বাংলাদেশ
মঙ্গলবার থেকে খুলবে সব অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠান: আইএসপিআর
আগামীকাল মঙ্গলবার সকাল থেকে বাংলাদেশের সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত, বেসরকারি প্রতিষ্ঠান, কল-কারখানা, স্কুল-কলেজ, মাদরাসা, বিশ্ববিদ্যালয়সহ সকল শিক্ষাপ্রতিষ্ঠান খোলা খাকবে।
সোমবার (৫ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় আইএসপিআর।
এতে বলা হয়, সোমবার দিবাগত রাত ১২টা থেকে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশত্যাগের পর আইএসপিআর এই সিদ্ধান্তের কথা জানায়।
৬৬৮ দিন আগে
ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে শেখ হাসিনার সাক্ষাৎ, যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় চাওয়ার সম্ভাবনা: ভারতীয় গণমাধ্যম
ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার দিল্লি থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে গাজিয়াবাদের হিন্ডন বিমান বাহিনী ঘাঁটিতে বৈঠক করেন তিনি।
বিতর্কিত সরকারি চাকরির কোটা পদ্ধতির বিরুদ্ধে সহিংস বিক্ষোভে প্রায় তিন শতাধিক মানুষ নিহত হওয়ার পর পদত্যাগ করলেন ৭৬ বছর বয়সী শেখ হাসিনা।
শেখ হাসিনা পরে লন্ডন যাবেন এবং সম্ভবত যুক্তরাজ্যে আশ্রয় চাইবেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।
ভারতীয় সংবাদ সংস্থা এএনআইয়ের প্রতিবেদনে আরও জানা যায়, বাংলাদেশ বিমান বাহিনীর সি-১৩০ সামরিক পরিবহন বিমানটি ভারতীয় বিমান বাহিনীর সি-১৭ ও সি-১৩০জে সুপার হারকিউলিস এয়ারক্রাফট হ্যাঙ্গারের কাছে রাখা হবে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতি সম্পর্কে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।
ভারতে অবস্থানকালে শেখ হাসিনার সঙ্গে মোদির কোনো বৈঠক হবে কিনা তা এখনও স্পষ্ট নয়।
৬৬৮ দিন আগে
রাজনীতিতে ফিরবেন না শেখ হাসিনা: ছেলে সজীব ওয়াজেদ
শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছেন, তার মা শেখ হাসিনা কোনো রাজনীতিতে ফিরবেন না, কারণ তিনি খুবই ‘হতাশ’।
সোমবার (৫ আগস্ট) পর্যন্ত প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টার দায়িত্ব পালন করা জয় বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসকে একথা বলেন।
আরও পড়ুন: শেরপুর জেলা কারাগার ভাঙল দুর্বৃত্তরা, ৫০০ বন্দির পলায়ন
জয় বলেন, তার মা রবিবার থেকে পদত্যাগের কথা ভাবছিলেন এবং পরিবারের চাপে তিনি নিজের নিরাপত্তার জন্য দেশ ছেড়েছেন।
ক্ষমতায় থাকাকালে মায়ের সাফল্যের সাফাই গেয়ে তিনি বলেন, 'তিনি বাংলাদেশকে ঘুরিয়ে দাঁড় করিয়েছেন। তিনি যখন ক্ষমতা গ্রহণ করেন তখন এটি একটি ব্যর্থ রাষ্ট্র মনে করা হতো। এটি একটি দরিদ্র দেশ ছিল। আজ পর্যন্ত এটি এশিয়ার অন্যতম উদীয়মান বাঘ হিসেবেেই বিবেচিত হতো। তিনি খুবই হতাশ।’
বিক্ষোভকারীদের মোকাবিলায় সরকারের কঠোর হস্তক্ষেপের অভিযোগ প্রত্যাখ্যান করে জয় বলেন, 'গতকাল ১৩ জন পুলিশকে পিটিয়ে হত্যা করা হয়েছে। তাহলে উন্মত্ত জনতা যখন মানুষকে পিটিয়ে মেরে ফেলছে, তখন পুলিশ কী করবে বলে আপনি আশা করেন?
