বাংলাদেশ
প্রধান উপদেষ্টা ইউনূসের প্রেস সচিব হলেন শফিকুল আলম
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন বার্তা সংস্থা এএফপির বাংলাদেশ ব্যুরো প্রধান শফিকুল আলম।
মঙ্গলবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, শফিকুল প্রধান উপদেষ্টার যোগদানের তারিখ থেকে মেয়াদ শেষ হওয়া পর্যন্ত কাজের সন্তুষ্টি সাপেক্ষে স্বীয় পদে বহাল থাকবেন।
তিনি নির্দিষ্ট ৭৮ হাজার টাকা বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।
জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলে নোটিশে উল্লেখ করা হয়।
৬৬০ দিন আগে
জীবন বিপন্ন এমন অনেককেই আশ্রয় দিয়েছে সেনাবাহিনী: জেনারেল ওয়াকার-উজ-জামান
ধর্ম বা জাতি নির্বিশেষে যাদের জীবন বিপন্ন ছিল সেনাবাহিনী তাদের আশ্রয় দিয়েছে বলে মন্তব্য করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
তিনি জোর দিয়ে বলেন, বর্তমান সরকার কিছু সংস্কার বাস্তবায়ন এবং একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের চেষ্টা করছে। তাদের এই লক্ষ্য অর্জন সমর্থন করতে সেনাবাহিনী সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ।
মঙ্গলবার দুপুরে রাজশাহী সেনানিবাসে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
বিমানবন্দর বা সীমান্ত চৌকি থেকে আটক আওয়ামী লীগ নেতাদের আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হবে কি না এমন প্রশ্নের জবাবে সেনাপ্রধান বলেন, যাদের জীবন বিপন্ন হওয়ার হুমকি রয়েছে, তাদের সেনাবাহিনী আশ্রয় দিয়েছে। তবে যাদের বিরুদ্ধে আইনগত অভিযোগ রয়েছে তাদের বিচারের মুখোমুখি হতে হবে।
তিনি জোর দিয়ে বলেন, সেনাবাহিনী এই ব্যক্তিদের বিরুদ্ধে যে কোনো বিচারবহির্ভূত পদক্ষেপ প্রতিরোধ করতে প্রতিশ্রুতিবদ্ধ।
এছাড়াও পুলিশের কাছ থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধারের গুরুত্বও তুলে ধরেন সেনাপ্রধান।
বেশ কিছু অস্ত্র ইতোমধ্যে উদ্ধার হয়েছে জানিয়ে সেনাপ্রধান বলেন, অনুসন্ধান চলছে। অবশিষ্ট অস্ত্রগুলোও শীঘ্রই উদ্ধার করা হবে বলে আশা করছি।
জেনারেল ওয়াকার আশ্বস্ত করে বলেন, পরিস্থিতি স্থিতিশীল হয়েছে এবং এখন নিয়ন্ত্রণে আছে। জড়িত সব পক্ষের সম্মিলিত প্রচেষ্টার জন্য ধন্যবাদ জানান তিনি।
এছাড়াও গণমাধ্যম থেকে পাওয়া সমর্থনের কথা স্বীকার করে তাদের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন সেনাপ্রধান।
তিনি বলেন, পুলিশ বর্তমানে কিছুটা চাপের মধ্যে রয়েছে তবে ধীরে ধীরে কার্যকরভাবে তাদের দায়িত্ব পুনরায় শুরু করছে। সেনাবাহিনী পুলিশকে নিরাপত্তা দিচ্ছে এবং পরিস্থিতি আরও স্বাভাবিক হলে সেনাবাহিনী তার সেনানিবাসে ফিরে যাবে। ততদিন পর্যন্ত সেনাবাহিনী নিয়োজিত থাকবে।
