২০২৭ সালে ঈদুল ফিতরে পাঁচ দিন, ঈদুল আজহায় ছয় দিন ও দুর্গাপূজায় দুই দিন ছুটি ঘোষণা করেছে সরকার। চলতি বছরের মতো আগামী বছরও এসব উৎসবের ছুটি অপরিবর্তিত রাখা হয়েছে।
গত ২ নভেম্বর মন্ত্রিসভায় ২০২৭ সালের ছুটির তালিকা অনুমোদনের পর বৃহস্পতিবার (৫ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
ছুটির তালিকায় সাধারণ ছুটি ১৫ দিন ও নির্বাহী আদেশে ছুটি ১৪ দিনসহ মোট ২৯ দিন সরকারি ছুটি রাখা হয়েছে।
এই ২৯ দিনের মধ্যে সাত দিন সাপ্তাহিক ছুটির দিন—শুক্র ও শনিবারে পড়েছে।
১৫ দিনের সাধারণ ছুটির মধ্যে চার দিন সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলে গেছে। আর নির্বাহী আদেশে ঘোষিত ১৪ দিনের ছুটির মধ্যে তিন দিন পড়েছে সাপ্তাহিক ছুটির দিনে।