হটস্পট
কোভিডের 'হটস্পট’ হয়ে উঠছে রাজধানী: আশংকা বিশেষজ্ঞদের
একমাস আগে রাজধানী ঢাকায় করোনাভাইরাস অনেকটা নিয়ন্ত্রণে থাকলেও এখন সংক্রমণ ও মৃত্যুতে হটস্পটে পরিণত হচ্ছে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, সীমান্তবর্তী এলাকাগুলোতে করোনার ভারতীয় রূপ ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার পরও সরকার আন্তঃজেলা পরিবহন চলাচল বন্ধ করতে সময় নিয়েছিল। রাজধানীতে জনসংখ্যার ঘনত্ব, মাস্ক পরা এবং স্বাস্থ্য সুরক্ষা সম্পর্কে জনগণের উদাসীনতাও ঢাকায় দ্রুত ভাইরাস ছড়িয়ে পড়ার অন্যতম প্রধান কারণ।
তারা বলছেন, ব্যাপক হারে নমুন পরীক্ষা, সংক্রমিত ব্যক্তিদের কোয়ারেন্টাইন, লকডাউন বাস্তবায়ন এবং হাসপাতালে উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার মাধ্যমেই এই অবস্থা থেকে উত্তরণ সম্ভব।
পরিস্থিতি ভয়াবহ
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ভাইরাসে আক্রান্ত হয়ে গত ১০ দিনে ১ হাজার ৪১২ জন রোগী মারা গেছেন এবং ৮৯ হাজারের বেশি নতুন রোগী শনাক্ত হয়েছে।
গত মঙ্গলবার দেশে ১১ হাজার ৫২৫ জন এবং বুধবার ১১ হাজার ১৬২ জন আক্রান্ত হয়েছে। এর মধ্যে মঙ্গলবার ঢাকা শহরে ৩ হাজার ৭১৫ জন বা ৩২.২৩ শতাংশ এবং বুধবার ৩ হাজার ২৮৫ জন বা ২৯.৪৩ শতাংশ রোগী শনাক্ত হয়েছে। তবে জুনের শুরুতে ঢাকা শহরে কোভিড পজিটিভিটি হার ছিল মাত্র ৩ দশমিক ৪৫ শতাংশ।
ভাইরাস শুধু ঢাকা শহরেই নয়, বিভাগের আওতাধীন জেলাগুলোতেও ছড়িয়ে পড়ছে। মঙ্গলবার ঢাকা বিভাগে ৫ হাজার ৯৭ জন রোগী বা ৩১.০৯ শতাংশ এবং বুধবার ৪ হাজার ৭৩২ জন বা ৪২.৩৯ শতাংশ রোগী শনাক্ত হয়েছে।
এছাড়া, মঙ্গলবার এবং বুধবার সারাদেশে যথাক্রমে ২০১ এবং ১৬৩ জন করোনায় মারা গেছেন। এর মধ্যে মঙ্গলবার ঢাকা বিভাগে ৪৫ জন এবং বুধবার ৫৮ জন মারা যান।
আরও পড়ুন: লিভার রোগ নিয়ন্ত্রণে শরীর চর্চার বিকল্প নেই: বিশেষজ্ঞ
আক্রান্তের সংখ্যা বৃদ্ধির ফলে অনেক জেলা থেকে মুমূর্ষ রোগীরা রাজধানীর কোভিড হাসপাতালে আসছে। রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে কোভিড রোগীদের জন্য ২৭৫টি সাধারণ এবং ১০টি আইসিইউ শয্যা রয়েছে। তবে বুধবার ৩০০ জনেরও বেশি রোগী হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এবং কোনো আইসিইউ শয্যা খালি ছিল না।
বুধবার রাজধানীর ১৪টি সরকারি হাসপাতালের মধ্যে ১১টিতে কোনো আইসিইউ শয্যা খালি ছিল না। এছাড়া রাজধানীর অন্যান্য সব কোভিড-ডেডিকেটেড সরকারি হাসপাতালে রোগীগের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ।
১৯১৪ দিন আগে
গত ২৪ ঘণ্টায় আটজনসহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৬৯
সারা দেশে চলমান বন্যায় শুক্রবার পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও আটজনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এ নিয়ে বন্যায় নিহতে সংখ্যা বেড়ে দাঁড়াল ১৬৯ জন।
২২৫০ দিন আগে
কুমিল্লায় ২৪ ঘণ্টায় করোনায় ও উপসর্গ নিয়ে ৯ জনের মৃত্যু
করোনাভাইরাসের ‘হটস্পট’ কুমিল্লায় সংক্রমণের সংখ্যা বৃদ্ধির সাথে সাথে মৃতের সংখ্যাও বাড়ছে।
২২৭৯ দিন আগে
করোনার হটস্পট নারায়ণগঞ্জ ভাসছে নোংরা পানিতে
তিন মাস ধরে করোনাভাইরাসের হটস্পট হিসেবে পরিচিতি পাওয়া নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) ও সদর উপজেলা এখন নোংরা পানিতে ভাসছে।
২২৯৯ দিন আগে
রাস্তা-ঘাটে মানুষের ভিড় করোনার হটস্পট নারায়ণগঞ্জে
সারাদেশের সাথে পাল্লা দিয়ে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই যাচ্ছে করোনা হটস্পট নারায়ণগঞ্জে।
২৩১৭ দিন আগে
অসচেতনতাই গাজীপুরে করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি বাড়াচ্ছে
গাজীপুরে অসচেতনতা ও বিশেষ করে হাট বাজার ও অলিগলিতে সামাজিক দূরত্বের নিয়ম নীতি না মানার কারণে করোনাভাইরাস সংক্রমণের হার বেড়ে যাচ্ছে বলে মনে করছেন সাধারণ মানুষ।
২৩৫৭ দিন আগে
করোনার ‘হটস্পট’ সাতকানিয়া উপজেলা লকডাউন
করোনাভাইরাস রোধে বুধবার সন্ধ্যা থেকে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় অনির্দিষ্টকালের জন্য লকডাউন ঘোষণা করা হয়েছে।
২৩৬৪ দিন আগে
বুধবার থেকে নারায়ণগঞ্জ পুরোপুরি ‘লকডাউন’
করোনাভাইরাস সংক্রমণে দেশের সবচেয়ে বেশি আক্রান্ত জেলা নারায়ণগঞ্জকে ঝুঁকিপূর্ণ (হটস্পট) হিসেবে শনাক্ত করেছে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। করোনার ক্রমবর্ধমান সংক্রমণের হার নিয়ন্ত্রণে পুরো নারায়ণগঞ্জ জেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে।
২৩৭১ দিন আগে