বিনোদন
বন্দরনগরীতে আসছে জয় বাংলা কনসার্ট
প্রথমাবরের মতো ঢাকার বাইরে আয়োজন করা হয়েছে মিউজিক্যাল ফিয়েস্তা 'জয় বাংলা কনসার্ট'র।
দর্শকদের জন্য বেশ খানিকটা চমক রেখেই বন্দরনগরী চট্টগ্রামে এ আয়োজন করেছে দেশের সবচেয়ে বড় ইয়ুথ নেটওয়ার্ক ইয়াং বাংলা।
‘চিটাঙ্গত আইয়ের’-চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় দুই শব্দের একটি ফেসবুক পোস্ট দেওয়া হয় ইয়াং বাংলার ফেসবুক পেইজে। কয়েক ঘণ্টার মধ্যে তোলপাড় শুরু হয় সামাজিক যোগাযোগমাধ্যমে।
ইয়াং বাংলা ও সিআরআইয়ের শেয়ার করা এই ঘোষণাটি তখন থেকে শত শত উৎসাহী ভক্তরা সামাজিক প্ল্যাটফর্মগুলোতে শেয়ার করছেন।
আরও পড়ুন: ছোটপর্দায় একুশের বিশেষ আয়েজন
বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের চেতনাকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যে এবার এম এ আজিজ স্টেডিয়াম আলোকিত করবে আইকনিক ও উদীয়মান রক ব্যান্ডের সদস্যরা।
২০১৫ সালে যাত্রা শুরুর পর থেকে জয় বাংলা কনসার্ট দ্রুত জনপ্রিয়তার শিখরে আরোহণ করে, তরুণদের বিমোহিত করে।
কোভিড-১৯ মহামারির কারণে বিরতির পর কনসার্টটি ২০২৩ সালে আবার শুরু করা হয়। এটি শুধু একটি কনসার্টই নয়, বরং ইতিহাসের মধ্যে দিয়ে যাত্রা করা। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময়কে উৎসর্গ করেই শুরু হয়েছে এই কনসার্ট।
বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর ফেসবুক পোস্টে সেই প্রত্যাশা ধরা পড়েছে: ‘শেষ কনসার্টে আমি আমার জীবনের সেরা সময় পেয়েছি এবং প্রতিটি মুহূর্ত উপভোগ করেছি। আমি ইতোমধ্যে আমরা চট্টগ্রাম ভ্রমণের পরিকল্পনা করছি। কারণ এবারের কনসার্ট মিস করা কোনোভাবেই সম্ভব নয়।’
আরও পড়ুন: এবার দর্শক আমাকে নতুনভাবে পাবে: সজল
৮০৩ দিন আগে
এবার দর্শক আমাকে নতুনভাবে পাবে: সজল
‘জীবনের খেলা’ চলচ্চিত্রের মাধ্যমে আবারও বড়পর্দায় দেখা যাবে অভিনেতা আবদুন নূর সজলকে। এবার তার সঙ্গে জুটি বেঁধেছেন সিন্ডি রোলিং। এটি পরিচালনা করছেন ওয়ালিদ আহমেদ।
নতুন এই সিনেমা নিয়ে ইউএনবিকে সজল বলেন, ’চলচ্চিত্রে আমি এমন সব চরিত্রে কাজ করতে চেয়েছি যেটা আগে করিনি বা করাটা আমার জন্য কঠিন ও পরিশ্রমের। তাতে হয় নতুন কিছু তৈরি হবে অথবা আমি আরও শিখব। ভালো কাজের জন্য টিমের মধ্যে যে বন্ধন, বন্ধুত্ব ও বোঝাপড়া দরকার, সেটা পরিচালক ওয়ালিদ আহমেদের সঙ্গে আমার আছে। দর্শক আমাকে এবার নতুনভাবে পাবে ‘জীবনের খেলা’ চলচ্চিত্রে।’
আরও পড়ুন: জয়ার 'ফেরশতে' পেল ইরানের জাতীয় পুরস্কার
এটি ওয়ালিদ আহমেদের দ্বিতীয় চলচ্চিত্র। তিনি ‘জীবন খেলা’য় সজল ও সিন্ডি প্রসঙ্গে বলেন, ‘ভার্সেটাইল অভিনেতা সজল এই সময়ে সবচেয়ে এক্সপেরিমেন্টাল আর্টিস্টদের একজন। একেক চলচ্চিত্রে তিনি একেক রূপে হাজির হচ্ছেন আর জয় করে নিচ্ছেন। তার সঙ্গে অ্যাকশন করার জন্য সিন্ডি রোলিংয়ের বিকল্প নেই। সিন্ডি আগেই তার সক্ষমতা দেখিয়েছেন। গান, গল্প আর অ্যাকশন মিলিয়ে দর্শকরা চলচ্চিত্র উপভোগ করবেন আমার বিশ্বাস।’
‘জীবনের খেলা’র গানে কন্ঠ দিয়েছেন হৃদয় খান, ইমরান, কনা, মেহবুবা কামাল, ঐশী এবং জেফরি ইকবাল। সঙ্গীত পরিচালনা করেছেন হৃদয় খান, সজীব দাস ও নাভেদ পারভেজ।
চলচ্চিত্রটি চলতি বছরের শেষে মুক্তি পেতে পারে বলে পরিচালক জানিয়েছেন।
