রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৪৪ জন গ্রেপ্তার হয়েছে। একই সময়ে ৬২ টি মামলা করা হয়েছে।
শুক্রবার (৬ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গ্রেপ্তারদের মধ্যে মিরপুর বিভাগে ১৪৪ জন, তেজগাঁওয়ে ৫৯ জন, মতিঝিলে ৪৪ জন, ওয়ারীতে ৯৫ জন, রমনায় ৪১ জন, উত্তরায় ৪৯ জন, লালবাগে ৪২ জন এবং গুলশানে ৫৫ জন রয়েছেন। এ ছাড়াও স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ) ও গোয়েন্দা বিভাগ কর্তৃক ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযানকালে ৫৪০ গ্রাম গাঁজা, ৬ হাজার ২৫৮ পিস ইয়াবা, ৪ দশমিক ২ গ্রাম ৪ পুরিয়া হেরোইন, ৩৭ টি প্যাথেড্রিন ইনজেকশন, ২টি চাকু, ২টি কাটার উদ্ধার করা হয়।
গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানান পুলিশের এই কর্মকর্তা।