ব্যবসা-বাণিজ্য
পুঁজিবাজার: সূচকের পতন দিয়েই শেষ হলো সপ্তাহ
উত্থান দিয়ে শুরু হলেও ঢাকা ও চট্টগ্রাম পুঁজিবাজারে পতনের মধ্য দিয়েই শেষ হয়েছে সপ্তাহ। সপ্তাহের শেষ দিনে এসে দুই পুঁজিবাজারের সবকটি সূচক কমেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) লেনদেন শেষে কমেছে ৬ পয়েন্ট। বাকি দুই সূচক শরীয়াভিত্তিক ডিএসইএস ৬ এবং বাছাইকৃত ব্লু-চিপ কোম্পানির ডিএস-৩০ কমেছে ২০ পয়েন্ট।
সূচক কমলেও গতদিনের তুলনায় বেড়েছে লেনদেন। গতকালের (বুধবার) ৪৬৩ কোটি টাকার বিপরীতে আজ লেনদেন বেড়ে হয়েছে ৪৮৭ কোটি টাকা।
ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৩৯৯ কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৯৩টির, কমেছে ১৩৩টির এবং অপরিবর্তিত আছে ৭৩টি কোম্পানির শেয়ারের দাম।
ক্যাটাগরির হিসাবে ‘এ’, ‘বি’ ও ‘জেড’ প্রতিটি ক্যাটাগরিতেই বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে।
লেনদেন হওয়া ৩৭ মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ১২টির, কমেছে ১১টির এবং অপরিবর্তিত আছে ১৪টি কোম্পানির শেয়ারের দাম।
এদিন পাঁচটি করপোরেট বন্ডের মধ্যে একটিরও দাম বাড়েনি, তবে কমেছে ৩টির এবং দুটির দাম অপরিবর্তিত আছে।
ব্লক মার্কেটে আজ মোট ৩০টি কোম্পানির ৫৪ লাখ শেয়ার ১৪ কোটি ৭০ লাখ টাকায় বিক্রি হয়েছে। এর মধ্যে বিচ হ্যাচারি একাই ৫ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার বিক্রি করেছে।
আরও পড়ুন: পুঁজিবাজারের প্রথম ঘণ্টায় ঢাকায় উত্থান, চট্টগ্রামে পতন
ডিএসইতে ৯ দশমিক ৯৯ শতাংশ দাম বেড়ে শীর্ষে আছে বাংলাদেশ ল্যাম্পস পিএলসি। অন্যদিকে, ৫ দশমিক ২৪ শতাংশ দাম হারিয়ে তলানিতে দেশবন্ধু পলিমার লিমিটেড।
পতনের মুখে চট্টগ্রামও
সারা দিনের লেনদেনে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক কমেছে ৫০ পয়েন্ট। লেনদেন হওয়া ২১৯ কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৯৭টির, কমেছে ৯১টির এবং অপরিবর্তিত আছে ৩১টি কোম্পানির শেয়ারের দাম।
সূচক কমলেও ঢাকার মতো সিএসইতেও বেড়েছে লেনদেন। সারা দিনে মোট লেনদেন হয়েছে ১০৩ কোটি টাকা।
১০ শতাংশ দাম বেড়ে চট্টগ্রামের বাজারে শীর্ষে আছে হামিদ ফেব্রিক্স পিএলসি। অন্যদিকে, ৯ দশমিক ৫৪ শতাংশ দাম কমে তলানিতে মীর আখতার হোসাইন লিমিটেড কোম্পানি।
৪৬২ দিন আগে
টানা তিন দিন উত্থানের পর পুঁজিবাজারে ফের পতন
টানা তিন কার্যদিবস উত্থানের পর আবারও পতনের মুখে পড়েছে ঢাকা, চট্টগ্রামের পুঁজিবাজার। এতে করে একদিকে কমেছে সূচক, অন্যদিকে দর নেমে গেছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের।
সপ্তাহের চতুর্থ কার্যদিবসে বুধবার (২৬ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ১৪ পয়েন্ট। বাকি দুই সূচক শরীয়াভিত্তিক ডিএসইএস ২ এবং ব্লু-চিপ কোম্পানির ডিএস-৩০ কমেছে ৪ পয়েন্ট।
গত কার্যদিবসের বছরের সর্বোচ্চ ৬০০ কোটি টাকার ওপর লেনদেন একদিনের মাথায় আজ তা কমে দাঁড়িয়েছে ৪৬৩ কোটি টাকায়।
ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৩৯৭ কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১২৭টি কোম্পানির। বিপরীতে দাম কমেছে ২০৮টির এবং অপরিবর্তিত আছে ৬২টি কোম্পানির শেয়ারের দাম।
ক্যাটাগরির হিসাবে ‘এ’, ‘বি’ ও ‘জেড’—সবকটিতেই ছিল কোম্পানিগুলোর দরপতনের প্রাধান্য। বিশেষ করে, ভালো কোম্পানির শেয়ার নামে খ্যাত ‘এ’ ক্যাটাগরিতে লেনদেন হওয়া ২১৬টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৬১টির, কমেছে ২১৬টির এবং অপরিবর্তিত আছে ২৯টি কোম্পানির শেয়ারের দাম।
লেনদেন হওয়া ৩৬টি মিউচুয়াল ফান্ডের মধ্যে দরবৃদ্ধি এবং অপরিবর্তিতের তালিকায় ছিল সিংহভাগ কোম্পানি। বিপরীতে দাম কমেছে ১০টি কোম্পানির।
এদিন সরকারি ৪ করপোরেট বন্ডের সবকটির দাম বেড়েছে। দাম বেড়েছে লেনদেন হওয়া একটি সরকারি সিকিউরিটিজেরও।
আরও পড়ুন: রমজানে পুঁজিবাজারে লেনদেনের নতুন সময়সূচি প্রকাশ
ব্লক মার্কেটে আজ মোট ২৭টি কোম্পানির ২৬ লাখ শেয়ার ১১ কোটি ৯০ লাখ টাকায় বিক্রি হয়েছে। এর মধ্যে বিকন ফার্মাসিটিক্যালস সর্বোচ্চ ৩ কোটি ১৫ লাখ টাকার শেয়ার বাজারে বিক্রি করেছে।
ডিএসইতে সারা দিনের লেনদেনে ৯ দশমিক ৮৮ শতাংশ দাম বেড়ে শীর্ষে আছে বসুন্ধরা পেপার মিলস লিমিটেড। অন্যদিকে, ৯ দশমিক ৪২ শতাংশ দাম হারিয়ে তলানিতে মিডল্যান্ড ব্যাংক পিএলসি।
চট্টগ্রামেও পতন
ডিএসইর মতো পতনের মুখে পড়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জও (সিএসই)। সকালে উত্থান দিয়ে শুরু করলেও দিনের শেষে সিএসইর সার্বিক সূচক কমেছে ১ পয়েন্ট।
লেনদেন হওয়া ২১২টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৭৮টির, কমেছে ৯৯টির এবং অপরিবর্তিত আছে ৩৫টি কোম্পানির শেয়ারের দাম।
সিএসইতে আজ মোট ১০ কোটি টাকার শেয়ার এবং ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ঢাকার মতো চট্টগ্রামেও ৯ দশমিক ৯৪ শতাংশ দাম বেড়ে শীর্ষে আছে বসুন্ধরা পেপার মিলস লিমিটেড।
অন্যদিকে, ১০ শতাংশ দাম হারিয়ে তলানিতে ভ্যানগার্ড এএমএল রুপালি ব্যাংক ব্যালেন্সড ফান্ড।
৪৬৩ দিন আগে
রেকর্ড লেনদেন পুঁজিবাজারে, সাড়ে তিন মাসে সর্বোচ্চ
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে রেকর্ড পরিমাণ লেনদেন হয়েছে ঢাকার পুঁজিবাজারে। চলতি বছর প্রথমবারের মতো লেনদেন ছাড়িয়েছে ৬০০ কোটি টাকা, যা গত সাড়ে তিন মাসে সর্বোচ্চ।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রোববার (২৫ ফেব্রুয়ারি) ৬০২ কোটি টাকার শেয়ার এবং ইউনিট লেনদেন হয়েছে। ২০২৪ সালের নভেম্বরের ৬ তারিখে সর্বশেষ ৬৫০ টাকার পর ডিএসইতে এটিই সর্বোচ্চ লেনদেন।
লেনদেনের পাশাপাশি বেড়েছে ডিএসই'র সবকটি সূচক। প্রধান সূচক ডিএসইএক্স ৩২ পয়েন্ট বাড়ার পাশাপাশি বাকি দুই সূচক শরীয়াভিত্তিক ডিএসইএস ৬ এবং ব্লু-চিপ সূচক ডিএস-৩০ বেড়েছে ৩ পয়েন্ট।
লেনদেনে অংশ নেয়া ৩৯৬ কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৯৬, কমেছে ১৫৬ এবং অপরিবর্তিত আছে ৪৪ কোম্পানির শেয়ারের দাম।
