বাংলাদেশ
কোটা সংস্কার আন্দোলন: রাজধানীজুড়ে সহিংসতায় আহত অর্ধশতাধিক
সরকারি চাকরিতে প্রবেশে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীদের বিক্ষোভ চলাকালে রাজধানীতে সাংবাদিক, পুলিশ, শিক্ষার্থী ও পথচারীসহ অর্ধশত মানুষ আহত হয়েছে।
বুধবার (১৭ জুলাই) দিনভর এসব আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নিতে দেখা গেছে। এদের মধ্যে অন্তত পাঁচজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ভর্তি করা হয়েছে।
এদিন সকাল থেকে রাত ৮টার পর্যন্ত রাজধানীর বিভিন্ন স্থানে হওয়া সংঘর্ষে তারা আহত হন।
শনির আখড়া এলাকায় পুলিশের গুলিতে শিশুসহ ছয়জন আহত হয়েছেন।
আহতরা হলেন- সোহাগ (২৭), ফয়সাল (২৮), মহিম আহমেদ পিয়াস (১৫), মনিরুল (২০), রোহিদ (২) ও বাবলু মিয়া (৪০)।
আরও পড়ুন: কোটা আন্দোলন: বৃহস্পতিবার সারা দেশে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা
বিষয়টি নিশ্চিত করে ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া বলেছেন, তারা বর্তমানে জরুরি ওয়ার্ডে চিকিৎসাধীন।
এদিকে, আজিমপুর এলাকায় রিকশায় করে যাওয়ার সময় ইট-পাটকেলের আঘাতে আহত হন পুলিশের উপ-পরিদর্শক (এএসআই) ইব্রাহিম (৩২)।
অন্যান্য আহতদের মধ্যে রয়েছেন- কাউসার (২০), ওলিউল্লাহ (২৭), নাঈম (২৪), সাইদুল (২৬), ইকবাল (৫০), সোহাগ (২৮), লিমন (১৫), মিজান (২০), ফেরদৌস (৪০), কবিতা (৪৫), নাসরিন (৪৮), রহিমা (৫০), বিজয় (২৪), রিপন (৩৯), দিল আফরোজ (৩০), আব্দুল হাদী (২১), মাসুদ (২১), তানজিল (২৭), জাকির (২২), জহিরুল (২৬), আসাদুজ্জামান (২৩), মেহেদী হাসান (২৫), জাওয়াদ (২০), মাসুদ (২৪), আব্দুল হান্নান (২৪), আফসানা জুঁই (২৩), তানজিলা (২২), শিহাব উদ্দিন (৩০), আসিফ (২২), তাহমিদ (২৫), ভৌমিক (২৯), সাকিব (২০) ও আরিফুল (৪২)।
এছাড়া ঢামেকে ভর্তি হয়েছেন- পথচারী কাউসার (২০), শিক্ষার্থী অলিউল্লাহ (২৭), আশরাফ আলম (৩২), তানজিল (২৭) ও ফয়সাল (২৮)।
আরও পড়ুন: আন্দোলনের মুখে জবির হল বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার
৫৯৭ দিন আগে
আন্দোলনের মুখে জবির হল বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার
শিক্ষার্থীদের আন্দোলনের মুখে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার করে নিয়েছে কর্তৃপক্ষ।
বুধবার (১৭ জুলাই) বিকালে হল প্রোভোস্ট অধ্যাপক ড. দিপীকা রাণী বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রভোস্ট বলেন, ‘যারা হলে থাকতে চায় তারা থাকতে পারবে। আর যারা চায় না তারা চলে যেতে পারবে। এসময় হলের গ্যাস, পানি ও বিদ্যুৎ স্বাভাবিক থাকবে।’
বিষয়টি নিশ্চিত করে একটি নোটিশও দিয়েছে হল প্রশাসন।
আরও পড়ুন: কোটা আন্দোলন: বৃহস্পতিবার সারা দেশে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা
এর আগে, বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভায় শিক্ষার্থীদের হল ছাড়তে ও বিশ্ববিদ্যালয়ের পাঠ কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। হল ছাড়ার এ নির্দেশের প্রতিবাদ করেন শিক্ষার্থীরা। এসময় হল প্রোভোস্টকে তার কক্ষে অবরুদ্ধ করে রাখেন তারা।
শিক্ষার্থীরা ‘প্রশাসনের সিদ্ধান্ত, মানি না, মানব না’, ‘মানি না মানব না, হল কারো বাপের না’, ‘হল আমাদের ঠিকানা, হল আমরা ছাড়ব না’সহ নানা স্লোগান দিতে থাকেন।
বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলেন, ‘আমরা প্রশাসনের এমন সিদ্ধান্ত মানি না। হল ছাড়তে আমাদের একপ্রকার বাধ্য করা হচ্ছে।’
আরও পড়ুন: কোটা আন্দোলনকারীদের পাশে দাাঁড়াতে সরকারের প্রতি জাতিসংঘ মানবাধিকার প্রধানের আহ্বান
৫৯৭ দিন আগে
কোটা আন্দোলন: বৃহস্পতিবার সারা দেশে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা
দেশে চলমান বিক্ষোভের মধ্যে হামলা হত্যাকাণ্ডের বিচার ও নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতের দাবিতে বৃহস্পতিবার (১৮ জুলাই) সারা দেশে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা করেছে কোটা সংস্কার দাবিতে আন্দোলনকারী প্লাটফর্ম ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’।
বুধবার (১৭ জুলাই) রাতে আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ এই ঘোষণা দিয়েছেন।
তিনি বলেছেন, ‘শুধু হাসপাতাল ও জরুরি সেবা ব্যতীত কোনো প্রতিষ্ঠানের দরজা খুলবে না। এছাড়া অ্যাম্বুল্যান্স ব্যতীত সড়কে কোনো গাড়ি চলবে না।’
আরও পড়ুন: কোটা আন্দোলনে সহিংসতা ও হত্যাকাণ্ডের বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
আবদুল্লাহ বলেন, ‘আমরা সারা দেশের সব স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয় ও মাদরাসা শিক্ষার্থীদের এই কর্মসূচি বাস্তবায়নের আহ্বান জানাচ্ছি।’
অভিভাবকদের উদ্দেশে তিনি বলেন, ‘আমরা আপনাদের সন্তান। আমাদের পাশে দাঁড়ান, আমাদের রক্ষা করুন। এই লড়াই শুধু ছাত্রদের নয়, দলমত নির্বিশেষে দেশের সাধারণ মানুষের।’
আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের ওপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হামলার প্রতিবাদে এ কর্মসূচি দিয়েছে সংগঠনটি।
৫৯৭ দিন আগে
জাবিতে পুলিশের হাতে সাংবাদিক ‘লাঞ্ছিত’
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক সাংবাদিককে পুলিশ মারধর করেছে বলে অভিযোগ উঠেছে।
বুধবার (১৭ জুলাই) বিশ্ববিদ্যালয়ের জুবায়ের স্মরণী এলাকায় এ ঘটনা ঘটে।
আহত সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন জাবির সাংবাদিকতা ও মিডিয়া স্টাডিজের চতুর্থ বর্ষের ছাত্র এবং দৈনিক প্রথম আলোর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি।
বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রের কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, মাথায়, ঘাড়ে ও হাতে আঘাত পেয়েছেন তিনি।
আরও পড়ুন: প্রশাসনের নির্দেশ প্রত্যাখ্যান, ঢাবিতে সংঘর্ষ
আহত সংবাদকর্মী মামুন বলেন, ‘কোটা আন্দোলন থেকে পুলিশের গুলিতে আহত শিক্ষার্থীদের নিয়ে একটি অ্যাম্বুলেন্স ক্যাম্পাস থেকে বের হয়। এনাম মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পথে পুলিশ অ্যাম্বুলেন্সটির গতিরোধ করে।
এসময় সংবাদ সংগ্রহ করতে গেলে সাংবাদিক পরিচয় ও পরিচয়পত্র দেখানো সত্ত্বেও পুলিশের একজন উপ-পরিদর্শক (এসআই) তাকে লাঠি দিয়ে আঘাত করেন।
তিনি বলেন, ‘এসময় আমি পালানোর চেষ্টা করলে বিশ্ববিদ্যালয়ের জুবায়ের স্মরণী এলাকা থেকে ওই পুলিশ কর্মকর্তা আমাকে লক্ষ্য করে রাবার বুলেট নিক্ষেপ করেন।’
ঘটনার প্রত্যক্ষদর্শী দৈনিক দেশ রূপান্তরের জাবি প্রতিনিধি আত্তাবুজ্জামান ফরহাদ বলেন, ‘শুধু ওই এসআই নয়, আরও বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তা মারামারিতে যোগ দেন এবং ঘটনাটি কভার করতে যাওয়া অন্যান্য সাংবাদিকদের ধাওয়া করেন।’
তাৎক্ষণিকভাবে এ ঘটনায় অভিযুক্ত পুলিশ কর্মকর্তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
আরও পড়ুন: কোটা আন্দোলন: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষে উত্তাল এক রাত
ঘটনার নিন্দা জানিয়ে জাবি সাংবাদিক সমিতির সভাপতি আরিফুজ্জামান উজ্জল বলেন, ‘আন্দোলনকারীদের লক্ষ্য করে নির্বিচারে গুলি চালানোর সময় পুলিশকে সাংবাদিকদের ওপরও হামলা করতে দেখা গেছে। আমরা এই পুলিশি হামলার বিচার দাবি করছি।’
এ বিষয়ে ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত সুপার (অপরাধ, অপারেশন ও ট্রাফিক) আবদুল্লাহেল কাফি বলেছেন, ‘বিষয়টি সম্পর্কে আমি জানতাম না। তবে বিষয়টি খতিয়ে দেখা হবে।’
৫৯৭ দিন আগে
