আওয়ামী-লীগ
অপশক্তিকে রুখে দিতে দেশের তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান কাদেরের
সব অপশক্তিকে রুখে দিতে দেশের তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
শুক্রবার (২৮ জুন) সকালে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলামের উদ্যোগে প্রায় ১ হাজার ৫০০ সাইক্লিস্ট নিয়ে এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী ও ‘সুস্থতার জন্য সাইক্লিং’ উপলক্ষ্যে এই শোভাযাত্রা কাদের এ আহ্বান জানান।
শোভাযাত্রাটি মানিক মিয়া এভিনিউ থেকে শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ধানমন্ডির ৩২ নম্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান তারা।
এর আগে ওবায়দুল কাদের শোভাযাত্রাটির উদ্বোধন করবেন।
আরও পড়ুন: বিশ্বজুড়েই দুর্নীতি একটি বাস্তবতা: ওবায়দুল কাদের
উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র আতিকুল বলেন, সুস্থ থাকতে হলে আমাদের শরীরকে সুস্থ রাখতে হবে। এ জন্য সাইক্লিংয়ের কোনো বিকল্প নাই।
ভবিষ্যতে ডিএনসিসি এলাকায় আলাদা সাইকেন লেন ও নিয়মিত প্রতিযোগিতামূলক সাইক্লিং ইভেন্ট আয়োজনের আশা প্রকাশ করেন তিনি।
শোভাযাত্রায় আরও উপস্থিত ছিলেন, বস্ত্র ও পাটমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক; ঢাকা-৮ আসনের সংসদ সদস্য, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ আ ফ ম বাহাউদ্দীন নাছিম; দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া; উপদপ্তর সম্পাক সায়েম খান; মহানগর আওয়ামী লীগের সভাপতি বজলুর রহমান, ডিএনসিসির কাউন্সিলরসহ অনেকে।
আরও পড়ুন: শেখ হাসিনার আমলেই বাংলাদেশের সেরা সড়ক নির্মিত হয়েছে: কাদের
৭০৬ দিন আগে
খালেদা জিয়া স্বেচ্ছায় বেসরকারি হাসপাতালে গেছেন, এর দায় সরকারের নয়: পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপিনেত্রী বেগম খালেদা জিয়া স্বেচ্ছায় বেসরকারি হাসপাতালে গেছেন, সেখানে চিকিৎসা সেবার বিষয়ে দায় সরকারের নয়।
'সম্প্রতি এভারকেয়ার হাসপাতালে বেগম জিয়ার চিকিৎসা নিয়ে বিএনপি নেতা রুহুল কবির রিজভীর সরকারের ওপর বিষোদগার' বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
বৃহস্পতিবার (২৭ জুন) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনার্য প্রকাশনী প্রকাশিত ড. সুবল রোজারিও প্রণীত গবেষণাগ্রন্থ 'হায়ার এডুকেশন ইন বাংলাদেশ' এবং নাট্যব্যক্তিত্ব জুয়েল কবির রচিত 'আমি প্রীতিলতা' নাট্যগ্রন্থের মোড়ক উন্মোচন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন মন্ত্রী।
আরও পড়ুন: জ্বালানি-তথ্যপ্রযুক্তিসহ বিভিন্ন খাতে সুইডেনকে বিনিয়োগের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর
প্রকাশক সফিক রহমান অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন।
'বেগম জিয়ার অসুস্থতায় রিজভীও ফখরুলের মতো কেঁদেছেন কি না' প্রশ্ন রেখে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এভারকেয়ার হাসপাতাল সরকারি নয়, বেসরকারি। সেখানে চিকিৎসার বিষয়ে সরকারের কোনো দায় নেই। তারা যদি অ্যাম্বুলেন্স, ইনজেকশন না দিয়ে থাকে সে বিষয়ে তারাই বলতে পারবে।
এ সময় বাংলাদেশের মধ্য দিয়ে ভারতের সঙ্গে রেল যোগাযোগ নিয়ে প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ঢাকা-কলকাতা, খুলনা-কলকাতা রেল যোগাযোগ তো রয়েছেই। শুধু ভারত নয়, নেপাল, ভুটানসহ আঞ্চলিক 'কানেক্টিভিটি'র জন্য কাজ চলছে। আর আমাদের সঙ্গে ভারতের নানা অঞ্চলের যোগাযোগ বহুদিন ধরে। ১৯৬৫ সালের পরে অনেক যোগাযোগ বন্ধ হয়ে যায়। সেগুলো আবার চালু করা হচ্ছে।
