বাংলাদেশ
জামায়াত নিষিদ্ধের প্রজ্ঞাপন প্রত্যাহার হচ্ছে মঙ্গলবার
বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবির নিষিদ্ধ করে যে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল তা মঙ্গলবার প্রত্যাহার করা হচ্ছে বলে জানিয়েছেন দলটির আইনজীবী মোহাম্মদ শিশির মনির।
তিনি বলেন, ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলেছি। মন্ত্রণালয় থেকে বলা হয়েছে পুরো প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। সোমবার যেহেতু সরকারি ছুটি, সেজন্য মঙ্গলবার এ নিষিদ্ধের আদেশ প্রত্যাহার হচ্ছে বলে আশা রাখছি।’
আরও পড়ুন: চট্টগ্রামে শিক্ষার্থীসহ জামায়াত-বিএনপির ৭০০ নেতা-কর্মী জামিনে মুক্ত
সোমবার সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
আইনজীবী মনির বলেন, ‘জামায়াতকে নিষিদ্ধ করার কারণ আমরা জানি না। মনে করছি রাজনৈতিক উদ্দেশ্যে দলটিকে নিষিদ্ধ করা হয়েছে। কারণ ফ্যাসিবাদি এই সরকারের বিরুদ্ধে দেশের ছাত্র-জনতা আন্দোলন করেছে। যেখানে জামায়াতে ইসলামীও সহযোগী শক্তি হিসেবে ভূমিকা রেখেছে। ড. ইউনূসের অন্তর্বর্তী সরকার গঠনের ক্ষেত্রে দলটির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।’
জামায়াত নিষিদ্ধের আদেশ প্রত্যাহারের পরই দলটির নিবন্ধন ফিরে পেতে আপিল বিভাগে মামলা পুনরুজ্জীবিত করা হবে বলেও জানান তিনি।
উল্লেখ্য, ২০১৩ সালের ১ আগস্ট জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল ও অবৈধ ঘোষণা করে রায় দেন হাইকোর্ট। এরপর ২০১৮ সালের ৭ ডিসেম্বর বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন (ইসি)। পরবর্তীতে হাইকোর্ট রায়ের বিরুদ্ধে জামায়াতে ইসলামী আপিল করে। গত বছরের ১৯ নভেম্বর সে আপিল খারিজ করে দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। তারপর গত ১ আগস্ট সন্ত্রাসবিরোধী আইনে বাংলাদেশ জামায়াত ইসলামী, ছাত্রশিবির ও সংশ্লিষ্ট সব অঙ্গসংগঠন নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করা হয়।
আরও পড়ুন: ছাত্র আন্দোলনের সুযোগে বিএনপি-জামায়াতের ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা: ধর্মমন্ত্রী
ছাত্র-জনতার বিজয়কে দুষ্কৃতকারীরা যেন নস্যাৎ করতে না পারে: জামায়াতের সেক্রেটারি জেনারেল
৬৪৭ দিন আগে
ডেঙ্গু জ্বর নিয়ে আরও ১০৫ রোগী হাসপাতালে ভর্তি
এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রবিবার (২৫ আগস্ট) সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশে কারো মৃত্যু হয়নি। তবে এই সময়ে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১০৫ জন।
সোমবার (২৬ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ অ্যান্ড ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
আরও পড়ুন: ডেঙ্গু জ্বর নিয়ে আরও ৭৮ রোগী হাসপাতালে ভর্তি
বিজ্ঞপ্তি থেকে পাওয়া তথ্য অনুসারে, নতুন করে আক্রান্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৪ জন, আর ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন আরও ৪১ জন রোগী।
চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৭৮ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে ৪৭ দশমিক ৪ শতাংশ পুরুষ এবং ৫২ দশমিক ৬ শতাংশ নারী।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৬ আগস্ট পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট ১১ হাজার ৩৮৩ জন। এর মধ্যে ৬১ দশমিক ৪ শতাংশ পুরুষ এবং ৩৮ দশমিক ৬ শতাংশ নারী।
আরও পড়ুন: ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, আক্রান্ত ৩১৯
ডেঙ্গু জ্বর নিয়ে আরও ৩০৩ রোগী হাসপাতালে ভর্তি
৬৪৭ দিন আগে
গাজীপুরে শেখ হাসিনাসহ ৮৫ জনের নামে হত্যা মামলা
গাজীপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে রাজমিস্ত্রি মঞ্জু মিয়া (৪৩) নিহতের ঘটনায় শেখ হাসিনাসহ ৮৫ জনের নামে হত্যা মামলা করা হয়েছে।
রবিবার (২৫ আগস্ট) রাতে গাজীপুর বড়বাড়ী এলাকার মো. ইনছার আলী গাছা থানায় মামলাটি করেন।
আরও পড়ুন: বিডিআর বিদ্রোহ: শেখ হাসিনাসহ ১৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা
তিনি রংপুরের পীরগাছা থানার জুয়ান এলাকার স্থাীয় বাসিন্দা।
মামলায় শেখ হাসিনাসহ প্রথম ১৯ জনকে হুকুমের আসামি করা হয়েছে। মামলায় আরও ৫০০ থেকে ৭০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
মামলায় আওয়ামী লীগের কেন্দ্রীয় ও গাজীপুর মহানগর নেতাদের সঙ্গে রংপুরের আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতাদেরও আসামি করা হয়েছে।
মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন- সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক মন্ত্রী মসিউর রহমান রাঙ্গা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সংসদ সদস্য টিপু মুন্সি, মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লা খান, সাবেক প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল, গাজীপুর সিটি করপোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরন, ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি মো. সাদ্দাম ও সাধারণ সম্পাদক ইনান।
গাজীপুর গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জিয়াউল বলেন, ‘মামলাটি গত ২৪ আগস্ট রাতে রুজু করা হয়েছে। মামলায় মারাত্মক অস্ত্রশস্ত্রসহ বেআইনিভাবে জনতাকে মারপিট করে গুরুতর জখম করা, গুলি করে খুন এবং হুকুম দেওয়ার অভিযোগ আনা হয়েছে।’
আরও পড়ুন: যাত্রাবাড়ীতে টিসিবির পণ্যবিক্রেতার মৃত্যু: শেখ হাসিনাসহ ২৮ জনের বিরুদ্ধে হত্যা মামলা
রংপুরে সংঘর্ষের ঘটনায় শেখ হাসিনা ও শেখ রেহানাসহ ৪৫১ জনের নামে মামলা
৬৪৭ দিন আগে
হাসানুল হক ইনু গ্রেপ্তার
সাবেক তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনুকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (২৬ আগস্ট) রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক ডিবির এক কর্মকর্তা জানান, নিউমার্কেট থানায় বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় ইনুকে গ্রেপ্তার করা হয়েছে।
তবে গ্রেপ্তারের বিষয়ে বিস্তারিত কিছু জানাননি ওই কর্মকর্তা।
আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের ২০১২-২০১৯ মেয়াদে তথ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন ইনু।
৬৪৭ দিন আগে
বন্যার্তদের জরুরি অর্থ সহায়তা দিচ্ছে যুক্তরাজ্য
বাংলাদেশে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য জরুরি অর্থ সহায়তা ঘোষণা করেছে যুক্তরাজ্য সরকার।
ফেনী, খাগড়াছড়ি ও নোয়াখালী জেলার বন্যাদুর্গতদের জন্য ৩৩ হাজার পাউন্ড অর্থাৎ প্রায় ৫২ লক্ষ টাকা দিচ্ছে দেশটি।
এই এলাকাগুলোতে বন্যায় ক্ষতিগ্রস্ত ১২ হাজারেরও বেশি মানুষ এই অর্থ সহায়তা পাবে।
এই অর্থ সহায়তা দিয়ে জরুরি উদ্ধার কার্যক্রম, খাদ্য, নগদ অর্থ ও স্বাস্থ্যবিধি সেবা নিশ্চিত করা হবে।
অর্থ সহায়তার ব্যয় ব্যবস্থাপনায় সহায়তা করছে স্টার্ট ফান্ড বাংলাদেশ ও সেইভ দ্য চিলড্রেন ইন্টারন্যাশনাল।
বর্তমানে দেশে বন্যা কবলিত এলাকাগুলোতে ১২ লাখেরও বেশি পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।
৬৪৭ দিন আগে
সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের দক্ষিণাঞ্চলে অবস্থানরত লঘুচাপের কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
এটি এখন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি অঞ্চলে অবস্থান করছে।
এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বুলেটিনে বলা হয়েছে, সমুদ্রবন্দরগুলোসহ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
৬৪৭ দিন আগে
১ সেপ্টেম্বর থেকে হজের নিবন্ধন শুরু, চলবে ৩০ নভেম্বর পর্যন্ত
ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের জারি করা পরিপত্রে জানানো হয়েছে, ২০২৫ সালের হজের প্রাথমিক নিবন্ধন আগামী ১ সেপ্টেম্বর থেকে শুরু হবে। সরকারি-বেসরকারি দুই মাধ্যমেই এই নিবন্ধন কার্যক্রম চলবে। আর এই নিবন্ধন কার্যক্রম চলবে চলতি বছরের ৩০ নভেম্বর পর্যন্ত।
রবিবার (২৫ আগস্ট) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের জারি করা পরিপত্রে এসব তথ্য জানানো হয়েছে।
আরও পড়ুন: হজের সময় সৌদি আরবে গাজা বিষয়ে ‘রাজনৈতিক স্লোগান’ নিষিদ্ধ
এতে আরও বলা হয়েছে, প্রাথমিক নিবন্ধনের উল্লেখিত সময় পরে আর সময় বাড়ানো হবে না। আগের বা নতুন প্রাক-নিবন্ধিত কোনো ব্যক্তি ৩ লাখ টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন করতে পারবেন।
হজ প্যাকেজ মূল্যের অবশিষ্ট টাকা নির্ধারিত সময়ের মধ্যে পরিশোধ করতে হবে। এ বছরের হজ প্যাকেজ মূল্য সৌদি পর্বের ব্যয় ও বিমান ভাড়া নির্ধারণ সাপেক্ষে ঘোষণা করা হবে। তবে ২০২৫ সালের সাধারণ হজ প্যাকেজ মূল্য গত বছরের চেয়ে কমানোর চেষ্টা করা হবে।
সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমের প্রাক-নিবন্ধন ফি ৩০ হাজার টাকা। ২০২৫ সালে বাংলাদেশের জন্য হজযাত্রীর কোটা ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন। কোটা পূর্ণ হলে স্বয়ংক্রিয়ভাবে প্রাথমিক নিবন্ধন কার্যক্রম বন্ধ হয়ে যাবে বলে এতে উল্লেখ করা হয়েছে।
পরিপত্রে আরও বলা হয়েছে, সাধারণ প্যাকেজের বাড়ি বা হোটেলে একরুমে সর্বোচ্চ ৬ সিট থাকবে। তবে প্যাকেজ আপগ্রেডেশন সুবিধা থাকবে। হজ এজেন্সিগুলো বিশেষ প্যাকেজের সুবিধা দিয়ে হজযাত্রী পাঠাতে পারবে।
