বাংলাদেশ
ফারাক্কা বাঁধের গেট খুলে দেওয়ার গুজব ও ভুয়া ভিডিও প্রত্যাখান দিল্লির
ফারাক্কা বাঁধ সম্পর্কে ভারত বলেছে, ভুল বোঝাবুঝি তৈরি করার জন্য ভুয়া ভিডিও, গুজব এবং ভীতি ছড়ানোর খবর দেখেছে তারা। যা সত্য দিয়ে দৃঢ়ভাবে মোকাবিলা করা উচিত।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, 'আমরা গণমাধ্যমে ফারাক্কা ব্যারেজ গেট খুলে দেওয়ার খবর দেখেছি, যার ফলে নদীর স্বাভাবিক গতিপথে ১১ লাখ কিউসেকেরও বেশি পানি গঙ্গা ও পদ্মা নদীতে প্রবাহিত হবে।’
তিনি বলেন, উজানে ভারী বৃষ্টিপাতের ফলে গঙ্গা নদীর অববাহিকায় প্রবাহ বৃদ্ধি একটি স্বাভাবিক মৌসুমি ঘটনা।
আরও পড়ুন: অভিন্ন নদীর পানি ছাড়ার আগে আগাম বার্তা দেয়নি ভারত: সৈয়দা রিজওয়ানা হাসান
মুখপাত্র বলেন, ‘এটি বুঝতে হবে যে, ফারাক্কা শুধু একটি ব্যারেজ মাত্র, বাঁধ নয়। যখনই পানির স্তর জলাশয়ের নির্দিষ্ট স্তরে পৌঁছায়, তখন পানির প্রবাহ অতিক্রম করে।’
তিনি বলেন, ফারাক্কা খালে ৪০ হাজার কিউসেক পানি প্রবাহিত করার একটি কাঠামো মাত্র। এটি মূল গঙ্গা বা পদ্মা নদীর গেট দিয়ে সাবধানে নিয়ন্ত্রণ করা হয়। এতে ভারসাম্যপূর্ণ পানি মূল নদীতে বাংলাদেশের দিকে প্রবাহিত হয়।
প্রটোকল অনুযায়ী নিয়মিত ও সময়মতো যৌথ নদী কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে তথ্য আদান-প্রদান করা হয়। এবারও তা করা হয়েছে বলে জানান মুখপাত্র।
আরও পড়ুন: ভারতীয় ভিসা সেন্টারে বিক্ষোভ: নিরাপত্তা বাড়ানোর দাবি ভারতের
৬৪৭ দিন আগে
ভারতীয় ভিসা সেন্টারে বিক্ষোভ: নিরাপত্তা বাড়ানোর দাবি ভারতের
ঢাকায় ভারতের গুরুত্বপূর্ণ ভিসা কেন্দ্রের অভ্যন্তরে আকস্মিক বিক্ষোভের জেরে এবং ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়াতে নিরাপত্তা জোরদার করার অনুরোধ জানিয়েছে ভারতীয় হাইকমিশন।
হাইকমিশনের এক ভারতীয় কর্মকর্তা সোমবার (২৬ আগস্ট) রাতে ইউএনবিকে বলেন, ‘আমরা বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করেছি। আমরা কূটনৈতিক নোট পাঠিয়েছি। আমাদের নিরাপত্তা বাড়াতে হবে। আমাদের জন্য এ ধরনের পরিস্থিতি তৈরি হওয়া উচিত নয়।’
আজকের ঘটনায় তারা কোনোভাবে আস্থাশীল নয় উল্লেখ করে এই কর্মকর্তা বলেন, তারা মূলত জনগণের অনুরোধে পাসপোর্ট ফেরত দিচ্ছেন।
তিনি বলেন, পরিস্থিতি হঠাৎ করে নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং লোকজনকে 'হুমকি দেওয়া হয় এবং আতঙ্কিত'।
ভারতীয় ভিসার দাবিতে হঠাৎ করেই ঢাকার যমুনা ফিউচার পার্কে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে (আইভিএসি) বিক্ষোভ করেছেন ভিসাপ্রত্যাশীরা।
ভারতীয় হাইকমিশনের ওই কর্মকর্তা জানান, তারা তাদের আবেদনপত্র ঠিক রেখে সব পাসপোর্ট ফেরত দিচ্ছেন, যাতে স্বাভাবিক অবস্থা ফিরে এলে আবেদনকারীরা আবার তাদের পাসপোর্ট জমা দিতে পারেন।
জনগণের সহযোগিতা প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, ‘যেহেতু অনেকে পাসপোর্ট ফেরত চাইছেন, তাই তাদের আবেদন বাতিল না করেই আমরা পাসপোর্ট ফেরত দিচ্ছি।’
মেডিক্যাল ভিসার যেসকল আবেদন এখনো নিষ্পত্তি হয়নি ভারতীয় হাইকমিশন ইতোমধ্যেই সেগুলোর ছাড়পত্র দিয়েছে।
