বাংলাদেশ
নতুন প্রধান বিচারপতি হলেন সৈয়দ রেফাত আহমেদ
প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।
শনিবার (১০ আগস্ট) রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন তাকে দেশের ২৫তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেন।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। শপথের তারিখ থেকে তার নিয়োগ কার্যকর হবে।
সুপ্রিম কোর্ট সূত্র জানিয়েছে, রোববার (১১ আগস্ট) দুপুর ১২টায় প্রধান বিচারপতি হিসেবে শপথ নেবেন বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।
এর আগে, শনিবার প্রধান বিচারপতির পদ থেকে পদত্যাগ করেন ওবায়দুল হাসান। তার পদত্যাগের পর সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আরও পাঁচ বিচারপতি পদত্যাগ করেন।
তারা হলেন- বিচারপতি এম ইনায়েতুর রহিম, বিচারপতি আবু জাফর সিদ্দিকী, বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম, বিচারপতি শাহিনুর ইসলাম ও বিচারপতি কাশেফা হোসেন।
আইন মন্ত্রণালয়ের মাধ্যমে তারা রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
আরও পড়ুন: প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের পদত্যাগ
৬৬৩ দিন আগে
ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, আক্রান্ত ২০৪
এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে শুক্রবার (৯ আগস্ট) সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশে ২ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে আরও ২০৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
শনিবার (১০ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ অ্যান্ড ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
আরও পড়ুন: দেশে আরও ১৫৯ জন ডেঙ্গু আক্রান্ত
বিজ্ঞপ্তি থেকে পাওয়া তথ্যানুসারে, নতুন করে আক্রান্তদের মধ্যে ঢাকার হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৬ জন, আর ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন আরও ১৪৮ জন রোগী।
এছাড়া, চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৬৪ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে ৪৮ দশমিক ৪ শতাংশ পুরুষ এবং ৫১ দশমিক ৬ শতাংশ নারী।
বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী, চলতি বছরের ১ আগস্ট থেকে ১০ আগস্ট পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট ৭ হাজার ৭৬৭ জন। এর মধ্যে ৬০ দশমিক ৯ শতাংশ পুরুষ এবং ৩৯ দশমিক ১ শতাংশ নারী।
আরও পড়ুন: দেশে আরও ৩৪ জনের ডেঙ্গু শনাক্ত
ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, আক্রান্ত ১৮১
৬৬৩ দিন আগে
দেশে আরও ১ জনের করোনা শনাক্ত
শুক্রবার (৯ আগস্ট) সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। তবে এসময় নতুন করে ১ জনের শরীরে এই ভাইরাস শনাক্ত হয়েছে।
এ নিয়ে দেশে করোভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫১ হাজার ৩৬২ জনে। এছাড়া ভাইরাসটিতে আক্রান্ত হয়ে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ২৯ হাজার ৪৯৯ জনের।
আরও পড়ুন: দেশে আরও একজনের করোনা শনাক্ত
শনিবার (১০ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ২১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এ সময়ে শনাক্তের হার ছিল ৪ দশমিক ৭৬ শতাংশ। মোট করোনা পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক শূন্য ৫ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুহার ১ দশমিক ৪৪ শতাংশ।
এদিকে, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৬ জন। এ নিয়ে করোনা থেকে সেরে ওঠা ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে মোট ২০ লাখ ১৯ হাজার ১০ জনে।
