ব্যবসা
সার্ভার সচল, সঞ্চয়পত্র বিক্রি শুরু
সার্ভার আপগ্রেড সম্পন্ন হওয়ার পর সঞ্চয়পত্র বিক্রি ও ভাঙানোসহ সেবা কার্যক্রম পুনরায় চালু করেছে জাতীয় সঞ্চয় অধিদপ্তর (ডিএনএস)।
আধুনিকায়ন কাজের কারণে প্রায় ছয় দিন সব ধরনের সঞ্চয়পত্রের কার্যক্রম বন্ধ ছিল।
ডিএনএস কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে, বুধবার সার্ভারটি পুরোপুরি কার্যক্রমে ফিরেছে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) থেকে স্বাভাবিক পরিষেবা পুনরায় চালু হয়েছে।
তবে পরিষেসেবা স্বাভাবিক হলেও বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়ে গ্রাহক উপস্থিতি উল্লেখযোগ্য হারে কম ছিল। কর্মকর্তারা এর জন্য সার্ভারের পুনরায় সচল হওয়া সম্পর্কে জনসচেতনতার ঘাটতিকে দায়ী করেছেন।
কেন্দ্রীয় ব্যাংকের এক কর্মকর্তা বলেন, সার্ভারের সমস্যার সময় যেসব গ্রাহক প্রবেশের চেষ্টা করেছিলেন, তারা হয়তো জানেন না যে সিস্টেমটি এখন সচল হয়েছে।
ডিএনএসের একটি সূত্র আরও ব্যাখ্যা করেছে যে কিছু গ্রাহক আজ সঞ্চয়পত্র কেনার জন্য প্রয়োজনীয় ফর্ম এবং নথি জমা দিতে এসেছেন। তবে, যেহেতু বৃহস্পতিবার সপ্তাহের শেষ কার্যদিবস, তাই রবিবার থেকে গ্রাহদের উপস্থিতি উল্লেখযোগ্য বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।
ডিএনএসের জনসংযোগ বিভাগের এক কর্মকর্তা গ্রাহকদের আশ্বস্ত করেছেন যে, সমস্ত সিস্টেম নিরবিচ্ছিন্নভাবে কাজ করছে।
আরও পড়ুন: পুঁজিবাজারে প্রথম ঘণ্টায় লেনদেন শুরু পতন দিয়ে
৫০৫ দিন আগে
ঢাকার কোথায় কফি বানানোর কোর্স করবেন? জেনে নিন কয়েকটি বারিস্তা ট্রেনিং সেন্টার
উদ্যোগী দৃষ্টিভঙ্গি এবং বিদেশে ক্যারিয়ার প্রতিষ্ঠা; দুয়ের মধ্যে একটি সাধারণ ব্যাপার হচ্ছে নতুন সংস্কৃতি বা পরিবর্তনের সঙ্গে মানিয়ে নেওয়া। দেশের ভেতরেও সময়ের বিবর্তনে যখন নতুন সংস্কৃতির সঙ্গে সংস্কৃতির সংমিশ্রণ ঘটে, তখনও এই দক্ষতার দরকার হয়।
২১ শতকের সূচনালগ্ন থেকে বাংলাদেশে যুগান্তকারি বিকাশ ঘটেছে কফি সংস্কৃতির। প্রথম দিকে অন্যান্য পানীয়ের সঙ্গে বাজারজাত করা হলেও বর্তমানে কফির রয়েছে স্বতন্ত্র বাজার। শুধু তাই নয়, কফি তৈরির শিল্পও সাম্প্রতিক বছরগুলোতে বেশ সমাদর পাচ্ছে। এরই ধারাবাহিকতায় গুরুত্ব পাচ্ছে কফি বানানোর প্রশিক্ষণ গ্রহণের। ইতিপূর্বে বেশ কিছু প্রতিষ্ঠান বারিস্তা প্রশিক্ষণ চালু করে যথেষ্ট সাড়া পেয়েছে। চলুন, সেগুলোর মধ্য থেকে ঢাকার প্রসিদ্ধ কয়েকটি বারিস্তা ট্রেনিং সেন্টারের ব্যাপারে জেনে নেওয়া যাক।
প্রাতিষ্ঠানিকভাবে কফি বানানো শেখার জন্য ঢাকার প্রসিদ্ধ কয়েকটি ট্রেনিং সেন্টার
.
