শাহজালাল বিমানবন্দর
শাহজালালে উড়োজাহাজের সিটের নিচে মিলল ২০ কোটি টাকার স্বর্ণ
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাই দুবাইয়ের একটি উড়োজাহাজের আসনের নিচ থেকে ৮০টি স্বর্ণের বার উদ্ধার করেছেন কাস্টমস কর্মকর্তারা। উদ্ধার করা স্বর্ণের মোট ওজন ৯ কেজি ৩৩১ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য ২০ কোটি টাকা।
বুধবার (২ সেপ্টেম্বর) রাত ৯টা ২০ মিনিটে ফ্লাই দুবাইয়ের একটি ফ্লাইট বিমানবন্দরে অবতরণের পর গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা কাস্টমস হাউসের কর্মকর্তারা উড়োজাহাজটিতে তল্লাশি চালান।
এ বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ডের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাত ৯টা ৩৫ মিনিটে ঢাকা কাস্টমস হাউসের কর্মকর্তারা উড়োজাহাজটিতে বিশেষ তল্লাশির জন্য উপস্থিত হন। এ সময় উড়োজাহাজটি যাত্রীবিহীন অবস্থায় পাওয়া যায়।
পরে রাত ৯টা ৪০ মিনিটে বিভিন্ন গোয়েন্দা সংস্থার উপস্থিতিতে উড়োজাহাজটিতে তল্লাশি চালিয়ে একটি আসনের নিচে কালো স্কচটেপে মোড়ানো কিছু বস্তু পাওয়া যায়। সেগুলো কাস্টমস হলে নিয়ে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে খোলা হলে ৮০টি স্বর্ণের বার পাওয়া যায়।
কাস্টমস জানায়, প্রতিটি স্বর্ণের বারের ওজন ১১৬ দশমিক ৬৪ গ্রাম। সব মিলিয়ে স্বর্ণের ওজন ৯ হাজার ৩৩১ গ্রাম।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বর্ণের বারগুলো মালিকবিহীন অবস্থায় পাওয়া গেছে। উড়োজাহাজটির আসনের নিচে কালো স্কচটেপে অত্যন্ত সুকৌশলে লুকিয়ে সরকারি ধার্যকৃত শুল্ক-কর ফাঁকি দিয়ে চোরাচালানের উদ্দেশ্যে সেগুলো দেশে আনা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। পরে যেকোনো পথে সেগুলো বিমানবন্দর সীমানার বাইরে পাচারের আশঙ্কা ছিল।
কাস্টমস হাউস, ঢাকা ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার যৌথ অভিযানে চোরাচালানটি প্রতিরোধ করা সম্ভব হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
আটক স্বর্ণের বারগুলো অধিক মূল্যবান হওয়ায় তাৎক্ষণিকভাবে বিমানবন্দর কাস্টমসের মূল্যবান গুদামে জমা করা হয়েছে। অখালাসকৃত বা চোরাচালানের অভিযোগে আটক ও বাজেয়াপ্ত পণ্যের নিষ্পত্তি পদ্ধতি সংক্রান্ত স্থায়ী আদেশ অনুযায়ী মূল্যবান ধাতু হিসেবে স্বর্ণের বারগুলো বাংলাদেশ ব্যাংকে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এ ঘটনায় বিমানবন্দর থানায় আজ (৩ সেপ্টেম্বর) একটি ফৌজদারি মামলা করা হয়েছে। দেশীয় অর্থনীতি রক্ষা ও চোরাচালান প্রতিরোধে ঢাকা কাস্টমস হাউস গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ ধরনের নজরদারি ও নিয়মিত অভিযান অব্যাহত রাখবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
১ দিন আগে
