রাজধানী ওয়ারী থানাধীন জয় কালী মন্দির এলাকায় ব্যাটারিচালিত ভ্যান উল্টে রফিকুল ইসলাম (৪৫) নামের ভ্যানচালকের মৃত্যু হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওয়ারী থানার উপপরিদর্শক (এসআই) শামীম রেজা জানান, আমরা খবর পেয়ে জয় কালী মন্দির এলাকায় গিয়ে এক ব্যাটারিচালিত ভ্যানের চালককে পড়ে থাকতে দেখি। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয়দের বরাত দিয়ে তিনি আরও জানান, দ্রুতগতিতে ভ্যান চালিয়ে যাওয়ার সময় ভ্যান উল্টে চালক ভ্যানের নিচে পড়ে গিয়েছিলেন।
নিহতের গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলায়। তবে তিনি মগবাজার আমতলা এলাকায় পরিবার নিয়ে থাকতেন।