বিন্স এ্যান বেরিস
বিশ্ব জুড়ে লিকার, চিনি ও ফলের সিরাপ ও মন্ড তৈরিতে বিখ্যাত একটি নাম মোনিন। ফরাসি ব্র্যান্ডটির পণ্যগুলো ব্যবহৃত হয় বিশ্বের নামকড়া হোটেল-রেস্টুরেন্ট এবং বার-এ। বাংলাদেশে মোনিনের একমাত্র ডিস্ট্রিবিউটর হচ্ছে বিন্স এ্যান বেরিস (বিএনবি)। বেভারিজ পণ্য নিয়ে ব্যবসার পাশাপাশি এদের গুরুত্বপূর্ণ একটি সেবা হচ্ছে বারিস্তা প্রশিক্ষণ। এখানে এসপ্রেসো, আমেরিকানো, ক্যাপুচিনো, ল্যাটে ও মোচার মতো বিভিন্ন ধরনের কফি বানানোর পদ্ধতি শেখানো হয়।
আরো পড়ুন: বিশ্বের সবচেয়ে দামি ১০ কফি
প্রফেশনাল বারিস্তা কোর্সের জন্য ফি নেওয়া হয় ১৪ হাজার ৫০০ টাকা আর অগ্রিম বারিস্তা কোর্স-এ ১০ হাজার ৫০০ টাকা। বরফ চা, লেমনেড, মোজিটো, মকটেল, স্মুদি ও ফ্র্যাপের মতো পানীয়ের জন্যও একই কোর্স রয়েছে।
প্রশিক্ষণে সরাসরি বাস্তব অভিজ্ঞতা অর্জনের জন্য মোনিন স্টুডিও একটি উৎকৃষ্ট স্থান। এখানে ড্রিঙ্ক্স তৈরির এবং পরীক্ষা-নিরীক্ষার জন্য প্রয়োজনীয় সরঞ্জামগুলো দিয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। তত্ত্বীয় ও ব্যবহারিক ক্লাসের পাশাপাশি, অংশগ্রহণকারীরা পর্যাপ্ত সময় এবং সুযোগ পেয়ে থাকে অনুশীলন করার জন্য।
প্রশিক্ষকরা সবাই মোনিন বাংলাদেশ কর্তৃক প্রত্যয়নপ্রাপ্ত। কোর্স শেষে অংশগ্রহণকারীদের প্রদান করা হয় একটি সার্টিফিকেট, যা কফি ইন্ডাস্ট্রিতে ক্যারিয়ার গঠনে সহায়ক ভূমিকা পালন করে।
ঠিকানা: মোনিন স্টুডিও, আরএম সেন্টার, ৩এফ, ১০১ গুলশান এভিনিউ, ঢাকা।
আরো পড়ুন: গ্রীন কফি: উপকারিতা, পার্শ্বপ্রতিক্রিয়া ও বানানোর নিয়ম
কফি ট্রেনিং সলিউশন অ্যাট বাংলাদেশ
এটি মূলত রোড ভিউ ক্যাফে রোস্টার্সের একটি স্বতন্ত্র পরিষেবা। এই প্রশিক্ষণ কেন্দ্রটির বিশেষত্ব হলো, এর প্রশিক্ষণসূচীতে গ্রাহক পরিষেবা ও ক্যাফে পরিচালনা অন্তর্ভুক্ত করা। এর ফলে কফি বানানোর কৌশল শেখার পাশাপাশি, একজন প্রশিক্ষণার্থী উদ্যোক্তা হয়ে উঠতে পারেন। এমনকি কোর্স সফলভাবে শেষ করার পর তিনি অন্যদের কফি তৈরি শেখানোর জন্য যোগ্য হয়ে ওঠেন।
কোর্সের শ্রেণিভাগ হলো: বেসিক, প্রোফেশনাল, এবং ল্যাটে আর্ট। কোর্স ফি শুরু হয় ৩,৫০০ টাকা থেকে।যদি কেউ স্বাভাবিক নিয়মে দলবদ্ধভাবে কোর্স না করে, ব্যক্তিগতভাবে প্রশিক্ষণ নিতে চান, তবে সে ব্যবস্থাও রয়েছে। এই ওয়ান-টু-ওয়ান কোর্সে, প্রশিক্ষকের সঙ্গে শুধু একজন প্রশিক্ষণার্থী থাকেন।
কোর্স শেষে প্রদত্ত সার্টিফিকেটটি বিশ্বব্যাপী স্বীকৃত। এদের প্রশিক্ষণার্থীদের মধ্যে ৬০ শতাংশই আসে দেশে অবস্থিত বিভিন্ন নিয়োগকারী সংস্থা থেকে, যারা বিদেশি প্রতিষ্ঠানে লোক নিয়োগ করে।
ঠিকানা: নতুন বাজার, সৈয়দনগর অটোস্ট্যান্ড (এক্সিম ব্যাঙ্কের পিছনে), মাদানী এভিনিউ, ঢাকা।ক্যাফে ঠিকানা: ভবন নং- ৬০/এ, রোড নং- ১৩১, গুলশান-১, ঢাকা।
আরো পড়ুন: ২০২৫ সালে যে প্রযুক্তিগত দক্ষতাগুলোর চাহিদা সবচেয়ে বেশি থাকবে
ইন্টারন্যাশনাল কালিনারি ইন্সটিটিউট
রন্ধনশিল্প এবং তদসংলগ্ন ব্যবসা ও ব্যবস্থাপনা সম্পর্কিত বিষয়গুলোতে তালিম দেওয়ার ক্ষেত্রে সুপরিচিতি রয়েছে ইন্টারন্যাশনাল কালিনারি ইনস্টিটিউট (আইসিআই)-এর। প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে রয়েছেন উদ্যোগটির প্রবক্তা, বিশ্বখ্যাত ভারতীয় মাস্টারশেফ ড্যানিয়েল চন্দন গোমেজ।