শাহজালাল বিমানবন্দরে অভিযানে সিগারেট, স্বর্ণালংকার, বিদেশি মদসহ ২ কোটি টাকার পণ্য আটক
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুই কোটি টাকার বেশি দামের বিদেশি সিগারেট, স্বর্ণালংকার, নিষিদ্ধ গৌরি ক্রিম এবং বিদেশি মদ আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের এয়ারপোর্টে শিফটের কর্মকর্তারা বিশেষ অভিযান পরিচালনা করে। আজ (শুক্রবার) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দুবাই থেকে আগত বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট নম্বর বিজে-১৪৮-এর যাত্রীদের ব্যাগেজ গ্রহণ কার্যক্রম পর্যবেক্ষণকালে ১ নম্বর ব্যাগেজ বেল্টে যাত্রীবিহীন অবস্থায় তিনটি সন্দেহজনক ব্যাগেজ পাওয়া যায়। পরবর্তীতে ব্যাগেজগুলো তল্লাশি করে মন্ড ব্র্যান্ডের ৩৭০ কার্টন বিদেশি সিগারেট উদ্ধার করা হয়।
একই সময়ে অন্যান্য ফ্লাইটে আগত বিভিন্ন যাত্রীর কাছ থেকে আরও ১১১ কার্টন বিদেশি সিগারেট আটক করা হয়। এ নিয়ে অভিযানে মোট ৪৮১ কার্টন সিগারেট আটক করা হয়েছে।
আটক সিগারেটের আনুমানিক মূল্য ২১ লাখ ৬৪ হাজার ৫০০ টাকা। প্রযোজ্য শুল্ক-কর এবং ৬২১ শতাংশ টোটাল ট্যাক্স ইনসিডেন্স—টিটিআই বিবেচনায় সিগারেটগুলোর মোট মূল্য প্রায় ১ কোটি ৫৬ লাখ ৫ হাজার টাকা।
একই ফ্লাইটে আগত যাত্রী মো. তাজুল ইসলামের হ্যান্ডব্যাগ তল্লাশি করে কৌশলে লুকানো ৯৯ গ্রাম স্বর্ণালংকার উদ্ধার করা হয়।
৩৫ দিন আগে
শাহজালালের তৃতীয় টার্মিনাল চালুর চেষ্টা করছেন প্রধানমন্ত্রী
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের তৃতীয় টার্মিনাল যাতে শিগগিরই চালু করা যায়, সে বিষয়ে প্রধানমন্ত্রী চেষ্টা করছেন বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা।
রবিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের তৃতীয় টার্মিনাল নিয়ে অনুষ্ঠিত এক বৈঠক শেষে তিনি এ কথা বলেন।
বিমান বন্দরের তৃতীয় টার্মিনাল কবে নাগাদ চালু হবে জানতে চাইলে বিমান পরিবহনমন্ত্রী বলেন, ‘কবে নাগাদ চালু হবে এটা তো বলা যাবে না। এখন আলাপ আলোচনা হবে, তদন্ত হবে, কীভাবে আমরা তাড়াতাড়ি করতে পারি, সেটা নিয়ে কাজ চলছে। তবে নির্দিষ্ট কোনো সময় দেওয়া যাবে না।’
তৃতীয় টার্মিনাল নিয়ে বেশ কিছু সুপারিশ ছিল, কিছু অংশ ভাঙতে হবে, নেটওয়ার্ক সমস্যা ছিলরবিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে ঠিকাদার প্রতিষ্ঠার কবে নাগাদ হস্তান্তর করবে সে বিষয়ে প্রধানমন্ত্রী কী নির্দেশনা দিল—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কেন চালু হচ্ছে না, সেটা অর্ন্তবর্তী সরকারের সময় ছিল এত দিন। তারা তো সেটা করতে পারতেন। এখন প্রধানমন্ত্রী চেষ্টা করছেন যাতে সামনে চালু করা যায়। সে ব্যাপারে তিনি নির্দেশনা দিয়েছেন।’
১৯৪ দিন আগে
শাহজালালে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতির পরিমাণ জানার চেষ্টায় রপ্তানিকারক সংগঠনগুলো
রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো বিভাগে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতির পরিমাণ জানার চেষ্টা করছে রপ্তানিকারক প্রতিষ্ঠানের সংগঠনগুলো। এরই মধ্যে তারা সদস্য কোম্পানিগুলোকে নির্দিষ্ট ফরম্যাটে ক্ষতিগ্রস্ত পণ্যের বিস্তারিত তালিকা প্রস্তুত করার নির্দেশ দিয়েছে।
সংগঠনের কর্মকর্তারা জানিয়েছেন, আগামী এক থেকে দুই দিনের মধ্যে ক্ষতিগ্রস্ত পণ্যের মোট পরিমাণ এবং আর্থিক ক্ষতির পরিসর সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে।
রবিবার (১৯ অক্টোবর) বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) একটি প্রতিনিধি দল কার্গো ভিলেজ পরিদর্শন করে ক্ষতি নিরূপণ করবে বলে জানানো হয়েছে।
বিজিএমইএ জনসংযোগ কমিটির চেয়ারম্যান মাসুদ করিম ইউএনবিকে বলেন, বিজিএমইএ-এর একটি দল আজ দুপুরে ঘটনাস্থল পরিদর্শনে যাবে।
আরও পড়ুন: শাহজালাল বিমানবন্দরে আগুন, একাধিক ফ্লাইট নামল চট্টগ্রাম ও কলকাতায়
এদিকে, কার্গো ভিলেজে কার্যক্রম পুনরায় শুরু হওয়া সংক্রান্ত অনিশ্চয়তা নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন রপ্তানিকারকরা।
বাণিজ্য নেতারা বলেছেন, বিমানবন্দর কার্যক্রম দীর্ঘ সময় বন্ধ থাকলে তা শুধু যাত্রী পরিবহনে নয়, দেশের গুরুত্বপূর্ণ রপ্তানি খাতেও মারাত্মক প্রভাব ফেলবে।
বাংলাদেশ থেকে বিমান পথে গুরুত্বপূর্ণ রপ্তানি পণ্যের মধ্যে রয়েছে তৈরি পোশাক (আরএমজি), সবজি, ফল ও পানপাতাসহ পচনশীল পণ্য।এ ছাড়া রয়েছে আন্তর্জাতিক কুরিয়ার সার্ভিসগুলোর মাধ্যমে রপ্তানি হওয়া পণ্য এবং বিভিন্ন নথিপত্র। সে ক্ষেত্রে এ ধরনের ব্যবসায়ীরাই বেশি ক্ষতিগ্রস্ত হবেন।
বিজিএমইএ-এর সভাপতি মাহমুদ হাসান খান বলেন, ‘কী পরিমাণ পণ্যের ক্ষতি হয়েছে, এই মুহূর্তে আমাদের কাছে কোনো তথ্য নেই।’
আরও পড়ুন: শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ
তিনি আরও বলেন, ‘বিমানবন্দর বন্ধ থাকলেও ক্ষতির মুখে পড়বেন রপ্তানিকারকরা। যদি তা দ্রুতই খুলে দেওয়া হয় তবে কম ক্ষতি হবে, যদি বেশি দিন বন্ধ থাকে তবে বেশি ক্ষতি হবে।’
সবজি ও এ জাতীয় পণ্য রপ্তানিকারক সমিতির (বিএফভিএপিইএ) সভাপতি এস এম জাহাঙ্গীর হোসেন বলেন, ‘আমাদের প্রতিদিনই অনেক পণ্য থাকে, এমনটা নয়। বিমানের স্থান ফাঁকা থাকার ওপর নির্ভর করে আমাদের বিভিন্ন ডেস্টিনেশনে পণ্য পাঠানো। তাই যেদিন স্থান বেশি পাই সেদিন পণ্যও বেশি দিতে পারি।’
তাদের সদস্যদের কী পরিমাণ পণ্য মজুত ছিল তা খোঁজখবর নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
এর আগে, শনিবার (১৮ অক্টোবর) দুপুর ২টা ৩০ মিনিটের দিকে বিমানবন্দরের কার্গো ভিলেজ এলাকায় আকস্মিকভাবে অগ্নিকাণ্ড ঘটে। এরপর সেনাবাহিনী, বিমানবাহিনী ফায়ার সার্ভিসের সঙ্গে যৌথভাবে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৩৭টি ইউনিটের সাত ঘণ্টারও বেশি সময়ের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
