খেলাধুলা
উরুগুয়েকে ১-০ গোলে হারিয়ে কোপার ফাইনালে কলম্বিয়া
দ্বিতীয়ার্ধের পুরোটা সময় একজন খেলোয়াড় বাদ রেখেই ১-০ গোলের ব্যবধানে উরুগুয়েকে হারিয়ে কোপা আমেরিকার ফাইনালে উঠেছে কলম্বিয়া। ৩৯ মিনিটে জেফারসন লেরমার গোলের বদৌলতে লিওনেল মেসির আর্জেন্টিনার সঙ্গে লড়বে দলটি।
প্রথমার্ধের অতিরিক্ত সময়ে দ্বিতীয় হলুদে মাঠ ছাড়তে হয় দানিয়েল মুনোজকে। তবুও, ২০০১ সালে স্বাগতিক হিসেবে একমাত্র কোপা শিরোপা জয়ের পর প্রথমবারের মতো ফাইনালে উঠল কলম্বিয়া। ফলে, টানা ২৮ ম্যাচ অপরাজিত থাকা দলটি ২৩ বছর পর ফাইনাল খেলবে।
৭ হলুদ কার্ড ও ১ লাল কার্ড নিয়ে বিতর্কিত ম্যাচে শেষ বাঁশি বাজতেই মাঠে ধাক্কাধাক্কি করেন ২ দলের খেলোয়াড়রা। একটি ভিডিওতে দেখা যায়, ডারউইন নুনেজ কলম্বিয়ার দলের রঙে এক ভক্তকে আঘাত করছেন।
রবিবার রাতে (স্থানীয় সময়) ফ্লোরিডার মিয়ামি গার্ডেনে মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও কলম্বিয়া। রেকর্ড ১৬তম কোপা শিরোপার খোঁজে লড়বেন আলবিসেলেস্তেরা।
এদিকে, শনিবার রাতের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে কানাডার মুখোমুখি হবে উরুগুয়ে।
হামেস রদ্রিগেজের কর্নার কিক শর্ট রেঞ্জ থেকে হেড করেন লারমা, যিনি হোসে মারিয়া জিমেনেজকে ছাড়িয়ে তার তৃতীয় আন্তর্জাতিক ও টুর্নামেন্টের দ্বিতীয় গোল করেন। টুর্নামেন্টে রদ্রিগেজের ৬টি অ্যাসিস্ট রয়েছে, যা অন্য যে কোনো খেলোয়াড়ের মোট অ্যাসিস্টের ৩ গুণ।
আরও পড়ুন: বিতর্কিত পেনাল্টির যে ব্যাখ্যা দিলেন ভিএআর বিশেষজ্ঞ
৩১ মিনিটে ম্যাক্সিমিলিয়ানো আরাউজোকে বেপরোয়া স্লাইডের জন্য মেক্সিকান রেফারি সিজার রামোসের কাছ থেকে প্রথম হলুদ কার্ড এবং ম্যানুয়েল উগার্তেকে পেটে কনুই মারার জন্য দ্বিতীয় হলুদ কার্ড পান মুনোজ।
৫৫ মিনিটে রামোসের সঙ্গে তর্ক করায় রদ্রিগেজকে হলুদ কার্ড দেখানো হয়।
রিওসকে স্ট্রেচারে সরিয়ে নেওয়া হয়েছিল, আবার ম্যাচে প্রবেশ করেন তিনি। এরপর ৬২তম মিনিটে তিনি প্রতিস্থাপিত হন।
৬৮তম মিনিটে নিকোলাস দে লা ক্রুজকে থামানো পর্যন্ত কলম্বিয়ার গোলরক্ষক ক্যামিলো ভার্গাসকে তার প্রথম সেভ করতে হয়নি।
৬৮ গোল নিয়ে উরুগুয়ের ক্যারিয়ার লিডার লুইস সুয়ারেজ ৬৬ মিনিটে ঢুকে ৭১ মিনিটে শট পোস্টের বাইরের দিকে ঠেলে দেন। তখন তিনি বিরক্তিতে তার দুহাতে মাথাটা চেপে ধরেন।
