খেলাধুলা
অনূর্ধ্ব-১৯ নারী সাফ ফুটবলার সাগরিকার ঘর নির্মাণকাজের উদ্বোধন
দেশের কয়েকটি পত্রিকায় সংবাদ প্রকাশের পর সাফ অনুর্ধ্ব-১৯ নারী ফুটবল চ্যাম্পিয়ন দলের খেলোয়াড় সাগরিকাকে একটি পাকা ঘর তৈরি করে দিচ্ছে রাণীশংকৈল উপজেলা প্রশাসন।
রবিবার (১৭ মার্চ) দুপুরে সাগরিকার ঘর নির্মাণকাজের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না।
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার রাঙাটুঙ্গি গ্রামের দরিদ্র বাবা লিটন আলী ও মা আঞ্জুমান আরা বেগমের নবম শ্রেণি পড়ুয়া মেয়ে সাগরিকা।
আরও পড়ুন: অনূর্ধ্ব-১৯ নারী সাফ ফুটবলার সাগরিকার পরিবার পাচ্ছে নতুন বাড়ি
উপজেলা পরিষদের অর্থায়নে ও প্রশাসনের সহযোগিতায় এ ঘর তৈরি করে দেওয়া হচ্ছে মর্মে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রকিবুল হাসান জানান।
এ সময় উপজেলার ভাইস চেয়ারম্যান সোহেল রানা ও শেফালী বেগম, রাঙাটুঙ্গি প্রমিলা ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা-পরিচালক সাবেক অধ্যক্ষ তাজুল ইসলাম, পিআইও স্যামুয়েল মার্ডি, বীর মুক্তিযোদ্ধা রিয়াজুল ইসলাম ও হবিবর রহমান, সাগরিকার বাবা-মা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: মহিলা ফুটবল: সাগরিকার হ্যাটট্রিকে ফরাশগঞ্জ এসসিকে ৪-০ গোলে হারাল এফসি ব্রাহ্মণবাড়িয়া
৮০৮ দিন আগে
তৃতীয় ওয়ানডে: প্রথমে ব্যাটিংয়ে শ্রীলঙ্কা, তিন পরিবর্তনে বাংলাদেশ
তিন ম্যাচ সিরিজের তৃতীয় ওয়ানডেতে অর্থাৎ সিরিজ নির্ধারণী ম্যাচে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে সফররত শ্রীলঙ্কা।
সোমবার (১৮ মার্চ) চট্টগ্রামে টস জিতে এই সিদ্ধান্ত নেয় লঙ্কানরা।
সিরিজের তৃতীয় ম্যাচে তিনটি পরিবর্তন এনেছে বাংলাদেশ দল। লিটন দাস, তানজিম হাসান ও তাইজুল ইসলামকে পরিবর্তন করে- এনামুল হক বিজয়, মুস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেনকে মাঠে নামানো হচ্ছে।
অন্যদিকে দিলশান মাদুশঙ্কার পরিবর্তে মহেশ থিকশানাকে যুক্ত করেছে শ্রীলঙ্কা।
আরও পড়ুন: বাংলাদেশ-জিম্বাবুয়ে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সূচি ঘোষণা
সিরিজের প্রথম ম্যাচেই জয় পায় বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ায় শ্রীলঙ্কা। তাই সিরিজের চূড়ান্ত ফলাফল নির্ধারিত হতে তৃতীয় ম্যাচেই ভরসা দু’দলের।
ওয়ানডে সিরিজের আগে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে জিতেছিল শ্রীলঙ্কা। ওয়ানডের পর দুটি টেস্ট ম্যাচে মুখোমুকি হবে দল দুটি।
বাংলাদেশ একাদশ: সৌম্য সরকার, এনামুল হক বিজয়, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তৌহিদ হৃদয়, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।
