বাংলাদেশ
কোটা আন্দোলন: সংঘর্ষের জেরে ৩ বিভাগীয় শহরসহ বগুড়ায় বিজিবি মোতায়েন
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে দেশের কয়েকটি বিভাগীয় শহরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মঙ্গলবার (১৬ জুলাই) বিকালে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও বগুড়ায় বিজিবি মোতায়েন করা হয়।
আরও পড়ুন: কোটা আন্দোলন: চট্টগ্রামে ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষে তিনজন নিহত
আজ বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলামের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ইউএনবির চট্টগ্রাম সংবাদদাতা জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ছাত্রলীগের সদস্যদের সঙ্গে সংঘর্ষে কোটা সংস্কার আন্দোলনের তিনজন নিহত হওয়ায় পর বিকাল থেকে তিন প্লাটুন বিজিবি অবস্থান নিয়েছে।
আরও পড়ুন: কোটা সংস্কারকারীদের পাশে থাকার প্রতিশ্রুতি ছাত্রদলের
৫৯৮ দিন আগে
দেশে আরও ১১ জনের করোনা শনাক্ত
দেশে মঙ্গলবার (১৬ জুলাই) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি।
তবে নতুন করে ১১ জনের শরীরে এই ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫১ হাজার ২৬৪ জনে।
আরও পড়ুন: দেশে আরও ১৪ জনের করোনা শনাক্ত
এখন পর্যন্ত ভাইরাসটিতে মৃত্যু হয়েছে ২৯ হাজার ৪৯৮ জনের।
স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১৯৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এই সময় শনাক্তের হার ৫ দশমিক ৫৩ শতাংশ।
মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক শূন্য ৫ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ।
এদিকে, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১২ জন। এ নিয়ে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ১৮ হাজার ৭৩১ জনে।
আরও পড়ুন: দেশে আরও ২১ জনের করোনা শনাক্ত
দেশে আরও ১১ জনের করোনা শনাক্ত ইউএনবি নিউজ ঢাকা
৫৯৮ দিন আগে
কোটা সংস্কার আন্দোলন: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলে আগুন
কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বঙ্গবন্ধু হলে অগ্নিকাণ্ড ঘটেছে।
মঙ্গলবার (১৬ জুলাই) বিকাল সোয়া ৩টার দিকে এ আগুনের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিক্ষোভকারীরা লাঠিসোঁটা নিয়ে রাবিতে প্রবেশ করে।
এরপর বঙ্গবন্ধু হলের নিচতলায় পার্কিং করে রাখা ১০-১৫টি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। আগুন ছড়িয়ে পড়লে হলের ভেতরে থাকা সাধারণ শিক্ষার্থীরা আটকা পড়েন।
আরও পড়ুন: কোটা সংস্কার: রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে শিক্ষার্থী নিহত
প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, অগ্নিকাণ্ডের পেছনে কারা রয়েছে তা জানা যায়নি।
আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়েছে।
আরও পড়ুন: কোটা সংস্কার আন্দোলন: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষার্থী গুলিবিদ্ধ
৫৯৮ দিন আগে
কোটা সংস্কার আন্দোলন: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষার্থী গুলিবিদ্ধ
কোটা সংস্কারের দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ক্যাম্পাসের সামনে আন্দোলনরত চার শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়েছেন।
মঙ্গলবার (১৬ জুলাই) ওই শিক্ষার্থীদের গুলি করে আহত করা হয়েছে।
বিকাল সাড়ে ৩টার দিকে বিশ্ববিদ্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, তারা যখন রায় সাহেব বাজারের দিকে যাচ্ছিলেন তখন একটি গলি থেকে গুলি ছোড়া হয়, এতে চার শিক্ষার্থী আহত হয়।