আরও পড়ুন: বিষাদের আবহে মুক্তি পেল ‘পেয়ারার সুবাস’
বাংলাদেশের মানুষ আমাকে কলকাতার চেয়ে বেশি ভালোবাসে: স্বস্তিকা
৮০৪ দিন আগে
ছোটপর্দায় একুশের বিশেষ আয়েজন
প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দেশের টেলিভিশনগুলো তাদের আয়োজন সাজিয়েছে বিশেষ মোড়কে। যেখানে রয়েছে নাটক, সিনেমা, গান, নৃত্য ও বিশেষ অনুষ্ঠান।
দেখে নেওয়া যাক কী রয়েছে সেই আয়োজনগুলোতে।
বিটিভি
মাতৃভাষা দিবসের বিশেষ নাটক ‘পরান পাখি’ প্রচারিত হবে রাত ৯টায়। এতে অভিনয় করেছেন ওয়াহিদা মল্লিক জলি, ঝুনা চৌধুরী, শিরিন বকুল, রেজমিন সেতু, ইভান, কাব্য, মনি, মেহরীন ও টুটুল চৌধুরী।
এছাড়াও চ্যানেলটিতে সারাদিন প্রচারের তালিকায় রয়েছে সংগীতানুষ্ঠান ‘ভাষার গান’, শিশুতোষ অনুষ্ঠান, প্রামাণ্য অনুষ্ঠান ‘একুশ মানে মাথা নত না করা’। স্বরচিত কবিতা পাঠ, কবিতা আবৃত্তির অনুষ্ঠান, নৃত্যানুষ্ঠান ‘আমার বর্ণমালা’, বিশেষ অনুষ্ঠান ‘বঙ্গবন্ধু ও ভাষা আন্দোলন’, ‘কথা সাহিত্যে অমর একুশে’ প্রচারিত হবে।
এটিএন বাংলা
সকাল সাড়ে ৮টায় প্রচার হবে ‘বর্ণ সুবর্ণ’। সাড়ে ৯টায় দেখানো হবে ছোটদের নৃত্যানুষ্ঠান ‘আমি বাংলায় কথা কই’। সাড়ে ১০টায় প্রচার হবে কবিতা নিয়ে অনুষ্ঠান ‘আ মরি বাংলা ভাষা’।
আরও পড়ুন: আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ‘ইশারায় ভাষা শিক্ষার অভিধান’ চালু করল ইউএনডিপি
দুপুর ১টা ৫ মিনিটে দেখানো হবে নাটক ‘ইচ্ছেমত’। বেলা ৩টায় দেখানো হবে সিনেমা ‘বাংলা’। সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে দেখানো হবে তথ্যচিত্র ‘একুশ ১৯৫২’। ৮টা ৫০ মিনিটে দেখানো হবে নাটক ‘সময়ের গল্প’।রাত ১০টা ৫০ মিনিটে দেখানো হবে বিশেষ অনুষ্ঠান ‘ভাষা আমার’।
মাছরাঙা টেলিভিশন
সন্ধ্যা ৬টায় প্রচারিত হবে তথ্যচিত্র ‘স্মৃতির মিনার’। সন্ধ্যা ৬টা ১০ মিনিটে নড়াইল থেকে সরাসরি সম্প্রচার হবে দীপশিখা প্রজ্জ্বলন অনুষ্ঠান ‘একুশের দ্বীপ জ্বেলে’। এ অনুষ্ঠানে এক লাখ মোমবাতি জ্বালিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানানো হবে।
রাত সাড়ে ১০টায় রয়েছে বিশেষ নাটক ‘আমার বর্ণমালা’। সীমান্ত সজলের রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন তারিক আনাম খান, মৌসুমী হামিদসহ আরও অনেকে।
চ্যানেল আই
চ্যানেল আইয়ের আয়োজনে থাকছে বিশেষ অনুষ্ঠান ‘একজনই সোহেল রানা’, সিনেমা ‘ফাগুন হাওয়ায়’, নাটক, ‘অঙ্গীকার’, ‘একুশ বছরে হৃদয়ে মাটি ও মানুষ’, ‘প্রকৃতির ভাষা’সহ বিভিন্ন অনুষ্ঠান।
সকাল সাড়ে ৭টায় চ্যানেল আই স্টুডিও থেকে সরাসরি শিল্পী রথীন্দ্রনাথ রায়, ফকীর সিরাজ, পাখি বিশারদ ইনাম আল হকের অংশগ্রহণে দেখানো হবে ‘গান দিয়ে শুরু’ অনুষ্ঠানের বিশেষ পর্ব। সকাল সাড়ে ১১টায় প্রচার হবে ‘একুশের কবিতা’। দুপুর ১টা ২০ মিনিটে প্রচার হবে ‘একুশের লাল গোলাপ’।
আরও পড়ুন: শুটিংয়ে হবু বরের সঙ্গে পরিচয় মৌসুমীর
দুপুর আড়াইটায় দেখানো হবে ভাষা আন্দোলনভিত্তিক চলচ্চিত্র ‘ফাগুন হাওয়ায়’। সিনেমাটি পরিচালনা করেছেন তৌকির আহমেদ। অভিনয় করেছেন- নূশরাত ইমরোজ তিশা, সিয়াম, সাজু খাদেম, রওনক হাসান, ফজলুর রহমান বাবু, আফরোজা বানু, শহীদুল আলম সাচ্চু, আবুল হায়াত, ভারতের যশপাল শর্মা প্রমুখ।