‘অপারেশন ক্লিন হার্ট’ বা ‘ওয়ান-ইলেভেন’-এর মতো রাজনৈতিক হস্তক্ষেপের কোনো সম্ভাবনা আছে কি না এ বিষয়ে তিনি আশ্বাস দিয়ে বলেন, সেনাবাহিনী এ জাতীয় কঠোর পদক্ষেপ গ্রহণ করবে না। বরং সংস্কার বাস্তবায়ন এবং একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে সরকারের প্রচেষ্টায় পূর্ণ সমর্থন দিতে সেনাবাহিনী প্রতিশ্রুতিবদ্ধ।
বিদেশি চাপ নিয়ে প্রশ্নের জবাবে সেনাপ্রধান বলেন, সংখ্যালঘু ইস্যু নিয়ে কিছু আলোচনা হলেও বাইরের কোনো চাপ নেই।
তিনি আরও বলেন, ২০টি জেলায় সংখ্যালঘু সম্পর্কিত অস্থিরতার প্রায় ৩০টি ঘটনা ঘটেছে, কিন্তু রাজশাহী বিভাগের ৮ জেলার একটিতেও ঘটেনি, যা বেশ ইতিবাচক বিষয়। শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং দেশের অগ্রগতির লক্ষ্যে কাজ করে যাওয়াই সেনাবাহিনীর লক্ষ্য।
গোপালগঞ্জে সেনাবাহিনীর গাড়ি পোড়ানোর বিষয়টি নিয়ে সেনাপ্রধান বলেন, এটা ভুল বোঝাবুঝি। পরিস্থিতি এখন স্বাভাবিক এবং স্থানীয় নেতাদের সঙ্গে আলোচনা শুরু হয়েছে।
এ ঘটনার জন্য দায়ীদের তদন্ত করে বিচারের আওতায় আনার আশ্বাস দেন তিনি।
এর আগে পরিস্থিতি নিয়ে রাজশাহী অঞ্চলের প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন সেনাপ্রধান। সভায় ছিলেন- রাজশাহীর বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মোহাম্মদ হুমায়ূন কবীর; রাজশাহী রেঞ্জের ডিআইজি আনিসুর রহমান; মেট্রোপলিটন পুলিশ কমিশনার বিপুল বিজয় তালুকদার এবং রাজশাহীর জেলা প্রশাসক শামীম আহমেদসহ র্যাব-৫ ও বিজিবির কর্মকর্তারা।
৬৬০ দিন আগে
বাতিল হলো ১৫ আগস্টের সরকারি ছুটি
জাতীয় শোক দিবস উপলক্ষে ১৫ আগস্টের সরকারি ছুটি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে গঠিত উপদেষ্টা পরিষদ।
মঙ্গলবার রাতে এক সরকারি বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে জারি করা সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, উপদেষ্টা পরিষদের আজকের সভায় ১৫ আগস্টের ছুটি বাতিলের বিষয়টি অনুমোদন করা হয়েছে।
উপদেষ্টা পরিষদ ও বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে সংলাপের সময় বিস্তৃত ঐকমত্যে পৌঁছানোর পরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে বিজিবি হাসপাতালে আহতদের পরিদর্শনকালে সরকারের অন্তর্বর্তীকালীন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার (অব.) এম সাখাওয়াত হোসেন বিজিবি হাসপাতালে আহতদের সঙ্গে সাক্ষাৎকালে বলেন, ১৫ আগস্টের ছুটির বিষয়ে বিকালে আলোচনা হবে, যে সময় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
৬৬০ দিন আগে
জবিতে সব ধরনের রাজনীতি নিষিদ্ধ, রবিবার থেকে ক্লাস শুরুর আশ্বাস
