সিনেমা
সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি: তিশা-ফারুকীর জীবনের প্রতিচ্ছবি?
৫ নভেম্বর রবিবার রাত ৯টায় মুক্তি পেলো ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’ এর দ্বিতীয় টিজার। প্রযোজনা প্রতিষ্ঠান চরকি তাদের অফিশিয়াল ফেসবুক পেজে টিজারটি শেয়ার করে। তার কিছুক্ষণ পরই নিজের ফেসবুক পেজে টিজারটি শেয়ার করেন ফিল্মটির পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী।
ভিন্ন ধারার এই চলচ্চিত্র নির্মাতা নিজেও থাকছেন চলচ্চিত্রটির মূখ্য চরিত্রে। আর এর মধ্য দিয়েই অভিনয় জগতে পদার্পণ করতে যাচ্ছেন ফারুকী। সঙ্গে থাকছেন সহধর্মিনী জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। প্রথম টিজারটি প্রকাশ পেয়েছিল ৫ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যায়। তখন থেকেই মিডিয়া পাড়াসহ সকল ভক্তদের মধ্যে হৈচৈ শুরু হয়ে গেছে অটোবায়োগ্রাফি নিয়ে।
চলুন, জেনে নেওয়া যাক- এবার কী চমক অপেক্ষা করছে তিশা-ফারুকীর ভক্তদের জন্য।
আরও পড়ুন: সিনেমা নির্মাণের অনুপ্রেরণা পাচ্ছি না: অমিতাভ রেজা
সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি নির্মাণের পটভূমি
বাংলাদেশে জনপ্রিয় ওটিটি (ওভার-দ্যা-টপ) প্ল্যাটফর্ম চরকি তার দর্শকদের জন্য নির্মাণ করতে যাচ্ছে ১২ জন দেশ সেরা নির্মাতার ১২টি চলচ্চিত্র। ভালোবাসার গল্পগুলোকে ভিন্ন দৃষ্টিকোণ থেকে তুলে ধরা হবে এই সিনেমাগুলোতে।
মোস্তফা সরয়ার ফারুকীর তত্ত্বাবধানে পরিচালিত প্রজেক্টটির নাম ‘মিনিস্ট্রি অব লাভ’। ইতোমধ্যে প্রজেক্টের ২টি মুভির কাজ শেষ হয়েছে, যেগুলোর পরিচালক ফারুকী নিজেই। এই সম্পন্ন হওয়া মুভি দুটোর একটি চঞ্চল চৌধুরী অভিনীত লাস্ট ডিফেন্ডার অফ মনোগ্যামী এবং আরেকটি এই সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি।
আরও পড়ুন: সর্বোচ্চ আয়কারী ১০ বাংলাদেশি চলচ্চিত্র
৯৪১ দিন আগে
১০ নভেম্বর আদর-সায়মা জুটির ‘যন্ত্রণা’ মুক্তি
ঢালিউড চলচ্চিত্রের সম্ভাবনাময় নতুন জুটি চিত্রনায়ক আদর আজাদ ও নবাগত সায়মা স্মৃতি। প্রথমবার তারা জুটি বেধে অভিনয় করেছেন ভালোবাসার গল্পে নির্মিত ‘যন্ত্রণা’ নামের সিনেমায়।
আব্দুল্লাহ জহির বাবুর গল্পে সিনেমাটি পরিচালনা করেছেন আরিফুর জামান আরিফ। আগামী ১০ নভেম্বর (শুক্রবার) দেশজুড়ে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে বলে জানান এর নির্মাতা।
এই সিনেমার মধ্যদিয়ে বড়পর্দায় যাত্রা শুরু হচ্ছে সায়মার।
এ নিয়ে ইউএনবিকে তিনি বলেন, ‘‘নতুন সিনেমা নিয়ে দর্শকদের মুখোমুখি হতে যাচ্ছি। যেহেতু সিনেমায় প্রথম কাজ করেছি, তাই প্রত্যাশাও একটু বেশি। বুঝেশুনে ভালো একটি গল্প দিয়েই যাত্রা করতে চেয়েছিলাম। ‘যন্ত্রণা’ তেমনই একটি গল্প।’’
তিনি আরও বলেন, ‘‘নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছি চরিত্রটি ফুটিয়ে তুলতে। বাকিটা দর্শক বলতে পারবেন কতটুকু পেরেছি। সময় যত ঘনিয়ে আসছে, ততই নার্ভাস লাগছে। তবে এতটুকু বলতে পারব প্রেক্ষাগৃহে এসে দর্শক নিরাশ হবেন না। সবাইকে প্রেক্ষাগৃহে এসে সিনেমাটি দেখার আহ্বান রইল। আশা করছি, আমাদের প্রথম জুটির কাজ দর্শক ভালো ভাবে গ্রহণ করবেন।’’
আরও পড়ুন: পরিচালনায় অরুণা বিশ্বাসের অভিষেক, মুক্তি পেল ‘অসম্ভব’
স্মার্ট মাল্টিমিডিয়া প্রযোজিত সিনেমাটিতে চারটি গান রয়েছে। দুটি করে চারটি গান লিখেছেন জনপ্রিয় গীতিকার সুদীপ কুমার দীপ ও রবিন ইসলাম।