আইসিআই রন্ধনশিল্পের সঙ্গে উদ্ভাবন, স্থায়িত্ব, এবং গ্রাহক অভিজ্ঞতার মিশ্রণ ঘটিয়ে কোর্সগুলোকে একটি স্বতন্ত্র পাঠ্যক্রমের পর্যায়ে নিয়ে গেছে। এখানে কোর্সগুলো সাধারণত ১ মাসের দীর্ঘ পরিসরে পরিচালিত হয়।
কোর্সগুলোর মধ্যে রয়েছে:
· গ্লোবাল রন্ধনশিল্পে ডিপ্লোমা,
· বারিস্তা,
· মকটেল,
· বেকারি এবং প্যাটিসারি পেশাগত প্রশিক্ষণ,
· হোম শেফের ক্যাটারিং কোর্স।
আরো পড়ুন: ভিডিও গেম খেলে অর্থ উপার্জনের উপায়
এই কোর্সগুলোতে ব্যবহারিক এবং তাত্ত্বিক পাঠের পাশাপাশি রয়েছে পৃথক অনুশীলনের সেশন।কফি পরিবেশন বা বারিস্তা কোর্সের ফি ১৫ হাজার টাকা।
ঠিকানা: ভবন নং- ৮৪ (প্রিমিয়ার ব্যাংক বিল্ডিং), কেএফসির পাশে, লিফটের ৫, রোড নং ৭এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি ১৫, ঢাকা।
বাংলাদেশ স্পেশাল্টি কফি একাডেমি
শুধুমাত্র কফি বানানো প্রশিক্ষণ নিয়ে কাজ করা প্রতিষ্ঠানগুলোর মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে বাংলাদেশ স্পেশাল্টি কফি একাডেমি (বিডি-এসসিএ)।
এদের প্রাথমিক স্তরের কোর্সগুলো সাধারণত ১ থেকে ২ দিনব্যাপী হয় এবং অ্যাডভান্সড কোর্সগুলো সর্বোচ্চ ৪ সপ্তাহ পর্যন্ত দীর্ঘ হতে পারে।
বিডি-এসসিএ কোর্সগুলো হলো:
· বেসিক ও প্রোফেশনাল বারিস্তা কোর্স,
· অ্যাডভান্সড বারিস্তা,
· ল্যাটে আর্ট ডিজাইন।
আরো পড়ুন: পেওনিয়ার থেকে ফ্রিল্যান্সিংয়ের টাকা বিকাশে আনার পদ্ধতি
এই কোর্সগুলোর মধ্যে এসপ্রেসো তৈরিতে নিখুঁত নিষ্কাশন কৌশল এবং কফির স্বাদকে একটি অনন্য পর্যায়ে নিয়ে যাওয়ার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এছাড়াও, পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত রয়েছে বিভিন্ন ধরণের চোলাই পদ্ধতি।কোর্সের প্রধান সুবিধাগুলো হলো: অতিরিক্ত অনুশীলন, কোর্স শেষে সার্টিফিকেট প্রদান, এবং দেশে প্রসিদ্ধ রেস্টুরেন্টের সঙ্গে অন্তর্ভুক্তি।
ঠিকানা: ফ্লোর নং- ১, বাড়ি নং- ৭, রোড নং- ৫, ব্লক- ১, বনানী, ঢাকা।
বাংলাদেশ বারিস্তা ট্রেনিং একাডেমি
কফির বীজ নির্বাচন থেকে শুরু করে ল্যাটে আর্ট ও মেশিন রক্ষণাবেক্ষণ পর্যন্ত, সামগ্রিক বিষয়ে দক্ষতা প্রদান করে বাংলাদেশ বারিস্তা ট্রেনিং একাডেমি (বিবিটিএ)।
এই ট্রেনিং সেন্টারটির সবচেয়ে আকর্ষণীয় দিক হলো, দেশের শীর্ষস্থানীয় ব্যারিস্তা অভিজ্ঞদের সঙ্গে প্রশিক্ষণপ্রাপ্তি। প্রশিক্ষকরা আন্তর্জাতিক মানসম্পন্ন এবং প্রশিক্ষণের প্রতি অত্যন্ত নিবেদিত।
আরো পড়ুন: বিদেশি ভাষা শিক্ষা: যে ভাষাগুলো উন্নত ক্যারিয়ারে সহায়ক ভূমিকা পালন করতে পারে
৫০৫ দিন আগে
পুঁজিবাজারে টানা চার দিন সূচকের পতন
লেনদেন বাড়লেও টানা চার দিনের মতো সূচকের পতন হয়েছে ঢাকার পুঁজিবাজারে।
বুধবার (১৫ জানুয়ারি) লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ৮ পয়েন্ট। বাকি দুই সূচক ব্লুচিপ ডিএস-৩০ কমেছে ৬ এবং শরীয়াভিত্তিক সূচক ডিএসইএস কমেছে ১ পয়েন্ট।
লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৪৫ কোম্পানির এবং কমেছে ১৮২টির। দাম অপরিবর্তীত ছিল ৬৯ কোম্পানির।
সূচক কমলেও গতদিনের থেকে লেনদেন বেড়েছে ৫৫ কোটি টাকা। ১ লাখ ৪৩ হাজার শেয়ার ১৬ কোটি ৯০ লাখ বার হাতবদলে হয়ে মোট লেনদেন হয়েছে ৪০৬ কোটি টাকা।
লেনদেন হওয়া এ ক্যাটাগরির ২১৭ কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৫৪ কোম্পানির, কমেছে ১২৭ এবং অপরিবর্তিত ছিল ৩৬ কোম্পানির শেয়ারের দাম।
