খেলাধুলা
ইউরোপীয় শিরোপা জিতে রিয়াল মাদ্রিদ অধ্যায় শুরু এমবাপ্পের
কাড়ি কাড়ি টাকা খরচ করে ইউরোপীয় ট্রফি জয়ের জন্য চারপাশে তারকা ফুটবলারদের বহর যুক্ত করে দিলেও পিএসজিতে সেই স্বপ্ন ছোঁয়া হয়ে ওঠেনি কিলিয়ান এমবাপ্পের। অথচ রিয়াল মাদ্রিদে যোগ দিয়ে অভিষেক ম্যাচেই পেয়ে গেলেন ইউরোপীয় শিরোপার স্বাদ।
স্বপ্ন ছুঁতে এর চেয়ে আর ভালো শুরু হতে পারত না ২৫ বছর বয়সী এমবাপ্পের জন্য। ফ্রান্সের জার্সিতে ইতোমধ্যে বিশ্বকাপ জয়ের স্বাদ পেলেও ক্লাব ফুটবলে ইউরোপীয় যেকোনো ট্রফির আকাঙ্ক্ষা তার এতদিন অপূর্ণই ছিল। তবে রিয়ালের জার্সি গায়ে খেলতে নেমেই সেই অধরা স্বপ্নের বাস্তবায়ন হয়েছে তার জীবনে।
বুধবার রাতে পোল্যান্ডের রাজধানী ওয়ারশতে আতালান্তাকে ২-০ গোলে হারিয়ে উয়েফা সুপার কাপের শিরোপা জিতেছে রিয়াল মাদ্রিদ।
এই জয়ের পথে দ্বিতীয় গোলটি করে লস ব্লাঙ্কোসদের হয়ে অভিষেক ম্যাচেই গোলের খাতা খোলেন এমবাপ্পে। প্রথম গোলটি করেন ফেদেরিকো ভালভার্দে।
আরও পড়ুন: সৌদির বিলিয়ন ইউরোর প্রস্তাব গ্রহণে ‘রাজি’ ভিনিসিউস
এর ফলে ট্রফি জিতে নতুন মৌসুম শুরু করল রিয়াল। চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরোপা লিগজয়ী দুই দলকে নিয়ে নতুন মৌসুম শুরুর আগে সুপার কাপের ম্যাচ আয়োজন করে থাকে ইউরোপীয় ফুটবলের অভিভাবক সংস্থা উয়েফা।
এই জয়ে উয়েফা সুপার কাপ জয়ে বার্সেলোনা ও এসি মিলানের সর্বোচ্চ পাঁচবারের রেকর্ড ছাড়িয়ে গেল মাদ্রিদের দলটি।
এছাড়া কোচ হিসেবেও রেকর্ড করেছেন আনচেলত্তি। মোট পাঁচবার (রিয়ালের হয়ে তিনবার, এসি মিলানের হয়ে দুবার) উয়েফা সুপার কাপ জিতলেন তিনি। এর ফলে চারবার সুপার কাপ জেতা পেপ গার্দিওলাকে ছাড়িয়ে গেছেন এই ইতালিয়ান কোচ।
৬৫৮ দিন আগে
সামাজিক মাধ্যমে ভিএআর সিদ্ধান্তের ব্যাখ্যা দেবে ইপিএল
গত কয়েক মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি বা ভিএআরের সিদ্ধান্ত নিয়ে তুমূল বিতর্কের পর আসন্ন মৌসুমের জন্য নতুন এবং মজার এক নিয়ম চালু করতে চলেছে প্রিমিয়ার লিগ।
সামাজিক যোগাযোগ মাধ্যমে লিগের প্রতিটি ম্যাচে ভিএআরের নেওয়া সিদ্ধান্তগুলোর ব্যাখ্যা দেবে প্রিমিয়ার লিগ। এ উপলক্ষে সোশ্যাল অ্যাকাউন্টও খুলছে তারা।
ম্যাচ চলাকালেই এসব কারণ ব্যাখ্যা করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। লিগ কর্তৃপক্ষের আশা, এর মাধ্যমে ভিএআর নিয়ে দর্শকদের হতাশা অনেকাংশে কমানো সম্ভব হবে।
আরও পড়ুন: প্রিমিয়ার লিগে ‘ভিএআর’ বাদ দেওয়ার প্রস্তাব
