বিনোদন
পর্দায় ফিরে বিয়ের খবর দিলেন পল্লব
নব্বই দশকের পরিচিত মুখ মডেল-অভিনেতা পল্লব। দীর্ঘদিন পর বিরতি ভেঙে ফের পর্দায় এসে নিজের বিয়ের খবর দিলেন তিনি।
১১ বছরের প্রেমের পর গত বছরের ১৩ জুলাই বিয়ে করেন ওয়াহিদা রাহিকে।
পল্লব গণমাধ্যমে বলেন, ‘ফেব্রুয়ারি ও মার্চে একটি অনুষ্ঠানের মাধ্যমে বিয়ের খবরটি প্রকাশ্যে আনতে চেয়েছিলাম। এখন খবরটি প্রকাশ্যে এলেও কোনো সমস্যা নেই। আমরা তো বিয়ে করেছি। সবাই আমাদের তাদের প্রার্থনায় রাখবেন এটুকু প্রত্যাশা করছি।’
পল্লব বলেন, ‘ছেলের বউ পেয়ে মা এখন খুব খুশি। মায়ের খুশিতেও আমিও খুশি।’
রাহি বলেন, ‘আমি টুকটাক ফটোশুটের কাজ করতাম। পল্লবের সঙ্গেও একটা কাজ করেছি, নির্মাতা আশরাফুল আলম রিপন ভাইয়ের একটি বিজ্ঞাপনচিত্রে। এরপর ফোনে কথা বলতাম। আমাদের দেখাও হতো। ঘুরতে বের হতাম। একজন আরেকজনকে পছন্দ করতাম। যখন দেখলাম, পল্লব খুবই ভালো মানুষ, ভাবলাম আমার আগামী জীবনের মানুষ হিসেবে তাকেই চাই। ঠিক দুই বছর আগে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছি। এরপর দুই পরিবারের সঙ্গে কথা বলে গত বছর বিয়েটা করে ফেললাম।’
উল্লেখ্য, ‘অপারেশন জ্যাকপট’ দিয়ে ফের বড়পর্দায় আসছেন পল্লব। মুক্তিযুদ্ধের কাহিনি অবলম্বনে নির্মিত এই সিনেমায় তাকে এসএম গুপ্তা চরিত্রে দেখা যাবে।কানিজ
৮৪০ দিন আগে
সিনেমাটি নতুন বছরের অনন্য পাওয়া: বুবলি
একসময় শাকিব খান ছাড়া বড়পর্দায় দেখা যেত না শবনম বুবলিকে। আর সেই চিত্রনায়িকা এখন ঢালিউডের অন্যতম ব্যস্ত তারকা।
ব্যক্তিগত বিভিন্ন চড়াই-উতরাইয়ের মধ্যেও ক্যারিয়ারে অটল রয়েছেন তিনি। ২০২৩ সালে আরও ভালোভাবে তার প্রমাণ দেন বুবলি।
বুবলির নতুন বছরটা শুরু হলো নতুন এক খবর দিয়ে। কলকাতার সিনেমায় দেখা যাবে তাকে। নাম ‘ফ্ল্যাশব্যাক’।
আরও পড়ুন: শুটিংয়ে হবু বরের সঙ্গে পরিচয় মৌসুমীর
টলিউডের সিনেমা হলেও এর পরিচালক বাংলাদেশের রাশেদ রাহা ও গল্প লিখেছেন বাংলাদেশের খাইরুল বাশার নির্ঝর।
আর এতে আরও অভিনয় করবেন কৌশিক গাঙ্গুলি, সৌরভ দাস।
‘ফ্ল্যাশব্যাক’ সিনেমার কলকাতার অংশের কাজ এরইমধ্যে শেষ হয়েছে। বাকি শুটিং হবে ডুয়ার্সে।
প্রথমবার টালিউড ইন্ডাস্ট্রিতে কাজ নিয়ে বুবলি গণমাধ্যমে বলেন, ‘টলিউড ইন্ডাস্ট্রিতে এটা আমার প্রথম ছবি। এতে সহশিল্পী হিসেবে আছেন কৌশিক গাঙ্গুলি স্যার ও সৌরভ দাস দাদার মতো অভিনেতা। এমন একটি ছবিতে কাজের মাধ্যমে বছর শুরু হওয়া সৌভাগ্যের। সবকিছু মিলে মনে হচ্ছে বিশেষ কিছুই হতে যাচ্ছে। সিনেমাটি নতুন বছরের অনন্য পাওয়া।’
আরও পড়ুন: গাঁটছড়া বাঁধলেন অর্ষা-নূর
বুবলি আরও বলেন, ‘বাংলাদেশ ও এখানকার মধ্যে বড় মিল হলো ভাষাগত। যদিও আমাদের একই ভাষা কিন্তু দুই বাংলাতেই মিষ্টি-দুষ্টু একটা ভাব আছে। আর ভালোবাসাটা ভাগাভাগি হয়ে গেছে। বাংলাদেশ-কলকাতায় আমরা মিলেমিশে একাকার। ঢাকা থেকে কলকাতা আসতে ৩০-৪০ মিনিট লাগে। কিন্তু এই অল্প সময়ের মধ্যে ব্যারিকেড, নিয়ম-কানুন, ভিসা- এতো কিছু না থেকে যদি অবাধ যাতায়াত হতো তাহলে মনে হয় আরও বেশি ভালো হতো। অবশ্য এটাতে কিছু করার নেই। কারণ, দেশের জায়গা থেকে মেইনটেইন করতে হয়। তবে দুই ইন্ডাস্ট্রির আবেগ ভালোবাসা শেয়ার হচ্ছে।’
উল্লেখ্য, ‘দেয়ালের দেশ’, ‘মায়া: দ্য লাভ’, ‘তুমি যেখানে আমি সেখানে’সহ এ বছরে মুক্তির অপেক্ষায় বুবলির বেশ কয়েকটি সিনেমা।
আরও পড়ুন: 'টপ গান থ্রি' নির্মাণ হচ্ছে কি?
