ক্রিকেট
টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কা নারী দলের জয়ে সমতা
কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে ১১ মে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশ নারী দলকে ৭ উইকেটে পরাজিত করেছে শ্রীলঙ্কা।
টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা নারী দল এবং ১৮ দশমিক ৩ ওভারে ১০০ রানে আটকে যায় বাংলাদেশ।
বাংলাদেশ নারী দলের শামীমা সুলতানা সর্বোচ্চ ১৮, রুবিয়া হায়দার ১৬ ও সোবহানা মোস্তারি ১৮ রান করেন।
শ্রীলঙ্কার হয়ে দুটি করে উইকেট নেন উদেশিকা প্রবোধানি, সুগন্ধিকা কুমারী, ইনোকা রাণাবীরা ও কাভিশা দিলহারি।
জবাবে শ্রীলঙ্কার নারী অধিনায়ক চামারি আথাপাথু ২৭ বলে ছয়টি চার ও একটি ছক্কাসহ ৩৩ রান করেন।
আরও পড়ুন: 'সবচেয়ে ধনী টি-টোয়েন্টি লিগ' চালু করার পরিকল্পনা করছে সৌদি আরব
হার্শিথা সামারাবিক্রমা ৪২ বলে ২৯ রানে অপরাজিত থাকায় শ্রীলঙ্কা নারী দল ১৮দশমিক ৩ ওভারে ৭ উইকেট হাতে রেখেই লক্ষ্য অর্জন করে। কাভিশা দিলহারি ১৮ বলে ২০ রান করে অবদান রাখেন।
বাংলাদেশের পক্ষে একটি করে উইকেট নেন ফাহিমা খাতুন ও রাবেয়া খান।
আগামী ১২ মে একই ভেন্যুতে সিরিজের পরবর্তী ম্যাচ অনুষ্ঠিত হবে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজের শিরোপা তুলে নেবে।
আরও পড়ুন: তৃতীয় টি-টোয়েন্টি: বাংলাদেশের বিপক্ষে ৭ উইকেটে আয়ারল্যান্ডের জয়
১১২০ দিন আগে
নিগার সুলতানার ৭৫ রানে শ্রীলঙ্কার বিপক্ষে জয় পেল বাংলাদেশ
কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে মঙ্গলবার বাংলাদেশ নারী ক্রিকেট দল শ্রীলঙ্কা সফরের প্রথম টি-টোয়েন্টিতে এক বল বাকি থাকতেই রোমাঞ্চকর লড়াইয়ে শ্রীলঙ্কা নারী দলকে ৬ উইকেটে পরাজিত করেছে।
টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা নারী দল। শ্রীলঙ্কার অধিনায়ক চামারি আতাপাত্তু মাত্র ২৮ বলে দ্রুতগতিতে ৩৮ রান করে দলকে ভালো সূচনা এনে দেন।
তবে ৯ম ওভারে নাহিদা আক্তারের বলে আউট হন তিনি। হার্শিতা সামারাবিক্রমা ৪৪ বলে ৪৫ রান করে ইনিংস ধরে রাখলেও অন্য প্রান্তে উইকেট পড়তে থাকে। শেষ পর্যন্ত নীলাক্ষী ডি সিলভার অপরাজিত ২৯ রানে শ্রীলঙ্কা তাদের ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে প্রতিযোগিতামূলক ১৪৫ রান করে।
বাংলাদেশের পক্ষে ফাহিমা খাতুন ৪ ওভারে ২০ রান দিয়ে ২ উইকেট নেন। একটি করে উইকেট নেন ফারিহা তৃষ্ণা, সুলতানা খাতুন ও নাহিদা আক্তার।
আরও পড়ুন: অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারব না: নিগার সুলতানা
