ধর্ষণচেষ্টা
পাবনায় ধর্ষণচেষ্টার অভিযোগে যুবদল নেতা গ্রেপ্তার
পাবনার আতাইকুলায় এক স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবদল নেতা আবুল কাশেমকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দল থেকেও তাকে বহিষ্কার করা হয়েছে।
সোমবার (১৫ জুন) ভোরে সিরাজগঞ্জের শাহজাদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে আতাইকুলা থানা পুলিশ।
গ্রেপ্তার আবুল কাশেম পাবনার আতাইকুলা থানার আড়িয়াডাঙ্গী গ্রামের বাসিন্দা। তিনি আতাইকুলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড যুবদলের জ্যেষ্ঠ সহ-সভাপতি ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় আমরা গতকাল সারা রাত অভিযান চালিয়েছি। ভোরে সিরাজগঞ্জের শাহজাদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছি। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এর আগে, গত ১১ জুন স্কুল থেকে বাড়ি ফেরার পথে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ওঠে আবুল কাশেমের বিরুদ্ধে। ওই ঘটনার পরদিন শিক্ষার্থীর মা বাদী হয়ে আতাইকুলা থানায় মামলা করেন।
এ ঘটনার প্রতিবাদে ও আসামিকে গ্রেপ্তারের দাবিতে গতকাল (রবিবার) অভিযুক্তের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন স্থানীয়রা।
এদিকে, রবিবার রাতে ইউনিয়ন যুবদলের সভাপতি একতাশামুল হক রাজিব ও সাধারণ সম্পাদক বিল্লাল সরদারের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আবুল কাশেমকে দলীয় সকল পদ থেকে বহিষ্কার করা হয়। একই সঙ্গে তার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়।
৮ দিন আগে
দিনাজপুরে লিচুর লোভ দেখিয়ে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ
দিনাজপুরের বোচাগঞ্জে লিচু দেওয়ার প্রলোভন দেখিয়ে ৯ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে রহিম ঋশি (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (৩১ মে) রবিবার সকালে দিনাজপুরের বোচাগঞ্জে আটগাঁও ইউনিয়নের ছোট মালগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শিশুটি তৃতীয় শ্রেণির ছাত্রী।
স্থানীয়দের দাবি, আজ (রবিবার) জনি মাস্টারের বাগানে সকালে লিচু কুড়াতে গিয়েছিল ভুক্তভোগী শিশু। রহিম ঋশি ওই লিচু বাগানের পাহারাদার। এ সময় তার হাতে কিছু লিচু তুলে দিয়ে তাকে পাশ্ববর্তী ভূট্টাখেতে নিয়ে যান রহিম। এ সময় তাকে ধর্ষণ করতে গেলে শিশুটির চিৎকার করে ওঠে। তার চিৎকার শুনতে পেয়ে ছুটে যান স্থানীয়রা। এরপর রহিমকে আটক করে পুলিশে সোপর্দ করেন তারা।
বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান মিজান জানান, ঘটনার বিষয়ে শিশুটির মা বাদী হয়ে থানায় রহিম ঋশিকে আসামি করে একটি মামলা করেছেন। অভিযুক্তকে আদালতে পাঠানো হয়েছে।
২৩ দিন আগে
জাবি শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা: অভিযুক্তকে ধরতে পুরস্কার ঘোষণা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) এক শিক্ষার্থীকে হামলা ও ধর্ষণচেষ্টার ঘটনায় সিসিটিভি ফুটেজে দেখা যাওয়া ব্যক্তির পরিচয় শনাক্তে মাঠে কাজ করছে পুলিশ। ওই ব্যক্তির সন্ধান দিতে পারলে নির্ভরযোগ্য তথ্যদাতাকে পুরস্কৃত করার ঘোষণা দিয়েছে পুলিশ।