কর্মকর্তা বলেন, পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে খুব অল্প সময়ের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ভাটারা থানার ওসি মাজহারুল ইসলাম জানান, বেলা ১১টা থেকে ৩০০ থেকে ৪০০ ভিসা প্রত্যাশী ওই কেন্দ্রে ভিড় করলেও কোনো ভাঙচুরের ঘটনা ঘটেনি। বিকাল ৩টার দিকে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
তাৎক্ষণিকভাবে সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েকটি ভিডিও ভাইরাল হয়েছিল যেখানে লোকজনকে বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে।
‘ভারতীয় দালালেরা, সাবধান ... এক দফা, এক দাবি- আমরা ভিসা চাই,’ স্লোগান দিতে শোনা যায় তাদের।
ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভিএসি) বাংলাদেশ এর আগে জানিয়েছিল, সীমিত কার্যক্রমের কারণে ভিসা প্রক্রিয়ায় বেশি সময় লাগতে পারে। ‘তাই আমরা এখন পাসপোর্ট ফেরত দিচ্ছি এবং কার্যক্রম পুনরায় শুরু হলে এটি পুনরায় প্রক্রিয়া করা হবে। আবেদনকারীকে এসএমএসের মাধ্যমে তার পাসপোর্ট পুনরায় জমা দেওয়ার জন্য অবহিত করা হবে।’
বাংলাদেশে ভারতের সবচেয়ে বড় ভিসা কার্যক্রম রয়েছে এবং গত বছর ১৬ লাখ মানুষ ভারত ভ্রমণ করেছে। এর মধ্যে ৬০ শতাংশ পর্যটন উদ্দেশ্যে, ৩০ শতাংশ চিকিৎসার উদ্দেশ্যে এবং ১০ শতাংশ অন্যান্য উদ্দেশ্যে ভ্রমণ করেন।
এর আগে গত ২২ আগস্ট ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বাংলাদেশে ভারতীয় স্থাপনাগুলোর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে হাইকমিশনার ভার্মা এই উদ্বেগ প্রকাশ করেন।
৬৪৭ দিন আগে
সাবেক বিচারপতি মানিকের বিরুদ্ধে সিলেটে মামলা
সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিকের বিরুদ্ধে সিলেটে একটি মামলা হয়েছে।
রবিবার (২৫ আগস্ট) রাতে পুলিশ বাদী হয়ে কানাইঘাট থানায় মামলা করে। পাসপোর্ট আইনে ভারতে অবৈধ অনুপ্রবেশের চেষ্টার দায়ে তার বিরুদ্ধে এই মামলা করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার।
আরও পড়ুন: রংপুরে সংঘর্ষের ঘটনায় শেখ হাসিনা ও শেখ রেহানাসহ ৪৫১ জনের নামে মামলা
এর আগে গত শুক্রবার (২৩ আগস্ট) রাত ১১টার দিকে অবৈধভাবে সিলেটের কানাইঘাট উপজেলার ডনা সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় বিচারপতি মানিককে আটক করে বিজিবি।
পরদিন শনিবার বিকাল ৪টার দিকে পুলিশ তাকে ৫৪ ধারায় আটক দেখিয়ে সিলেটের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট-১ আলমগীর হোসেনের আদালতে হাজির করে। আদালত ৫৪ ধারায় বিচারপতি মানিককে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আদালতে তোলার সময় উত্তেজিত জনতা ডিম ও জুতা নিক্ষেপ করে মানিককে হেনস্তা করে। এসময় বিচারপতি মানিক স্পর্শকাতর অঙ্গে গুরুতর আঘাত পেয়েছেন। বর্তমানে তিনি সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
সম্প্রতি বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় মানিকের নামে নোয়াখালীর আদালতে মামলা হয়েছে। একই অভিযোগে গত বৃহস্পতিবার (২২ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালতে আইনজীবী মো. জিয়াউল হক বাদী হয়ে আরেকটি মামলার আবেদন করেন।
