ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল
মমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু
হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে গত ২৪ ঘন্টায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে এই হাসপাতালে মোট ৩৪ শিশুর মৃত্যু হলো।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবার (১৯ মে) সকাল ৮ টা থেকে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩৪ শিশু ভর্তি হয়েছে। এ নিয়ে সেখানে চিকিৎসাধীন রয়েছে মোট ১০৪টি শিশু। আইসোলেশন ওয়ার্ডে শয্যা সংকট থাকায় রোগীরা হাসপাতালের মেঝেতে ও বারান্দায় স্থান নিয়েছে।
হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডের ফোকালপারসন সহযোগী অধ্যাপক ডা. মোহা. গোলাম মাওলা এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৯ মাস বয়সের আরও এক ছেলে শিশুর মৃত্যু হয়েছে।
তিনি জানান, রবিবার (১৭ মে) ময়মনসিংহের ভালুকা থেকে হামের লক্ষণ নিয়ে ৮ মাস বয়সী এক ছেলে শিশুটিকে হাসপাতালে ভর্তি হয়। তাকে যথাযথ চিকিৎসাসেবা দেওয়া হচ্ছিল। এরই মধ্যে আজ (মঙ্গলবার) সকালে হাম-পরবর্তী নিউমোনিয়া ও শ্বাসপ্রশ্বাসজনিত ব্যর্থতায় শিশুটি মারা যায়।
তিনি বলেন, গত রবিবার থেকে এ পর্যন্ত হামের লক্ষণ নিয়ে মোট ১ হাজার ৪৫২ শিশু ভর্তি হয়েছে। এর মধ্যে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ১ হাজার ৩১৪ শিশু আর মৃত্যু হয়েছে ৩৪ শিশুর। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে আরও ২০ শিশু।
গোলাম মাওলা বলেন, সর্বনিম্ন ৩ মাস থেকে ১০ বছর বয়সী রোগী হাসপাতালে ভর্তি হচ্ছে। তবে হাসপাতালে ৩ মাস থেকে ১ বছর বয়সী শিশুর সংখ্যা বেশি।
এ বিষয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাইনউদ্দিন খান বলেন, ৩টি মেডিকেল টিম গঠন করে হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। সব রোগীদের যথাযথ চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, এই হাসপাতালে লোকবল ও যন্ত্রপাতির অভাবে শিশুদের আইসিইউ এখনও চালু করা সম্ভব হয়নি । তবে বর্তমানে বাবল সিপ্যাপই চালানো হচ্ছে চিকিৎসায়।
৩১ দিন আগে
ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৮
হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ৩ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে এই হাসপাতালে মোট ১৪ শিশুর মৃত্যু হলো। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩৪ শিশু ভর্তি হয়েছে। এখন পর্যন্ত চিকিৎসাধীন রয়েছে মোট ৭৮ শিশু।
রবিবার (১৯ এপ্রিল) সকালে হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডের ফোকালপারসন সহযোগী অধ্যাপক ডা. মোহা. গোলাম মাওলা এই তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, গত ৯ এপ্রিল কিশোরগঞ্জের সদর উপজেলা থেকে হামের লক্ষণ নিয়ে ৩ মাস বয়সী এক ছেলে শিশুকে হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় তাকে যথাযথ চিকিৎসাসেবা দেওয়া হচ্ছিল। এরই মধ্যে গতকাল (শনিবার) দুপুরে হাম-পরবর্তী নিউমোনিয়া ও শ্বাসকষ্টে শিশুটি মারা যায়।
আইসোলেশন ওয়ার্ডের ফোকালপারসন আরও বলেন, গত ১৭ মার্চ থেকে রবিবার সকাল ৯টা পর্যন্ত হামের লক্ষণ নিয়ে মোট ৬১১ শিশু ভর্তি হয়েছে। এর মধ্যে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৫১৯টি শিশু এবং ১৪টি শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে আরও ৭২টি শিশু।
তিনি জানান, সর্বনিম্ন ৩ মাস থেকে ১০ বছর বয়সী রোগী হাসপাতালে ভর্তি আছে। তবে ৬ মাস থেকে ১ বছর বয়সী শিশুর সংখ্যা বেশি।