আরও পড়ুন: দেশে আরও ১ জনের করোনা শনাক্ত
দেশে আরও ২ জনের করোনা শনাক্ত
৬৬৩ দিন আগে
থানার কার্যক্রম ফেরাতে, আইনশৃঙ্খলা রক্ষায় কমিটি গঠন করুন: পুলিশ সদর দপ্তর
থানার কার্যক্রম ফেরাতে এবং আইনশৃঙ্খলা রক্ষায় দেশের প্রতিটি থানায় ‘নাগরিক নিরাপত্তা কমিটি’ গঠনের জন্য সব জেলার পুলিশ সুপার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছে পুলিশ সদর দপ্তর।
আইনশৃঙ্খলা পুনরুদ্ধারে জনগণের অংশগ্রহণ বাড়ানোই হবে এই কমিটির মূল লক্ষ্য। এ লক্ষ্যে কমিটি কর্মপরিকল্পনা প্রণয়ন, পরিবীক্ষণ ও মূল্যায়নের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করবে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর।
কমিটির আওতাধীন এলাকায় আইনশৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও কমিটির সদস্যরা যৌথ টহলের মাধ্যমে সহিংসতা, চুরি ও ডাকাতি প্রতিরোধে ব্যবস্থা গ্রহণ করবেন।
এলাকায় বিদ্যমান সামাজিক সংঘাত যেমন: ভাঙচুর, অগ্নিসংযোগ ইত্যাদি নিরসনে নিবিড় ব্যক্তিগত যোগাযোগ স্থাপনের মাধ্যমে বিরোধ নিষ্পত্তির ব্যবস্থা গ্রহণ করতে হবে বলে জানানো হয়েছে।
আরও পড়ুন: আরও ১৭৭ থানার কার্যক্রম শুরু: পুলিশ সদর দপ্তর
স্থানীয় জনসাধারণের জানমাল, দালানকোঠা, সংখ্যালঘু সম্প্রদায়ের ধর্মীয় উপাসনালয় নিয়মিত মনিটরিং করা হবে এবং দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। এলাকার মাদক, উচ্ছেদ ইত্যাদি সমস্যা সমাধানে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া বিভিন্ন স্থানীয় ধর্মীয় এবং রাজনৈতিক দল ও উপদলের মধ্যে বিদ্যমান উত্তেজনা কমানোর লক্ষ্যে কার্যক্রম পরিচালনা করা হবে।
স্থানীয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারীরা কমিটির আকার নির্ধারণ করবেন বলে পুলিশ সদর দফতর জানিয়েছে।
আইনজীবী বা বিচারক, অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা, সশস্ত্র বাহিনীর কর্মকর্তা, জ্যেষ্ঠ নাগরিক, স্থানীয় রাজনৈতিক নেতা, স্থানীয় জনপ্রতিনিধি সংগঠনের সভাপতি/সচিব, বিভিন্ন স্থানীয় সরকার প্রতিষ্ঠানের প্রতিনিধি, মানবাধিকার কর্মী, নারী অধিকার কর্মী এবং এনজিও প্রতিনিধি এসব কমিটির সদস্য হবেন।
৬৬৩ দিন আগে
শাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগ
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ পদত্যাগ করেছেন।
শনিবার (১০ আগস্ট) বিকালে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন।
আরও পড়ুন: আরও ১৭৭ থানার কার্যক্রম শুরু: পুলিশ সদর দপ্তর
জানা যায়, ব্যক্তিগত কারণে শাবিপ্রবি উপাচার্য পদত্যাগ করেছেন। শনিবার রাষ্ট্রপতির কাছে উপাচার্য তার পদত্যাগপত্র জমা দিয়েছেন।
এদিকে চ্যান্সেলরের সচিব হিসেবে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব (মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ) বরাবর উপাচার্য পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে জানা গেছে।
পদত্যাগপত্রে বলা হয়- ব্যক্তিগত কারণে উপাচার্য পদ থেকে তিনি পদত্যাগ করছেন। তার পদত্যাগ পত্রটি গ্রহণ করার জন্য অনুরোধ জানিয়েছেন।
এর আগে বৃহস্পতিবার (৮ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সব সদস্য, হলের প্রভোস্ট, সহকারী প্রভোস্ট সবাই রেজিস্ট্রার বরাবর পদত্যাগপত্র জমা দেন।
আরও পড়ুন: চাঁবিপ্রবির উপাচার্যের পদত্যাগ দাবি
ঢাবি ভিসির পদত্যাগ
৬৬৩ দিন আগে
চাঁবিপ্রবির উপাচার্যের পদত্যাগ দাবি
চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চাঁবিপ্রবি) উপাচার্য ড. নাসিম আখতারের পদত্যাগ দাবি করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