জয়ের জন্য ১৪৬ রান তাড়া করতে গিয়ে বাংলাদেশ দলের ওপেনার শামীমা সুলতানাকে হারায়। তবে অধিনায়ক নিগার সুলতানা ও শোভনা মোস্তারি ৫১ রানের জুটিতে ইনিংসকে স্থির রাখেন। মোস্তারি ১৭ রানে ওশাদি রানাসিংহের বলে আউট হন। কিন্তু নিগার সুলতানা আক্রমণাত্মকভাবে খেলতে থাকেন এবং স্কোরবোর্ডকে এগিয়ে নিয়ে যান। তিনি রিতু মনিকে যোগ্য পার্টনার হিসেবে পান, যিনি মাত্র ২৩ বলে ৩৩ রান করেন।
শেষ দুই ওভারে ১৬ রানের যখন প্রয়োজন, সেসময় বাংলাদেশ শেষ ওভারে মনির রান আউটে অনেকটাই সমস্যায় পড়েছিল। তবে নিগার সুলতানা তার ধৈর্য ও বিশ্বাস ধরে রেখে শেষ ওভারে দুটি বাউন্ডারি হাকিয়ে বাংলাদেশকে রোমাঞ্চকর জয় উপহার দেন। তিনি মাত্র ৫১ বলে ৭৫ রানে অপরাজিত থাকেন, যার মধ্যে সাতটি চার ও দু’টি ছক্কা ছিল।
শ্রীলঙ্কার তিনজন বোলার একটি করে উইকেট নিলেও তারা তাদের দলের হয়ে ম্যাচ জিততে পারেনি। সিরিজের বাকি দুটি ম্যাচ একই ভেন্যুতে ১১ ও ১২ মে অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন: বাংলাদেশ নারী ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
১১২২ দিন আগে
বাংলাদেশ-আয়ারল্যান্ড ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত
চেমসফোর্ডের ভেন্যুতে তিন ঘণ্টারও বেশি সময় ধরে লাগাতার বৃষ্টির কারণে আয়ারল্যান্ড ও বাংলাদেশের মধ্যকার তিন ম্যাচ সিরিজের উদ্বোধনী ওয়ানডে ম্যাচটি কোনও ফলাফল ছাড়াই শেষ হয়েছে।
ফলে আয়ারল্যান্ডকে এখন জুনে জিম্বাবুয়েতে অনুষ্ঠিতব্য বাছাইপর্বে অংশ নিতে হবে। উক্ত টুর্নামেন্টে সাবেক চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কাসহ ১০টি দল অংশ নেবে।
এদিকে, দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে তাদের জায়গা নিশ্চিত করেছে, যা এই বছরের শেষের দিকে ভারতে অনুষ্ঠিত হতে চলেছে।
ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষ ১০-এ জায়গা করে নিতে আয়ারল্যান্ডের এই সিরিজের সব ম্যাচ জিততে হবে।
আরও পড়ুন: ওয়ানডে সিরিজ: উদ্বোধনী ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথমে ব্যাট করছে বাংলাদেশ
এর আগে, পূর্বাভাস বলেছিল যে ম্যাচটি বৃষ্টির কারণে প্রভাবিত হতে পারে এবং শেষ পর্যন্ত সেরকমটাই ঘটল। বাংলাদেশ এই ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করে এবং মুশফিকুর রহিমের একটি ফিফটির সুবাদে মাঝারি গোছের স্কোর ২৪৬ করতে সক্ষম হয়।
জবাবে, আয়ারল্যান্ড একটি ভালো শুরুর মধ্য দিয়ে বৃষ্টি শুরুর আগ পর্যন্ত ১৬ দশমিক ৩ ওভারে তিন উইকেটে ৬৫ রান করে।
ফলাফলটি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণকে প্রভাবিত করবে না, কারণ তারা ইতোমধ্যেই টুর্নামেন্টে তাদের জায়গা দখল করেছে।
আগামী ১২ ও ১৪ মে একই ভেন্যুতে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে এবং আবহাওয়া অনুকূলে থাকলে বাংলাদেশ সময় বিকাল ৩টা ৪৫ মিনিটে শুরু হবে ম্যাচ দু’টি।
আরও পড়ুন: রাতেই ইংল্যান্ডের উদ্দেশে রওনা হবে বাংলাদেশ ক্রিকেট দল