‘এ’ ক্যাটাগরিতে বেশিরভাগ কোম্পানির দাম বাড়লেও, দাম কমেছে ‘বি’ ক্যাটাগরিতে। ‘বি’ ক্যাটাগরিতে লেনদেন হওয়া ৭৯ কোম্পানির মধ্যে ৩০ কোম্পানির দরবৃদ্ধির বিপরীতে দর কমেছে ৪৩ কোম্পানির। দাম অপরিবর্তিত আছে ৬ কোম্পানির শেয়ারের দাম।
আরও পড়ুন: পুঁজিবাজারে উত্থান, ফের লেনদেন ছাড়াল ৫০০ কোটি
‘জেড’ ক্যাটাগরিতে ৯৯ কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৪৩, কমেছে ৪২ এবং অপরিবর্তিত আছে ১৪ কোম্পানির শেয়ারের দাম। লেনদেন হওয়া ৩৭ মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ১৩, কমেছে ১০ এবং অপরিবর্তিত আছে ১৪ কোম্পানির শেয়ারের দাম।
ব্লক মার্কেটে ৩২ কোম্পানির ৯১ লাখ শেয়ার ১৬ কোটি ৫০ লাখ টাকায় বিক্রি হয়েছে। এর মধ্যে আল-আরাফাহ ইসলামী ব্যাংক ১৭ লাখ শেয়ার সর্বোচ্চ ৩ কোটি ১৪ লাখ টাকায় বিক্রি করেছে।
ডিএসইতে সর্বোচ্চ ৯ দশমিক ৯০ শতাংশ দাম বেড়ে শীর্ষে অবস্থান করছে বসুন্ধরা পেপার মিলস লিমিটেড। অন্যদিকে ৮ দশমিক ১৬ শতাংশ দাম হারিয়ে তলানিতে খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড।
চট্টগ্রামেও উত্থান
ডিএসই'র মতো সূচকের উত্থান হয়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই)। সিএসই'র সার্বিক সূচক বেড়েছে ১৩৫ পয়েন্ট। লেনদেন হওয়া ২৩৬ কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১২৯, কমেছে ৮২ এবং অপরিবর্তিত আছে ২৫ কোম্পানির শেয়ারের দাম।
সিএসইতে মোট ১৩ কোটি টাকার শেয়ার এবং ইউনিট লেনদেন হয়েছে যা গতদিন ছিল ৩১ কোটি টাকা।
সারাদিনের লেনদেনে ১০ শতাংশ দাম বেড়ে শীর্ষে আছে আরামইট সিমেন্ট লিমিটেড এবং ৯ দশমিক ৭২ শতাংশ দর হারিয়ে ডিএসই'র মতো চট্টগ্রামেও তলানিতে খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড।
৪৬৪ দিন আগে
চনমনে পুঁজিবাজার, দুই ঘণ্টায় ৩০০ কোটি টাকার ওপর লেনদেন
টানা দুই দিন উত্থানের পর তৃতীয় দিনেও ঢাকার পুঁজিবাজারে বইছে উত্থানের সুবাতাস।
সূচক বৃদ্ধির পাশাপাশি লেনদেনের প্রথম দুই ঘণ্টায় শেয়ার এবং ইউনিট ক্রইয়-বিক্রয় ছাড়িয়েছে ৩০০ কোটি টাকা।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৪৭ পয়েন্ট। বাকি দুই সূচক ডিএসইএস এবং ব্লু-চিপ কোম্পানির সূচক ডিএস-৩০ বেড়েছে ১০ পয়েন্ট করে।
লেনদেন হওয়া কোম্পানির বেশিরভাগরই দাম বেড়েছে। ১০৯ কোম্পানির দরপতন এবং ৫৩ কোম্পানির দাম অপরিবর্তিত থাকার বিপরীতে দাম বেড়েছে ২৩০ কোম্পানির।
আরও পড়ুন: পুঁজিবাজারে উত্থান, ফের লেনদেন ছাড়াল ৫০০ কোটি
ঢাকার মতো চট্টগ্রামের পুঁজিবাজারেও বইছে চনমনে হাওয়া। লেনদেনের প্রথম দুই ঘণ্টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক কমেছে ১০২ পয়েন্ট।
লেনদেনে অংশ নেয়া ১৫৭ কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৮৭, কমেছে ৫১ এবং অপরিবর্তিত আছে ১৯ কোম্পানির শেয়ারের দাম।
লেনদেনের প্রথমার্ধে সিএসইতে মোট ৮ কোটি ৮০ লাখ টাকার শেয়ার এবং ইউনিট লেনদেন হয়েছে।
৪৬৪ দিন আগে
পুঁজিবাজারে উত্থান, ফের লেনদেন ছাড়াল ৫০০ কোটি