আরও পড়ুন: দেশের স্বার্থ রক্ষা করেই ভারতের সঙ্গে সমঝোতা সই-নবায়ন করা হয়েছে: পররাষ্ট্রমন্ত্রী
এ সময় ভারতের মধ্য দিয়ে নেপাল ও ভুটানে চলাচল সম্ভব হবে কি না- এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী ইতিবাচক সাড়া দিয়ে বলেন, ভারতের ওপর দিয়ে আমরা ইতোমধ্যেই নেপাল থেকে জলবিদ্যুৎ আমদানির চুক্তি করেছি। পাশাপাশি প্রধানমন্ত্রীর সদ্যসমাপ্ত ভারত সফরে সে দেশের ওপর দিয়ে নেপাল ও ভুটানে মালামাল পরিবহন বিষয়েও আলোচনা হয়েছে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে লন্ডন থেকে ফিরিয়ে আনার বিষয়ে সংসদে প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্য নিয়ে প্রশ্নে ড. হাছান বলেন, আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে কাজ করে যাচ্ছে। যুক্তরাজ্যের সঙ্গে আমাদের বন্দি বিনিময় চুক্তি নেই, সেটি একটি প্রতিবন্ধকতা। কিন্তু সাজাপ্রাপ্ত আসামি হিসেবে তাকে ফিরিয়ে আনার চেষ্টা অব্যাহত রয়েছে।
বইয়ের মোড়ক উন্মোচনের সময় দেশে উচ্চশিক্ষা প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশে বিশেষত, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি দেওয়ার ক্ষেত্রে আরও যাচাই-বাছাই প্রয়োজন। দেশের বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সঙ্গে কথা বলবেন বলেও জানান তিনি।
এ সময় 'আমি প্রীতিলতা' নাট্যগ্রন্থ প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী হাছান বলেন, বৃটিশবিরোধী আন্দোলনে প্রথম নারী আত্মোৎসর্গকারী প্রীতিলতা ওয়াদ্দেদার দেশমাতৃকার জন্য আত্মত্যাগের চিরোজ্জ্বল দৃষ্টান্ত। গ্রন্থ দুটি প্রকাশের জন্য প্রকাশককে ধন্যবাদ জানান মন্ত্রী।
আরও পড়ুন: এমপি আনার হত্যা: দুই আসামি ৬ দিনের রিমান্ডে
৭০৭ দিন আগে
বিশ্বজুড়েই দুর্নীতি একটি বাস্তবতা: ওবায়দুল কাদের
বিশ্বজুড়েই দুর্নীতি একটি বাস্তবতা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, এটি বাংলাদেশে বিচ্ছিন্ন কোনো বিষয় নয়।
বুধবার (২৫ জুন) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিআরটিসি শাটল বাস সার্ভিসের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগের সেক্রেটারি বলেন, ‘এখানে দুর্নীতি নেই বলে দাবি করছি না। শুধু সরকারি কর্মকর্তারা দুর্নীতিবাজ ও রাজনীতিবিদরা দুর্নীতিবাজ নন, এ কথা বলা ঠিক নয়।’
আরও পড়ুন: শেখ হাসিনার আমলেই বাংলাদেশের সেরা সড়ক নির্মিত হয়েছে: কাদের
তিনি বলেন, ‘আমরা যখন কথা বলি, তখন আমাদের অবশ্যই সবাইকে বিবেচনা করতে হবে, প্রথমে আয়নায় নিজের চেহারা দেখতে হবে। আমি কর্মকর্তাদের দুর্নীতির বিরুদ্ধে কথা বলছি, আমার খাতেও দুর্নীতি আছে। এখানে নেই? অবশ্যই আছে।’
মন্ত্রী এ সময় দুর্নীতি দমনে দুর্নীতি দমন কমিশনের (দুদক) গুরুত্বপূর্ণ ভূমিকার কথাও তুলে ধরেন। তিনি বলেন,‘ আমি মনে করি দুদক এখানে আছে এবং প্রধানমন্ত্রী দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে অবিচল।’
তিনি আশ্বস্ত করে বলেন, সরকারের হস্তক্ষেপ ছাড়াই দুর্নীতির তদন্ত করছে দুদক। ‘সরকার দুদকের এই স্বাধীনতায় হস্তক্ষেপ করেনি এবং করবেও না।’
আরও পড়ুন: বিএনপি অভ্যন্তরীণ কোন্দল আর মধ্যরাতে পদায়নের দল: পররাষ্ট্রমন্ত্রী