শ্রীলঙ্কা একাদশ: পাথুম নিসাঙ্কা, আভিশকা ফার্নান্দো, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক ও অধিনায়ক), সাদিরা সামারাবিক্রমা, চারিথা আসালাঙ্কা, জানিথ লিওনেজ, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুনিথ ভেল্লালাগে, মহেশ থিকশানা, প্রমোদ মাদুশান, লাহিরু কুমারা।
আরও পড়ুন: শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ওয়ানডে: তানজিম বাদ, ডাক পেলেন হাসান মাহমুদ
৮০৯ দিন আগে
ঢাকায় অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল
তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ঢাকায় এসেছে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের সবগুলো ম্যাচ।
২০২২-২৫ আইসিসি নারী চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ আগামী ২১ মার্চ থেকে শুরু হবে।
২৪ ও ২৭ মার্চ হবে আরও দুটি ওয়ানডে।
৩১ মার্চ, ২ ও ৪ এপ্রিল হবে টি-টোয়েন্টি ম্যাচগুলো।
সিরিজ শেষে ৫ এপ্রিল অস্ট্রেলিয়া দল দেশে ফিরবে।
এই সিরিজের জন্য নিগার সুলতানার নেতৃত্বে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন নাহিদা আক্তার।
অস্ট্রেলিয়া দলের বেশিরভাগ সদস্য এরই মধ্যে ঢাকায় চলে এলেও ভারতে চলমান উইমেন্স প্রিমিয়ার লিগে খেলার কারণে কিছু খেলোয়াড় পরে বাংলাদেশের ফ্লাইট ধরবেন বলে জানা গেছে।
উইমেন্স প্রিমিয়ার লিগে খেলা আগেই শেষ হয়ে যাওয়ায় দল নিয়ে অস্ট্রেলিয়ান অধিনায়ক অ্যালিসা হিলি ঢাকায় চলে এসেছেন।
এদিকে হাড়ের ইনজুরিতে দল থেকে বাদ পড়েছেন অসি পেসার ডার্সি ব্রাউন। তবে তার বিপরীতে কাউকে নেওয়ার সিদ্ধান্ত নেয়নি অস্ট্রেলিয়া।
অন্যদিকে প্রথমে শুধু টি-টোয়েন্টির জন্য নেওয়া হলেও পরে পুরো সিরিজে খেলার সুযোগ পেয়েছেন গ্রেস হ্যারিস।
বাংলাদেশ দল:
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), ফারজানা হক পিংকি, মুর্শিদা খাতুন, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, রিতু মনি, রাবেয়া, সুলতানা খাতুন, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, দিশা বিশ্বাস, সুমাইয়া আক্তার, নিশিতা আক্তার নিশি ও ফারজানা হক লিসা।
অস্ট্রেলিয়া দল:
অ্যালিসা হিলি (অধিনায়ক), তাহলিয়া ম্যাকগ্রা (সহ-অধিনায়ক), অ্যাশলে গার্ডনার, কিম গার্থ, গ্রেস হ্যারিস, অ্যালানা কিং, ফিবি লিচফিল্ড, সোফি মলিনেক্স, বেথ মুনি, এলিস পেরি, মেগান স্কাট, অ্যানাবেল সাদারল্যান্ড, জর্জিয়া ওয়ারহাম, টায়লা ভ্লাইমিঙ্ক।
৮০৯ দিন আগে
শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ওয়ানডে: তানজিম বাদ, ডাক পেলেন হাসান মাহমুদ
ইনজুরির কারণে শ্রীলঙ্কার বিপক্ষে সোমবার (১৮ মার্চ) তৃতীয় ওয়ানডে খেলা হচ্ছে না ডানহাতি পেসার তানজিম হাসান সাকিবের। তার পরিবর্তে দলে ডাক পেয়েছেন আরেক পেসার হাসান মাহমুদ।
ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে ব্যথা ও অস্বস্তি অনুভব করছেন তানজিম।
আরও পড়ুন: দ্বিতীয় ওয়ানডে: শ্রীলঙ্কার বিপক্ষে টাইগারদের সংগ্রহ ২৮৬
বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন জানান, রবিবার অনুশীলনে দেখা গেছে তার শরীর ভালো নেই এবং আগামীকাল খেলার জন্য তিনি ফিট নন।
এর আগে তৃতীয় ওয়ানডেতে তানজিমের না থাকার বিষয়টি নিশ্চিত করে বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন ইউএনবিকে জানিয়েছিলেন, তানজিমের বদলি চূড়ান্ত করতে কাজ করছেন তারা।
চট্টগ্রামে সিরিজের প্রথম ওয়ানডেতে তানজিম তার ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন। তা সত্ত্বেও দ্বিতীয় ওয়ানডেতে তানজিমে চোট সামলে পুরো ১০ ওভারই বোলিং করেন। কিন্তু এরপর নেট সেশনে তার অবস্থার অবনতি হয়।
সিরিজের প্রথম দুই ওয়ানডেতে বাংলাদেশের জয়ের প্রথম ম্যাচে তিনটিসহ চার উইকেট নেন তানজিম।
শ্রীলঙ্কার বিপক্ষে এই সিরিজের আগে তানজিম বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ৯ ম্যাচ খেলে ১১ উইকেট নিয়েছিলেন।
ফাইনাল ম্যাচে তার অনুপস্থিতি বাংলাদেশ দলের জন্য একটি ধাক্কা হবে। কারণ উভয় দলই একটি করে ম্যাচ জিতেছে।
তবে ওয়ানডেতে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন হাসান। ৩২ রানে ৫ উইকেট লাভের সেরা পরিসংখ্যানসহ ২২ ম্যাচে ৩০ উইকেট নেওয়ার সেরা ফিগার তার।
আরও পড়ুন: বাংলাদেশ-জিম্বাবুয়ে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সূচি ঘোষণা
শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ওয়ানডে: লিটন বাদ, ডাক পেলেন জাকের আলী
৮০৯ দিন আগে
বাংলাদেশ-জিম্বাবুয়ে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সূচি ঘোষণা
আগামী মে মাসে বাংলাদেশ-জিম্বাবুয়ে টি-টোয়েন্টি সিরিজের সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী ২৮ এপ্রিল এখানে আসবে জিম্বাবুয়ে দল।
আরও পড়ুন: দ্বিতীয় ওয়ানডে: টস জিতে বোলিংয়ে লঙ্কানরা
পাঁচ ম্যাচ সিরিজের প্রথম তিন ম্যাচ যথাক্রমে ৩, ৫, ৭ মে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এবং চতুর্থ ও পঞ্চম ম্যাচ অনুষ্ঠিত হবে ১০ ও ১২ মে ঢাকার শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে।
এদিকে বাংলাদেশে দুই ম্যাচের দ্বিপাক্ষিক টেস্ট সিরিজটি চলতি বছর থেকে পিছিয়ে ২০২৫ সালে নির্ধারণ করতে সম্মত হয়েছে বিসিবি ও জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড।
২০১৮ সালের পর এই প্রথম দুই দলের মধ্যে টেস্ট সিরিজ হতে যাচ্ছে।
আরও পড়ুন: শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ওয়ানডে: লিটন বাদ, ডাক পেলেন জাকের আলী
দ্বিতীয় ওয়ানডে: শ্রীলঙ্কার বিপক্ষে টাইগারদের সংগ্রহ ২৮৬
৮১০ দিন আগে
শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ওয়ানডে: লিটন বাদ, ডাক পেলেন জাকের আলী
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এদিকে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডের দল থেকে বাদ পড়েছেন ওপেনার লিটন কুমার দাস। তার জায়গায় ডাক পেলেন উইকেটরক্ষক ব্যাটসম্যান জাকের আলী অনিক।