আরও পড়ুন: হজযাত্রীদের ভিসা প্রক্রিয়ায় সহায়তার প্রতিশ্রুতি সৌদি রাষ্ট্রদূতের
হজ কার্যক্রম পরিচালনায় প্রাথমিকভাবে অনুমোদিত এজেন্সির তালিকা www.hajj.gov.bd এ পাওয়া যাবে। এ ছাড়া ১৬১৩৬ নম্বরে ফোন করে জানা যাবে হজ সংক্রান্ত যে কোনো তথ্য। ই-হজ সিস্টেম (www.hajj.gov.bd), ই-হজ বিডি মোবাইল অ্যাপ থেকেও সরকারি মাধ্যমে হজে গমনেচ্ছুরা সকল ইউনিয়ন ডিজিটাল সেন্টার, ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় ও জেলা কার্যালয়, বায়তুল মোকাররম মসজিদ ও ঢাকার আশকোনার হজ অফিস থেকে প্রাক-নিবন্ধন ও প্রাথমিক নিবন্ধন করতে পারবেন।
এছাড়া বেসরকারি মাধ্যমের হজযাত্রীদের অনুমোদিত এজেন্সির মাধ্যমে প্রাথমিক নিবন্ধন করতে হবে। প্রাথমিক নিবন্ধনের সময় প্রাক-নিবন্ধন সনদ ও পাসপোর্ট প্রয়োজন হবে।
সরকারি মাধ্যমে হজে গমনেচ্ছুদের সোনালী ব্যাংক পিএলসি, স্থানীয় কার্যালয় শাখা, মতিঝিল ঢাকার (সেল প্রসিড অফ হজ ডিপোজিট) ০০০২৬৩৩০০০৯০৮ হিসাব নম্বরের অনুকূলে টাকা জমা দিতে হবে।
এছাড়া সোনালী ব্যাংকের যে কোনো শাখায় ভাউচারের মাধ্যমে প্রাথমিক নিবন্ধনের টাকা জমা দেওয়া যাবে। বেসরকারি মাধ্যমের হজযাত্রীদের এজেন্সির নির্ধারিত ব্যাংক হিসাবে প্রাথমিক নিবন্ধনের টাকা জমা দিতে হবে।
আরও পড়ুন: হজ ফ্লাইট ডাটা যথাসময়ে এন্ট্রির জন্য হজ এজেন্সিগুলোকে নির্দেশ ধর্ম মন্ত্রণালয়ের
ক্যানসার, অ্যাডভান্সড কার্ডিয়াক, লিভার সিরোসিস, কিডনি রোগ, সংক্রামক যক্ষা প্রভৃতি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত এবং গর্ভবতী নারী ও চলাচলে অক্ষম ব্যক্তিদের নিবন্ধন না করতে অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।
৬৪৭ দিন আগে
বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২৩, পানিবন্দি ১২ লাখেরও বেশি পরিবার
বন্যাদুর্গত নোয়াখালী ও খাগড়াছড়ি জেলায় আরও তিনজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। এতে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩ জনে।
নতুন মৃতদের মধ্যে নোয়াখালীর দুইজন ও খাগড়াছড়ির একজন।
এ পর্যন্ত কুমিল্লায় ছয়জন, চট্টগ্রাম ও নোয়াখালীর পাঁচজন করে, কক্সবাজারের তিনজন এবং ফেনী, ব্রাহ্মণবাড়িয়া, খাগড়াছড়ি ও লক্ষ্মীপুরে একজন করে মারা গেছেন।
এছাড়া মৌলভীবাজারে দুইজন নিখোঁজ রয়েছেন।
আরও পড়ুন: বন্যার্তদের সহায়তায় একদিনের বেতন দিচ্ছে ইউএনবির কর্মীরা
বন্যাকবলিত ১১টি জেলার ৭৪ উপজেলায় সোমবার দুপুর পর্যন্ত ১২ লাখের বেশি পরিবার পানিবন্দি হয়ে আছেন।
ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, লক্ষ্মীপুর ও কক্সবাজারে বন্যায় ৫ লাখ ১ হাজার ২০৪ জন ক্ষতিগ্রস্ত হয়েছে।
৫৪৫টি পৌরসভা বা ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের সংখ্যা ১২ লাখ ৩৮ হাজার ৪৮টি।
এরই মধ্যে ৩ হাজার ৮৩৪টি আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন ৪ লাখ ৬৯ হাজার ৫২৩ জন। এছাড়াও ২৮ হাজার ৯০৭টি গৃহপালিত পশু রাখা হয়েছে।