৭০৮ দিন আগে
বিএনপি অভ্যন্তরীণ কোন্দল আর মধ্যরাতে পদায়নের দল: পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, আওয়ামী লীগ কর্মীদের দল আর বিএনপি মুখে গণতন্ত্রের কথা বললেও তাদের নিজেদের দলেই গণতন্ত্র নেই, আছে অভ্যন্তরীণ কোন্দল আর মধ্যরাতে পদায়ন।
সোমবার (২৪ জুন) দুপুরে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত আলোচনাসভায় এ কথা বলেন তিনি।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, আওয়ামী লীগ নেতাদের দল নয়, কর্মীদের দল। এখানে দলের অভ্যন্তরীণ গণতন্ত্র আছে। এখানেই অন্য দলের সঙ্গে আওয়ামী লীগের পার্থক্য। সে কারণে যখনই জননেত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হয়েছে, সাধারণ কর্মীরা আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছে।
তিনি আরও বলেন, বিএনপি মুখে গণতন্ত্রের কথা বললেও কিন্তু তাদের দলে গণতন্ত্র নেই, জন্মটাই অগণতান্ত্রিক।
আরও পড়ুন: বিএনপি অপশক্তির তোষণ না করলে দেশ আরও এগিয়ে যেত: পররাষ্ট্রমন্ত্রী
হাছান মাহমুদ বলেন, “বিএনপিতে অভ্যন্তরীণ কোন্দল চলে, সেখানে সিদ্ধান্ত আসে দেশের বাইরে থেকে, পদায়ন-মনোনয়ন হয় রাতের আঁধারে। আর পত্রিকায় 'মহাসচিবের খোঁজে বিএনপি' শিরোনাম আর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কান্নার ছবি ছাপা হয়। যদিও তারা বলে, মির্জা ফখরুল সাহেবের কান্না বেগম জিয়ার অসুস্থতার জন্য, কিন্তু আমরা জানি, বেগম জিয়া তো দীর্ঘদিন ধরেই অসুস্থ।”
ড. হাছান আরও বলেন, ‘আওয়ামী লীগের ৭৫ বছরের পথচলায় যে সব নেতা বেসুরে কথা বলেছেন, দল ছেড়ে চলে গেছেন, তারা রাজনীতি থেকেও হারিয়ে গেছেন, এটিই রাজনীতির শিক্ষা।’
তিনি বলেন, ১৯৭৫ সালের পর জিয়াউর রহমান আওয়ামী লীগকে বিভক্ত করার অপচেষ্টা করেছেন। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা সেই দ্বিধাবিভক্তি থেকে আওয়ামী লীগকে রক্ষা করে সুসংযত করেছেন, গত ৪৩ বছর ধরে দলকে অসামান্য নেতৃত্ব দিয়ে পরপর চারবারসহ পাঁচবার রাষ্ট্রক্ষমতায় নিয়ে গেছেন। দেশকে বিশ্বের বুকে অনন্য উচ্চতায় আসীন করেছেন।
আরও পড়ুন: ক্ষমতার বাইরে থাকা বিএনপি নেতাদের আর সহ্য হচ্ছে না: পররাষ্ট্রমন্ত্রী
এ সময় দুর্নীতির সংবাদ প্রকাশ করতে গিয়ে কাউকে যেন 'ইনোসেন্ট ভিক্টিম' বা কোনো প্রতিষ্ঠানকে প্রশ্নবিদ্ধ করা না হয় সে বিষয়ে সতর্কতা অবলম্বনের জন্য গণমাধ্যমের প্রতি আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, 'অবশ্যই গণমাধ্যমে দুর্নীতির সংবাদ প্রকাশ হবে। আমাদের সরকারের নীতি দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স। কিন্তু ইচ্ছাকৃতভাবে কোনো প্রতিষ্ঠানকে প্রশ্নবিদ্ধ করার প্রয়াস হিসেবে যদি ধারাবাহিকভাবে সংবাদ পরিবেশিত হয়, তাহলে বুঝতে হবে সেটি ষড়যন্ত্রের অংশ। ইনভেস্টিগেশনের আগেই গণমাধ্যমের সামনে কাউকে দুর্নীতিবাজ বলা সেটিও সমীচীন নয়।'
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহসভাপতি ও স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের শিল্পী ডা. অরূপ রতন চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অরুণ সরকার রানার সঞ্চালনায় এ আলোচনায় অংশ নেন- জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, আওয়ামী লীগ জাতীয় কমিটির সদস্য অ্যাডভোকেট বলরাম পোদ্দার, আওয়ামী লীগ নেতা মোবারক আলী শিকদার, এম এ করিম, স্বাধীনতা পরিষদের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন টয়েল, কণ্ঠশিল্পী এস ডি রুবেল, সাংবাদিক মানিক লাল ঘোষ, সমীরণ রায়।