আরও পড়ুন: ঢাকা-চট্টগ্রাম দুই পুঁজিবাজারেই সূচকের পতন
বি ক্যাটাগরির ৮৯ কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৪১ কোম্পানির, কমেছে ৩৫ এবং অপরিবর্তীত ছিল ১৩ কোম্পানির শেয়ারের দাম।
জেড ক্যাটাগরিতে ৮৫ কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৪৭, কমেছে ১৯ এবং অপরিবর্তিত ছিল ১৯ কোম্পানির শেয়ারের দাম।
মঙ্গলবার ডিএসই তালিকাভুক্ত দুই কোম্পানি বিনিয়োগকারীদের লভ্যাংশ দেয়ার ঘোষণা দিয়েছে। জিপিএইচ ইস্পাত এবং জেএমআই সিরিঞ্জ অ্যান্ড মেডিকেল ডিভাইস ২০২৪ সালে শেয়ার বিনিয়োগের বিপরীতে ১০ শতাংশ করে লভ্যাংশ দিয়েছে।
এদিকে তিন কোম্পানিকে এ ক্যটাগরি থেকে জেড ক্যাটাগরিতে স্থানান্তর করেছে ডিএসই। সোনালী লাইফ ইন্স্যুরেন্স, ইউনিয়ন ব্যাংক এবং সি-পার্ল বিচ রিসোর্ট ক্যাটাগরি হারিয়ে অবস্থান করছে জেডে।
ডিএসই এসব কোম্পানির শেয়ার কেনার ক্ষেত্রে বিনিয়োগকারীদের ঋণ সুবিধা না দেয়ার নির্দেশ দিয়েছে ব্রোকারেজ হাউস এবং মার্চেন্ট কোম্পানিগুলোকে।
আরও পড়ুন: উত্থানে শুরু হলেও শেষমেশ আবারও পতন পুঁজিবাজারে
পতনের ধারা বজায় আছে চট্টগ্রামের পুঁজিবাজারেও। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসসিএক্স সূচক কমেছে ৫ পয়েন্ট। ১৯৩ কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৮৫, কমেছে ৮১ এবং অপরিবর্তিত আছে ২৭ কোম্পানির।
৫০৫ দিন আগে
উত্থান দিয়ে লেনদেন শুরু, দাম বেড়েছে বেশিরভাগ কোম্পানির
সূচকের উত্থান দিয়ে প্রথম ঘণ্টার লেনদেন শুরু হয়েছে ঢাকার পুঁজিবাজারে। লেনদেনের শুরুতে পয়েন্ট বেড়েছে তিনটি সূচকেই। দাম বেড়েছে বেশিরভাগ কোম্পানির।বুধবার (১৫ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ১৫ পয়েন্ট। অন্য দুই সূচক ব্লুচিপ কোম্পানির ডিএস-৩০ ১ পয়েন্ট এবং শরীয়াভিত্তিক ডিএসইএস বেড়েছে ৪ পয়েন্ট।লেনদেনের শুরুতেই বেশিরভাগ কোম্পানির দাম বেড়েছে। প্রথম ঘণ্টায় দাম বেড়েছে ২৩৫টি কোম্পানির, কমেছে ৪৮ এবং অপরিবর্তিত আছে ৫৫টি কোম্পানির শেয়ারের দাম।দিনের প্রথম ঘণ্টায় লেনদেন ছাড়িয়েছে ১০০ কোটি টাকা। ৩ লাখ ৯১ হাজার ৯৪টি শেয়ার মোট ৬ কোটি ১২ লাখ বার বেচাকেনা হয়ে মোট লেনদেন দাঁড়িয়েছে ১১৭ কোটি টাকা।এদিকে লেনদেনের শুরুতেই তিন কোম্পানিকে এ ক্যাটাগরি থেকে জেড ক্যাটাগরিতে স্থানান্তর করেছে ডিএসই। সোনালী লাইফ ইন্স্যুরেন্স, ইউনিয়ন ব্যাংক এবং সি-পার্ল বিচ রিসোর্ট ক্যাটাগরি হারিয়ে অবস্থান করছে জেডে।ডিএসই এসব কোম্পানির শেয়ার কেনার ক্ষেত্রে বিনিয়োগকারীদের ঋণ সুবিধা না দেওয়ার নির্দেশ দিয়েছে ব্রোকারেজ হাউস এবং মার্চেন্ট কোম্পানিগুলোকে।দিনের প্রথম ঘণ্টায় সূচকের উত্থানের ধারা বজায় রেখেছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)। সিএসইএক্স সূচক ৯ পয়েন্ট বেড়েছে। প্রথম ঘণ্টায় লেনদেন হয়েছে ৪৪ কোটি টাকা।
৫০৬ দিন আগে
ভারত থেকে দর্শনা রেলবন্দর দিয়ে এলো চালের প্রথম চালান
চুয়াডাঙ্গার দর্শনা রেলবন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানির প্রথম চালান বাংলাদেশে এসেছে।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে ২ হাজার ৪৫০ টন চাল রেলবন্দরের ইয়ার্ডে পৌঁছায়। চালগুলো ভারতের বন্দর দিয়ে ৪২ ওয়াগনে করে বাংলাদেশে আসে।