রাত ৭টা ৫০ মিনিটে প্রচার হবে ভাষা আন্দোলনের উপর নির্মিত নাটক ‘অঙ্গীকার‘। রচনা ও পরিচালনা করেছেন প্রীতি দত্ত। রাত সাড়ে ১০ টায় দেখানো হবে মুকিত মজুমদার বাবুর পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় বিশেষ অনুষ্ঠান ‘প্রকৃতির ভাষা’।
দুরন্ত টিভি
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দুরন্ত টিভির বিশেষ আয়োজন ‘গুণীজন’। এতে এবারের অতিথি থাকবেন ভাষা সৈনিক ও শিক্ষাবিদ প্রতিভা মুৎসুদ্দি। তার সঙ্গে গল্পে মাতবেন টাঙ্গাইলের মির্জাপুরের ভারতেশ্বরী হোমসের মাসরুর রেজা ও নাজাহ আলাইনা।
দুরন্ত টিভি জানায়, মহীয়সী এই নারীর অভিজ্ঞতার যে ঋদ্ধ ভাণ্ডার, জীবনকে দেখার যে দৃষ্টিভঙ্গি সেটাই তুলে ধরা হয়েছে অনুষ্ঠানে। বুধবার সন্ধ্যা ৬টা ও রাত ৯টা ৩০ মিনিটে এটি প্রচারিত হবে।
দুরন্ত টিভিতে আরও থাকছে সকাল ১০টায় ‘অ আ ক খ’, সকাল সাড়ে ১১টায় ‘একুশের গল্প’, বিকাল ৫টায় নাটক ‘ঝুটুম পাখির কথা’, সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ‘আ মরি বাংলা ভাষা’ ও দুপুর ৩টায় সিনেমা ‘মানুষ’।
আরও পড়ুন: অমর একুশে: ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
বাংলাভিশন
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে মাতৃভাষা বাংলা রক্ষার জন্য শহীদদের আত্মত্যাগ ও বিশ্বব্যাপী বাংলা ভাষার অবস্থানসহ আরো নানান দিক নিয়ে ‘দিন প্রতিদিন’ এর বিশেষ এই পর্ব।
উক্ত অনুষ্ঠানে অতিথি শিক্ষাবিদ আ আ ম স আরেফিন সিদ্দিক; বর্তমান সময়ের নতুন প্রজন্মের মধ্যে মাতৃভাষা চর্চা ও মন-মননে ধারণ করার বিষয় নিয়ে আলোচনা করেছেন। নাবিলা মুস্তারি’র সঞ্চালনায় ও আফিয়া বৃষ্টির প্রযোজনায় ‘দিন প্রতিদিন’ এর বিশেষ পর্বটি বাংলাভিশনে প্রচার হবে ২১ ফেব্রুয়ারি (বুধবার) সকাল ৮টা ৩০ মিনিটে।
মাতৃভাষা বাংলা রক্ষার জন্য শহীদদের আত্মত্যাগ ও ভাষা শহীদদের বিভিন্ন ঘটনা নিয়ে বিশেষ অনুষ্ঠান ‘ভালোবাসার মাতৃভাষা’। উক্ত অনুষ্ঠানে অতিথি কথাশিল্পী ও শিক্ষাবিদ ড. সৈয়দ মনজুরুল ইসলাম। অনুষ্ঠানটি প্রচার হবে বিকেল ৫টা ৪০ মিনিটে।
আরও পড়ুন: আজ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছে জাতি
৮০৪ দিন আগে
জয়ার 'ফেরশতে' পেল ইরানের জাতীয় পুরস্কার
জয়া আহসান অভিনীত বাংলাদেশ-ইরানের যৌথ প্রযোজনায় নির্মিত ‘ফেরেশতে’ চলচ্চিত্রটি মানবিক দৃষ্টিভঙ্গির জন্য ইরানের জাতীয় পুরস্কার জিতেছে।
খবরটি জয়া আহসান তার অফিশিয়াল ফেসবুক পেজে মঙ্গলবার নিশ্চিত করেছেন।
জয়ার পোস্ট থেকে জানা যায়, প্রতি বছর ফজর চলচ্চিত্র উৎসবের পর, মানবাধিকার, শিক্ষা, পরিবেশ, দাতব্য কাজ ইত্যাদি বিভাগে 'জাতীয় ইচ্ছার প্রতিফলন/বহিঃপ্রকাশ' নামে সমাজের জন্য অনুকরণীয় চলচ্চিত্রগুলোকে জাতীয় পুরস্কার প্রদান করা হয়।
এই পুরস্কারটি 'খয়র-ই-মান্দেগার' নামক একটি প্রতিষ্ঠান দ্বারা প্রদান করা হয়, যা ইরানের সমস্ত দাতব্য প্রতিষ্ঠান, দাতা, এনজিও-এর প্রতিনিধিত্ব করে এবং প্রতিষ্ঠানটি ইরানে ইউনিসেফের মতো সক্রিয়।
আরও পড়ুন: তেহরানে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জয়া আহসান
এই পুরস্কারের পাশাপাশি, 'ফেরেশতে' চলচ্চিত্রের প্রধান দুই অভিনেতা জয়া আহসান এবং সুমন ফারুককে 'খয়র-ই-মান্দেগার' স্মারক প্রদান করে সম্মানিত করা হয়।
