রাজনীতি
এমপির মৃত্যু নিয়ে ফখরুলের বক্তব্য সমর্থনযোগ্য নয়: কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ভারতের কলকাতায় ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিমের হত্যাকাণ্ড নিয়ে এখনো বিভ্রান্তি রয়েছে।
এ অবস্থায় বন্ধুপ্রতিম দেশকে দায়ী করে বিএনপি মহাসচিবের বক্তব্য সমর্থনযোগ্য নয় বলেও মন্তব্য করেন তিনি।
বুধবার বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক সভায় তিনি এসব কথা বলেন।
'সাংস্কৃতিক বৈচিত্র্যে সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশের অগ্রগতি' শীর্ষক এ সভার আয়োজন করে আওয়ামী লীগের সংস্কৃতিবিষয়ক উপকমিটি।
কাদের বলেন, ‘ভারত আমাদের বন্ধু, এটা ঠিক আছে। একজন সংসদ সদস্য চিকিৎসার জন্য যান, তিনি ভারত সরকারকে কিছু জানান না। আর যথাযথ কর্তৃপক্ষকে জানালে তবেই নিরাপত্তার বিষয়টি দেখা হয়।’
আরও পড়ুন: আজিজের বিরুদ্ধে নিষেধাজ্ঞার জন্য দায়ী সরকার, সেনাবাহিনীর সুনাম কলঙ্কিত: ফখরুল
তিনি আরও বলেন, ‘কিন্তু তারা যদি শত্রু রাষ্ট্র হয়, তাহলে আপনার এমপি সালাহউদ্দিন কীভাবে এত দিন নিরাপদ আছেন? কেউ তাকে হত্যা করেনি, কোনো প্রাণহানি ঘটেনি। বন্ধুপ্রতিম দেশকে কেন বদনাম করছেন? এ ধরনের বক্তব্য দেওয়া সমীচীন নয়।’
ওবায়দুল কাদের বলেন, ‘গাজায় যারা ইসরাইলের গণহত্যা অস্বীকারকারীদের আরোপিত নিষেধাজ্ঞা নিয়ে আওয়ামী লীগ সরকার মাথা ঘামায় না। যারা বোমা মেরে ও নির্বিচারে গুলি করে ৩৫ হাজার ৫০০ মানুষকে হত্যা করছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এখন যা করছেন তা হিটলারের চেয়েও খারাপ। শিশুদের টার্গেট করে হত্যা করা কি গণহত্যা নয়? এদিকে মার্কিন প্রেসিডেন্ট বলছেন, ইসরাইল গণহত্যা করেনি।’
তিনি বলেন, 'যারা গণহত্যার কথা অস্বীকার করে এবং আমাদের নিষেধাজ্ঞা বা ভিসা নীতি অরোপ করে, আমরা তাদের পরোয়া করি না। সেনাবাহিনী তার নিয়ম মেনে চলে। অপরাধ যে ই করুক না কেন, কাউকে ছাড় দেওয়ার লোক নন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা।’
সভায় আরও ছিলেন- আওয়ামী লীগের সংস্কৃতিবিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, সংস্কৃতি প্রতিমন্ত্রী নাহিদ ইজহার খান, সাবেক প্রতিমন্ত্রী কে এম খালিদ, চলচ্চিত্র অভিনেতা ফেরদৌসসহ উপকমিটির অন্যান্য সদস্যরা।
আরও পড়ুন: এমপি আনোয়ারুলের হত্যাকারীরা বাংলাদেশি: ডিবি প্রধান
৭৪৩ দিন আগে
আজিজের বিরুদ্ধে নিষেধাজ্ঞার জন্য দায়ী সরকার, সেনাবাহিনীর সুনাম কলঙ্কিত: ফখরুল
সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার জন্য সরকার দায়ী বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।
ফখরুল বলেন, একজন সাবেক সেনাপ্রধানের ওপর নিষেধাজ্ঞা জাতির জন্য অত্যন্ত লজ্জার বিষয়।