শনিবার (১৬ মে) পুলিশ সদরদপ্তরের পক্ষ থেকে পাঠানো এক জরুরি জনসচেতনতামূলক বার্তায় এ তথ্য জানানো হয়।
সিসিটিভি ফুটেজে দেখা ওই যুবকের ছবি প্রকাশ করে ডিএমপির বার্তায় বলা হয়, কেউ যদি ওই ব্যক্তির পরিচয়, অবস্থান বা সংশ্লিষ্ট কোনো তথ্য জানেন, তাহলে অনুগ্রহ করে ০১৩২০-০৮৯৩০৫ নম্বরে তথ্য দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করুন।
তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে জানিয়ে বার্তায় নির্ভরযোগ্য তথ্যদাতাকে পুরস্কৃত করা হবে বলে ঘোষণা দেওয়া হয়।
গত ১২ মে রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষার্থীকে সড়ক থেকে টেনেহিঁচড়ে ঝোপে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ ওঠে। ওই দিন রাত ১১টার দিকে ক্যাম্পাসের ভেতরে একটি সড়কে এ ঘটনা ঘটে। পরে ভুক্তভোগী শিক্ষার্থীকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়।
ওই ঘটনার পরদিন দুপুরে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার ডেপুটি রেজিস্ট্রার মো. জেফরুল হাসান চৌধুরী বাদী হয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে অজ্ঞাতনামা একজনের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা করেছেন। এছাড়া, সাধারণ শিক্ষার্থীসহ বিভিন্ন ছাত্রসংগঠনের পক্ষ থেকে বিক্ষোভসহ নানা কর্মসূচি পালন করা হচ্ছে।
আসামিকে গ্রেপ্তারে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছিলেন শিক্ষার্থীরা। এই সময়ের মধ্যে আসামি গ্রেপ্তার না হওয়ায় প্রক্টরের পদত্যাগের দাবিতে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভও করেন তারা।
৩৮ দিন আগে
স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টা মামলায় মাদ্রাসা শিক্ষক কারাগারে
কুষ্টিয়ার কুমারখালীতে অষ্টম শ্রেণির এক ছাত্রীকে (১৪) কক্ষে ডেকে ধর্ষণচেষ্টা মামলার আসামি এক মাদ্রাসা শিক্ষককে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
শুক্রবার (২৭ জুন) সকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।
অভিযুক্ত শিক্ষকের নাম মো. আব্দুল করিম (৩০)। তিনি উপজেলার নন্দলালপুর ইউনিয়নের দড়ি কোমরপুর দারুস সুন্নাহ সালাফিয়া মাদ্রাসার শিক্ষক। আব্দুল করিম সাতক্ষীরার শ্যামনগর থানার পাতাখালি গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৬ জুন দুপুর আড়াইটার দিকে কুমারখালী আলাউদ্দিন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে ভুক্তভোগী ওই শিক্ষার্থী ও তার ছোট ভাই (৭) মাদ্রাসার সামনের সড়কে বৃষ্টির পানিতে গোসল করছিল। এ সময় মাদ্রাসার এক ছাত্রের (১১) মাধ্যমে মেয়েটিকে মাদ্রাসার দ্বিতীয় তলায় অবস্থিত শিক্ষকের কক্ষে ডেকে নেন ওই শিক্ষক। এরপর তিনি কক্ষের দরজা বন্ধ করে মেয়েটিকে জোরপূর্বক জড়িয়ে ধরে তার শরীরের আপত্তিকর স্থান স্পর্শ করেন, ভুক্তভোগীর পায়জামা খোলারও চেষ্টা করেন। এ সময় তাকে ধাক্কা দিয়ে দৌড়ে পালিয়ে যায় মেয়েটি।