এদের মধ্যে ব্যবস্থাপনা বিভাগের ফেরদৌস আহমেদ ও অনিক গুরুতর আহত হয়েছেন।
আরও পড়ুন: সাধারণ শিক্ষার্থী-ছাত্রলীগের ওপর হামলার নিন্দা কাদেরের
আহতদের ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কোতোয়ালি জোনের এএসপি নজরুল বলেন, ‘গুলির খবর শুনেছি। কিন্তু আমরা দেখলাম মাত্র একটি দল মিছিল করছে। আমরা হামলাকারীকে দেখিনি।’
ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডা. আরিফ জানান, গুলিবিদ্ধ চার শিক্ষার্থীসহ আরও একজনক আহতকে হাসপাতালে আনা হয়।
গুলিবিদ্ধ শিক্ষার্থীদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং অন্য আহত শিক্ষার্থীকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আরও পড়ুন: কোটা সংস্কার: রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে শিক্ষার্থী নিহত
৫৯৮ দিন আগে
বিক্ষোভে দুই মৃত্যু নিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ‘ভিত্তিহীন দাবির’ সমালোচনা
চলমান কোটা সংস্কার আন্দোলনে বাংলাদেশের গণমাধ্যম বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বক্তব্যে কোনো হতাহতের খবর না থাকলেও কমপক্ষে দুইজন নিহতের কথা উল্লেখ করেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার। সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজবের শিকার হয়েই তিনি একথা জানিয়েছেন কিনা, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
তথ্য যাচাই না করেই তা প্রকাশ করায় যুক্তরাষ্ট্রের সমালোচনা করেছেন দেশের সাংবাদিক ও অধিকারকর্মীরা।
তাদের দাবি, এ ধরনের কর্মকাণ্ড মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিরপেক্ষতা ও মিথ্যা তথ্যের বিরুদ্ধে তাদের লড়াইয়ের প্রতিশ্রুতিকে ক্ষুণ্ন করে।
তারা বলছেন, দুইজন শিক্ষার্থীর মৃত্যু ধামাচাপা দেওয়ার মতো ঘটনা নয়। এমন কিছু ঘটে থাকলে তাদের বাবা-মা, বন্ধুবান্ধব অথবা শিক্ষকদের দ্বারা তা প্রকাশ হতো।
সোমবার (১৫ জুলাই) মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওই মন্তব্যের কয়েক ঘণ্টা আগে বিএনপি ও জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠনগুলো দুই শিক্ষার্থী নিহতের দাবি করে। আর এ বিষয়টিই তারা পর্যবেক্ষণ করেছে বলে ধারণা সাংবাদিকদের।
আরও পড়ুন: বিক্ষোভে মৃত্যু নিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ‘ভিত্তিহীন দাবিতে' বাংলাদেশের হতাশা প্রকাশ
এ বিষয়ে প্রবীণ সাংবাদিক ও গবেষক অজয় দাসগুপ্ত বলেছেন, ‘মার্কিন পররাষ্ট্র দপ্তর ওই গুজবটির ওপর নির্ভর করেই বিবৃতি দিয়েছে, যা তাদের নিরপেক্ষতার দাবিকে আবারও প্রশ্নবিদ্ধ করেছে। এ থেকেই বোঝা যায় পরোক্ষ তথ্যের ওপর তারা কতটা নির্ভরশীল।’
মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে খবরটি প্রকাশের সঙ্গে সঙ্গে বিএনপি-জামায়াত সমর্থিত বিভিন্ন অ্যাকাউন্ট থেকে সোশ্যাল মিডিয়ায় তা সয়লাব হয়ে যায়। এসব পোস্টে দাবি করা হয়েছে, ছাত্রলীগের হাতে ওই দুজন নিহত হয়েছে।
ফারহান সাদিক নামের এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ফেসবুক লাইভে এসে বলেন, ‘দয়া করে কোনো গুজব ছড়াবেন না। আমি বাসায় আছি এবং নিরাপদে আছি, আলহামদুলিল্লাহ।’
এদিকে, এসব গুজব ছড়ানোর জন্য বিএনপি-জামায়াতকে অভিযুক্ত করে তাদের ফাঁদে পা না দিতে জনগণকে আহ্বান জানিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এসময় সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ‘চট্টগ্রামের এক শিক্ষার্থী নিহত’ ও ‘ঢাবিতে চার শিক্ষার্থী হত্যা’র মতো বিভিন্ন গুজবের স্ক্রিনশট উপস্থাপন করেছে আওয়ামী লীগের ওয়েব টিম।