১১২২ দিন আগে
ওয়ানডে সিরিজ: উদ্বোধনী ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথমে ব্যাট করছে বাংলাদেশ
চেমসফোর্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের উদ্বোধনী ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ।
মঙ্গলবার শুরু হওয়া ম্যাচের প্রথম ওভারে ওপেনার লিটন দাসকে প্রথম বলে শূন্য রানে আউট করেন জশ লিটল।
আরও পড়ুন: আইসিসি র্যাঙ্কিংয়ে উন্নতি মুশফিক ও সাকিবের
দুই মাসেরও কম আগে, বাংলাদেশ ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে আরেকটি ওয়ানডে সিরিজ খেলেছে। যেটি তারা ২-০ ব্যবধানে জিতেছে এবং একটি ম্যাচ বৃষ্টিতে বাতিল হয়ে গেছে।
এই সিরিজটি বিশ্বকাপ সুপার লিগের অংশ। বাংলাদেশ ইতোমধ্যেই ভারতে এই বছরের শেষের দিকে বিশ্বকাপে তাদের জায়গা নিশ্চিত করেছে। যেখানে আয়ারল্যান্ডকে তাদের বিশ্বকাপ স্বপ্ন বাঁচিয়ে রাখতে এই সিরিজে বাংলাদেশকে ৩-০ ব্যবধানে পরাজিত করতে হবে।
বাংলাদেশ একাদশ:
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, তৌহিদ হৃদয়, মেহেদি হাসান মিরাজ, শরিফুল ইসলাম, এবাদত হোসেন, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ।
আয়ারল্যান্ড একাদশ:
পল স্টার্লিং, স্টিফেন ডোহেনি, অ্যান্ড্রু বালবির্নি (ক্যাপ্টেন), হ্যারি টেক্টর, লরকান ট্যাকার, কার্টিস ক্যাম্ফার, জর্জ ডকরেল, অ্যান্ড্রু ম্যাকব্রাইন, মার্ক অ্যাডায়ার, গ্রাহাম হিউম, জোশ লিটল।
আরও পড়ুন: অনূর্ধ্ব-১৯ ক্রিকেট: বাংলাদেশের বিপক্ষে সহজ জয়ের পথে পাকিস্তান
রাতেই ইংল্যান্ডের উদ্দেশে রওনা হবে বাংলাদেশ ক্রিকেট দল
১১২২ দিন আগে
অনূর্ধ্ব-১৯ ক্রিকেট: বাংলাদেশের বিপক্ষে সহজ জয়ের পথে পাকিস্তান
চট্টগ্রামে অনূর্ধ্ব-১৯ এর পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশ দলকে ৯ উইকেটে হারিয়েছে পাকিস্তান।
বাংলাদেশ টস হেরে প্রথমে ব্যাটিং করে কিন্তু একটি সুশৃঙ্খল পাকিস্তানি বোলিং আক্রমণের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে শেষ পর্যন্ত তাদের ৫০ ওভারে ৯ উইকেটে ১৬৫ রান করতে সমর্থ হয়।
পাকিস্তান ১৬৬ রানের লক্ষ্য নিয়ে মাঠে নেমে মাত্র এক উইকেট হারিয়ে ৭৬ বল বাকি থাকতেই জয় নিশ্চিত করে। আজান আওয়াইস এবং শাহজাইব খান পাকিস্তানিদের জন্য ম্যাচের তারকা ছিলেন। তারা অপরাজিত ১৪৮ রানের জুটি গড়ে দলকে জয়ের দিকে নিয়ে গিয়েছিলেন।
এর আগে, পঞ্চম ওভারে মাত্র দুই রানে ওপেনার আশিকুর রহমান শিবলীকে হারিয়ে শুরুটা নড়বড়ে হয়ে যায় বাংলাদেশের। শাহরিয়ার সাকিব এবং অধিনায়ক আহরার আমিনও যথাক্রমে ৪ ও ২ রানে পতনের জন্য লড়াই করতে হয়েছে।
