খেলাধুলা
আতলেতিকোর ফের হোঁচট, জিতে বার্সেলোনার ঘাড়ে নিঃশ্বাস রিয়ালের
অবনমন থেকে বাঁচার প্রতিযোগিতায় থাকা লেগানেসের বিপক্ষে জয় পেতে রিয়াল মাদ্রিদের যে খুব একটা কষ্ট হবে না— অনেকে আগে থেকেই তা অনুমান করেছিলেন। তবে মাঠের খেলায় সেই পুঁচকে দলের কাছ থেকে জয় ছিনিয়ে নিতে ঘাম ছুটে গেছে কার্লো আনচেলত্তির শিষ্যদের। এতে করে বার্সেলোনার ওপর চাপ অব্যাহত রেখেছে বর্তমান লা লিগা চ্যাম্পিয়নরা।
শনিবার (২৯ মার্চ) রাতে সান্তিয়াগো বের্নাবেউতে লা লিগার ২৯তম রাউন্ডের ম্যাচটি ৩-২ গোলে জিতেছে রিয়াল।
জোড়া গোল করে এদিন দলকে জয়ের পথ দেখান কিলিয়ান এমবাপ্পে। মাঝে আরেকটি গোল করেন জুড বেলিংহ্যাম।
তবে ম্যাচের প্রথমার্ধে চমক দেখিয়ে রিয়ালকে দারুণ প্রতিদ্বন্দ্বিতা দেয় লেগানেস। ভিনিসিয়ুস-রদ্রিগোদের বিশ্রামে রেখে আনচেলত্তির সাজানো দলের বিপক্ষে এদিন শুরু থেকেই রক্ষণাত্মক ফুটবল খেলতে থাকে বোরহা হিমেনেসের শিষ্যরা।
আরও পড়ুন: আতলেতিকোর অপরাজেয় যাত্রা থামিয়ে ‘মাইলফলক’ রাঙাল রিয়াল
স্বাগতিকদের একের পর এক আক্রমণ ফিরিয়ে দিলেও খেলার আধঘণ্টা গড়াতেই পেনাল্টি পেয়ে যায় রিয়াল। ৩০তম মিনিটে বক্সের মধ্যে আর্দা গুলেরকে ফেলে দিয়ে দলকে বিপদে ফেলে দেন লেগানেসের অস্কার রদ্রিগেস। দুই মিনিট পর সফল স্পট কিকে দলকে এগিয়ে নেন এমবাপ্পে।
তবে এর পরের মিনিটেই অভানীয় এক গোল করে লেগানেসকে সমতায় ফেরান দিয়েগো গার্সিয়া। সতীর্থের বাড়ানো বল প্রতিপক্ষের একজনের পায়ে লেগে দূরের পোস্টের দিকে চলে যায়। সেখানে একপ্রকার একা দাঁড়িয়ে ছিলেন গার্সিয়া। ট্যাপ-ইনে বল ঠিকানায় পাঠানো ছিল তার বাঁ পায়ের খেল।
গোল পেয়ে আত্মবিশ্বাস বেড়ে যায় সফরকারীদের। এরপর ৪১তম মিনিটে বের্নাবেউকে স্তব্ধ বরে দিয়ে এগিয়ে যায় তারা। এ সময় বাইলাইন থেকে অস্কার রদ্রিগেসের পাস ছয় গজ বক্সের মধ্যে পেয়ে নিচু শটে লক্ষ্যভেদ করেন ফরোয়ার্ড দানি রাবা।
ফলে অপ্রত্যাশিতভাবে ২-১ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় লেগানেস।
৩৪১ দিন আগে
হাসপাতাল থেকে ছাড়া পেলেন তামিম, ফিরেছেন বাসায়
খেলার মাঠে হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে চারদিন হাসপাতালে থেকে চিকিৎসা নেওয়ার পর বাসায় ফিরেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল।
শুক্রবার (২৮ মার্চ) দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে বাসায় ফেরেন তিনি। তামিমকে পর্যবেক্ষণে রাখা ডা. সাহাবউদ্দীন তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।
এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, তামিমকে পুনর্বাসন কর্মসূচির মধ্যে থাকতে হবে।
গত ২৪ মার্চ সাভারের বিকেএসপিতে মোহামেডানের হয়ে ঢাকা প্রিমিয়ার লিগ খেলতে গিয়েছিলেন তামিম। শাইনপুকুরের বিপক্ষে ম্যাচটিতে টসের পরপরই অসুস্থ হয়ে যান তিনি। বুকে প্রচণ্ড ব্যথা নিয়ে হেলিকপ্টারে করে তাকে ঢাকায় আনারও অবস্থা ছিল। অচেতন অবস্থায় কেপিজে ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে ভর্তি হয়ে জরুরি ভিত্তিতে তার হার্টে পরানো হয় স্টেন্ট।
