হাটবাজার
মহাসড়কে হাটবাজার, অননুমোদিত যানবাহন অপসারণের নির্দেশ হাইকোর্টের
ঢাকা-গাজীপুর-ময়মনসিংহ মহাসড়ক থেকে সব হাটবাজার, স্থাপনা, ময়লার ভাগাড়, অননুমোদিত যানবাহন অপসারণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। তিন মাসের মধ্যে অপসারণ করে আদালতে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
একইসঙ্গে নাগরিকদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সারা দেশের মহাসড়কে থাকা স্থাপনা, হাটবাজার, ভটভটি, নসিমন-করিমন জাতীয় যানবাহন অপসারণে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন অবৈধ হবে না- তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
আরও পড়ুন: বিকৃত সুরের ‘কারার ঐ লৌহ-কপাট’ গান সব অনলাইন প্লাটফর্ম থেকে অপসারণের নির্দেশ হাইকোর্টের
মঙ্গলবার (১৬ জানুয়ারি) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ নির্দেশ দেন।
সড়ক পরিবহন মন্ত্রণালয়ের সচিব, বিআরটিএ কর্তৃপক্ষ, হাইওয়ে পুলিশের প্রধানকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী এস এম বদরুল ইসলাম।
আরও পড়ুন: শিশু আয়ানের মৃত্যু : পাঁচ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হাইকোর্টের রুল জারি
রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়, সহকারী অ্যাটর্নি জেনারেল সেলিম আজাদ ও আনিচ উল মাওয়া।
এর আগে রবিবার (১৪ জানুয়ারি) নাগরিকদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সারা দেশের সড়ক-মহাসড়ক থাকা অবৈধ স্থাপনা, হাটবাজার, ভটভটি, নসিমন-করিমন জাতীয় যানবাহন অপসারণের নির্দেশনা চেয়ে রিট দায়ের করা হয়।
আইনজীবী এস এম বদরুল ইসলাম এ রিট দায়ের করেন।
আরও পড়ুন: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোটায় ২৮৫ প্রতিবন্ধী প্রার্থীকে নিয়োগের নির্দেশ হাইকোর্টের
৯০৬ দিন আগে
করোনার বিস্তার রোধে ফরিদপুরের হাটবাজার উন্মুক্ত স্থানে স্থানান্তর
করোনাভাইরাসের বিস্তার রোধে ক্রেতারা যাতে সামাজিক দূরত্ব বজায় রাখতে পারে সেজন্য ফরিদপুর জেলার হাটবাজারগুলো দূরবর্তী উন্মুক্ত স্থানে স্থানান্তর করা হয়েছে।
২২৭২ দিন আগে
করোনাভাইরাস: ফরিদপুরে জমজমাট হাটবাজার
করোনাভাইরাস প্রতিরোধে লোকজনকে অপ্রয়োজনে ঘরের বাইরে না আসতে স্থানীয় প্রশাসনের কঠোর নির্দেশনার পরও ফরিদপুরে থেমে নেই হাটবাজারের কর্মকাণ্ড।
২২৮৯ দিন আগে