মাহফুজুর রহমান রাব্বি এরপর বাংলাদেশের পক্ষে একটি লড়াইয়ের নেতৃত্ব দেন। ১০০ বলে ৮টি চার এবং দুটি ছক্কা হাঁকিয়ে ৭০ রানের একটি গুরুত্বপূর্ণ স্কোর যোগ করেন। তিনি পারভেজ রহমান জীবন(১৯) এবং ওয়াসি সিদ্দিকীর (১৫) কাছ থেকে কিছুটা সমর্থন পেয়েছিলেন। কিন্তু তাদের এই প্রচেষ্টা বাংলাদেশকে প্রতিযোগিতামূলক স্কোরে পৌঁছাতে মোটেও যথেষ্ট ছিল না।
আরও পড়ুন: 'সবচেয়ে ধনী টি-টোয়েন্টি লিগ' চালু করার পরিকল্পনা করছে সৌদি আরব
পাকিস্তানের বোলাররা পুরো ইনিংস জুড়ে ব্যতিক্রমী ছিল। আমির হাসান তার ১০ ওভারে মাত্র ২৪ রান দিয়ে পাঁচটি উইকেট শিকার করেছিলেন। মুহম্মদ ইসমাইল এবং আইমল খানও একটি করে উইকেট নিয়েছিলেন। এছাড়া আলী আসফান্দ এবং ওবায়েদ শহীদ যথাক্রমে মাত্র ১১ এবং ১০ রান দিয়েছিলেন।
জবাবে পাকিস্তান উড়ন্ত সূচনা করে, ওপেনার শাহজাইব খান এবং আজান আওয়াইসের দুর্দান্ত ১৪৮ রানের জুটি গড়ে। খান শেষ পর্যন্ত ১১৬ বলে ৮৩ রান করে আউট হন। কিন্তু আওয়াইস ১০০ বলে ৬৯ রানে অপরাজিত থাকেন।, যার মধ্যে ৬টি ৪ ও একটি ছক্কা হাঁকিয়েছিলেন।
এত শক্তিশালী শুরুর পর পাকিস্তানের জয় কখনই সন্দেহের মধ্যে ছিল না। তারা শেষ পর্যন্ত মাত্র একটি উইকেট হারিয়ে ৩৭ ওভার দুই বলে তাদের ১৬৬ রানের লক্ষ্যে পৌঁছে যায়।
মাহফুজুর রহমান রাবি ইনিংসের একমাত্র উইকেটটি নিয়ে বাংলাদেশের বোলাররা প্রভাব ফেলতে লড়াই করেছিলেন।
সিরিজের পরবর্তী ম্যাচটি একই ভেন্যুতে ৮ মে অনুষ্ঠিত হবে এবং শেষ তিনটি ম্যাচ রাজশাহীতে ১১, ১৩ ও ১৫ তারিখে অনুষ্ঠিত হবে। ওয়ানডে সিরিজের পর, উভয় দলই ১৭ মে একই ভেন্যুতে একমাত্র টি-টোয়েন্টি খেলবে।
আরও পড়ুন: জন্মদিনে ফিরে দেখা: আইসিসির টুর্নামেন্টে শচীন টেন্ডুলকারের আইকনিক ১০টি মুহূর্ত
১১২৫ দিন আগে
রাতেই ইংল্যান্ডের উদ্দেশে রওনা হবে বাংলাদেশ ক্রিকেট দল
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল বিশ্বকাপ সুপার লিগের অংশ আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ খেলতে রবিবার রাতেই ইংল্যান্ডের উদ্দেশ্যে রওনা হবে।
তামিম ইকবাল ও তার দল চেমসফোর্ডে তাদের সব ম্যাচ খেলবে।
ইংল্যান্ডের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে দলটি বিদায়ের আগে সিলেটে তিনদিনের অনুশীলন ক্যাম্প করে। কোচ চন্ডিকা হাথুরুসিংহে উল্লেখ করেছিলেন যে সিলেটের অবস্থা চেমসফোর্ডের মতোই।
আরও পড়ুন: 'সবচেয়ে ধনী টি-টোয়েন্টি লিগ' চালু করার পরিকল্পনা করছে সৌদি আরব
উল্লেখ্য, মুস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসান তাদের ফ্লাইটে দলের সঙ্গে যোগ দেবেন না।
সাকিব বর্তমানে সপরিবারে যুক্তরাষ্ট্রে থাকলেও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলায় ব্যস্ত মুস্তাফিজুর। দুই খেলোয়াড়ই আলাদাভাবে দলে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।