আরও পড়ুন: বিএনপিসহ কিছু গোষ্ঠী ভালো কিছু দেখে না, অথচ ১৫ বছরে বাজেট বাস্তবায়ন হার ৯২-৯৭%: পররাষ্ট্রমন্ত্রী
৭১০ দিন আগে
দলকে সুসংগঠিত করুন, ষড়যন্ত্র নস্যাৎ করতে জনগণের আস্থা অর্জন করুন: দলীয় নেতাকর্মীদের প্রতি প্রধানমন্ত্রী
সব ধরনের ষড়যন্ত্র প্রতিহত করে জনগণের আস্থা অর্জনের জন্য সুসংগঠিত দল গঠনে কাজ করতে দলীয় নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, ‘দলকে সুসংগঠিত ও শক্তিশালী করতে প্রত্যেক নেতাকর্মীর কাছে আমি আহ্বান জানাই। সংগঠন শক্তিশালী হলে এবং জনগণের সমর্থন আদায় করতে পারলে সব ধরনের ষড়যন্ত্র নস্যাৎ করা সম্ভব।’
আরও পড়ুন: প্রধানমন্ত্রী শেখ হাসিনার ২১-২২ জুনের রাষ্ট্রীয় সফরসূচির আনুষ্ঠানিক ঘোষণা ভারতের
রবিবার (২৩ জুন) রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সম্মেলনে তিনি এ আহ্বান জানান।
শেখ হাসিনা বলেন, অনেক দুঃখ-কষ্ট ও বারবার আঘাত উপেক্ষা করে কঠোর পরিশ্রম দিয়ে সংগঠনকে সমুন্নত রেখেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।
জনগণই ক্ষমতার প্রধান উৎস উল্লেখ করে তাদের আস্থা ও বিশ্বাস অর্জন করতে দলের লোকদের প্রতি আহ্বান জানান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
আওয়ামী লীগ সভাপতি বলেন, জনগণের আস্থা ও বিশ্বাস অর্জন করতে পেরেছে বলেই জনগণ তার দলকে বারবার ভোট দিয়েছে। গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত থাকায় আজকে বাংলাদেশ আর্থ-সামাজিক দিক থেকে এগিয়ে যাচ্ছে বলে উল্লেখ করেন তিনি।
বিভিন্ন খাতে তার সরকারের সাফল্যের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, 'বাংলাদেশ প্রতিটি ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে।’
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের জনগণ তার দলের প্রতি আস্থা রেখেছিল বলেই ২০০৮ সালের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ একাই ২৩৩টি আসন লাভ করে।
তিনি বলেন, ‘এরপর বাংলাদেশের মানুষকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। এটি ছিল বাংলাদেশিদের এগিয়ে যাওয়ার পালা।’
২০০৮ সালের নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী সফলভাবে দেশকে ডিজিটাল বাংলাদেশে রূপান্তর করেছেন বলে যুক্ত করেন প্রধানমন্ত্রী।
আওয়ামী লীগ দারিদ্র্যের হারও কমিয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, 'আমরা জনগণের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছি বলেই আজকের বাংলাদেশ বিশ্বে মর্যাদা অর্জন করেছে।’
বিভিন্ন সেক্টর ও সামাজিক সূচকে বাংলাদেশের বর্তমান অবস্থানের চিত্র তুলে ধরে আওয়ামী লীগ সভাপতি ২০০৬ সালে বিএনপি শাসনের অবসান এবং আওয়ামী লীগের বর্তমান সরকারের মধ্যে তুলনা করেন।
তিনি বলেন, দারিদ্র্যের হার ২০০৬ সালের ৪১ শতাংশ থেকে বর্তমানে ১৮ দশমিক ৭ শতাংশে এবং চরম দারিদ্র্যের হার ২৫ দশমিক ১ শতাংশ থেকে ৫ দশমিক ৬ শতাংশে নামিয়ে আনা হয়েছে। প্রধানমন্ত্রী আরও বলেন, ‘ইনশা-আল্লাহ বাংলাদেশে কোনো হতদরিদ্র থাকবে না।’
অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও বক্তব্য রাখেন।
এর আগে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন আওয়ামী লীগ সভানেত্রী।