এ সময় ভারতের রেলের পরিচালক সাগতম বালাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান দর্শনা বন্দরের সিঅ্যান্ডএফ অ্যাজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আতিয়ার রহমান হাবু।
আরও পড়ুৃন: ভারত থেকে চাল নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়েছে আরও একটি জাহাজ
তিনি বলেন, ঢাকার পুরানা পল্টনের মেসার্স মজুমদার অ্যাগ্রোটেক ইন্টারন্যাশনাল লিমিটেড এ চাল আমদানি করেছে। প্রতি টন চালের মূল্য ৪৯০ ডলার। কলকাতার ৭/১ লর্ড সিনহা রোডের সৌভিক এক্সপোর্ট লিমিটেড এ চাল রপ্তানি করেছে।
দর্শনা আন্তর্জাতিক রেলস্টেশনের ম্যানেজার মির্জা কামরুল হাসান জানান, কাস্টমস পরীক্ষণ ও শুল্কায়নের পর এ চাল ঈশ্বরদী ও সিরাজগঞ্জে বুকিং হবে। সেখান থেকে ট্রাকযোগে আমদানিকারক চাল পরিবহন করবেন।
উল্লেখ্য, ভারত থেকে বাংলাদেশ সরকার এক লাখ ৫৯ হাজার মেট্রিক টন চাল আমদানি করবে। দর্শনা বন্দর দিয়ে এ চালের প্রথম চালান দেশে প্রবেশ করল।
৫০৬ দিন আগে
ঢাকা-চট্টগ্রাম দুই পুঁজিবাজারেই সূচকের পতন
ঢাকা-চট্টগ্রাম পুঁজিবাজারে সূচকের পতনের মধ্য দিয়ে শেষ হয়েছে সোমবারের (১৩ জানুয়ারি) লেনদেন।দিনের শুরুতেই সূচক কমতে থাকে পুঁজিবাজারে। প্রথম ঘণ্টার পর সূচক কিছুটা বাড়লেও লেনদেনে শেষে কমেছে তিনটি সূচকও। এরমধ্যে প্রধান সূচক ডিএসইএস কমেছে ৪ পয়েন্ট।বাছাইকৃত শেয়ার ব্লুচিপ সূচক ডিএস-৩০ কমেছে দশমিক ৯৪ পয়েন্ট এবং শরীয়াভিত্তিক সূচক ডিএসইএস কমেছে দশমিক ৬১ পয়েন্ট। গত দুই দিনে ডিএসই সূচক হারিয়েছে ৪২ পয়েন্ট।সূচক কমলেও গতদিনের তুলনায় লেনদেন বেড়েছে পুঁজিবাজারে। সোমবার পুঁজিবাজারে লেনদেন শেয়ার এবং বন্ড লেনদেন হয়েছে ৩৯৭ কোটি টাকা, যা গতদিনের থেকে ২৬ কোটি টাকা বেশি।লেনদেন হওয়া শেয়ারের মধ্যে বেশিরভাগ কোম্পানিরই দাম ছিল নিম্নমুখী। লেনদেনে দাম কমেছে ২৪৭টি কোম্পানির এবং বেড়েছে ৯১টি কোম্পানির। দাম অপরিবর্তিত ছিল ৬২টি কোম্পানির।একই অবস্থা চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই)। সিএসই'র সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ৩৮ পয়েন্ট। সিএসইতে লেনদেন হওয়া ১৯৮টি কোম্পানির মধ্যে দাম কমেছে ১১৮টির, বেড়েছে ৫০টির এবং অপরিবর্তীত আছে ৩০টির।সোমবার চট্টগ্রামের পুঁজিবাজারে মোট ৫৪ কোটি ৩ লাখ টাকার শেয়ার এবং বন্ড লেনদেন হয়েছে।
৫০৭ দিন আগে
পুঁজিবাজারে প্রথম ঘণ্টায় লেনদেন শুরু পতন দিয়ে
ঢাকার পুঁজিবাজারে প্রথম ঘণ্টার লেনদেন শুরু হয়েছে পতন দিয়ে। লেনদেনের শুরুর ঘণ্টায়ই পয়েন্ট কমেছে তিনটি সূচকেরই।সোমবার (১৩ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন শুরুর পর থেকেই সূচক কমতে থাকে। প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ৬ পয়েন্ট এবং বাছাইকৃত ব্লুচিপ সূচক ডিএসই-৩০ কমেছে ২ পয়েন্ট।পতনের ধারা অব্যাহত আছে শরীয়াভিত্তিক শেয়ারের সূচকে। ডিএসইএসের সূচক কমেছে দশমিক ১৩ পয়েন্ট।শুরুর ঘণ্টায় বাজারে লেনদেন হয়েছে প্রায় ৮০ কোটি টাকা। লেনদেন হওয়া শেয়ারের মধ্যে দাম কমেছে ১৫৪টি এবং দাম বেড়েছে ১২২টি শেয়ারের। দাম অপরিবর্তিত আছে ৮০টি শেয়ারের।দামের দিক থেকে ভালো অবস্থানে আছে অটোমোবাইল, পেপার মিলস, ফেব্রিকস এবং প্রকৌশল কোম্পানির শেয়ারের দাম। দিনের শুরুতে শীর্ষ ২০ ব্যাংক খাতের শেয়ারের সংখ্যা মাত্র ৩টি।এদিকে সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকার পুঁজিবাজার সূচক হারিয়েছে ৩৮ পয়েন্ট। দুই দিনের পতনে বর্তমানে প্রধান সূচক কমে হয়েছে ৫ হাজার ১৫৫ পয়েন্ট।পতনের ধারা অব্যাহত আছে চট্টগ্রামের শেয়ার বাজারেও। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে লেনদেনের প্রথম ঘণ্টায় নিম্নমুখী প্রধান সূচক। লেনদেনের শুরুতেই দাম কমেছে ৪১টি এবং বেড়েছে ২৭টি কোম্পানির শেয়ারের। প্রথম ঘন্টায় লেনদেন হয়েছে ৪৭ কোটি টাকার শেয়ার এবং বন্ডের।