সিনেমাটির পরিচালক মুর্তজা অতাশ জমজম। চিত্রনাট্য লিখেছেন বাংলাদেশের মুমিত আল-রশিদ। ফারসি ও বাংলা অনুবাদ করেছেন মুমিত আল-রশিদ ও ফয়সাল ইফরান।
আরও পড়ুন: বলিউডেও দ্যুতি ছড়ালেন জয়া
ইরান-বাংলাদেশ যৌথ প্রযোজনায় নির্মিত ‘ফেরেশতে’ সিনেমাতে সহপ্রযোজক হিসেবে আছে ইমেজ সিনেমা, সি তে সিনেমা এবং ম্যাক্সিমাম এন্টারপ্রাইজ বাংলাদেশ।
উল্লেখ্য, ইরানি বিখ্যাত চলচ্চিত্র নির্মাতাদের চলচ্চিত্রগুলোর পাশাপাশি 'ফেরেশতে' চলচ্চিত্রটি ফজর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রধান বিভাগের উদ্বোধনী চলচ্চিত্র হিসাবে জনগণ, সংবাদপত্র এবং সমালোচকদের দ্বারা সমাদৃত হয়েছিল।
এ চলচ্চিত্রে জয়া আহসান ও সুমন ফারুক ছাড়াও বাংলাদেশের আরও বেশ কজন শিল্পী রিকিতা নন্দিনী শিমু, শহীদুজ্জামান সেলিম, শাহেদ আলী, শাহীন মৃধা, শিশুশিল্পী সাথী অভিনয় করেছেন।
আরও পড়ুন: কড়ক সিং: জয়ার প্রথম হিন্দি সিনেমা আসছে ওটিটির পর্দায়
৮০৪ দিন আগে
ছাদ থেকে পড়ে আহত শিল্পী নকুল কুমার
বাড়ির ছাদ থেকে পড়ে আহত হয়েছেন গীতিকার, গায়ক ও সংগীত পরিচালক নকুল কুমার বিশ্বাস।
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে মাদারীপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের কলাগাছিয়া গ্রামের নিজ বাড়িতে শিমুলগাছের ডাল কাটতে নিজ বাড়ির দোতলার ছাদে ওঠেন তিনি। এ সময় অসাবধানবশত রেলিংয়ের পাশ থেকে মাটিতে পড়ে যান তিনি।
রবিবার সন্ধ্যায় নকুল কুমার নিজের ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে খবরটি নিশ্চিত করেছেন।
জানা যায়, তাকে তাৎক্ষণিকভাবে স্থানীয় হাসপাতালে ভর্তি করার পর অবস্থার উন্নতি না হলে তাকে রাজধানীর পপুলার হাসপাতালে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: ভিসা বিপত্তির কারণে যা বললেন ফারিণ
ভিডিওতে নকুল কুমার বিশ্বাস বলেন, ‘গ্রামের বাড়ির দোতলা ভবনের চারপাশ শিমুলগাছের ডালে ছেঁয়ে গেছে। সেই ডাল কাটতে গিয়েই এ দুর্ঘটনা ঘটেছে। অন্যের সাহায্য ছাড়া এখন চলতে পারছি না। পপুলার হাসপাতালে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চলছে। রিপোর্ট হাতে পেলে চিকিৎসকের পরামর্শে পরবর্তী স্বাস্থ্যসেবা নেব। আমার জন্য সবাই দোয়া করবেন।’
মাদারীপুর সদর হাসপাতালের চিকিৎসক ডা. আবু সফর হাওলাদার সংবাদমাধ্যমকে বলেন, কণ্ঠশিল্পী নকুল কুমার বিশ্বাস হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তবে তেমন কোনো ক্ষতি হয়নি। শরীরের বিভিন্ন স্থানে ব্যথা পেয়েছেন। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসা নিতে তাকে মেডিকেল কলেজে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: রাকিবের সঙ্গে বিবাহবিচ্ছেদের কথা জানালেন মাহি
৮০৬ দিন আগে
ভিসা বিপত্তির কারণে যা বললেন ফারিণ
অভিনেত্রী তাসনিয়া ফারিণ ছোটপর্দার চেয়ে এখন ওটিটি ও সিনেমা নিয়েই বেশি ব্যস্ত। গতবছরই কলকাতার এক সিনেমা দিয়ে বড়পর্দায় অভিষেক হলো তার। সেই থেকে ভক্তদের অপেক্ষা দেশের সিনেমায় কবে দেখা যাবে এই তারকাকে।
সেই সময় চলে এসেছে। ২২ ফেব্রুয়ারি চরকি অরিজিনাল ফিল্ম ‘কাছের মানুষ দূরে থুইয়া’ সিনেমায় দেখা যাবে ফারিণকে।
মিনিস্ট্রি অব লাভ-এর দ্বিতীয় এই সিনেমা পরিচালনা করেছেন শিহাব শাহীন।
সিনেমাটিতে ফারিণের সঙ্গে জুটি বেঁধেছেন গায়ক ও অভিনেতা প্রীতম হাসান।