গোলের জন্য মরিয়া হয়ে শেষ মুহূর্তে রোচেতকে মাঠে নামিয়ে আনে উরুগুয়ে।
আরও পড়ুন: ইংল্যান্ডের ফাইনালে ওঠার লড়াইয়ে ম্যাচজুড়ে যা হলো
৬৯৪ দিন আগে
বিতর্কিত পেনাল্টির যে ব্যাখ্যা দিলেন ভিএআর বিশেষজ্ঞ
ম্যাচজুড়ে দুর্দান্ত পারফর্ম করে ইংল্যান্ডের টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে ওঠার কৃতিত্ব ছাপিয়ে হ্যারি কেইনের পেনাল্টি পাওয়া নিয়ে ফুটবলবোদ্ধা থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে সমালোচনার ঝড়।
ঘটনাটি ঘটে সপ্তদশ মিনিটে। এসময় বক্সের মধ্যে বল পেয়ে জোরালো শটে গোল আদায় করতে চান ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইন। কিন্তু তিনি বলে শট নিতে গেলে তা বুট দিয়ে প্রতিহত করতে যান ডাচ ডিফেন্ডার ডেনসেল ডুমফ্রিস। তবে তার পা বলে ছোঁয়ার আগেই কেইনের শটটি নেওয়া হয়ে যায়, আর ডুমফ্রিসের শটে পায়ে দারুণ ব্যথা পেয়ে পড়ে গিয়ে কাতরাতে থাকেন কেইন।
আরও পড়ুন: ইংল্যান্ডের ফাইনালে ওঠার লড়াইয়ে ম্যাচজুড়ে যা হলো
এ ঘটনায় শুরুতে রেফারি ফাউলই দেননি। তবে কিছুক্ষণ ম্যাচ চলার পর খেলার মধ্যে বাঁ হাত ঢোকায় ভিএআর। রেফারিকে সাইডলাইনের টিভি রিপ্লে দেখতে বলা হয়। টিভি রিপ্লে দেখে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
যদিও রিপ্লেতে সেটিকে ফাউল বলে মনে হচ্ছিল না, টিভি ধারাভাষ্যকারদেরও মতও ছিল তা-ই। আবার ওই মুহুর্তের আগমুহুর্তে বুকায়ো সাকার হাত ছুঁয়ে বল কেইনের কাছে যায়। ফলে পেনাল্টির আগেই সেটি হ্যান্ডবল ছিল।
তবে রেফারির সিদ্ধান্তই যেখানে চূড়ান্ত, সেখানে বিতর্ক হলেও রায় যায় ইংল্যান্ডের পক্ষে। আর স্পট কিক থেকে দলকে সমতায় ফেরান কেইন।
এরপর ম্যাচে আর গোল না হলেও নির্ধারিত সময়ের একেবারে শেষ মুহূর্তে গোল করে ইংল্যান্ডকে ফাইনালে তোলেন অলি ওয়াটকিন্স।
৬৯৪ দিন আগে
ইংল্যান্ডের ফাইনালে ওঠার লড়াইয়ে ম্যাচজুড়ে যা হলো
পুরো আসরজুড়ে নিজেদের খুঁজতে থাকা ইংল্যান্ড অবশেষে জ্বলে উঠল। সমর্থকদের নিজেদের স্বভাবসুলভ ফুটবল উপহার দিয়ে জয়ও ছিনিয়ে নিল শেষ মুহূর্তে।
বুধবার রাতে ডর্টমুন্ডের জিগনাল ইডুনা পার্কে নেদারল্যান্ডসকে ২-১ গোলে হারিয়েছে ইংল্যান্ড।
ম্যাচে প্রথমার্ধের ৭, ১৮ ও ৯০তম মিনিটের শেষ সেকেন্ডে তিনটি গোল দেখে দুই দলের সমর্থকরা, যার প্রথমটি ছিল নেদারল্যান্ডসের, পরের দুটি ইংল্যান্ডের।