পরে তার স্বজন ও স্থানীয়রা এসে ওই শিক্ষককে আটকে রেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ এসে তাকে আটক করে।
এরপর ঘটনার দিন রাতেই ভুক্তোভোগী শিক্ষার্থী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ চেষ্টার মামলা করে। মামলায় আটক শিক্ষককে গ্রেপ্তার দেখিয়ে আজ (শুক্রবার) সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
এ বিষয়ে ভুক্তভোগী বলে, ‘মাদ্রাসার সামনের সড়কে বৃষ্টির পানিতে গোসল করছিলাম। সে সময় হুজুর এক ছাত্রের মাধ্যমে তার কক্ষে নিয়ে যেয়ে আমাকে ধর্ষণের চেষ্টা করেন। আমি তার উপযুক্ত শাস্তির জন্য থানায় মামলা করেছি।’
কুমারখালী থানার পরিদর্শক (তদন্ত) আমিরুল ইসলাম মাদ্রাসা শিক্ষক আব্দুল করিমকে কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন।
৩৬১ দিন আগে
নাতনিকে ধর্ষণচেষ্টার প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা
মানিকগঞ্জের সিংগাইরে তৃতীয় শ্রেণির পড়ুয়া একটি শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা করার জেরে তার নানা আলী আজগরকে কুপিয়ে হত্যা করেছে আল আমিন নামে এক যুবক। মঙ্গলবার (২৯ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার জয়মন্টপ ইউনিয়নের রায়দক্ষিণ এলাকায় এ ঘটনা ঘটে। হত্যাকাণ্ডের শিকার আলী আজগর (৬০) রায়দক্ষিণ এলাকার মৃত. আব্দুর রশিদ খানের ছেলে। অভিযুক্ত আল আমিন (৩৮) একই গ্রামের মৃত কালু প্রামাণিকের ছেলে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, আল আমিন দীর্ঘদিন ধরে ওই শিশুকে উত্ত্যক্ত করত। সোমবার (২৮ এপ্রিল) স্কুল থেকে ফেরার পথে তাকে ধর্ষণচেষ্টা করেন। এরপর ওই শিশু পালিয়ে বাড়ি ফিরে পরিবারকে জানালে তারা থানায় অভিযোগ করেন।
আরও পড়ুন: নেত্রকোণায় ধর্ষণচেষ্টায় প্রেমিকের বন্ধুকে ব্লেড দিয়ে আঘাত তরুণীর
মৃত আলী আজগরের ভাতিজা আবুল কালাম বলেন, ‘পুলিশ তদন্ত করতে এসেছিল। কিন্ত এতে ক্ষিপ্ত হয়ে মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে আলী আজগরকে কুপিয়ে ধান ক্ষেতে ফেলে রাখে আল আমিন। এ সময় আল আমিনের সঙ্গে আরও বেশ কয়েকজন সহযোগী ছিল। খবর পেয়ে আলী আজগরের দুই ছেলে লিয়াকত ও সায়েম এগিয়ে গেলে তাদেরও মারধর করে আল আমিন ও তার সহযোগীরা।’ তিনি জানান, গুরুতর আহত অবস্থায় আলী আজগরকে উদ্ধার করে প্রথমে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে সেখান থেকে সাভারের এনাম মেডিকেল কজেল হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জে.ও.এম. তৌফিক জানান, শিশুটির মা উত্ত্যক্ত করার কথা উল্লেখ করে অভিযোগ দেওয়ার পর মঙ্গলবার দুপুরে মামলা করা হয়েছে। তিনি বলেন, ‘মামলা রুজুর পরই সেখানে পুলিশ পাঠানো হয়েছিল। কিন্ত পুলিশে আসামীকে পায়নি। আমরা আসামিকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রেখেছি।’
৪১৯ দিন আগে
নেত্রকোণায় ধর্ষণচেষ্টায় প্রেমিকের বন্ধুকে ব্লেড দিয়ে আঘাত তরুণীর
নেত্রকোণার পূর্বধলায় ধর্ষণচেষ্টার সময় প্রেমিকের বন্ধুর পুরুষাঙ্গ ব্লেড দিয়ে কেটে দিয়েছেন এক তরুণী। সোমবার (৭ এপ্রিল) বিকালে উপজেলার রাজধলা বিলের পশ্চিম পাশে এ ঘটনা ঘটে।
