জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চার সদস্যের একটি প্রতিনিধিদল সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছে।
দেশের বিভিন্ন স্থানে বোমা বিস্ফোরণ, অগ্নিসংযোগ ও সহিংসতার ঘটনায় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সংশ্লিষ্টতার অভিযোগের মধ্যে সৃষ্ট রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তারা প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এসব তথ্য জানান।
তিনি বলেন, সোমবার (২৩ নভেম্বর) দুপুর ১টা ২০ মিনিটের দিকে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে বৈঠক শুরু হয়। বৈঠকটি শেষ হয় দুপুর ২টায়।
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে প্রতিনিধিদলে ছিলেন দলের সদস্য সচিব আখতার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও যুগ্ম আহ্বায়ক আকরাম হোসাইন।
বৈঠকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন ও সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহমেদ অপুও উপস্থিত ছিলেন।
এর আগে দুপুর ১টা ৪ মিনিটের দিকে কালো রঙের একটি মাইক্রোবাসে প্রতিনিধিদলের সদস্যরা সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছান।
দেশের বিভিন্ন স্থানে বোমা বিস্ফোরণ, অগ্নিসংযোগ ও সহিংসতার ঘটনার পরিপ্রেক্ষিতে সৃষ্ট রাজনৈতিক পরিস্থিতির মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হলো।
এর আগে রবিবার সন্ধ্যায় যুক্তরাজ্য সফর শেষে দেশে ফেরেন নাহিদ ইসলাম।