খেলাধুলা
সিটিই শেষ ক্লাব, জানিয়ে দিলেন গার্দিওলা
কোচিং ক্যারিয়ারে ম্যানচেস্টার সিটিই শেষ ক্লাব বলে জানিয়েছেন ক্লাবটির স্প্যানিশ কোচ পেপ গার্দিওলা। পাশাপাশি ক্লাব ফুটবল ছাড়লেও আন্তর্জাতিক ফুটবল কোচিংয়ে নাম লেখানোর ইঙ্গিত দিয়ে রেখেছেন তিনি।
গার্দিওলার অধীনে গত আট বছরে ছয়টি প্রিমিয়ার লিগ ও একটি চ্যাম্পিয়ন্স লিগসহ অসংখ্যা শিরোপা জিতেছে সিটি। তবে সম্প্রতি কোচিং ক্যারিয়ারের সবচেয়ে খারাপ সময় পার করছেন সিটিকে টানা চারটি প্রিমিয়ার লিগ জেতানো এই কোচ। সাত ম্যাচ টানা জয়বঞ্চিত থাকার পর গত সপ্তাহে জিতেছে তার দল।
অবশ্য দলের এমন পারফরম্যান্সে ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে তার সম্পর্কের ঘাটতি হয়নি। সম্প্রতি ২০২৭ সাল পর্যন্ত সিটির সঙ্গে নতুন করে চুক্তিবদ্ধ হয়েছেন ৫৩ বছর বয়সী পেপ। এই মেয়াদ পূর্ণ করলে ক্লাবটিতে দশ বছরের বেশি সময় অতিবাহিত করবেন তিনি।
আরও পড়ুন: সিটি সমর্থকদের সুখবর দিলেন গার্দিওলা
সম্প্রতি স্প্যানিশ শেফ দানি গার্সিয়াকে একটি সাক্ষাৎকার দিয়েছেন গার্দিওলা। সেখানে কোচিংয়ে নিজের ভবিষ্যৎসহ বেশ কিছু বিষয়ে কথা বলেছেন তিনি।
গার্সিয়ার ইউটিউব চ্যানেল দেসমন্তাদিতোয় প্রকাশিত ভিডিওতে গার্দিওলাকে বলতে শোনা যায়, ‘(সিটি ছাড়ার পর) আমি আর কোনো ক্লাবের কোচিং করাব না। সুদূর ভবিষ্যতে কী হবে জানি না, তবে এটুকু বলতে পারি যে সিটি ছেড়ে অন্য কোনো দেশে গিয়ে ফের একই কাজ করা- এসব আর করছি না।’
‘আসলে ওই পরিমাণ প্রাণশক্তি আর আমার নেই।… না না আর নয়!’
ক্লাব ফুটবল ছাড়লেও জাতীয় দলের কোচ হওয়ার বিষয়টিও তার বিবেচনায় রয়েছে। এ বিষয়ে তিনি বলেন, ‘জাতীয় দলের কোচ হয়তো হতে পারি, সেটা আলাদা বিষয়।’
‘আমি সত্যি সত্যিই এসব ছাড়তে চাই। সব ছেড়েছুড়ে গলফ খেলতে চাই, কিন্তু পারি না। তবে যখন মনে হবে যে যথেষ্ট হয়েছে, আর নয়, তখন অবশ্যই আমি থেমে যাব।’
আরও পড়ুন: ৫-০ গোলে জয়ের রাতে চ্যাম্পিয়ন্স লিগের রেকর্ড ভাঙল সিটি
৫৪১ দিন আগে
‘মেসিনিয়ো’ খেতাব চান না এস্তেভিয়াও
লিওনেল মেসির সঙ্গে তুলনা যেকোনো ফুটবলারের জন্য দারুণ ব্যাপার হলেও এক্ষেত্রে ব্যতিক্রম পালমেইরাস থেকে আগামী মৌসুমে চেলসিতে যোগ দিতে যাওয়া ব্রাজিলীয় তরুণ উইলিয়ান এস্তেভিয়াও। নিজের নামে পরিচিতি হওয়াই শ্রেয় বলে মনে করেন তিনি।
২০১৭ সালে ব্রাজিলীয় ক্লাব ক্রুজেইরোর একাডেমিতে যোগ দেওয়ার পরই ‘মেসিনিয়ো’ বা ‘ছোট মেসি’ তকমা পান এস্তেভিয়াও। এরপর ২০২১ সালে পালমেইরাসের যুব একাডেমিতে যোগ দেন এবং চলতি বছরের শুরুতে খেলোয়াড়ি জীবন শুরু করেন তিনি।