আরও পড়ুন: হবিগঞ্জে পুলিশ-আন্দোলনকারীদের সংঘর্ষ, নিহত ৬
রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় দেশবাসীর প্রতি আহ্বান সারজিস আলমের
৬৬৮ দিন আগে
রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় দেশবাসীর প্রতি আহ্বান সারজিস আলমের
রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় দেশের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম।
সোমবার (৫ আগস্ট) ফেসবুকে এক স্ট্যাটাসে এ আহ্বান জানান তিনি।
আরও পড়ুন: হবিগঞ্জে পুলিশ-আন্দোলনকারীদের সংঘর্ষ, নিহত ৬
সারজিস বলেন, 'এই স্বাধীনতা বাংলাদেশের জনগণের। এই মুহূর্ত থেকে দেশ ও জনগণের সম্পদ রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। কারণ এগুলো আমাদের।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতনের পর দেশের বিভিন্ন স্থানে ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
আরও পড়ুন: শেরপুর জেলা কারাগার ভাঙল দুর্বৃত্তরা, ৫০০ বন্দির পলায়ন
শিক্ষার্থী-আন্দোলনকারীদের তারেক রহমানের অভিনন্দন
৬৬৮ দিন আগে
রাজপথ থেকেই ঘোষণা করা হবে চূড়ান্ত বিজয়: আসিফ মাহমুদ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ বলেন, রাজপথ থেকে চূড়ান্ত বিজয় ঘোষণা করা হবে।
সোমবার (৫ আগস্ট) সন্ধ্যায় চ্যানেল ২৪ কার্যালয়ে এ কথা বলেন তিনি।
৬৬৮ দিন আগে
দেশে আরও ৩৫ জন ডেঙ্গু আক্রান্ত
এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রবিবার (৪ আগস্ট) সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশে কারো মৃত্যু হয়নি। তবে এই সময়ে ৩৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
সোমবার (৫ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ অ্যান্ড ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
আরও পড়ুন: দেশে আরও ২১১ জন ডেঙ্গু আক্রান্ত
বিজ্ঞপ্তি থেকে পাওয়া তথ্যানুসারে, নতুন করে আক্রান্তদের মধ্যে ঢাকার হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৩ জন, আর ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন আরও ১ জন রোগী।
এছাড়া, চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৫৮ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে ৫১ দশমিক ৭ শতাংশ পুরুষ এবং ৪৮ দশমিক ৩ শতাংশ নারী।
বিজ্ঞপ্তি অনুযায়ী, চলতি বছরের ১ আগস্ট থেকে ৫ আগস্ট পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট ৬ হাজার ৯৯৭ জন। এর মধ্যে ৬১ শতাংশ পুরুষ ও ৩৯ শতাংশ নারী।
আরও পড়ুন: দেশে আরও ৭ জনের করোনা শনাক্ত
দেশে আরও ৭ জনের করোনা শনাক্ত
৬৬৮ দিন আগে
বাকৃবিতে শিক্ষক লাঞ্ছিত, প্রক্টরের পদত্যাগ দাবি সোনালী দলের
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় প্রক্টরের পদত্যাগ দাবি করেছেন বিশ্ববিদ্যালয়ের সোনালী দলের শিক্ষকরা।
সোনালী দলের শিক্ষকদের সঙ্গে রবিবার (৪ আগস্ট) অসৌজন্যমূলক আচরণ করার কারণে জরুরি সভায় এই সিদ্ধান্ত নেন সংগঠনটির সদস্যরা।
আরও পড়ুন: ঢাকায় বঙ্গবন্ধু জাদুঘর-আওয়ামী লীগ কার্যালয়ে হামলা, আগুন
সোনালী দলের শিক্ষকরা জানান, রবিবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমর্থনে মিছিল শেষে উপাচার্যের ভবনের সামনে উপস্থিত হলে বাকৃবি ছাত্রলীগ সভাপতি খন্দকার তায়েফুর রহমান রিয়াদ ও তার অনুসারীরা আন্দোলনে বাঁধা দেয় এবং শিক্ষকদের লাঞ্ছিত করে।
বিষয়টি প্রক্টরকে জানানো হলে তিনিও সোনালী দলের শিক্ষকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন।
এ বিষয়ে অধ্যাপক ড. তাহসিন ফারজানা বলেন, ‘ক্যাম্পাসে সমাবেশ শেষে শিক্ষকদের অনেকেই শহরে চলে যাবে বলে রওনা দিচ্ছিল। এদিকে নারী শিক্ষকরা ক্যাম্পাসে মুক্ত মঞ্চের সামনে ছিল। এমন সময় অডিটোরিয়ামের দিক থেকে ২০ থেকে ২৫ জনের মতো ছাত্র হাতে লাঠি ও রড নিয়ে দৌড়ে আসে। তারপর তারা অকথ্য ভাষায় গালাগালি করে ও আমাদের লাঞ্ছিত করে।’