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা-চট্টগ্রাম দুই পুঁজিবাজারেই সূচকের উত্থান হয়েছে। চট্টগ্রামের বাজারে লেনদেন বাড়ার পাশাপাশি ঢাকায় লেনদেন ছাড়িয়েছে ৫০০ কোটি।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার (২৪ ফেব্রুয়ারি) সারাদিনের লেনদেনে প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ১০ পয়েন্ট। বাকি দুই সূচক শরীয়াভিত্তিক ডিএসইএস ৩ এবং ব্লু-চিপ ডিএস-৩০ বেড়েছে ৫ পয়েন্ট।
ডিএসইতে মোট ৫৪৪ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গতদিন ছিল ৪৮৭ কোটি টাকা। লেনদেন হওয়া ৩৯৮ কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৭৩, কমেছে ১৫৪ এবং অপরিবর্তিত আছে ৭১ কোম্পানির শেয়ারের দাম।
ক্যাটাগরিরভিত্তিতে বেশিরভাগ কোম্পানির দাম বাড়লেও ‘এ’ ক্যাটাগরিতে দাম বেড়েছে ৭৫ কোম্পানির, বিপরীতে দাম কমেছে ৯৫ কোম্পানির।
লেনদেন হওয়া ৩৭ মিউচুয়াল ফান্ডের মধ্যে বেশিরভাগরই দাম ছিল অপরিবর্তিত। ৫ মিউচুয়াল ফান্ডের দরবৃদ্ধি এবং ১৩ ফান্ডের দরপতনের বিপরীতে দাম বাড়েনি কিংবা কমেনি এমন কোম্পানির সংখ্যা ১৯।
আরও পড়ুন: পুঁজিবাজারের প্রথম ঘণ্টায় ঢাকায় উত্থান, চট্টগ্রামে পতন
ব্লক মার্কেটে মোট ২৩ কোম্পানির ৪০ লাখ শেয়ার ১৫ কোটি ৭০ লাখ টাকায় বিক্রি হয়েছে। এরমধ্যে বিচ হ্যাচারি লিমিটেড সর্বোচ্চ ৩ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার বিক্রি করেছে।
ডিএসইতে একদিনে ৯ দশমিক ৮৪ শতাংশ দাম বেড়ে শীর্ষে আছে কাত্তালি টেক্সটাইল লিমিটেড। অন্যদিকে ৩ দশমিক ৮০ শতাংশ দাম কমে তলানিতে মেঘনা সিমেন্ট মিলস পিএলসি।
চট্টগ্রামেও উত্থান
সোমবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক বেড়েছে ৫৬ পয়েন্ট। লেনদেন হওয়া ২০৮ কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১০৯, কমেছে ৭১ এবং অপরিবর্তিত আছে ২৮ কোম্পানির শেয়ারের দাম।
সারাদিনে সিএসইতে মোট ৩১ কোটি টাকার শেয়ার এবং ইউনিট লেনদেন হয়েছে যা গতদিন ছিল ১০ কোটি টাকা।
লেনদেন হওয়া কোম্পানির মধ্যে ৯ দশমিক ৮৯ শতাংশ দাম বেড়ে শীর্ষে আছে বসুন্ধরা পেপার মিলস লিমিটেড। অন্যদিকে ৭ দশমিক ৭৭ শতাংশ দাম কমে তলানিতে রানার অটোমোবাইলস পিএলসি।
৪৬৫ দিন আগে
উত্থান দিয়ে সপ্তাহ শুরু, সূচক বেড়েছে ঢাকা-চট্টগ্রাম পুঁজিবাজারে
সপ্তাহের প্রথম কার্যদিবসের লেনদেন শেষ হয়েছে ঢাকা-চট্টগ্রাম পুঁজিবাজারে সূচকের উত্থানের মধ্য দিয়ে। সূচকের পাশাপাশি বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রবিবার (২৩ ফেব্রুয়ারি) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ২৩ পয়েন্ট।
বাকি দুই সূচক শরীয়াভিত্তিক ডিএসইএস ৩ পয়েন্ট এবং বাছাইকৃত কোম্পানি ব্লু-চিপ সূচক ডিএস-৩০ বেড়েছে ১১ পয়েন্ট।
সারাদিনের ক্রয়-বিক্রয়ে মোট ৪৮৭ কোটি টাকা লেনদেন হয়েছে, যা গতদিন ছিল ৪৬৫ কোটি টাকা।
লেনদেন হওয়া ৩৯৮ কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২১৭, কমেছে ১২৪ এবং অপরিবর্তিত আছে ৫৭ কোম্পানির শেয়ারের দাম।