তিনি আরও বলেন, ‘নিষেধাজ্ঞার জন্য এই সরকার দায়ী। তারা সেনাবাহিনীকে অন্যায়ভাবে ব্যবহার করার চেষ্টা করায় এ ঘটনা ঘটেছে। তারা সেনাবাহিনীকে বিভিন্ন কাজে ব্যবহার করত।’
জনগণের সরকার প্রতিষ্ঠা করতে বর্তমান সরকারকে ক্ষমতা থেকে সরানোর কোনো বিকল্প নেই বলে মনে করেন বিএনপি মহাসচিব।
'উল্লেখযোগ্য দুর্নীতিতে' জড়িত থাকার অভিযোগে সোমবার সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ ও তার পরিবারের সদস্যদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।
ফখরুল বলেন, ‘বিভিন্ন গণমাধ্যম বিশেষ করে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জেনারেল আজিজের অনিয়ম নিয়ে প্রতিবেদন পরিবেশন করেছে। কিন্তু সরকার কোনো ব্যবস্থা নেয়নি। জাতির বদনাম করার, তার মর্যাদা ও সম্মান হ্রাস করার অধিকার কারও নেই।’
আরও পড়ুন: জেনারেল আজিজের ওপর মার্কিন নিষেধাজ্ঞার বিষয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
সেনাবাহিনীকে জাতির সবচেয়ে বিশ্বস্ত প্রতিষ্ঠান হিসেবে উল্লেখ করে তিনি বলেন, শুধু সরকারের কারণে সেনাবাহিনীর সুনাম ক্ষুণ্ন হয়েছে, এটা দেশের জনগণ মেনে নিতে পারে না।
র্যাবের কর্মকর্তাদের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কথা উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, ‘সরকার এ থেকে কোনো শিক্ষা নেয়নি। বরং তাদের কয়েকজনকে আইজিপি পদে পদোন্নতি দেওয়া হয়েছে। আমি জানি না এটা (নিষেধাজ্ঞা) কতটা প্রভাব ফেলবে।’
সরকার ক্ষমতায় টিকে থাকতে দেশের অন্য শক্তিগুলো ব্যবহারের মাধ্যমে বলপ্রয়োগ করছে অভিযোগ করে তিনি বলেন, ‘এটা শুধু বাংলাদেশের জন্যই দুর্ভাগ্যজনক নয়, লজ্জা ও অস্বস্তিরও বটে।’
সরকার পরিকল্পিতভাবে গণতন্ত্রকে ধ্বংস করে ও দুর্নীতির আশ্রয় নিয়ে বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন ফখরুল।
উপজেলা নির্বাচন নিয়ে এক প্রশ্নের জবাবে বিএনপির এই নেতা বলেন, ‘ভোট নিয়ে জনগণের আগ্রহ না থাকায় নির্বাচন নিয়ে তাদের মধ্যে কোনো উৎসাহ দেখছি না। নির্বাচনি ব্যবস্থার ওপর জনগণ আস্থা হারিয়ে ফেলায় কোথাও নির্বাচন নিয়ে জনগণের মধ্যে কোনো আলোচনা হচ্ছে না।’
আরও পড়ুন: উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় আরও ১৩ নেতাকে বহিষ্কার করল বিএনপি
সরকার বাংলাদেশকে পরনির্ভরশীল ও পরাধীন দেশে পরিণত করে জাতির আত্মাকে ধ্বংস করছে বলেও অভিযোগ করেন ফখরুল।
তিনি বলেন, ‘তথাকথিত উন্নয়নের নামে ঋণের বোঝা ভারী হচ্ছে। সরকারের ব্যর্থতায় নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দামও বাড়ছে। এমন পরিস্থিতিতে মানুষ কোথায় যাবে?'
সরকারদলীয় সংসদ সদস্য আনোয়ারুল আজিমের মরদেহ উদ্ধারের বিষয়ে মির্জা ফখরুল বলেন, ‘একজন সংসদ সদস্য যখন ভারতে গিয়ে নিখোঁজ হন, তখন বাংলাদেশ সরকার বা বন্ধুপ্রতিম দেশ ভারত এ বিষয়ে কোনো তথ্য দিতে পারেনি। তাহলে আমরা কী বিশ্বাস করব?’