আয়ারল্যান্ড সিরিজের জন্য বাংলাদেশ দল: তামিম ইকবাল (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, ইয়াসির আলী, রনি তালুকদার, সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, লিটন দাস, মুশফিকুর রহিম, তাইজুল ইসলাম, এবাদত হোসেন, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, মৃত্যুঞ্জয় চৌধুরী ও হাসান মাহমুদ।
আরও পড়ুন: পারিবারিক ব্যস্ততার কারণে আইপিএল খেলবেন না সাকিব
১১৩১ দিন আগে
জন্মদিনে ফিরে দেখা: আইসিসির টুর্নামেন্টে শচীন টেন্ডুলকারের আইকনিক ১০টি মুহূর্ত
আজ জীবনের অর্ধশতক পূর্ণ করলেন ক্রিকেটের ঈশ্বরখ্যাত কিংবদন্তী ভারতীয় ক্রিকেটার শচীন টেন্ডুলকার।
ভারতীয় গণমাধ্যম এএনআইয়ের প্রতিবেদন অনুযায়ী আসুন ৫০ তম জন্মদিন উপলক্ষে 'মাস্টার ব্লাস্টার' শচীনের আইকনিক কিছু মুহূর্ত ফিরে দেখি-
১৯৯২ বিশ্বকাপ: পাকিস্তানের বিপক্ষে ৫৪ রান
১৯৯২ সালে ১৮ বছর বয়সী টেন্ডুলকার তার প্রথম বিশ্বকাপ খেলেন পাকিস্তানের বিরুদ্ধে। পাকিস্তানের বিরুদ্ধে ৫৪ রান করে প্রথমবারেই তিনি তার জাত চিনিয়েছিলেন।
তার স্কোর ওই ম্যাচে ভারতকে ৫০ ওভারে ২১৬/৭ পৌঁছাতে সাহায্য করেছিল। পাকিস্তান সেদিন ভারতের কাছে ৪৩ রানে হেরে যায়।
১৯৯২ বিশ্বকাপ: নিউজিল্যান্ডের বিপক্ষে ৮৪ রান
অজয় জাদেজা চোট পেয়ে অবসর নিতে বাধ্য হওয়ার পর ১০৭ বলে ৮৪ রানের এব দৃর্দান্ত ইনিংস খেলেন শচীন। ওই ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২৩০/৬ রান করে ভারত।
ম্যাচে শচীন তার দলের পক্ষে সর্বোচ্চ রান করেন; তবে ভারত ম্যাচটি হেরে যায়।
এছাড়া শচীন তার অভিষেক বিশ্বকাপে সাত ইনিংসে তিনটি অর্ধশতক এবং ৪৭ দশমিক ১৬ গড়ে ২৮৩ রান করেছিলেন।
১৯৯৬ বিশ্বকাপ: অস্ট্রেলিয়ার বিপক্ষে ৯০ রান
অজিদের বিরুদ্ধে ২৫৯ রান তাড়া করতে গিয়ে ভারত ৭ রানে ২ উইকেট হারানোর পরে টেন্ডুলকার দলের পক্ষে মজবুত দেয়ালের ভূমিকা রাখেন।
সেদিন ৮৪ বলে ১৪ চার ও একটি ছক্কায় ৯০ রান করেছিলেন তিনি। এছাড়া গ্লেন ম্যাকগ্রা ও শেন ওয়ার্নের মতো বিশ্বমানের বোলারদের তিনি ঘাম ছুটিয়েছিলেন।
কিন্তু মিডল অর্ডার টিকে থাকতে ব্যর্থ হয় এবং ভারত ১৬ রানে হেরে যায়।
১৯৯৮ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে অলরাউন্ডার পারফরম্যান্স
প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলেতে নেমে লিটল মাস্টার অজিদের বিপক্ষে মাত্র ১২৮ বলে ১৩টি চার ও তিনটি ছক্কায় ১৪১ রান করে ভারতকে ৩০৭/৮ পৌঁছে দেন।
এছাড়া তিনি স্টিভ ওয়া, মাইকেল বেভান এবং ড্যামিয়েন মার্টিনের মতো খেলোয়ারদের রীতিমতো নাস্তানাবুদ করেন।
১৯৯৯ বিশ্বকাপ: কেনিয়ার বিপক্ষে ১৪০ রান
বাবার মৃত্যুর কারণে জিম্বাবুয়ের বিপক্ষে একটি ম্যাচ মিস করার পর টেন্ডুলকার ১০১ বলে ১৬ চার এবং তিনটি ছক্কায় ১৪০ রান করেন।