লিওনেল মেসির ভক্ত হলেও মেসির সঙ্গে তুলনা নয়, বরং নিজের পরিচয়ে ফুটবল বিশ্বে আত্মপ্রকাশ করতে চান এই তরুণ।
ইএসপিএন ব্রাজিলকে তিনি বলেন, “মাত্র ১০ বছর বয়স থেকেই আমাকে ‘মেসিনিয়ো’ নামে ডাকা হয়। তবে বলতে আপত্তি নেই যে, এই নামে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি না। এই তুলনা আমার পছন্দ নয়। আমার মতো যারা এই ধরনের পরিস্থিতির মধ্যে পড়েছে, তাদের জন্য বিষয়টি সামলানো বেশ অস্বস্তিদায়ক।”
মেসির মতো বড় মাপের ফুটবলারের সঙ্গে তুলনা নিজের ওপর কতটা চাপ সৃষ্টি করে তা তিনি ভালো করেই জানেন।
এ বিষয়ে তার মন্তব্য, ‘১৭ বছর বয়সেই আমার ওপর সমালোচনার পাহাড় চাপুক, তা চাই না। এই বয়সে সমালোচনা শোনার মতো সময় আমার নেই। আমি খুশি থাকতে চাই, (নিজের মতো করে) ফুটবল খেলতে চাই। ফুটবল থেকে সর্বোচ্চ আনন্দ উপভোগ করতে চাই। তাই ‘এস্তেভিয়াও’ হয়ে ওঠাই আমার জন্য ভালো।’
আরও পড়ুন: চেলসিতেই যাচ্ছেন মেসিনিয়ো!
চলতি বছরের জানুয়ারিতে যুব অ্যকাডেমি থেকে পালমেইরাসের মূল দলে অভিষেক হয় ২০০৭ সালে জন্ম গ্রহণ করা এই তরুণের। তারপর থেকে ব্রাজিলীয় লিগে নিজের প্রতিভার সাক্ষর রেখে চলেছেন তিনি। এ পর্যন্ত লিগে ৩১ ম্যাচ খেলে ১৩ গোল ও ৯ অ্যাসিস্টের মাধ্যমে মোট ২২ গোলে অবদান রেখেছেন এস্তেভিয়াও। ব্রাজিলীয় সেরি-আয় গত মৌসুমে পালমেইরাসকে দ্বিতীয় স্থানে তুলতে গুরুত্বপূর্ণ অবদান ছিল এই তরুণের।
এরই স্বীকৃতিস্বরূপ এ বছর ব্রাজিলীয় ব্যালন দ’র বা দেশটির বর্ষসেরা ফুটবলারের পুরস্কার পেয়েছেন তিনি। সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে এ পুরস্কার জিতেছেন এস্তেভিয়াও। মৌসুমসেরা ফুটবলার, ব্রেকথ্রু ফুটবলার ও বর্ষসেরা হিসেতে অনুষ্ঠানে তিনটি পুরস্কার জেতেন তিনি।
৫৪১ দিন আগে
টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
প্রথম ওয়ানডেতে দুর্দান্ত জয়ের পর দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামছে ওয়েস্ট ইন্ডিজ। তবে দ্বিতীয় ম্যাচে টস ভাগ্য গিয়েছে স্বাগতিকদের কাছে।
সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে অনুষ্ঠিত হতে চলা এই ম্যাচে টস জিতে শুরুতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন ক্যারিবীয়রা। ফলে গত ম্যাচের মতো এই ম্যাচেও আগে ব্যাটিংয়ে নামতে হচ্ছে টাইগারদের।
বোলিংয়ের সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে ক্যারিবীয় অধিনায়ক শেই হোপ জানিয়েছেন, এই মাঠে শুরুর দিকে কিছুটা আর্দ্রতা থাকবে। তাছাড়া লক্ষ্য তাড়া করতেই আমরা স্বাচ্ছন্দ্যবোধ করি। সামনে লক্ষ্য থাকলে সে অনুযায়ী পরিকল্পনা করে খেলা যায়।