গানগুলো গেয়েছেন- আকাশ সেন, কনা, বেলী আফরোজ, মিলন, আতিয়া আনিসা, অয়ন চাকলাদার ও কর্ণিয়া।
আবহ সঙ্গীত পরিচালনা করেছেন রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত সঙ্গীত পরিচালক ইমন সাহা।
সিনেমাটিতে আদর-সায়মা স্মৃতি ছাড়াও আরও অভিনয় করেছেন- ছোট পর্দার অভিনেত্রী মানসী প্রকৃতি, শতাব্দী ওয়াদুদ, ডন, বড়দা মিঠু, আশরাফ কবির, সোহেল রশিদ, গাঙ্গুয়া, জাহিদ, পারভেজ সুমন, শেখ স্বপ্না, পারভিন আক্তার, অতিথি শিল্পী তনামি হক প্রমুখ।
পনির আহমদের চিত্রগ্রহণে চলচ্চিত্রটি সম্পাদনা করেছেন রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র সম্পাদক তৌহিদ হোসেন চৌধুরী।
আরও পড়ুন: নতুন জুটির ‘মেঘের কপাট’ মুক্তি পাচ্ছে আগামীকাল
‘বিউটি সার্কাস’ টিমের প্রতি কৃতজ্ঞ: জয়া আহসান
৯৪১ দিন আগে
সর্বোচ্চ আয়কারী ১০ দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র
গল্প, সঙ্গীত ও অ্যাকশনে ভিন্নতা ধরে রেখে মূলধারার বৈশিষ্ট্য বজায় রাখাটা সহজাত করে দাঁড়িয়েছে দক্ষিণ ভারতীয় সিনেমাগুলোর ক্ষেত্রে। শুধুমাত্র ভাষা আর অবস্থানেই যেন আলাদা থাকছে তামিল, তেলুগু, কন্নড় এবং মালায়ালাম ইন্ডাস্ট্রিগুলো।
অভিনেতা-অভিনেত্রীসহ পর্দার পেছনের যাবতীয় কলাকুশলীদের সমন্বয় ঘটছে মুভির এই বাণিজ্যিক অঙ্গরাজ্যগুলোতে। ফলে প্রতিভাধর শিল্পীদের পরিপূরক নৈপুণ্যে প্রতিটি নির্মাণ ছাপিয়ে যাচ্ছে তার পূর্বসূরীকে।
এমনি সর্বোচ্চ আয়কারী ১০টি দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র নিয়েই আজকের বিনোদন কড়চা। চলুন, কল্পনাতীত ব্যবসা সফল মুভিগুলোর প্রতিযোগিতার অভিজ্ঞতা নেওয়া যাক।
যে ১০টি দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের বক্স অফিস সংগ্রহ সবচেয়ে বেশি
বাহুবলী ২: দ্য কনক্লুশন (১,৮১০.৫৯৫ কোটি রুপি)
এই আয় অর্জন করে বাহুবলী ২ এখন পর্যন্ত ভারতের সর্বোচ্চ উপার্জনকারী চলচ্চিত্রগুলোর তালিকায় প্রথম স্থান অধিকার করে আছে। সংখ্যাটিকে বাংলাদেশি মুদ্রায় পরিবর্তন করলে দাড়ায় ২ হাজার ৩৮৫ দশমিক ৩৭৪ কোটি টাকা (১ রুপি = ১ দশমিক ৩২ বাংলাদেশি টাকা)।
অ্যাকশন ফিল্মটির পেছনে প্রথম কৃতিত্ব এসএস রাজামৌলির পরিচালনা, যিনি ভি বিজয়েন্দ্র প্রসাদের সঙ্গে ছবিটি যৌথভাবে রচনাও করেছিলেন। টলিউড মুভিটির শ্রেষ্ঠাংশে ছিলেন প্রভাস, রানা দাগ্গুবাতি, আনুশকা শেঠি, এবং রম্যা কৃষ্ণ।
সিনেমার কাহিনীতে দেখানো হয় অমরেন্দ্র বাহুবলীর মৃত্যুর কয়েক বছর পর, তার ছেলে ফিরে আসে বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে।
সিনেমাটির নির্মাণ খরচ ছিল আনুমানিক ২৫০ কোটি রুপি, যা ৩২৯ দশমিক ৩৬৩ কোটি টাকার (১ রুপি = ১ দশমিক ৩২ বাংলাদেশি টাকা) সমান। বাহুবলী ২ প্রেক্ষাগৃহে উন্মুক্ত হয়েছিল ২০১৭-এর ২৮ এপ্রিল। তেলেগুর পাশাপাশি তামিল ভাষাতেও শ্যুটিং হওয়াতে এটি এখন তামিল ও তেলেগু উভয় বক্স অফিসকেই নেতৃত্ব দিচ্ছে।
দ্বিতীয় কিস্তির আয় প্রথমটিকে ছাড়িয়ে যাওয়া মুভি সিরিজগুলোর মধ্যে এটির আয় সবচেয়ে বেশি।
বাহুবলী ২ সেরা ভিজুয়াল ইফেক্ট সহ মোট ৩টি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছিল।
আরও পড়ুন: ভারতের ৩ রাজ্যে শাকিব খানের ‘প্রিয়তমা’
আরআরআর (১,৩১৬.৩০৫ কোটি রুপি)
দ্বিতীয় স্থানে থাকা আরআরআর-এর এই সংগ্রহ বাংলাদেশি মুদ্রায় ১ হাজার ৭৩৪ দশমিক ১৭০ কোটি টাকার (১ রুপি = ১ দশমিক ৩২ বাংলাদেশি টাকা) সমান। এই অ্যাকশন ড্রামা ফিল্মটিও এসএস রাজামৌলির নির্দেশনার এক অসামান্য উদাহরণ।