এই ম্যাচে শুধুই জয় নয়, ফাইনালে দুর্দান্ত স্পেনের মোকাবিলা করার আগে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়ে সমর্থকদের মনে আশার সঞ্চার করেছে ইংল্যান্ড।
আরও পড়ুন: ‘সুপার সাব’-এ শেষ মুহুর্তে ডাচদের হুদয় ভেঙে ফাইনালে ইংল্যান্ড
এদিন শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলা শুরু করে নেদারল্যান্ডস। এর ফল পেতেও বেশিক্ষণ অপেক্ষা করা লাগেনি তাদের। ম্যাচের সপ্তম মিনিটেই গোল করে দলকে এগিয়ে নেন পিএসজির ডাচ মিডফিল্ডার জাভি সিমোন্স।
সতীর্থের থ্রু বল পেয়েই বক্সের সামনে থেকে ডেকলান রাইসকে পরাস্ত করে জোরালো শট নেন ২১ বছর বয়সী সিমোন্স। বল গোলরক্ষক জর্ডান পিকফোর্ডকে ফাঁকি দিয়ে গন্তব্যে চলে যায়।
৬৯৪ দিন আগে
‘সুপার সাব’-এ শেষ মুহূর্তে ডাচদের হৃদয় ভেঙে ফাইনালে ইংল্যান্ড
১-১ গোলের সমতা নিয়ে অতিরিক্ত সময়ে খেলার প্রস্তুতি নিচ্ছিল দুই দলই। এরইমধ্যে ম্যাচের শেষ মিনিটের শেষ সময়ে ইংল্যান্ডের একটি অলস আক্রমণ চকিতে গতি পায়, আর তা থেকে দুর্দান্ত শটে গোল করেন কিছুক্ষণ আগেই বদলি হিসেবে মাঠে নামা অলি ওয়াটকিন্স।
ফলে একেবারে শেষ মুহূর্তে নেদারল্যান্ডসের হৃদয় ভেঙে ফাইনালের টিকিট কেটেছে গতবারের রানার্স-আপ ইংল্যান্ড।
বুধবার রাতে ডর্টমুন্ডের জিগনাল ইডুনা পার্কে নেদারল্যান্ডসকে ২-১ গোলে হারিয়েছে ইংল্যান্ড।
আরও পড়ুন: দলীয় ঐক্য ও তারুণ্যের চমকে ফ্রান্সকে বিদায় করে ফাইনালে স্পেন
ম্যাচের সপ্তম মিনিটেই গোল করে দলকে এগিয়ে নেন পিএসজির ডাচ মিডফিল্ডার জাভি সিমোন্স।
সতীর্থের থ্রু বল পেয়েই বক্সের সামনে থেকে ডেকলান রাইসকে পরাস্ত করে জোরালো শট নেন ২১ বছর বয়সী সিমোন্স। বল গোলরক্ষক জর্ডান পিকফোর্ডকে ফাঁকি দিয়ে গন্তব্যে চলে যায়।
৬৯৪ দিন আগে
বিশ্বকাপের আম্পায়ার হওয়ার ইচ্ছা সাথিরা জাকিরের
আসন্ন এশিয়া কাপে প্রথম বাংলাদেশি নারী আম্পায়ার হিসেবে যাত্রা শুরু করতে যাচ্ছেন সাথিরা জাকির। এই অর্জনের পর দেশের প্রথম নারী আম্পায়ার সাথিরার ইচ্ছা বিশ্বকাপে আম্পায়ারিং করার।
আইসিসির ৪টি পূর্ণাঙ্গ সদস্য ও ৪টি সহযোগী সদস্য নিয়ে ৮টি দল নিয়ে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে এসিসি নারী এশিয়া কাপ।