আদালত অভিযোগটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন।
আরও পড়ুন: গাজীপুরে শেখ হাসিনাসহ ৮৫ জনের নামে হত্যা মামলা
যাত্রাবাড়ীতে টিসিবির পণ্যবিক্রেতার মৃত্যু: শেখ হাসিনাসহ ২৮ জনের বিরুদ্ধে হত্যা মামলা
৬৪৭ দিন আগে
পাহাড়ে সন্ত্রাসী ও চাঁদাবাজি বন্ধ করা হবে: পার্বত্য উপদেষ্টা
শান্তিশৃঙ্খলা রক্ষায় পাহাড়ে সন্ত্রাসী ও চাঁদাবাজি বন্ধ করা হবে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।
তিনি বলেন, ‘চাঁদাবাজি করে কেউ যাতে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ করতে না পারে সেজন্য সন্ত্রাসী ও চাঁদাবাজি বন্ধ করা হবে। পার্বত্য চট্টগ্রামের পাশাপাশি পুরো দেশের শান্তিশৃঙ্খলা রক্ষায় চাঁদাবাজি বন্ধ করা হবে।’
সোমবার (২৬ আগস্ট) বান্দরবান সার্কিট হাউসের সভাকক্ষে বান্দরবান জেলার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় উপদেষ্টা এ কথা বলেন।
আরও পড়ুন: প্রতিটি নাগরিকের অধিকার রক্ষা করবে সরকার: প্রধান উপদেষ্টা
উপদেষ্টা বলেন, ‘অন্তর্বর্তী সরকার প্রতিটি ক্ষেত্রে নিরপেক্ষতা বজায় রেখে কাজ করে যাচ্ছে। অর্ন্তবর্তী সরকারের রূপরেখা অনুযায়ী পার্বত্য জেলা পরিষদ গঠন করা হবে। আমাদের ইচ্ছামতো সদস্য সংখ্যা বাড়াতে বা কমাতে পারব না। তবে সদস্যদের মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত দুইজন ছাত্র প্রতিনিধিকে রাখা গেলে ভালো হবে।’
সুপ্রদীপ চাকমা বলেন, ‘খুব দ্রুত সময়ের মধ্যে অত্যন্ত নিরপেক্ষভাবে বান্দরবান পার্বত্য জেলা পরিষদসহ তিন পার্বত্য জেলা পরিষদে চেয়ারম্যান ও সদস্য নিয়োগ করা হবে। তারা এলাকার মঙ্গলের জন্য কাজ করবেন।’
তিনি বলেন, ‘কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) সন্দেহে সাধারণ বমদের গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে মুক্তির বিষয়ে কোনো আইনি জটিলতা আছে কিনা সে বিষয়ে খতিয়ে দেখা হবে।’
পার্বত্য উপদেষ্টা আরও বলেন, পাহাড়ের শিক্ষা ব্যবস্থা অনেক পিছিয়ে থাকায় এ অঞ্চলের ছেলে-মেয়েরা প্রতিযোগিতামূলক পরীক্ষায় টিকতে পারে না। তাই দারিদ্র্য বিমোচন তথা মানুষের জীবনযাত্রার মানোন্নয়নের পাশাপাশি এই এলাকার মানসম্পন্ন সুশিক্ষা এবং পরিবেশের সুরক্ষা ও উন্নয়নকে প্রাধান্য দিয়ে কাজ করে যাব।
এছাড়াও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে পর্যটন শিল্প বিকাশে কাজ করা হবে বলে জানান সুপ্রদীপ চাকমা।
জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন- পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব কংকন চাকমা, বান্দরবান জেলা পুলিশ সুপার সৈকত শাহীন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবীবা মীরা, পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. মাসুম বিল্লাহসহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সভা শেষে বান্দরবান জেলার সুশীল সমাজ, বৈষম্যবিরোধী ছাত্র সংগঠন এবং বিভিন্ন দল ও সংগঠনের সঙ্গে মতবিনিময় করেন পার্বত্য উপদেষ্টা।