ধর্ষণচেষ্টাকারী আহত যুবকের নাম পারভেজ (২৫)। তিনি উপজেলা সদর ইউনিয়নের তারাকান্দা গ্রামের মান্নাফ মিয়ার ছেলে।
আর যৌন নিপীড়নের শিকার তরুণী একই উপজেলার বিশকাকুনী ইউনিয়নের বিষমপুর গ্রামের বাসিন্দা। তিনি উপজেলার স্থানীয় একটি ডিগ্রি কলেজের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী।
স্থানীয়দের হাতে আটক ওই তরুণীর দাবি, জনৈক জাহিদ নামের এক যুবকের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। প্রেমিকের সঙ্গে দেখা করতে সে বিকাল ৪টার দিকে উপজেলা রাজধলা বিলপাড়ে আসে। এসময় প্রেমিক জাহিদ ফোনে তার বন্ধু পারভেজকে সেখানে ডেকে আনেন। পরে তারা দুজন মিলে তাকে বিলের পশ্চিম পাশে একটি বাগানের পরিত্যক্ত ঘরে নিয়ে জোরপূর্ব ধর্ষণের চেষ্টা চালায়। এসময় ওই তরুণীর ব্যাগে থাকা একটি ব্লেড দিয়ে পারভেজের পুরুষাঙ্গে আঘাত করে। এতে পারভেজের পুরুষাঙ্গের অর্ধেক কেটে যায়। পরে তার চিৎকারে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।
স্থানীয় লোকজন ওই তরুণীকে আটক করলেও পরে ছেড়ে দেয়।
আরও পড়ুন: যশোরে ফের শিশু ‘ধর্ষণের চেষ্টা’, পুলিশি হেফাজতেও অভিযুক্তের ওপর চড়াও স্থানীয়রা
পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, যুবকের পুরুষাঙ্গের প্রায় অর্ধেক কেটে গেছে। তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল আলমের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি এই বিষয়ে কিছু জানেন না বলে জানান। তবে এই বিষয়ে কোনো অভিযোগ পেলে আইগত ব্যবস্থা করা হবে বলেও জানান ওসি।
৪৪২ দিন আগে
তিন মাসের শিশুকে জিম্মি করে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শিশু মাসের সন্তানকে জিম্মি করে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী দাবি করা ওই নারীর স্বামী।
বুধবার (১২ মার্চ) সন্ধ্যায় উপজেলার জালকুড়ি উত্তরপাড়া পানি ট্যাংক এলাকায় ঘটনাটি ঘটে বলে জানিয়েছে ওই নারীর পরিবারের সদস্যরা। এরপর গতরাতে (বৃহস্পতিবার) তার স্বামী সিদ্ধিরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দেন।
অভিযুক্ত ব্যক্তিরা হলেন— জালকুড়ি উত্তরপাড়া এলাকার বাসিন্দা আরিফ (৩২), ডালিম (৩৫) ও তাদের সহযোগী হিসেবে দেওয়া হয়েছে বেলাল (৩৫) নামের এক ব্যক্তির নাম।
অভিযোগ সূত্রে জানা গেছে, ভুক্তভোগীরা যে বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছেন, অভিযুক্ত আরিফ ও ডালিমও একই বাসার ভাড়াটিয়া। উভয়পক্ষ এক বাড়িতে থাকার সুবাদে অভিযুক্তদের সঙ্গে বাদীর পরিচয় রয়েছে।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে বাকপ্রতিবন্ধী শিশু ধর্ষণ, ৩ আসামি কারাগারে
বুধবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে আরিফ ইফতার সামগ্রী দিতে বাদীর ঘরের দরজায় টোকা দেন। সে সময় তার স্ত্রী দরজা খুলে ইফতার সামগ্রী নিয়ে দরজা লাগিয়ে দেন। ইফতারের পর ফের দরজায় টোকা পড়লে ওই গৃহবধূ আবারও দরজা খোলেন এবং ভুক্তভোগীর তিন মাসের সন্তানকে কোলে নেওয়ার বাহানায় ঘরে ঢুকে দ্রুত দরজা বন্ধ করে দেন আরিফ। এ সময় ফাঁকা ঘরে ওই নারীকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা চালান তিনি। পরে গৃহবধূ চিৎকার দিতে শুরু করলে অভিযুক্ত শিশুটিকে ছিনিয়ে নিয়ে তার ঘরে চলে যান। এরপর সন্তানকে সুস্থ ফেরত পেতে হলে ওই গৃহবধূকে তার সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়াতে হবে বলে জানান।