তবে অভিযুক্ত ছাত্রলীগের সভাপতি খন্দকার তায়েফুর রহমান রিয়াদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলে তার মোবাইল ফোন বন্ধ থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি।
আরও পড়ুন: এটিএন বাংলার কার্যালয়ে তাণ্ডব, এটিএন নিউজের সম্প্রচার বন্ধ
রাজশাহীতে বিক্ষোভকারী-আওয়ামী লীগ কর্মীদের সংঘর্ষে নিহত ১, আহত ৩৫
৬৬৮ দিন আগে
এটিএন বাংলার কার্যালয়ে তাণ্ডব, এটিএন নিউজের সম্প্রচার বন্ধ
ঢাকার কারওয়ান বাজারে এটিএন বাংলার কার্যালয়ে তাণ্ডব চালিয়েছে বিক্ষুব্ধ জনতা। এটিএন নিউজের সম্প্রচার বন্ধ করতে বাধ্য হয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
আরও পড়ুন: ঢাকায় বঙ্গবন্ধু জাদুঘর-আওয়ামী লীগ কার্যালয়ে হামলা, আগুন
এটিএন নিউজের একজন জ্যেষ্ঠ প্রতিবেদক ইউএনবিকে বলেন, ‘আমাদের অফিসে কিছুই অবশিষ্ট নেই। টেবিল ছাড়া সবকিছুই নিয়ে যাওয়া হয়েছে। আমরা নিরাপদে আছি এবং অফিস ছেড়েছি।’
সোমবার (৫ আগস্ট) দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পরপরই এ হামলা চালানো হয়।
আরও পড়ুন: রাজশাহীতে বিক্ষোভকারী-আওয়ামী লীগ কর্মীদের সংঘর্ষে নিহত ১, আহত ৩৫
শিগগিরই ছাত্র-শিক্ষক প্রতিনিধির সঙ্গে আলোচনায় বসবেন সেনাপ্রধান
৬৬৮ দিন আগে
ঢাকায় বঙ্গবন্ধু জাদুঘর-আওয়ামী লীগ কার্যালয়ে হামলা, আগুন
শেখ হাসিনার পদত্যাগের কয়েক ঘণ্টা পর সোমবার বিক্ষুব্ধ স্থানীয়রা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এক সময়ের বাসভবন ধানমন্ডি-৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে আগুন ধরিয়ে দেয়।
এছাড়া ধানমন্ডি-৩ নম্বরে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়েও অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ জনতা।
আরও পড়ুন: শিক্ষার্থী-জনতাকে ধৈর্য ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আহ্বান আসিফ নজরুলের
বিকাল ৪টার দিকে আন্দোলনকারীরা ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আগুন ধরিয়ে দেয়। এর কিছুক্ষণ পর বিকাল ৫টার দিকে ধানমন্ডিতে শেখ হাসিনার প্রয়াত স্বামী ড. ওয়াজেদ মিয়ার বাসভবন সুধাসদনে আগুন ও ভাঙচুর করা হয়।
বিকাল ৪টার কিছু পরে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে অগ্নিসংযোগ করা হয়।
১৯ হেয়ার রোডে প্রধান বিচারপতির বাসভবনেও হামলা চালায় বিক্ষোভকারীরা।
এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ পদত্যাগ করেন এবং হেলিকপ্টারে ভারতের আগরতলার উদ্দেশে দেশ ত্যাগ করেন বলে জানায় ভারতীয় গণমাধ্যম।
আরও পড়ুন: শিগগিরই ছাত্র-শিক্ষক প্রতিনিধির সঙ্গে আলোচনায় বসবেন সেনাপ্রধান
শেখ হাসিনা ভারতে, ভারত-বাংলাদেশ সীমান্তে হাই অ্যালার্ট জারি
৬৬৮ দিন আগে
দেশে আরও ৭ জনের করোনা শনাক্ত
রবিবার (৪ আগস্ট) সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। এসময় নতুন করে ৫ জনের শরীরে এই ভাইরাস শনাক্ত হয়েছে।
এ নিয়ে দেশে করোভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫১ হাজার ৩৫৩ জনে। এছাড়া ভাইরাসটিতে আক্রান্ত হয়ে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ২৯ হাজার ৪৯৯ জনের।
আরও পড়ুন: দেশে আরও ৫ জনের করোনা শনাক্ত
সোমবার (৫ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১০৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এই সময় শনাক্তের হার ৪ দশমিক ৭৬ শতাংশ।
মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক শূন্য ৫ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ।
এদিকে, গত ২৪ ঘণ্টায় করোনা কেউ সুস্থ হয়নি। এ নিয়ে মোট করোনা থেকে সেরে ওঠা ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ১৮ হাজার ৯৮৬ জনে।
আরও পড়ুন: দেশে আরও ৭ জনের করোনা শনাক্ত
দেশে আরও ৫ জনের করোনা শনাক্ত
৬৬৮ দিন আগে