উদ্বোধনকালে পায়রা ও বেলুন ওড়ান শেখ হাসিনা ও ওবায়দুল কাদের।
এসময় আওয়ামী লীগের পক্ষ থেকে শেখ হাসিনাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
অনুষ্ঠানের শুরুতে আওয়ামী লীগের সংস্কৃতিবিষয়ক সম্পাদক অসীম কুমার উকিলের সঞ্চালনায় একটি সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়।
অনুষ্ঠানে আরও ছিলেন সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান, আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের নেতারা এবং বিদেশি কূটনীতিকরা।
আরও পড়ুন: ভারতে রাষ্ট্রীয় সফর শেষে শনিবার রাতে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীর সঙ্গে জয়শঙ্করের সাক্ষাৎ, পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা
৭১১ দিন আগে
দেশব্যাপী নানা আয়োজনে উদযাপিত হচ্ছে আ. লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী
দেশব্যাপী নানা আয়োজনে ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছে দেশের প্রাচীনতম ও বৃহত্তম রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ।
রবিবার সকালে দিনটি উপলক্ষে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শ্রদ্ধা নিবেদনের পর তিনি বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে নীরবে দাঁড়িয়ে থাকেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে সঙ্গে নিয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং পায়রা ও বেলুন উড়িয়ে দিবসের উদ্বোধন করেন।
আরও পড়ুন: আ. লীগের হীরক জয়ন্তী উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতি শেখ হাসিনার শ্রদ্ধা
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগের পক্ষ থেকে এর আগে বিস্তারিত কর্মসূচি ঘোষণা করা হয়।
ভোরে কেন্দ্রীয় ও আঞ্চলিক দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। সকাল ৭টায় বঙ্গবন্ধু ভবনের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।
বিকাল ৩টায় ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্ব করবেন বলে আশা করা হচ্ছে।
এছাড়া বিকালে রবীন্দ্র সরোবরে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং হাতিরঝিলে নৌকা বাইচ ও সাইকেল র্যালি অনুষ্ঠিত হবে।
আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের একটি প্রতিনিধি দল আজ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানাবেন।
১৯৪৯ সালের এই দিনে বাংলাদেশ আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়। যা পরবর্তীকালে স্বাধীনতা আন্দোলন, মুক্তিযুদ্ধ এবং সব গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দেওয়ার মধ্যে দিয়ে দেশের বৃহত্তম রাজনৈতিক দলে রূপান্তরিত হয়।
আরও পড়ুন: সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র বিষয়ে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী
৭১১ দিন আগে
আওয়ামী লীগ নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর ঈদের শুভেচ্ছা বিনিময়
ঈদুল আজহা উপলক্ষে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন দলটির সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার (১৭ জুন) গণভবনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি।
এদিন সকাল সাড়ে ৯টার দিকে প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ দলটির শীর্ষ নেতারা।