মঙ্গলবার (১৩ আগস্ট) এক বিবৃতিতে ইপিএল জানায়, ম্যাচ চলাকালে মাঠে যেহেতু ভিএআর কক্ষ থেকে সরাসরি অডিও সম্প্রচারের অনুমতি নেই, তাই সামজিক যোগাযোগ মাধ্যমে এসব ঘটনাবলির রিলে দেখতে পারবে দর্শক।
‘এ বিষয়ে এক্সে খোলা অ্যাকাউন্ট @PLMatchCentre এর মাধ্যমে রেফারির সিদ্ধান্তের পাশাপাশি খেলায় আরও স্বচ্ছতা আনার লক্ষ্যে ভিএআর হাব ও রেফারি বিশেষজ্ঞদের মতামতও প্রকাশ করা হবে।’
গত মৌসুমে ভিএআরের সিদ্ধান্ত নিয়ে ব্যাপক সমালোচনার পর আসন্ন মৌসুমে এই প্রযুক্তি রাখা হবে কি না, তা নিয়ে ক্লাবগুলোর মধ্যে ভোটাভুটি হয়। এরপর অবশ্য প্রযুক্তির এই যুগে ভিএআর একেবারে বাদ দিতে চাননি ক্লাবগুলোর কর্তৃপক্ষ। তবে আরও নির্ভুল ও সমালোচনা এড়াতে এই প্রযুক্তির সংস্কারের পক্ষে মত দেয় ক্লাবগুলো।
আরও পড়ুন: বিতর্কিত পেনাল্টির যে ব্যাখ্যা দিলেন ভিএআর বিশেষজ্ঞ
৬৫৯ দিন আগে
মৌসুম শুরুর আগেই ছিটকে গেলেন কামাভিঙ্গা
উয়েফা সুপার কাপের লড়াইয়ে ইউরোপা লিগ চ্যাম্পিয়ন আতালান্তার বিপক্ষে বুধবার (১৩ আগস্ট) রাতে মাঠে নামছে চ্যাম্পিয়ন্স লিগজয়ী রিয়াল মাদ্রিদ। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগেই দুঃসংবাদ পেয়েছেন কার্লো আনচেলত্তি। চোটের কারণে ছিটকে গেছেন মাঠের বিভিন্ন পজিশনে খেলতে পারা মিডফিল্ডার এদুয়ার্দো কামাভিঙ্গা।
বুধবার এক বিবৃতিতে রিয়াল মাদ্রিদ জানিয়েছে, কামাভিঙ্গার বাঁ হাঁটুর লিগামেন্টে চোট ধরা পড়েছে।
এদিকে, ফাব্রিৎসিও রোমানো এক্সে জানিয়েছেন, চোটের কারণে ৬/৭ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে কামাভিঙ্গাকে। আগামী অক্টোবরের শেষের দিকে তিনি মাঠে ফিরতে পারেন।
উয়েফা সুপার কাপের ম্যাচের আগে অনুশীলনের সময় চোট পান কামাভিঙ্গা।
আরও পড়ুন: সৌদির বিলিয়ন ইউরোর প্রস্তাব গ্রহণে ‘রাজি’ ভিনিসিউস
সদ্য সমাপ্ত ইউরো আসরে ফ্রান্সের হয়ে চার ম্যাচে মাঠে নামেন কামাভিঙ্গা। এরপর নতুন মৌসুমের শুরুতে আর মাঠে নামা হচ্ছে না তার।
২০২৪-২৫ মৌসুমে আগামী রবিবার মায়োর্কার বিপক্ষে ম্যাচ দিয়ে লা লিগা শিরোপা ধরে রাখার অভিযান শুরু করবে কার্লো আনচেলত্তির শিষ্যরা। মায়োর্কার মাঠে বাংলাদেশ সময় রাত ১টা ম্যাচটি অনুষ্ঠিত হবে।
৬৫৯ দিন আগে
সৌদির বিলিয়ন ইউরোর প্রস্তাব গ্রহণে ‘রাজি’ ভিনিসিউস
নিজ দেশের ফুটবল লিগকে জনপ্রিয় করতে গত কয়েক বছর ধরে কাড়ি কাড়ি টাকা খরচ করে বিশ্বের নামকরা সব ফুটবলারদের কিনে চলেছে সৌদি প্রো লিগের ক্লাবগুলো। এই তালিকায় ইতোমধ্যে নাম লিখিয়েছেন ক্রিস্তিয়ানো রোনালদো, নেইমার, করিম বেনজেমার মতো তারকা ফুটবলাররা। এবার তারা রিয়াল মাদ্রিদের তারকা উইঙ্গার ভিনিসিউসকে পাওয়ার চেষ্টা করছে বলে খবর চাউর হয়েছে।