আরও পড়ুন: আহত শিক্ষার্থীদের দেখতে ঢামেকে উপদেষ্টা আদিলুর রহমান খান
প্রধান উপদেষ্টার ভাষণে গণতন্ত্রে উত্তরণের রোডম্যাপ নেই: ফখরুল
৬৪৭ দিন আগে
বিদ্যুৎ বিভাগ ও পল্লী বিদ্যুৎ বোর্ডের সঙ্গে মঙ্গলবার বৈঠক করবেন পল্লী বিদ্যুৎ সমিতির নেতারা
বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) নবনিযুক্ত চেয়ারম্যান ও বিদ্যুৎ বিভাগের কমিটির প্রধানের সঙ্গে মঙ্গলবার বৈঠক করবেন পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা। বৈঠকে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীদের দাবি-দাওয়া নিয়ে আলোচনা করা হবে বলে জানা গেছে।
মঙ্গলবার (২৭ আগস্ট) সকাল ১০টায় আরইবি কার্যালয়ে নতুন চেয়ারম্যান মেজর জেনারেল এস এম জিয়া-উল-আজিম পল্লী বিদ্যুৎ সমিতির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন।
আরও পড়ুন: সেলিম উদ্দিন বিআরইবির নতুন চেয়ারম্যান নিযুক্ত
পরে দুপুর ২টায় বিদ্যুৎ বিভাগে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মচারীদের অভিযোগ খতিয়ে দেখতে গঠিত কমিটির সভাপতি অতিরিক্ত সচিব সৈয়দ মাসুম আহমেদ চৌধুরীর সভাপতিত্বে দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হবে।
পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তাদের প্রতিনিধিত্বকারী নেতা ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতির সিনিয়র জেনারেল ম্যানেজার মো. মকবুল হোসেন আশা প্রকাশ করেন, এসব সভা কার্যকরভাবে তাদের সমস্যার সমাধান করবে।
শেখ হাসিনা সরকারের পতনের পর দেশব্যাপী ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির প্রায় ৪০ হাজার কর্মকর্তা-কর্মচারী তাদের দাবির পক্ষে সোচ্চার হয়েছেন। চাকরির শর্তাবলীতে বৈষম্যের অবসান চেয়ে স্থায়ী কর্মসংস্থানের মর্যাদা সুরক্ষিত করার বিষয়ে তারা উদ্বেগ প্রকাশ করেন। তাদের দাবি মানা না হলে গণছুটি ও পদত্যাগের হুমকি দিয়েছেন তারা।
তবে, অন্তর্বর্তীকালীন সরকারের আমলে এসব দাবির কারণে সন্দেহ সৃষ্টি হয়েছে যে এসব আন্দোলন প্রশাসনকে অস্থিতিশীল করার বৃহত্তর কৌশলের অংশ হতে পারে। পল্লী বিদ্যুৎ সমিতির অনেকেই পূর্ববর্তী আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিকভাবে নিয়োগ পেয়েছিলেন বলেই এই উদ্বেগ তৈরি হয়েছে।
আরও পড়ুন: ঘূর্ণিঝড় রিমাল: বিআরইবির ৯৩,ওয়েস্ট জোন পাওয়ারের ৮৭ শতাংশ বিদ্যুৎ সরবরাহ শুরু
উত্তেজনা ক্রমেই বাড়তে থাকায় বিদ্যুৎ বিভাগ অতিরিক্ত সচিব সৈয়দ মাসুম আহমেদ চৌধুরীকে প্রধান করে ৯ সদস্যের একটি কমিটি গঠন করে। কমিটিতে পল্লী বিদ্যুৎ সমিতির চারজন, পল্লী বিদ্যুৎ বোর্ডের তিনজন এবং বিদ্যুৎ বিভাগের দুজন প্রতিনিধি রয়েছেন।
সৈয়দ মাসুম বলেন, 'আমরা আশা করছি কমিটির প্রথম বৈঠকে পল্লী বিদ্যুৎ সমিতির সমস্যাগুলো নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করে একটি কার্যকর সমাধান হবে।’
গত ৮ আগস্ট পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা ঢাকার নিকুঞ্জে পল্লী বিদ্যুৎ সদর দপ্তর ঘেরাও করে বিক্ষোভ করে। তারপর এ অস্থিরতার সৃষ্টি হয়। অভিন্ন নিয়োগ বিধিমালা বাস্তবায়ন ও অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের দাবি জানান আন্দোলনকারীরা।