অভাবনীয় অভিনয়শৈলী দিয়ে মুগ্ধতা ছড়িয়েছেন এন টি রামা রাও জুনিয়র, রাম চরণ, অজয় দেবগন, এবং আলিয়া ভাট।
এর গল্প নিজেদের লক্ষ্যে অটুট থাকা দুই ভারতীয় বিপ্লবীকে নিয়ে। তাদের গভীর বন্ধুত্ব ও ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে তাদের সংগ্রামের এক অনবদ্য সংমিশ্রণ এই মুভিটি।
৫৫০ কোটি রুপি (১ রুপি = ১ দশমিক ৩২ বাংলাদেশি টাকা হিসেবে ৭২৪ দশমিক ৫৯৯ কোটি টাকা) বাজেটে তৈরি ছবিটি মুক্তি পায় ২০২২-এর ২৫ মার্চ।
আরআরআর এখন পর্যন্ত মুক্তির দিনে আয় করা দক্ষিণ ভারতীয় মুভিগুলোর তালিকায় শীর্ষে রয়েছে। দিনটিতে ২১৩ কোটি রুপি বা ২৯৩ দশমিক ৭৯২ কোটি টাকা (১ রুপি = ১ দশমিক ৩২ বাংলাদেশি টাকা) তুলে নিতে সক্ষম হয় সিনেমাটি।
ছবির ‘নাটু নাটু’ গানটি সেরা মৌলিক গান হিসেবে অস্কার জয় করায় প্রথমবারের মত কোনও ভারতীয় সিনেমা অস্কার পাওয়ার রেকর্ড করে।
কেজিএফ: চ্যাপ্টার ২ (১,২০০ থেকে ১,২৫০ কোটি রুপি)
১৫৮০ দশমিক ৯৪৪ থেকে ১৬৪৬ দশমিক ৮১৬ কোটি টাকার (১ রুপি = ১ দশমিক ৩২ বাংলাদেশি টাকা) সমতূল্য এই উপার্জন কেজিএফ: চ্যাপ্টার ২ কে তালিকায় তৃতীয় স্থানে রেখেছে। কিন্তু কন্নড় ইন্ডাস্ট্রিতে এটি এখন পর্যন্ত সবচেয়ে ধনী চলচ্চিত্র।
অ্যাকশন ফিল্মটির নির্দেশনা ও রচনা দু’ই করেছেন প্রশান্ত নীল। ছবিতে প্রথম সারির অভিনয়শিল্পীরা হলেন যশ, সঞ্জয় দত্ত, রাবীনা ট্যান্ডন, শ্রীনিধি শেঠি, প্রকাশ রাজ, এবং রাও রমেশ।
কেজিএফের এই দ্বিতীয় কিস্তিতে রকির শত্রুরা কোলার গোল্ড ফিল্ডের রক্তহিম করা ঘটনা স্মরণ করে এখনও শিহরিত হয়। কিন্তু বিড়ম্বনা হচ্ছে- সরকার তাকে আইনশৃঙ্খলার জন্য হুমকি হিসেবে দেখে।
২০২২-এর ১৪ এপ্রিল মুক্তি পাওয়া কেজিএফ: চ্যাপ্টার ২-এর বাজেট ছিল ১০০ কোটি রুপি, যা ১৩১ দশমিক ৭৪৫ কোটি টাকার (১ রুপি = ১ দশমিক ৩২ বাংলাদেশি টাকা) সমতূল্য।
দক্ষিণ ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র পুরস্কার উৎসবে ফিল্মটি প্রধান চরিত্রে সেরা অভিনেতা ও অভিনেত্রী, এবং সেরা চিত্রগ্রাহকের পুরষ্কার লাভ করে।
আরও পড়ুন: পরিচালনায় অরুণা বিশ্বাসের অভিষেক, মুক্তি পেল ‘অসম্ভব’
২.০ (৬৯৯.৮৯ কোটি রুপি)
চতুর্থ স্থান অধিকারি ২.০-এর এই আয় ৯২২ দশমিক ০৭২ কোটি টাকার (১ রুপি = ১ দশমিক ৩২ বাংলাদেশি টাকা) সমতূল্য। শুধুমাত্র তামিল ভাষায় নির্মিত মুভিগুলোকে যদি ধরা হয়, তাহলে এটি সেগুলোর মধ্যে সবার উপরে রয়েছে।
মুভিটির পরিচালক এস শঙ্কর, যিনি বি জেয়ামোহন এবং মাধন কার্কির সঙ্গে ফিল্মটি রচনাও করেছেন। ২.০-এর প্রধান অভিনয়শিল্পীরা হলেন রজনীকান্ত ও অ্যামি জ্যাকসন, এবং এর মাধ্যমে কলিউডে অভিষেক ঘটে বলিউড তারকা অক্ষয় কুমারের।
বৈজ্ঞানিক কল্পকাহিনী নির্ভর চলচ্চিত্রটি রোবট চিট্টি এবং এক প্রাক্তন পক্ষীবিদ পাকশী রাজনের মধ্যকার দ্বন্দ্ব নিয়ে। রাজন পাখীদের বাঁচানোর জন্য পৃথিবীতে মোবাইল ফোন ব্যবহার বন্ধ করতে চান।
২.০-এর আনুমানিক বাজেট ছিল ৪০০ থেকে ৬০০ কোটি রুপি, যা ৫২৬ দশমিক ৯৮১ থেকে ৭৯০ দশমিক ৪৭২ কোটি টাকার (১ রুপি = ১ দশমিক ৩২ বাংলাদেশি টাকা) সমতূল্য। এই সংখ্যাটি ২.০ কে এখন পর্যন্ত কলিউড ইন্ডাস্ট্রিতে সবচেয়ে দামী চলচ্চিত্র। মুভিটি বিশ্বব্যাপী মুক্তি পায় ২০১৮ সালের ৩০ নভেম্বর।
আনন্দ বিকাশ সিনেমা পুরস্কার অনুষ্ঠানে সিনেমাটি সেরা অ্যানিমেশন ও ভিজ্যুয়াল ইফেক্ট সহ মোট ৫টি ক্যাটাগরিতে পুরষ্কার জিতেছিল।
জেলর (৬০০ কোটি রুপি)
রজনীকান্ত অভিনীত এই মুভিটির আয় বাংলাদেশি মুদ্রায় ৭৯০ দশমিক ৪৭২ কোটি টাকার (১ রুপি = ১ দশমিক ৩২ বাংলাদেশি টাকা) সমান।