আরও পড়ুন: প্রথম ওয়ানডে: ২৫৫ রান তাড়া করতে নেমে টপ অর্ডার হারিয়েছে বাংলাদেশ
গত শুক্রবার (১৫ মার্চ) বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার তিন উইকেটের জয়ের পর স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী শ্রীলঙ্কার মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এখন ১-১ সমতায় রয়েছে।
লিটনকে বাদ দেওয়ার সিদ্ধান্তের ব্যাখ্যা দিয়েছেন জাতীয় নির্বাচক প্যানেলের চেয়ারম্যান গাজী আশরাফ হোসেন। তিনি বলেন, ‘সিরিজটি এখন সমতায় রয়েছে, আমরা বিশ্বাস করি, জাকের আলী দলের মিডল অর্ডারে আরও বেশি সম্ভাবনা ও সুযোগ তৈরি করবে।’
তিনি আরও বলেন, ‘সাদা বলের ক্রিকেটে লিটনের সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনা করে আমরা স্কোয়াডে আরও দুইজন যোগ্য ওপেনারের কথা মাথায় রেখে এই পরিবর্তন করেছি।’
২৬ বছর বয়সী জাকের আলীর আন্তর্জাতিক ক্যারিয়ারে দুর্দান্ত শুরু করেছেন এবং বাংলাদেশের হয়ে ছয় টি-টোয়েন্টি ম্যাচে অংশ নিয়ে তার গড় রয়েছে ৫৫।
তৃতীয় ওয়ানডের জন্য বাংলাদেশ স্কোয়াড:
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), এনামুল হক বিজয়, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, মুশফিকুর রহিম, তৌহিদ হৃদয়, মাহমুদ উল্লাহ, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, মোস্তাফিজুর রহমান এবং জাকের আলী অনিক।
আরও পড়ুন: দ্বিতীয় ওয়ানডে: শ্রীলঙ্কার বিপক্ষে টাইগারদের সংগ্রহ ২৮৬
দ্বিতীয় ওয়ানডে: টস জিতে বোলিংয়ে লঙ্কানরা
৮১০ দিন আগে
দ্বিতীয় ওয়ানডে: শ্রীলঙ্কার বিপক্ষে টাইগারদের সংগ্রহ ২৮৬
শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে শুক্রবার চট্টগ্রামে ক্যারিয়ারের সেরা অপরাজিত ৯৬ রানের ইনিংস খেলে টাইগারদের ২৮৬ রানের লড়াকু সংগ্রহ এনে দেন তৌহিদ হৃদয়।
শ্রীলঙ্কা টস জিতে বাংলাদেশকে প্রথমে ব্যাট করতে পাঠায়। এদিকে লিটন দাস শূন্য রানে আউট হলে স্বাগতিকরা আবার বড় ধরনের ধাক্কা খায়।
তবে দ্বিতীয় উইকেট জুটিতে ৭৫ রান যোগ করায় টপ অর্ডার অক্ষত রাখতে লড়াই করেন সৌম্য সরকার ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
খুব সতর্কতার সঙ্গে শক্ত ভিত গড়ে তুলেছেন তারা। ৩৯ বলে ৪০ রানে আউট হন শান্ত। শুরুটা দারুণ করলেও তা ধরে রাখতে পারেননি তিনি।
আরও পড়ুন: প্রথম ওয়ানডে: বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত শ্রীলঙ্কার
তার আউটের পর সৌম্য ও তৌহিদ ৫৫ রানের জুটি গড়েন, এরপর ৬৮ রানে ওয়ানিন্দু হাসারাঙ্গার শিকার হন সৌম্য।
সৌম্যর আউটের পর মাহমুদউল্লাহ রিয়াদ তিন বলে শূন্য রানে আউট হলে আবারও হোঁচট খায় বাংলাদেশ।