পরে সেনাবাহিনীর মধ্যস্থতায় পল্লী বিদ্যুৎ বোর্ড কর্তৃপক্ষ বিদ্যুৎ বিভাগের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত যেকোনো কর্মী বদলি স্থগিত রাখতে সম্মত হওয়ার পর অবরোধ থেকে সরে আসে আন্দোলনকারীরা।
পল্লী বিদ্যুৎ সমিতি পল্লী বিদ্যুৎ বোর্ডের প্রশাসনিক নিয়ন্ত্রণে পরিচালিত হয় এবং দেশের বিদ্যুতায়ন প্রচেষ্টায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নিয়োগে বৈষম্যকে কেন্দ্র করে এই অভিযোগগুলো তৈরি হয়েছে। একই যোগ্যতা ও একই সমান কাজ করা সত্ত্বেও তাদের পল্লী বিদ্যুৎ বোর্ডের সহকর্মীদের তুলনায় বৈষম্য করা হয় বলে অভিযোগ করছেন কর্মীরা।
আরও পড়ুন: ঢাকা-ময়মনসিংহ বিদ্যুৎ বিতরণ প্রকল্পে পোল ও ১৪০ কিলোমিটার ভূগর্ভস্থ ক্যাবল কিনবে বিআরইবি
৬৪৭ দিন আগে
আহত শিক্ষার্থীদের দেখতে ঢামেকে উপদেষ্টা আদিলুর রহমান খান
আনসার সদস্যদের হামলায় আহত শিক্ষার্থীদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত এবং শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান।
সোমবার (২৬ আগস্ট) বিকেলে ঢামেক হাসপাতালের ওয়ান স্টপ ইমার্জেন্সি কেয়ারে রবিবার রাতে সচিবালয়ে আহত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন ও তাদের চিকিৎসার খোঁজখবর নেন উপদেষ্টা।
আরও পড়ুন: বন্যাদুর্গতদের দুর্ভোগ লাঘবে সবাইকে একযোগে কাজ করার আহ্বান প্রধান উপদেষ্টার
এছাড়াও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাজুয়ালিটি বিভাগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসার খোঁজখবর নেন তিনি।
এসময় তার সঙ্গে ছিলেন ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান ও ডা. নুরুল ইসলামসহ বিশেষজ্ঞ চিকিৎসকরা।
আরও পড়ুন: প্রতিটি নাগরিকের অধিকার রক্ষা করবে সরকার: প্রধান উপদেষ্টা
৬৪৭ দিন আগে
আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান জামিনে মুক্ত
গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন নিষিদ্ধ ঘোষিত আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান মুফতি জসীম উদ্দীন রাহমানী।
সোমবার (২৬ আগস্ট) জামিনে মুক্তি পান তিনি।
আরও পড়ুন: চট্টগ্রামে শিক্ষার্থীসহ জামায়াত-বিএনপির ৭০০ নেতা-কর্মী জামিনে মুক্ত
কারাগারের জেলার লুৎফর রহমান জানান, সন্ত্রাসবিরোধী মামলাসহ চারটি মামলায় গ্রেপ্তার মুফতি জসীম উদ্দীন রাহমানী হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন। সোমবার সকালে তার জামিন আদেশের কাগজপত্র কারাগারে এসে পৌঁছায়। পরে কাগজপত্র যাছাই-বাছাই শেষে তাকে মুক্তি দেওয়া হয়।
মুফতি জসীম উদ্দীন রাহমানী বরগুনা সদর থানার খাজুর তোলা গ্রামের নুর মোহাম্মদের ছেলে।
তার মুক্তির খবরে সকালে কারাগারের মূল ফটকে উপস্থিত হন তার বড় ভাই মো. আব্দুল খলিল, মো. আব্দুল জলিল, মো. আইয়ুব আলী ও তার অনুসারী শায়েখ আব্দুল্লাহ ওরফে নজরুল ইসলাম।