প্রথম ওয়ানডের একাদশে একটি পরিবর্তন নিয়ে ওয়েস্ট ইন্ডিজ এই ম্যাচে মাঠে নামছে জানিয়ে হোপ বলেন, আলজারি জোসেফকে বিশ্রাম দেওয়া হচ্ছে। তার পরিবর্তে আজ (ক্যারিবীয়দের ক্যাপে) অভিষেক হবে মারকিনো মাইন্ডলির।
আরও পড়ুন: কিংস্টন টেস্ট: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১০১ রানে ঐতিহাসিক জয় বাংলাদেশের
বাংলাদেশের একাদশেও একটি পরিবর্তন আসছে জানিয়ে অধিনায়ক মেহেদি হাসান মিরাজ বলেন, একই উইকেটে আজও খেলব, তাই আমাদের স্পিনারদের জন্য আজও ভালো সুযোগ থাকবে। শুরুতে যদি বড় একটি লক্ষ্য দাঁড় করাতে পারি, তাহলে ম্যাচটি জেতা সম্ভব।
তিনি বলেন, এই উইকেটে বোলিং করা খুবই কঠিন। তবে আমার বিশ্বাস, আমরা ভালোই করব।
তাসকিন আহমেদকে বসিয়ে শরীফুল ইসলামকে দলে সুযোগ দেওয়া হয়েছে বলে জানান এই অলরাউন্ডার।
বাংলাদেশ একাদশ: সৌম্য সরকার, তানজিদ হাসান, লিটন দাস, মেহেদি হাসান মিরাজ (অধিনায়ক), আফিফ হোসেন, মাহমুদউল্লাহ, জাকের আলী, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও নাহিদ রানা।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ: ব্রেন্ডন কিং, এভিন লুইস, কেসি কার্টি, শেই হোপ, শেরফেইন রাদারফোর্ড, রোস্টন চেইস, রোমারিও শেফার্ড, জাস্টিন গ্রিভস, গুদাকেশ মোটি, মারকিনো মাইন্ডলি ও জেইডেন সিলস।
৫৪১ দিন আগে
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জয়ে দেশের যুবাদের রাষ্ট্রপতির অভিনন্দন
ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশের যুবাদের অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন।
রবিবার (৮ ডিসেম্বর) রাষ্ট্রপতির প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
আরও পড়ুন: অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ: টানা দ্বিতীয় জয়ে যুবাদের প্রধান উপদেষ্টার অভিনন্দন
অভিনন্দন বার্তায় রাষ্ট্রপতি বলেন, অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের শিরোপা জয়ে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের খেলোয়াড়, কোচ ও সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন।
এই জয় বাংলাদেশের ক্রিকেটের উন্নয়নে ইতিবাচক অবদান রাখবে এবং ভবিষ্যতেও জয়ের ধারা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন রাষ্ট্রপতি।
৫৪৩ দিন আগে
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ: টানা দ্বিতীয় জয়ে যুবাদের প্রধান উপদেষ্টার অভিনন্দন