আরও পড়ুন: রিং পরানো হয়েছে তামিমের হার্টে
দ্রুত ও সঠিক সিদ্ধান্ত নেওয়ায় বড় বিপদ হয়নি এই তারকার। সাভারের হাসপাতালে দুদিন রাখার পর তাকে রাজধানীর বিখ্যাত এভারকেয়ারে নিয়ে আসা হয়। সেখানে আরও দুদিন পর তিনি বাসায় যাওয়ার ছাড়পত্র পেলেন।
চিকিৎসকরা জানিয়েছেন, তামিম এখন পুরোপুরি বিশ্রামে থাকবেন। সতর্ক হয়ে চলাচল করবেন, কিছু স্বাস্থ্যবিধিও তাকে মেনে চলতে হবে।
তবে তিনি ক্রিকেট খেলতে পারবেন কিনা—সেটা আরও তিন-চার মাস পর জানা যাবে বলে জানিয়েছেন তারা।
৩৪৩ দিন আগে
গ্রীষ্মে প্রিমিয়ার লিগে ২ দফায় দলবদলের সিদ্ধান্ত
প্রতি বছরের মতো নয়, ইংলিশ প্রিমিয়ার লিগে আসন্ন গ্রীষ্মে নির্ধারিত সময়ের আগেই শুরু হবে দলবদল। শুধু তা-ই নয়, গ্রীষ্মকালীন দলবদলে এবার দুই দফায় খেলোয়াড় দলে ভেড়ানোর সুযোগ পাবে ক্লাবগুলো।
ফিফা ক্লাব বিশ্বকাপের পরিবর্তিত ফরম্যাট ও সূচির কারণেই এ সিদ্ধান্ত নিয়েছে প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ।
আগামী ১৫ জুন পর্দা উঠবে ক্লাব বিশ্বকাপের যা চলবে ১৩ জুলাই পর্যন্ত। অথচ প্রিমিয়ার লিগে গ্রীষ্মকালীন দলবদল সাধারণত শুরু হয় ১৪ জুন এবং তা চলে আগস্টের শেষ বা ১ সেপ্টেম্বর পর্যন্ত।
চলতি মৌসুম থেকে নতুন আঙ্গিকে চ্যাম্পিয়ন্স লিগ, ইউরোপা লিগসহ উয়েফার প্রতিযোগিতাগুলোর পরিসর বাড়ানোর ফলে ইউরোপীয় ফুটবলের সূচি এমনিতেই ঠাঁসা। তার ওপর নেশন্স লিগ, ২০২৬ ফিফা বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচও অনুষ্ঠিত হচ্ছে ফাঁকে ফাঁকে। সব মিলিয়ে ফুটবলারদের একদমই দম ফেলার জো নেই।
আরও পড়ুন: ক্লাব বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত: মুখোমুখি ভিনিসিউস-নেইমার
দুই ম্যাচের মাঝে শরীর পুনরুদ্ধারের পর্যপ্ত সময়ও অনেকে পাচ্ছেন না গুরুত্বপূর্ণ খেলোয়াড়রা। ফলে ইউরোপীয় লিগগুলোতে এ মৌসুমে বারবার দেখা যাচ্ছে চোটের ছোবল।
এ অবস্থায় লিগগুলোর মৌসুম শেষ হওয়ার পরপরই শুরু হতে চলেছে ক্লাব বিশ্বকাপ। ফলে একদিকে যেমন খেলোয়াড়দের ছুটির সময়ে কাটছাঁট হবে, তেমনই কতজন খেলোয়াড় শেষ পর্যন্ত টুর্নামেন্টে অংশ নেওয়ার মতো সুস্থ থাকবেন, তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।
এ বিষয়গুলো মাথায় রেখেই ক্লাব বিশ্বকাপ শুরুর আগে সংক্ষিপ্ত পরিসরে ক্লাবগুলোকে খেলোয়াড় কেনার সুযোগ দেওয়ার বিষয়টি সামনে এসেছে।
বৃহস্পতিবার (২৭ মার্চ) এ প্রস্তাবের ওপর প্রিমিয়ার লিগের ক্লাবগুলো ভোট দেয়। তাতে দুই দফায় দলবদলের সিদ্ধান্তটি সর্বসম্মতভাবে গৃহীত হয়।
আরও পড়ুন: ২০২৬ বিশ্বকাপের ফাইনালের ভেন্যুতেই হবে ২০২৫ ক্লাব বিশ্বকাপ ফাইনাল