তার রান ভারতকে ৩২৯ রানে ২ উইকেট হারিয়ে ম্যাচ জিততে সাহায্য করে। টুর্নামেন্টে পরপর দুইটি হারের পর এ জয় তাদের আশার আলো দেখায়।
আরও পড়ুন: 'সবচেয়ে ধনী টি-টোয়েন্টি লিগ' চালু করার পরিকল্পনা করছে সৌদি আরব
১১৩৭ দিন আগে
ঢাকা লিগ: সুপার লিগে শীর্ষে শেখ জামাল
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের রাউন্ড রবিন পর্ব শেষ করেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব ১১ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে উঠে এসেছে।
পর্বের শেষ দিনে জয় পেয়েছে রূপগঞ্জ টাইগার্স, গাজী গ্রুপ ক্রিকেটার্স ও মোহামেডান স্পোর্টিং ক্লাব। ঈদের ছুটির পর সুপার লিগের পর্ব শুরু হবে এবং এতে শীর্ষ ছয় দল থাকবে।
শেখ জামাল ছাড়াও সুপার লিগে খেলবে আবাহনী, লিজেন্ডস অব রূপগঞ্জ, প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব, মোহামেডান, গাজী গ্রুপ।
রূপগঞ্জ টাইগার্স, সিটি ক্লাব, ব্রাদার্স ইউনিয়ন, অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব, শাইনপুকুর ক্রিকেট ক্লাব এবং ঢাকা লিওপার্ডস সুপার লিগে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি। শেষের তিনটি দল এখন খেলবেন রেলিগেশন লিগে।
মোহাম্মদ নাইম প্রাথমিক পর্যায়ে ৭১৯ রান করে শীর্ষ ব্যাটসম্যান ছিলেন, তারপরে এনামুল হক এবং রবি তেজা যথাক্রমে ৬৪৪ এবং ৫৯৮ রান নিয়ে ছিলেন।
ভারতের পারভেজ রসুল ২৩ উইকেট নিয়ে সেরা বোলারদের তালিকায় শীর্ষে আছেন; রবিউল হক ও হাসান মুরাদ যথাক্রমে ২৩ ও ২০ উইকেট নেন।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সুপার লিগের সূচি পরে জানাবে।
১১৪৪ দিন আগে
'সবচেয়ে ধনী টি-টোয়েন্টি লিগ' চালু করার পরিকল্পনা করছে সৌদি আরব
সামান্য আন্তর্জাতিক ক্রিকেট অভিজ্ঞতা সম্পন্ন একটি দেশ সৌদি আরব। তবুও আগামী বছরগুলোতে নিজস্ব টি-টোয়েন্টি লিগ চালু করার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।
কর্মকর্তারা বলেছেন যে এই ইভেন্টটি হবে বিশ্বের ‘সবচেয়ে ধনী টি-টোয়েন্টি লিগ’, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিদ্বন্দ্বী, যা বর্তমানে সবচেয়ে ধনী হিসাবে বিবেচিত হয়।
এছাড়া, ক্রিকেটিং ক্যালেন্ডারে আরেকটি হাই-স্টেক লিগ যোগ করা খেলোয়াড়দের জন্য আরও ব্যস্ত সময়সূচির দিকে নিয়ে যেতে পারে। যাদেরকে তাদের দেশ থেকে অনাপত্তি প্রশংসাপত্রের (এনওসি) জন্য কঠোর লড়াই করতে হতে পারে।
সৌদি আরবের সামনে একটি চ্যালেঞ্জ হলো লিগ ধরে রাখার জন্য একটি উপযুক্ত উইন্ডো খুঁজে পাওয়া। আইপিএল মার্চ এবং এপ্রিল দখল করে, যখন অন্যান্য টি-টোয়েন্টি ইভেন্টের সময়সূচি অক্টোবর-নভেম্বরে একটি সম্ভাব্য উইন্ডো ছেড়ে দেয়।
আরও পড়ুন: জাতীয় স্বার্থ প্রাধান্য পাবে, আইপিএলে অনিশ্চিত সাকিব ও লিটন