চাঁদপুরে শহরের চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের পাশেই খলিসাডুলি এলাকায় অস্থায়ী ক্যাম্পাসে দুই বছর ধরে চলছে চাঁবিপ্রবির কার্যক্রম।
আরও পড়ুন: প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের পদত্যাগ
বর্তমানে বিশ্ববিদ্যালয় রক্ষায় দায়িত্ব পালন করছেন শিক্ষকরা। এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর থেকে বিশ্ববিদ্যালয় ছেড়েছেন উপচার্য।
অবশ্য শিক্ষকরা জানান, তিনি নিরাপদ স্থানেই রয়েছেন।
এদিকে দুই দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে উপাচার্যের পদত্যাগ দাবি করা একটি বিবৃতি ভাইরাল হয়েছে।
বিবৃতিতে উল্লেখ করা হয়, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শিক্ষার্থীদের ন্যূনতম সুযোগ-সুবিধা দিতে ব্যর্থ হয়েছেন। এছাড়া শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়ে উদাসীন হওয়ায় আমরা সাধারণ শিক্ষার্থীরা তার পদত্যাগ চাই।
শিক্ষার্থীরা জানান, উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর থেকে বিশ্ববিদ্যালয়ের কোনো দৃশ্যমান উন্নতি হয়নি। শিক্ষার্থীদের বারবার মিথ্যা আশ্বাস দিয়ে বিশ্ববিদ্যালয়ের গঠনমূলক উন্নয়ন কার্যক্রম পিছিয়ে দিয়েছেন।
শিক্ষার্থীরা আরও জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রলীগ নেতাদের সঙ্গে নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কর্মসূচিতে বাধা দিয়েছেন এবং হুমকি-ধমকি প্রদিয়েছেন। শিক্ষার্থীরা এই উপাচার্যের পদত্যাগ চান।
চাঁবিপ্রবির শিক্ষকরা ইউএনবির সঙ্গে আলাপকালে জানান, ছাত্র আন্দোলনের কঠিন পরিস্থিতিতে উপচার্য নাসিম আখতার ছিলেন না। তিনি নিরাপদে অবস্থানে আছেন। তবে তিনি বিশ্ববিদ্যালয়ের সম্পদ রক্ষায় দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন। তারা সেই দায়িত্ব পালন করছেন।
তারা আরও জানান, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেওয়ার পর একাডেমিক কার্যক্রম আবারও শুরু হবে। তবে আমরা বিশ্ববিদ্যালয় থেকে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবিগুলো সরিয়ে রেখেছি।
শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়টি সুন্দর ও মনোরম স্থানে ও এর স্থায়ী ক্যাম্পাস নির্মাণে চাঁদপুরের সচেতন মহলকে এগিয়ে আসার আহ্বান জানান।
আরও পড়ুন: ঢাবি ভিসির পদত্যাগ
সব বাধা পেরিয়ে শুরু হচ্ছে চাঁবিপ্রবির শিক্ষা কার্যক্রম
৬৬৩ দিন আগে
ঢাবি ভিসির পদত্যাগ
শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাত হলের প্রভোস্টসহ উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল পদত্যাগ করেছেন।
শনিবার (৯ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ে তাদের পদত্যাগপত্র জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. সীতেশ বাশার।
যেসব হলের প্রভোস্টরা পদত্যাগ করেছেন, সেই হলগুলো হচ্ছে- রোকেয়া হল, শামসুন নাহার হল, বিজয় একাত্তর হল, বঙ্গবন্ধু হল, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ও সলিমুল্লাহ মুসলিম হল।
আরও পড়ুন: ঢাবিতে 'ছাত্রলীগ নেতাকর্মীদের' হামলায় ২৫০ শিক্ষার্থী আহত
এর আগে, শুক্রবার মাকসুদ কামালসহ ঢাবি উপাচার্য (প্রশাসন ও শিক্ষা), প্রক্টর, সহকারী প্রক্টর, কোষাধ্যক্ষ, সব হলের প্রভোস্ট এবং সিনেট ও সিন্ডিকেট সদস্যের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
২০২৩ সালের ৪ নভেম্বর সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের স্থলাভিষিক্ত হন মাকসুদ কামাল। তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৯তম উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়।