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১৫ জুন ক্লাব বিশ্বকাপ শুরুর আগে ১ থেকে ১০ জুন ছোট্ট পরিসরে দলবদল চলবে। এরপর দ্বিতীয় দফায় নিয়মিত গ্রীষ্মকালীন দলবদল অনুষ্ঠিত হবে ১৬ জুন থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত।
এ বিষয়ে গত বছরের অক্টোবরেই কথা ওঠে। সে সময় একটি অন্তর্বর্তী দলবদলের নিয়ম করার প্রস্তাব দেয় ফিফা। এতে করে ৩০ জুন যেসব খেলোয়াড়ের চুক্তির মেয়াদ শেষ হবে, তারা ফ্রি এজেন্ট হয়ে নতুন ক্লাবে ভিড়তে পারবেন বলে জানানো হয়।
সেই ঘোষণার পর এবার দলবদলের আঙ্গিকেই পরিবর্তন নিয়ে এলো প্রিমিয়ার লিগ।
৩৪৪ দিন আগে
ব্রাজিলকে বিধ্বস্ত করে ‘সবার আগে’ বিশ্বকাপে আর্জেন্টিনা
ম্যাচের আগে রোমারিওকে দেওয়া সাক্ষাৎকারে আর্জেন্টিনাকে হারানোর প্রত্যয় প্রকাশের পর কেবল রাফিনিয়ার চেষ্টাটাই চোখে পড়ল, ভিসিনিয়ুস-রদ্রিগোদের খুঁজেই পাওয়া গেল না। অপরদিকে, দলীয় ও ব্যক্তিগত পারফরম্যান্সের দুর্দান্ত প্রদর্শনীতে ব্রাজিলকে নিয়ে ছেলেখেলা করল বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
বুয়েনস আইরেসের মনুমেন্তালে বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোরে ব্রাজিলকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে লিওনেল স্কালোনির শিষ্যরা।
এর ফলে লাতিন আমেরিকার প্রথম দেশ হিসেবে আগেভাগে ২০২৬ বিশ্বকাপের টিকিট কেটেছে আলবিসেলেস্তেরা।
এদিন ম্যাচের শুরুতেই গোল করে দলকে এগিয়ে নেন ম্যানচেস্টার সিটি ছেড়ে চলতি মৌসুমে আতলেতিকো মাদ্রিদের হয়ে উড়তে থাকা হুলিয়ান আলভারেস। চতুর্থ মিনিটে থিয়াগো আলমাদার পাস বক্সে পেয়ে তা হারানোর মুখে কোনোমতে জালে জড়িয়ে দেন লা আরানিয়া।
শুরুর ধাক্কা সামলে নিজেদের গুছিয়ে নেওয়ার আগে ফের আরও এক ধাক্কা খায় ব্রাজিল। ছোট ছোট পাসে আক্রমণে উঠে প্রতিপক্ষের বক্সের মধ্যে পাস বাড়ান নাহুয়েল মলিনা। বল ব্রাজিলের এক ডিফেন্ডারের পায়ে লেগে চলে যায় ছয় গজ বক্সে থাকা এনসো ফের্নান্দেসের কাছে। গোলের অত কাছাকাছি থেকে বল ঠিকানায় পাঠাতে ভুল হয়নি চেলসি মিডফিল্ডারের।
এরপর ২৬তম মিনিটে এক গোল পরিশোধ করে লড়াইয়ে ফেরার ইঙ্গিত দিয়েছিল ব্রাজিল। নিজেদের বক্সের কিছুটা বাইরে বল নিয়ে সময়ক্ষেপণ করতে থাকেন ক্রিস্তিয়ান রোমেরো। এরপর ছুটে গিয়ে তার কাছ থেকে বল কেড়ে নিয়ে নিচু শটে লক্ষ্যভেদ করেন উলভারহ্যাম্পটন ফরোয়ার্ড মাথেউস কুনিয়া।
এর দশ মিনিট পর অবশ্য ফের এগিয়ে যেতে পারত আর্জেন্টিনা, কিন্তু আলমাদার শট দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন ব্রাজিল গোলরক্ষক বেন্তো।
তবে পরের মিনিটে দারুণ ছন্দে খেলতে থাকা দলটিকে আটকে রাখতে পারেনি সেলেসাওরা। এনসোর পাঠানো ক্রসে চমৎকার এক ভলিতে ঠিকানা খুঁজে নেন লিভারপুল মিডফিল্ডার আলেক্সিস মাক আলিস্তের।
ফলে ৩-১ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় লাতিন আমেরিকার সবশেষ দুবারের চ্যাম্পিয়নরা।
৩৪৫ দিন আগে