ভিনিসিউসের সামনে সৌদি লিগ থেকে যে আর্থিক অঙ্কের প্রস্তাব রাখা হয়েছে, তা মাথা ঘুরিয়ে দেওয়ার মতো। পাঁচ মৌসুমের জন্য ব্রাজিলের এই প্রতিভাকে ১ বিলিয়ন ইউরো (প্রতি মৌসুমে ২০০ মিলিয়ন) দেওয়ার প্রস্তাব রাখা হয়েছে বলে ফুটবলপাড়ায় গুঞ্জন উঠেছে।
দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফুটবলারদের একজন হওয়ায় ভিনিসিউসের জন্য রিয়াল মাদ্রিদের কাছে আসা প্রস্তাব ইতোমধ্যেই ক্লাবটির পক্ষ থেকে বাতিল করে দেওয়া হয়েছে বলে স্প্যানিশ সংবাদমাধ্যমগুলোতে খবর প্রকাশ হয়েছে। তবে ভিনিসিউস নাকি এমন বিশাল অঙ্কের প্রস্তাবে না করেননি।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, সৌদি প্রো লিগে খেলার প্রস্তাবে তিনি উন্মুক্ত।
আরও পড়ুন: হ্যারি কেইনের শূন্যস্থান পূরণে টটেনহ্যামে সোলাঙ্কে
সূত্রের বরাতে বার্তা সংস্থাটি জানিয়েছে, বেতন-বোনাসসহ ভিনিসিউসকে প্রতি মৌসুমে ২০০ মিলিয়ন ইউরো করে দেওয়ার প্রস্তাব দিয়েছেন সৌদি পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের (পিআিইএফ) কর্মকর্তারা। পাশাপাশি ব্রাজিলের এই ফরোয়ার্ডকে ২০৩৪ সালে সৌদি আরবে অনুষ্ঠিতব্য বিশ্বকাপের দূত হওয়ারও একটি বিশেষ প্রস্তাব রাখা হয়েছে চুক্তিতে।
তবে আর্থিক অঙ্ক ও চুক্তির শর্তাবলি নিয়ে এখনও আলোচনা শুরু হয়নি বলে প্রতিবেদনে জানানো হয়েছে।
রয়টার্স বলছে, আনুষ্ঠানিকভাবে রিয়াল মাদ্রিদের কাছে এ প্রস্তাব এখনও উপস্থান করা না হলেও ভিনিসিউস এই পদক্ষেপকে খারিজ করে দেননি, বরং পিআিইএফকে রিয়াল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে বলেছেন তিনি।
ভিনির এজেন্ট বলেছেন, মাদ্রিদে সুখে থাকলেও এই ধরনের বিরাট অঙ্কের প্রস্তাব অবশ্যই সতর্কতার সঙ্গে বিবেচনা করা উচিৎ।
দেশের ফুটবলকে জনপ্রিয় করতে স্পোর্টস ক্লাব বিনিয়োগ ও বেসরকারিকরণ প্রকল্প ঘোষণা করেছে সৌদি আরব। এর পরিপ্রেক্ষিতে প্রো লিগের চারটি প্রধান ক্লাব- আল আহলি, আল ইত্তিহাদ, আল হিলাল ও আল নাসরের ৭৫ শতাংশ মালিকানা গ্রহণ করেছে পিআইএফ।
আরও পড়ুন: নিকো উইলিয়ামসকে সময় বেঁধে দিল বার্সেলোনা
এর আগে, ফুটবলের আর্জেন্টাইন মায়েস্ত্রো লিওনেল মেসি, ফ্রান্সের তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পেদেরও সৌদি আরবে নিয়ে যাওয়ার চেষ্টা করে পিআইএফ। তবে লিওনেল মেসি বার্সেলোনা থেকে পিএসজি হয়ে বর্তমানে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামির হয়ে খেলছেন। আর এমবাপ্পে পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর এই মৌসুমে নিজের স্বপ্নের ক্লাব রিয়াল মাদ্রিদে নাম লিখিয়েছেন।