৮৪১ দিন আগে
গাঁটছড়া বাঁধলেন অর্ষা-নূর
শোবিজে চলছে বিয়ের হিড়িক। এবার বিয়ের পিঁড়িতে বসলেন অভিনেত্রী নাজিয়া হক অর্ষা ও অভিনেতা মোস্তাফিজুর নূর ইমরান।
রবিবার (১৪ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি প্রকাশ করে খবরটি নিশ্চিত করেছেন অর্ষা।
আরও পড়ুন: যেভাবে ‘ওস্তাদ’ হয়ে ওঠেন রশিদ খান
ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘প্রকৃতি আর পরিবার নিয়ে এখন আমি থেকে আমরা। আনুষ্ঠানিকভাবে আমরা বিবাহিত।’
জানা যায়, দুই থেকে তিন মাস আগে দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে ঘরোয়া আয়োজনে বিয়েটা সেরেছেন তারা।
আরও পড়ুন: 'টপ গান থ্রি' নির্মাণ হচ্ছে কি?
৮৪২ দিন আগে
'টপ গান থ্রি' নির্মাণ হচ্ছে কি?
বহুল আলোচিত ফিল্ম 'টপ গান'র পরবর্তী কিস্তির স্ক্রিপ্ট নিয়ে কাজ চলছে বলে জানিয়েছে প্রযোজনা সংস্থা প্যারামাউন্ট প্রজেক্টের ঘনিষ্ঠ একটি সূত্র।
টম ক্রুজ 'টপ গান'-এর তৃতীয় সংস্করণে ফেরার প্রস্তুতি নিচ্ছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে সিএনএন।
চলচ্চিত্রটি এখনও নির্মাণের প্রাথমিক পর্যায়ে রয়েছে। তবে ২০২২ সালের ‘টপ গান: ম্যাভেরিক’ এবং ১৯৮৬ সালের মূল ‘টপ গান’ অনুসরণ করে একটি সিক্যুয়েলের জন্য চিন্তাভাবনা চলছে।
আরও পড়ুন: টুয়েলভথ ফেইলের মতো অনুপ্রেরণা সৃষ্টিকারী ১০ সিনেমা
তবে সিএনএন জানায়, ছবিটির প্রযোজক- ক্রুজ, জেরি ব্রুকহেইমার ও পরিচালক জোসেফ কোসিনস্কিকে পুনরায় একত্রিত করার পরিকল্পনা রয়েছে। যেহেতু ছবিটি ‘ম্যাভেরিক’ এর সিক্যুয়েল, ক্রুজের কনিষ্ঠ সহঅভিনেতা মাইলস টেলার ও গ্লেন পাওয়েলও ফিরে আসতে পারে।
সূত্রটি বলছে, এখনও চূড়ান্ত হয়নি, তবে ‘টপ গান: ম্যাভেরিক’ এর সহলেখক এহরেন ক্রুগার স্ক্রিপ্টের খসড়ার কাজ করছেন।
এদিকে বিষয়টি নিয়ে কোনো বিবৃতি দিতে রাজি হয়নি প্যারামাউন্ট। টম ক্রুজের প্রতিনিধিরা সিএনএনের মন্তব্যের অনুরোধে সাড়া দেননি বলেও প্রতিবেদনে বলা হয়েছে।
এতে বলা হয়, 'টপ গান: ম্যাভেরিক'-এর ব্যাপক সাফল্যে বিশ্বব্যাপী ১ দশমিক ৫ বিলিয়ন ডলারেরও বেশি আয় করেছে এবং সেরা ছবি ও অভিযোজিত চিত্রনাট্যসহ ছয়টি অস্কার মনোনয়ন পেয়েছে।
আরও পড়ুন: বলিউড স্টাইল আইকন হৃত্বিক রোশনের যে সিনেমাগুলো ২০২৪ সালে মুক্তির অপেক্ষায়
৮৪৩ দিন আগে
শুটিংয়ে হবু বরের সঙ্গে পরিচয় মৌসুমীর
সম্প্রতি গুঞ্জন উঠেছিল বিয়ে করছেন অভিনেত্রী মৌসুমী হামিদ। তবে বিষয়টি নিয়ে গণমাধ্যমে সরাসরি কিছুই জানাননি এই তারকা। তবে শেষ পর্যন্ত গুঞ্জন সত্যি হলো। গাঁটছড়া বাঁধতে চলেছেন তিনি।
বুধবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় মৌসুমীর গায়ে হলুদের অনুষ্ঠান সম্পন্ন হয়। এরইমধ্যে সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। আর সহকর্মীরাও তাকে অভিনন্দন জানাচ্ছেন।
জানা যায়, বন্ধু আবু সাইয়িদ রানাকে বিয়ে করেছেন তিনি।
মৌসুমী হামিদ গণমাধ্যমে জানান, দুই বছর আগে পরিচালক গোলাম সোহরাব দোদুল পরিচালিত একটি কাজ করতে গিয়ে আবু সাইয়িদ রানার সঙ্গে পরিচয় হয়। এরপর "গুটি" সিরিজে কাজ করতে গিয়ে সম্পর্কের গভীরতা তৈরি হয়। লেখালেখির পাশাপাশি নির্মাণের সঙ্গেও যুক্ত রানা।
১২ জানুয়ারি (শুক্রবার) তাদের বিয়ে সম্পন্ন হবে বলে গণমাধ্যমে জানিয়েছেন মৌসুমী হামিদ।
উল্লেখ্য, মৌসুমী হামিদ ২০১০ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টারে রানার্স-আপ হয়েছিলেন। নাটক ও সিনেমায় নিয়মিত কাজ করছেন এখনো।
৮৪৫ দিন আগে
তাসনিয়া রহমানের জীবনের কেন এই করুণ পরিণতি?
ধানমণ্ডির বাসা থেকে শুক্রবার সকালে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় মডেল তাসনিয়া তানজিম ওরফে তাসনিয়া রহমানের লাশ। পরিবারের পক্ষ থেকে জানানো হয় আত্মহত্যা করেছেন তাসনিয়া।
বেপরোয়া ও বিলাসী জীবন যাপনে অভ্যস্ত তাসনিয়া রহমান আত্মহত্যার পথ কেন বেছে নিলেন তা নিয়ে শোবিজ অঙ্গনে চলছে নানা গুঞ্জন।
আরও পড়ুন: অভিনেতা ও প্রযোজক সাজু মুনতাসিরের বিশেষ দিন
জানা গেছে, ক্যারিয়ারের শুরু থেকেই নানা বিতর্কে জড়িয়ে গিয়েছিলেন তাসনিয়া।
গত বছর যখন তার বিরুদ্ধে একের পর এক প্রতারণা ও মিথ্যা মামলা দিয়ে আর্থিক সুবিধা নেওয়ার বিষয়টি পুলিশের তদন্ত প্রতিবেদনের বরাতে প্রকাশ্যে আসতে থাকে, তখন তার ব্যক্তিগত জীবনের নানা বিতর্কিত বিষয় নিয়ে ফেসবুক লাইভে ও কয়েকটি অনলাইন মাধ্যমে কথা বলেন তাসনিয়া।
এসব লাইভে তাসনিয়া প্রকাশ করেন তার সঙ্গে কার কার সম্পর্ক ছিল এবং কাদের কাছ থেকে তিনি আর্থিক সহায়তা নিয়েছেন।
আরও পড়ুন: যেভাবে ‘ওস্তাদ’ হয়ে ওঠেন রশিদ খান
তদন্তে উঠে আসে ২০২০ সালের ৯ ফেব্রুয়ারি গুলশান থানায় এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক আমজাদ হোসেনের নামে ধর্ষণের মামলা করেন তাসনিয়া। পরে পিবিআইয়ের তদন্তে মিথ্যা প্রমাণিত হয় এই মামলা। উঠে আসে বেশ কয়েকবছর ধরে চলা তাদের প্রেমের সম্পর্কের বিষয়টি।