সুযোগ নষ্ট করে ভারতের বিপক্ষে বাংলাদেশের ড্র
ম্যাচ শুরুর বাঁশি পড়তেই এলো সুযোগ, তা নষ্ট করার পরও আরও বেশ কয়েকবার গোল করে এগিয়ে যাওয়ার সুযোগ কড়া নাড়ল, তবে সবই নষ্ট করে ভারতের বিপক্ষে জয়ের সুযোগ হাতছাড়া করল বাংলাদেশ।
মঙ্গলবার (২৫ মার্চ) এশিয়ান কাপের বাছাইয়ের তৃতীয় রাউন্ডের ম্যাচে ভারতের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে বাংলাদেশ।
এদিন ম্যাচের শুরু থেকেই আত্মবিশ্বাসী ফুটবল উপহার দিতে থাকে বাংলাদেশের খেলোয়াড়রা। এর পরিপ্রেক্ষিতে কিক অফের পরই আসে সুযোগ।
হামজা চৌধুরীর উদ্দেশে কিক অফের শট নেন শাহরিয়ার ইমন। বল রিসিভ করেই মজিবুর রহমান জনির উদ্দেশে ডান দিকে লং পাস বাড়ান তিনি। এ সময় জনি প্রস্তুত না থাকলেও ক্লিয়ার করতে গিয়ে তার পায়েই বল দিয়ে বসেন ভারতীয় গোলকিপার বিশাল কাইথ। এরপর ফাঁকা পোস্ট পেয়েও তাড়াহুড়ায় জালের বাইরে বল মারেন বাংলাদেশ ফরোয়ার্ড।
এরপর দশম মিনিটে শাকিল আহাদ তপুর ক্রসে ইমনের হেডার পোস্টের বাইরে দিয়ে বেরিয়ে যায়। এর কিছুক্ষণ পর ভারতীয় গোলরক্ষকের গোলকিক শাকিল আহাদ তপুর পিঠে লেগে চলে যায় বক্সের ভেতরে থাকা হৃদয়ের পায়ে। তবে তাকে কোনোমতে কর্নারের বিনিময়ে গোল করা থেকে বঞ্চিত করেন শুভাশিষ বোস।
অষ্টাদশ মিনিটে ফের সুযোগ আসে ডেডলক ভাঙার। তবে শেখ মোরসালিনের পাঠানো ক্রসে ঠিকঠাক মাথা ছোঁয়াতে ব্যর্থ হয়ে সেটি নষ্ট করেন ইমন।
৩১তম মিনিটে অবশ্য দুর্দান্ত এক আক্রমণ শাণায় ভারত, তবে ডিফেন্ডার ও গোলরক্ষক মিতুলের কল্যাণে যে যাত্রায় জাল অক্ষত থাকে বাংলাদেশের।
দশ মিনিট পর গোল করার আরও একটি সুবর্ণ সুযোগ পায় বাংলাদেশ। মাঝমাঠ থেকে উড়ে আসা বলে হেড পাস দিয়ে তা জনির কাছে পাঠান ইমন। বল ধরে প্রতিপক্ষের বক্সেও ঢুকে পড়েন তিনি। সে সময় তার সামনে শুধুই ভারতীয় গোলরক্ষক। অথচ, বোকার মতো সিদ্ধান্তহীনতায় ভুগে শেষ পর্যন্ত গোলরক্ষককে বল দিয়ে দেন তিনি।
প্রথমার্ধে কিছুটা নিষ্প্রভ ভারত দ্বিতীয়ার্ধে ছন্দে ফেরে। ২০তম মিনিটের দিকে চোট নিয়ে মাঠ ছাড়া অভিজ্ঞ ডিফেন্ডার তপু বর্মনের অনুপস্থিতিও টের পায় তার সতীর্থরা।
এ সময় থেকে বাংলাদেশের রক্ষণে ত্রাস ছড়াতে থাকেন ভারতীয় ফুটবলাররা। মাঝেমধ্যে অবশ্য বাংলাদেশও আক্রমণে উঠে গোল করার চেষ্টা অব্যাহত রাখে।
শেষ মুহূর্তে গোল করার ভালো একটি সম্ভাবনাও জাগান ফাহিম। তবে বিশাল কাইথের নৈপুণ্যে হতাশ হতে হয়ে কাবরেরার শিষ্যদের।
ফলে স্কোরলাইনে কোনো পরিবর্তন আনতে না পেরেই মাঠ ছাড়তে হয় দুদলকে।
৩৪৬ দিন আগে
তামিমের সংকটাপন্ন অবস্থা এখনো কাটেনি, জানালেন চিকিৎসক
বাংলাদেশের ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালের সংকটাপন্ন অবস্থা এখনো কাটেনি বলে জানিয়েছেন সাভারের ফজিলাতুন্নেছা হাসপাতালের মেডিকেল ডিরেক্টর ডা. রাজিব। তামিমের চিকিৎসার সর্বশেষ অবস্থা জানিয়ে সোমবার (২৪ মার্চ) এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এমন কথা বলেন।