কোটা আন্দোলনকারীদের পাশে দাঁড়াতে সরকারের প্রতি জাতিসংঘ মানবাধিকার প্রধানের আহ্বান
দেশে চলমান কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীরা যেন আর হতাহত না হন, সে বিষয়ে দৃষ্টি রাখতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান ভলকার তুর্ক।
বুধবার (১৭ জুলাই) এক এক্স পোস্টে তিনি এ আহ্বান জানান।
ওই পোস্টে তুর্ক বলেন, ‘সব ধরনের সহিংসতা ও বল প্রয়োগ, বিশেষ করে প্রাণহানির ঘটনায় অবশ্যই তদন্ত করতে হবে এবং অপরাধীদের জবাবদিহিতার আওতায় আনতে হবে।’
মত প্রকাশের স্বাধীনতা এবং শান্তিপূর্ণ সমাবেশ মৌলিক মানবাধিকার বলে পোস্টে মন্তব্য করেন তিনি।
আরও পড়ুন: কোটা আন্দোলনে সহিংসতা ও হত্যাকাণ্ডের বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
৫৯৭ দিন আগে
কোটা আন্দোলনে সহিংসতা ও হত্যাকাণ্ডের বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
হত্যাকাণ্ডসহ সাম্প্রতিক নানা অনাকাঙ্ক্ষিত ঘটনার সুষ্ঠু ও ন্যায়বিচার নিশ্চিত করতে বিচার বিভাগীয় তদন্তের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার (১৭ জুলাই) সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী একথা ঘোষণা দেন।
প্রধানমন্ত্রী বলেন, আমি দ্ব্যর্থহীনভাবে ঘোষণা করছি, যারা হত্যাকাণ্ড, লুটপাট ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে এরা যেই হোক না কেন, তারা যেন উপযুক্ত শাস্তি পায় সে ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: কোটা আন্দোলন: শিক্ষার্থী নিহতের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত চান জিএম কাদের
তিনি বলেন, ‘কাদের উসকানিতে সংঘর্ষের সূত্রপাত হলো, কারা কোন উদ্দেশ্যে দেশকে একটি অরাজক পরিস্থিতির দিকে ঠেলে দিল, তা তদন্ত করে বের করা হবে।’
বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার, বেসরকারি টিভি চ্যানেল ও রেডিও স্টেশন থেকে প্রধানমন্ত্রীর ভাষণ একযোগে সম্প্রচার করা হয়।
৫৯৭ দিন আগে
দেশে আরও ৮ জনের করোনা শনাক্ত
দেশে বুধবার (১৭ জুলাই) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি।
তবে নতুন করে ৮ জনের শরীরে এই ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫১ হাজার ২৭২ জনে।
এখন পর্যন্ত ভাইরাসটিতে মৃত্যু হয়েছে ২৯ হাজার ৪৯৮ জনের।
স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১৫৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এই সময় শনাক্তের হার ৫ দশমিক ১৯ শতাংশ।
মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক শূন্য ৫ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ।
এদিকে, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১২ জন। এ নিয়ে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ১৮ হাজার ৭৫২ জনে।
আরও পড়ুন:
৫৯৭ দিন আগে
ডেঙ্গুতে আরও ২৫ জন আক্রান্ত
ঢাকা, ১৭ জুলাই (ইউএনবি)-
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে বুধবার (১৬ জুলাই) সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় কারো মৃত্যু হয়নি। তবে এই সময়ের মধ্যে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১১০ জন।
এর মধ্যে ঢাকার হাসপাতালে ভর্তি হয়েছেন ২ জন। আর ঢাকার বাইরের হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন আরও ২৩ জন রোগী।
চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৫০ জনের। এদের মধ্যে পুরুষ ৪৬ শতাংশ ও নারী ৫৪ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সরকারি প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৭ জুলাই পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন মোট ৪ হাজার ৭১৩ জন। এদের মধ্যে পুরুষ ৬০ দশমিক ৮ শতাংশ ও নারী ৩৯ দশমিক ২ শতাংশ।
আরও পড়ুন: শে ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, আক্রান্ত ৭৫