ভারতকে ৫৯ রানে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। দেশের যুবাদের এই জয়ে তাদের অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
রবিবার (৮ ডিসেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে প্রথমে ব্যাট করতে নেমে ৪৯.১ ওভারে ১৯৮ রানে গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। ১৯৯ রানের লক্ষ্য তাড়ায় নেমে ৩৫.২ ওভারেই সাঙ্গো হয় ভারতের ইনিংস। মাত্র ১৩৯ রান তুলতে হয় তারা। ফলে ৫৯ রানের জয় পায় বাংলাদেশ।
আরও পড়ুন: এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতল বাংলাদেশ
এই প্রতিযোগিতার প্রথম ৯ আসরে একবারও শিরোপা জয় করতে না পারলেও ২০২৩ সাল থেকে টানা দুবার চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেল বাংলাদেশ। গত বছর এই মাঠেই স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতকে ফাইনালে হারায় বাংলাদেশের যুবারা।
দেশের জন্য গৌরব অর্জন করায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের উদ্দেশে অভিনন্দন বার্তায় প্রধান উপদেষ্টা বলেছেন, ‘বিজয়ের মাসে আন্তর্জাতিক বিজয়ের জন্য গর্বিত জাতির পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি।’
৫৪৩ দিন আগে
এক ম্যাচ পর ফের বার্সেলোনার হোঁচট
লা লিগায় টানা তিন ম্যাচ অপরাজিত থেকে শীর্ষস্থান নড়বড়ে করার পর মায়োর্কার বিপক্ষে বড় জয় পেয়েছিল বার্সেলোনা। তবে পরের ম্যাচেই রিয়াল বেতিসের মাঠে গিয়ে পয়েন্ট খুইয়েছে কাতালান জায়ান্টরা।
শনিবার বেনিতো ভিয়ামারিন স্টেডিয়ামে লা লিগায় নিজেদের ১৭তম ম্যাচটি রিয়াল বেতিসের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে বার্সেলোনা।
প্রথমার্ধে ৩৯তম মিনিটে লেভানডোভস্কির গোলে এগিয়ে থাকার পর দ্বিতীয়ার্ধে মাঠে নেমেই লিড হারায় বার্সেলোনা। ম্যাচের ৬৮তম মিনিটে পেনাল্টি থেকে গোল আদায় করে স্বাগতিকদের সমতায় ফেরান জিওভানি লো সেলসো। এরপর ম্যাচের ৮২তম মিনিটে ফেররান তোরেসের গোলে বার্সেলোনা এগিয়ে গেলেও অতিরিক্ত যোগ করা সময়ে ফের ম্যাচে সমতা টানেন বেতিসের বদলি নামা ফরোয়ার্ড আসানে দিয়াও।
এদিন ম্যাচের শুরু থেকেই মুহুর্মুহু আক্রমণে বার্সার রক্ষণে কাঁপুনি ধরিয়ে দেয় বেতিস। এর মধ্যে ম্যাচের প্রথম দুই মিনিটেই গোল করার দুটি দারুণ সুযোগ তৈরি করে তারা। তবে বার্সার রক্ষণভাগ ও গোলরক্ষকের কল্যাণে শুরুতেই পিছিয়ে পড়া থেকে বেঁচে যায় সফরকারীরা।