৩২০ দিন আগে
শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজের একটি অংশে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শনিবার (১৮ অক্টোবর) দুপুর ২টা ৩০ মিনিটের দিকে বিমানবন্দরের কার্গো ভিলেজ এলাকায় আকস্মিকভাবে আগুন লাগে। কার্গো ভিলেজের এ অংশে আমদানি করা পণ্য মজুদ রাখা হয়।
আরও পড়ুন: চট্টগ্রাম ইপিজেডে কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৯ ইউনিট
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বাংলাদেশ সিভিল এ্যাভিয়েশন, বাংলাদেশ ফায়ার সার্ভিস এবং বাংলাদেশ বিমান বাহিনীর দুটি ফায়ার ইউনিট।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের (মিডিয়া সেল) কর্মকর্তা তালহা বিন জাশিম জানান, ফায়ার সার্ভিসের ২০ টি ইউনিট কাজ করছে, ১২ টি ইউনিট পথে রয়েছে।
৩২১ দিন আগে
শাহজালাল বিমানবন্দর: নতুন টার্মিনালে আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিত করার আশ্বাস দিলেন উপদেষ্টা
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের (এইচএসআইএ) নতুন টার্মিনালে যাত্রীসেবার মান আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন বিষয়ক উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। শিগগিরই বাংলাদেশ আন্তর্জাতিক মানে পৌঁছাতে সক্ষম হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) উপদেষ্টা বশির ইউএনবি জানান, সেবার মান নিশ্চিত করতে সরকার নবনির্মিত তৃতীয় টার্মিনালে বিমানের পাশাপাশি আরেকটি আন্তর্জাতিক গ্রাউন্ড হ্যান্ডলারকে অনুমোদন দিতে পারে।
তিনি বলেন, 'গ্রাউন্ড হ্যান্ডলিং বিষয়ে আমরা ইতোমধ্যে সিদ্ধান্ত নিয়েছি এবং শিগগিরই তা প্রকাশ করব।' আগামী সপ্তাহেই এ ঘোষণা আসতে পারে বলেও ইঙ্গিত দেন উপদেষ্টা।
তিনি বলেন, 'আমরা একটি প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরি করতে চাই। আমাদের লক্ষ্য হলো সংশ্লিষ্ট সব পক্ষের সক্ষমতার ওপর ভিত্তি করে সেবা উন্নত করা। আমরা সমন্বিত একটি পদ্ধতি চাই।'
বিমান প্রতিযোগিতাহীন হয়ে যাক সেটি না চাইলেও যাত্রীসেবাও যাতে নষ্ট না হয় সেদিকেও জোর দিয়েছেন উপদেষ্টা।
উপদেষ্টা আরও বলেন, বাংলাদেশ হয়তো এখনই সর্বোচ্চ আন্তর্জাতিক মানে পৌঁছাতে পারবে না, কিন্তু নতুন টার্মিনালে অন্তত মর্যাদাপূর্ণ ও গ্রহণযোগ্য মানের সেবা নিশ্চিত করতে হবে। তাই তারা প্রতিযোগিতা আনার পরিকল্পনা করছেন বলে মন্তব্য করেন তিনি।
আরও পড়ুন: সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্রি ওয়াইফাই সেবা চালু
