চট্টগ্রাম
কোরবানির মাংস কাটা নিয়ে দ্বন্দ্বে ‘ছোট ভাইয়ের হাতে’ বড়ভাই খুন
ব্রাহ্মণবাড়িয়ার পারিবারিক কলহ ও কোরবানির মাংস কাটাকাটি নিয়ে বাগবিতাণ্ডার জেরে বড় ভাই দুলাল মিয়াকে (৫০) হত্যার অভিযোগ উঠেছে দুই ছোট ভাইয়ের বিরুদ্ধে।
রবিবার (৮ জুন) জেলার বিজয়নগর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত দুলাল মিয়া উপজেলার ইছাপুরা ইউনিয়নের পুইতারা উত্তরহাটি এলাকার মৃত ওমর আলীর ছেলে।
নিহতের পরিবারের অভিযোগ, কোরবানির মাংস কাটার সময় মাংসের আকার ছোট বড় করা নিয়ে দুলাল মিয়ার সঙ্গে তার ভাইদের তর্ক বিতর্ক হয়। এক পর্যায়ে রুবেল ও আলমগীর দুলাল মিয়াকে মারধর করেন।
আরও পড়ুন: যমুনার ভাঙনে নদীতে বিলীন তিনতলা স্কুলভবন
মারধরের এক পর্যায় দুলাল মিয়ার মুখে বিষ ঢেলে দেন তার ভাইয়েরা। পরে তাকে মুমূর্ষ অবস্থায় স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য লাশ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
এ বিষয়ে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম বলে, ‘এটি হত্যা নাকি আত্মহত্যা ঘটনাটির তদন্ত চলছে। ঘটনার পর থেকে দুই ভাই রুবেল ও আলমগীর পলাতক রয়েছেন।’
পরিবারের পক্ষ থেকে মামলা করা হলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।
৩৬০ দিন আগে
কালুরঘাটে ট্রেন দুর্ঘটনায় তদন্ত কমিটি গঠন, ৪ রেলকর্মী বরখাস্ত
চট্টগ্রামের কালুরঘাট রেলসেতুতে ট্রেনের ধাক্কায় সংঘটিত দুর্ঘটনায় শিশুসহ ৩ জন নিহতের ঘটনায় তদন্তে চার সদস্যের কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয়ের কর্মকর্তারা। এ ছাড়া, এ ঘটনায় ৪ জন রেল কর্মীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
শুক্রবার (৬ জুন) এ তথ্য নিশ্চিত করেন রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকী।
বরখাস্ত হওয়া চার রেলকর্মী হলেন— পর্যটক এক্সপ্রেস ট্রেনের দায়িত্ব পালনকারী গার্ড সোহেল রানা (হেড কোয়ার্টার, চট্টগ্রাম), লোকো মাস্টার গোলাম রসুল, সহকারী লোকো মাস্টার আমিন উল্লাহ, এবং অস্থায়ী গেট কিপার (টিএলআর) মাহবুব।
এর আগে বৃহস্পতিবার (৫ জুন) রাতে ওই দুর্ঘটনার তদন্তে চার সদস্যের তদন্ত কমিটিকে আগামী তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন প্রদান করার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।
বাংলাদেশ রেলওয়ের চট্টগ্রাম বিভাগের পরিবহন কর্মকর্তার নেতৃত্বে গঠিত এই তদন্ত কমিটির অন্য সদস্যরা হলেন—চট্টগ্রাম বিভাগের ডিভিশনাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ার (লোকো), ডিভিশনাল ইঞ্জিনিয়ার-১ ও পাহাড়তলী, চট্টগ্রামের ডিভিশনাল মেডিকেল অফিসার।
আরও পড়ুন: রাস্তার পাশের মসজিদে নিয়ন্ত্রণহীন বাসের ধাক্কায় প্রাণ গেল বাবা-ছেলের
এর আগে, বৃহস্পতিবার রাতে চট্টগ্রামের কালুরঘাট সেতুতে ঢাকা অভিমুখী একটি ট্রেন সিএনজি চালিত অটোরিকশাকে ধাক্কা দিলে একটি শিশুসহ তিনজন নিহত ও পাঁচজন আহত হন। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে কক্সবাজার থেকে ছেড়ে আসা পর্যটক এক্সপ্রেস ট্রেনটি সেতুতে প্রবেশ করামাত্র অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এ ছাড়াও মোটরসাইকেলস আরও কয়েকটি ছিল যানবাহনে ধাক্কা দেয় ট্রেনটি।
৩৬৩ দিন আগে
ঈদযাত্রায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে নেই যানজট