বন্যাকবলিত জেলাগুলোতে ৩ কোটি ৫২ লাখ টাকা বরাদ্দ, ২০ হাজার ৬৫০ টন চাল, ১৫ হাজার শুকনো খাবার বা অন্যান্য খাবারের প্যাকেট এবং শিশু খাদ্য ও পশুর খাদ্যে ৩৫ লাখ টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে।
বন্যাকবলিত এলাকায় মোট ৬৪৫টি মেডিকেল টিম চিকিৎসা সেবা দিচ্ছে।
সবচেয়ে ক্ষতিগ্রস্ত ফেনী জেলায় মোবাইল ও টেলিযোগাযোগ সেবা পুনরায় চালু করা হয়েছে। এছাড়াও ফিল্ড হাসপাতালগুলোকে প্রস্তুত রাখা হয়েছে।
বন্যাকবলিত এলাকাগুলোতে সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারি সংস্থা, ব্যবসা প্রতিষ্ঠান ও সাধারণ মানুষের দেওয়া ত্রাণসামগ্রী বিতরণ চলছে।
জেলা প্রশাসকদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, সেনাবাহিনী, নৌবাহিনী, মেডিকেল টিম ও অন্যান্য স্বেচ্ছাসেবকদের সঙ্গে সমন্বয় করে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে।
আরও পড়ুন: কমছে প্রধান নদ-নদীগুলোর পানি, বন্যা পরিস্থিতির উন্নতি
৬৪৭ দিন আগে
২৪ ঘণ্টায় আরও ১ জনের করোনা শনাক্ত
রবিবার (২৫ আগস্ট) সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। তবে এসময় নতুন করে একজনের শরীরে এই ভাইরাস শনাক্ত হয়েছে।
এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫১ হাজার ৩৮১ জনে। এছাড়া ভাইরাসটিতে আক্রান্ত হয়ে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ২৯ হাজার ৪৯৯ জনের।
সোমবার (২৬ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ২১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এ সময়ে শনাক্তের হার ছিল ৪ দশমিক ৭৬ শতাংশ।
মোট করোনা পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক শূন্য ৫ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুহার ১ দশমিক ৪৪ শতাংশ।
এদিকে, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন একজন। এ নিয়ে করোনা থেকে সেরে ওঠা ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে মোট ২০ লাখ ১৯ হাজার ৬৮ জনে।
৬৪৭ দিন আগে
বন্যার্তদের সহায়তায় একদিনের বেতন দিচ্ছে ইউএনবির কর্মীরা
বাংলাদেশের কয়েকটি জেলায় ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় একদিনের বেতন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ইউনাইটেড নিউজ অফ বাংলাদেশ (ইউএনবি) ও ঢাকা কুরিয়ার ম্যাগাজিনের কর্মীরা।
রবিবার (২৫ আগস্ট) কর্মীদের সঙ্গে এক সভায় এ ঘোষণা দেন ইউএনবির প্রধান সম্পাদক এনায়েতুল্লাহ খান।
বন্যার্তদের সহায়তায় কসমস গ্রুপের মানবকল্যাণমূলক শাখা কসমস ফাউন্ডেশনও অবদান রাখবে।
এছাড়াও কসমস অ্যাটেলিয়ার ৭১-এর শিল্পকর্ম বিক্রির অর্থও বন্যাদুর্গতদের জন্য দেওয়া হবে। দেশের ২০ জন বিশিষ্ট শিল্পী চিত্রাঙ্কনের আয়োজনে অংশ নেবেন।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার দুপুর পর্যন্ত বন্যাকবলিত ১১টি জেলার ৭৪টি উপজেলায় অন্তত ১২ লাখ পরিবার আটকা পড়েছে।
এ পর্যন্ত ২৩ জনের মৃত্যু হয়েছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত ৫৭ লাখ ১ হাজার ২০৪ জন।
জেলাগুলো হলো- ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, লক্ষ্মীপুর ও কক্সবাজার।
৬৪৭ দিন আগে