চুয়াডাঙ্গা জেলা কারাগারে সাজাপ্রাপ্ত এক কয়েদি সদর হাসপাতালে মারা গেছেন।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) চুয়াডাঙ্গা জেলা কারাগারের জেলার মো. সাখাওয়াত হোসেন এ তথ্য জানান।
মৃত আনোয়ার হোসেন (৬৪) চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকরচন্দ্র স্কুলপাড়ার মৃত আমিরুল ইসলামের ছেলে।
জেলার সাখাওয়াত জানান, গতকাল (বুধবার) রাতে হঠাৎ বুকে তীব্র ব্যথা অনুভব করেন আনোয়ার। কারা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে রাত ১১টার দিকে তাকে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এরপর রাত ১২টার দিকে তার মৃত্যু হয়।
আনোয়ারের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।
দণ্ডবিধির ৩২৪ ধারার একটি মামলায় আদালত আনোয়ার হোসেনকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন। এরপর গত ৩০ সেপ্টেম্বর তিনি চুয়াডাঙ্গা জেলা কারাগারে আসেন।