সম্প্রতি এক সাক্ষাৎকারে বাংলাদেশের সাবেক ক্রিকেটার সাথিরা বলেন, ‘এশিয়া কাপে আম্পায়ারিং করব এটা আমি এখনও বিশ্বাস করতে পারছি না। আমার স্বপ্ন খুব তাড়াতাড়ি সত্যি হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘এশিয়া কাপে ভালো পারফর্ম করতে পারলে বিশ্বকাপে আমার জায়গা পাকা হয়ে যেতে পারে।’
গত বছরের টুর্নামেন্টে সহযোগী দেশগুলোর মহিলা আম্পায়ারদের ম্যাচ পরিচালনা করতে দেখে এশিয়া কাপের দিকে নজর ছিল সাথিরার।
তিনি বলেন, ‘আমার লক্ষ্য ছিল এই এশিয়া কাপ। এই সুযোগ পেতে কঠোর পরিশ্রম করেছি। কিন্তু স্বপ্ন যে এত তাড়াতাড়ি সত্যি হবে, তা ভাবিনি। আমি খুব খুশি।’
আগামী ১৯ জুলাই শ্রীলঙ্কার ডাম্বুলায় শুরু হবে এশিয়া কাপ।
এবারের এশিয়া কাপে অংশগ্রহণকারী দলগুলো হলো- শ্রীলঙ্কা, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মালয়েশিয়া, নেপাল, থাইল্যান্ড ও সংযুক্ত আরব আমিরাত।
৬৯৪ দিন আগে
কানাডার স্বপ্নযাত্রা থামিয়ে ফাইনালে আর্জেন্টিনা
তুমূল প্রতিদ্বন্দ্বিতা করেও হেরে গেল কানাডা। পার্থক্য হয়ে থাকলেন সেই লিওনেল মেসি। ফলে প্রথমবার কোপা আমেরিকা খেলতে এসেই সেমিফাইনালে ওঠার পর থামল কানাডার স্বপ্নযাত্রা।
যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেট লাইফ স্টেডিয়ামে বাংলাদেশ সময় বুধবার সকালে কানাডাকে ২-০ ব্যবধানে হারিয়ে আরও একবার ফাইনালে উঠেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এ নিয়ে সর্বশেষ আট আসরের ৬টিতেই ফাইনালে ওঠার গৌরব অর্জন করল বিশ্বচ্যাম্পিয়নরা।
এদিন দলের হয়ে গোলের খাতা খোলেন হুলিয়ান আলভারেস। ম্যাচের ২৩তম মিনিটে মাঝমাঠ থেকে বাড়ানো রদ্রিগো দে পলের থ্রু বল ধরে এগিয়ে যান আলভারেস। এরপর প্রতিপক্ষের ডিফেন্ডারের চ্যালেঞ্জ মোকাবিলা করে ঠান্ডা মাথায় বল জালে জড়ান তিনি। ফলে ম্যাচে এগিয়ে যায় আর্জেন্টিনা।
এটি চলতি কোপার আসরে দ্বিতীয় এবং সব প্রতিযোগিতা মিলিয়ে চলতি আসরে তার নবম গোল।
আরও পড়ুন: হেরে ব্রাজিল কোচ বললেন, আরও সময় প্রয়োজন
এরপর দ্বিতীয়ার্ধে আরও একটি গোল করে দলের ব্যবধান দ্বিগুণ করেন লিওনেল মেসি। ৫১তম মিনিটে নিজেদের বক্সের ভেতর থেকে বল ক্লিয়ার করতে গিয়ে সামনে থাকা এসনো ফের্নান্দেসকে তা দিয়ে ফেলেন কানাডার একজন ডিফেন্ডার। তিনি জোরালো শট নিলে গোলমুখে থাকা মেসির আলতো ছোঁয়ায় বল জালে জড়িয়ে যায়।