ক্যাটাগরির হিসাবে ‘এ’ এবং ‘বি’ ক্যাটাগরির বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম বাড়লেও, দাম কমেছে ‘জেড’ ক্যাটাগরির বেশিরভাগ কোম্পানির।
জেড ক্যাটাগরিতে লেনদেন হওয়া ১০০ কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৩৫, কমেছে ৪৪ এবং অপরিবর্তিত আছে ২১ কোম্পানির শেয়ারের দাম।
লেনদেন হওয়া ৩৭ মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে সিংহভাগের। ৩৩ কোম্পানির দরবৃদ্ধির বিপরীতে দাম কমেছে এক এবং অপরিবর্তিত আছে ৩ কোম্পানির শেয়ারের দাম।
ব্লক মার্কেটে মোট ৩০ কোম্পানির ৩৯ লাখ শেয়ার ৮ কোটি ২৩ লাখ টাকায় বেচাকেনা হয়েছে। এরমধ্যে যমুনা ব্যাংক সর্বোচ্চ ৮ লাখ ১০ হাজার টাকার শেয়ার ১ কোটি ৭০ লাখ টাকায় বিক্রি করেছে।
ডিএসইতে রবিবার লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দরবৃদ্ধির শীর্ষে ছিল এস আলম কোল্ড রোলস স্টিলস লিমিটেড। একদিনের লেনদেনে বি ক্যাটাগরির কোম্পানিটির শেয়ারের দাম বেড়েছে ৯ দশমিক ৭৪ শতাংশ।
অন্যদিকে সাড়ে পাঁচ শতাংশের ওপরে দর হারিয়ে তলানিতে নেমে এসেছে অ্যাটলাস বাংলাদেশ লিমিটেড।
চট্টগ্রামের পুঁজিবাজার
ঢাকার মতো সূচকের উত্থানের ধারা বজায় আছে চট্টগ্রামের বাজারেও। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক বেড়েছে ১৬ পয়েন্ট।
আরও পড়ুন: পুঁজিবাজারে উত্থানের জোয়ারেও কমেনি মন্দ শেয়ারের দৌরাত্ম্য
সিএসইতে লেনদেন হওয়া ২১২ কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১০৯, কমেছে ৭৮ এবং অপরিবর্তিত আছে ২৫ কোম্পানির শেয়ারের দাম।
সূচক বাড়লেও গত সপ্তাহের শেষ কার্যদিবসের তুলনায় লেনদেন কমেছে সিএসইতে। সারাদিনে সিএসইতে মোট ১০ কোটি টাকা লেনদেন হয়েছে, যা গত কার্যদিবসে ছিল ১৩ কোটি টাকা।
ঢাকার বাজারের মতো চট্টগ্রামেও ১০ শতাংশ দাম বেড়ে শীর্ষে আছে এস আলম কোল্ড রোলস স্টিলস লিমিটেড। অন্যদিকে ১০ শতাংশ দাম হারিয়ে তলানিতে আইসিবি ইমপ্লোয়িস প্রভিডেন্ট মিউচুয়াল ফান্ড ওয়ান।
৪৬৬ দিন আগে
বিস্কুটে ভ্যাট অর্ধেকে নামিয়ে আনল এনবিআর
হাতে ও মেশিনে তৈরি বিস্কুটে চাপিয়ে দেওয়া মূল্য সংযোজন কর (ভ্যাট) অর্ধেকে নামিয়ে এনেছে জাতীয় রাজস্ব বোর্ড। বুধবার (১৯ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এখন থেকে ১৫ শতাংশ ভ্যাট এর জায়গায় সাড়ে ৭ শতাংশ ভ্যাট দিতে হবে এসব পণ্যে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, মেশিনে প্রস্তুত বিস্কুট ও প্রতি কেজি ২০০ টাকা মূল্যমানের ঊর্ধ্বে হাতে তৈরি বিস্কুট ও প্রতি কেজি ৩০০ টাকা মূল্যমানের ঊর্ধ্বে কেকের ক্ষেত্রে ভ্যাট কমিয়ে অর্ধেক করা হয়েছে।
অর্থবছরের মাঝপথে এসে গত জানুয়ারিতে শতাধিক পণ্য ও সেবার ওপর মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট এবং সম্পূরক শুল্ক বাড়ায় সরকার। ওই তালিকায় বেকারিপণ্য, বিস্কুট ও কেকও ছিল। সেসব পণ্যে ভ্যাট ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করা হয়।