এ বিষয়ে জ্যেষ্ঠ সাংবাদিক গাজী নাসিরউদ্দিন খোকন বলেন, ‘রাজনৈতিক দলগুলো জনগণকে উস্কে দিতে এবং আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণ করতে গুজবের দিকে ঝুঁকেছে- মার্কিন পররাষ্ট্র দপ্তরের এ ধরনের অসত্য বিবৃতি তাদের নিরপেক্ষতা ও মিথ্যা তথ্যের বিরুদ্ধে লড়াইয়ের প্রতিশ্রুতিকে আরও খাটো করে। শুধু তাই নয়, এতে বাংলাদেশের প্রতি যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গি পক্ষপাতদুষ্ট হিসেবে চিহ্নিত হয়।’
তিনি বলেন, ‘এ ধরনের অসত্য তথ্য স্পষ্টতই তাদের নিরপেক্ষতার দাবির সঙ্গে সাংঘর্ষিক।’
এর আগে, কোটা সংস্কার আন্দোলনে সহিংসতা নিয়ে এক প্রশ্নের জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, ‘আমরা ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের বিক্ষোভ সম্পর্কে সচেতন রয়েছি। বিষয়টি আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করছি, যাতে দুজন নিহত ও শতাধিক শিক্ষার্থী আহত হয়েছে।’
৫৯৮ দিন আগে
কোটা আন্দোলন: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে শিক্ষার্থী নিহত
রংপুরে কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) এক শিক্ষার্থী নিহত হয়েছেন।
নিহত আবু সাঈদ রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী।
আরও পড়ুন: কোটা সংস্কার আন্দোলন: রাজধানীর প্রধান সড়কগুলোতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবরোধ
মঙ্গলবার (১৬ জুলাই) রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাবার বুলেট ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করেছে।
আরও পড়ুন: কোটা সংস্কার আন্দোলন: রাজশাহী-ঢাকা মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের
৫৯৮ দিন আগে
রাতভর সহিংসতায় উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস
ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ড. মুহম্মদ শহীদুল্লাহ হল, অমর একুশে হল ও ফজলুল হক হল নিয়ন্ত্রণ নিয়েছে শিক্ষার্থীরা। চলমান কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গত ১৫ জুলাই বিকাল থেকে এ অসন্তোষ শুরু হয়।
গত ১৫ জুলাই ভোরে কোটা সংস্কার আন্দোলনের সমর্থনে থাকা শিক্ষার্থীদের ওপর রড ও লাঠিসোটা নিয়ে হামলা চালায় ছাত্রলীগের নেতাকর্মীরা। এ নিয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের নেতাকর্মীরা আবারও হামলা চালালে তিনটি হল থেকে শিক্ষার্থীরা পাল্টা হামলা চালালে ছাত্রলীগ নেতাকর্মীদের ধাওয়া করা হয়।
দফায় দফায় বিজ্ঞান অনুষদের হলের শিক্ষার্থীরা ছাত্রলীগ নেতাদের কক্ষ ভাঙচুর করে হল থেকে বের করে দেয়। ছাত্রলীগের নেতাকর্মীরা বারবার বিজ্ঞান অনুষদের হল দখলের চেষ্টা করলে ১৬ জুলাই দিবাগত রাত ২টা পর্যন্ত সংঘর্ষ চলে।
পরিস্থিতি পর্যবেক্ষণ করতে কবি জসীমউদ্দীন হলের দুই আবাসিক শিক্ষার্থী ও ছাত্রলীগ কর্মী মোটরসাইকেলে করে সেখানে পৌঁছালে সংঘর্ষ তীব্র হয়। তাদের মধ্যে গণযোগাযোগ ও সাংবাদিকতার শিক্ষার্থী হেদায়েতুল ইসলাম অমর একুশে হলের শিক্ষার্থীরা তাকে মারধর করে এবং তার মোটরসাইকেল ভাঙচুর করা হয়।
পরে ছাত্রলীগের ২০-৩৫ জনের একটি দল মোটরসাইকেলে কর অমর একুশে হলে আসে। নতুন করে সংঘর্ষে শিক্ষার্থীরা তাদের আটটি মোটরসাইকেল আটক ও ভাঙচুর করে। খবর আসে, কলা, সামাজিক বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা অনুষদের ছাত্রলীগ নেতারা শিক্ষার্থীদের মোবাইল ফোন চেক করছেন, কোটা সংস্কার আন্দোলনের সমর্থকদের টার্গেট করে মারধর করছেন।
আরও পড়ুন: ঢাবি শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে কোটা আন্দোলনকারীরা, দাবি ছাত্রলীগ নেতাদের
আতঙ্কে গণহারে ঢাবি ক্যাম্পাস ত্যাগ