শুরু ধাক্কা সামলে দ্রুতই খোলস ছেড়ে বেরিয়ে ছন্দে ফেরে বার্সেলোনা। আক্রমণ-পাল্টা আক্রমণে ম্যাচের ৩৯তম মিনিটে গোলের খাতাও খোলে তারা।ডান দিকে দিয়ে আক্রমণে উঠে লামিন, পেদ্রির পা ঘুরে বল আসে এগোতে থাকা জুল কুন্দের কাছে। তিনি খানিকটা এগিয়ে গিয়ে গোলমুখে সতীর্থের উদ্দেশে ক্রস দেন, আলতো টোকায় তার নিচু ক্রস থেকে ঠিকানা খুঁজে নেন রবের্ট লেভানডোভস্কি।
এর ফলে লা লিগায় ১৬ ম্যাচে তার গোলসংখ্যা বেড়ে হলো ১৬টি। এছাড়া সব প্রতিযোগিতা মিলিয়ে ২১ ম্যাচে ২৩ গোল করলেন এই পোলিশ স্ট্রাইকার। শুধু তা-ই নয়, ২০১৮/১৯ মৌসুমে লিওনেল মেসির পর লা লিগায় এই প্রথম কোনো খেলোয়াড় মৌসুমের প্রথম ১৬ ম্যাচে ১৬ বা তার বেশি গোল করলেন। চলতি মৌসুমে রিয়াল মাদ্রিদের দুই তারকা ফরোয়ার্ড ভিনিসিউস জুনিয়র ও কিলিয়ান এমবাপ্পে যৌথভাবে গোল করেছেন ১৬টি।
৫৪৪ দিন আগে
মাঠে নামার আগে রিয়াল শিবিরে ফের দুঃসংবাদ
চোট সমস্যা যেন শেষ হয়েও হচ্ছে না রিয়াল মাদ্রিদের। এই তো গতকালই দলের দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড় ভিনিসিউস জুনিয়র ও ডেভিড আলাবার সেরে ওঠার খবর দিয়েছিল ক্লাবটি। এরপরই দুঃসংবাদ দিয়েছে তারা, জিরোনা ম্যাচ থেকে ছিটকে গেছেন রদ্রিগো।
শনিবার রাতে লা লিগায় জিরোনার মাঠে খেলতে নামবে বর্তমান চ্যাম্পিয়নরা। এ উপলক্ষে বর্তমানে জিরোনায় অবস্থান করছে রিয়াল মাদ্রিদ দল। তবে ম্যাচের আগমুহূর্তে দল থেকে ছিটকে গিয়েছেন রিয়ালের আক্রমণভাগের গুরুত্বপূর্ণ খেলোয়াড় রদ্রিগো।
ক্লাবটির পক্ষ থেকে জানানো হয়েছে, অনুশীলনের সময় বাঁ পায়ের উরুর পেশীতে ব্যাথা পেয়েছেন রদ্রিগো। তাই সতর্কতার অংশ হিসেবে জিরোনার বিপক্ষে খেলবেন না ২৩ বছর বয়সী এই ব্রাজিলীয় উইঙ্গার। শারীরিক পরীক্ষার পর বোঝা যাবে, পরবর্তী ম্যাচে তিনি মাঠে নামতে পারবেন কিনা।
আরও পড়ুন: ভিনিসিউস-আলাবাকে নিয়ে সুখবর দিল রিয়াল মাদ্রিদ
দলের মূল খেলোয়াড়রা একের পর এক চোটে পড়ায় এমনিতেই খেলোয়াড় সংকটে ভুগছে রিয়াল মাদ্রিদ। এমতাবস্থায় ক্লাবের যুব দল থেকে ফুটবলার নিয়ে জিরোনায় গিয়েছে তারা।
এ বিষয়ে বিবৃতিতে রিয়াল মাদ্রিদ জানিয়েছে, গতকাল (শুক্রবার) কাস্তিয়ার (যুব দল) হয়ে খেলার কারণে জিরোনা ম্যাচে গনসালো ও চেমাকে রাখা হয়নি। তাদের পরিবর্তে দলের সঙ্গে গিয়েছে দানি ইয়ানিয়েস।
কাদিসে জন্ম নেওয়া ইয়ানিয়েস ইতোমধ্যে নিজের প্রতিভার সাক্ষর রেখেছে। অনূর্ধ্ব-১৯ যুব লিগে পাঁচ ম্যাচে ইতোমধ্যে চার গোল করে লিগের সর্বোচ্চ গোলদাতা তিনি।
চ্যাম্পিয়ন্স লিগে লিভারপুল ম্যাচেও দলের সঙ্গে ছিলেন ১৭ বছর বয়সী এই ফরোয়ার্ড, তবে সেদিন তার আর মাঠে নামার সুযোগ হয়নি। তবে কার্লো আনচেলত্তি যদি আজ তাকে মাঠে নামানোর সিদ্ধান্ত নেন, তবে আজ রাতেই রিয়াল মাদ্রিদের মূল দলের হয়ে লা লিগায় অভিষেক হয়ে যেতে পারে এই স্প্যানিশ তরুণের।