বিস্কুটের মতো পণ্যে ভ্যাট বসানোয় সমালোচনার পাশাপাশি ব্যবসায়ীদের তরফে দাবি আসে ভ্যাট কমানোর। দুই দফায় ব্যবসায়ীরা এনবিআরের সঙ্গে বসে নিজেদের দাবি তুলে ধরলে তখন বিস্কুটের ওপর থেকে বাড়তি ভ্যাট কমানোর আশ্বাস দেয় এনবিআর।
গত ৬ ফেব্রুয়ারি প্রক্রিয়াজাত খাদ্যপণ্যে নতুন করে আরোপ করা ভ্যাট ও শুল্ক প্রত্যাহার চেয়ে দ্বিতীয় দফায় এনবিআরের সঙ্গে বৈঠকে বসে বাংলাদেশ বিস্কুট অ্যান্ড ব্রেড অ্যাসোসিয়েশন।
ব্যবসায়ীরা বলেন, প্রক্রিয়াজাত খাদ্যপণ্যের ওপর করের বোঝা চাপানো হলে দেশের শ্রমজীবী, প্রান্তিক কৃষক ও নিম্ন আয়ের মানুষ সরাসরি ক্ষতিগ্রস্ত হবেন। শুল্ক-কর বেশি হলে দেশে আর ৫ টাকা ও ১০ টাকা দামের পণ্য তৈরি করা সম্ভব হবে না। তারা জানান, এ খাতে ৮০ শতাংশ পণ্যের দাম ২০ টাকার কম, যা নিম্ন আয়ের মানুষ, মধ্যবিত্ত ও শ্রমজীবীরা বেশি কেনেন।
৪৬৯ দিন আগে
সূচক-লেনদেন দুটোই কমলো পুঁজিবাজারে
সপ্তাহের চতুর্থ কার্যদিবস সুখকর ছিলো বিনিয়োগকারীদের জন্য। সূচক এবং লেনদেন কমেছে ঢাকার পুঁজিবাজারে। চট্টগ্রামে সূচক কমলেও লেনদেন বেড়েছে সামান্য।
সারাদিনের লেনদেন শেষে বুধবার (১৯ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ১০ পয়েন্ট। বাকি দুই সূচক শরীয়াভিত্তিক ডিএসইএস ২ এবং ব্লু-চিপ ডিএস-৩০ কমেছে ৯ পয়েন্ট।
সূচক কমার পাশাপাশি লেনদেনও কমেছে ঢাকার বাজারে। তৃতীয় কার্যদিবসে লেনদেন ৫৯৯ কোটি টাকা ছাড়িয়ে গেলেও, এক দিনের ব্যবধানে লেনদেন নেমেছে ৪২৭ কোটি টাকায়।
আরও পড়ুন: সূচকের পতন হলেও বছরের সর্বোচ্চ লেনদেন পুঁজিবাজারে
ঢাকার মতোই সূচক কমেছে চট্টগ্রামের বাজারেও। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক কমেছে ৬১ পয়েন্ট। তবে সূচক কমলেও লেনদেন বেড়েছে সিএসইতে। ৫ কোটি ৯৯ লাখ টাকার লেনদেন ছাড়িয়ে গেছে ৬ কোটি টাকা।
কোম্পানির দাম
ডিএসইতে লেনদেন হওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম কমেছে। তালিকাভুক্ত ৩৯৮ কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১০৩, কমেছে ২২৮ এবং অপরিবর্তিত আছে ৬৭ কোম্পানির শেয়ারের দাম।
ক্যাটাগরির বিচারে এ, বি এবং জেড সব ক্যাটাগরিভুক্ত বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম কমেছে। লেনদেন হওয়া ৩৭ মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ৬, কমেছে ২০ এবং অপরিবর্তিত আছে ১১ কোম্পানির শেয়ারের দাম।
ব্লক মার্কেটে মোট ২৪ কোম্পানির ৪১ লাখ শেয়ার ২৩ কোটি ৩২ লাখ টাকায় বিক্রি হয়েছে। এরমধ্যে বেক্সিমকো ফার্মাসিটিক্যালস ১৬ লাখ শেয়ার সর্বোচ্চ ১২ কোটি টাকায় বিক্রি করেছে।
সিএসইতে লেনদেন হওয়া ১৮২ কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৫২, কমেছে ১০৫ এবং অপরিবর্তিত আছে ২৫ কোম্পানির শেয়ারের দাম।
শীর্ষ শেয়ার
ডিএসইতে ৯ দশমিক ৮৬ শতাংশ দাম বেড়ে শীর্ষে আছে ইনটেক লিমিটেড। অন্যদিকে ৯ শতাংশের ওপর দাম হারিয়ে তলানিতে নেমে এসেছে মিডল্যান্ড ব্যাংক পিএলসি।