উল্লেখ্য, ২০২২ সালে পাঁচ বছরের জন্য রিয়াল মাদ্রিদে চুক্তির মেয়াদ বাড়ান ভিনিসিউস। ক্লাবটির জার্সিতে গত মৌসুমে লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগ ও স্প্যানিশ সুপার কাপ জিতে এ বছরের ব্যালন দ’র জয়ের অন্যতম দাবিদার হিসেবে ফুটবলবোদ্ধাদের বিবেচনায় রয়েছেন তিনি।
৬৬০ দিন আগে
'বাংলাদেশ ক্রিকেটের সংস্কার’-এর দাবিতে মিরপুর স্টেডিয়ামের সামনে বিক্ষোভ
ক্রিকেটে বড় ধরনের সংস্কার ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে 'দুর্নীতিবাজ' ব্যক্তিদের বহিষ্কারের দাবিতে বিক্ষোভ করেছে দেশের বিভিন্ন ক্রীড়া সংগঠক ও সমন্বয়করা।
মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
এসময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্মকাণ্ডের বিষয়ে জবাবদিহি ও ন্যায়বিচারের দাবিতে সোচ্চার হওয়ার স্লোগান দিতে থাকেন বিক্ষোভকারীরা।
৬৬০ দিন আগে
ক্রিকেটারদের রাজনীতিতে আসতে নিরুৎসাহিত করলেন গাজী আশরাফ
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু ক্রিকেটারদের রাজনীতিতে জড়িয়ে পড়ার ক্ষেত্রে দ্বিমত প্রকাশ করে নিরুৎসাহিত করেছেন।
আশরাফ মনে করেন, জাতীয় দলের খেলোয়াড়দের রাজনৈতিক দলে যোগ দেওয়া থেকে বিরত রাখার জন্য সুস্পষ্ট নির্দেশিকা থাকা উচিত। কারণ খেলোয়াড়রা যখন তাদের মনোযোগ ক্রিকেট এবং রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্যে বিভক্ত করে তখন সম্ভাব্য স্বার্থের দ্বন্দ্ব তৈরি হয়।
আরও পড়ুন: বিদেশি ক্রিকেট লিগগুলোতে যেমন খেলছেন বাংলাদেশি ক্রিকেটাররা
সম্প্রতি এক সাক্ষাৎকারে উইকেটরক্ষক-ব্যাটার নুরুল হাসান সোহান একই মনোভাব পোষণ করে বলেছেন, খেলোয়ার জীবনে ক্রিকেটারদের রাজনীতিতে অংশগ্রহণ করা উচিত নয়।
আশরাফ বলেন, 'যেসব সংস্কার হয়েছে, তাতে আমি বিশ্বাস করি জাতীয় দলে থেকে কেউ রাজনীতিতে যুক্ত হতে পারে কিনা সে বিষয়ে অবশ্যই একটি প্রক্রিয়া থাকা উচিত।’
সাকিব আল হাসানের রাজনীতিতে সম্পৃক্ততা প্রসঙ্গে আশরাফ স্বীকার করেছেন সমাধানের সম্ভাবনার কথা।
তিনি আরও বলেন, ‘মানুষ মাত্রই ভুল করে। সেগুলো সংশোধনেরও সুযোগ রয়েছে। সাকিব যদি তার এই যাত্রায় ভুল করে থাকে, সেটা সে নিজে বুঝে নিজেকে সঠিক পথে ফিরিয়ে আনার সুযোগ পাবে।’
আসন্ন সফরে বাংলাদেশের হয়ে খেলতে যাচ্ছেন সাকিব। তার রাজনীতিতে অংশগ্রহণ জাতীয় দলের সমর্থকদের মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছে। তার আগে জাতীয় নির্বাচনেও প্রার্থী হয়েছিলেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
