নির্বাহী ম্যাজিস্ট্রেট
সশস্ত্র বাহিনীর নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতার মেয়াদ বাড়ল
বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও এর উপরের সমপদমর্যাদার কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতার মেয়াদ আরও দুই মাস (৬০ দিন) বাড়ানো হয়েছে।
তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতার মেয়াদ বাড়িয়ে বৃহস্পতিবার (৮ মে) প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
এর আগে গত ১৩ মার্চ থেকে তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতার মেয়াদ দুই মাস (৬০ দিন) বাড়ানো হয়েছিল। সেই মেয়াদ শেষ হচ্ছে আগামী ১৩ মে।
প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও এর ওপরের সমপদমর্যাদার কমিশন্ড কর্মকর্তারাদের (কোস্টগার্ড ও বিজিবিতে প্রেষণে নিয়োজিত সমপদমর্যাদার কর্মকর্তারাসহ) 'দ্য কোড অব ক্রিমিন্যাল প্রসিডিউর, ১৮৯৮' এর ১২(১) ও ১৭ ধারা অনুযায়ী স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণ করা হলো।
এর মেয়াদ হবে ১৪ মে থেকে ৬০ দিন পর্যন্ত। সারাদেশে তারা এ ক্ষমতা প্রয়োগ করতে পারবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, সেনাবাহিনীর নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তারা 'ফৌজদারী কার্যবিধির, ১৮৯৮' এর ৬৪, ৬৫, ৮৩, ৮৪, ৮৬, ৯৫(২), ১০০, ১০৫, ১০৭, ১০৯, ১১০, ১২৬, ১২৭, ১২৮, ১৩০, ১৩৩ ও ১৪২ ধারার অপরাধগুলো বিবেচনায় নিতে পারবেন।
আরও পড়ুন: বিচারপতি নজরুলকে চেয়ারম্যান করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ গঠন
প্রথমে গত ১৭ সেপ্টেম্বর সেনাবাহিনীর কমিশন্ড অফিসারদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়। পরে ৩০ সেপ্টেম্বর প্রজ্ঞাপন সংশোধন করে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর কমিশন্ড অফিসার (সেনাবাহিনীর ক্যাপ্টেন ও এর ওপরের সমপদমর্যাদার কর্মকর্তা) এ ক্ষমতা দেওয়া হয়। অর্থাৎ শুধু সেনাবাহিনী নয়, বিমান ও নৌবাহিনীর কমিশন্ড অফিসারদেরও নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয়। তখন ৬০ দিনের জন্য এ ক্ষমতা দেওয়া হয়েছিল। সেই মেয়াদ নভেম্বরের মাঝামাঝি শেষ হয়েছিল। পরে সেই ক্ষমতার মেয়াদ তিন দফা বাড়ানো হয়।
কোটা সংস্কার আন্দোলন ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে গত বছরের ১৯ জুলাই কারফিউ জারি করে সেনাবাহিনী মোতায়েন করা হয়। আন্দোলন ঘিরে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে ছাত্র-জনতার ব্যাপক সংঘর্ষ হয়। সাধারণ মানুষের সঙ্গে অনেক পুলিশ সদস্যও হতাহত হন। পুড়িয়ে দেওয়া হয় থানা, লুট করা হয় অস্ত্র। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থানা ছেড়ে কর্মবিরতিতে যায় সারা দেশের পুলিশ।
এ সময় আইন-শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি ঘটে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে সেসময় সেনাবাহিনীকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয়।
৪২৩ দিন আগে
মেট্রোপলিটনের বাইরে বিচারিক ক্ষমতা পেল সেনাবাহিনী
মেট্রোপলিটন এলাকার বাইরে সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দিয়েছে সরকার।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতি প্রুয়ের সই করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ ক্ষমতা দেওয়া হয়।
১৮৯৮ সালের ফৌজদারি কার্যবিধির ১২(১) ধারার বিধান অনুযায়ী বিজ্ঞপ্তি জারির পর থেকে শুরু করে ৬০ দিনের জন্য সেনাবাহিনীর কমিশন্ড অফিসারদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয়েছে।
সংঘটিত অপরাধের ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি ১৮৯৮-এর ৬৪, ৬৫, ৮৩, ৮৪, ৯৫(২), ১০০, ১০৫, ১০৭, ১০৯, ১১০, ১২৬, ১২৭, ১২৮, ১৩০, ১৩৩ এবং ১৪২ ধারা অনুযায়ী সেনাবাহিনীর কর্মকর্তারা তাদের বিচারিক ক্ষমতা প্রয়োগ করতে পারবেন।