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, এ ঘটনায় আতঙ্কিত হয়ে তিনি তার স্বামীকে ফোন করে ঘটনাটি জানান। পরে তার স্বামী দ্রুত এক সহকর্মীকে নিয়ে বাসায় আসেন এবং অভিযুক্ত আরিফের ঘর থেকে শিশুটিকে উদ্ধার করেন। এরপর অভিযুক্ত আরিফ, ডালিম ও বেলালসহ আরও ১০-১২ জন তাদের ফোন করে ডেকে নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ না করতে নানা ধরনের হুমকি দেন।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম লিখিত অভিযোগ পেয়েছেন বলে জানান।
তিনি বলেন, ‘আমরা বিষয়টি তদন্ত করে দেখছি। এ বিষয়ে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।’
৪৬৬ দিন আগে
ময়মনসিংহে চলন্ত বাসে ধর্ষণচেষ্টা: রাস্তায় লাফিয়ে পড়া সেই নারী পোশাককর্মীর মৃত্যু
ময়মনসিংহের ভালুকায় নিজের সম্ভ্রম রক্ষা করতে চলন্ত বাস থেকে লাফিয়ে পড়া সেই নারী পোশাককর্মী মারা গেছেন। রবিবার (১৮ জুন) দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত শামছুন্নাহার (৩৮) কিশোরগঞ্জের করিমগঞ্জের জয়কা গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের মেয়ে এবং দুই সন্তানের জননী।
জানা যায়, স্বামীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর শামছুন্নাহার জেরার ভালুকা উপজেলার মল্লিকবাড়ি নয়নপুর এলাকায় বাসা ভাড়া করে থাকতেন এবং গাজীপুরের শ্রীপুর উপজেলার রিদিশা গার্মেন্টেসে চাকরি করতেন।
শুক্রবার (১৬ জুন) রাত সাড়ে ১০টার দিকে শামছুন্নাহার কাজ শেষে একটি মিনিবাসে করে ভালুকায় ফিরছিলেন। বাসটি ভালুকার স্কয়ার মাস্টারবাড়ি বাসস্ট্যান্ডে আসার পর বাসের অন্য যাত্রীরা নেমে যায়।
আরও পড়ুন: গাজীপুরে সড়ক দুর্ঘটনায় পোশাককর্মী নিহত, আটক ১
এই সুযোগে বাসের চালক রাকিব মিয়া তার দুই সহকারীসহ শামছুন্নাহারকে ধর্ষণের চেষ্টা করেন। সম্ভ্রম বাঁচাতে শামছুন্নাহার চলন্ত বাস থেকে লাফ দেন। এতে তিনি মাথায় আঘাত পেয়ে তিনি গুরুতর আহত হন।
খবর পেয়ে পুলিশ আহত নারীকে উদ্ধার করে ভালুকা হাসপাতালে চিকিৎসা দেওয়ার পর তার জ্ঞান না ফেরায় রাত ২টার সময় আশঙ্কাজনক অবস্থায় মমেক হাসপাতালে পাঠানো হয়।
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের উপ-পরিচালক ডা. জাকিউল ইসলাম তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক কামাল হোসেন বলেন, শামছুন্নাহারের মাথার আঘাত খুব গুরুতর ছিল। শনিবার দুপুরে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে আইসিইউ এ স্থানান্তর করা হয়। মূলত অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।
এ বিষয়ে ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, ঘটনার পর অভিযান চালিয়ে বাসটি জব্দ করা হয়েছে এবং বাসের চালক রাকিব মিয়া (২১), বাসের হেলপার আরিফ মিয়া (২০) এবং সুপারভাইজার আনন্দ দাসকে (১৯) গ্রেপ্তার করা হয়।