সাকিব ও মাশরাফি দুজনই আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন। যারা সম্প্রতি ছাত্র-জনতার আন্দোলনে পদচ্যুত হয়েছেন। এর ফলে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা দেশ ত্যাগ করেছেন।
আরও পড়ুন: অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ক্রিকেট দল
ভয়ডরহীন ক্রিকেটে যুক্তরাষ্ট্রের লড়াকু পুঁজি
৬৬১ দিন আগে
হ্যারি কেইনের শূন্যস্থান পূরণে টটেনহ্যামে সোলাঙ্কে
টটেনহ্যাম ছেড়ে হ্যারি কেইন গত মৌসুমে বায়ার্ন মিউনিখে নাম লেখানোর পর থেকেই তার শূন্যতা টের পাচ্ছে নর্থ লন্ডনের ক্লাবটি। এক মৌসুম পর এবার তার স্থলাভিষিক্ত হয়েছেন ডমিনিক সোলাঙ্কে।
বোর্নমাউথের জার্সিতে গত মৌসুমে ক্যারিয়ারের সেরা সময় কাটানোর পরপরই টটেনহ্যাম কোচ আগ্নে পোস্তেকোগ্লুর নজরে পড়েন সোলাঙ্কে। এরপর ৬৫ মিলিয়ন ইউরো (৫৫+১০) খরচ করে তাকে দলে ভিড়িয়েছেন ক্লাবটির কর্তারা।
ছয় বছরের জন্যে ২০৩০ সাল পর্যন্ত টটেনহ্যামের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন ২৬ বছর বয়সী এই ইংলিশ ফরোয়ার্ড। হ্যারি কেইনের বিদায়ের পর আক্রমণভাগে তিনিই সেই অভাব পূরণ করবেন বলে বিশ্বাসী কোচ পোস্তেকোগ্লু।
তিনি বলেন, ‘তার মতো একজনকেই আমরা খুঁজছিলাম। আমার মনে হয়, ক্যারিয়ারের যে অবস্থায় সে রয়েছে, তাতে দলের জন্যে সে দারুণ একজন হবে। ওই পজিশনের একজন খেলোয়াড়ের মধ্যে যেসব বৈশিষ্ট্য আমরা খুঁজছিলাম, তার সবই ওর ভেতরে রয়েছে।’
আরও পড়ুন: ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে এবার ইতালিতে পাড়ি জমালেন ভারান
ইংল্যান্ডের জাতীয় দলের জার্সিতে মাত্র এক ম্যাচ খেলার সুযোগ পাওয়া সোলাঙ্কে গত মৌসুমে ক্যারিয়ারের চূড়ায় চড়েন। বোর্নমাউথের হয়ে ৪২ ম্যাচ খেলে ২১ গোল করেন তিনি। এর মধ্যে প্রিমিয়ার লিগে তার গোলসংখ্যা ছিল ১৯টি।
টটেনহ্যামে নাম লিখিয়ে স্পার্স টিভিকে সোলাঙ্কে বলেন, ‘এটি একটি দুর্দান্ত ক্লাব। ক্লাবের উচ্চাকাঙ্ক্ষার সঙ্গে আমার আকাঙ্ক্ষাও মিলে যায়। তাই এখানে (খেলা) শুরু করতে পেরে এবং সতীর্থদের সঙ্গে দেখা করতে পেরে ভালো লাগছে।’
‘ক্লাবের যে বিষয়টি আমাকে সবচেয়ে বেশি রোমাঞ্চিত করে তা হচ্ছে এটি কতটা উচ্চাকাঙ্ক্ষী। এখানে দুর্দান্ত একজন ম্যানেজারের তত্ত্বাবধায়নে দুর্দান্ত সব খেলোয়াড়রা খেলে, আশা করছি আমার খেলার স্টাইলের সঙ্গেই তাদের স্টাইল মিলবে। তাই সবার সঙ্গে মাঠে নামতে আমার আর তর সইছে না।’
২০১৯ সালে ১৯ মিলিয়ন ইউরোরর বিনিময়ে লিভারপুল থেকে বোর্নমাউথে যোগ দেন সোলাঙ্কে। নিজেদের জন্যে পরবর্তী দলবদলের ২০ শতাংশ মূল্যও অবশ্য তারা সে সময় চুক্তিতে রাখে লিভারপুল।