তবে ক্ষমতাপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটরা সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেট বা জেলা প্রশাসকের তত্ত্বাবধানে দায়িত্ব পালন করবেন।
আরও পড়ুন: পুলিশ স্বাভাবিক কার্যক্রম শুরু করলে সেনাবাহিনী ব্যারাকে ফেরত যাবে: সেনাপ্রধান
৬৫৬ দিন আগে
চাঁদপুর জেলা কারাগারে কয়েদির মৃত্যু
চাঁদপুর জেলা কারাগারের এক কয়েদির মৃত্যু হয়েছে। শনিবার (১৪ জানুয়ারি) দুপুরে তার লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট।
মৃত মোস্তফা মিস্ত্রি (৪০) জেলার মতলব দক্ষিণ উপজেলার দক্ষিণ ঘোড়াদারি গ্রামের মৃত রহিম আলীর ছেলে।
আরও পড়ুন: বাগেরহাট কারাগারের হাজতির মৃত্যু
এর আগে শুক্রবার (১৩ জানুয়ারি) দিনগত রাত ১২ টার দিকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসারত অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
জানা গেছে, মৃত মোস্তফা মিস্ত্রি মানব পাচার মামলার আসামি। তিনি একমাস ১৯ দিন কারাগারে ছিলেন।
শুক্রবার (১৩ জানুয়ারি) রাতে পেটের পীড়া জনিত (পাতলা পায়খানা) রোগে অসুস্থ হয়ে পড়লে কারাগারের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা চিকিৎসার জন্য তাকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যান। অসুস্থ অবস্থায় তাকে রাত ১১ টা ৪০ মিনিটের সময় হাসপাতালে ভর্তি করা হলে রাত ১২টার দিকে হাসপাতালের দ্বিতীয় তলার পুরুষ ওয়ার্ডে চিকিৎসারত অবস্থায় মৃত্যু হয় তার।
চাঁদপুর জেলা কারাগারের মেডিকেল সহকারি রাসেল আহমেদ জানান, মোস্তফা মিস্ত্রি মানবপাচার মামলার আসামি ছিলেন। তিনি এক মাস ১৯ দিন কারাবরণ অবস্থায় শুক্রবার রাতে পাতলা পায়খানা জনিত রোগে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে ভর্তি করা হয়। পরে তিনি মৃত্যুবরণ করেন।
তিনি আরও বলেন, আগে থেকেই তিনি লিভারের সমস্যা, আলসার ও শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন।
চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রশিদ জানান, পুলিশ হাসপাতাল থেকে লাশ উদ্ধার ও সুরতহাল তৈরি করে।
এছাড়া ময়নাতদন্ত ও আইনী প্রক্রিয়া শেষে শনিবার বিকালে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন: বগুড়ায় কারাগারে হাজতির মৃত্যু
কাশিমপুর কারাগারে হাজতির মৃত্যু
১২৬৮ দিন আগে
লেকমি ক্রিম, ফগস পারফিউমসহ হাজার হাজার নকল প্রসাধনীর সন্ধান
সাতক্ষীরায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দেশি-বিদেশি বিভিন্ন ব্রান্ডের বিপুল পরিমাণ নকল প্রসাধনী সামগ্রীসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
২১১১ দিন আগে
কুষ্টিয়ায় কারখানা থেকে বিপুল পরিমাণে নকল ওষুধ জব্দ
কুষ্টিয়া শহরে এপি লিমিটেড নামে একটি নকল হোমিও ওষুধ প্রস্তুত করাখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণে নকল ওষুধ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।
২২০৯ দিন আগে
স্বাস্থ্যবিধি না মেনে রাজধানীমুখী লঞ্চে উপচে পড়া ভিড়
দুইমাস বন্ধ থাকার পর সরকারের দেয়া স্বাস্থ্যবিধি মেনে লঞ্চে যাত্রী চলাচলের কথা বলা হলেও লকডউন শিথিলের প্রথম দিনেই তা না মানার প্রবণতা দেখা গেছে।
২২২৬ দিন আগে
ডিএনসিসি’র এডিস মশা নিয়ন্ত্রণ অভিযান অব্যাহত
ডেঙ্গু থেকে রাজধানীবাসীকে সুরক্ষা দিতে রবিবার দ্বিতীয় দিনেও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
২২৪০ দিন আগে
বাগেরহাট শহরে কমে এসেছে মানুষের চলাচল
করোনাভাইরাসের সংক্রমণ বাড়ার সাথে সাথে বাগেরহাট শহরে সচেতনতা বৃদ্ধি পাওয়ায় মানুষের চলাচল কমে এসেছে।
২২৭৯ দিন আগে
মানিকগঞ্জে হাট চালু রাখায় ইজারাদারকে জরিমানা
সরকারি নির্দেশ অমান্য করে মানিকগঞ্জের শিবালয়ে সাপ্তাহিক হাট চালু রাখার দায়ে ইজারাদারকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
২২৮৮ দিন আগে