জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পুনর্গঠিত কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি প্রকাশ করা হয়েছে৷ কমিটিতে নাসীরুদ্দীন পাটওয়ারী ও হাসনাত আবদুল্লাহকে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। আর সারজিস আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে করা হয়েছে জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব৷
শুক্রবার (২৩ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
এ ছাড়া অন্যান্যদের মধ্যে আব্দুল হান্নান মাসউদ, আলী আহসান জুনায়েদ, অ্যাডভোকেট আবদুল্লাহ আল আমিন, আরিফুল ইসলাম আদীব, সারোয়ার তুষার, নুসরাত তাবাসসুম, মনিরা শারমিন, দিলশানা পারুল, সামান্তা শারমিন এবং এ কে ফ্লোরাকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।
অন্যদিকে, আলাউদ্দীন মোহাম্মদ (আন্তর্জাতিক সেল), এস এম সাইফ মুস্তাফিজ (কোষাধ্যক্ষ), মো. নিজামউদ্দিন, নাহিদা সারোয়ার নিভা, ফরিদুল হক এবং মো. আতাউল্লাহকে যুগ্ম সদস্য সচিব করা হয়েছে।
তবে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আখতার হোসেনের পদ অপরিবর্তিত রয়েছে।