৫০৮ দিন আগে
‘শুল্ক ও করহার বাড়ানো অর্থনীতির জন্য আত্মঘাতী’
ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) সভাপতি তাসকীন আহমেদ বলেছেন, বাংলাদেশ বর্তমানে একটি সংকটময় মুহূর্ত ও অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে, যার মূল কারণ হলো— সীমিত বৈদেশিক মুদ্রার রিজার্ভ, আমদানি খরচ বৃদ্ধি, উচ্চ জ্বালানি ব্যয়, উচ্চ মূল্যস্ফীতি, ঋণ প্রাপ্তিতে প্রতিবন্ধকতাসহ উচ্চ সুদহার।
তাছাড়া বৈশ্বিক ভূ-রাজনৈতিক অস্থিরতা, আন্তর্জাতিক ও স্থানীয় অর্থনীতির বিদ্যমান এসব চ্যালেঞ্জের মধ্যে শতাধিক পণ্যের ওপর ভ্যাট বৃদ্ধিসহ বেশকিছু পণ্যের করহার বৃদ্ধি এবং শিল্পে গ্যাসের মূল্য দ্বিগুণের বেশি বাড়ানোর উদ্যোগ ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগসহ দেশের সামগ্রিক অর্থনীতর জন্য আত্মঘাতী সিদ্ধান্ত বলে মনে করেন তিনি।
শনিবার (১১ জানুয়ারি) ডিসিসিআই অডিটোরিয়ামে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি দেশের সমসাময়িক অর্থনীতির বিভিন্ন দিক উপস্থাপনকালে এ অভিমত ব্যক্ত করেন।
সংবাদ সম্মেলনে অর্থনীতির ১১টি বিষয়বস্তুর ওপর বিস্তারিত চিত্র তুলে ধরার পাশাপাশি ২০২৫ সালে ডিসিসিআইর কর্মপরিকল্পনার ওপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডিসিসিআই সভাপতি।
এ সময় তিনি জানান, বৈশ্বিক ভূ-রাজনৈতিক অস্থিরতা, আন্তর্জাতিক ও স্থানীয় অর্থনীতিতে এর প্রভাব, বৈদেশিক মুদ্রার রিজার্ভ, আমদানি খরচ বৃদ্ধি, উচ্চ জ্বালানি ব্যয় ও নিরবিচ্ছিন্ন জ্বালানি প্রাপ্তির অনিশ্চয়তা, উচ্চ মূল্যস্ফীতি, ঋণ প্রাপ্তিতে বাধা ও সুদের উচ্চ হার, উচ্চ শুল্কহার, ভ্যাটহার বৃদ্ধি ও সর্বোপরি আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির মতো কারণে দেশের বেসরকারি খাত এমনিতেই বেশ চ্যালেঞ্জের মুখে রয়েছে। এ বছর ঢাকা চেম্বার তাই সুদের হার কমানো, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও বৈদেশিক মুদ্রার বিনিময় হার স্থিতিশীল রাখার ওপর অধিক হারে গুরুত্বারোপ করবে।
আরও পড়ুন: এসি, মোটরসাইকেল ও ফ্রিজ শিল্পে দ্বিগুণ করের বোঝা
সাংবাদিকদের প্রশ্নত্তোরকালে তাসকীন আহমেদ বলেন, সিএসএমই খাতে ঋণ প্রাপ্তি হলেও তা কাঙ্ক্ষিত মাত্রায় নয়, এটি বাড়াতে হবে এবং এ খাতের উদ্যোক্তারা যেন সহজ শর্তে ও স্বল্পসুদে ঋণ পায় তা নিশ্চিতকরণের কোন বিকল্প নেই। কারণ আমাদের এসএমই খাত সবচেয়ে বেশি কর্মসংস্থানের সুযোগ তৈরি করে থাকে।
অর্ন্তবর্তী সরকারের নেওয়া সংস্কার উদ্যোগের বিষয়ে তিনি বলেন, সরকার দ্রুত এ সংস্কার কার্যক্রম লক্ষ্যমাত্রা অনুযায়ী সম্পন্ন করবে, বেসরকারিখাতের পক্ষ থেকে এটি আমরা আশা করছি।
তিনি আশা প্রকাশ করে বলেন, ৫টি অর্থনৈতিক অঞ্চলে যদি সরকার প্রয়োজনীয় অবকাঠামোসহ অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সক্ষম হয়, তাহলে দেশি-বিদেশি বিনিয়োগকারীরা আরও আশাবাদী হবেন এবং বিনিয়োগ কার্যক্রম সম্প্রসারিত হওয়ার সম্ভাবনা তৈরি হবে।