ভারতে এমপির মৃত্যুর পেছনে কোনো ষড়যন্ত্র আছে কি না সে বিষয়েও তাদের দল নিশ্চিত নয় বলে জানান বিএনপি মহাসচিব।
আরও পড়ুন: এমপি আনোয়ারুলের হত্যাকারীরা বাংলাদেশি: ডিবি প্রধান
৭৪৩ দিন আগে
উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় আরও ১৩ নেতাকে বহিষ্কার করল বিএনপি
দলীয় সিদ্ধান্ত অমান্য করে আসন্ন উপজেলা নির্বাচনের চতুর্থ ধাপে অংশ নেওয়ায় তৃণমূলের আরও ১৩ নেতাকে বহিষ্কার করেছে বিএনপি।
নির্দেশনা উপেক্ষা করে উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করায় এ পর্যন্ত ২১৬ জন নেতাকে বহিষ্কার করেছে দলটি।
বুধবার(২২ মে) বিএনপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলের গঠনতন্ত্র অনুযায়ী এসব শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চতুর্থ ধাপের উপজেলা নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করা বিএনপি ও সহযোগী সংগঠনের ১৩ নেতাকে দলীয় প্রাথমিক সদস্যপদসহ দলের সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
আরও পড়ুন: ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীর মৃত্যুতে বিএনপির শোক
বহিষ্কৃত নেতাদের মধ্যে উপজেলা চেয়ারম্যান পদে ৬ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এর আগে গত ৮ মে অনুষ্ঠিত উপজেলা নির্বাচনের প্রথম ধাপে অংশ নেওয়ায় ৭৯ জন তৃণমূল নেতাকে বহিষ্কার করে দলটি। গত ২১ মে অনুষ্ঠিত দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় ৬৯ জন নেতাকে বহিষ্কার করা হয়।
আগামী ২৯ মে অনুষ্ঠেয় তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় ৫৫ নেতাকে বহিষ্কার করেছে বিএনপি।
চার ধাপে ৪৯২টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে, ৫ জুন চতুর্থ ধাপে ভোট হবে।
আওয়ামী লীগ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে উপজেলা নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্তে অটল রয়েছে বিএনপি।
আরও পড়ুন: আজিজের ওপর মার্কিন নিষেধাজ্ঞায় খুশি হওয়ার কিছু নেই: দলীয় সহকর্মীদের উদ্দেশে ফখরুল
৭৪৩ দিন আগে
আজিজের ওপর মার্কিন নিষেধাজ্ঞায় খুশি হওয়ার কিছু নেই: দলীয় সহকর্মীদের উদ্দেশে ফখরুল
সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের ওপর মার্কিন নিষেধাজ্ঞার খবরে খুশি না হতে দলীয় সহকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (২১ মে) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক আলোচনা সভায় এ আহ্বান জানান তিনি।
জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) প্রতিষ্ঠাতা শফিউল আলম প্রধানের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) একাংশ।
ফখরুল বলেন, অন্যের ওপর নির্ভর না করে নিজের শক্তি দিয়েই বর্তমান সরকারকে পরাজিত করতে হবে।
আরও পড়ুন: সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত ভিসা নীতির আওতায় নয়: পররাষ্ট্রমন্ত্রী
তিনি আরও বলেন, ‘আমি যদি নিজের ঘর নিজে সামলাতে না পারি তবে অন্য কেউ আমার জন্য এটা করে দিবে না। আজিজের ওপর নিষেধাজ্ঞায় অনেকেই খুশি হতে পারেন। আমি মনে করি এটি বিভ্রান্তিকর এবং আমরা সবসময় বিভ্রান্ত হচ্ছি।’
আলোচনা সভায় বিএনপির এই নেতা আরও বলেন, আমেরিকা এর আগেও র্যাব, এলিট ফোর্স ও পুলিশ কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল কিন্তু বর্তমান সরকারের ভয়াবহ যাত্রা থামাতে পারেনি।
