প্রধানমন্ত্রী তারেক রহমান আজ শুক্রবার গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে একটি অনুষ্ঠানে যোগ দিতে তার বাসভবন থেকে হেঁটে সেখানে গিয়েছেন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান নিজ বাসভবনে আসরের নামাজ আদায় করার পর পায়ে হেঁটে কার্যালয়ে আসেন।
তিনি আরও জানান, প্রধানমন্ত্রী দেশের বিভিন্ন সিটি করপোরেশনের প্রশাসক ও মেয়রদের উপস্থিতিতে আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দেন।
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের মাঝে ঈদের উপহারের চেক হস্তান্তরের জন্য এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এর আগে, চলতি বছর ঈদুল ফিতরের পূর্বেও প্রধানমন্ত্রী তারেক রহমান সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের প্রত্যেককে ৫ হাজার টাকা করে ঈদ উপহার দিয়েছিলেন।
রুমন জানান, আগেরবারের মতোই তিনি এবারও পরিচ্ছন্নতাকর্মীদের মাঝে বিতরণের জন্য সিটি করপোরেশনের প্রশাসকদের কাছে এই চেকগুলো হস্তান্তর করবেন।