তিনি বলেন, তাদের বিরুদ্ধে ভালুকা মডেল থানায় ধর্ষণচেষ্টার মামলা হয়েছে। পরে শনিবার বিকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, নিহতের লাশ মমেক হাসপাতালে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন: সাভারে বাসচাপায় পোশাককর্মী নিহত, তরুণীর লাশ উদ্ধার
৩ জেলায় সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহত, ১৬ জন আহত
১১০১ দিন আগে
নাটোরে ধর্ষণচেষ্টা মামলায় বৃদ্ধের ১০ বছরের কারাদণ্ড
নাটোরের সিংড়ায় ধর্ষণচেষ্টা মামলায় এক ব্যক্তিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা দিয়েছেন আদালত।
সোমবার দুপুরে নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম আসামির অনুপস্থিতিতে এ রায় দেন।
আসামি আব্দুল আজিজ (৫৮) ওই উপজেলার সোয়াইর গ্রামের ইয়াজ উদ্দিনের ছেলে। রায় ঘোষণাকালে আসামি আজিজ পলাতক ছিলেন।
আরও পড়ুন: লক্ষ্মীপুরে স্বামী হত্যার ঘটনায় স্ত্রীর ১০ বছরের কারাদণ্ড
আদালতের বিশেষ পিপি আনিসুর রহমান জানান,২০১৮ সালে ১৩ মার্চ সিংড়া উপজেলার সোয়াইর গ্রামের স্বামী পরিত্যক্তা ওই ভুক্তভোগীর ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টা করে প্রতিবেশি ইয়াজ উদ্দিনের ছেলে আব্দুল আজিজ। সে সময় ভুক্তভোগীর চিৎকারে লোকজন ছুটে আসলে আজিজ ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী থানায় এজাহার দায়ের করতে গেলে এজাহার নেয়নি পুলিশ। পরে ওই মাসেরই ১৮ তারিখে ভূক্তভূগী তিনজনের নাম উল্লেখ করে নারী ও শিশু নির্যাতন দমন আদালতে মামলা দায়ের করেন ভুক্তভোগী।
এ মামলায় প্রয়োজনীয় সাক্ষ্য প্রমাণ শেষে আজিজকে দশ বছরের সশ্রম কারাদণ্ড দেন এবং অন্য আসামিদের বেকসুর খালাস দেন।
আরও পড়ুন: দোষ স্বীকার করায় কাজী মোহাম্মদ ইব্রাহিমকে কারাদণ্ড
ঢাবি শিক্ষার্থী খুনের মামলায় ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড
১২৪৭ দিন আগে
চট্টগ্রামে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১
চট্টগ্রাম মহানগরীতে ৫ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ওসমান গণি (৫০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পাঁচলাইশ থানা পুলিশ। মঙ্গলবার সকালে নগরীর চান্দগাঁও ধানাধীন বহদ্দারজাট বারইপাড়া এলাকা তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, শিশুটির মা লুৎফুন্নাহার গত ২৩ জুলাই পাঁচলাইশ থানায় তার মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে লিখিত অভিযোগ দায়ের করেন। পাঁচলাইশ থানার নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের হয়। মামলাটি হওয়ার পর থেকে আসামি ওসমান গণি পলাতক ছিল।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিম উদ্দিন মজুমদার বলেন, পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ওসমান গণি নামের ৫০ বছরের বৃদ্ধকে গ্রেপ্তার করা হয়েছে। দুপুরে তাকে আদালতে তোলা হয়েছে।
আরও পড়ুন: সিংগাইরে শিশুধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১
সাভারে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার
১৪০৭ দিন আগে