আরও পড়ুন: পুঁজিবাজারে লেনদেনের শুরুতে ঢাকায় পতন, চট্টগ্রামে উত্থান
চট্টগ্রামে ১০ শতাংশ দাম বেড়ে শীর্ষে ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড। একইভাবে ৯ শতাংশের বেশি দাম কমে তলানিতে মিডল্যান্ড ব্যাংক পিএলসি।
৪৭০ দিন আগে
সূচকের পতন হলেও বছরের সর্বোচ্চ লেনদেন পুঁজিবাজারে
ঢাকা-চট্টগ্রামে সূচকের উত্থান দিয়ে দিন শুরু হলেও শেষটা ভালো হয়নি পুঁজিবাজারে। সারাদিনের লেনদেন শেষে সূচক কমেছে দুই বাজারেই। তবে সূচকের পতন হলেও রাজধানীর পুঁজিবাজারের লেনদেন ছাড়িয়ে গেছে এ বছর সব রেকর্ড।
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক কমেছে ৮ পয়েন্ট।
বাকি দুই সূচক শরীয়াভিত্তিক ডিএসইএসের সূচক নেমেছে দশমিকের নিচে এবং ব্লু-চিপ সূচক ডিএস-৩০ কমেছে ৫ পয়েন্ট।
সূচক কমেছে ক্ষুদ্র এবং মাঝারি কোম্পানির এসএমই শেয়ারেও। ডিএসএমইর সূচক কমেছে তিনি পয়েন্ট।
লেনদেন হওয়া ৩৯৮ কোম্পানির মধ্যে দাম কমেছে বেশিরভাগেরই। ১৩৬ কোম্পানির দরবৃদ্ধির বিপরীতে দরপতন হয়েছে ২০৩ এবং অপরিবর্তিত আছে ৫৯ কোম্পানির শেয়ারের দাম।
ক্যাটাগরির হিসাবে ‘এ’, ‘বি’ এবং ‘জেড’ তিন ক্যাটাগরিতেই বেশিরভাগ কোম্পানির দাম ছিল নিম্নমুখী। তবে বেড়েছে লেনদেন হওয়া বেশিরভাগ মিউচুয়াল ফান্ডের শেয়ারের দাম। ৩৬ মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ১৮, কমেছে ৬ এবং অপরিবর্তিত আছে ১২ কোম্পানির শেয়ারের দাম।
ব্লক মার্কেটে ৩৩ কোম্পানির ৬৭ লাখ শেয়ার ৩৫ কোটি টাকায় বিক্রি হয়েছে। এরমধ্যে বিচ হ্যাচারি সর্বোচ্চ ৮ লাখ ৭০ হাজার শেয়ার ৯ কোটি টাকায় বিক্রি করেছে।
আরও পড়ুন: উত্থানে চলছে পুঁজিবাজারের লেনদেন
শীর্ষ কোম্পানির তালিকায় ৯ দশমিক ৪০ শতাংশ দাম বেড়ে জায়গা করে নিয়েছে এস আলম কোল্ড রোলড স্টিলস লিমিটেড। অন্যদিকে ৫ শতাংশের ওপর দাম হারিয়ে তলানিতে হাক্কানি পাল্প অ্যান্ড পেপার মিলস।
সর্বোচ্চ লেনদেন
চলতি বছরের সর্বোচ্চ লেনদেন হয়েছে ডিএসইর বাজারে। মঙ্গলবার ডিএসইর লেনদেন বেড়ে হয়েছে ৫৯৯ কোটি টাকা, যা গতদিন ছিল ৪৪৩ কোটি টাকা।
এর আগে ১১ ফেব্রুয়ারি ৫১৯ কোটি টাকা লেনদেন হয়েছিল, যা ছিল এ বছরে সর্বোচ্চ। এ নিয়ে ফেব্রুয়ারি মাসে দুইবার লেনদেন ৫০০ কোটি ছাড়িয়ে গেল।
ব্রোকারেজ হাউজগুলো বলছে, সূচক কমতে থাকায় অনেকেই হাতে থাকা শেয়ার বিক্রি করে দিচ্ছেন। এজন্যই লেনদেন এতটা বেড়েছে।
লভ্যাংশ ঘোষণা
দুই কোম্পানি মঙ্গলবার শেয়ারবাজারে ২০২৪ সালের লভ্যাংশ ঘোষণা দিয়েছে। টেলিকম কোম্পানি রবি গত বছরের আয়ের ওপর প্রতি শেয়ারের ফেস ভ্যালুর ভিত্তিতে বিনিয়োগকারীদের ১৫ শতাংশ লভ্যাংশ দেয়ার ঘোষণা দিয়েছে।
অন্যদিকে সামিট পাওয়ার বিনিয়োগকারীদের ১০ শতাংশ লভ্যাংশ দেয়ার ঘোষণা দিয়েছে। লভ্যাংশ ঘোষণা করায় নিয়মানুযায়ী কোম্পানি দুটির শেয়ারের দামের সার্কিট ব্রেকার তুলে দিয়ে প্রাইস লিমিট ওপেন করে দিয়েছে ডিএসই।
আরও পড়ুন: পুঁজিবাজারে সূচকের উত্থান, বেড়েছে লেনদেন
চট্টগ্রামেও পতন