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে নাড়ির টানে বাড়ি ফিরতে শুরু করেছে সাধারণ মানুষ। এতে সড়কে ভয়াবহ যানজটের আশঙ্কা করা হলেও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি থেকে ফেনী জেলার মোহাম্মদ আলী পর্যন্ত ১০৫ কিলোমিটার অংশে নেই কোনো যানজট। ফলে ঘরমুখো মানুষজন স্বস্তিতে বাড়ি ফিরছেন।
বৃহস্পতিবার (৫ জুন) ঈদযাত্রার দ্বিতীয় দিনে মহাসড়কে দেখা যায় এই চিত্র।
এবারও ঈদ উপলক্ষে ঘরমুখো যাত্রীর চাপে মহাসড়কে স্বাভাবিক সময়ের তুলনায় যানবাহনের সংখ্যা অনেক বেড়েছে। গতকাল (বুধবার) সকাল থেকেই যানবাহনের চাপ বাড়তে শুরু করে, যা আজও অব্যাহত রয়েছে।
আরও পড়ুন: মঙ্গলবার যানজট হতে পারে যেসব এলাকায়
তবে যানবাহনের চাপ বাড়লেও মহাসড়কের কুমিল্লা অংশে কোথাও কোনো যানজট নেই। এ সময়ে যাত্রীবাহী বাসের পাশাপাশি বেড়েছে ব্যক্তিগত গাড়ির সংখ্যাও। এছাড়া রয়েছে পণ্যবাহী ও পশুবাহী ট্রাক।
হাইওয়ে পুলিশ জানায়, মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে হাইওয়ে পুলিশের পাশাপাশি এবার কাজ করছেন সেনাবাহিনীর সদস্যরাও। এছাড়াও, জেলা প্রশাসন ও রোভার স্কাউটস সদস্যরাও কাজ করে যাচ্ছেন।
এর ফলে মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি, ইলিয়টগঞ্জ, মাধাইয়া, চান্দিনা, নিমসার, ক্যান্টনমেন্ট, পদুয়ার বাজার, মিয়াবাজার, চৌদ্দগ্রামসহ অন্যান্য স্থানগুলোতে নির্বিঘ্নে যানবাহন চলাচল করছে।
৩৬৪ দিন আগে
ব্রাহ্মণবাড়িয়ায় বাসের চাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৫জুন) ভোরে উপজেলার নবীনগর-কোম্পানিগঞ্জ সড়কের ইব্রাহিমপুর ইউনিয়নের বাঁশবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— অটোরিকশার যাত্রী আবুল কাসেম, তিনি উপজেলার লাপাং গ্রামের হযরত আলীর ছেলে। অপর দুজন হলেন নারায়নপুর গ্রামের বিল্লাল মিয়ার ছেলে অটোরিশাচালক সোহাগ মিয়া ও ফেনীর দক্ষিণ ফরাদ নগর এলাকার আবুল খায়েরের ছেলে নুরুল আলম।
আরও পড়ুন: নওগাঁয় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
দুর্ঘটনার বিষয়ে নবীনগর থানার উপপরিদর্শক (এসআই) আজাদুর রহমান জানান, আজ (বৃহস্পতিবার) ভোরে নবীনগর থেকে একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা কোম্পানিগঞ্জ যাচ্ছিল। পথে বাঁশবাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাস সেটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই চালকসহ তিনজন নিহত হন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের লাশ উদ্ধার করে। দুর্ঘটনার পর ঘাতক বাসটি জব্দ করা হয়েছে, তবে চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান এসআই আজাদুর রহমান।
৩৬৪ দিন আগে
বেহাল সড়কে সিলিন্ডারবাহী ট্রাক উল্টে বিস্ফোরণ, পুড়ল দোকান
সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিরাসার এলাকায় একটি সিলিন্ডারবাহী ট্রাক খাদে পড়ে উল্টে গেলে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে আশপাশের দোকান ও স্থাপনায় আগুন ছড়িয়ে পড়ে, তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বুধবার (৪ জুন) ভোর ৪টার দিকে বিরাসার এলাকার বাংলাদেশ গ্যাস ফিল্ডের প্রধান কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, আশুগঞ্জ-আখাউড়া চার লেন সড়কের নির্মাণ কাজের জন্য বিরাসার এলাকার সড়কের অবস্থা বেহাল। সকালে সিলিন্ডারবাহী ট্রাকটি খানাখন্দে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। পরে বিকট শব্দে বিস্ফোরণের শব্দ শোনা যায়, তার পরপরই ট্রাকটিতে আগুন ধরে যায়।
