চিকিৎসা সরঞ্জাম
দেশের স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালী করতে ২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম দেবে যুক্তরাষ্ট্র
দেশজুড়ে মাতৃ, নবজাতক ও শিশুস্বাস্থ্যসেবা শক্তিশালী করতে বাংলাদেশের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়কে ২৪ লাখ ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৯ কোটি ৩৩ লাখ টাকার চিকিৎসা সরঞ্জাম ও উপকরণ দিচ্ছে যুক্তরাষ্ট্র।
সোমবার (৩১ আগস্ট) সকালে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল পরিদর্শনকালে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন এ সহায়তার কথা জানান।
এ সময় তিনি পঞ্চগড়ের সিভিল সার্জন ডা. মো. মিজানুর রহমানের কাছে মাতৃ ও নবজাতকের স্বাস্থ্যসেবা বিষয়ক একটি প্রশিক্ষণ মডেলও হস্তান্তর করেন।
রাষ্ট্রদূত জানান, যুক্তরাষ্ট্রের এই সহায়তার মধ্যে রয়েছে নবজাতকের শরীর উষ্ণ রাখা ও শ্বাসপ্রশ্বাসে সহায়তাকারী সরঞ্জাম, গুরুতর অপুষ্টিতে আক্রান্ত শিশুদের জন্য থেরাপিউটিক ফুড এবং টিকার কার্যকারিতা বজায় রাখার উপকরণ।
যুক্তরাষ্ট্রের অর্থায়নে জেপাইগো, জেএসআই ও ইউনিসেফের মাধ্যমে এসব সরঞ্জাম ও উপকরণ দুর্গম এলাকাসহ দেশজুড়ে হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছে দেওয়া হচ্ছে বলে জানান তিনি।
ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বলেন, বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদি প্রতিশ্রুতির অংশ হিসেবে এ সহায়তা দেওয়া হচ্ছে।
তিনি বলেন, স্বাস্থ্য দুই দেশের সহযোগিতার প্রাচীনতম ক্ষেত্রগুলোর একটি। যুক্তরাষ্ট্র সংক্রামক রোগ এবং রোগ প্রতিরোধে উল্লেখযোগ্য স্বাস্থ্য সহায়তা দিয়ে আসছে। পাশাপাশি মাতৃ ও শিশুস্বাস্থ্য খাতেও যুক্তরাষ্ট্রের সহায়তা অব্যাহত রয়েছে।
৭৬ দিন আগে
সরকারি হাসপাতালে চিকিৎসা সরঞ্জামের যথাযথ ব্যবহার নিশ্চিতের আহ্বান প্রধানমন্ত্রীর
রোগীদের প্রকৃত চাহিদা বিবেচনা করেই সরকারি হাসপাতালের জন্য চিকিৎসা সরঞ্জাম কিনতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, ‘চিকিৎসা সরঞ্জামের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে।’
চিকিৎসা সরঞ্জাম কেনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্কতা অবলম্বনের আহ্বানও জানান তিনি।
আরও পড়ুন: বন্যা মোকাবিলায় আগাম প্রস্তুতি গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর
বুধবার (৩ জুলাই) গণভবনে সর্বজনীন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠায় স্বাস্থ্য খাতের রূপান্তরবিষয়ক একটি উপস্থাপনা দেখার সময় এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব কে এম সাখাওয়াত মুন সাংবাদিকদের জানান, উপস্থাপনাটি দেখে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।
স্বাধীনতার পর স্বাস্থ্যখাতের উন্নয়নে বঙ্গবন্ধুর যুগান্তকারী পদক্ষেপ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতা সাধারণ মানুষের স্বাস্থ্যসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছিলেন।
তিনি আরও বলেন, গত দেড় দশকে দেশের অন্যান্য খাতগুলোর মতো স্বাস্থ্য খাতেও ব্যাপক উন্নয়ন হয়েছে।
তার সরকার স্বাস্থ্যসেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়েছে বলে উল্লেখ করেন তিনি।
প্রধানমন্ত্রী বর্তমান সরকারের অর্জনকে টেকসই করে স্বাস্থ্য খাতে এগিয়ে যাওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় আরও ছিলেন- স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সামন্ত লাল সেন, স্বাস্থ্য প্রতিমন্ত্রী রোকেয়া সুলতানা, স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ডা. আ ফ ম রুহুল হক, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান ফজলুর রহমান, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া, স্বাস্থ্য সচিব মো. জাহাঙ্গীর আলম এবং প্রধানমন্ত্রীর প্রেস সচিব এম নাঈমুল ইসলাম খান।
আরও পড়ুন: ব্লু ইকোনমি বাস্তবায়নে এডিবিকে সহায়তার আহ্বান প্রধানমন্ত্রীর
ঢাকা-দিল্লি সম্পর্ক অন্যদের জন্য মডেল: প্রধানমন্ত্রী
৮৬৫ দিন আগে
কোভিড-১৯: দ. কোরিয়া থেকে চিকিৎসা সরঞ্জাম নিয়ে ফিরল বিমানবাহিনীর উড়োজাহাজ
দক্ষিণ কোরিয়া থেকে চিকিৎসা সরঞ্জাম নিয়ে বৃহস্পতিবার রাতে ঢাকায় অবতরণ করেছে বাংলাদেশ বিমানবাহিনীর (বিএএফ) একটি উড়োজাহাজ।
২৩৪০ দিন আগে
কোভিড-১৯: বাংলাদেশকে আরও চিকিৎসা সরঞ্জাম দিল যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্র দূতাবাস করোনাভাইরাস মোকাবিলায় তাদের ধারাবাহিক সহায়তার অংশ হিসেবে দ্বিতীয় ধাপে কোভিড-১৯ চিকিৎসাকেন্দ্রে ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) বিতরণ করেছে।
২৩৬১ দিন আগে
বাংলাদেশ বৈশ্বিক চাহিদা মেটাতে সক্ষম: পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রে পিপিই রপ্তানির মাধ্যমে করোনাভাইরাস মহামারির মধ্যে বিশ্বব্যাপী চাহিদা মেটাতে বাংলাদেশ তার সক্ষমতা প্রদর্শন করেছে।
২৩৬২ দিন আগে
মানসম্মত চীনা কোম্পানি থেকে চিকিৎসা সরঞ্জাম পেয়েছে বাংলাদেশ: দূতাবাস
করোনাভাইরাস পরীক্ষায় বাংলাদেশকে দেয়া সাড়ে ৪০ হাজার টেস্টিং কিটসহ সব চিকিৎসা সরঞ্জাম মানসম্মত ও যোগ্য সরবরাহকারী প্রতিষ্ঠান থেকে ক্রয় করা হয়েছে বলে শনিবার চীনা দূতাবাস এক বিবৃতিতে জানিয়েছে।
২৪২৩ দিন আগে
করোনাভাইরাস: বাংলাদেশকে টেস্ট কিট ও চিকিৎসা সরঞ্জাম দেবে চীন
করোনাভাইরাস বা কোভিড-১৯ মোকাবিলায় বাংলাদেশকে বিপুল পরিমাণ টেস্ট কিটসহ জরুরি চিকিৎসা সহায়তা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে চীন।
২৪৩৩ দিন আগে