সাংবাদিকদের তিনি বলেন, ‘তামিম ইকবাল সকাল ৯টা থেকে সাড়ে ৯টার মধ্যে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে এখানে নিয়ে আসা হয়। তাকে চিকিৎসা দেওয়া হয়। তখন আমরা ভাবছিলাম, তাকে ঢাকায় নেওয়া যাবে কিনা। কিন্তু বিভিন্ন কারণে তাকে ঢাকায় নেওয়া যায়নি।’
‘পরবর্তীতে তার অবস্থা বেশ ক্রিটিক্যাল হয়ে যায়। এ অবস্থায় তার যে ধরনের চিকিৎসা দেওয়া প্রয়োজন, তা দেওয়া হয়েছে। আল্লাহর রহমতে, কন্ডিশনটা অনুকূলে আছে। আমরা বলি, তার একটি হার্ট অ্যাটাক হয়েছে। এ জন্য এনজিওগ্রাম, অ্যাঞ্জিওপ্লাস্টি ও একটি স্ট্যান্ট করা হয়েছে,’ বলেন তিনি।
আরও পড়ুন: রিং পরানো হয়েছে তামিমের হার্টে
এই চিকিৎসক বলেন, আল্লাহর রহমতে খুবই স্মুথলি ও এফিশেন্টলি স্ট্যাটিং হয়েছে। আমাদের কার্ডিওলোজিস্ট ডা. মনিরুজ্জামান মারুফ এটা করেছেন। তার (তামিম) ব্লকটি এখন পুরোপুরি চলে গেছে। তবে অবশ্যই আমরা যেমনটি বলেছিলাম, ক্রিটিক্যাল কন্ডিশনে ছিলেন, স্ট্যাটিংয়ের পরেও তাকে অবজারভেশনে রাখা হয়েছে। ক্রিটিক্যাল কন্ডিশন এখনো কাটেনি, সময় লাগবে।’
তিনি বলেন, ‘আমরা সবাই তার জন্য প্রাণপণ চেষ্টা করছি। সবাই দোয়া করবেন তিনি যাতে দ্রুত সুস্থ হয়ে খেলায় ফিরতে পারেন।’
ভারে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) ঢাকা প্রিমিয়ার লিগের মোহামেডানের হয়ে শাইনপুকুরের বিপক্ষে খেলতে নেমেছিলেন তামিম। অধিনায়ক হিসেবে টসেও অংশ নেন।
এরপর হঠাৎ বুকে ব্যথা অনুভব করায় তামিমকে বিকেএসপিতেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। অবস্থার উন্নতি না হওয়ায় নিয়ে যাওয়া হয় বিকেএসপির পাশে সাভারের ফজিলাতুন্নেছা হাসপাতালে। এই মুহূর্তে তিনি সেখানেই ভর্তি।
তামিমের অসুস্থতার খবরে বিসিবির বোর্ডসভা স্থগিত করা হয়েছে। দুপুর ১২টায় ১৯তম বোর্ডসভা শুরু হওয়ার কথা ছিল। তামিমকে দেখতে হাসপাতালে যাচ্ছেন বিসিবি পরিচালক ও কর্মকর্তারা।
আরও পড়ুন: বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি তামিম ইকবাল
বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুনীরুল ইসলাম বলেন, ‘তাকে রিং পরানো হয়েছে। প্রথমে মাঠে খেলার সময় তার বুকে ব্যথা ওঠে, আমরা তাকে হাসপাতালে পাঠাই। তাকে যখন হেলিকপ্টারে তোলা হচ্ছিল, তখন আবার বুকে ব্যথা শুরু হয়।’
‘হঠাৎ করেই তার বুকে ব্যথা ওঠে। এরপর আমাদের অ্যাম্বুলেন্স ও চিকিৎসকসহ তাকে হাসপাতালে পাঠানো হয়েছে,’ বলেন তিনি।
৩৪৭ দিন আগে
রিং পরানো হয়েছে তামিমের হার্টে
বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক ক্যাপ্টেন তামিম ইকবালের হার্টে রিং পরানো হয়েছে। বর্তমানে তিনি সিসিইউতে আছেন।
সোমবার (২৪ মার্চ) ইউএনবিকে এমন তথ্য নিশ্চিত করেছেন বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুনীরুল ইসলাম।