আরও পড়ুন: প্রীতম-ফারিণ জুটির সিনেমা 'কাছের মানুষ দূরে থুইয়া’
‘কাছের মানুষ দূরে থুইয়া’ এর কিছু অংশ শুটিং হয়েছে অস্ট্রেলিয়ায়। কিন্তু ফারিণ গণমাধ্যমে জানান সেখানে যাওয়ার ভিসা ইউনিটের সবাই পেলেও তিনি পাননি।
ফারিণ বলেন, ‘আমার ফেসবুকের সঙ্গে পাসপোর্টের নামের মিল না থাকায় শুরুতে ভিসা রিজেক্ট হয়। টিমের সবাই ঠিকঠাক ভিসা পেলেন। কিন্তু আমার হলো না। এ জন্য কাজটা পেছাতে হয়েছে। পরবর্তীতে সব ঠিক করা হয়।’
রাজশাহী ও অস্ট্রেলিয়ার দুই জায়গাতে প্রেমের গল্প বলার মতো দারুণ সব জায়গা পেয়েছেন বলে জানান পরিচালক শিহাব শাহীন। তিনি বলেন, ‘আমাদের সিনেমার গল্পটাই এমন যে মফস্বল থেকে একদম শহর পর্যন্ত চলবে প্রেমের কাহিনী। সেই সঙ্গে এই দুই জায়গাতেই সবার এতো এতো হেল্প পেয়েছি তাতে আমাদের কাজটা আরও সহজ হয়েছে।’
এই সিনেমায় দেখা মিলবে নতুন মুখ রূপন্তী আকিদের। এছাড়াও অভিনয় করেছেন সমাপ্তি মাশুক, খলিলুর রহমান কাদেরী, শিরিন আলম, শুভজিৎ ভৌমিক, ও শাহীন শাহনেওয়াজ প্রমুখ।
আরও পড়ুন: বিয়ে করলেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ
বিজয় দিবসে জোভান-ফারিণের ‘প্রেম ৭১’
৮০৭ দিন আগে
রাকিবের সঙ্গে বিবাহবিচ্ছেদের কথা জানালেন মাহি
আবারো বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নিলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। স্বামী রাকিব সরকারের সঙ্গে তার বনিবনা হচ্ছে না বলে এক ভিডিও বার্তায় জানান এই তারকা।
শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) রাতে ফেসবুকে এক ভিডিও বার্তায় নিজের সংসার ভাঙার খবর দিয়েছেন তিনি।
ভিডিওতে মাহি বলেন, ‘আমি ও রাকিব খুব ভালো বোঝাপোড়া থেকেই বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু জীবনের একটা পর্যায়ে এসে মনে হয়েছে আমাদের একসঙ্গে থাকা সম্ভব নয়। তাই আমরা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ইতোমধ্যে আমরা আলাদা থাকছি।’
আরও পড়ুন: ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা: অভিনেত্রী মাহিয়া মাহিকে কারাগারে পাঠানো হয়েছে
তিনি আরও বলেন, ‘খুব দ্রুতই আমরা আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদে যাচ্ছি। কবে আর কীভাবে হবে সেটাও দুজন মিলেই ঠিক করব। আমি জানি এই ভিডিওটা দেখার পরে আপনারা সবাই আমাকে নিয়ে অনেক আজেবাজে কথা বলবেন। বিশ্বাস করেন, এসব মন্তব্য একটা তীরের মতো আমার বুকে বিঁধবে। কষ্ট হয়, তবে এসবে আমি কিছু বলি না। আমার পরিবারের মানুষও কষ্ট পায়।’
ভিডিও বার্তায় ছেলের জন্য দোয়া চেয়ে মাহি বলেন, ‘আপনারা আমার ছেলে ফারিশের জন্য দোয়া করবেন। যেন ওকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে পারি। ওকে নিয়েও অনেকে বাজে মন্তব্য করেন। সে তো বাচ্চা, বুঝে না। কিন্তু আমি কষ্ট পাই। কোনো বাচ্চাকে নিয়েই আপনারা এমন মন্তব্য করবেন না। বুকটা ফেটে যায় একজন মা হিসেবে কষ্টে। আপনারা আমার ও ফারিশের জন্য দোয়া করবেন।’
উল্লেখ্য, রাকিব সরকারের সঙ্গে ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর দ্বিতীয়বারের মতো বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন মাহি।
আরও পড়ুন: জামিন পেলেন মাহিয়া মাহির স্বামী রকিব
