খুলনা নগরীতে তালিকাভুক্ত সন্ত্রাসী মমির বাড়িতে অভিযান চালিয়ে দুটি বিদেশি পিস্তল ও ১৪ রাউন্ড গুলি উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
শুক্রবার (১৩ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে দৌলতপুর থানার মনি মার্কেট এলাকায় এ অভিযান চালায় এসআরবি-৬।
দৌলতপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. দিবাকর বলেন, অভিযানে দুটি বিদেশি পিস্তল ও ১৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।