অ্যাকশন কমেডি চলচ্চিত্রটির পরিচালক ও রচয়িতা নেলসন দিলীপকুমার। ছবিতে রজনীকান্তের প্রধান সহশিল্পীরা ছিলেন বিনায়কান, রম্যা কৃষ্ণ, বসন্ত রবি, এবং তামান্না ভাটিয়া।
সিনেমাটি একজন অবসরপ্রাপ্ত পুলিশ অফিসারের গল্প বলেছে। তিনি এক উদ্ভট মূর্তি পাচারকারীকে পাকড়াও করতে নিজের পুরনো অভিজ্ঞতাকে নতুন করে শান দিতে শুরু করেন।
আনুমানিক ২০০ থেকে ২৫০ কোটি রুপি বা ২৬৫ দশমিক ৭০৬ কোটি টাকা (১ রুপি = ১ দশমিক ৩২ বাংলাদেশি টাকা) ব্যয় করা হয়েছিল এর নির্মাণে। সিনেমাটির মুক্তির তারিখ ছিল ২০২৩-এর ১০ আগস্ট।
আরও পড়ুন: নতুন জুটির ‘মেঘের কপাট’ মুক্তি পাচ্ছে আগামীকাল
৯৪৪ দিন আগে
ভারতের ৩ রাজ্যে শাকিব খানের ‘প্রিয়তমা’
এ বছর কোরবানি ঈদে মুক্তি পায় শাকিব খান অভিনীত ‘প্রিয়তমা।’ হিমেল আশরাফ পরিচালিত এই সিনেমায় ঢালিউড তারকার সঙ্গে জুটি বাঁধেন কলকাতার ইধিকা পাল।
বাংলাদেশের পাশাপাশি যুক্তরাষ্ট্র, কানাডা ও সিডনিতেও বেশ প্রশংসা কুড়ায় ‘প্রিয়তমা।’ এবার ব্যবসাসফল এই সিনেমা মুক্তি পেল ভারতে।
আরও পড়ুন: আনকাট ছাড়পত্র পেল শাকিব খানের 'প্রিয়তমা'
খবরটি শাকিব খান তার ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে নিশ্চিত করেছেন।
অন্যদিকে ভারতীয় সংবাদমাধ্যম ‘এই সময়’ এর সূত্রে জানা যায়, শুক্রবার (৩ নভেম্বর) পশ্চিমবঙ্গ, আসাম ও ত্রিপুরার প্রেক্ষাগৃহে ‘প্রিয়তমা’ মুক্তি পাচ্ছে।
আরশাদ আদনানের প্রযোজনায় রোম্যান্টিক-অ্যাকশন ঘরানার ‘প্রিয়তমা’র গল্প লিখেছেন প্রয়াত ফারুক হোসেন।
এতে আরও অভিনয় করেছেন কাজী হায়াত, শহীদুজ্জামান সেলিম, এলিনা শাম্মী, ডন, সহীদ নবী।
আরও পড়ুন: আবারও টলিউডের নায়িকার সঙ্গে শাকিব খান
ঢালিউড সুপারস্টার শাকিব খানের বিপরীতে এবার বলিউড নায়িকা
৯৪৪ দিন আগে
পরিচালনায় অরুণা বিশ্বাসের অভিষেক, মুক্তি পেল ‘অসম্ভব’
অরুণা বিশ্বাস এ দেশের সিনেমা ইন্ডাস্ট্রির একজন বরেণ্য অভিনেত্রী। অভিনয়ে দর্শকের হৃদয় ছুঁয়েছেন বহু আগেই। এবার নতুন এক অরুণা বিশ্বাসের আগমন ঘটল। প্রথমবার সিনেমা পরিচালনা করলেন তিনি। নাম ‘অসম্ভব’। আজ (৩ নভেম্বর) মুক্তি পেয়েছে সিনেমাটি।
সরকারি অনুদানের এই সিনেমার প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন গাজী আব্দুন নূর ও সোহানা সাবা। আরও আছেন- আবুল হায়াত, অরুণা বিশ্বাস, শতাব্দী ওয়াদুদ, শাহেদ শরীফ খান, স্বাগতা, শহীদ কাদরী, নাফিস আহমেদ, যাত্রা সম্রাজ্ঞীখ্যাত জ্যোৎস্না বিশ্বাসসহ অনেকে।
অরুণা বিশ্বাস সিনেমাটি প্রসঙ্গে ইউএনবিকে বলেন, ‘আমার সিনেমাটি অনেকদিন পর দর্শককে ফুল কমার্শিয়ালের আনন্দ দেবে। এখানে আমাদের ঐতিহ্য যাত্রাকে আমি তুলে ধরেছি। তার সঙ্গে প্রেম, বিরহ, আনন্দ সবকিছুই রয়েছে সিনেমাটিতে। দর্শক হল থেকে পুরো বিনোদন নিয়ে বের হবে আশা করি।’
উল্লেখ্য, ‘অসম্ভব’ ঢাকা ও অন্যান্য জেলার প্রায় ২০ হলে মুক্তি পেয়েছে। সিনেমাটির গানের গীতিকার রবীন্দ্রনাথ ঠাকুর, অতুল প্রসাদ সেন, ভৈরব নাথ গঙ্গোপাধ্যায় এবং গাজী মাজহারুর আনোয়ার। আর গানগুলোতে কণ্ঠ দিয়েছেন অনিমা রায়, চম্পা বণিক।
আরও পড়ুন: সর্বোচ্চ আয়কারী ১০ বাংলাদেশি চলচ্চিত্র
নতুন জুটির ‘মেঘের কপাট’ মুক্তি পাচ্ছে আগামীকাল
৯৪৫ দিন আগে
নতুন জুটির ‘মেঘের কপাট’ মুক্তি পাচ্ছে আগামীকাল
চলতি মাসের একাধিক বাংলা সিনেমা রয়েছে মুক্তির তালিকায়। এর মধ্যে আগামীকাল (৩ নভেম্বর) প্রেক্ষাগৃহে আসবে ‘মেঘের কপাট’।