এই গোলের মাধ্যমে কোপার চলতি আসরে গোলখরা ঘোচালেন মেসি। এটি আর্জেন্টিনার হয়ে মেসির ১০৯তম গোল। শুধু তাই নয়, এই গোলের মাধ্যমে কোপা আমেরিকার ছয় আসরে গোল করলেন তিনি।
তবে এদিন গোল খেলেও কোনোভাবে দমিয়ে যায়নি কানাডা। গোল পরিশোধের জন্য মরিয়া হয়ে চেষ্টা করে জেসি মার্শের শিষ্যরা। কিন্তু কোনোভাবে আর্জেন্টিনার ডেডলক ভাঙতে না পারায় শেষ পর্যন্ত ২-০ গোলের হার নিয়েই মাঠ ছাড়তে হয় তাদের।
আগামী সোমবার বাংলাদেশ সময় সকাল ৬টায় উরুগুয়ে-কলম্বিয়া ম্যাচজয়ীদের বিপক্ষে ফাইনাল খেলতে নামবে লিওনেল স্কালোনির শিষ্যরা।
আরও পড়ুন: লাউতারোর গোলে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা
৬৯৫ দিন আগে
স্পেন-জার্মানি সেমিফাইনাল: ম্যাচজুড়ে যা হলো
শুরুতে এগিয়ে গিয়েও চার মিনিটের ঝড়ে এলোমেলো হয়ে যাওয়া ফ্রান্স ম্যাচের বাকিটা সময়জুড়ে নিজেদের খুঁজে ফিরল। তবে দলীয় ঐক্য ও সঠিক সময়ে কোচের সঠিক সিদ্ধান্তে বারবার ম্যাচের রাশ টেনে ধরে জয় নিয়েই মাঠ ছাড়ে স্পেন।
মঙ্গলবার রাতে মিউনিখের আলিয়ান্স আরেনা স্টেডিয়ামে ইউরোর প্রথম সেমিফাইনালে ফ্রান্সকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে লুইস দে লা ফুয়েন্তের স্পেন।
এদিন ফ্রান্সের নেওয়া ১৫টি শটের তিনটি ছিল লক্ষ্যে, অপরদিকে স্পেনের ১০টি শটের লক্ষ্যে থাকা দুটি শট থেকেই আসে গোল।
ম্যাচের দ্বিতীয়ার্ধজুড়ে ফ্রান্স একচেটিয়া আধিপত্য বিস্তার করলেও ম্যাচে বল দখলে সার্বিকভাবে এগিয়ে ছিল স্পেনই (৫৮ শতাংশ)।
আরও পড়ুন: দলীয় ঐক্য ও তারুণ্যের চমকে ফ্রান্সকে বিদায় করে ফাইনালে স্পেন
দলের তিন নিয়মিত সদস্যের অনুপস্থিতিতে দানি কার্ভাহালের পরিবর্তে ইউরোর সেমিফাইনালের ইতিহাসে সবচেয়ে বয়স্ক খেলোয়াড় হিসেবে হেসুস নাভাসকে (৩৮) রাইট উইং ব্যাক হিসেবে মাঠে নামান লুইস দে লা ফুয়েন্তে। এছাড়া রবিন লে নরমান্দের পরিবর্তে রিয়াল মাদ্রিদ অধিনায়ক নাচো এবং পেদ্রির বদলি হিসেবে শুরুর একাদশে খেলতে নামেন দানি অলমো।
ম্যাচের পঞ্চম মিনিটেই দারুণ একটি সুযোগ তৈরি করে স্পেন। বক্সের মধ্যে ডান পাশে সতীর্থের বাড়ানো ক্রস ধরে দূরের পোস্টের দিকে অসাধারণ এক ক্রস বাড়ান লামিন ইয়ামাল। তবে ঠিকঠাক জায়গায় থেকেও উড়ন্ত হেডারে নিশ্চিত গোল থেকে দলকে বঞ্চিত করেন ফাবিয়ান রুইস।