এদিকে, নতুন নির্মিত তৃতীয় টার্মিনালের পরিচালনা নিয়ে সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ (সিএএবি) এবং একটি জাপানি কনসোর্টিয়ামের মধ্যে তিনদিনব্যাপী আলোচনার চূড়ান্ত পর্ব বৃহস্পতিবার শুরু হয়েছে।
প্রথম দুটি অধিবেশনে সভাপতিত্ব করেছেন সিএএবি চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিক, আর উপদেষ্টা বশির শেষ দিনের আলোচনায় সভাপতিত্ব করবেন। লেনদেন উপদেষ্টা হিসেবে আন্তর্জাতিক অর্থ করপোরেশন (আইএফসি) সহ সব স্টেকহোল্ডারের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।
সিএএবি সূত্র জানায়, বিমানের জন্য দুই বছরের গ্রাউন্ড হ্যান্ডলিং দায়িত্ব দেওয়ার নীতি সিদ্ধান্ত জাপানি কনসোর্টিয়ামের মধ্যে অস্বস্তি তৈরি করেছে। তারা আরও বিস্তৃত পরিচালন ও রাজস্ব ভাগাভাগির অধিকার চাইছে।
পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) ব্যবস্থায় বিমানের সাথে টার্মিনাল পরিচালনাকারী বেসরকারি অংশীদারের মধ্যে একটি সার্ভিস লেভেল এগ্রিমেন্ট (এসএলএ) স্বাক্ষরিত হবে।
পিপিপির ভাষ্যে, যদি বিমান দুই বছরের মধ্যে কর্মদক্ষতার মানদণ্ড পূরণে ব্যর্থ হয়, তবে অপারেটর বিমানের পাশাপাশি একটি স্বনামধন্য আন্তর্জাতিক গ্রাউন্ড হ্যান্ডলিং কোম্পানিকে নিয়োগ দিতে পারবে।
গ্রাউন্ড হ্যান্ডলিং দীর্ঘদিন ধরে বিতর্কিত বিষয়। সাবেক আওয়ামী লীগ সরকারও বিমানের সেবার মান নিয়ে বিদেশি এয়ারলাইন্সগুলোর উদ্বেগের পর একটি জাপানি কোম্পানিকে আনার ইঙ্গিত দিয়েছিল।
বর্তমানে বাংলাদেশে সব বিমানবন্দরে একমাত্র গ্রাউন্ড হ্যান্ডলার হিসেবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কাজ করছে। প্রায় ৪০টি আন্তর্জাতিক এয়ারলাইন্সের জন্য সেবা দিয়ে বছরে এক হাজার থেকে এক হাজার ২০০ কোটি টাকা আয় করছে।
কর্মকর্তাদের দাবি, নতুন সরঞ্জাম ও জনবল যুক্ত হওয়ায় সেবার মান উন্নত হয়েছে। তবে যাত্রী ও এয়ারলাইনগুলো এখনও দেরি, অদক্ষতা এবং মাঝেমধ্যে চুরির অভিযোগ তোলে।
কিছু বিদেশি এয়ারলাইন্স বিমানের ফি দেওয়ার পাশাপাশি নিজেদের কর্মী নিয়োগ করে সেবার মান বজায় রাখার চেষ্টা করছে।
তবে বিমানের কর্মকর্তারা আত্মবিশ্বাসী। তাদের দাবি, ২০২৩ সালে তারা ৫৭ হাজারেরও বেশি ফ্লাইট পরিচালনা করেছে এবং গত এক বছরে ৩ হাজার ৬০০ নতুন গ্রাউন্ড সাপোর্ট ইকুইপমেন্ট কেনায় এক হাজার কোটি টাকা বিনিয়োগ করেছে। আরও ক্রয় ও জনবল নিয়োগ চলছে।
বিমানের এক মুখপাত্র বলেন, বিমানের গ্রাউন্ড সাপোর্ট ইকুইপমেন্টে ইতোমধ্যে বিভিন্ন ধরনের যন্ত্র যুক্ত হয়েছে। আগামী কয়েক মাসের মধ্যে প্রায় ৭০ প্রকার নতুন সরঞ্জাম যুক্ত হবে।
তবে আন্তর্জাতিক কোম্পানিকে গ্রাউন্ড হ্যান্ডলিং ছেড়ে দিলে 'রাষ্ট্রীয় রাজস্বে বড় ক্ষতি' হবে বলেও সতর্ক করেন তিনি।
আরও পড়ুন: কক্সবাজার বিমানবন্দরে ক্রিকেট ব্যাটের ভেতরে ইয়াবা, আটক ২
জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) বড় অঙ্কের অর্থায়নে ২১ হাজার ৩০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত এইচএসআইএ-এর তৃতীয় টার্মিনাল চালু হলে বার্ষিক যাত্রী ধারণক্ষমতা ২ কোটি ৪০ লাখে উন্নীত হবে এবং কার্গো পরিবহন ক্ষমতা দাঁড়াবে ১২ লাখ টনে।
২ লাখ ৩০ হাজার বর্গমিটার আয়তনের এ টার্মিনালে থাকবে ২৬টি বোর্ডিং ব্রিজ, ১১৫টি চেক-ইন কাউন্টার, ৬৬টি প্রস্থান ইমিগ্রেশন ডেস্ক, ৫৯টি আগমন ইমিগ্রেশন ডেস্ক এবং ৩টি ভিআইপি ইমিগ্রেশন ডেস্ক।
৩৬১ দিন আগে
শাহজালাল বিমানবন্দরে যাত্রী সেবার মান বাড়ানোর জন্য কাজ করে যাচ্ছে বেবিচক: বেবিচক চেয়ারম্যান
বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান মোহাম্মদ মঞ্জুর কবির ভূঁইয়া বলেছেন, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী সেবার মান বাড়ানোর জন্য কাজ করে যাচ্ছে বেবিচক।
তিনি বলেন, এতে করে আরও বেশি সুযোগ-সুবিধা পাবেন প্রবাসীরা।
আরও পড়ুন: খাদ্য নিরাপদ করতে অ্যান্টিবায়োটিক ব্যবহার কমানোর আহ্বান উপদেষ্টার
মঙ্গলবার (৮ অক্টোবর) বেবিচক সদর দপ্তরে এভিয়েশন ও পর্যটন খাতের সাংবাদিক সংগঠন এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশের সঙ্গে সাক্ষাতে বেবিচক চেয়ারম্যান এসব কথা বলেন।
তিনি বলেন, বিমানবন্দরে ধারণক্ষমতার থেকেও অনেক বেশি যাত্রীর চাপ সামাল দিতে হচ্ছে। সেবা বৃদ্ধিতে বেবিচক সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। নতুন আরও বেশ কিছু উদ্যোগ গ্রহণ করা হয়েছে, যেগুলোর কার্যক্রম চলমান।
তিনি বলেন, আগামী এক মাসের মধ্যে প্রবাসীদের জন্য শাহজালালের বহুতল কার পার্কিংয়ের দ্বিতীয় তলায় বিশেষ লাউঞ্জের ব্যবস্থা করা হচ্ছে।
তিনি আরও বলেন, বিশেষ লাউঞ্জে প্রবাসীদের বিশ্রাম নেওয়া এবং স্বল্পমূল্যে স্বাস্থ্যকর খাবারের ব্যবস্থা করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম, এটিজেএফবি সভাপতি তানজিম আনোয়ার।
আরও পড়ুন: শেখ হাসিনার অবস্থান জানে না সরকার: পররাষ্ট্র উপদেষ্টা
৬৯৬ দিন আগে
শাহজালাল থেকে হাসপাতালে পাঠানো তুর্কি নাগরিক মাঙ্কিপক্সে আক্রান্ত নন
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রাজধানীর একটি হাসপাতালে পাঠানো তুর্কি নাগরিকের দেহের উপসর্গ মাঙ্কিপক্স নয় বলে বলে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক আহমেদুল কবির বলেছেন, ভাইরাসে আক্রান্ত না হওয়ায় পরীক্ষার পর মঙ্গলবার বিকালে তাকে ছেড়ে দেয়া হয়েছে।
এর আগে মঙ্গলবার দুপুরে তার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান ওই তুর্কি নাগরিক।
বিমানবন্দর স্বাস্থ্য কেন্দ্রের ইনচার্জ ডা. শাহরিয়ার সাজ্জাদ জানান, ওই ব্যক্তিকে প্রথমে বিমানবন্দর স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় এবং পরে তাকে মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে পাঠানো হয়। বিমানবন্দরের স্বাস্থ্য কর্তৃপক্ষ স্ক্রিনিংয়ের সময় ওই ব্যক্তি মাঙ্কিপক্স আক্রান্ত বলে সন্দেহ করেন।