এরপর ঢাকা দক্ষিণ ও উত্তর আওয়ামী লীগ, ঢাকা জেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুব মহিলা লীগসহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
৭১৮ দিন আগে
শেখ হাসিনার আমলেই বাংলাদেশের সেরা সড়ক নির্মিত হয়েছে: কাদের
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, শেখ হাসিনা সরকারের আমলে বাংলাদেশের ইতিহাসে সর্বকালের সেরা সড়ক আমরা পেয়েছি।
শুক্রবার (১৪ জুন) বিকালে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
ওবায়দুল বলেন, যত্রতত্র পশুর হাট বসানোর কারণে জনদুর্ভোগ যাতে না বাড়ে সেজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি বলেন, ‘কোরবানির পশুবাহী যানবাহন ও যত্রতত্র পশুর হাটের কারণে যানজটের সৃষ্টি হতে পারে। বৃষ্টি হলে কষ্ট এড়ানো কঠিন হবে। সড়কে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ও প্রাণহানি রোধে দায়িত্ব পালনে মনোযোগী হতে হবে এবং নজরদারি বাড়াতে হবে।’
বাংলাদেশের মূল্যস্ফীতির কথা স্বীকার করে ওবায়দুল কাদের বলেন, ইউরোপেও একসময় এটি উদ্বেগের কারণ ছিল। আর্জেন্টিনায় মূল্যস্ফীতি ৩০০ শতাংশ, আর বিশ্ব রাজনীতিতে প্রভাবশালী দেশ তুরস্কে ৭৩ শতাংশ।
আরও পড়ুন: রাঘববোয়ালদের লুটপাট বন্ধ করতে এই বাজেট: কাদের
শ্রীলঙ্কা ও পাকিস্তানসহ প্রতিবেশী দেশগুলোতে মূল্যস্ফীতির পরিস্থিতি ভালো নয় বলেও জানান তিনি।
বিএনপির দুর্নীতি প্রসঙ্গে আওয়ামী লীগের এ নেতা বলেন, দুর্নীতিবাজরা এখন দুর্নীতির বিরুদ্ধে কথা বলছে। বিএনপি আপাদমস্তক (টপ-টু-বটম) দুর্নীতিবাজ দল, আর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান 'দুর্নীতির বরপুত্র'।
তারেক রহমানকে ভালো মানুষ হিসেবে উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দেওয়া একটি বিবৃতির উল্লেখ করে তিনি বলেন, ‘তারেকের হুমকির কারণে মির্জা ফখরুল অনেক কিছু করেছেন। এখন তিনি বলছেন, তাকে (তারেক) শাস্তি দেওয়া যাবে না।’
তিনি বলেন, তারেক দণ্ডিত হয়েছেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এখন বিএনপি নেতাকে দেশে ফিরিয়ে এনে ন্যায়বিচার নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, তারেক রহমান যতদিন বিএনপির নেতা থাকবেন ততদিন বিএনপির পক্ষে রাজনৈতিক পুনরুত্থান সম্ভব নয়।
ঝিনাইদহ-৪ আসনের এমপি আনার হত্যাকাণ্ডে আওয়ামী লীগ নেতাদের রিমান্ডের বিষয়ে তিনি বলেন, মামলা ও রায় ঘোষণার আগে কাউকে অপরাধী বলা ঠিক নয়।
তিনি বলেন,‘বিএনপি আমলে এবং জেনারেল এরশাদের আমলে কি একজন জেলা সম্পাদককে রিমান্ডে নেওয়ার এমন নজির ছিল? আওয়ামী লীগ এটা করে সততা ও সাহসের পরিচয় দিয়েছে।’
বর্তমান সরকার বিএনপির শত্রু' মির্জা ফখরুলের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, যে সরকার নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিএনপির বিজয় নিশ্চিত করবে, সে সরকার তার বন্ধু হতে পারে।
আরও পড়ুন: ভারত সফর নিয়ে সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী: কাদের
৭২০ দিন আগে
ভারত সফর নিয়ে সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী: কাদের
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানে নিমন্ত্রিত অতিথি হিসেবে ভারত সফর নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংবাদ সম্মেলন করবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী সেখানে কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন, বৈঠকের বিষয়ে বিস্তারিত পরে জানা যাবে।’