এ বিষয়ে মমেক হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাইনউদ্দিন খান বলেন, তিনটি মেডিকেল টিম গঠন করে হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। সব রোগীদের যথাযথ চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, এই হাসপাতালে লোকবল ও যন্ত্রপাতির অভাবে এখনও শিশুদের আইসিইউ চালু করা সম্ভব হয়নি। তবে বর্তমানে সংকটাপন্ন অবস্থার শিশুদের জন্য অক্সিজেন সিলিন্ডারের বিকল্প বাবল সিপ্যাপ ব্যবহার করা হচ্ছে।
৬১ দিন আগে
ময়মনসিংহ মেডিকেলে র্যাবের অভিযানে ‘দালাল চক্রের’ ৭ সদস্য আটক
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে অভিযান চালিয়ে দালাল চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সাত সদস্যকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকালে হাসপাতালের জরুরি বিভাগ ও বহির্বিভাগে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকেরা হলেন- জুয়েল মিয়া (২৬), আলাল উদ্দিন (৩২), শামসুল আলম (৪১), বিজয় দাস হরিজন (৪৫), তুষার আহমেদ (২৬), রতন মিয়া (৪৭) ও পাভেল (২৩)। আটক ব্যক্তিরা মহানগরীর বিভিন্ন এলাকার বাসিন্দা।
র্যাব জানায়, র্যাব-১৪ এর উপপরিচালক আনোয়ার হোসেনের নেতৃত্বে একটি দল ছদ্মবেশে মমেক হাসপাতালের বহির্বিভাগে দালালদের কার্যক্রম পর্যবেক্ষণ করেন। পরে রোগীর স্বজনদের কাছ থেকে সেবা দেওয়ার কথা বলে টাকা নেওয়ার সময় দালাল চক্রের সাত সদস্যকে আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক সাতজনের প্রত্যেককে সাতদিন করে কারাদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহফুজুল হক।
আরও পড়ুন: ময়মনসিংহে রেলক্রসিংয়ে আটকা পড়া ট্রাকের সঙ্গে ট্রেনের সংঘর্ষে নিহত ১, আহত ৫
আটকরা সবাই মমেক হাসপাতালসহ বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার এবং অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের দালাল।
র্যাব-১৪ এর উপপরিচালক আনোয়ার হোসেন জানান, সম্প্রতি মমেক হাসপাতালে দালালদের দৌরাত্ম্য বেড়ে যাওয়ার খবর পেয়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। দালালরা সরকারি ওষুধ ও উন্নত পরীক্ষা-নিরীক্ষার নামে টাকা হাতিয়ে নেওয়াসহ নানাভাবে হয়রানি করে আসছিল রোগীদের।
হাসপাতালটির সহকারী পরিচালক মোহাম্মদ মাইনুদ্দিন খান জানান, রোগীদের ভোগান্তি কমাতে ও দালাল চক্রের হাত থেকে হাসপাতালটিকে রক্ষা করতে ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত রাখা হবে।
আরও পড়ুন: ময়মনসিংহে পুকুর থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
ময়মনসিংহে যুবককে কুপিয়ে হত্যা
৯৮০ দিন আগে
ময়মনসিংহে চিকিৎসকদের ধর্মঘট
জামালপুরের শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের ওপর হামলার প্রতিবাদে ও বিচার দাবিতে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) ডাকে ময়মনসিংহে চিকিৎসকদের ধর্মঘট চলছে।
১৯৯৭ দিন আগে
শেরপুরে ওসি-চিকিৎসক করোনায় আক্রান্ত, ২ হাসপাতাল লকডাউন
শেরপুরে একই দিনে ওসি ও চিকিৎসকসহ ছয়জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
২২৫৩ দিন আগে
কোভিড-১৯: শেরপুরে প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তাসহ ১০ জনের নমুনা সংগ্রহ
করোনাভাইরাসের উপসর্গ সন্দেহে পরীক্ষার জন্য শেরপুরে ঝিনাইগাতী উপজেলা প্রাণিসম্পদ বিভাগের এক কর্মকর্তাসহ ১০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।
২২৬৭ দিন আগে