ফখরুল আরও বলেন, ‘আমাদের নিজের পায়ে দাঁড়াতে হবে, নিজের শক্তি দিয়ে দাঁড়াতে হবে এবং নিজেদের শক্তি দিয়ে তাদের পরাজিত করতে হবে।’
উল্লেখ্য, 'উল্লেখযোগ্য দুর্নীতিতে' জড়িত থাকার অভিযোগে সোমবার সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদ ও তার পরিবারের সদস্যদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।
আরও পড়ুন: সাবেক সেনাপ্রধান আজিজ ও তার পরিবারের সদস্যরা যুক্তরাষ্ট্রে প্রবেশে অযোগ্য
৭৪৪ দিন আগে
উপজেলা নির্বাচন: দ্বিতীয় ধাপে কয়েকটি জেলায় ভোট গ্রহণ চলছে
উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে কয়েকটি জেলায় ভোট গ্রহণ আজ সকাল ৮টা থেকে শুরু হয়ে চলবে বিকাল ৪টা পর্যন্ত।
খুলনার ৩টি উপজেলা- তেরখাদা, দিঘলিয়া ও ফুলতলা উপজেলায় ভোট গ্রহণ শুরু হয়েছে।
এবারের নির্বাচনে ১৩৮টি ভোটকেন্দ্রের মধ্যে ৯৫টিকে ঝুঁকিপূর্ণ ও ৪৩টিকে সাধারণ হিসেবে চিহ্নিত করেছে পুলিশ। সাধারণ কেন্দ্রের তুলনায় ঝুঁকিপূর্ণ কেন্দ্রে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রিটার্নিং কর্মকর্তা এ টি এম শামীম মাহমুদ বলেন, তেরখাদা উপজেলায় চেয়ারম্যান প্রার্থী ২ জন, ভাইস চেয়ারম্যান প্রার্থী ৪ জন, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ৪ জন।
তিনি আরও বলেন, দিঘলিয়া উপজেলায় চেয়ারম্যান প্রার্থী ৪ জন, ভাইস চেয়ারম্যান প্রার্থী ৭ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ৩ জন। ফুলতলা উপজেলায় চেয়ারম্যান প্রার্থী ৪ জন, ভাইস চেয়ারম্যান প্রার্থী ৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ২ জন।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানা গেছে, মোট ১৩৮টি ভোটকেন্দ্রের মধ্যে তেরখাদা উপজেলায় রয়েছে ৪৩টি, দিঘলিয়ায় ৫২টি ও ফুলতলায় ৪৩টি।
জেলা পুলিশ সূত্র বলছে, ৩ উপজেলায় তাদের আওতাধীন এলাকায় ভোটকেন্দ্র রয়েছে ১১২টি। এর মধ্যে ৬৯টিকে ঝুঁকিপূর্ণ চিহ্নিত করা হয়েছে।
আরও পড়ুন: উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপে ৪৫৭ প্লাটুন বিজিবি মোতায়েন
খুলনা মহানগর পুলিশ জানিয়েছে, ৩ উপজেলার মধ্যে দিঘলিয়া ও ফুলতলার ২৬টি কেন্দ্র তাদের আওতাধীন। তারা সবগুলো কেন্দ্রকেই ঝুঁকিপূর্ণ চিহ্নিত করেছে। বেশ কয়েকটি বিষয় বিবেচনা করে এই তালিকা করা হয়েছে। এর মধ্যে রয়েছে কেন্দ্রে ভোটার সংখ্যা, কোনো প্রার্থীর বাড়ির কাছে কেন্দ্র কি না, প্রভাব বিস্তারের আশঙ্কা এবং যাতায়াত ব্যবস্থা প্রভৃতি নেওয়া হয়েছে বিবেচনায়।
পুলিশ জানায়, প্রতিটি সাধারণ ভোটকেন্দ্রে ৩ জন পুলিশ ও ১৭ জন আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। ঝুঁকিপূর্ণ প্রতিটি কেন্দ্রে থাকবেন ৪ জন পুলিশ ও ১৭ জন করে আনসার সদস্য। এ ছাড়া পুলিশ ও র্যাবের টহল টিম দায়িত্ব পালন করবে।
খুলনার পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান বলেন, সাধারণের তুলনায় ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বাড়তি নিরাপত্তা ও নজরদারি থাকবে। তবে সাধারণ কেন্দ্রেও নিরাপত্তার কোনো ঘাটতি থাকবে না।
এদিকে, বরিশালের হিজলা ও মুলাদী উপজেলায় চলছে ভোট। ২ উপজেলার ১৩ টি ইউনিয়নের ১২১ টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়।
২ উপজেলার ১২১টি কেন্দ্রের মধ্যে ৭৩ কেন্দ্রকে অতি গুরুত্বপূর্ণ (ঝুঁকিপূর্ণ) চিহ্নিত করে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।
আরও পড়ুন: উপজেলা নির্বাচন: চেয়ারম্যান প্রার্থীর প্রার্থিতা বাতিল করল ইসি