মাত্র চার মাস পর একই বছরের ৭ সেপ্টেম্বর ইফতেখারুল আলম নামের এক ব্যাবসায়ীর বিরুদ্ধে পর্ণ ছবি ছড়ানোর অভিযোগে সাইবার মামলা করেছিলেন তাসনিয়া। কিন্ত সিআইডির তদন্তে বেরিয়ে আসে ইফতেখারের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল তাসনিয়ার। করেছেন বিদেশ ভ্রমণও। বিভিন্ন সময়ে তার থেকে অন্তত বিশ লাখ টাকা হাতিয়ে নেন এবং পরে মিথ্যা মামলা করেন ইফতেখারের বিরুদ্ধে।
আরও পড়ুন: বলিউড স্টাইল আইকন হৃত্বিক রোশনের যে সিনেমাগুলো ২০২৪ সালে মুক্তির অপেক্ষায়
সিআইডির তদন্ত প্রতিবেদনে বলা হয়, তাসনিয়া পেশাদার ব্যাকমেইলিং এ জড়িত। মূলত ধনাঢ্য পুরুষদের সঙ্গে সম্পর্ক গড়ে ব্ল্যাকমেইল করে হাতিয়ে নিতেন লাখ লাখ টাকা।
আরেক তদন্তকারী সংস্থা পিবিআইয়ের তদন্তেও উঠে আসে একই চিত্র।
এছাড়াও শোবিজ অঙ্গনের আরেক মডেল ইশরাত পায়েলের স্বামীর সঙ্গেও সম্পর্কে জরিয়েছিলেন তাসনিয়া। এ বিষয়ে ইশরাত পায়েলের সঙ্গে বাকবিতণ্ডার একটি কলরেকর্ড ফাঁস করেন তিনি।
আরও পড়ুন: টুয়েলভথ ফেইলের মতো অনুপ্রেরণা সৃষ্টিকারী ১০ সিনেমা
সেইসঙ্গে পায়েল দেশে ফিরলে তাকে দেখে নেওয়ার হুমকিও দেন তিনি।
এসব তথ্য সংবাদমাধ্যমে প্রকাশের পর গেল বছর তাসনিয়া রহমান নির্মাতা জসীম আহমদকে তা ছড়ানোর জন্য অভিযুক্ত করে তাদের মধ্যকার ২০২০ সালের একটি পুরনো মামলাকে সামনে নিয়ে এসে অনলাইনে মানহানিকর বক্তব্য দিতে থাকেন।
এসময় জসীম আহমেদের আইনজীবিরা সংবাদ সম্মেলন করেন সাইবার আইনে মামলার আবেদনের কথা জানান।
আইনজীবি ব্যারিস্টার শাহেদুল আজম গণমাধ্যমে বলেন, ‘তাসনিয়া সিরিয়ালি ধন্যাঢ্য ব্যক্তিদের টার্গেট করে ব্ল্যাকমেইল করেন।’
আরও পড়ুন: ফুলের মালা দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে: ফেরদৌস
একের পর এক বিতর্কে জড়ানোর পর বেশকিছুদিন ধরেই তাসনিয়া রহমান তার ফেইসবুক ও ইন্সটাগ্রাম আইডি ডিএক্টিভেট করে আড়ালে চলে যান।
সম্প্রতি ইউ ল্যাবের এক ছাত্রের সঙ্গে লিভিং রিলেশনে ছিলেন তিনি। কিন্তু সংবাদ মাধ্যমে তাসনিয়ার নানা অপরাধ প্রকাশ্য আসতেই সেই ছাত্র তাকে ছেড়ে গেলে লাইভে এসে আত্মহত্যার ঘোষণা দেন তাসনিয়া।
শোবিজে কাজ করার স্বপ্ন নিয়ে এসে উচ্চাকাঙ্ক্ষী বেপরোয়া জীবনের নিয়ন্ত্রণ টানতে না পেরে করুণ পরিণতি বরণ করে নিতে হলো তাসনিয়া রহমানকে। অর্থসংকট ও সর্বশেষ প্রেমিকের সঙ্গে বিচ্ছেদের হতাশায় আত্মহত্যা করেছেন তাসনিয়া, এমনটাই ভাবছেন শোবিজ অঙ্গনের মানুষরা।
আরও পড়ুন: ঢাকা-১০ আসনে আওয়ামী লীগের প্রার্থী ফেরদৌস
৮৪৬ দিন আগে
যেভাবে ‘ওস্তাদ’ হয়ে ওঠেন রশিদ খান
