তিন বাহিনীর স্পেশাল ফোর্সের সমন্বয়ে প্রথমবারের মতো আয়োজিত যৌথ মহড়া সশস্ত্র বাহিনীর পেশাদারত্ব, সমন্বয় ও যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুতির প্রমাণ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এ মহড়ায় সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে সরকারের অঙ্গীকারের প্রতিফলন ঘটেছে বলেও জানান তিনি।
নোয়াখালীর স্বর্ণদ্বীপের ভিউ পয়েন্ট-১ ভেন্যুতে ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’-এর সমাপনী অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।