আরও পড়ুন: আর্সেনালে যাচ্ছেন ইউরোয় চমক দেখানো কালাফিওরি
৬৬২ দিন আগে
টাইব্রেকারে ইউনাইটেডকে হারিয়ে কমিউনিটি শিল্ড জিতল সিটি
নির্ধারিত সময়ে ১-১ গোলের ব্যাবধানে ম্যাচ শেষ হওয়ায় টাইব্রেকারে গড়াল ম্যাচ। সেখানে নাটকীয়তার পর ৭-৬ ব্যাবধানে কমিউনিটি শিল্ড জিতেছে ম্যানচেস্টার সিটি।
এই সিটিকেই ২-১ গোলের ব্যাবধানে হারিয়ে এ বছরের এফএ কাপ জেতা ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে শনিবার (১০ আগস্ট) কমিউনিটি শিল্ডের ম্যাচে মাঠে নামে সিটি।
প্রথমার্ধ গোলশূন্য থাকার পর ম্যাচের ৮২তম মিনিটে রেড ডেভিলসদের এগিয়ে নিয়ে জয়ের ভালো সম্ভাবনা তৈরি করেন আলেহান্দ্রো গারনাচো। তবে স্কাই ব্লুজদের বেশিক্ষণ আটকে রাখতে পারেননি তারা। ৮৯তম মিনিটে সিটিকে সমতায় ফেরান বের্নার্দো সিলভা। এরপর ম্যাচটি সরাসরি টাইব্রেকারে গড়ালে ১৬টি শটের পর সিটির জয় নিশ্চিত হয়।
আরও পড়ুন: সিটি সমর্থকদের সুখবর দিলেন গার্দিওলা
টাইব্রেকারের শুরুতে সিটির হয়ে শট নিতে আসা সিলভা প্রথম শটটিই মিস করেন। এরপর চতুর্থ রাউন্ডে গিয়ে ইউনাইটেডের হয়ে স্পট কিক থেকে গোল করতে ব্যর্থ হন গত মৌসুমে প্রবল সমালোচনায় থাকা জেডন স্যানচো। ফলে সমতায় ফেরার সুযোগ পায় সিটি।
এরপর দুই দলের আর কেউ ভুল না করলে একেক রাউন্ড করে এগোতে থাকে টাইব্রেকার। তবে অষ্টম রাউন্ডে গিয়ে ফের ভুল করে বসেন ইউনাইটেডের জনি ইভানস। এরপর মানুয়েল আকাঞ্জির নিখুঁত শটে জয় নিশ্চিত করে পেপ গার্দিওলার শিষ্যরা।
এই জয়ে ২০১৯ সালের পর প্রথমবারের মতো কমিউনিটি শিল্ড জিতল সিটি। ২০২১ সালে লেস্টার সিটির কাছে হারের পর ২০২২ সালে লিভারপুল এবং গত মৌসুমে আর্সেনালের কাছে তারা।
তবে এফএ কাপের ফাইনালে হারের ৭৭ দিন পর ফের ম্যানচেস্টার ইউনাইটেডকে পেয়ে ভালো প্রতিশোধ নিলেন আর্লিং হালান্ড-কেভিন ডি ব্রুইনেরা।
আরও পড়ুন: প্রিমিয়ার লিগের ইতিহাস নতুন করে লিখল ম্যানচেস্টার সিটি
৬৬৩ দিন আগে
যুব-ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে বিসিবির অভিনন্দন
অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে নিয়োগ পাওয়ায় আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে আন্তরিক অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
শুক্রবার অভিনন্দন বার্তায় বিসিবি বলেছে, বিসিবি দৃঢ়ভাবে বিশ্বাস করে যে, 'বৈষম্যবিরোধী ছাত্র' আন্দোলনের জাতীয় সমন্বয়কারী ভূঁইয়া খেলাধুলার অগ্রগতিতে তার আবেগ ও অঙ্গীকারসহ নতুন দায়িত্বে দূরদৃষ্টি ও অনুকরণীয় নেতৃত্ব দেবেন।
আরও পড়ুন: বিসিবির অস্পষ্ট অবস্থানেই তামিমের আন্তর্জাতিক ক্যারিয়ার অনিশ্চিত