চলতি বছরে ডেতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৫০ জনের। এদের মধ্যে পুরুষ ৪৬ শতাংশ ও নারী ৫৪ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সরকারি প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৭ জুলাই পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন মোট ৪ হাজার ৭১৩ জন। এদের মধ্যে পুরুষ ৬০ দশমিক ৮ শতাংশ ও নারী ৩৯ দশমিক ২ শতাংশ।
আরও পড়ুন: দেশে ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, আক্রান্ত ৭৫
ডেঙ্গুতে আরও ২৫ জন আক্রান্ত
৫৯৭ দিন আগে
প্রশাসনের নির্দেশ প্রত্যাখ্যান, ঢাবিতে সংঘর্ষ
কোটা সংস্কার আন্দোলনের কারণে উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় ‘শিক্ষার্থীদের নিরাপত্তা ও শান্তিপূর্ণ শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে’ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। সেইসঙ্গে বুধবার সন্ধ্যা ৬টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগ করতে বলা হয়েছে।
তবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
মঙ্গলবারের সহিংসতায় নিহত ৬ শিক্ষার্থীর জন্য বুধবার (১৭ জুলাই) বিএনপি আয়োজিত গায়েবানা জানাজায় অংশ নেন আন্দোলনকারীরা। এরপর বিকাল সোয়া চারটার দিকে তারা টিএসসি চত্বর অভিমুখে মিছিল বের করেন। এসময় পুলিশের দুটি ব্যারিকেড ভেঙে এগিয়ে যান শিক্ষার্থীরা।
আরও পড়ুন: ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা, সন্ধ্যা ৬টার মধ্যে হল ছাড়ার নির্দেশ
এরপর তারা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ফটকের কাছে পৌঁছালে পুলিশ সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ শুরু করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়া চলছে।
এর আগে, বুধবার বেলা ১টার দিকে ঢাবির ১৮টি হলের সবগুলো থেকে ছাত্রলীগ নেতাদের বিতাড়িত করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এরপর হলগুলোকে ‘ছাত্ররাজনীতিমুক্ত’ ঘোষণা করেন তারা।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বুধবার সন্ধ্যা ৬টার মধ্যে সব শিক্ষার্থীকে হল ত্যাগের নির্দেশ দিয়ে প্রজ্ঞাপন জারি করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
তবে প্রশাসনের সেই সিদ্ধান্ত বর্জন করে হলগুলোতে অবস্থান নেন শিক্ষার্থীরা। পাশাপাশি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মী ও কর্মকর্তাদের ক্যাম্পাস ত্যাগ করতে পাল্টা নোটিশ দিয়েছেন তারা।
আরও পড়ুন: রাজধানীতে কোটা সংস্কার আন্দোলনে সংঘর্ষ, আহত ১৩
৫৯৭ দিন আগে
রাজধানীতে কোটা সংস্কার আন্দোলনে সংঘর্ষ, আহত ১৩
সরকারি চাকরিতে প্রবেশে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীদের বিক্ষোভ চলাকালে রাজধানীতে শিক্ষার্থী ও পথচারীসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
বুধবার (১৭ জুলাই) সকাল থেকে বিকাল ৩টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ও এর আশপাশে হওয়া সংঘর্ষে তারা আহত হন।
আহতরা হলেন- মো. কাউসার (২০), মো. ওলিউল্লাহ (২৭), মো. নাঈম (২৪), মো. সাইদুল ইসলাম (২৬), মো. ইকবাল হোসেন (৪০), মো. সোহান (২৮), লিমন (১৫), মিজান (২০), ফেরদৌস (৪০), মিরপুরের আওয়ামী মহিলা লীগকর্মী কবিতা (৪৫), নাসরিন (৪৮), রহিমা (৫০) ও কুমিল্লা বঙ্গবন্ধু শেখ মুজিব আইন কলেজের শিক্ষার্থী মো. নাদিম উদ্দিন খোকন (২৭)।
আহতরা সবাই ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলে জানিয়েছেন ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া।
আহতদের মধ্যে মো. কাওছার ও মো. ওলিউল্লাহকে ঢামেকে ভর্তি করা হয়েছে এবং বাকিদের প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
৫৯৭ দিন আগে