নীতির ধারাবাহিকতা প্রসঙ্গে তিনি বলেন, দীর্ঘমেয়াদী সহায়ক কর কাঠামো প্রাপ্তি সাপেক্ষে উদ্যোক্তারা বিনিয়োগে উৎসাহিত হন। সেক্ষেত্রে হঠাৎ মাঝপথে কর কিংবা শুল্ক বৃদ্ধির সিদ্ধান্ত উদ্যোক্তাদের মাঝে নেতিবাচক প্রভাব ফেলে যা মোটেই কাম্য নয়। এর ফলে স্থানীয় বিনিয়োগের পাশাপাশি বৈদেশিক বিনিয়োগও বাধাগ্রস্ত হয় এটি মোটেই কাম্য নয়।
এলডিসি উত্তোরণ প্রসঙ্গে তিনি বলেন, এ ক্ষেত্রে আমরা অর্থনৈতিকভাবে মোটামুটি সঠিক পথেই এগোচ্ছিলাম। তবে কোডিভ মহামারী, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, মধ্যপ্রাচ্যে অস্থিরতা, স্থানীয় রাজনৈতিক পট-পরিবর্তনসহ আর্থিক খাতে তারল্য সংকটের ফলে এলডিসি উত্তরণ মোকাবিলার প্রস্তুতি বেশ বাধাগ্রসস্ত হয়েছে। এমতাস্থায় বিদ্যমান পরিস্থিতিতে আমরা কতটা প্রস্তুত তা নির্ধারণে সরকারি-বেসরকারি ও অন্যান্য অংশীজনদের মাঝে বিশদ আলোচনার ভিত্তিতে এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা যেতে পারে।
আরও পড়ুন: শিল্পে গ্যাসের মূল্য ও শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত নেতিবাচক প্রভাব ফেলবে: ডিসিসিআই
বিষয়টি যদি পেছানোর প্রয়োজনীয়তা অনুভত হয়, তবে দেশের সার্বিক অর্থনীতির কথা বিবেচনায় নিয়ে সরকার এলডিসি উত্তরণে আরও কিছুটা সময় নিতে পারে এবং এ লক্ষ্যে সবার সম্মিলিত সিদ্ধান্তের কোনো বিকল্প নেই বলে জানান তিনি।
তবে ২০২৬ সালে আমাদের এলডিসি উত্তরণ হলে এর চ্যালেঞ্জ মোকাবিলায় সরকারের পক্ষ থেকে বেসরকারি খাতকে সার্বিক সহযোগিতা নিশ্চিত করতে হবেও তিনি মনে করিয়ে দেন।
এমনিতেই আমাদের জিডিপিতে করের অবদান বেশ কম। এরূপ পরিস্থিতিতে বিদ্যমান অর্থনৈতিক চাপ মোকাবিলায় সরকারি ব্যয়ে কৃচ্ছসাধনের কোনো বিকল্প নেই বলে মত প্রকাশ করেন ডিসিসিআই সভাপতি। পাশাপাশি সরকারকে এ ব্যাপারে কার্যকর উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়নের আহ্বান জানান।
এইসঙ্গে অপ্রয়োজনীয় প্রকল্প গ্রহণ না করা এবং এডিপি বাস্তবায়নে স্বচ্ছতার পাশাপাশি সময় মতো প্রকল্প সমাপ্তিতে নজরদারি বাড়ানোর ওপর জোরারোপ করেন তিনি।
সংবাদ সম্মেলনে ডিসিসিআই জ্যেষ্ঠ সহ-সভাপতি রাজিব এইচ চৌধুরী ও সহ-সভাপতি মো. সালিম সোলায়মানসহ পরিচালনা পর্ষদের সদস্যরা উপস্থিত ছিলেন।
৫০৯ দিন আগে
কেএফসি নিয়ে এলো নতুন হট ন্যাশভিল যিঙ্গার
দেশে প্রথমবারের মতো গ্রাহকদের জন্য কেএফসি নিয়ে এলো দুর্দান্ত স্বাদে ভরপুর আমেরিকান ফ্লেভারে তৈরি হট ন্যাশভিল যিঙ্গার। এই বার্গারটি সুস্বাদু টক-ঝাল স্বাদের সংমিশ্রনে তৈরি, ভোক্তাকে যা আমেরিকার শহর ন্যাশভিলের অনন্য স্বাদের অভিজ্ঞতা দেবে।
মজাদার এই ন্যাশভিল যিঙ্গারে রয়েছে— নরম তুলতুলে সাড়ে ৪ ইঞ্চির ক্যারামেলাইজড বান, পেঁয়াজ, লেটুস, টমেটো, ক্যাপসিকাম ও ঝাঁঝালো হ্যালাপেনো, চিজ এবং ক্রিস্পিচিকেনফিলে, যার প্রতিটি বাইটে রয়েছে ঝাঁল ও মচমচে স্বাদের অসাধারণ কম্বিনেশন।
ভোক্তারা দেশের যেকোনো স্থানের কেএফসি আউটলেট থেকে এই আইটেমটির স্বাদ নিতে পারবেন।
এ ছাড়াও নিজেদের পছন্দ ও সুবিধা অনুযায়ী ডাইন-ইন, টেকঅ্যাওয়ে, অনলাইন অর্ডার, কল ফর ডেলিভারি এবং কেএফসি অ্যাপেও এই আইটেমটি অর্ডার করা যাবে।
৫১০ দিন আগে
বিনিয়োগকারীদের বাজার বিমুখের ব্যাখ্যা দিল বিএসইসি