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন মাহিয়া মাহি
৮০৮ দিন আগে
‘একুশে পদক-২০২৪’ পাচ্ছেন ২১ বিশিষ্টজন
দেশের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় ২১ জন বিশিষ্ট নাগরিককে ‘একুশে পদক-২০২৪’ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) এ তথ্য জানানো হয়।
এ নিয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব আইরীন ফারজানা সই করা এক বিজ্ঞপ্তিতে এ তালিকা প্রকাশ করা হয়।
২১ জনের মধ্যে ভাষা আন্দোল বিভাগে পদক পাচ্ছেন দুইজন।
আরও পড়ুন: একুশে পদক পাচ্ছে বিদ্যানন্দ ফাউন্ডেশনসহ ২টি প্রতিষ্ঠান ও ১৯ ব্যক্তিত্ব
তারা হলেন- মো. আশরাফুদ্দীন আহমদ (মরণোত্তর) ও মুক্তিযোদ্ধা হাতেম আলী মিয়া (মরণোত্তর)। আর শিল্পকলার বিভিন্ন বিভাগে এই পদক পেয়েছেন ১১ জন।
সংগীতে পেয়েছেন- জালাল উদ্দীন খাঁ (মরণোত্তর), বীর মুক্তিযোদ্ধা কল্যাণী ঘোষ, বিদিত লাল দাস (মরণোত্তর), এন্ড্রু কিশোর (মরণোত্তর) ও শুভ্র দেব।
অভিনয়ে- ডলি জহর ও এমএ আলমগীর, আবৃতিতে খান মো. মুস্তাফা ওয়ালীদ (শিমুল মুস্তাফা) ও রূপা চক্রবর্তী।
আরও পড়ুন: একুশে পদক ২০২৩ বিজয়ী কনক চাঁপাকে গ্যালারি কসমসের সংবর্ধনা
নৃত্যকলায়- শিবলী মোহাম্মদ এবং চিত্রকলায় শাহজাহান আহমেদ বিকাশ।
মুক্তিযুদ্ধ বিষয়ক প্রামাণ্যচিত্র নির্মাণ ও আর্কাইভিংয়ে কাওসার চৌধুরী, সমাজসেবায় মো. জিয়াউল হক ও আলহাজ রফিক আহামদ।
ভাষা ও সাহিত্যে এবার একুশে পদক পেয়েছেন চারজন।
তারা হলেন- মুহাম্মদ সামাদ, লুৎফর রহমান রিটন, মিনার মনসুর ও রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ (মরণোত্তর)।
এছাড়া শিক্ষায় প্রফেসর ড. জিনবোধি ভিক্ষু রয়েছেন এ তালিকায়।
আরও পড়ুন: একুশে পদকপ্রাপ্ত নৃত্যশিল্পী জিন্নাত বরকতুল্লাহ মারা গেছেন
৮১২ দিন আগে
ভালোবাসা দিবস ২০২৪: মুক্তির অপেক্ষায় যেসব নাটক
ফাল্গুন ও প্রেমের সওগাত নিয়ে আসছে ভালোবাসার মহৌৎসব। বিশ্ব ভালোবাসা দিবসকে সাদরে বরণ করে নিতে সাজ সাজ রবে মুখরিত বিনোদন পাড়া। ছোট পর্দার পরতে পরতে বসন্তের শুভাগমন বর্ণীল আভা ছড়ালেও সব মিলে মিশে একাকার হয়ে যাচ্ছে প্রণয়ের রঙে। ইউটিউব ও টিভি চ্যানেলগুলোকে কেন্দ্র করে ১৪ ফেব্রুয়ারিতে মুক্তির মিছিলে শামিল হওয়া মৌলিক নাটকগুলো যেন তারই পরিবেশনা। এই উন্মাদনা টিজার, ট্রেলার ও পোস্টারের বাহনে চেপে সামাজিক যোগাযোগমাধ্যমজুড়ে প্রতিধ্বনিত হচ্ছে নেটিজেনদের প্রতীক্ষা ও আলোচনায়। চলুন, সেগুলোর মধ্যে সর্বাধিক প্রত্যাশিত কয়েকটি ভ্যালেন্টাইন’স ডে’র নাটকের ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।
ভালোবাসা দিবস ২০২৪-এর যে ১০টি নাটক দর্শকনন্দিত হওয়ার অপেক্ষায়
ভ্লগার মিতু
মুহাম্মদ মোস্তফা কামাল রাজ-এর প্রযোজনায় ক্লোজআপ এবার নিয়ে আসছে তিনটি ভ্যালেন্টাইন স্পেশাল। সিনেমাওয়ালার ব্যানারে এই নাটকগুলো নির্মিত হয়েছে তিনজন তরুণ নির্মাতার নির্দেশনায়। তন্মধ্যে হাসিব হোসেন রাখি পরিচালিত ‘মন দুয়ারে’ সিনেমাওয়ালার ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে ভ্যালেন্টাইন্স ডে-এর আগের দিন, আর পরের দিন প্রকাশিত হবে সাজ্জাদ হোসাইন বাপ্পীর ‘তুমিহীনা’। ভ্যালেন্টাইন্স ডে-এর জন্য রাখা হয়েছে রাফাত মজুমদার রিংকুর ‘ব্লগার মিতু’, যার নাম ভূমিকায় রয়েছেন কেয়া পায়েল।