সহিংস সংঘর্ষের ফলে ক্যাম্পাসে ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ফলে অনেক শিক্ষার্থী গভীর রাতে এবং আজ ভোরে তাদের জিনিসপত্র নিয়ে হল থেকে পালিয়ে গেছে। বিজয় একাত্তর হলের এক শিক্ষার্থী নাম প্রকাশ না করার শর্তে তার কারণ জানিয়ে বলেন, 'আমি হলে থাকলে আমাকে ও আমার সহপাঠীদের ওপর হামলাকারীদের সঙ্গে অনুষ্ঠানে যোগ দিতে হবে। গত দুই বছর ধরে ছাত্রলীগের প্রোগ্রামে অংশ নিয়েছি। আমি যদি এখন তাদেরকে সহযোগিতা করি তবে আমি নিজেকে কখনই ক্ষমা করতে পারব না। চলে যাওয়াই ভালো।’
বিশ্ববিদ্যালয় প্রশাসনের নীরবতা
চলমান সহিংসতা সত্ত্বেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও শিক্ষকরা দৃশ্যত নীরব রয়েছেন। শিক্ষার্থীরা জানিয়েছেন যে কোনও প্রশাসনিক কর্মকর্তা আহত শিক্ষার্থীদের দেখতে হাসপাতালে যাননি বা হামলার বিষয়ে কোনও বিবৃতি দেননি। তবে কয়েকজন শিক্ষক সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের উদ্বেগের কথা জানিয়েছেন।
ভিডিও ফুটেজে দেখা গেছে, পুলিশের উপস্থিতিতে ছাত্রলীগের নেতাকর্মীরা বিজ্ঞান অনুষদের হলে পাথর নিক্ষেপ করছে। ১৬ জুলাই দিবাগত রাত ৩টার দিকে ছাত্রলীগ নেতাকর্মীদের রাজু ভাস্কর্যের সামনে রড, লাঠি, স্টিলের পাইপ ও হকিস্টিক নিয়ে ঘোরাঘুরি করতে দেখা যায় এবং স্লোগান দিতে দেখা যায়।
জরুরি সভা ডাকা হয়েছে
এ সংকট মোকাবিলায় উপাচার্য অধ্যাপক এ কে এম মাকসুদ কামালের বাসভবনে জরুরি প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির সভা ডাকা হয়। কমিটির সিদ্ধান্ত হয়, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং অছাত্রদের প্রবেশ ঠেকাতে সব প্রভোস্ট ও হাউজ টিউটররা রাতে হলে অবস্থান করবেন।
আরও পড়ুন: ঢাবি ক্যাম্পাসে নিরাপত্তা জোরদারে হল কর্তৃপক্ষকে নির্দেশ
৫৯৮ দিন আগে
দলমত নির্বিশেষে মুক্তিযোদ্ধাদের অবশ্যই সম্মান জানাতে হবে: প্রধানমন্ত্রী
দলমত নির্বিশেষে বীর মুক্তিযোদ্ধাদের সবসময় সর্বোচ্চ সম্মান দিতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী ফেলোশিপ ২০২৪-২৫ বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী আরও বলেন, তারা বীর মুক্তিযোদ্ধা এটা সব সময় মনে রাখতে হবে।
তিনি বলেন, ‘নিজের জীবনের স্বপ্ন বিসর্জন দিয়ে, পরিবার-পরিজন, বাবা-মাসহ সবকিছু ফেলে রেখে তারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে যার যা কিছু আছে তা নিয়ে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন।’
তাদের আত্মত্যাগের মধ্য দিয়ে দেশের বিজয় অর্জিত হয়েছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, ‘তাদের সব সময় সর্বোচ্চ সম্মান দেওয়া উচিত।’
শেখ হাসিনা বলেন, তিনি জানেন মুক্তিযোদ্ধাদের অনেকের হয়তো তার দলের প্রতি সমর্থন নেই, হয়তো অন্য দলে চলে গেছেন বা অন্য কোনো কারণ।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর সাবেক সহকারী জাহাঙ্গীর আলম ও তার স্ত্রীর অ্যাকাউন্ট জব্দের নির্দেশ
তিনি বলেন, ‘তারা যেখানেই যাক, তাতে আমার কিছু যায় আসে না। এটা আমার কাছে গুরুত্বপূর্ণ যে তারা এই দেশকে মুক্ত ও বিজয়ী করতে তাদের সবকিছু বিসর্জন দিয়েছে, জীবন দিয়েছে, রক্ত দিয়েছে। তাদের অনেকে পঙ্গু হয়েছে।’
মুক্তিযোদ্ধারা শত্রুকে পরাজিত করে বিজয় এনে দিয়েছে বলে উল্লেখ করেন শেখ হাসিনা।
তিনি বলেন, ‘তাই এক্ষেত্রে আমি মনে করি, তাদের সম্মানই হতে হবে সর্বোচ্চ।’
প্রধানমন্ত্রী বলেন, অনেক মুক্তিযোদ্ধা তার মতের সঙ্গে একমত নাও হতে পারেন, তার দলের সঙ্গে একমত নাও হতে পারেন, কিন্তু তারপরও তারা মুক্তিযোদ্ধা।