৬৬৩ দিন আগে
আরও ১৭৭ থানার কার্যক্রম শুরু: পুলিশ সদর দপ্তর
শনিবার বিকেল ৩টা পর্যন্ত দেশের আরও ১৭৭টি থানায় কার্যক্রম চালু হয়েছে।
পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, দেশব্যাপী ৬৩৯টি থানার মধ্যে মোট সক্রিয় থানার সংখ্যা দাঁড়িয়েছে ৫৩৮টিতে।
আরও পড়ুন: বিক্ষোভের মুখে সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভা স্থগিত
এর মধ্যে মেট্রোপলিটন থানা ৮৪টি এবং জেলা থানা ৪৫৪টি।
টানা তিন দিন বন্ধ থাকার পর শুক্রবার দেশের ৩৬১টি থানা ফের চালু হয়েছে।
পুলিশ সদর দপ্তর জানায়, ঢাকা মেট্রোপলিটন পুলিশ এলাকার প্রায় সব থানায় হামলা ও অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা।
যেসব স্টেশনে ন্যূনতম ক্ষয়ক্ষতি হয়েছে সেসব স্টেশনে এখন আবার কার্যক্রম শুরু হয়েছে। গুরুতর ক্ষতিগ্রস্তদের জন্য, নাম প্রকাশে অনিচ্ছুক একজন সিনিয়র পুলিশ কর্মকর্তা বলেছেন, বিকল্প ব্যবস্থার মাধ্যমে কয়েক দিনের মধ্যে কার্যক্রম পুনরায় চালু করা হবে।
আরও পড়ুন: হিন্দু সম্প্রদায়ের সুরক্ষার দাবিতে শাহবাগে বিক্ষোভ চলছে
নতুন বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে: প্রধান উপদেষ্টা ড. ইউনূস
৬৬৩ দিন আগে
হিন্দু সম্প্রদায়ের সুরক্ষার দাবিতে শাহবাগে বিক্ষোভ চলছে
বাংলাদেশে হিন্দুদের মন্দির ও বাড়িঘরে হামলা বৃদ্ধির প্রেক্ষাপটে অধিকার ও নিরাপত্তা রক্ষায় অবিলম্বে পদক্ষেপ নেওয়ার দাবিতে বিক্ষোভ করছেন সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যরা।
শনিবার (১০ আগস্ট) রাজধানীর শাহবাগে দ্বিতীয় দিনের মতো এ বিক্ষোভ চলছে।
আরও পড়ুন: হিন্দুদের ওপর হামলার প্রতিবাদে শাহবাগে সমাবেশ
সম্প্রতি হিন্দুদের বাড়িঘর, মন্দিরে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনার নিন্দা জানিয়ে শাহবাগে সড়ক অবরোধ করেন বিক্ষোভকারীরা।
ইউএনবির ফটো সাংবাদিক ঘটনাস্থল থেকে জানান, শত শত মানুষের অংশগ্রহণে এই বিক্ষোভে বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও সংখ্যালঘুদের চিকিৎসা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়।
গতকাল শাহবাগে অনুষ্ঠিত একটি সমাবেশের পরে আজকের বিক্ষোভটি অনুষ্ঠিত হয়। যেখানে হিন্দু সম্প্রদায়ের নেতারা নীতিনির্ধারণী পর্যায়ে প্রতিনিধি বাড়ানো এবং সংখ্যালঘুদের জন্য নিবেদিত একটি মন্ত্রণালয় প্রতিষ্ঠার আহ্বান জানান।
সংখ্যালঘু সুরক্ষা কমিশন গঠন ও সংখ্যালঘুদের প্রতি সহিংসতা রোধে কঠোর আইন প্রণয়নের দাবিও জানান তারা। মূল দাবি ছিল সংসদীয় আসনের ১০ শতাংশ সংখ্যালঘু গোষ্ঠীর মধ্যে বরাদ্দ করা।
আরও পড়ুন: কারফিউ অমান্য করে শাহবাগ অভিমুখে হাজারো মানুষের মিছিল
গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে ৫২টি জেলায় ২০৫টি সহিংস ঘটনার বিবরণ দিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে একটি খোলা চিঠি দিয়েছে সংখ্যালঘুদের অধিকার নিয়ে কাজ করা সংগঠন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ।
৬৬৩ দিন আগে
ভবিষ্যতের বাংলাদেশের নেতৃত্ব দিতে তরুণদের প্রতি আহ্বান, সংখ্যালঘুদের ওপর হামলার নিন্দা প্রধান উপদেষ্টা ইউনূসের
বাংলাদেশের তরুণদের ভবিষ্যতের দায়িত্ব নেওয়ার আহ্বান জানিয়ে তাদের সম্ভাবনাকে কাজে লাগাতে এবং দেশের অগ্রগতি নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
শনিবার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে এক সেশনে এ আহ্বান জানান অধ্যাপক ইউনূস। এ সময় জাতি গঠনে তরুণদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