খবরটি ছড়িয়ে পড়ার পর স্বাস্থ্য মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দেশে এখন পর্যন্ত কেউ মাঙ্কিপক্স ভাইরাসে আক্রান্ত হয়নি।
মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন সামাজিক মাধ্যমসহ দেশের বেশকিছু অনলাইন ও ইলেকট্রনিক সংবাদ মাধ্যমে 'দেশে বিদেশী একজন নাগরিকের দেহে মাঙ্কিপক্সের অস্তিত্ব পাওয়া গেছে' সংক্রান্ত যে তথ্যটি প্রচার হচ্ছে সে তথ্যটি সঠিক নয়।
এতে বলা হয়, দেশে মাঙ্কিপক্সে এখন পর্যন্ত কোন ব্যক্তি আক্রান্ত হয়নি। ভবিষ্যতে কোন ব্যক্তির আক্রান্তের ঘটনা কখনো ঘটলে তা প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জনগণকে জানানো হবে।
এর আগে ২২ মে স্থলবন্দর ও বিমানবন্দরের মাধ্যমে বাংলাদেশে আসা মাঙ্কিপক্স আক্রান্ত ব্যক্তিদের নজরদারি ও স্ক্রিনিং জোরদার করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেয় সরকার।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজিএইচএস) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মাঙ্কিপক্স নতুন কোনো রোগ নয়। অতীতে পশ্চিম ও মধ্য আফ্রিকার দেশগুলোর মানুষের মধ্যে এটি পাওয়া যেত। সম্প্রতি আফ্রিকান দেশগুলোতে ভ্রমণ না করেও ইউরোপীয় এবং আমেরিকান দেশগুলোতে মানুয়ের মধ্যেএটি শনাক্ত করা হয়েছে।
যারা ভাইরাসে সংক্রমিত হয়েছেন বা সংক্রামিত মানুষের কাছাকাছি এসেছেন তাদের মাঙ্কিপক্সের সন্দেহভাজন রোগী হিসেবে তালিকাভুক্ত করা উচিত।
পড়ুন: দেশে মাঙ্কিপক্সে আক্রান্ত কোন রোগী নেই: স্বাস্থ্য মন্ত্রণালয়
মাঙ্কিপক্স সন্দেহে তুর্কি নাগরিককে রাজধানীর হাসপাতালে ভর্তি
১৫৫০ দিন আগে
শাহজালাল বিমানবন্দরে ২ লাখ ৩০ হাজার মার্কিন ডলারসহ গ্রেপ্তার ২
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুই লাখ ৩০ হাজার মার্কিন ডলার পাচারের চেষ্টার অভিযোগে একজন তুর্কি নাগরিকসহ দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার কাস্টমস কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
গ্রেপ্তাররা হলেন- বাংলাদেশি নাগরিক মাহমুদা ফিরোজ (৭০) ও তুর্কি নাগরিক মেহমেত রেমজি (৪২ )।
কর্মকর্তারা জানান, বুধবার রাত সাড়ে দশটার দিকে বিমানবন্দরের ১০ নং বোর্ডিং ব্রিজ দিয়ে যাওয়ার সময় কাস্টমসের একটি দল বছর তুর্কি নাগরিককে মেহমেত রেমজি কালিককে আটক করে।
আরও পড়ুন: সিলেট বিমানবন্দরে স্বর্ণের বারসহ আটক ১
ঢাকা কাস্টমস হাউসের সহকারী রাজস্ব কর্মকর্তা হারুন-অর-রশিদ বলেছেন,আটকের পর তার ব্যাগ চেক করে ২ লাখ মার্কিন ডলার জব্দ করা হয়েছে।
অপরদিকে, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এমিরেটসের একটি ফ্লাইটে যুক্তরাষ্ট্রের উদ্দেশে যাত্রা করার সময় কাস্টমস কর্মকর্তারা মাহমুদা ফিরোজকে আটক করে এবং তার কাছ থেকে ৩০ হাজার ৫০০ মার্কিন ডলার জব্দ করে।