তিনি বলেন, ‘তাকে রিং পরানো হয়েছে নিশ্চিত। প্রথমে মাঠে খেলার সময় তার বুকে ব্যথা ওঠে, আমরা তাকে হাসপাতালে পাঠাই। তাকে যখন হেলিকপ্টারে তোলা হচ্ছিল, তখন আবার বুকে ব্যথা শুরু হয়।’
‘হঠাৎ করেই তার বুকে ব্যথা ওঠে। এরপর আমাদের অ্যাম্বুলেন্স ও চিকিৎসকসহ তাকে হাসপাতালে পাঠানো হয়েছে,’ বলেন তিনি।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসা বিভাগের প্রধান দেবাশীষ চৌধুরী সাংবাদমাধ্যমকে জানিয়েছেন, তামিমের দুবার হার্ট অ্যাটাক হয়েছিল। এখন পরিস্থিতি উন্নতির দিকে।
আরও পড়ুন: বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি তামিম ইকবাল
বিকেএসপির তিন নম্বর মাঠে মোহামেডানের হয়ে শাইনপুকুরের বিপক্ষে খেলতে নেমেছিলেন তামিম। অধিনায়ক হিসেবে টসেও অংশ নেন।
এরপর হঠাৎ বুকে ব্যথা অনুভব করায় তামিমকে বিকেএসপিতেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। অবস্থার উন্নতি না হওয়ায় নিয়ে যাওয়া হয় বিকেএসপির পাশে সাভারের ফজিলাতুন্নেছা হাসপাতালে। এই মুহূর্তে তিনি সেখানেই ভর্তি।
তামিমের অসুস্থতার খবরে বিসিবির বোর্ডসভা স্থগিত করা হয়েছে। দুপুর ১২টায় ১৯তম বোর্ডসভা শুরু হওয়ার কথা ছিল। তামিমকে দেখতে হাসপাতালে যাচ্ছেন বিসিবি পরিচালক ও কর্মকর্তারা।
৩৪৭ দিন আগে
বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি তামিম ইকবাল
সাভারে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ খেলতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন ক্রিকেট তারকা তামিম ইকবাল। তবে তার শারীরিক অবস্থা স্থিতিশীল।
সোমবার (২৪ মার্চ) দুপুরে ইউএনবিকে এমন তথ্য নিশ্চিত করেছেন বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুনীরুল ইসলাম।
তিনি বলেন, ‘বুকে ব্যথা অনুভব করায় তাকে বিকেএসপির পাশে ফজিলাতুন্নেছা হাসপাতালে নেওয়া হয়েছে। বিকেএসপি থেকে আমাদের অ্যাম্বুলেন্স, চিকিৎসক সবকিছুসহ তাকে হাসপাতালে পাঠিয়ে দিই। আমাদের কর্মকর্তা ও ক্রিকেটের প্রশিক্ষকরা ওখানে আছেন।’
‘ঢাকা থেকেও টিম আসছে। আমাদের কর্মকর্তা-চিকিৎসক সেখানে আছে। বিকেএসপির মাঠে হেলিকপ্টার অপেক্ষা করছে। দেখি কী করা যায়,’ বলেন তিনি।
টাইগারদের সাবেক এই ক্যাপ্টেনের শরীরিক অবস্থা স্থিতিশীল আছে জানিয়ে মুনীরুল ইসলাম বলেন, ‘সম্ভবত একটা এনজিওগ্রাম হয়েছে। এরপর তিনি স্থিতিশীল আছেন।’আরও পড়ুন: আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা তামিম ইকবালের
মোহামেডান ক্লাবের কর্মকর্তা তারিকুল ইসলাম বলেন, তামিম ইকবাল বর্তমানে চিকিৎসাধীন আছেন। আমরা সবাই তার সুস্থতা কামনা করছি।
বিকেএসপির তিন নম্বর মাঠে মোহামেডানের হয়ে শাইনপুকুরের বিপক্ষে খেলতে নেমেছিলেন তামিম। অধিনায়ক হিসেবে টসেও অংশ নেন।
এরপর হঠাৎ বুকে ব্যথা অনুভব করায় তামিমকে বিকেএসপিতেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। অবস্থার উন্নতি না হওয়ায় নিয়ে যাওয়া হয় বিকেএসপির পাশে সাভারের ফজিলাতুন্নেছা হাসপাতালে। এই মুহূর্তে তিনি সেখানেই ভর্তি।