ওয়ালিদ আহমেদের চিত্রনাট্য ও পরিচালনায় চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন রাকিব হোসেন ইভন, সিন্ডি রোলিং, সাবরিনা তন্বী, আফরোজা মোমেন, রেজাউর রহমান রিজভী, রেহানা পারভীন হাসি, জামান সাইফ, রাজু আহসানসহ আরো অনেকে।
চলচ্চিত্রটি যৌথভাবে প্রযোজনা করেছেন ওয়ালিদ আহমেদ ও আফরোজা মোমেন।
‘মেঘের কপাট’ চলচ্চিত্রটির মুক্তি প্রসঙ্গে পরিচালক ওয়ালিদ আহমেদ ইউএনবিকে বলেন, ‘রাজনৈতিক অস্থিরতা ও ‘মুজিব: একটি জাতির রূপকার’ চলচ্চিত্রের প্রতি সম্মান রেখে কেবল ঢাকার যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার সিনেমাস ও কেরাণীগঞ্জে অবস্থিত লায়ন সিনেমাসে ৩ নভেম্বর শুক্রবার থেকে ‘মেঘের কপাট’ চলচ্চিত্রটি মুক্তি দেওয়া হচ্ছে।’
আরও পড়ুন: নভেম্বরে মুক্তির অপেক্ষায় বাংলাদেশি যেসব চলচ্চিত্র ও ওয়েব সিরিজ
৯৪৬ দিন আগে
সর্বোচ্চ আয়কারী ১০ বাংলাদেশি চলচ্চিত্র
প্রতিটি নিয়ম অনুসরণ করা হয়েছে কি না তার থেকেও গুরুত্বপূর্ণ হলো কতটা বড় জনগোষ্ঠির ভালো লাগার কারণ হয়েছে চলচ্চিত্রটি, নিদেনপক্ষে এরই ওপর নির্ভর করে বেঁচে থাকে চলচ্চিত্র শিল্প। কিন্তু যখন এ দুয়ের সংমিশ্রণ ঘটে তখনি জন্ম মাস্টারপিসের। আজকের নিবন্ধে ঢালিউড ইতিহাসের ব্যবসা সফল সেরা চলচ্চিত্রগুলো একত্রিত করা হয়েছে। এগুলো সিনেমার বিচারের সকল মানদণ্ডের ঊর্ধ্বে, কেননা এগুলোর অধিকাংশই এখনো অবিস্মরণীয় হয়ে আছে। চলুন, জেনে নেওয়া যাক শীর্ষ ১০টি সবচেয়ে বেশি আয় করা বাংলাদেশি চলচ্চিত্রের বিষয়ে।
সর্বাধিক ব্যবসা সফল ১০টি বাংলাদেশি চলচ্চিত্র
প্রিয়তমা (৪১.২৩ কোটি টাকা)
২.৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই রোমান্টিক অ্যাকশন ছবিটির পরিচালক, চিত্রনাট্যকার ও সংলাপ লেখক হিমেল আশরাফ। এটি ছিলো তার দ্বিতীয় মুভি নির্দেশনা। ভার্সেটাইল মিডিয়ার ব্যানারে আরশাদ আদনান প্রযোজিত চলচ্চিত্রটির গল্পকার ছিলেন প্রয়াত ফারুক হোসেন।
হৃদয়বিদারক প্রেম কাহিনী নিয়ে বানানো এই মুভির নায়ক সবচেয়ে বেশি পারিশ্রমিক নেওয়া বাংলাদেশের শীর্ষস্থানীয় অভিনেতা শাকিব খান। তার বিপরীতে অভিনয় করেন কোলকাতার ছোট পর্দার অভিনেত্রী ইধিকা পল।
২০২৩-এর ২৯ জুন প্রকাশের পর প্রথম সপ্তাহেই প্রিয়তমার সংগ্রহ ১০ কোটি টাকা। বাংলাদেশি সিনেমার ইতিহাসে এখন পর্যন্ত এটিই সবচেয়ে দ্রুততম সর্বোচ্চ আয়ের রেকর্ড। এটি ২০২৩ সালের সর্বোচ্চ আয়কৃত বাংলাদেশি চলচ্চিত্র এবং সেই সঙ্গে সর্বকালেরও সর্বাধিক আয়কারী বাংলাদেশি মুভি। শুধু তাই নয়, এটি এখন পর্যন্ত শাকিব খানের ক্যারিয়ারেরও সর্বোচ্চ বক্স অফিস রেকর্ডধারী সিনেমা।
প্রিয়তমা ২২-তম বাবিসাস (বাংলাদেশ বিনোদন সাংবাদিক সমিতি পুরস্কার) অ্যাওয়ার্ডে বিশেষ সম্মান বিভাগে সেরা অভিনেতা এবং সেরা অভিনেত্রী সহ সর্বমোট নয়টি পুরস্কার জিতে নেয়।
আরও পড়ুন: ‘মুজিব: একটি জাতির রূপকার’ দেখে কাঁদলেন তারকারা
বেদের মেয়ে জোসনা (২০ কোটি টাকা)
তোজাম্মেল হক বকুল রচিত ও পরিচালিত এই মুভিটি বাংলাদেশের মুভি আর্কাইভের সেরা মুভিগুলোর মধ্যে অন্যতম। এর গল্প নেওয়া হয়েছিল একই নামের অনেক পুরনো গ্রাম বাংলার এক নাটক থেকে। রাজপুত্রের ও বেদের মেয়ের প্রেম কাহিনীর এই সিনেমার প্রধান চরিত্রে ছিলেন ইলিয়াস কাঞ্চন ও অঞ্জু ঘোষ।
২০ লাখ টাকা বাজেটের এই ছবি মুক্তি পেয়েছিল ১৯৮৯ সালের ৯ জুন। ২০২৩-এর আগ পর্যন্ত এটি সর্বোচ্চ আয়কৃত চলচ্চিত্রের স্থানটি দখল করে ছিল। ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউটের জরিপে অনুসারে এটি বাংলাদেশের সেরা ১০টি চলচ্চিত্রের মধ্যে একটি।