তবে এরপরই ম্যাচে এগিয়ে যায় ফ্রান্স। অষ্টম মিনিটে স্পেনর আক্রমণের কার্বন কপি থেকে গোল আদায় করেন রাঁদাল কোলো মুয়ানি।
ডান পাশে প্রতিপক্ষের বক্সের সামান্য বাইরে থেকে দূরের পোস্টে ক্রস দেন কিলিয়ান এমবাপ্পে। তা থেকে হেডারে বল জালে জড়ান পিএসজি ফরোয়ার্ড কোলো মুয়ানি।
এটিই চলতি ইউরো আসরে ওপেন প্লে থেকে ফ্রান্সের প্রথম গোল। টুর্নামেন্টজুড়ে ৮৭টি প্রচেষ্টার পর অবশেষে গোল পায় ফ্রান্স।
৬৯৫ দিন আগে
দলীয় ঐক্য ও তারুণ্যের চমকে ফ্রান্সকে বিদায় করে ফাইনালে স্পেন
পুরো টুর্নামেন্টজুড়ে নিষ্প্রভ থাকার পর সেমিফাইনালে অবশেষে জ্বলে উঠল ফ্রান্স। শুরুতেই গোল করে সমালোচকদের দাঁতও ভেঙে দিল। তবে স্পেনের ভ্রাতৃপ্রতিম ফুটবলের সামনে আক্রমণের পর আক্রমণ করে আর একবারের জন্যেও রক্ষণের লাল তালা ভাঙতে পারলেন না এমবাপ্পে-দেম্বেলেরা।
অপরদিকে, আসরজুড়ে দলীয় পারফরম্যান্স, ক্ষিপ্র গতি আর প্রতিভার জোরে দুর্দান্ত ফ্রান্তের সঙ্গে সমানে টক্কর দিয়ে গেল স্পেন। মাঝে চার মিনিটে দুই গোল করে ব্যবধান গড়ে দিলেন দুই স্প্যানিশ তরুণ। একজন ১৬ বছরের স্কুলপড়ুয়া লামিন ইয়ামাল, অপরজন ২৬ বছর বয়সী লাইপসিগের প্রতিভাবান অ্যাটাকিং মিডফিল্ডার দানি অলমো।
ফলে খুঁড়িয়ে খুঁড়িয়ে সেমিফাইনালে এসে অবশেষে নিজেদের মেলে ধরলেও স্পেনের ‘ব্যান্ড অব ব্রাদার্সের’ কাছে হার স্বীকার করে নিয়ে বাড়ির পথ ধরতে হয়েছে দিদিয়ের দেশমের শিষ্যদের।
আরও পড়ুন: সুন্দর ফুটবলের মধ্যে দিয়েই জিততে চায় স্পেন: দে লা ফুয়েন্তে
মঙ্গলবার রাতে মিউনিখের আলিয়ান্স আরেনা স্টেডিয়ামে ইউরোর প্রথম সেমিফাইনালে ফ্রান্সকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে লুইস দে লা ফুয়েন্তের স্পেন।
এদিন ম্যাচের নবম মিনিটেই কিলিয়ান এমবাপ্পের বাড়ানো দারুণ এক ক্রসে হেড দিয়ে দলকে এগিয়ে নেন ফ্রান্সের রাঁদাল কোলো মুয়ানি।
৬৯৫ দিন আগে
সুন্দর ফুটবলের মধ্যে দিয়েই জিততে চায় স্পেন: দে লা ফুয়েন্তে
নিজেদের খেলোয়াড়ি পরিচয় ধরে রেখেই ফ্রান্সের মোকাবিলা করে ফাইনালে উঠতে চান বলে জানিয়েছেন স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে।
৬৩ বছর বয়সী এই কোচের ছোঁয়ায় বদলে গেছে স্পেনের ফুটবল শৈলী। ছোট ছোট পাসের তিকিতাকার পরিবর্তে এখন বল নিয়েই আক্রমণে ওঠার দর্শনে বিশ্বাসী তার দল। এই কাজে সাফল্য পেতে যা দরকার, শিষ্যদের মাঝে দারুণভাবে সেই ভাতৃত্ববোধের বিকাশ করেছেন তিনি।
