রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে গত ২৪ ঘণ্টায় চার হাজার ১৯১টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। এ সময়ে ৭৯০টি গাড়ি ডাম্পিং ও ৮৫১টি গাড়ি রেকার দিয়ে সরিয়ে নেওয়া হয়।
বুধবার (২৫ নভেম্বর) ডিএমপি ট্রাফিক বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এর আগে মঙ্গলবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মামলা করে ট্রাফিক বিভাগ।
ডিএমপির ট্রাফিক বিভাগের তথ্য অনুযায়ী, ট্রাফিক রমনা বিভাগে ১৫৪টি, লালবাগ বিভাগে ১৯৭টি, মতিঝিল বিভাগে ৪১৭টি ও ওয়ারী বিভাগে ৫৮২টি মামলা হয়েছে।
এছাড়া ট্রাফিক তেজগাঁও বিভাগে ২৮৮টি, মিরপুর বিভাগে ৮২০টি, উত্তরা বিভাগে ৭৩৬টি ও গুলশান বিভাগে ৯৯৭টি মামলা করা হয়েছে।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ডিএমপি ট্রাফিক বিভাগ।