চলচ্চিত্রটির গানের অডিও ক্যাসেট মুক্তির এক মাসের মধ্যে এক লাখ কপি বিক্রি হয়। হাসান মতিউর রহমানের লেখা ও মুজিব পরদেশীর গাওয়া 'আমি বন্দি কারাগারে' গানটি পরবর্তী কয়েক যুগ ধরে মানুষের মুখে শোনা যেতো। এটি বাদে বাকি সবগুলো গানই লিখেছিলেন পরিচালক তোজাম্মেল হক বকুল। তন্মধ্যে এন্ড্রু কিশোর ও রুনা লায়লার গাওয়া ‘বেদের মেয়ে জোসনা’ গানটি আজও অমর হয়ে আছে।
স্বপ্নের ঠিকানা (১৯ কোটি টাকা)
এম এ খালেক পরিচালিত এই চলচ্চিত্রটি এখনও অনুপ্রাণিত করে কিংবদন্তির নায়ক সালমান শাহের বাকি মুভিগুলো দেখতে। নুরুল ইসলাম পারভেজের গল্পে ছবির চিত্রনাট্য ও সংলাপ গড়েছিলেন ছটকু আহমেদ। ১৯৯৫-এর ১১ মে মুক্তিপ্রাপ্ত এই সিনেমায় সালমান শাহের নায়িকা ছিলেন শাবনূর ও সোনিয়া।
মুভিটি ঢালিউড ইন্ডাস্ট্রিতে তথাকথিত ধনী-দরিদ্র পরিণয় এবং ত্রিভুজ প্রেমের গল্প ভিত্তিক চলচ্চিত্রে একটি তাৎপর্যপূর্ণ মাইলফলক স্থাপন করেছিলো।
সালমান শাহের স্বতন্ত্র অভিনয় ছাড়া স্বপ্নের ঠিকানা-এর বিশেষ দিক ছিলো এর গানগুলো। ‘এই দিন সেই দিন কোনও দিন’সহ ছবির প্রায় সব কটি গান ছিলো তখনকার সময়ে রেডিও’র টপচার্টে। গানগুলো পরিচালনা করেছিলেন প্রখ্যাত সুরকার ও সঙ্গীত নির্দেশক প্রয়াত আলম খান।
আরও পড়ুন: আনকাট ছাড়পত্র পেল শাকিব খানের 'প্রিয়তমা'
হাওয়া (১৬ কোটি টাকা)
করোনা মহামারি পরবর্তী সময়ে যে কাজগুলো দেশীয় সিনেমাকে পুনরায় তুলে ধরেছিলো সেগুলোর মধ্যে এই হাওয়া একটি। মেজবাউর রহমান সুমন রচিত ও পরিচালিত এই রহস্য-নাটক ঘরানার সিনেমাটির প্রযোজনায় ছিলো সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড।
ছবিতে আকর্ষণীয় অভিনয় দিয়ে মুগ্ধতা ছড়িয়েছেন অভিনেতা চঞ্চল চৌধুরী এবং উদীয়মান তারকা নাজিফা তুশি। এছাড়া গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন শরিফুল রাজ, সুমন আনোয়ার, সোহেল মণ্ডল, নাসির উদ্দিন খান, এবং রিজভী রিজু।
মাঝ সাগরে মাছ ধরার সময় এক দল জেলে তাদের মাছ ধরার জালে আবিষ্কার করে সুন্দর ও রহস্যময় এক তরুণীকে। আর এরপর থেকেই ঘটতে শুরু করে অদ্ভূত সব ঘটনা।
এমন রোমাঞ্চকর পটভূমির সিনেমাটি মুক্তি পায় ২০২২ সালের ২৯ জুলাই। ছবিটি বাংলাদেশের অস্কার কমিটি ৯৫-তম অস্কারের 'সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম' বিভাগের জন্য নির্বাচন করেছিলো। এছাড়াও এটি স্থান পেয়েছিলো ৮০-তম গোল্ডেন গ্লোব প্রতিযোগিতার শর্টলিস্টে।
প্রিয়া আমার প্রিয়া (১৫ কোটি টাকা)
বদিউল আলম খোকন পরিচালিত এই ছবিটির মাধ্যমেই শুরু হয় শাকিব খানের আকাশ-সম তারকা-খ্যাতি অর্জন। ২০০৮ সালের ১৩ জুন মুক্তি পাওয়া এই রোমান্টিক অ্যাকশন ছবিটিতে তার নায়িকা ছিলেন সাহারা। ছবিটির গল্প ও চিত্রনাট্য ছিলো পুরী জগন্নাদের আর সংলাপ লিখেছিলেন শচীন নাগ।
আশা প্রোডাকশনের ব্যানারে বানানো ছবিটি মুক্তির বছর বেশ কয়েকটি রেকর্ড গড়ে। মুভিটি ২০০৮ সালের ঢালিউড বক্স অফিসে শীর্ষস্থান দখল করে নেয়। এর মাধ্যমে এটি বাংলাদেশের সর্বকালের সর্বোচ্চ উপার্জনকৃত মুভিগুলোর তালিকায় অন্তর্ভূক্ত হয়। এমনকি ২০১৯-এর আগ পর্যন্ত এটিই ছিলো শাকিব খানের অভিনয় জীবনের সর্বোচ্চ আয়কৃত ছবি।
শাকিব খান এই কাজের জন্য মেরিল-প্রথম আলো পুরস্কার, চ্যানেল আই পারফরম্যান্স পুরস্কার, এবং ইউরো-সিজেএফবি পারফরম্যান্স পুরস্কার জিতেছিলেন।
আরও পড়ুন: দর্শক আগ্রহে এগিয়ে ‘সুড়ঙ্গ’, ‘প্রিয়তমা’ ও ‘প্রহেলিকা’
৯৪৬ দিন আগে
শাকিব-সোনাল জুটি: কতটা বরাবর হলো!