তামিমের অসুস্থতার খবরে বিসিবির বোর্ডসভা স্থগিত করা হয়েছে। দুপুর ১২টায় ১৯তম বোর্ডসভা শুরু হওয়ার কথা ছিল। তামিমকে দেখতে হাসপাতালে যাচ্ছেন বিসিবি পরিচালক ও কর্মকর্তারা।
৩৪৭ দিন আগে
আতলেতিকো-বার্সেলোনা: অবিশ্বাস্য সব ঘটনার জন্ম দিয়ে ম্যাচজুড়ে যা হলো
চলতি মৌসুমে ইউরোপের বদলে যাওয়া দলগুলোর মধ্যে অন্যতম দুটি নাম আতলেতিকো মাদ্রিদ ও বার্সেলোনা। এক দল বিপুল অর্থ খরচ করে সাজিয়েছে দুর্দান্ত এক দল, অন্যটি টাকার অভাবে একাডেমির কিশোর ফুটবলারদের তুলে দিয়েছে নতুন এক কোচের হাতে।
আতলেতিকোর অর্থ আর হান্সি ফ্লিকের জাদুকরি ছোঁয়ায় দুই দলেই এসেছে ইতিবাচক পরিবর্তন। চলতি মৌসুমে এই দুই দলের আগের দুই ম্যাচেও মিলেছিল ধ্রুপদী লড়াইয়ের দেখা। তবে তৃতীয়বারের দেখায় যা হলো তা রীতিমতো অবিশ্বাস্য।
দুপক্ষই ম্যাচে অবিশ্বাস্য সব ঘটনার জন্ম দিয়েছে। চলুন দেখে নেই উত্তেজনাকর এই ম্যাচটি শুরু হয়ে কীভাবে শেষ হলো।
এদিন মাঠে নেমেই দুর্লভ এক রেকর্ডে নাম লিখিয়েছেন আতলেতিকো মাদ্রিদ, এরপর বার্সেলোনা এবং পরে আবারও লস রোহিব্লাঙ্কোসদের জার্সি গায়ে চাপানো ফরাসি ফরোয়ার্ড আন্তোয়ান গ্রিজমান। লা লিগায় ৫২০তম ম্যাচ খেলে ফেলেছেন তিনি। আর এতে করে টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ খেলা খেলোয়াড় বনে গেছেন সোনালি চুলের এই ফুটবল তারকা।
এই কীর্তি আছে মাত্র আর একজনের। আর্জেন্টিনা থেকে শৈশবে স্পেনে পাড়ি জমিয়ে সে দেশটিকেই নিজের ঘরবাড়ি বানিয়ে ফেলা লিওনেল মেসির। তবে শুনতে অবিশ্বাস্য লাগলেও আর এক ম্যাচ মাঠে নামলে মেসিকে ছাড়িয়ে যাবেন গ্রিজমান।
সেইসঙ্গে চলতি মৌসুম তো বটেই আরও কয়েক বছর সিমিওনের অধীনে খেলার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না এই আতলেতিকো কিংবদন্তির। সেক্ষেত্রে মেসিকে ছাড়িয়ে বহুদূর এগিয়ে নিজেকে অনন্য উচ্চতায় প্রতিষ্ঠিত করতে পারেন ২০১৮ সালের বিশ্বকাপ জয়ী এই ফরাসি তারকা।
৩৫৫ দিন আগে
আরও একটি প্রত্যাবর্তনের গল্প লিখে শীর্ষে ফিরল বার্সেলোনা
অসাধারণ পারফর্ম করেও ভাগ্যের ফেরে ২-০ গোলে পিছিয়ে পড়ে দুর্দান্ত আতলেতিকো যখন জয়ের দিকে এগিয়ে যাওয়ার পরিকল্পনা করছে, তার মাঝেই প্রায় অসম্ভবকে সম্ভবে পরিণত করে বার্সেলোনাকে পথ দেখালেন রবের্ট লেভানডোভস্কি। আর সেই পথে এগিয়ে গিয়েই দিয়েগো সিমিওনের রক্ষণাত্মক ফুটবল ভেঙেচুরে একাকার করে অবিশ্বাস্য এক জয় তুলে নিল বার্সেলোনা।
রিয়াদ এয়ার মেত্রোপলিতানোয় রবিবার রাতে লা লিগার ম্যাচটি ৪-২ গোলে জিতেছে হান্সি ফ্লিকের দল।
ম্যাচের ৪৫ ও ৭০তম মিনিটে আতলেতিকোকে ২-০ গোলের লিড এনে দেন হুলিয়ান আলভারেস ও আলেকজান্ডার সোরলথ। এর পরপরই আরও জ্বলে ওঠে বার্সেলোনা। ৭২তম মিনিটে সেই আক্রমণের সুর বেঁধে দেন লেভানডোভস্কি। এরপর ৭৮তম মিনিটে ফেররান তোরেস দলকে সমতায় ফেরানোর পর যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে বার্সাকে প্রথমবার এগিয়ে নেন লামিন ইয়ামাল। শেষ মুহূর্তে ফেররানের আরও এক গোলে জয় নিশ্চিত করে সফরকারীরা।