জানা গেছে, ২০০৮ সালে ৬ ফেব্রুয়ারি উত্তরা পশ্চিম থানায় মুফতি জসীম উদ্দীন রাহমানীর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়। ওই মামলায় গতকাল রবিবার (২৫ আগস্ট) মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত থেকে তিনি জামিন পান।
এছাড়াও তার বিরুদ্ধে আরও তিনটি মামলা প্রত্যাহার করা হয়েছে।
আরও পড়ুন: সম্প্রীতি সমাবেশ: বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার অঙ্গীকার
২৬ বছর পর জামিনে মুক্তি পেলেন চট্টগ্রামের ‘শিবির নাছির’
৬৪৭ দিন আগে
নারায়ণগঞ্জের টায়ার কারখানার আগুন নিয়ন্ত্রণে
নারায়ণগঞ্জের রূপগঞ্জের রূপসী এলাকায় একটি টায়ার তৈরির কারখানায় লাগা আগুন ২২ ঘণ্টা পর অবশেষে নিয়ন্ত্রণে এসেছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দফতরের পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নতি) লেফটেন্যান্ট কর্নেল রেজাউল করিম জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা সন্ধ্যা ৭টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
রবিবার (২৫ আগস্ট) রাত ৯টার দিকে সাবেক সংসদ সদস্য গাজী গোলাম দস্তগীরের মালিকানাধীন গাজী টায়ার উৎপাদন কারখানার ছয়তলা ভবনে আগুন লাগে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে।
আরও পড়ুন: ১২ ঘণ্টা পরও নিয়ন্ত্রণে আসেনি নারায়ণগঞ্জে টায়ার কারখানার আগুন
তিনি জানান, মোট ১২০ জন দমকল কর্মী আগুন নেভানোর কাজে নিয়োজিত রয়েছেন এবং কারখানা থেকে ১৪ জনকে উদ্ধার করা হয়েছে।
তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
এদিকে স্থানীয়দের দাবি, সাবেক এমপি গাজী গোলাম দস্তগীরকে ছয় দিনের রিমান্ডে পাঠানোর খবর শুনে এলাকায় আনন্দ মিছিল বের করা হয়।
রূপসী এলাকায় মিছিল বের করে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠন।
একপর্যায়ে মিছিলের একদল লোক কারখানায় ঢুকে যন্ত্রপাতি ও আসবাবপত্র লুট করে নিয়ে যায়।
রাত ৯টার দিকে কারখানার নিচতলায় আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।
আরও পড়ুন: ২০ ঘণ্টা পরও নিয়ন্ত্রণে আসেনি নারায়ণগঞ্জের গাজী টায়ার কারখানার আগুন
৬৪৭ দিন আগে
৩৮৮ জন আনসার সদস্যকে কারাগারে পাঠানোর আদেশ
চাকরি জাতীয়করণের দাবিতে হামলা ও ভাঙচুরের মামলায় ৩৮৮ জন আনসার সদস্যকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
সচিবালয় অবরুদ্ধ করে শিক্ষার্থী ও সেনাদের ওপর হামলার ঘটনায় সোমবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মোশাররফ হোসেন এ আদেশ দেন।
এর মধ্যে রাজধানীর রমনা, শাহবাগ, পল্টন ও বিমানবন্দর থানার পৃথক চার মামলায় ৩৮৮ জন আনসার সদস্যকে কারাগারে পাঠানো হয়।
আরও পড়ুন: সচিবালয় থেকে আটক ৪০ আনসার সদস্যকে পুলিশের কাছে হস্তান্তর
সোমবার (২৬ আগস্ট) আনসার সদস্যদের আদালতে হাজির করে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করা হয়। শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মোশাররফ হোসেন ৩৮৮ আনসার সদস্যকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আদালতের সাধারণ নিবন্ধন শাখা সূত্রে জানা গেছে, এদিন শাহবাগ থানার মামলায় গ্রেপ্তার ১৮৯ জন, রমনা থানার মামলায় ৯৮ জন, পল্টন থানার মামলায় ৯৫ জন ও বিমানবন্দর থানার মামলায় গ্রেপ্তার দেখানো ৬ জন আনসার সদস্যকে আদালতে আনা হয়। এ চার থানার মামলায় অন্তত ৪২৬ জনের নাম উল্লেখ করে আসামি করা হয়েছে। এছাড়াও অন্তত ৩ হাজার অজ্ঞাতনামা আনসার সদস্যকে আসামি করা হয়েছে।