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) একদিনের লেনদেনে সার্বিক সূচক কমেছে ৩২ পয়েন্ট। লেনদেন হওয়া ২১১ কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৯০, কমেছে ৮১ এবং অপরিবর্তিত আছে ৪০ কোম্পানির শেয়ারের দাম।
সূচক কমলেও ঢাকার মতো লেনদেন বেড়েছে চট্টগ্রামেও। একদিনে সিএসইতে ৫ কোটি ৯৯ লাখ টাকা লেনদেন হয়েছে, যা গতদিন ছিল ২ কোটি ৯১ লাখ টাকা।
সর্বোচ্চ ১০ শতাংশ দাম বেড়ে সিএসইতে শীর্ষে আছে স্কয়ার নিট কোম্পোজাইট পিএলসি এবং ৯ শতাংশের ওপর দর হারিয়ে তলানিতে আইসিবি প্রভিডেন্ট মিউচুয়াল ফান্ড।
৪৭১ দিন আগে
পুঁজিবাজারে সূচকের উত্থান, বেড়েছে লেনদেন
গতদিনের পতনের পর সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা-চট্টগ্রামের পুঁজিবাজারে সূচকের উত্থান হয়েছে। বেশিরভাগ কোম্পানির দাম বাড়ার পাশাপাশি বেড়েছে সার্বিক লেনদেন।
দিনের প্রথম ঘণ্টায় লেনদেনে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন শুরু হয়েছে সূচকের উত্থান দিয়ে, যা বজায় ছিল লেনদেন শেষ হওয়া অবধি।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ১২ পয়েন্ট। বাকি দুই সূচক শরীয়াভিত্তিক ডিএসইএস ৭ এবং ব্লু-চিপ ডিএস-৩০ বেড়েছে ৬ পয়েন্ট।
লেনদেন হওয়া ৩৯৬ কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৭৬, কমেছে ১৫৬ এবং অপরিবর্তিত আছে ৬৪ কোম্পানির শেয়ারের দাম।
ক্যাটাগরির হিসাবে ‘এ’ এবং ‘বি’ ক্যাটাগরিতে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম বাড়লেও ‘জেড’ ক্যাটাগরিতে লেনদেন হওয়া ৯৯ কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৪১, কমেছে ৪২ এবং অপরিবর্তিত আছে ১৬ কোম্পানির শেয়ারের দাম।
লেনদেন হওয়া মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম পরিবর্তন হয়নি বেশিরভাগ কোম্পানির। দাম বেড়েছে ১৪ এবং কমেছে ৬ কোম্পানির শেয়ারের।
ব্লক মার্কেটে ৩৪ কোম্পানির ৫৩ লাখ শেয়ার ২৩ কোটি ৩৭ লাখ টাকায় বিক্রি হয়েছে। এরমধ্যে রেনাটা পিএলসির ৫৮ হাজার শেয়ার সর্বোচ্চ ৩ কোটি টাকায় বিক্রি হয়েছে।
একদিনের লেনদেনে সর্বোচ্চ ৯ দশমিক ৬৫ শতাংশ দাম বেড়ে ডিএসইর শীর্ষ শেয়ারে জায়গা করে নিয়েছে শাইনপুকুর সিরামিকস। বিপরীতে ৫ শতাংশ দাম কমে তলানিতে আছে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড।
আরও পড়ুন: চনমনে মেজাজে লেনদেন চলছে পুঁজিবাজারে
সারাদিনে ডিএসইতে মোট ৪৪৩ কোটি টাকার লেনদেন হয়েছে, যা রোববার (১৬ ফেব্রুয়ারি) ছিল ৪১৫ কোটি টাকা।
চট্টগ্রামেও উত্থান
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক বেড়েছে ৭১ পয়েন্ট। লেনদেন হওয়া ১৯৩ কোম্পানির মধ্যে ৮৩ কোম্পানির দাম বেড়েছে, কমেছে ৭০ এবং অপরিবর্তিত আছে ৩৫ কোম্পানির শেয়ারের দাম।
সিএসইতে একদিনে মোট ২ কোটি ৯১ লাখ টাকার শেয়ার এবং ইউনিট লেনদেন হয়েছে। লেনদেন হওয়া শেয়ারের মধ্যে ১০ শতাংশ দাম বেড়ে শীর্ষে আছে এস আলম কোল্ড রোলড স্টিলস লিমিটেড। অন্যদিকে ৯ শতাংশের ওপরে দাম কমে তলানিতে সমরিতা হাসপাতাল লিমিটেড।
৪৭২ দিন আগে