দেশ সেরা ভ্লগার মিতুকে নিয়ে ভ্লগ বানাতে সরাসরি একদম বাসায় এসে উপস্থিত এক ভ্রমণ ভ্লগার। এই ভ্রমণ ভ্লগারের ভূমিকায় উপস্থিত হবেন ইয়াশ রোহান।
আরও পড়ুন: আহমেদ রুবেল: একজন প্রথিতযশা অভিনয়শিল্পী
শুরুটা তিক্ততা দিয়ে শুরু হলেও ক্রমশ এই দুই ভ্লগারের সম্পর্ক প্রণয়ে রূপ নেয়। কিন্তু বাধ সেধে বসে গ্রামবাসী। প্রতিকূলতা আরও বেড়ে যায় যখন তাতে অনুপ্রবেশ ঘটে তৃতীয় পক্ষের।
এমনি গল্প নিয়ে এগিয়েছে নাটকের কাহিনী। এখানে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, মিলি বাশার, রিফাত জাহান, আনোয়ার হোসেন, ডিকন নূর, রিয়াজ রাজ প্রমুখ।
নাটকের চিত্রগ্রহণে ছিলেন কামরুল ইসলাম শুভ, আবহ সঙ্গীতে সজিব দাস এবং রঙ বিন্যাস ও সম্পাদনায় রাশেদ রাব্বি।
পাষাণ
চেহারা ঝলসানো অবস্থায় বেশ কিছু দিন ধরেই নেটিজেনদের বিস্ময়ের খোরাক যোগাচ্ছিলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। সেটি আর কিছুই নয়, মেহেদি হাসান হৃদয় রচিত ও পরিচালিত পাষাণ নাটকের শ্যূটিং।
বস্তিতে থাকা এক দম্পতি তাদের অভাবের সংসার চালাতে দুজনেই কাজ করে। স্বামী সেলুনে আর স্ত্রী বাড়ীতে থেকেই সেলাইয়ের কাজ করেন। টানাটানির সংসারে ভালোবাসার দিনকে সামনে রেখে দুজনেই মনস্থির করেন- একে অন্যকে উপহার দিয়ে চমকে দিবেন। কিন্তু তার আগে ভাগ্যই তাদেরকে সবচেয়ে বড় চমকের সম্মুখীন করে। হঠাৎ বস্তিতে আগুন লেগে ঝলসে যায় স্ত্রীর চেহারা। এর পরবর্তীতে ঘটনাকে উপজীব্য করেই এক অসামান্য প্রেম ও আবেগের গল্প বলেছে পাষাণ নাটক।
আরও পড়ুন: ভ্যালেন্টাইন’স ডে উদযাপনের সেরা গন্তব্য: ঢাকার কাছেই ১০ রিসোর্ট
স্বামীর চরিত্রে অভিনয় করেছেন এ সময়ের ব্যস্ততম অভিনেতা মুশফিক আর ফারহান। অন্যান্যদের মধ্যে রয়েছেন আবুল হায়াত ও আজিজুল হাকিম। সিনেমাটোগ্রাফার হিসেবে কাজ করেছেন বিকাশ সাহা। নাটকটি দর্শক দেখতে পারবেন ভালোবাসা দিবসে রাত ৮টায় আরটিভির পর্দায়।
বুক পকেটের গল্প
‘অচেনা অতিথি’, ‘কতিপয় সুখের খোঁজে’ এবং ‘তোমায় ফিরে পাবো?’ এই তিন গল্পের এক অ্যান্থলজি বুক পকেটের গল্প। কেএস এন্টারটেইনমেন্ট প্রোডাকশনের প্রযোজনায় নাটকটি রচনা ও পরিচালনা করেছেন জাহিদ প্রীতম। গল্প ভিন্ন হলেও চিত্রপটে রয়েছে ভালো লাগা, প্রেম ও বিরহ।
নাটকের অভিনয় শিল্পীরা হলেন মীর রাব্বী, শাশ্বত দত্ত, তাহিয়া তাজিন খান আইশা, প্রিয়ন্তী উর্বী, আবু হুরায়রা তানভীর, এবং মারিয়া হোসেন শান্ত।
শাশ্বতর চরিত্রের নাম মাহিন, আইশার চরিত্র মালিহা, মাহফুজ নামে থাকবেন রাব্বী, মারিয়ার চরিত্র মেঘলা, নবনী হিসেবে উর্বী এবং তানভীর থাকবেন সায়মন চরিত্রে।
আরও পড়ুন: বলিউড স্টাইল আইকন হৃত্বিক রোশনের যে সিনেমাগুলো ২০২৪ সালে মুক্তির অপেক্ষায়
নাটকটির সিনেমাটোগ্রাফিতে আছেন ভাস্কর জনি, আবহ সঙ্গীতে সৈয়দ নাফিস এবং রঙ, সম্পাদনা এবং ভিজুয়াল ইফেক্টে অর্ণব হাসনাত। ১৪ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টায় নাটকটি মুক্তি পাবে কেএস এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে।
শিউলি ফুল
বৃষ্টি, কবিতা, প্রেয়সী, প্রেমিকের মুগ্ধ চাহনী; সব মিলিয়ে নিরঙ্কুশ প্রেমের নাটক হলেও চমকপ্রদ ক্লাইমেক্সের হাতছানি দিচ্ছে শিউলি ফুল নাটকের ট্রেইলার। মাসুম শাহরিয়ারের গল্পে নাটকটির নির্দেশনা দিয়েছেন এল আর সোহেল।