এসব মামলার অভিযোগ থেকে জানা যায়, রবিবার রাত ৯টার দিকে সচিবালয়ের সামনে সাধারণ আনসার ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীর মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এসময় কিছু আনসার সদস্য পল্টন মডেল থানাধীন জিরো পয়েন্ট এলাকায় রাজপথ অবরোধ করে রাখে। পুলিশ তাদের ঘটনাস্থল থেকে চলে যাওয়ার জন্য অনুরোধ করে। তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুরোধ অমান্য করে রাস্তা অবরোধের মাধ্যমে যান চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি করে।
আরও পড়ুন: জামায়াত নিষিদ্ধের প্রজ্ঞাপন প্রত্যাহার হচ্ছে মঙ্গলবার
গাজীপুরে শেখ হাসিনাসহ ৮৫ জনের নামে হত্যা মামলা
৬৪৭ দিন আগে
ব্যাটারিচালিত রিকশা বন্ধের দাবিতে শাহবাগে প্যাডেল রিকশাচালকদের বিক্ষোভ
রাজধানীর প্রধান সড়কগুলোতে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে বিক্ষোভ করেছেন প্যাডেল রিকশাচালকরা।
সোমবার (২৬ আগস্ট) বেলা ১১টার দিকে বিক্ষোভ শুরু হলে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।
বিক্ষোভকারীরা 'আর কোনো অটোরিকশা চলবে না', 'অবৈধ অটোরিকশা সহ্য করা হবে না', 'বাংলাদেশে বৈষম্য মেনে নেব না' ইত্যাদি স্লোগান দেন।
'বৃহত্তর ঢাকা সিটি করপোরেশন রিকশা মালিক ঐক্য জোট'-এর ব্যানারে আয়োজিত এ সমাবেশে রিকশাচালকরা বেশ কিছু দাবি তুলে ধরেন।
তাদের দাবির মধ্যে রয়েছে- ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) থেকে রিকশা মালিকদের জন্য নতুন লাইসেন্স প্রদান ও পুরাতন লাইসেন্স নবায়ন করা। সরকারের রাজস্ব আয় বাড়াতে এবং বৈধ লাইসেন্সপ্রাপ্ত রিকশাচালকদের অধিকার রক্ষায় ডিএনসিসি ও ডিএসসিসির ড্রাইভিং লাইসেন্স দেওয়ার দাবি জানান তারা। এছাড়া অসুস্থ চালকদের বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা এবং উভয় সিটি করপোরেশনে লাইসেন্সপ্রাপ্ত রিকশাচালকদের ব্যবসার ট্রেড লাইসেন্স প্রদানের দাবি জানান আন্দোলনকারীরা।
আরও পড়ুন: সচিবালয় থেকে আটক ৪০ আনসার সদস্যকে পুলিশের কাছে হস্তান্তর
প্যাডেল রিকশাচালকরা ব্যাটারিচালিত রিকশা নিয়ে হতাশা প্রকাশ করে তাদের বিরুদ্ধে ভাড়া কম নেওয়া, ট্রাফিক আইন অমান্য এবং যানজট ও দুর্ঘটনার কারণ বলেও অভিযোগ করেন।
তাদের যুক্তি হলো- প্রধান সড়কে ব্যাটারিচালিত রিকশার আধিপত্য তাদের জীবন-জীবিকাকে হুমকির মুখে ফেলে এবং ট্রাফিক সমস্যাকে আরও বাড়িয়ে তোলে।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম শাহাবুদ্দিন শাহীন বলেন, রিকশা চালকরা তাদের দাবি নিয়ে রাস্তায় জড়ো হয়েছেন।
তিনি আরও বলেন,‘কিছুক্ষণ পর পুলিশ তাদেরকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হওয়ায় পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।’
আরও পড়ুন: ময়মনসিংহে অটোরিকশা চালকের লাশ উদ্ধার
৬৪৭ দিন আগে