দলীয় পারফর্ম্যান্সে মুগ্ধ করে দেওয়ায় চলতি ইউরো আসরের শুরু থেকেই প্রশংসা কুড়াচ্ছে স্পেন। ফুটবলপাড়ায় দলটিকে অনেকে ডাকছেন ‘ব্যান্ড অব ব্রাদার্স’ নামে। স্পেনের খেলোয়াড়দের মুখেও সতীর্থদের একে অপরের পাশে থাকার প্রত্যয় ঝরেছে বারংবার।
অন্যদিকে, রক্ষণশীল আর ধারহীন ফুটবল খেলায় প্রবল সমালোচনায় পড়েছে দিদিয়ের দেশমের ফ্রান্স। ওপেন প্লে থেকে এখন পর্যন্ত কোনো গোল আদায় করতে পারেনি তার দল। পেনাল্টি ও আত্মঘাতী গোলের কল্যাণে সেমিফাইনাল পর্যন্ত উঠেছে গেছে ফ্রান্স।
তবে সেমিফাইনালের আগে প্রতিপক্ষের প্রতি এ ধরনের দৃষ্টিভঙ্গি রাখতে নারাজ দে লা ফুয়েন্তে।
আরও পড়ুন: স্বর্গীয় ফুটবল উপহার দিয়েও নিয়তি মানতে হলো জার্মানির
মঙ্গলবার রাত একটায় ইউরোর সেমিফাইনালের প্রথম ম্যাচে মাঠে নামছে ফ্রান্সও স্পেন।
এসময় নিজের দলের ইতিবাচক পরিবর্তনের কথাও স্বীকার করেছেন তিনি।
ম্যাচের আগে এক সংবাদ সম্মেলনে দে লা ফুয়েন্তে বলেন, ‘স্পেন বর্তমানে একটি চোখ-ধাঁধানো দল- তা আমি অস্বীকার করব না। এটিই আমাদের ডিএনএ। তবে দিনশেষে জয়টাই বড়। আমরা অবশ্যই খেলতে চাই, তবে বাস্তবতার নিরিখে আমরা সবদিক বিবেচনা করি।’
‘আমরা এমন এক গেমপ্ল্যান তৈরি করি যা আমাদের জিততে সগযোগিতা করে। তবে সুন্দর ও আনন্দদায়ক ফুটবলের কথা মাথায় রেখেই আমরা খেলার মডেলটি দাঁড় করাই।’
‘ফলাফল পাওয়ার জন্যই নজরকাড়া ফুটবল খেলার চেষ্টা করি আমরা। এই পর্যায়ে (ফাইনালে উঠতে) ফলাফলটিই গুরুত্বপূর্ণ। কারণ এর মাধ্যমেই দিনশেষে আপনার কাজের বিচার ও মূল্যায়ন হবে।’
আরও পড়ুন: বিরল কীর্তিতে রোনালদোর পাশে বসলেন ইয়ামাল
অপরদিকে, নিজের দলকে সমালোচনার জন্য সমালোচকদের একহাত নিয়েছেন ফ্রান্স কোচ দেশম।
তিনি বলেছেন, যাদের কাছে ফ্রান্সের ফুটবল বিরক্তিকর মনে হয়, তাদের অন্য কিছুর প্রতি নজর দেওয়া উচিৎ।
সমালোচকদের সঙ্গে একমত নন দে লা ফুয়েন্তেও। তিনি বলেন, ‘আমি (ফ্রান্স দলে) যা দেখি, তা হচ্ছে- দলটির সামর্থ্য। ফ্রান্সে খুব উঁচুমানের খেলোয়াড় রয়েছে। দল হিসেবেও তারা দুর্দান্ত।’
‘তারা যা (যেভাবে খেলতে) চায়, তা দেখে আপনার ভালো নাও লাগতে পারে। তবে আমি কখনও বিরক্ত হই না।’
সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে একাদশের গুরুত্বপূর্ণ তিন খেলোয়াড়কে পাচ্ছেন না স্প্যানিশ কোচ। লাল কার্ড ও দুই ম্যাচে দুই হলুদ কার্ড দেখে ফ্রান্সের বিপক্ষে খেলতে পারবেন না রক্ষণ সামলানো দানি কারভাহাল ও রবিন লে নরমান্দ। এছাড়া হাঁটুর চোটে ছিটকে গেছেন মাঝমাঠে প্রাণভোমরা পেদ্রিও।
আরও পড়ুন: ক্রুসের ফাউলে ইউরো শেষ পেদ্রির
তাছাড়া, কোয়ার্টার ফাইনালের হাড়ভাঙা খাটুনির পর শারীরিক সক্ষমতা ফেরাতেও যথেষ্ট সময় পায়নি দলটির খেলোয়াড়রা। এ বিষয়ে দে লা ফুয়েন্তে বলেন, ‘ভ্রমণ, মানসিক চাপ ও খেলা বিবেচনায় ছেলেরা মোটামুটি তরতাজা হয়ে উঠেছে। তবে তারা এ ধরনের অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে অভ্যস্ত, ফলে তারা সেভাবেই মানসিক প্রস্তুতি নিচ্ছে।’
৬৯৫ দিন আগে
বিদেশি ক্রিকেট লিগগুলোতে যেমন খেলছেন বাংলাদেশি ক্রিকেটাররা
টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হওয়ার পর আসন্ন ভবিষ্যতে কোনো খেলার সময়সূচি নির্ধারিত না হওয়ায় লঙ্কান প্রিমিয়ার লিগ (এলপিএল) ও মেজর লিগ ক্রিকেটসহ (এমএলসি) কিছু বিদেশি লিগের খেলায় দেখা যাচ্ছে বাংলাদেশ জাতীয় দলের খেলোয়াড়দের।
শ্রীলঙ্কায় এলপিএলে খেলছেন ব্যাটার তৌহিদ হৃদয় ও পেসার তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান। অন্যদিকে যুক্তরাষ্ট্রে এমএলসিতে খেলছেন অলরাউন্ডার সাকিব আল হাসান।
ডাম্বুলা সিক্সার্সের হয়ে দুই ম্যাচে খেলার সুযোগ পেয়েছিলেন তৌহিদ। তবে প্রথম ম্যাচে মাত্র ১ রান করলেও দ্বিতীয় ম্যাচে আর ব্যাট করার সুযোগ পাননি। এর আর একাদশে জায়গা হয়নি তার।
কলম্বো স্ট্রাইকার্সের হয়ে খেলা তাসকিন তার প্রথম দুই ম্যাচে তিন উইকেট পেলেও বেশ খরুচে বোলিং করেন তিনি।
অন্যদিকে ডাম্বুলা সিক্সার্সের হয়ে খেলা মুস্তাফিজ ৪ ম্যাচে ৫ উইকেট নিলেও ৭ জুলাই নিজের শেষ ম্যাচে দিয়েছেন ৫৩ রান।
এমএলসিতে লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সের হয়ে খেলছেন সাকিব। দুই ম্যাচে ৫৩ রান করার পাশাপাশি নিয়েছেন ১টি উইকেট। এমএলসিতে অংশ নেওয়া একমাত্র বাংলাদেশি খেলোয়াড় তিনি।
এমএলসির পর কানাডায় অনুষ্ঠিত হতে যাওয়া গ্লোবাল টি-টোয়েন্টিতে অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনের সঙ্গে যোগ দেবেন সাকিব।
৬৯৬ দিন আগে