সোমবার (১০ জুন) ঢাকা উত্তর ও দক্ষিণের সংসদ সদস্য এবং ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন সড়ক ও সেতুমন্ত্রী।
তিনি বলেন, সারাদেশে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে তিন দিনের কর্মসূচি নেওয়া হয়েছে।
ওবায়দুল কাদের বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে নিবন্ধিত সব দলকে আমন্ত্রণ জানানো হবে।
২১ জুন বিকাল ৩টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট থেকে একটি শোভাযাত্রা শুরু হয়ে ধানমন্ডি ৩২ নম্বরে গিয়ে শেষ হবে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ২৩ জুন বঙ্গবন্ধু ভবনের সামনে প্রধানমন্ত্রী ও দলের সভাপতি শেখ হাসিনা প্লাটিনাম বর্ষপূর্তি কর্মসূচির উদ্বোধন করবেন।
একই দিন বিকাল ৩টায় সোহরাওয়ার্দী উদ্যানে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হবে।
এছাড়া রাজধানীর রবীন্দ্র সরোবরে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং হাতিরঝিলে নৌকা বাইচ ও সাইকেল র্যালির আয়োজন করা হবে।
প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে দেশের সবচেয়ে পুরনো রাজনৈতিক দলটির ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হবে বলে জানান দলটির সাধারণ সম্পাদক।
৭২৪ দিন আগে
রাঘববোয়ালদের লুটপাট বন্ধ করতে এই বাজেট: কাদের
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রাঘববোয়ালদের লুটপাট বন্ধ করার জন্য বাজেটটা করা হয়েছে।
তিনি বলেন, ‘বিএনপি আমলে যে লুটপাটের রাজত্ব সৃষ্টি হয়েছিল, দেশকে ধ্বংসের দিকে নিয়ে গিয়েছিল, তা থেকে দেশকে রক্ষা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। লুটপাট করে কেউ এখানে পার পাবে না। নিজের লোকদের শায়েস্তা করার সাহস বিএনপির নেই।’
রবিবার (৯ জুন) ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ জেলা আওয়ামী লীগ এবং সব সহযোগী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদকদের যৌথ সভায় এসব কথা বলেন কাদের।
কাদের বলেন, ‘কালো টাকা সাদা করেছেন সাইফুর রহমান, বেগম খালেদা জিয়া। তাহলে তারাও কী দুর্বৃত্ত? বিএনপির আমলে লুটপাটকারীদের বিচার হয়নি। আওয়ামী লীগের আমলে কেউ দুর্নীতি করে পার পাবে না, সে যেই হোক।’
আরও পড়ুন: ৬ দফা আন্দোলন স্বাধীনতা সংগ্রামের ‘টার্নিং পয়েন্ট’: কাদের
তিনি বলেন, বিএনপি আগুন সন্ত্রাসের যে সংস্কৃতি চালু করেছে এর বিরুদ্ধে জনগণের জানমাল রক্ষায় আমাদের অবশ্যই শান্তি সমাবেশ করতে হবে। প্রতিরোধ করতে হবে। রাজপথে প্রস্তুত থাকতে হবে।
মন্ত্রী বলেন, ‘বিরোধীরাও বসে নেই, তারাও কর্মসূচি দিবে। আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যে কর্মসূচি নেওয়া হচ্ছে তা সফল করার জন্য সব পর্যায়ের নেতাদের অফিসমুখী হওয়ার আহ্বান জানাচ্ছি।’
যৌথসভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, আফম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, এসএম কামাল জোসেন, মির্জা আজম, সুজিত রায় নন্দী, উপদপ্তর সম্পাদক সায়েম খানসহ ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ, জেলা আওয়ামী লীগ এবং সব সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক।
আরও পড়ুন: প্রস্তাবিত বাজেট বাস্তবসম্মত ও গণমুখী: কাদের
৭২৫ দিন আগে