ঢালিউড কিং শাকিব খান সময়ের সঙ্গে ক্যারিয়ারের সিদ্ধান্ত বদলেছেন। নিজের ‘সেরা’ জায়গাটি ধরে রেখেছেন সেসব সিদ্ধান্তের জন্যেই হয়তো। তাই তো ক্যারিয়ারের দুই যুগ পরেও তিনি ইন্ডাস্ট্রির শীর্ষ জায়গায় অবস্থান করছেন।
সম্প্রতি ‘দরদ’ সিনেমা দিয়ে ভারতের বাজারে শাকিবের প্রবেশের সিদ্ধান্তটিও নতুন এবং বাংলাদেশের পক্ষ থেকে প্রথম কোনো পদক্ষেপ হতে যাচ্ছে। তবে তার ফল পেতে হলে অপেক্ষা করতেই হচ্ছে।
সম্প্রতি মুম্বাইয়ে ‘দরদ’ সিনেমার সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে শাকিব খানের সঙ্গে উপস্থিত ছিলেন বলিউড নায়িকা সোনাল চৌহান।
এ ছাড়াও ছিলেন ‘দরদ’-এর পরিচালক অনন্য মামুন। আর সেখান থেকে শুরু হয়তো দরদ সিনেমার যাত্রা। এরইমধ্যে শুটিংও শুরু হয়ে গেছে ভারতের বেনারসে।
শাকিবের বিপরীতে বলিউড নায়িকা আর বাংলাদেশের নায়কের সঙ্গে প্রথম এমন কোনো প্রজেক্ট এটিই যেন আলোচনায় গুরুত্ব পাচ্ছে। কিন্তু আরও একটি প্রশ্ন হচ্ছে শাকিবের এই প্যান (প্রেজেন্স অ্যাক্রোস ন্যাশন) ইন্ডিয়া যাত্রায় সোনাল চৌহান মাপকাঠিতে ঠিক কতটা জুতসই হলো?
আরও পড়ুন: মুম্বাইয়ের সংবাদ সম্মেলনে এক ফ্রেমে শাকিব ও সোনাল
কারণ সোনাল চৌহানের চেয়ে শাকিব খান যে জপ্রিয়তায় অনেকটাই এগিয়ে সেটি বলাই যায়। আর কলকাতায় তার সিনেমা মুক্তির পর থেকে তো জিৎ বা দেবের জনপ্রিয়তার হিসাব করলে সেখানে শাকিব খানও রয়েছেন। আর আজ শাকিব সেই জনপ্রিয়তাকে আরও ছাপিয়ে গেছেন। তাই শাকিব ভক্তরা এই সুপারস্টারের বিপরীতে বলিউডের জনপ্রিয় একজন নায়িকাকে দেখলে হয়তো আরও খুশি হতো।
এমনটা বলছি কারণ, সোনাল চৌহান বলিউডের একজন মৌসুমি নায়িকা। যার ক্যারিয়ার শুরু হয় বলিউডে ‘জান্নাত’ দিয়ে। প্রথম সিনেমা দিয়ে তিনি আলোচনায় চলে আসেন। যদিও এর অন্যতম কারণ ইমরান হাশমি। কারণ ২০০৮ সালের সেই সময়ে ইমরান হাশমির প্রায় সব নায়িকাই প্রথম সিনেমা দিয়ে আলোচনায় আসেন। তবে এখন পর্যন্ত কারো ক্যারিয়ারের গ্রাফটা আর উঁচুতে উঠেনি।
সোনাল চৌহান ছিলেন সেই তালিকার একজন। ‘জান্নাত’ এর মতো সফল সিনেমার নায়িকা হয়েও বলিউডে তার সিনেমার সংখ্যা ছয়টি। আর বাকি ডজন খানেক সিনেমা রয়েছে দক্ষিণ ভারতের।
তাই দুই যুগের সফল ক্যারিয়ারের একজন শাকিব খান যখন প্যান ইন্ডিয়ায় যাত্রা করলেন তখন তাকে নিয়ে প্রত্যাশাটা আরও বড় হয়ে যায় ভ্ক্তদের।
ভারতের উত্তর প্রদেশের বেনারস শহরে ‘দরদ’-এর শুটিং শুরু হয়েছে। শাকিব খান সামাজিক মাধ্যমে বেনারস পৌঁছে একটি ছবিও প্রকাশ করেছেন। ‘দরদ’ সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছে ভারতের এসকে মুভিজ, ওয়ান ওয়ার্ল্ড মুভিজ, বাংলাদেশের অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট ও কিবরিয়া ফিল্মস। আগামী ফেব্রুয়ারি মাসে বাংলা, হিন্দি, তামিল, তেলেগু, মালায়লাম, কর্ণাটক এই ছয় ভাষায় মুক্তি পাবে ‘দরদ’।
শাকিব-সোনাল ছাড়াও এই সিনেমায় আরও অভিনয় করছেন শহীদুজ্জামান সেলিম, পায়েল সরকার, রাজেশ শর্মা, মিশা সওদাগর, এলিনা শাম্মী, জেসিয়া ইসলাম, ভারতের রাহুল দেব।
আরও পড়ুন: আবারও টলিউডের নায়িকার সঙ্গে শাকিব খান