বরিশাল জেলা পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম বলেন, ২ উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে নিচ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সেখানে ১ হাজার ৪০০ পুলিশ সুষ্ঠু ভোটের লক্ষ্যে কাজ করছে। এছাড়া র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব), নৌ পুলিশ, আনসার, কোস্ট গার্ডের পাশাপাশি অন্তত ৪০টি মোবাইল টিম রয়েছে।
তিনি আরও বলেন, এখানে কোনো অনিয়ম দেখলেই কঠোর হাতে দমন করা হবে। অপরদিকে, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার লক্ষ্যে হিজলা ও মুলাদী উপজেলায় ৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
রবিবার থেকে তারা দায়িত্ব পালন শুরু করেছে বলে জানিয়েছেন এই দুটি উপজেলার রিটার্নিং অফিসারের দায়িত্বে থাকা বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনদীপ ঘড়াই।
তিনি বলেন, হিজলা ও মুলাদী উপজেলায় ২ প্লাটুন করে মোট ৪ প্লাটুন বিজিবি ২৩ মে পর্যন্ত নির্বাচনী এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে।
আরও পড়ুন: উপজেলা নির্বাচন: তৃতীয় ধাপে ১৩০ জনের প্রার্থিতা প্রত্যাহার
৭৪৫ দিন আগে
ভোটার উপস্থিতির যে কোনো সংখ্যাই গ্রহণযোগ্য: নির্বাচন কমিশনার আলমগীর
নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেছেন, জাতীয় বা স্থানীয় সরকার নির্বাচন ভোট গ্রহণযোগ্য হওয়ার জন্য কত শতাংশ ভোট লাগবে সে বিষয়ে কোনো বিধিনিষেধ, প্রবিধান বা বাধ্যবাধকতা নেই।
তিনি বলেন, ‘নির্বাচন কমিশন এটা নিয়ে মাথা ঘামায় না। ইসি যে কোনো শতাংশ ভোটে সন্তুষ্ট হবে।’
সোমবার(২০ মে) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ভোটার উপস্থিতি কম হওয়ার উদ্বেগের কথা উল্লেখ করে নির্বাচন কমিশনার আলমগীর ফসল কাটা, দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং প্রধান বিরোধী রাজনৈতিক দলগুলোর অনুপস্থিতির কারণকে অপ্রত্যাশিত ভোটার উপস্থিতির কারণ হিসেবে উল্লেখ করেন।
আরও পড়ুন: উপজেলা পরিষদ নির্বাচন: পাবনায় চেয়ারম্যান প্রার্থী সমর্থকদের ওপর হামলা, আহত ১০
তিনি আরও বলেন, ‘এটা নির্বাচন কমিশনের প্রতি আস্থা বা অনাস্থার বিষয় নয়। পছন্দের প্রার্থী না পাওয়া এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে ভোটার উপস্থিতি কমে গেছে। তবে কত শতাংশ ভোটার উপস্থিতি সন্তোষজনক হবে, সে বিষয়ে ইসির কোনো বাধ্যবাধকতা নেই।’
তিনি উল্লেখ করেন, দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও সহিংসতামুক্ত করতে নির্বাচন কমিশন সব ধরনের প্রস্তুতি নিয়েছে। আইনশৃঙ্খলা রক্ষা ও শান্তিপূর্ণ নির্বাচনি পরিবেশ নিশ্চিত করতে উল্লেখযোগ্য সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।
তিনি বলেন, ‘সুষ্ঠু নির্বাচন করতে নির্বাচন কমিশন বদ্ধপরিকর। বিশ্বব্যাপী নির্বাচন নিয়ে মানুষের আগ্রহ কম দেখা যাচ্ছে এবং এটি আমাদের দেশের জন্য অনন্য কোনো সমস্যা নয়।’
তিনি আও বলেন, জনগণকে ভোটকেন্দ্রে না যেতে উদ্বুদ্ধ করতে লিফলেট বিতরণ করছে বিএনপি। এটা তাদের রাজনৈতিক অধিকার এবং তারা তা করতেই পারে। তবে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে বরেও সতর্ক করেন ইসি।
আরও পড়ুন: উপজেলা নির্বাচন: চেয়ারম্যান প্রার্থীর প্রার্থিতা বাতিল করল ইসি
৭৪৫ দিন আগে
ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীর মৃত্যুতে বিএনপির শোক
হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইরানের প্রেসিডেন্ট ড. সাইয়্যেদ ইব্রাহিম রাইসি, পররাষ্ট্রমন্ত্রী ড. হোসেইন আমির আবদুল্লাহিয়ান ও তাদের সফরসঙ্গীদের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এক শোকবার্তায় তিনি বলেন, ইরানের প্রেসিডেন্ট, পররাষ্ট্রমন্ত্রী ও অন্যান্য কর্মকর্তাদের মৃত্যু বাংলাদেশের জনগণকে গভীরভাবে শোকাহত করেছে।
তিনি বলেন, ইব্রাহিম রাইসির মৃত্যু মুসলিম বিশ্বের জন্য এক অপূরণীয় ক্ষতি। তিনি একজন অসাধারণ রাষ্ট্রনায়ক ছিলেন।
আরও পড়ুন: হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইরানি প্রেসিডেন্টের মৃত্যুতে মধ্যপ্রাচ্যে উত্তেজনার আশঙ্কা
তিনি ইরানের প্রেসিডেন্ট ও অন্যান্য কর্মকর্তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং নিহতদের শোকসন্তপ্ত পরিবার ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।
মির্জা ফখরুল বলেন, মহান আল্লাহ প্রেসিডেন্ট রাইসিসহ নিহতদের পরিবার ও ইরানের জনগণকে এই অপূরণীয় ক্ষতি কাটিয়ে ওঠার শক্তি দান করুন।
অপর এক শোকবার্তায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্টসহ অন্য কর্মকর্তাদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন।
উল্লেখ্য,রবিবার ঘন কুয়াশার মধ্যে হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার কয়েক ঘণ্টা পর সোমবার (২০ মে) ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও দেশটির পররাষ্ট্রমন্ত্রীকে মৃত অবস্থায় পাওয়া গেছে।
ইরান এখনও বিধ্বস্ত হওয়ার কোনও ব্যাখ্যা দেয়নি বা হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার কারণে নাশকতার কোনও সন্দেহের ইঙ্গিত দেয়নি। তীব্র কুয়াশার মধ্যে পাহাড়ি এলাকায় বিধ্বস্ত হয় বিমানটি।
আরও পড়ুন: অটোরিকশা চালকদের কাছ থেকে চাঁদা নিচ্ছে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা: রিজভী
৭৪৫ দিন আগে
অটোরিকশা চালকদের কাছ থেকে চাঁদা নিচ্ছে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা: রিজভী
ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা গরিব ব্যাটারিচালিত অটোরিকশাচালকদের কাছ থেকে চাঁদা আদায় করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
আন্তর্জাতিক চা দিবস উপলক্ষে সোমবার (২০ মে) জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত এক মানববন্ধনে এই অভিযোগ তোলেন বিএনপির এই নেতা।
আরও পড়ুন: অপরিকল্পিত নগরায়নে গ্যাস চেম্বারে পরিণত হয়েছে দেশ: রিজভী
ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল সীমিত করার সরকারি সিদ্ধান্তের নিন্দা জানিয়ে রিজভী বলেন, এটি সমাজের নিম্নবিত্ত জনগোষ্ঠীকে তাদের বেঁচে থাকার উপায় থেকে বঞ্চিত করছে।
বিএনপির এই নেতা আরও বলেন, ‘এসব অটোরিকশা দীর্ঘদিন ধরে চলছে, প্রশাসনের কর্মকর্তা, এবং স্থানীয় যুবলীগ-ছাত্রলীগের লোকজনদের কাছে চাঁদা পরিশোধ করে আসছে। তবুও সরকার এসব রিকশাচালকদের ওপর স্ট্রিমরোলার চালাচ্ছে।’
ব্যাটারিচালিত অটোরিকশার হতদরিদ্র চালকদের ওপর সরকারের অনৈতিক নির্যাতন ও অবিচারের নিন্দা জানান রিজভী।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে উদ্দেশ্য করে তিনি বলেন, ব্যাটারিচালিত অটোরিকশা নিশ্চয়ই কোনো না কোনো দেশ থেকে আমদানি করা হয়েছে।
তিনি প্রশ্ন রেখে বলেন, ‘এসব রিকশা আমদানির লাইসেন্স কে দিয়েছে এবং কে রাজধানী ও অন্যান্য শহরের সড়কে চলতে দিয়েছে? সরকার নিজেই এই অনুমতি দিয়েছে। যারা এসব রিকশা আমদানি করেছে তারা আওয়ামী লীগের। তাহলে যারা এগুলো যারা পরিচালনা করছে, তারা কি অপরাধী হয়েছে?’