আরও পড়ুন: ‘মিস পেনাল্টি’ খেতাব পেয়ে এমবাপ্পে বললেন, দেখিয়ে দেওয়ার সময় হয়েছে, আমি কে
বাংলাদেশ সময় রাত ২টায় জিরোনার মন্তিলিভি স্টেডিয়ামে খেলতে নামবে রিয়াল মাদ্রিদ। গত মৌসুমে চমক দেখানো জিরোনার অবস্থা এ মৌসুমে তথৈবচ। ১৫ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে টেবিলের অষ্টম স্থানে রয়েছে তারা।
অপরদিকে, আথলেতিক বিলবাওয়ের মাঠে ২-১ গোলে হেরে কাতালুনিয়ায় গিয়েছে রিয়াল মাদ্রিদ। বার্সেলোনার চেয়ে এক ম্যাচ কম খেলে তাদের চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে রয়েছে আনচেলত্তির শিষ্যরা। এই ম্যাচটি জিতলে তাই পয়েন্ট ব্যবধান ১-এ নিয়ে আসতে পারবে তারা।
অবশ্য কিছুক্ষণ পরই রিয়াল বেতিসের বিপক্ষে মাঠে নামবে হান্সি ফ্লিকের শিষ্যরা। ম্যাচটি জিতে রিয়ালের ম্যাচ শুরুর আগেই পয়েন্ট ব্যবধান ৭ বানিয়ে ফেলার সুযোগ থাকবে তাদের সামনেও।
রিয়াল মাদ্রিদের পরিবর্তিত স্কোয়াড
গোলরক্ষক: থিবো কোর্তোয়া, আন্দ্রিই লুনিন, সের্হিও মেস্ত্রে।
ডিফেন্ডার: লুকাস ভাসকেস, হেসুস ভায়েহো, ফ্রান গার্সিয়া, আন্টনিও রুয়েডিগার, ফেরলঁ মঁদি, রাউল আসেনসিও।
মিডফিল্ডার: জুড বেলিংহ্যাম, ফেদেরিকো ভালভের্দে, লুকা মদ্রিচ, অরেলিয়েঁ চুয়ামেনি, আর্দা গুলের, দানি সেবায়োস।
ফরোয়ার্ড: কিলিয়ান এমবাপ্পে, এন্দ্রিক ফেলিপে, ব্রাহিম দিয়াস, দানি ইয়ানিয়েস।
৫৪৪ দিন আগে
ঝড়ের কারণে মার্সিসাইড ডার্বি স্থগিত
ডারাঘ নামের একটি ঝড় ধেয়ে আসায় এভারটন ও লিভারপুলের মধ্যকার মার্সিসাইড ডার্বি স্থগিত করা হয়েছে। এভারটনের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
গুডিসন পার্কে স্থানীয় সময় শনিবার (৭ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় প্রিমিয়ার লিগের ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ছিল লিভারপুল ও এভারটনের। কিন্তু সকাল থেকেই বৃষ্টি ও ঝড়ো হাওয়া অব্যাহত থাকায় ম্যাচটি আয়োজন করা সম্ভব নয় বলে জানিয়েছে এভারটন ক্লাব কর্তৃপক্ষ।
এ বিষয়ে এক বিবৃতিতে এভারটন জানিয়েছে, উভয় ক্লাবের কর্মকর্তাদের পাশাপাশি মার্সিসাইড পুলিশ ও লিভারপুল সিটি কাউন্সিলের প্রতিনিধিদের উপস্থিতিতে একটি সভা হয়। সেখানেই নিরাপত্তার কথা চিন্তা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আবহাওয়ার উন্নতি না হওয়ায় ওই এলাকায় বসবাসকারীদের অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শও দিয়েছে মার্সিসাইড পুলিশ।
আরও পড়ুন: সিটি-আর্সেনালের সঙ্গে লড়াই-ই করতে পারবে না চেলসি: মারেসকা