উপমহাদেশের শাস্ত্রীয় সংগীতের ইতিহাস যাকে ছাড়া অপূর্ণ থেকে যাবে তিনি ওস্তাদ রশিদ খান। তার জাদুকরী কণ্ঠ মাতিয়েছে অজস্র ভক্তদের। সেই মানুষটি ৫৫ বছর বয়সে ৯ জানুয়ারি শেষ নিশ্বাস ত্যাগ করলেন।
সংগীত জগতে উস্তাদ রাশিদ খানের অবদান কতখানি, তা নতুন করে বলে দিতে হয় না। সকলের অন্তরেই যেন তার কণ্ঠ আর গানের বাস। পদ্মশ্রী, বঙ্গ ভূষণ, সংগীত নাটক অ্যাকাডেমির মতো পুরস্কার রয়েছে তার ঝুলিতে। এমন এক শিল্পীর অকালে প্রয়ানে স্তব্ধ সংগীতপ্রেমীরা।
যার নামের আগে ‘ওস্তাদ’ শব্দটি জড়িয়ে আছেন তিনিই শৈশবে গান খুব একটা পছন্দ যে করতেন এমনটা নয়। তবে তার মাঝে যে সংগীতের জ্ঞান তীব্র রয়েছে সেটি বুঝতে পারেন চাচা গোলাম মুস্তফা খান।
১১ বছর বয়সে প্রথম সংগীতানুষ্ঠান করেন রশীদ খান। আর তার কয়েক বছর পরে যুবক রাশিদ খানকে বিরাট ‘সার্টিফিকেট’ দিয়েছিলেন পণ্ডিত ভীমসেন যোশী। গান শুনে মন্তব্য করেন ‘ভারতীয় কণ্ঠ সংগীতের ভবিষ্যত উজ্জ্বল’।
উত্তর প্রদেশে জন্ম হলেও রশিদ খান এক সময় বাংলার মানুষ হয়ে যান। চলতি শতাব্দীর প্রথম দশক থেকেই তিনি ভারতীয় রাগ সংগীতের অন্যতম মুখ হয়ে ওঠেন। বিলম্বিত খেয়ালে বিশেষভাবে পারদর্শী ছিলেন এই শিল্পী। শাস্ত্রীয় সংগীতের গায়ক হলেও রশিদ খান ছিলেন আশ্চর্য ব্যতিক্রম, ধ্রুপদী সংগীতের ‘শিক্ষিত’ শ্রোতাদের বাইরেও বেড়ে ওঠে তার ভক্তকুল।
উত্তরপ্রদেশের সম্ভ্রান্ত সংগীতিক পরিবার জন্ম হলেও রশিদ খান আসলে ছিলেন বাঙালি। এই দাবি করতেই পারেন বাংলার মানুষ। কারণ রাগ সংগীতের আশ্চর্য আলোকিত গায়নে রবীন্দ্রনাথের গানকেও নতুন মাত্রা দিয়ে গিয়েছেন তিনি। অন্যতম উদাহরণ হয়ে থাকবে নচিকেতা চক্রবর্তীর সঙ্গে যৌথ অ্যালবাম ‘যাত্রা’। যেখানে রবীন্দ্রসংগীত ও হিন্দুস্তানি শাস্ত্রীয় বন্দিশের আশ্চর্য মেলবন্ধন ঘটেছিল।
শাস্ত্রীয় সংগীতে রশিদ খানের ভিত্তি হলেও বলিউড ও টালিউডের অনেক সিনেমায় গান গেয়েছেন। প্রতিটি গান শ্রোতাদের হৃদয়ে গেঁথে থাকবে অনন্তকাল।
শাস্ত্রীয় সংগীতে অসামান্য অবদান রাখায় একাধিক পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন রাশিদ খান। ২০০৬ সালে তিনি পদ্মশ্রী, পাশাপাশি ‘সংগীত নাটক আকাদেমি’ পুরস্কারে ভূষিত হন।
এছাড়াও পেয়েছেন বঙ্গভূষণ পুরস্কার, গ্লোবাল ইন্ডিয়ান মিউজিক অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস, মহাসংগীত সম্মান পুরস্কার আর ২০২২ সালে রশিদ খান ভূষিত হন শিল্পকলার ক্ষেত্রে ভারত সরকার কর্তৃক ভারতের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পদ্মভূষণ।
৮৪৬ দিন আগে