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ছাত্র, শিক্ষক ও কর্মকর্তাদের সব ধরনের রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে রবিবার (১৮ আগস্ট) থেকে সশরীরে ক্লাস চালুর আশ্বাস দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ।
মঙ্গলবার (১৩ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাকক্ষে বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের চেয়ারম্যান, শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে করা বৈঠকে এ সিদ্ধান্ত জানান বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হুমায়ুন কবির চৌধুরী।
আরও পড়ুন: জবির ছাত্রকল্যাণ-পরিবহন পরিচালকসহ একাধিক দপ্তরপ্রধানের পদত্যাগ
বৈঠকে বিশ্ববিদ্যালয়কে একটি মডেল রূপ দেওয়ার লক্ষ্যে পূর্বঘোষিত ১৩ দফা দাবি তুলে ধরেন শিক্ষার্থীরা। এর মধ্যে পাঁচটি দাবি বুধবার (১৪ আগস্ট) বিকাল ৩টার মধ্যে বাস্তবায়নে আল্টিমেটাম দেন শিক্ষার্থীরা।
এই পাঁচ দাবির মধ্যে ক্যাম্পাসে ছাত্র-শিক্ষক-কর্মকর্তাদের সব ধরনের রাজনীতি বাতিলের ঘোষণা দেন কোষাধ্যক্ষ। এ ঘোষণার সঙ্গে বিভিন্ন অনুষদের ডিন চেয়ারম্যান ও ছাত্রকল্যাণ উপদেষ্টা শিক্ষকরা সম্মতি জানান।
এছাড়াও শিক্ষার্থীদের দেওয়া নিদিষ্ট সময়ের মধ্যে ছাত্রসংসদ নির্বাচন করার ব্যাপারে একটি কমিটি গঠনেরও ঘোষণা দেওয়া হয়েছে। একইসঙ্গে রবিবার থেকে সশরীরে ক্লাস শুরুর নির্দেশ দেওয়া হয়েছে।
কোষাধ্যক্ষের নেওয়া সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বৈঠকে উপস্থিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, উপদেষ্টা ও সাধারণ শিক্ষার্থীরা।
আরও পড়ুন: হল উদ্ধারে মঙ্গলবার আন্দোলনে নামবে জবি শিক্ষার্থীরা, কোষাধ্যক্ষ-শিক্ষকদের পাশে থাকার আহ্বান
আল্টিমেটামের ৪ ঘণ্টার মধ্যেই জবি উপাচার্যের পদত্যাগ
৬৬০ দিন আগে
উপাচার্য ও রেজিস্ট্রার পদত্যাগ না করায় চাঁবিপ্রবির প্রধান ফটকে তালা
উপাচার্য অধ্যাপক ড. মো. নাসিম আখতার ও রেজিস্ট্রার প্রকৌশলী মেজর মো. আবদুল হাইয়ের (অব.) পদত্যাগের দাবিতে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চাঁবিপ্রবি) ক্যাম্পাসের মূল ফটকে তালা ঝুলিয়েছে শিক্ষার্থীরা। এতে ভেতরে আটকা পড়েন শিক্ষক ও কর্মচারীরা।
মঙ্গলবার (১৩ আগস্ট) দুপুরে চাঁদপুর শহরের ওয়াপদা গেইট খলিশাডুলি এলাকার চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের পাশে অবস্থিত অস্থায়ী ক্যাম্পাসে তালা ঝুলিয়ে দেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
আরও পড়ুন: সব বাধা পেরিয়ে শুরু হচ্ছে চাঁবিপ্রবির শিক্ষা কার্যক্রম
এর আগে, সোমবার (১২ আগস্ট) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সংবাদ সম্মেলনের মাধ্যমে উপাচার্য ও রেজিস্ট্রারের পদত্যাগের দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন শিক্ষার্থীরা। তবে এ ব্যাপারে উপাচার্য ও রেজিস্ট্রার সাড়া না দেওয়ায় আজ এ পদক্ষেপ নেন শিক্ষার্থীরা। এরপর ক্যাম্পাসের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীরা ক্রিকেট, দাবা, লুডু ও ফুটবল খেলে অবস্থান কর্মসূচি পালন করেন।