চলতি মৌসুম শেষে গুডিসন পার্ক ছেড়ে নবনির্মিত ‘এভারটন স্টেডিয়ামে’ উঠবে ক্লাবটি। ফলে প্রিমিয়ার লিগে এই ম্যাচটিই ছিল গুডিসন পার্কে শেষ মার্সিসাইড ডার্বি। তবে প্রতিকূল আবহাওয়ার কারণে ম্যাচটি স্থগিত হয়ে গেল।
পরবর্তীতে কবে ম্যাচটি অনুষ্ঠিত হবে, সে বিষয়ে এখনও কিছু জানায়নি প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ।
ঝড়ের কারণে এ সপ্তাহের বেশ কয়েকটি ক্রীড়া আয়োজন ভেস্তে গেছে। শনিবার অনুষ্ঠিত হতে চলা চ্যাম্পিয়নশিপের দুটি ম্যাচও শুক্রবার স্থগিত করা হয়।
লিগে ১৪ ম্যাচে ১১ জয় ও ২ ড্রয়ে ৩৫ পয়েন্ট নিয়ে টেবিলের চূড়ায় রয়েছে লিভারপুল। দ্বিতীয় স্থানে থাকা চেলসির চেয়ে ৭ পয়েন্টে এগিয়ে রয়েছে তারা। অপরদিকে, চলতি মৌসুমে উত্থান-পতনের মধ্যে দিয়ে এগিয়ে চলেছে এভারটন। ১৪ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের ১৫তম স্থানে রয়েছে ক্লাবটি।
লিভারপুলের পরবর্তী ম্যাচ আগামী মঙ্গলবার। চ্যাম্পিয়ন্স লিগের ষষ্ঠ রাউন্ডের ম্যাচে জিরোনার মুখোমুখি হবে আর্নে স্লটের দল। এরপর আগামী শনিবার অ্যানফিল্ডে ফুলহ্যামকে আতিথ্য দেবে তারা।
অন্যদিকে, এভারটনের পরবর্তী ম্যাচ আগামী শনিবার, প্রিমিয়ার লিগে আর্সেনালের মুখোমুখি হবে শন ডাইসের শিষ্যরা।
৫৪৪ দিন আগে
ভিনিসিউস-আলাবাকে নিয়ে সুখবর দিল রিয়াল মাদ্রিদ
ফুটবলারদের ফর্মহীনতা ও একে অপরের সঙ্গে সমন্বয়ের অভাবে চলতি মৌসুমের শুরু থেকেই ভুগছে লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগের বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। এর ওপর আবার আছে চোটের ঘা। তবে এতকিছুর মাঝে চোট নিয়ে সমর্থকদের সুখবর দিয়েছে ক্লাবটি।
শনিবার রাতে লা লিগার ম্যাচে জিরোনার বিপক্ষে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। ওই ম্যাচের উদ্দেশে মাদ্রিদ ছাড়ার আগে সংবাদ সম্মেলনে আসেন রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি। সেখানে প্রত্যাশিত সময়ের আগেই ভিনিসিউসের সেরে ওঠার কথা জানান তিনি।
আনচেলত্তি বলেন, ‘এটি আমাদের জন্য একটি ভালো খবর যে ভিনি (ভিনিসিউস) দলে ফিরেছে। আগামাীকালের ম্যাচে তাকে দলে রাখা হচ্ছে না, তবে মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে আতালান্তার বিপক্ষে মাঠে নামবে সে।’
আরও পড়ুন: ক্লাব বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত: মুখোমুখি ভিনিসিউস-নেইমার
এছাড়া প্রায় এক বছর মাঠের বাইরে থাকা অস্ট্রিয়ান ডিফেন্ডার ডেভিড আলাবারও ফিরতে আর বেশি দেরি নেই বলে জানান বছর ৬৫ বছর বয়সী এই ইতালিয়ান।