বলিউড স্টাইল আইকন হৃত্বিক রোশনের যে সিনেমাগুলো ২০২৪ সালে মুক্তির অপেক্ষায়
২০০০ সালে বাবা রাকেশ রোশনের মুভি ‘কাহো না পেয়ার হ্যায়’ দিয়ে শুরু। এই অভিষেকেই নিজের জাত চিনিয়েছেন অভিনয় ও নাচে সমান পারদর্শী হৃত্বিক রোশন।
ক্রিশ মুভি সিরিজের পাশাপাশি ২০০৬-এর ধুম ২-এর মাধ্যমে সিনেমাপ্রেমীদের পাশাপাশি মন জয় করেছিলেন সমালোচকদেরও। ভারতের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেতাদের মধ্যে তিনি একজন। তার সর্বশেষ ব্লকবাস্টার ২০১৯-এর ‘ওয়ার’ তার ক্যারিয়ারের সর্বোচ্চ আয়কারী মুভি।
১৯৭৪ সালের ১০ জানুয়ারি জন্ম নেওয়া এই হার্টথ্রব হিরো এবার তার জীবনের অর্ধশতক বসন্তে পদার্পণ করতে চলেছেন। এই উপলক্ষে চলুন, ২০২৪ সালে হৃত্বিক রোশনের নতুন মুভিগুলোর ব্যাপারে জেনে নেওয়া যাক।
৮৪৬ দিন আগে
টুয়েলভথ ফেইলের মতো অনুপ্রেরণা সৃষ্টিকারী ১০ সিনেমা
বর্তমান সময়ের সব থেকে সাড়া জাগানো ‘টুয়েলভথ ফেইল’ চলচ্চিত্রে মুগ্ধ দর্শকরা খুঁজে পাচ্ছেন থ্রি ইডিয়টের আমেজ। আর তা হবেই বা না কেন! প্রকৌশলী শিক্ষার্থীদের জীবন নিয়ে নির্মিত ছবিটির প্রযোজক হিসেবে থাকায় নির্মাতা বিধু বিনোদ চোপড়া খুব কাছ থেকে দেখেছিলেন রাজকুমার হিরানীর কাজ।
তাই ভিন্ন পটভূমি নিয়ে কাজ করলেও তার পরতে পরতে স্বতঃস্ফূর্তভাবেই যুক্ত হয়েছে উদ্দিষ্ট দর্শকদের হৃদয় ছুঁয়ে যাওয়া উপাদানগুলো।
উচ্চ মর্যাদা সম্পন্ন ক্যারিয়ারের প্রত্যাশায় যোগ্যতা নিরূপণের পরীক্ষাগুলোর শিক্ষার্থীরা খুঁজে পাচ্ছেন নিজেদের জীবনের প্রতিচ্ছবি। কিন্তু ভাবাবেগগুলোর পরিধি শুধুমাত্র এই জনগোষ্ঠীতেই সীমাবদ্ধ নয়। পাহাড়সম বাধা থাকলেও যারা নিজেদের লক্ষ্যে অবিচল থাকে এমন প্রতিটি প্রাণের জন্য টুয়েলভথ ফেইল একটি অনুপ্রেরণা।
চলুন, জেনে নেই টুয়েলভথ ফেইলের মতো আরও ১০টি সিনেমার কথা, যেগুলো দেখিয়েছে শত কষ্টের মাঝেও বাধা ডিঙিয়ে স্বপ্নের পথে হাটার গল্প।
যে ১০টি চলচ্চিত্র টুয়েলভথ ফেইলের মতো লক্ষ্যে অবিচল থাকার প্রেরণা জোগাবে
কোডা/ইংরেজি/১৩ আগস্ট, ২০২১
বধির অভিভাবক বা বাবা-মায়ের সন্তানকে সিওডিএ বা কোডা বলা হয়ে থাকে। এমনই এক পরিবারের কাহিনী নিয়ে এই টিনেজ মুভিটি বানিয়েছেন সিয়ান হেডার। এটি মূলত ২০১৪ সালের ফরাসি-বেলজিয়ান ফিল্ম ‘লা ফ্যামিলে বেলিয়া’র ইংরেজি ভাষার রিমেক। অস্কার জয়ী কমেডি ড্রামাটিতে রুবি রসি চরিত্রে অসামান্য অবদান রাখার মধ্যে দিয়ে লাইমলাইটে আসেন অভিনেত্রী এমিলিয়া জোন্স।
আরও পড়ুন: একইদিনে বাংলাদেশের হলেও ‘ডাঙ্কি’?