তারা আরও জানান, সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ঘটনাস্থলের পাশের ৩/৪টি দোকান ক্ষতিগ্রস্ত হয়। বিস্ফোরণের প্রচণ্ড শব্দে কয়েকটি ভবনের জানালার কাঁচও ফেটে যায়। এ সময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঘটনার খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া ও সরাইল থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় মহাসড়কের দুপাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।
ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের উপপরিচালক নিউটন দাস জানান, ট্রাকটিতে বিপুলসংখ্যক গ্যাস সিলিন্ডার থাকায় খাদে পড়ে গেলে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। তবে কেউ হতাহত হননি। কতসংখ্যক সিলিন্ডার বহন করা হচ্ছিল, তা নির্ধারণের চেষ্টা চলছে।
৩৬৫ দিন আগে
খাগড়াছড়িতে পাহার ধসের ঝুঁকি এড়াতে ১২৪টি আশ্রয় কেন্দ্র চালু
পাহাড় ধসের ক্ষয়ক্ষতি ও প্রাণহানি এড়াতে এলাকাটিতে ১২৪টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। জেলার প্রশাসনের পক্ষ থেকে সেখানে খাবার সরবরাহ করা হচ্ছে।
এ পর্যন্ত জন ১৫৫ সেখানে আশ্রয় নিয়েছেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
এ বিষয়ে খাগড়াছড়ির স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও পৌর প্রশাসক নাজমুন আরা সুলতানা জানিয়েছেন, বন্যা ও পাহাড় ধস মোকাবেলায় স্থানীয় প্রশাসন প্রস্তুত রয়েছে। কিছু স্থানে পাহাড় ধসের ঘটনা ঘটলে তা অপসারণ করা হয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে চলে যেতে বলা হয়েছে। সেজন্য খোলা হয়েছে আশ্রয় কেন্দ্র।
এর আগে, শুক্রবার (৩০ মে) খাগড়াছড়ি জেলায় পাহাড় ধসের আশঙ্কায় সম্ভাব্য ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে সচেতনতামূলক কর্মকাণ্ড ও সরেজমিন পরিদর্শন কার্যক্রম জোরদার করে জেলা প্রশাসন।
পাহাড়ের পাদদেশে বসবাসকারী বাসিন্দাদের নিরাপদ স্থানে চলে যেতে বলা হয়। স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিস এ বিষয়ে মাইকিং করাসহ দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি নেয়।
৩৬৮ দিন আগে
মেঘনায় ট্রলার ডুবি: সাব-পোস্টমাস্টারসহ ২ জনের মৃত্যু, নিখোঁজ ২
নোয়াখালীর উপকূলীয় হাতিয়ায় মেঘনা নদীতে ঝড়ো বাতাস ও ঢেউয়ের তোড়ে পড়ে ৩৯ জন যাত্রী নিয়ে একটি ট্রলার ডুবে গেছে। এতে সাব-পোস্টমাস্টারসহ দুই জনের মৃত্যু হয়েছে।
নিহত হলেন, ভাসানচর থানার সাব-পোস্টমাস্টার ও ফেনী পৌরসভা দৌলতপুর গ্রামের মো. গিয়াস উদ্দিন (৫৩), এবং ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পের ৬১ নম্বর ক্লাস্টারের বসবাসরত স্ত্রী, হাসিনা খাতুন (২৫)।
নিখোঁজ রয়েছেন, সুধারাম থানার পুলিশ কনস্টেবল সাইফুল ইসলাম (২৮), এবং ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পের ৬১ নম্বর ক্লাস্টারের মো. তারেকের ছেলে মো. তামিম (৩)।
আরও পড়ুন: মাছ ধরতে গিয়ে বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা জানান, ‘৩৯ জন যাত্রী নিয়ে ট্রলারটি ডুবে যায়। এর মধ্যে ৩৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। একজনকে উদ্ধার করার পর মারা যায়।’