উইকেটের অপর প্রান্তে দৃঢ় ছিলেন তৌহিদ। তিনি ধীরে ধীরে এগিয়ে যান এবং ওয়ানডেতে তার সপ্তম অর্ধশতরান করেন। মুশফিকুর রহিম ও মেহেদী হাসান মিরাজ দুইজনই ভালো শুরু পেলেও বড় ইনিংস খেলে হতাশ হয়েছেন।
তানজিম হাসান ৩৩ বলে ১৮ রান করে তৌহিদকে দারুণভাবে সঙ্গ দেন। তানজিম আউট হওয়ার পর তাসকিন আহমেদ এসে দ্রুত রান তোলেন। শেষ পাঁচ ওভারে তৌহিদের ছয়টি ছক্কার সুবাদে ৫৪ রান তোলে বাংলাদেশ।
শেষ পর্যন্ত তৌহিদ ৯৬ রানে অপরাজিত এবং তাসকিন ১৮ রানে অপরাজিত ছিলেন।
শ্রীলঙ্কার পক্ষে হাসারাঙ্গা ৪৫ রান দিয়ে ৪টি ও দিলশান মাদুশঙ্কা ২টি উইকেট নেন।
আরও পড়ুন: দ্বিতীয় ওয়ানডে: টস জিতে বোলিংয়ে লঙ্কানরা
প্রথম ওয়ানডে: ২৫৫ রান তাড়া করতে নেমে টপ অর্ডার হারিয়েছে বাংলাদেশ
৮১১ দিন আগে
দ্বিতীয় ওয়ানডে: টস জিতে বোলিংয়ে লঙ্কানরা
তিন ম্যাচের দ্বিতীয় ওয়ানডে সিরিজে টিকে থাকার লক্ষ্যে শুক্রবার টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন লঙ্কান অধিনায়ক কুশল মেন্ডিস।
প্রথম ম্যাচে ৬ উইকেটে হেরে যাওয়া দলে একটি পরিবর্তন এনেছে শ্রীলঙ্কা। অফস্পিনার মহেশ থিকশানার পরিবর্তে দলে এসেছেন বাঁহাতি স্পিনার দুনিথ ওয়েলালাগে।
আরও পড়ুন: প্রথম ওয়ানডে: বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত শ্রীলঙ্কার
এদিকে, এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ নিশ্চিত করার লক্ষ্য নিয়ে মাঠে নামছে বাংলাদেশে।
এছাড়া সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে শ্রীলঙ্কা। ২২ মার্চ থেকে সিলেটে এবং ৩০ মার্চ থেকে চট্টগ্রামে শুরু হবে দুই দলের টেস্ট সিরিজ।
বাংলাদেশ:
লিটন দাস, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তৌহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিম, মেহেদী হাসান, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান।
শ্রীলঙ্কা:
পাথুম নিসাঙ্কা, আভিশকা ফার্নান্দো, কুশল মেন্ডিস (অধিনায়ক), সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা, জানিথ লিয়ানাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুনিথ ওয়েলালাগে, প্রমোদ মাদুশান, লাহিরু কুমারা, দিলশান মাদুশঙ্কা।
আরও পড়ুন: মারা গেলেন নারী ফুটবল দলের খেলোয়াড় রাজিয়া সুলতানা
প্রথম ওয়ানডে: ২৫৫ রান তাড়া করতে নেমে টপ অর্ডার হারিয়েছে বাংলাদেশ
৮১১ দিন আগে
মারা গেলেন নারী ফুটবল দলের খেলোয়াড় রাজিয়া সুলতানা
সন্তানের জন্ম দেওয়ার পর হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন অনুর্ধ্ব-১৯ জাতীয় নারী ফুটবল দলের খেলোয়াড় রাজিয়া সুলতানা।
বৃহস্পতিবার ভোর ৪টার দিকে বাড়ি থেকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
রাজিয়া সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার লহ্মীনাথপুর গ্রামের মৃত নূরালী সরদারের মেয়ে।
রাজিয়া হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন বলে জানিয়েছেন কালিগঞ্জ উপজেলা হাসপাতালের চিকিৎসক ডা. গোলাম মোস্তফা।