সৌদি আরবের ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান প্রিন্স সৌদ বিন মিশাল আল-সৌদ লিগের পরিকল্পনা ঘোষণা করে বলেছেন, তারা ক্রিকেটের ‘গ্লোবাল ডেস্টিনেশন’ হতে চান।
আরব নিউজের সঙ্গে একটি সাম্প্রতিক সাক্ষাৎকারে, যুবরাজ সৌদ বলেছেন যে তারা তাদের দেশে এবং এর বাইরেও ক্রিকেটের সম্ভাবনা অন্বেষণ করছেন। ‘আমাদের লক্ষ্য হলো নিশ্চিত করা যে আমরা যা কিছু করি তা খেলাটিকে উন্নত করতে, পরবর্তী প্রজন্মের খেলোয়াড়দের অনুপ্রাণিত করতে এবং আমাদের চারপাশের বিশ্বে একটি ইতিবাচক প্রভাব তৈরি করতে সহায়তা করে।’
গার্ডিয়ানের মতে, সৌদি আরবের ক্রিকেট কর্তৃপক্ষ আইপিএল দলের মালিকদের সঙ্গে একটি সম্ভাব্য অংশীদারিত্বের বিষয়ে আলোচনা করেছে। তবে এর চেয়ে বেশিকিছু জানানো হয়নি।
এমন খবর পাওয়া গেছে যে সৌদি আরব ভারতীয় খেলোয়াড়দের আসন্ন লীগে যোগ দিতে চায়, কিন্তু ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) বলেছে যে তারা তার খেলোয়াড়দের বিদেশি লিগে অংশগ্রহণের অনুমতি দিতে আগ্রহী নয়।
আরও পড়ুন: আইসিসি র্যাঙ্কিংয়ে উন্নতি মুশফিক ও সাকিবের
১১৪৬ দিন আগে
আইসিসি র্যাঙ্কিংয়ে উন্নতি মুশফিক ও সাকিবের
আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টে মুশফিকুর রহিমের অসাধারণ পারফরম্যান্সে তার র্যাঙ্কিংয়ে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। দুই ইনিংসে একটি সেঞ্চুরি ও একটি হাফ সেঞ্চুরি করে ম্যাচের সেরা ব্যাটার হয়েছেন তিনি।
আইসিসির সর্বশেষ সাপ্তাহিক র্যাঙ্কিং আপডেটে, মুশফিক এই সংস্করণের ব্যাটারদের তালিকায় ১৭ নম্বরে উঠে এসেছেন।
টেস্ট বোলারদের মধ্যে সাকিব আল হাসান ও তাইজুল ইসলামের উন্নতি হয়েছে বলেও র্যাঙ্কিং আপডেটে জানা গেছে। বোলারদের তালিকায় তাইজুল তিন স্থান এগিয়েছে এবং বর্তমানে বাংলাদেশের পক্ষে তার সেরা অবস্থানে রয়েছে ২০ নম্বরে, যেখানে সাকিব তিন স্থান উন্নতি করেছে এবং এখন টেস্ট বোলারদের মধ্যে ৩৮ তম স্থানে রয়েছে।
আরও পড়ুন: ঢাকা টেস্ট: আয়ারল্যান্ডের সঙ্গে লড়াইয়ে দ্রুত চার উইকেট নিয়ে শীর্ষে বাংলাদেশ
এদিকে দুই ধাপ নেমে গেলেও বাংলাদেশের সেরা অবস্থানে আছেন লিটন দাস। টেস্ট ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে অস্ট্রেলিয়ার মার্নাস লাবুসচেন এবং বোলারদের তালিকায় শীর্ষে ভারতের রবিচন্দ্রন অশ্বিন।
তবে বাংলাদেশের সব খেলোয়াড়ের র্যাঙ্কিংয়ে ইতিবাচক পরিবর্তন আসেনি। মেহেদি হাসান মিরাজ র্যাঙ্কিংয়ে চার ধাপ নেমে এখন সাকিবের সঙ্গে ২৬ নম্বরে রয়েছেন। অন্যদিকে, এবাদত হোসেন র্যাঙ্কিংয়ে ১৫ নম্বরে দুর্দান্ত উন্নতি করে টেস্ট বোলারদের মধ্যে এখন ৬৭ নম্বরে রয়েছেন।
আরও পড়ুন: আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টে ৭ উইকেটে জয় বাংলাদেশের
১১৪৯ দিন আগে