৯৫০ দিন আগে
শুভ’র প্রশংসায় নাসিরুদ্দিন শাহ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন নিয়ে নির্মিত সিনেমা ‘মুজিব: একটি জাতির রূপকার’ মুক্তি পাবে ভারতেও। এই উপলক্ষে সিনেমাটি প্রচারণায় অংশ নিতে সম্প্রতি মুম্বাই পৌঁছেছেন সিনেমাটির মূল চরিত্রে অভিনয় করা আরিফিন শুভ।
ভারতে মুক্তি পাওয়া উপলক্ষে বুধবার (২৫ অক্টোবর) মুম্বাইয়ে ভারতীয় চলচ্চিত্রের জাতীয় জাদুঘরে বাংলা ও হিন্দিতে সিনেমাটির বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল সেখানে উপস্থিত ছিলেন শুভসহ সিনেমার কলাকুশলীরা।
সিনেমাটি দেখার পর আরিফিন শুভর ভূয়সী প্রশংসা করেছেন বলিউডের নাসিরুদ্দিন শাহ।
এছাড়াও সেখানে উপস্থিত থেকে সিনেমাটির প্রশংসা করেছেন বলিউডের অনেক তারকা। যাদের মধ্যে ছিলে অদিতি রাও হায়দারি, রজিত কাপুর, শ্রেয়া ঘোষাল, দিব্যা দত্ত, দক্ষিণী অভিনেতা সিদ্ধার্থ সূর্যনারায়ণ প্রমুখ।
আরও পড়ুন: ‘মুজিব: একটি জাতির রূপকার’ দেখে কাঁদলেন তারকারা
ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার বরাতে জানা যায়, সংবাদ সম্মেলনে পরিচালক শ্যাম বেনেগাল বলেন যে ‘অবশ্যই আমি ছবিটি তৈরি করে উপভোগ করেছি। এটা আমার জন্য সম্মানের বিষয় যে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও মুজিবকন্যা ছবিটি পছন্দ করেছেন।’
প্রসঙ্গত, বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে ‘মুজিব: একটি জাতির রূপকার’।
সিনেমায় আরিফিন শুভ ছাড়া আরও অভিনয় করেছেন- নুসরাত ফারিয়া, নুসরাত ইমরোজ তিশা, রিয়াজ আহমেদ, জায়েদ খান, চঞ্চল চৌধুরী, সিয়াম আহমেদ, খায়রুল আলম সবুজ, ফেরদৌস আহমেদ, দীঘি, রাইসুল ইসলাম আসাদ, গাজী রাকায়েত, তৌকীর আহমেদ ও মিশা সওদাগরসহ দেশের শতাধিক শিল্পী।
আরও পড়ুন: সবাই দেখার অপেক্ষায় 'মুজিব: একটি জাতির রূপকার’
এই সিনেমার গল্প কখনো জানতে চাইনি: আরিফিন শুভ
৯৫২ দিন আগে
মুম্বাইয়ের সংবাদ সম্মেলনে এক ফ্রেমে শাকিব ও সোনাল
দেশের গন্ডি পেরিয়ে ওপার বাংলায় জনপ্রিয়তা পেয়েছেন ঢালিউডের শাকিব খান। এবার সেই পরিধি বলিউড পর্যন্ত ছড়ালো।
আর বাংলাদেশের প্রথম অভিনেতা হিসেবে প্যান ইন্ডিয়ান সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন শাকিব খান। আর এতে তার সঙ্গে জুটি বাঁধবেন বলিউড তারকা সোনাল চৌহান। ‘দরদ’ শিরোনামের এ সিনেমাটির শুটিং শুরু হবে আগামী ২৭ অক্টোবর থেকে ভারতের এলাহাবাদে।
বুধবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় মুম্বাইয়ের এক রেস্তোরাঁয় ‘দরদ’-এর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। যেখানে শাকিবের সঙ্গে উপস্থিত ছিলেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান।
আরও পড়ুন: শাহরুখের ‘ডানকি’ বনাম প্রভাসের ‘সালার’: মুক্তি পাচ্ছে বড়দিনে
সিনেমাটির পরিচালক অনন্য মামুন তার ফেসবুকে সংবাদ সম্মেলনের ছবি পোস্ট করেছেন।
বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় ‘দরদ’ পরিচালনা করবেন অনন্য মামুন। এতে আরও অভিনয় করবেন রাহুল দেব, পায়েল সরকার প্রমুখ।
আরও পড়ুন: অপুকে ইঙ্গিত করে বুবলীর পাল্টা বক্তব্য
৯৫৩ দিন আগে