রিজভী বলেন, বিভিন্ন মহলকে চাঁদা দেওয়ার পর যা থাকে তা দিয়ে অটোরিকশা চালকরা কোনোমতে সংসার চালান।
তিনি বিস্ময় প্রকাশ করে বলেন, ওবায়দুল কাদের দামি ঘড়ি ও সানগ্লাস ব্যবহার করলে গরিবের দুর্দশা কীভাবে বুঝবেন। তিনি বলেন, ‘এদেশের মানুষ এখনো নির্যাতিত-নিপীড়িত। শুধু এক বেলার খাবার জোগাড় করার জন্য তাদের নানা কৌশল অবলম্বন করতে হয়।’
সরকার ব্যাপক লুটপাট চালিয়ে দেশের সব খাতকে ধ্বংস করে দিচ্ছে বলে অভিযোগ করেন রিজভী।
গণআন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগ সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে দুঃশাসন থেকে মুক্তি পেতে সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান রিজভী।
আরও পড়ুন: লুটপাট অর্থনীতিকে দুর্বল ও ভঙ্গুর করে: রিজভী
উপজেলা নির্বাচনের প্রার্থী তালিকা আ. লীগের রাজনৈতিক দেউলিয়াত্বের বহিঃপ্রকাশ: রিজভী
৭৪৫ দিন আগে
বিএনপি নেতা ইশরাক কারাগারে
রাষ্ট্রদ্রোহ মামলায় বিএনপির আন্তর্জাতিকবিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেনের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
রবিবার ইশরাক হোসেন আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে তা না মঞ্জুর করে এ আদেশ দেন ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন। ইশরাকের আইনজীবী তাহেরুল ইসলাম তৌহিদ এ তথ্য জানান।
গত ২৯ অক্টোবর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের উপদেষ্টা দাবি করা মিঞা জাহিদুল ইসলাম আরেফি, ইশরাক ও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দীর বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার অভিযোগে পল্টন থানায় মামলা করেন মহিউদ্দিন শিকদার।
তৌহিদ বলেন, তার মক্কেল ইশরাক এই মামলায় ইতোমধ্যে একবার ছয় সপ্তাহের জন্য জামিন পেয়েছেন। সেই মেয়াদ প্রায় শেষ হওয়ার পথে তাই তিনি আবারও আদালতে জামিন আবেদন করেন।
তৌহিদ আরও জানান, পল্টন থানাসহ ১২টি মামলায় স্থায়ী জামিন আবেদন করেন বিএনপির এ নেতা। আদালত এই মামলা ছাড়া সব মামলায় জামিন মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার এজাহারে বলা হয়, গত বছরের ২৮ অক্টোবর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আরেফি সরকারের বিভিন্ন দপ্তরের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে যুক্তরাষ্ট্র সরকারের কাছে সুপারিশ করেন এবং প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে তার ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে বলে দাবি করেন।
বাদী আরও অভিযোগ করেন, ইশরাক ও সোহরাওয়ার্দী আরেফির বক্তব্যকে সমর্থন করে বিশৃঙ্খলা সৃষ্টি করে দেশের শান্তি বিঘ্ন করেন।
৭৪৫ দিন আগে
লুটপাট অর্থনীতিকে দুর্বল ও ভঙ্গুর করে: রিজভী