এদিকে, গত ১০ আগস্ট পদত্যাগ করবেন না বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন চাঁবিপ্রবি ভিসি ড. নাছিম আখতার।
বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী তাজনীন তাজ ছোঁয়া, মো. আলআমিন খান, ওমর ফারুক ও পালকন সৌরভসহ বেশ কয়েকজন বিক্ষুব্ধ শিক্ষার্থী বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আমাদের আন্দোলন প্রতিহত করতে ভিসি ছাত্রলীগের ক্যাডারদের এনে শিক্ষার্থীদের ওপর হামলা চালান। এমনকি গোয়েন্দা সংস্থার কাছেও আমাদের তথ্য দেন।
তারা আরও বলেন, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার চার বছর হলেও নূন্যতম সুযোগ-সুবিধা পাইনি আমরা। আমাদের দাবি না মানায় মঙ্গলবার সবাইকে ভেতরে রেখে ফটকের তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। আমরা এই স্বৈরাচারী উপাচার্য ও রেজিস্ট্রার পদত্যাগ না করা পর্যন্ত কোনো অবস্থাতেই তালা খুলব না।
আরও পড়ুন: ২৪ ঘণ্টার মধ্যে চাঁবিপ্রবি উপাচার্যের পদত্যাগ দাবি
চাঁবিপ্রবির উপাচার্যের পদত্যাগ দাবি
৬৬০ দিন আগে
আসাদুজ্জামানের ব্যাংক হিসাবের লেনদেন বন্ধের নির্দেশ বিএফআইইউর
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও তার স্ত্রী-সন্তানদের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (ফিন্যান্সিয়াল)।
একই সঙ্গে তাদের অ্যাকাউন্টে থাকা সব ধরনের লেনদেনের তথ্য চেয়েছে বিএফআইইউ।
মঙ্গলবার (১৩ আগস্ট) বিএফআইইউর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ইউএনবিকে এ তথ্য নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: সালমান এফ রহমান ও আনিসুল হক সদরঘাট থেকে গ্রেপ্তার: ডিএমপি
ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর কাছে পাঠানো বিএফআইইউর চিঠিতে বলা হয়েছে, আসাদুজ্জামান খান, তার স্ত্রী লুৎফুল তাহমিনা খান, ছেলে সাফি মুদ্দাসীর খান ও মেয়ে সাফিয়া তাসনিম খানের নামে থাকা সব ব্যক্তিগত ও ব্যবসায়িক হিসাব বন্ধ রাখতে হবে।
আসাদুজ্জামান খান ও তার পরিবারের সদস্যদের নাম ও জাতীয় পরিচয়পত্র চেয়েছে বিএফআইইউ। মানিলন্ডারিং প্রতিরোধ আইন-২০১২ অনুযায়ী বিএফআইইউ এ আদেশ জারি করে।
প্রাথমিকভাবে পরবর্তী ৩০ দিনের জন্য সংশ্লিষ্টরা কোনো ধরনের লেনদেন করতে পারবেন না। প্রয়োজনে সাময়িক স্থগিতাদেশের মেয়াদ বাড়ানো হবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন: বিএসইসির নতুন চেয়ারম্যান মাসরুর রিয়াজ
৬৬০ দিন আগে
বিএসইসির নতুন চেয়ারম্যান মাসরুর রিয়াজ