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) বর্তমান পুঁজিবাজারে ঝুঁকিপূর্ণ অবস্থা ও বিগত সময়ে লটারির মাধ্যমে খোলা বেনিফিশিয়ারি ওনার্স (বিও) অ্যাকাউন্ট বাতিলের ফলে গেল আট বছরে বিও অ্যাকাউন্ট কমেছে বলে ব্যাখ্যা দিয়েছে।বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিএসইসির নির্বাহী পরিচালক রেজাউল করিম জানান, দেশের পুঁজিবাজারে আইপিও শেয়ার বরাদ্দের ক্ষেত্রে পূর্বে প্রচলিত লটারি সিস্টেমে নামে-বেনামে, নিবাসী-অনিবাসী ব্যক্তিরা একাধিক বিও আকউন্ট খুলে লটারিতে আবেদন করতেন। কিন্তু পরবর্তীতে কমিশন ২০২১ সালে সাধারণ বিনিয়োগকারীদের ক্ষেত্রে আইপিও শেয়ার বরাদ্দে লটারি সিস্টেম বাতিল করে আনুপাতিক শেয়ার বণ্টনের পদ্ধতি চালু করে।‘এতে আগের তুলনায় শেয়ার প্রাপ্যতার হার কমে যায়। নামে-বেনামে খোলা বিও হিসাবের বার্ষিক হিসাব ফি পরিশোধের বাধ্যবাধকতা থাকায় অধিকাংশ বেনামি বিও হিসাব বন্ধ করে দেন বিনিয়োগকারীরা। ফলে বাজারে সক্রিয় বিও হিসাবের সংখ্যা উল্লেখযোগ্য হারে কমে যায়।’এছাড়া সরকারি সিকিউরিটিজের (সঞ্চয়পত্র, ট্রেজারি বিল, ট্রেজারি বন্ড ইত্যাদি) মুনাফার হার ঊর্ধ্বমুখী এবং ঝুঁকিমুক্ত হওয়ায় অপেক্ষাকৃত ঝুঁকিপূর্ণ পুঁজিবাজার থেকে বিনিয়োগকারীদের অনেকে দূরে সরে গেছেন। অনেকে আবার পুঁজিবাজার থেকে কাঙ্ক্ষিত মুনাফা অর্জন করতে না পারার কারণেও হতাশ হয়ে বাজার ছেড়ে দিয়েছেন বলে জানায় বিএসইসি।বিগত এক বছরে ঢাকার পুঁজিবাজারে প্রধান সূচক কমেছে প্রায় এক হাজার। এ প্রসঙ্গে বিএসইসি জানায়, বিগত কয়েক বছরে পুঁজিবাজারে সূচক ও লেনদেনের নিন্মমুখী প্রবণতার কারণে সাধারণ বিনিয়োগকারীরা তাদের কষ্টার্জিত টাকা ঝুঁকিপূর্ণ এ খাতে বিনিয়োগে করছেন না। এছাড়া পুঁজিবাজারে নতুন তালিকাভুক্ত কোম্পানির সংখ্যা কমে যাওয়ায় প্রাতিষ্ঠানিক ও সাধারণ বিনিয়োগকারীরা পুঁজিবাজারে বিনিয়োগে আগ্রহ হারাচ্ছেন।এর বাইরে পারিপার্শ্বিক অস্থিতিশীল বৈশ্বিক রাজনীতি ও অর্থনৈতিক অবস্থা, কোভিড পরবর্তী অর্থনৈতিক মন্দা ও দীর্ঘমেয়াদী রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির মুনাফা কমে যাওয়ার প্রভাবও বিও অ্যাকাউন্ট কমার পেছন দায়ী বলে মনে করে বিএসইসি।তবে ইতিবাচক বার্তা দিয়ে রেজাউল বলেন, সাধারণ বিনিয়োগকারীদের বিও হিসাবের সংখ্যা কমলেও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের বিও হিসাবের সংখ্যা বেড়েছে, যা পুঁজিবাজারের জন্য ইতিবাচক।বর্তমান কমিশনের সংস্কারমূলক কার্যক্রমের ফলে বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি এবং আগামীতে বিও হিসাবের সংখ্যা বৃদ্ধি পাওয়ার প্রত্যাশা এ কর্মকর্তার।প্রসঙ্গত গত আট বছরে পুঁজিবাজার থেকে ১২ লাখ বিনিয়োগকারী মুখ ফিরিয়ে নিয়েছে। ২০১৬ সাল থেকে পুঁজিবাজারে অর্থলগ্নিকারীদের বিনিফিশিয়ারি ওউনার (বিও) অ্যাকাউন্ট কমতে কমতে ২০২৪ এ এসে অবস্থান করছে সর্বনিম্নে।ঢাকা স্টক এক্সচেঞ্জের হিসাব অনুযায়ী, ২০১৬ সালে ঢাকার পুঁজিবাজারে মোট বিও অ্যাকাউন্ট ছিল ২৯ লাখ ২৯ হাজার ১৮৯টি, যা ২০২৪ সালে কমে হয়েছে ১৬ লাখ ৬৪ হাজার ৯৫২। এতে করে আট বছরে ১২ লাখ ৬৪ হাজার ২৩৭ জন বিনিয়োগকারী হারিয়েছে পুঁজিবাজার। ২০২৩ সালে বাজারে বিও অ্যাকাউন্টধারী ছিলেন ১৭ লাখ ৫৬ হাজার ১০৪ জন। সে হিসাবে এক বছরে বিনিয়োগকারী কমেছে ৯০ হাজারেও বেশি।
৫১১ দিন আগে