ক্ষমতাসীন দলের নেতাদের ব্যাপক লুটপাট, দুর্নীতি ও অবৈধভাবে বিদেশে অর্থ পাচারের কারণে বাংলাদেশের অর্থনীতি এখন 'দুর্বল ও ভঙ্গুর' হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি আরও বলেন, ‘প্রায় ৫০ বিলিয়ন টাকা আত্মসাৎ হয়েছে, যে কারণে রিজার্ভ কমে গেছে। বর্তমানে সরকারের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ১৩ বিলিয়ন ডলার। আসলে রিজার্ভ আছে মাত্র ৭ থেকে ৮ বিলিয়ন ডলার।’
নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে এসব কথা বলেন রিজভী।
তিনি আরও বলেন, এই রিজার্ভও কমে যাবে কারণ বিদ্যুৎ খাতে বকেয়া বিল মেটাতে সরকারকে ৪ বিলিয়ন ডলার খরচ করতে হবে।
রিজভী বলেন, ‘শেখ হাসিনার উন্নয়ন দেখে মনে হচ্ছে একজন অপুষ্ট ও শ্যামবর্ণ নারীর ঠোঁটে লিপস্টিক লাগানো। একজন দুঃস্থ ও পীড়িত নারীকে প্রসাধনী দিয়ে সাজালে যেমন দেখাবে বাংলাদেশের অর্থনীতির চেহারাও তেমন হয়ে যাচ্ছে। বাংলাদেশের অর্থনীতি অসুস্থ।’
ভেঙে পড়া অর্থনীতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিএনপির এই নেতা বলেন, দেশের পরিস্থিতি এমন যেন একটি শূন্য অতল গহ্বরে বসবাস করছি, যেখানে পায়ের নিচে মাটি নেই।
তিনি আরও বলেন, ‘শুধু ব্যাংক থেকেই ১২ হাজার কোটি টাকা লুটপাট হয়েছে। এটা আমার বক্তব্য নয়; এটা সিপিডির বক্তব্য। আমাদের জিডিপির প্রায় ১২ শতাংশ এভাবে হারিয়ে গেছে। এটা কি কল্পনা করা যায়?'
শুধু ব্যাংক হিসাব থেকেই ৯২ হাজার কোটি টাকা উধাও হয়ে গেছে উল্লেখ করে রিজভী বলেন, ‘লুটেরা কারা? কারা এই অলিগার্ক? এরা সবাই ক্ষমতার ঘনিষ্ঠ মানুষ। তারা হয় আওয়ামী লীগের লোক নয়তো আওয়ামী লীগের অর্থের জোগানদাতা। তারা প্রচুর ধন-সম্পদ ও অর্থের মালিক।’
এ সময় রিজভী জানান, ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পরিমাণ ১ লাখ ৫৬ হাজার ৩৯ কোটি টাকা।
'সাংবাদিকদের বাংলাদেশ ব্যাংকে ঢুকতে হবে না'- সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, 'বাংলাদেশ ব্যাংক কি নিষিদ্ধ স্থান নাকি সেনানিবাস?
তিনি আরও বলেন, ‘বাংলাদেশ ব্যাংক জনগণের আমানত রক্ষার দায়িত্বপ্রাপ্ত একটি প্রতিষ্ঠান। এটি সর্বদা জবাবদিহির ক্ষেত্রের মধ্যে থাকা উচিত ... সাংবাদিকরা সেখানে যেতে পারেন।’
রিজভী বলেন, ক্ষমতাসীন দলের নেতারা কীভাবে জনগণের অর্থ লুটপাট করছে সে সম্পর্কে দেশের জনগণ বা আন্তর্জাতিক সম্প্রদায় যাতে জানতে না পারে সেজন্য সাংবাদিকদের বাংলাদেশ ব্যাংকে ঢুকতে দেওয়া হচ্ছে না।
মঙ্গলবার দ্বিতীয় ধাপের নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, বিএনপির নেতাকর্মীরা জনগণের কাছে যাচ্ছেন, ভোট বর্জনের আহ্বান জানিয়ে লিফলেট বিতরণ করছেন।
রিজভী বলেন, ‘জনগণ মনে করে, এই ডামি সরকারের অধীনে নির্বাচনে অংশ নেওয়া মানে গণতন্ত্র, সত্য ও ন্যায়বিচারের বিরুদ্ধে যাওয়া। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, জনগণ প্রথম দফায় যেভাবে নির্বাচন বর্জন করে আমাদের আহ্বানে সাড়া দিয়েছিল, সেভাবেই তারা সাড়া দেবে।’
মঙ্গলবার ভোটকেন্দ্রে না গিয়ে দেশের জনগণ আবারও আওয়ামী লীগ সরকারকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করবে বলে মন্তব্য করেন তিনি।
৭৪৬ দিন আগে