ঢাকা, ১৩ আগস্ট (ইউএনবি)- পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন অর্থনীতিবিদ ও জননীতি বিশেষজ্ঞ ড. এম মাসরুর রিয়াজ।
মঙ্গলবার (১৩ আগস্ট) অর্থ মন্ত্রণালয়ের অধীনস্থ আর্থিক প্রতিষ্ঠান বিভাগ (এফআইডি) এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করেছে। তাকে চার বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: লন্ডন স্টক এক্সচেঞ্জে প্রথমবারের মতো তালিকাভুক্ত হচ্ছে বাংলাদেশি বন্ড
যুক্তরাজ্যের ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয় থেকে উন্নয়ন অর্থনীতিতে পিএইচডি করেছেন থিংক ট্যাংক পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রিয়াজ। পরে যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্স বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ করেছেন তিনি।
তিনি বিশ্বব্যাংকের ফাইন্যান্স, কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন (এফসিআই) গ্লোবাল প্র্যাকটিসে সিনিয়র ইকোনমিস্ট হিসেবে কাজ করেছেন। তিনি ২০১০ থেকে ২০২০ সাল পর্যন্ত বিশ্বব্যাংকে দায়িত্ব পালন করেন।
গত ১১ আগস্ট বিএসইসির সাবেক চেয়ারম্যান শিবলী রুবাইয়াত উল ইসলাম পদত্যাগ করেন।
এর আগে চলতি বছরের ২৮ এপ্রিল দ্বিতীয় মেয়াদে চার বছরের জন্য বিএসইসির চেয়ারম্যান হিসেবে পুনঃনিয়োগ পেয়েছিলেন শিবলী।
আরও পড়ুন: আইপিওর যাচাই-বাছাইয়ে স্টক এক্সচেঞ্জের আরও ভূমিকা থাকা উচিত: এটিএম তারিকুজ্জামান
৬৬০ দিন আগে
নোয়াখালীর বেগমগঞ্জে নতুন জায়গায় গ্যাসের সন্ধান
নোয়াখালীর বেগমগঞ্জ গ্যাসক্ষেত্রে নতুন স্থানে কূপ খননের মাধ্যমে গ্যাসের সন্ধান পাওয়া গেছে।
রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স) সূত্রে জানা গেছে, বেগমগঞ্জ-৪ (পশ্চিম) কূপে পরীক্ষার ফলাফলে গ্যাসক্ষেত্রের ভালো সম্ভাবনা দেখা যাচ্ছে।
বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক মো. শোয়েব ইউএনবিকে বলেন, 'আমরা আশা করছি, প্রাথমিকভাবে এটি প্রতিদিন ১০-১৫ মিলিয়ন ঘনফুট (এমএমসিএফডি) গ্যাস উৎপাদন করবে।
আরও পড়ুন: আনোয়ারা-ফৌজদারহাট গ্যাস পাইপলাইন মেরামত সম্পন্ন, বাড়বে গ্যাস সরবরাহ
তিনি জানান, খনন চলাকালে কূপের তিনটি পৃথক স্তরে নতুন স্থানে ৩ হাজার ১১৩ মিটার গভীরে গ্যাসের সন্ধান পাওয়া যায়। নতুন অবস্থানের দূরত্ব বিদ্যমান কূপ থেকে প্রায় আড়াই কিলোমিটার যা ৮ থেকে ১০ মিলিয়ন ঘটফুট (এমএমসিএফডি) গ্যাস উৎপাদন করছে।
তিনি উল্লেখ করেন, ৩ হাজার ৮১ মিটার, ২ হাজার ৫০০ মিটার ও ১ হাজার ৯০০ মিটারে গ্যাসের স্তর চিহ্নিত করা হয়েছে। কিন্তু এখন আমরা ৩ হাজার ৮১ থেকে ৩ হাজার ৫৫ মিটারের লেয়ার থেকে গ্যাস উৎপাদন করছি।
তবে নতুন পাইপলাইন নির্মাণের প্রয়োজন হওয়ায় জাতীয় গ্রিডে গ্যাস নিতে ৩ থেকে ৪ মাস সময় লাগবে বলে জানান তিনি।
নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলার অম্বরনগর ইউনিয়নের ওয়াসেকপুর গ্রামের কাছে কূপ খনন ও গ্যাস উত্তোলনের কাজে নিয়োজিত রয়েছেন রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাপেক্সের দুই শতাধিক প্রকৌশলী, কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিক।
আরও পড়ুন: নগদ অর্থ সংকটের মধ্যেই আদানি পাওয়ারের সঙ্গে চুক্তি পুনর্বিবেচনার আহ্বান
৬৬০ দিন আগে
সালমান এফ রহমান ও আনিসুল হক সদরঘাট থেকে গ্রেপ্তার: ডিএমপি
সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৩ আগস্ট) রাজধানীর সদরঘাট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।
আরও পড়ুন: বিমানবন্দরে আটক সাবেক প্রতিমন্ত্রী পলক
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপকমিশনার (মিডিয়া) ফারুক হোসেন সাঈদী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, পালানোর চেষ্টাকালে ঢাকার নিউমার্কেট থানায় দায়ের করা মামলায় আনিসুল ও সালমানকে গ্রেপ্তার করা হয়েছে।
আরও পড়ুন: শিক্ষার্থী ও সাধারণ মানুষ হত্যায় জড়িতদের গ্রেপ্তারের পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে: অতিরিক্ত ডিআইজি
৬৬০ দিন আগে
ঢাকায় ট্রাফিক নিয়ন্ত্রণে সহায়তাকারী শিক্ষার্থীর সংখ্যা কমেছে
পুলিশ ঢাকার সড়কে ট্রাফিক ব্যবস্থাপনার দায়িত্ব পুরোপুরি নেওয়ায় ট্রাফিক নিয়ন্ত্রণে সহায়তাকারী শিক্ষার্থীর সংখ্যা উল্লেখযোগ্য হারে কমেছে।
মঙ্গলবার (১৩ আগস্ট) রাজধানীর রামপুরা ও মালিবাগের মধ্যবর্তী কয়েকটি মোড়ে শিক্ষার্থীদের দেখা গেলেও ট্রাফিক পুলিশ অধিকাংশ কাজ নিয়ন্ত্রণ করে।
মালিবাগে ট্র্যাফিক পুলিশ সক্রিয়ভাবে একটি চৌরাস্তায় ট্রাফিক পরিচালনার সময় শিক্ষার্থীদের ফুটপাতে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।
আরও পড়ুন: এক সপ্তাহ পর কাজে ফিরেছে ট্রাফিক পুলিশ
রাজধানীর জাহাঙ্গীর গেট, আগারগাঁওসহ শেরেবাংলা থানার কয়েকটি জোনের দায়িত্বে থাকা পুলিশ সার্জন সাফায়েত হোসেন বলেন, ট্রাফিক নিয়ন্ত্রণে শিক্ষার্থীদের অংশগ্রহণ কমবে বলে আশা করা হচ্ছে।
তিনি ইউএনবিকে বলেন, এখন বেশিরভাগ ট্রাফিক পুলিশ কাজে যোগ দেওয়ায় ট্রাফিক ডিউটিতে থাকা শিক্ষার্থীদের সংখ্যা কমে যাওয়া স্বাভাবিক।
শিক্ষার্থীরা পরিবর্তনটি স্বীকার করে উল্লেখ করেছে যে, তারা আগে অসংখ্য স্পটে ট্রাফিক পরিচালনা করলেও এখন যেখানে প্রয়োজন সেখানে পুলিশ কর্মকর্তাদের সহযোগিতা করছে। আগে তারা সব জায়গায় দাঁড়িয়ে থাকতে পারত। এখন কর্মকর্তারা তাদের দায়িত্ব পুনরায় গ্রহণ করেছেন। শিক্ষার্থীরা তাদের সঙ্গে কাজ করছে। এভাবেই বিষয়টি ব্যাখ্যা করেন এক শিক্ষার্থী।
আরও পড়ুন: সড়কে ট্রাফিকের দায়িত্ব পালনকালে চাঁদপুরে গাড়িচাপায় শিক্ষার্থী আহত
৬৬০ দিন আগে