তিনি আরও বলেন, ‘আমি সবাইকে সম্মান করি। এদেশের মানুষ যুগ যুগ ধরে তাদের এই সম্মান দিয়ে দিক এটাই চাই আমরা।’
একসময় মুক্তিযোদ্ধারা অবহেলিত ছিল বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, 'আমি ক্ষমতায় আসার পর থেকে তাদের সব ধরনের সহযোগিতা করেছি। তারা গর্ব করে বলতে পারে আমি মুক্তিযোদ্ধা।’
শেখ হাসিনা বলেন, জাতির পিতা শোষণমুক্ত সমাজ গড়তে চেয়েছিলেন। তিনি ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত সমাজ গড়তে চেয়েছিলেন।
তিনি আরও বলেন, ‘এটা মাথায় রেখেই আমাদের দেশের সর্বস্তরের মানুষদের কাউকে অবহেলা করা হবে না।’
প্রধানমন্ত্রী বলেন, দেশে সংখ্যালঘু আছে, প্রতিবন্ধী মানুষ আছে, অটিস্টিক আছে। সরকার তাদের সবার প্রতি সহানুভূতিশীল।
তিনি বলেন, 'তারা যেন সমাজের সকল সুযোগ-সুবিধা পায়, তারা যেন পিছিয়ে না পড়ে সেদিকে আমরা বিশেষ নজর রাখছি।’
এসময় প্রধানমন্ত্রী ফেলোশিপের ফেলোদের বিদেশে উচ্চশিক্ষার জন্য যাওয়ার আগে দেশের দায়িত্ব নেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
তিনি বলেন, ‘আপনাদের অনেক কিছু দেওয়ার আছে। ভবিষ্যতে আপনাদেরই দেশকে আরও উন্নত করতে হবে।’
জনগণের টাকায় ফেলোশিপ নিয়ে তারা উচ্চশিক্ষার জন্য বিদেশে যাচ্ছেন এই বিষয়টি তাদের মনে রাখতে বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, ‘মনে রাখবেন, আপনাদের উচ্চশিক্ষায় যে অর্থ ব্যয় হচ্ছে, তা জনগণের টাকা। জনগণের সেবায় আপনাদের বিশেষ নজর দিতে হবে।’
ডিগ্রি শেষ করে দেশে ফেরার পর দেশ ও জনগণের জন্য কাজ করার জন্য তাদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।
এ বছর ১১ জন পিএইচডি এবং ৩৯ জন মাস্টার্স ফেলোশিপ পেয়েছেন।
বিশ্বমানের বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনা করতে এ পর্যন্ত ৩০৮ জন মাস্টার্স ফেলো ও ১১৬ জন পিএইচডি ফেলোকে প্রায় ৩৩৬ কোটি টাকা ব্যয়ে বৃত্তি দেওয়া হয়েছে। এরইমধ্যে ২১৫ জন মাস্টার্স ফেলো এবং ২৬ জন পিএইচডি ফেলো ডিগ্রি সম্পন্ন করেছেন।
তিনটি ক্যাটাগরিতে এই ফেলোশিপ দেওয়া হচ্ছে- সরকারি কর্মকর্তা (বিসিএস), সরকারি কর্মকর্তা (নন-বিসিএস) ও অন্যান্য (বেসরকারি পরীক্ষার্থী)।
সব সেক্টরের সম্পদের সক্ষমতা বাড়াতে ২০১৮ সালে এই ফেলোশিপ চালু করেছিলেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্নেন্স ইনোভেশন ইউনিটকে (জিআইইউ) এটি পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে।
যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও নেদারল্যান্ডসসহ বিভিন্ন দেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার সুযোগ পাচ্ছেন এই ফেলোরা।
ফেলোশিপ বিতরণ অনুষ্ঠানে আরও বক্তৃতা দেন প্রধানমন্ত্রীর শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা কামাল আবদুল নাসের চৌধুরী ও মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়া।
ফেলোশিপ পাওয়ার অনুভূতি ব্যক্ত করে কয়েকজন পিএইচডি ও মাস্টার্স ফেলো তাদের স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। বাংলাদেশ ও এর জনগণের কল্যাণে কাজ করার অঙ্গীকার জানা তারা।
অনুষ্ঠানে ফেলোশিপের ওপর একটি ভিডিও ডকুমেন্টারি দেখানো হয়।
আরও পড়ুন: রোকেয়া হলের শিক্ষার্থীরা কীভাবে নিজেদের রাজাকার বলতে পারে, প্রশ্ন প্রধানমন্ত্রীর
৫৯৮ দিন আগে
কোটা সংস্কার আন্দোলন: রাজশাহী-ঢাকা মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের
কোটা সংস্কারের দাবিতে রাজশাহী-ঢাকা মহাসড়ক অবরোধ করেছে রাজশাহীর বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
ঘটনাস্থল থেকে সংবাদদাতা জানান, মঙ্গলবার (১৬ জুলাই) দুপুর ১২টার দিকে তারা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনের মহাসড়কে অবস্থান নিলে উভয় পাশের যান চলাচল বন্ধ হয়ে যায়।
