কমান্ডার ও নিরাপত্তা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে ঘটনাটি পর্যবেক্ষণ করছেন। এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি।
আরও পড়ুন: ইয়েমেনের হুদেইদায় মার্কিন-ব্রিটিশ বিমান হামলায় নিহত ১৬
৬৪২ দিন আগে
গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে শক্তিশালী করতে সাংবাদিকরা সর্বত্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে: মার্কিন দূতাবাস
অ্যাডওয়ার্ড এম কেনেডি (ইএমকে) সেন্টার এবং বাংলাদেশি জার্নালিস্টস ইন ইন্টারন্যাশনাল মিডিয়া (বিজেআইএম) যৌথভাবে নির্বাচনী দায়িত্ব পালনকালে সাংবাদিকদের নিরাপত্তাবিষয়ক একটি কর্মশালার আয়োজন করেছে।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) ইএমকে সেন্টারের কেনেডি হলে অনুষ্ঠিত এই কর্মশালায় ৫০ জনের বেশি স্থানীয় ও আন্তর্জাতিক সাংবাদিককে সম্ভাব্য সংকটপূর্ণ পরিস্থিতি মোকাবিলা করার প্রয়োজনীয় তথ্য ও কৌশল সরবরাহ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি সমাপনী বক্তব্যে যুক্তরাষ্ট্র দূতাবাসের পাবলিক ডিপ্লোম্যাসি কাউন্সেলর স্টিফেন এফ. ইবেলি বলেন, ‘আপনারা এক মহান পেশায় নিয়োজিত আছেন এবং সারা বিশ্বে ক্রমবর্ধমানভাবে এটি কঠিনতর এবং আরও বিপজ্জনক পেশা হয়ে উঠছে।’
তিনি আরও বলেন, ‘সাংবাদিকরা সর্বত্র তথ্য, স্বচ্ছতা ও জবাবদিহিমূলক প্রতিবেদনের মাধ্যমে গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই ভূমিকা এখন আগের চেয়ে আরও গুরুত্বপূর্ণ।’
কর্মশালাটি সাংবাদিকদের প্রতিকূল পরিবেশ এবং আসন্ন নির্বাচনে দায়িত্বপালনকালে উদ্ভূত সংকট পার করার জন্য বাস্তব জ্ঞান ও কৌশল সরবরাহ করবে।
আরও পড়ুন: ফোর্বসের থার্টি আন্ডার থার্টিতে স্থান পাওয়ায় সাকিব জামালকে মার্কিন দূতাবাসের অভিনন্দন
অংশগ্রহণকারীরা ঝুঁকি মূল্যায়ন, ব্যক্তিগত নিরাপত্তা ব্যবস্থা, ডিজিটাল নিরাপত্তা ও যোগাযোগ কৌশলের মতো বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন।
বিজেআইএম বিশেষজ্ঞদের পরিচালিত অংশগ্রহণমূলক সেশনগুলো প্রাঞ্জল হয়ে ওঠে জ্ঞান ও অভিজ্ঞতার গতিশীল ও তথ্যপূর্ণ বিনিময়ে।
বাংলাদেশের সবচেয়ে উল্লেখযোগ্য আমেরিকান স্পেস হিসেবে ইএমকে সেন্টার যুক্তরাষ্ট্র দূতাবাস এবং এর স্থানীয় অংশীদারদের মধ্যে শক্তিশালী সহযোগিতার প্রমাণ হয়ে উঠেছে।
যা একাডেমিক শ্রেষ্ঠত্ব ও আন্তঃসাংস্কৃতিক সংলাপকে উন্নীত করার জন্য এক অভিন্ন অঙ্গীকারের প্রতিফলন।
আরও পড়ুন: ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসে মহান বিজয় দিবস উদযাপিত
ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
৮০২ দিন আগে