তিনি আরও জানান, ‘রবিবার সকালে লক্ষীপুরের রামগতি থেকে এক রোহিঙ্গা নারীর লাশ উদ্ধার করা হয়েছে। একজন পুলিশ সদস্যসহ এখনও দুইজন নিখোঁজ রয়েছেন। কোস্টগার্ড তাদের উদ্ধারে অভিযান চালাচ্ছে।
৩৬৮ দিন আগে
মেঘনা নদী থেকে রোহিঙ্গা নারীর লাশ উদ্ধার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার বিবিরহাট এলাকায় মেঘনা নদী থেকে হাসিনা খাতুন নামে এক রোহিঙ্গা নারীর লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার (১ জুন) দুপুরে ভাসমান অবস্থায় লাশটি পাওয়া যায়।
নিহত হাসিনা খাতুন একজন রোহিঙ্গা নারী। তার বাবার নাম আবুল হাসান, মায়ের নাম মোহাম্মদ মাহমুদা খাতুন এবং স্বামীর নাম মোহাম্মদ তারেক। তার এফসিএন নম্বর ৫০৫২৩৩ এবং ক্লাস্টার নম্বর ৬১।
আরও পড়ুন: ৬ দিনের রিমান্ড শেষে কারাগারে মমতাজ
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, ‘বিবিরহাট এলাকায় নদীতে স্থানীয়রা এক নারীর লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।’
তিনি আরও বলেন, ‘ধারণা করা হচ্ছে, নিহত নারী রোহিঙ্গা ক্যাম্পের। তবে কেউ এসে শনাক্ত না করা পর্যন্ত আমরা নিশ্চিত হতে পারছি না। ময়নাতদন্তের জন্য লাশ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’
৩৬৮ দিন আগে
মাছ ধরতে গিয়ে বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার এখলাছপুর ইউনিয়নের নয়ানগর গ্রামে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মো. তামিম হোসেন আলিফ (১২) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
শনিবার (৩১ মে) বিকালে নয়ানগর বিলে কারেন্ট জাল দিয়ে মাছ ধরতে গিয়ে এই দুর্ঘটনার শিকার হন মো. তামিম হোসেন আলিফ। সে মোহনপুর হাই স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র ছিল।
আরও পড়ুন: চাকরি অধ্যাদেশ বাতিল দাবিতে ফের সচিবালয়ে বিক্ষোভ
নিহতের বাবা কবির মিজি জানান, নয়ানগর বিলে মাছ ধরতে গিয়েছিল আলিফ। ওই সময় বজ্রপাতে পড়ে পানিতে ভাসতে দেখে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে ডিউটি ডাক্তার পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রবিউল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।’
৩৬৮ দিন আগে
লক্ষ্মীপুরে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু
লক্ষ্মীপুর সদর উপজেলায় পৃথক স্থানে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৩১ মে) বেলা ১১টার দিকে সদর উপজেলার চর রমণীমোহন ও চর রুহিতা গ্রামে এসব দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো— ইয়াছিন আরাফাত (৪), মো. আল-আমিন (৫) ও দেড় বছর বয়সী আলিফা আক্তার।
ইয়াছিন চর রমণীমোহন ইউনিয়নের চর রমণী গ্রামের সাঈদুল খোকনের ছেলে, আল-আমিন একই এলাকার আব্দুল আসাদের ছেলে। আলিফা সদর উপজেলার চর রুহিতা ইউনিয়নের চর রুহিতা এলাকার সোহাগ হোসেনের মেয়ে।
স্বজনরা জানায়, ইয়াছিন ও আল-আমিন প্রতিবেশী। তারা খালের পানিতে গোসল করতে গিয়ে ডুবে যায়। পরে তাদের স্থানীয়রা উদ্ধার করে সদর হাসপাতাল আনার পথে তারা মারা যায়। আলিফা সবার অগোচরে পুকুরে পড়ে যায়। পুকুর থেকে আলিফাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) অরুপ পাল বলেন, ‘পানিতে ডুবে যাওয়া তিন শিশুকে হাসপাতালে আনা হয়েছে৷ আমরা তাদের মৃত পেয়েছি। নিহতদের লাশ স্বজনরা বাড়িতে নিয়ে চলে গেছে।’
৩৬৯ দিন আগে