‘সে ইতোমধ্যে অনুশীলনে ফিরেছে, কিন্তু এখনই তার ফেরা হচ্ছে না। আলাবাকে মাঠে দেখতে এই মাসটি অপেক্ষা করতে হবে। জানুয়ারিতে সে অবশ্যই খেলবে।’
চোটাক্রান্ত হওয়ার ৩৫৫ দিন পর শুক্রবার অনুশীলনের ফিরেছেন ডেভিড আলাবা। দীর্ঘদিন ধরে চোটে ভোগায় ৩২ বছর বয়সী এই ফুটবলারকে ছেড়ে দিতে পারে রিয়াল মাদ্রিদ, এমনকি তিনি অবসর নিয়ে নিতে পারেন বলেও গুঞ্জন ছড়ায়। তবে এসব গুঞ্জন উড়িয়ে রিয়ালের জার্সিতেই অনুশীলন শুরু করেছেন তিনি।
আরও পড়ুন: এমবাপ্পেকে নিয়ে রোনালদোর ২ মাস আগের মন্তব্য আলোচনায়
চ্যাম্পিয়ন্স লিগের লিগ পর্বের প্রথম পাঁচ ম্যাচের তিনটিতেই হেরে মাত্র ৬ পয়েন্ট নিয়ে টেবিলের ২৪তম অবস্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ। এমন পরিস্থিতিতে চলতি মৌসুমে সব প্রতিযোগিতায় দুর্দান্ত পারফর্ম করে চলা আতালান্তার বিপক্ষে ভিনিসিউসের দলে ফেরা রিয়াল মাদ্রিদের জন্য সত্যিকার অর্থেই স্বস্তিদায়ক।
৫৪৫ দিন আগে
২০৩০ বিশ্বকাপ আয়োজনে ১ বিলিয়ন ইউরো ঋণ নেবে মরক্কো
মরক্কোকে ৩৫০ মিলিয়ন ইউরো ঋণ দিতে একটি চুক্তি স্বাক্ষর করেছে আফ্রিকান ডেভেলপমেন্ট ব্যাংক (এএফডিবি)। এছাড়া ২০৩০ বিশ্বকাপ আয়োজনের আগে দেশটির অবকাঠামোগত উন্নয়নে অর্থায়নের জন্য আরও ৬৫০ মিলিয়ন ইউরো ঋণ দেওয়ার কথা বিবেচনা করছে সংস্থাটি।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) মরক্কোর রাজধানী রাবাতে এএফডিবির আফ্রিকা ইনভেস্টমেন্ট ফোরাম চলাকালে এই ঋণচুক্তি চূড়ান্ত হয়।
পরে এক বিবৃতিতে এএফডিবি জানায়, অনুমোদিত ঋণ মরোক্কোর অর্থনৈতিক শাসন ও পানি সরবরাহ জোরদার এবং নাদোর শহরের পশ্চিমে অবস্থিত তাঞ্জের মেড বন্দরে একটি শিল্পাঞ্চল স্থাপনে সহায়তা করবে।
এছাড়া, ২০৩০ সালের ফুটবল বিশ্বকাপের আগে মরক্কোর রেল ও বিমানবন্দর অবকাঠামো উন্নয়নে আরও ৬৫০ মিলিয়ন ইউরো ঋণ দেওয়ার কথাও বিবেচনা করছে বলে জানিয়েছেন ব্যাংকের সভাপতি আকিনভুমি আদেসিনা।
আরও পড়ুন: বর্ণবাদ পরিস্থিতির উন্নতি না হলে স্পেনে বিশ্বকাপ চান না ভিনিসিউস
দেশটির প্রধানমন্ত্রী আজিজ আখাননৌচের সঙ্গে এ বিষয়ে বৈঠক শেষে সাংবাদিকদের আদেসিনা বলেন, ২০৩০ সালের বিশ্বকাপ আয়োজনে মরক্কোকে সহায়তা করতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
মরক্কোয় এএফডিবির ৩.৬ বিলিয়ন ডলার অর্থায়নে ইতোমধ্যে ৩৭টি প্রকল্পের কাজ চলছে বলেও এ সময় জানান আদেসিনা।
২০৩০ ফিফা বিশ্বকাপের আয়োজক দেশগুলোর একটি আফ্রিকার দেশ মরক্কো। স্পেন ও পর্তুগালের সঙ্গে যৌথভাবে ওই বিশ্বকাপ আয়োজন করবে দেশটি।
৫৪৫ দিন আগে