চলচ্চিত্রে বাবা-মা ও দুই ভাইবোনের পরিবারে রুবি একমাত্র শ্রবণশক্তি সম্পন্ন সদস্য। পুরো পরিবারটি টিকে আছে মাছ ধরার ব্যবসার উপর। বাকি সবাই বধির হওয়াতে এক্ষেত্রে রুবিকেই সবচেয়ে বেশি দায়িত্বশীলতার পরিচয় দিতে হয়। আর এরই মধ্য দিয়ে সে এগোতে থাকে তার বহু দিনের লালিত গায়িকা হওয়ার স্বপ্নকে সত্য করার পথে।
দাসভি/হিন্দি/৭ এপ্রিল, ২০২২
জেলবন্দি রাজনীতিবিদ গঙ্গারাম চৌধুরীকে মূর্খ বলে হেয় করেন ভারপ্রাপ্ত পুলিশ অফিসার জ্যোতি দেশাল। সকল দুর্নীতির ঊর্ধ্বে হওয়া জামিনের কোনো ব্যবস্থা করতে না পারলেও অহংকারী মন্ত্রী সিদ্ধান্ত নেন শিক্ষিত হয়ে দেখিয়ে দেবেন। অন্যদিকে, এই সুযোগে তার স্ত্রী চক্রান্ত করছে সরকার প্রধান হওয়ার।
এমনই মজার গল্প নিয়ে দাসভি সিনেমার মাধ্যমে পরিচালনা জগতে প্রবেশ করলেন তুষার জালোটা। এখানে সেই অশিক্ষিত রাজনীতিবিদের ভূমিকায় অভিনয় করেছেন অভিষেক বচ্চন। আর তারই হাই স্কুল ডিপ্লোমা পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার যাত্রা নিয়ে নির্মিত এই সামাজিক কমেডি ছবিটি। কঠোর পুলিশ অফিসারের ভূমিকায় ছিলেন ইয়ামি। পুলিশ ও বন্দির সম্পর্কটা তিতো দিয়ে শুরু হলেও ক্রমেই তা পরিণত হয় পারস্পরিক শ্রদ্ধায়।
দ্য সুইমার্স/ইংরেজি/১১ নভেম্বর, ২০২২
এটি একটি জীবন-নির্ভর স্পোর্টস ড্রামা যার পরিচালনা করার পাশাপাশি জ্যাক থর্নের সঙ্গে যুগ্মভাবে চিত্রনাট্য লিখেছেন স্যালি এল হোসাইনি। চলচ্চিত্রটির গল্প সাঁতারু হতে চাওয়া দুই টিনেজ বোনকে নিয়ে, যাদের একমাত্র গন্তব্য ২০১৬-এর রিও অলিম্পিক। কিন্তু সিরিয়ার যুদ্ধ-বিধ্বস্ত প্রেক্ষাপট তাদের এই যাত্রাকে পরিণত করে দুঃস্বপ্নে। যন্ত্রণাদায়ক পথে উদ্বাস্তুতে পরিণত হওয়া দুই বোনের একমাত্র অবলম্বন হৃদয় ভরা আশা আর সাঁতারের দক্ষতা।
চলচ্চিত্রের প্রধান ভূমিকায় অভিনয় করা ন্যাথালি ইসা এবং মানাল ইসা বাস্তব জীবনেই দুই বোন। বিভিন্ন চড়াই উৎড়াইয়ের ঘটনার মাঝে তাদের পরিচয় হয় এক সুইমিং কোচ স্ভেনের সঙ্গে, যে চরিত্রে ছিলেন ম্যাথিয়াস শোয়েগফার।
মুল কাহিনী সুইমিং কেন্দ্রিক হলেও এখানে দৃশ্যায়িত হয়েছে কি করে হাজারও স্বপ্নবাজ মানুষ উন্নত জীবনের খোঁজে তাদের ঘরবাড়ি ছেড়ে কষ্টকর জীবন-যাপনে অভ্যস্ত হয়।
আরও পড়ুন: 'প্যারাসাইট' অভিনেতা লি সান-কিউন মারা গেছেন
দ্য ফেবলম্যানস/ইংরেজি/১১ নভেম্বর, ২০২২
যারা চলচ্চিত্র নির্মাণে নিজেদের ক্যারিয়ার গড়তে চান, তাদের কাছে স্টিভেন স্পিলবার্গ সবচেয়ে অনুসরণীয় একজন ব্যক্তিত্ব। পুরোপুরি না হলেও দ্যা ফেবলম্যান্স স্পিলবার্গের আধা-আত্মজীবনীমূলক সিনেমা বলা যেতে পারে, যা নির্মিত হয়েছে তার কৈশোরের বছরগুলোর আলোকে।
টিনেজ ড্রামাটি পরিচালনার পাশাপাশি টনি কুশনারের সঙ্গে রচনা ও প্রযোজনা করেছেন স্পিলবার্গ। চলচ্চিত্রটি একটি আধা-আত্মজীবনীমূলক গল্প যা স্পিলবার্গের কৈশোর এবং একজন চলচ্চিত্র নির্মাতা হিসেবে প্রথম বছরগুলির উপর ভিত্তি করে।
মুভিতে নাম চরিত্র স্যামি ফেবেলম্যান একজন প্রতিশ্রুতিশীল চলচ্চিত্র নির্মাতা। আর এই দক্ষতা তাকে তার পরিবার ও চারপাশের মানুষদের সম্পর্কে রহস্য উদঘাটনে সাহায্য করে।
বায়োপিকটিতে স্যামির চরিত্রে অভিনয় করেছেন গ্যাব্রিয়েল লাবেল। সহশিল্পী হিসেবে কাজ করেছেন মিশেল উইলিয়ামস, পল ড্যানো, স্যাথ রোজেন এবং জুড হির্শ।