আরও পড়ুন: কোটা সংস্কার: শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ
এসময় আমচত্বর-বেলপুকুর সড়ক ব্যবহার না করে বিমান চত্বর সড়ক দিয়ে অনেক যানবাহন চলাচল করতে দেখা গেছে।
বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় ও অন্যান্য স্থানে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ ও পুলিশের হামলার শাস্তির দাবিতে কোটাবিরোধী বিভিন্ন স্লোগান দিচ্ছেন।
আরও পড়ুন: কোটা সংস্কার আন্দোলন: রাজধানীর প্রধান সড়কগুলোতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবরোধ
৫৯৮ দিন আগে
কোটা সংস্কার আন্দোলন: রাজধানীর প্রধান সড়কগুলোতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবরোধ
কোটা সংস্কার ও শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে যমুনা ফিউচার পার্কের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটিসহ বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
এর আগে সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর মেরুল বাড্ডায় সড়ক অবরোধ করে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। প্রথমে সড়কের একপাশ অবরুদ্ধ করলেও পরে পুরো মহাসড়কে অবস্থান নেয় তারা।
শিক্ষার্থীদের অবরোধের কারণে রামপুরা ব্রিজ থেকে কুড়িল বিশ্বরোড পর্যন্ত উভয় দিকের রাস্তা বন্ধ রয়েছে বলে জানান নাম প্রকাশে অনিচ্ছুক ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের এক কর্মকর্তা।
তিনি আরও বলেন, অবরোধের কারণে বনশ্রী-বাড্ডা সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। অনেকেই বিকল্প পথ হিসেবে হাতিরঝিল ও বাড্ডা লিংক রোড বেছে নিচ্ছেন।
বেলা ১১টা ৫০ মিনিট থেকে যমুনা ফিউচার পার্কের সামনে এনএসইউ, আইইউবি, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় এবং আরও কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করলে দুই দিকের সড়ক বন্ধ হয়ে যায় বলে জানান তিনি।
এই পুলিশ কর্মকর্তা আরও জানান, শিক্ষার্থীরা নতুন বাজার এলাকায় সড়ক অবরোধ করলেও পরে তারা সরে যায়।
এদিকে দুপুর ১২টার দিকে প্রাইম-এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বনানী রোডে অবস্থান নিলে ওই এলাকায় যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহান হক বলেন, 'বনানীতে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেছে। তাদের সড়ক থেকে সরে যাওয়ার আহ্বান জানানো হচ্ছে।’
এছাড়াও ঢাকার উত্তরায় বানৌজা সেন্টারের সামনের প্রধান সড়ক অবরোধ করে আইইউবিএটি, ওয়ার্ল্ড ইউনিভার্সিটিসহ কয়েকটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
অন্যদিকে সোয়া ১২টা থেকে যাত্রাবাড়ী মোড় অবরোধ করে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা।
যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হোসেন জানান, বেলা ১২টার দিকে যাত্রাবাড়ী মোড়ে আন্দোলনকারীরা অবস্থান নিলে যান চলাচল বন্ধ হয়ে যায়।
এছাড়াও বিকালে মৌচাক মোড় অবরোধ করে বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা। এতে প্রায় এক ঘণ্টার জন্য মালিবাগ, মগবাজার ও শান্তিনগরসহ আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ ছিল।
এদিকে ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে বলে জানা গেছে।
ঢাকা রেলওয়ে থানার ওসি ফেরদৌস বিশ্বাস জানান, দুপুর ২টার দিকে মহাখালী লেভেল ক্রসিংয়ে ব্যারিকেড দেয় বিক্ষোভকারীরা। এরপর থেকে ঢাকার সঙ্গে রেল যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।
৫৯৮ দিন আগে