রাজিয়া সুলতানার ভাই মো. নজরুল ইসলাম সরদার জানান, গত বুধবার রাত ১০টার দিকে কালিগঞ্জের লক্ষীনাথপুরে বাবার বাড়ি স্বাভাবিকভাবে পুত্রসন্তানের জন্ম দেন রাজিয়া। পরে তার শরীর অসুস্থ হয়ে পড়লে বৃহস্পতিবার ভোর ৪টার দিকে কালিগঞ্জ উপজেলা হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
রাজিয়ার সদ্যজাত পুত্র সন্তান সুস্থ আছে বলেও জানান রাজিয়ার ভাই নজরুল।
তিনি আরও জানান, উপাকুড় সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা ফুটবল টিমে খেলার সুবাদে রাজিয়ার পরিচিত হয়ে উঠেন। তিনি কুশুলিয়া কলেজিয়েট স্কুল থেকে নবম শ্রেণি পর্যন্ত পড়াশোনার পাশাপাশি ফুটবল খেলতেন।
২০২০ সালে চট্টগ্রামের কাপ্তাই এলাকার পোশাক কারখানার কর্মকর্তা ইয়াম রহমানের সঙ্গে রাজিয়ার বিয়ে হয়।
নজরুল ইসলাম আরও জানান, রাজিয়া সুলতানা পাঁচ ভাই-বোনের মধ্যে সবার ছোট। তিনি অনুর্ধ্ব-১৯ জাতীয় নারী ফুটবল দলের সদস্য ছিলেন। অনুর্ধ্ব-১৪ দলে খেলা শুরু করে দেশে ও দেশের বাইরে ভারত, চায়না, ভুটান, নেপাল, মালদ্বীপ, সিঙ্গাপুর, পাকিস্তান, তাজাকিস্তান ও ইরানসহ বিভিন্ন দেশে ফুটবল খেলে খ্যাতি অর্জন করেছেন।
বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর কাছ থেকে পুরস্কারও নিয়েছেন রাজিয়া।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহীন নারী ফুটবলার রাজিয়া সুলতানার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান সাইদ মেহেদি জানান, ফুটবলার রাজিয়া সুলতানা দরিদ্র পরিবারের মেয়ে। প্রাথমিক বিদ্যালয় থেকে ফুটবল প্রতিযোগিতায় সেরা খেলোয়াড় ছিলেন রাজিয়া। তার অকাল মৃত্যুর খবরে আমরা শোকাহত।
বিয়ের পরে গত এক বছর তিনি খেলার বাইরে ছিলেন বলে জানান উপজেলা চেয়ারম্যান।
বৃহস্পতিবার আছরের নামাজের পর বাড়ির পাশের মসজিদের মাঠে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে রাজিয়ার মরদেহ দাফন করা হয়।
৮১২ দিন আগে
প্রথম ওয়ানডে: ২৫৫ রান তাড়া করতে নেমে টপ অর্ডার হারিয়েছে বাংলাদেশ
শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে ২৫৫ রানের চ্যালেঞ্জিং স্কোর তাড়া করতে নেমে বুধবার চট্টগ্রামে শুরুতেই ওপেনারকে হারায় বাংলাদেশ।
প্রথম বলেই শূন্য রান করে লিটন দাস এবং সৌম্য সরকার মাত্র ৩ রান করতে আউট হন। দু'জনেই দিলশান মাদুশঙ্কার শিকার হয়েছেন।
এর আগে শ্রীলঙ্কা সব উইকেটে ২৫৫ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে। একটি করে হাফ সেঞ্চুরি করেন অধিনায়ক কুশল মেন্ডিস ও জেনিথ লিয়ানাগে।
বাংলাদেশের তিন পেসার ৯টি উইকেট নেন। মেহেদী হাসান মিরাজ একটি উইকেট নেন।
আরও পড়ুন: আজ ওয়ানডে সিরিজ খেলতে মাঠে নামবে বাংলাদেশ-শ্রীলঙ্কা
প্রথম ওয়ানডে: বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত শ্রীলঙ্কার
৮১৩ দিন আগে