ডেভোশন/ ইংরেজি/২৩ নভেম্বর, ২০২২
এই জীবনীমূলক যুদ্ধের চলচ্চিত্রটি তৈরি হয়েছে যা অ্যাডাম মাকোসের ২০১৫ সালের বই ‘ডেভোশন: অ্যান এপিক স্টোরি অব হিরোইজম, ফ্রেন্ডশিপ এবং স্যাক্রিফাইস’-এর উপর ভিত্তি করে। প্রেক্ষাপটটি ছিল কোরিয়ান যুদ্ধের সময়কাল। জেসি ব্রাউন এবং টম হাডনার ফাইটার পাইলট মৃত্যু ঝুঁকি নিয়ে মিশনে সফল হওয়ায় মার্কিন বিমান বাহিনীর বিখ্যাত উইংম্যান হয়ে ওঠেন। জেসি ব্রাউন ছিলেন প্রথম নিগ্রো বিমানচালক যিনি মার্কিন বিমান বাহিনীর উইঙ্স অফ গোল্ড খেতাব পেয়েছিলেন।
অ্যাকশন ছবিটি পরিচালনা করেছেন জে.ডি. ডিলার্ড এবং লিখেছেন জ্যাক ক্রেন ও জনাথান স্টুয়ার্ট। মুভিতে ব্রাউন চরিত্রে ছিলেন জনাথান মেজর্স এবং হাডনার চরিত্রে গ্লেন পাওয়েল।
চলচ্চিত্রটিতে ব্রাউনের অর্জনের পাশাপাশি গুরুত্ব পেয়েছে তার ও হাডনারের মাঝে বন্ধুত্ব এবং একই সঙ্গে ক্যারিয়ারের ব্যাপারে তাদের বস্তুনিষ্ঠ মতাদর্শগুলো।
আরও পড়ুন: ২০২৪ সালে ঢালিউডে মুক্তি পাবে যেসব বাংলা সিনেমা
৮৪৭ দিন আগে
ফুলের মালা দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে: ফেরদৌস
রঙিন থেকে সাদাকালো পোস্টারেও জনপ্রিয় চিত্রনায়ক ফেরদৌস।
দ্বাদশ জাতীয় নির্বাচনে ঢাকা ১০ আসনের সংসদ সদস্য হিসেবে জয়ী হয়ে এমনটা আবারও প্রমাণ দিলেন তিনি। প্রতিদ্বন্দ্বী প্রার্থী থেকে প্রায় ৬৩ হাজার ভোট বেশি পেয়ে এই তারকা এগিয়ে ছিলেন।
নিজের এই জয়কে তার প্রতি জনগণের ভালোবাসা বলছেন ফেরদৌস। সেই সঙ্গে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তার চোখেও পানি চলে আসে।
আরও পড়ুন: ঢাকা-১০ আসনে আওয়ামী লীগের প্রার্থী ফেরদৌস
ফেরদৌস বলেন, ‘বাবাকে খুব মিস করছি। আমার শ্বশুর থাকলেও খুব খুশি হতেন। তিনি একজন সংসদ সদস্য ছিলেন। যিনি আমার অনুপ্রেরণা ছিলেন। কীভাবে মানুষকে ভালোবাসা যায়, তার কাছ থেকে শিখেছি। কীভাবে সাধারণ মানুষ হয়েও অসাধারণভাবে ভালোবাসা যায়, সেটাও জেনেছি। গণমানুষের নেত্রী শেখ হাসিনাকে দেখেছি। তাদের কাছ থেকে শেখার চেষ্টা করেছি।’
কর্মী ও সাধারণ মানুষের প্রতি ভালোবাসা জানিয়ে ফেরদৌস বলেন, ‘এই ফুলের মালা আমার দায়িত্ব আরও বাড়িয়েছে। আমি সেবক হতে চেয়েছিলাম, সেবা করব। মানসিকভাবে প্রস্তুত ছিলাম সেবার করার, করেছিও। জনগণ মালা পরিয়ে দিয়েছে, এখন নিশ্চিত হয়ে তাদের পাশে দাঁড়াব। আমি নেতা-কর্মীদের প্রতি ভীষণ কৃতজ্ঞ। তারা ছাড়া এ জয় কোনোভাবেই সম্ভব ছিল না।’
আরও পড়ুন: সাধারণ মানুষের সঙ্গে মিলেমিশে কাজ করব: ফেরদৌস
এদিকে জয়ের পরেই নতুন কর্মসূচির ঘোষণা করেছেন ফেরদৌস আহমেদ। সোমবার (৮ জানুয়ারি) বিকাল তিনটার দিকে রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরের জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এরপর তিনি তার নির্বাচনি এলাকার পোস্টার অপসারণ করার কথা জানান।
বিজয়ী হয়ে ফেরদৌস গণমাধ্যমকে বলেন, ‘আমাকে ভোট দিয়ে নির্বাচিত করার জন্য আমার নির্বাচনী এলাকার সব ভোটারদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি সবাইকে সঙ্গে নিয়ে এলাকার উন্নয়ন করতে চাই।’
আরও পড়ুন: ভাষানটেক সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন অভিনেতা ফেরদৌস
৮৪৮ দিন আগে