রোমান্টিক দৃশ্যে তানজিন তিশা পরিচিত মুখ হলেও অনেক দিন বাদে গম্ভীর রোমান্টিক চরিত্রে দেখা যাবে মোশাররফ করিমকে। অন্যান্য ভূমিকায় আছেন নরেশ ভূঁইয়া, আমিনুর রহমান বাচ্চু, এম কে এইচ পামির, এবং মেহেদী হাসান পিয়াল।
চিত্রগ্রহণে রয়েছেন সুমন হোসাইন, এবং গান ও আবহ সঙ্গীতে শাহরিয়ার আলম মার্সেল। নাটকটি ১৪ ফেব্রুয়ারী রাত ১০ টায় একযোগে সম্প্রচারিত হবে দীপ্ত টিভি, দ্বীপ্তপ্লে ওটিটি প্ল্যাটফর্মে, এবং দ্বীপ্ত নাটক ইউটিউব চ্যানেল।
আরও পড়ুন: টুয়েলভথ ফেইলের মতো অনুপ্রেরণা সৃষ্টিকারী ১০ সিনেমা
রঙ রাধিয়া
নিজের অবচেতনে রাধিয়া নামের এক কাল্পনিক মেয়ের ছবি আঁকে এক চিত্রকর। প্রদর্শনীর পর থেকে ছবিটি বেশ খ্যাতিও পেয়ে যায়। তবে সেই খ্যাতির রেশ বিস্ময়ে পরিণত হয় যখন ছবিটি সত্যি সত্যি মিলে যায় বাস্তবে রক্ত-মাংসে গড়া এক মেয়ের সঙ্গে।
এমনই চিত্তাকর্ষক গল্প নিয়ে চিত্রনাট্য লিখেছেন আসাদুজ্জামান সোহাগ আর তা দিয়ে নাটক বানিয়েছেন হাসান রেজাউল। চিত্রকরের চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান। আর রাধিয়ার বাস্তব সংস্করণ হিসেবে থাকছেন বর্তমান সময়ের উদীয়মান তারকা তানজিম সাইয়ারা তটিনীকে।
সহশিল্পী হিসেবে রয়েছেন সাবেরী আলম, আনোয়ার শাহী, এজাজ বারী, রুবাইয়া এশা, ইহতেশাম আহমেদ এবং তমাল।
আবহ সঙ্গীতে ছিলেন আপেল মাহমুদ এমিল, চিত্রগ্রহণে বিদ্রোহী দীপন, এবং রঙ ও সম্পাদনায় অমিতাভ মজুমদার। নাটকটি দেখানো হবে এনটিভিতে ভালোবাসা দিবস রাত ৯টা ৩০ মিনিটে।
আরও পড়ুন: শিশুদের জন্য বিনোদনমূলক যত বাংলা ইউটিউব কার্টুন চ্যানেল
৮১২ দিন আগে
ক্যান্সার আক্রান্ত শিক্ষার্থীর জন্য অর্থ সংগ্রহে জবিতে কনসার্ট করবেন তাসরিফ খান
ক্যান্সার আক্রান্ত শিক্ষার্থীর চিকিৎসার জন্য অর্থ সংগ্রহের জন্য আগামী ২৮ ফেব্রুয়ারি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) অনুষ্ঠেয় কনসার্টে গাইবেন তাসরিফ খান ও তার ব্যান্ড 'কুরেঘর'।
বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের মার্কেটিং বিভাগের জহির উদ্দিন সাখাওয়াত ব্লাড ক্যান্সারে (নন-হজকিন লিম্ফোমা) আক্রান্ত।
ওইদিন বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ প্রাঙ্গণে এ কনসার্ট অনুষ্ঠিত হবে।
'কুরেঘর'-এর পাশাপাশি মেট্রোলাইফ, ওডিডি সিগনেচার, প্রতিবিম্ব চান্দেরগাড়িসহ জনপ্রিয় ব্যান্ডগুলো এই কনসার্টে অংশ নেবে।
আরও পড়ুন: গ্র্যামি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে গাজায় যুদ্ধবিরতি চান অ্যানি লেনক্স
আয়োজকদের পক্ষ থেকে ২০২০-২০২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আল শাহরিয়ার শাওন বলেন, 'জহির ভাইয়ের চিকিৎসার জন্য অর্থ সংগ্রহের জন্য আমরা এই উদ্যোগ নিয়েছি। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। এখন তার চিকিৎসার জন্য প্রায় ২০ লাখ টাকার প্রয়োজন। এই বিষয়টি চিন্তা করেই আমরা উদ্যোগ নিয়েছি।’
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য টিকিটের মূল্য ১০০ টাকা এবং বহিরাগতদের জন্য ১৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।
আরও পড়ুন: বাপ্পার সংগীতায়োজনে ফিরলেন দেবাশীষ সমদ্দার
৮১৩ দিন আগে