একজন কর্মকর্তা জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা করা হয়েছে। তাদেরকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন: সিলেট বিমানবন্দরে ৮০ লাখ টাকার স্বর্ণ জব্দ, আটক ১
বিমানবন্দরে ৫৯ স্বর্ণের বারসহ মার্কিন পাসপোর্টধারী যাত্রী আটক
১৫৫৫ দিন আগে
শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন হতে পারে ২০২৩ সালে
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম মাহবুব আলী বলেছেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ২০২৩ সালের সেপ্টেম্বর বা অক্টোবরের মধ্যে উদ্বোধন হতে পারে।
তিনি বলেন, ইতোমধ্যে টার্মিনালের ৩৪ দশমিক ৬ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে যা প্রত্যাশিত লক্ষ্যমাত্রার চেয়ে এক দশমিক ৯ শতাংশ বেশি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মতে, চলতি বছরের ৮ এপ্রিলের মধ্যে ৩২ দশমিক ৭ শতাংশ কাজ সম্পন্ন করার কথা ছিল।
সোমবার তৃতীয় টার্মিনালের চলমান কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
আরও পড়ুন: শাহজালাল বিমানবন্দরে দুই বিমানের মধ্যে সংঘর্ষ
মাহবুব বলেন, টার্মিনালটি যাত্রীদের জন্য খুলে দেয়া হলে যাত্রীসেবায় অবকাঠামোগত সীমাবদ্ধতা কাটিয়ে ওঠা সম্ভব হবে।
তিনি বলেন, তৃতীয় টার্মিনালে প্রবেশের জন্য একটি টানেল নির্মাণ ও একটি এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজের সমন্বয় প্রয়োজন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা টানেলটি আশকোনা হজ ক্যাম্প পর্যন্ত সম্প্রসারণের নির্দেশ দিয়েছেন।
কয়েকদিনের মধ্যে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ শুরু হবে বলেও জানান তিনি।
প্রকল্পের ব্যয় বাড়তে পারে কি না এমন প্রশ্নের জবাবে মাহবুব বলেন, আমরা বিষয়টি দেখব এবং প্রকল্পের জন্য কী প্রযোজ্য তা বিবেচনা করা হবে।
মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে বিমান ভাড়া নিয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘আমরা এর আগে এয়ারলাইন কর্তৃপক্ষের সঙ্গে বসেছিলাম এবং ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হচ্ছে। আমি আশা করি এক মাসের মধ্যে এটি হ্রাস পাবে।’
আরও পড়ুন: ‘বেগমপাড়ার’ যাত্রীদের জন্য বিমানের ফ্লাইট চালু: মির্জা ফখরুল
হজযাত্রীদের নিয়ে প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে মাহবুব বলেন, বিমানের ভাড়া সহনীয় পর্যায়ে রাখতে আমরা সর্বোচ্চ চেষ্টা করবো।
এদিকে মে মাসের প্রথম সপ্তাহে বিমানবন্দরের দুটি অতিরিক্ত হাইস্পিড ট্যাক্সিওয়ের নির্মাণ কাজ শেষ হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (সিএএবি) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান।
১৬০৭ দিন আগে