আরও পড়ুন: ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে স্বাগত জানালেন ব্লিঙ্কেন
শিক্ষার্থীদের নেতৃত্বের গুরুত্বের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ‘এই রংপুর, এই বাংলাদেশ এখন আপনাদের হাতে। আপনি যেখানে নিয়ে যেতে চান, সেখানে নিয়ে যাওয়ার ক্ষমতা রাখেন। এই শক্তি আপনাদের ভেতরে রয়েছে- তা আর গবেষণার বিষয় নয়।’
ইউনূস দেশের জন্য জীবন উৎসর্গকারী আবু সাঈদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তাকে 'মহাকাব্যিক চরিত্র' হিসেবেও বর্ণনা করেন।
তিনি ভবিষ্যদ্বাণী করেন, ভবিষ্যতে, ‘তাকে নিয়ে অনেক কবিতা, সাহিত্য লেখা হবে।’
বাংলাদেশের ছাত্র ও তরুণরা সারা বিশ্বকে অবাক করে দিয়েছে বলে মন্তব্য করেছেন অধ্যাপক ইউনূস। তিনি তাদের সাম্প্রতিক অর্জনকে দেশের 'দ্বিতীয় বিজয়' হিসেবে উল্লেখ করেন। এই বিজয় যাতে হাতছাড়া না হয় তা নিশ্চিত করার আহ্বানও জানান।
তিনি বলেন, ‘একমাত্র আপনারাই এটা করতে পারেন। আমরা প্রবীণ প্রজন্ম এটা পারব না।’
তিনি প্রবীণ প্রজন্মকে সরে এসে যুবকদের জন্য পথ তৈরি করে দেওয়ার আহ্বান জানান।
যেকোনো কাজ সম্পাদনের জন্য দূরদর্শিতার প্রয়োজন বলে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা।
তিনি বলেন, ‘স্বপ্ন না থাকলে বিশৃঙ্খলা হবেই। কিন্তু আপনি যদি স্বপ্ন দেখেন এবং এর পেছনে ছুটেন, তাহলে একসময় যা অসম্ভব বলে মনে হতো তা সম্ভব হয়ে যাবে। অসম্ভবকে সম্ভব করার ক্ষমতা আপনাদের মধ্যেই রয়েছে।’
তরুণদের কখনও পিছপা না হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, জাতিকে যেখানে নিয়ে যাওয়া দরকার সেই পথ দেখাতে প্রবীণ প্রজন্ম ব্যর্থ হয়েছে।
প্রবীণদের ব্যর্থতা স্বীকার করে তিনি বলেন, ‘আমরা ব্যর্থ হয়েছি। যেখানে আপনাদের নিয়ে যাওয়ার কথা, আমরা আপনাদের সেখানে নিয়ে যেতে পারিনি।’
ইউনূস শিক্ষার্থীদের সতর্ক করে দিয়ে বলেন, যারা তাদের অগ্রগতি ব্যাহত করতে চায়, তাদের প্রচেষ্টা যেন সফল হতে না দেন শিক্ষার্থীরা। ‘আপনাদের প্রচেষ্টা ব্যর্থ করার জন্য অনেকে দাঁড়িয়ে আছেন। এবার আর ব্যর্থ হতে দেবেন না।’
জাতীয় সংস্কারের প্রতি দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা। দেশকে দুর্দশা থেকে মুক্ত করার জন্য যা কিছু করা দরকার তা করার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।
প্রধান উপদেষ্টা বলেন, ‘আমরা সব পরিষ্কার করে দেব। সবকিছু পরিষ্কার না করা পর্যন্ত আমাদের কোনো স্বস্তি নেই।’
সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর সাম্প্রতিক হামলার বিষয়ে অধ্যাপক ইউনূস দ্ব্যর্থহীন ভাষায় এসব কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে একে 'জঘন্য' বলে অভিহিত করেন। তরুণদের উদ্দেশে তিনি বলেন, 'তারা কি এ দেশের মানুষ নয়? আপনারা দেশকে বাঁচাতে পেরেছেন; কিছু পরিবারকে বাঁচাতে পারছেন না?’
তিনি হিন্দু, খ্রিস্টান ও বৌদ্ধ পরিবারকে ক্ষতির হাত থেকে রক্ষা করার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে তিনি বলেন, 'আপনাদের বলতে হবে- কেউ তাদের ক্ষতি করতে পারবে না। তারা আমার ভাই; আমরা একসঙ্গে লড়াই করেছি এবং আমরা একসঙ্গেই থাকব।’
অধ্যাপক ইউনূস বাংলাদেশকে একটি সুন্দর পরিবারের সঙ্গে তুলনা করেন। এর চেয়ে সুন্দর পরিবার আর হয় না।
এই ঐক্য রক্ষায় তরুণদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘পৃথিবীতে অনেক দেশ আছে, কিন্তু এত সুন্দর পরিবার আর নেই।’
আরও পড়ুন: নতুন বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে: প্রধান উপদেষ্টা ড. ইউনূস
রংপুরে সাঈদের বাড়িতে গিয়ে সমবেদনা জানালেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস
৬৬৩ দিন আগে