এই জয়ে ২৭ ম্যাচে ১৯ জয় ও তিন ড্রয়ে ৬০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠল কাতালান দলটি। তাদের চেয়ে এক ম্যাচ বেশি খেলা রিয়াল মাদ্রিদের পয়েন্টও ৬০, তবে মুখোমুখি লড়াই ও গোল ব্যবধানে পিছিয়ে থাকায় দ্বিতীয় স্থানে নেমে যেতে হয়েছে কার্লো আনচেলত্তির শিষ্যদের।
অন্যদিকে, লিগে টানা দুই ম্যাচ হেরে শিরোপা জয়ের সম্ভাবনা অনেকটা ফিকে হয়ে গেছে আতলেতিকো মাদ্রিদের। রিয়ালের সমান ২৮ ম্যাচে দলটির সংগ্রহ ৫৬ পয়েন্ট। তবে ওসাসুনার বিপক্ষে নিজেদের বাকি থাকা ম্যাচটি জিতে দলটির সঙ্গে ব্যবধান ৭ পয়েন্ট এবং রিয়ালের সঙ্গে ৩ পয়েন্ট বাড়িয়ে নেওয়ার সুযোগ থাকবে বার্সেলোনার।
আরও পড়ুন: প্রথমে গোল পেয়েও হেরে সুযোগ হাতছাড়া করল আতলেতিকো
লিগের মাঝামাঝি সময় থেকে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদকে সমানে টক্কর দিয়ে এলেও মাত্র ১০ ম্যাচ বাকি থাকতে পরপর দুই ম্যাচ থেকে কোনো পয়েন্ট সংগ্রহ করতে ব্যর্থ হলো দিয়েগো সিমিওনের শিষ্যরা। এছাড়া সব প্রতিযোগিতা মিলিয়ে টানা চার ম্যাচ হারল দলটি। এর মধ্যে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর দুই লেগে রিয়াল মাদ্রিদের কাছে হেরে প্রতিযোগিতাটি থেকে ছিটকে গেছে তারা।
এখন কোপা দেল রের সেমিফাইনালের প্রথম লেগে এই বার্সেলোনাকেই তাদের মাঠে ৪-৪ গোলে রুখে দিয়ে প্রতিযোগিতাটিতে এখনও নিজেদের ধরে রেখেছে আতলেতিকো। আর লা লিগায় নিভু নিভু করে জ্বলছে তাদের শিরোপাস্বপ্ন।
অপরদিকে, নতুন বছরে বার্সেলোনার অপরাজেয় যাত্রা অব্যাহত রইল। সব প্রতিযোগিতা মিলিয়ে তা বেড়ে দাঁড়াল ১৮ ম্যাচে (১৫ জয়, ৩ ড্র)। এছাড়া চলতি মৌসুমে ঘরের মাঠে লিগের প্রথম ম্যাচে ২-১ গোলে হারের পর কোপা দেল রের সেমিফাইনালে ৪ গোল করেও ড্র করতে হয় ফ্লিকের শিষ্যদের; দুই ম্যাচ জয়বঞ্চিত থাকার পর আতলেতিকোর মাঠে এসে অবশেষে দলটির বিপক্ষে জয়ের দেখা পেল তারা।
শুধু তা-ই নয়, বার্সেলোনার দায়িত্ব নেওয়ার পর সিমিওনের দলের বিপক্ষে হান্সি ফ্লিকেরও প্রথম জয় এটি।
শনিবার রাতে শুরুতে পিছিয়ে পড়েও কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলে ভিয়ারিয়ালকে ২-১ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ।
আরও পড়ুন: ২৭ সেকেন্ডের গোলে ম্যাচ জিতেও টাইব্রেকারে আতলেতিকোর হার, কোয়ার্টারে রিয়াল
আতলেতিকো-বার্সা ম্যাচের মধ্যে দিয়ে দুই সপ্তাহের আন্তর্জাতিক বিরতিতে গেল লা লিগা। আগামী ৩০ মার্চ আরেক কাতালান দল জিরোনার বিপক্ষে লা লিগার ম্যাচ দিয়ে মাঠে ফিরবে বার্সেলোনা। তার এক দিন আগে আরও এক কাতালান ক্লাব এস্পানিওলের মুখোমুখি হবে আতলেতিকো মাদ্রিদ।
এরপর আগামী ২ এপ্রিল একই ভেন্যুতে কোপা দেল রের সেমিফাইনালের ফিরতি লেগে মাঠে নামবে এই দুই দল।
৩৫৫ দিন আগে