বাংলাদেশের খেলাধুলার জন্য একটি গুরুত্বপূর্ণ সময়ে তিনি এই পদে নিয়োগ পেয়েছেন। বিসিবি তার প্রতিটি পদক্ষেপে সাফল্য কামনা করে। বাংলাদেশে ক্রিকেটের উন্নতির জন্য অভিন্ন লক্ষ্য অর্জনে একসঙ্গে কাজ করার প্রত্যাশায় রয়েছে বিসিবি।
আরও পড়ুন: মুশতাকের দীর্ঘমেয়াদি স্পিন বোলিং কোচ হওয়া নিয়ে অনিশ্চয়তায় বিসিবি
৬৬৪ দিন আগে
নিকো উইলিয়ামসকে সময় বেঁধে দিল বার্সেলোনা
ইউরো-২০২৪ জয়ের পথে স্পেনের হয়ে চমক দেখানো নিকো উইলিয়ামসকে পেতে চেয়েও একপ্রকার হতাশ স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। আর্থিক সংকট থাকা সত্ত্বেও তার রিলিজ ক্লস ও বেতনের ব্যাপারে নিশ্চয়তা দিয়েও অনিশ্চয়তায় পড়ে গেছে কাতালান ক্লাবটি।
ইউরো শেষ হওয়ার পরপরই স্প্যানিশ সংবাদমধ্যমে নিকোকে পেতে বার্সেলোনার ইচ্ছার খবর চাউর হয়। এরপর নিকোরও বার্সেলোনার হয়ে খেলার প্রাথমিক ইচ্ছার কথা শোনা যায়। তারপর জানা যায়, আথলেতিক ক্লাব নিকো ধরে রাখতে জোর করবে না, তবে তার রিলিজ ক্লসের ৫৮ মিলিয়ন ইউরোই বার্সেলোনাকে পরিশোধ করতে হবে।
শুরু থেকে বার্সার পক্ষ থেকে সব ধরনের চেষ্টা চালানো হলেও ব্যক্তিগতভাবে আলোচনায় বসতে গড়িমসি করে চলেছেন উইলিয়ামস জুনিয়র। ট্রান্সফার মার্কেটের বড় বড় সাংবাদিকরা কয়েক দফায় বার্সার সঙ্গে তার বসার কথা জানালেও আজ পর্যন্ত তা হয়ে ওঠেনি।
আরও পড়ুন: ব্রাজিলীয় ডিফেন্ডারকে ধারে দলে ভেড়াল ডর্টমুন্ড
আবার ফুটবল পাড়ায় বর্তমানে শোনা যাচ্ছে, বিলবাউয়ের সঙ্গে আরও এক বছর নাকি থেকে যাবেন তিনি।
এমন পরিস্থিতিতে খানিকটা হতাশ হলেও একবারে হাল ছেড়ে দিতে নারাজ কাতালান ক্লাবটির কর্তৃপক্ষ। তবে ২২ বছর বয়সী এই উইঙ্গারকে নিয়ে আর অনিশ্চয়তায় থাকতে চায় না তারা। ফলে নিকোর ইচ্ছা জানার জন্য সময় বেঁধে দিয়েছে বার্সেলোনা।
স্প্যানিশ রেডিও নেটওয়ার্ক কাদেনা সেরের প্রতিবেদন অনুসারে, আগামী ১২ আগস্ট পর্যন্ত নিকোর উত্তরের অপেক্ষা করবে হুয়ান লাপোর্তার পরিচালনা বোর্ড। এর মধ্যেও যদি নিকো কোনো সাড়া না দেন, তবে তার বিকল্প খুঁজবে ক্লাবটি।
সেইসঙ্গে একপ্রকার হুঁশিয়ারিও দিয়ে রেখেছে তারা। ক্লাব সূত্র জানিয়েছে, আগামী মৌসুমে নিকো বার্সায় আসতে চাইলেও সেই সম্ভাবনা ক্লাবটির পূরণ করা সম্ভব না-ও হতে পারে।
নিকোর উত্তর না পেয়ে ইতোমধ্যে স্পেনের আরেক প্রতিভা লাইপসিগের দানি অলমোর সঙ্গে কথাবার্তা এগিয়ে নিয়েছে বার্সেলোনা। নিকো আসতে চাইলে দুজনকেই, না হলে অলমোকেই দলে ভেড়ানোর চেষ্টা করছে তারা।
আরও পড়ুন: সিটিতে থাকছেন কি না, অলিম্পিকের পর জানাবেন আলভারেস
৬৭০ দিন আগে