জাতীয় ঐক্য
অধিকার হরণ ও পরাধীনতা ঠেকাতে জাতীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর
দেশের মানুষের অধিকার কেড়ে নেওয়া কিংবা বাংলাদেশকে আবারও পরাধীন রাষ্ট্রে পরিণত করার সুযোগ কাউকে না দিতে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
তিনি বলেন, ‘ভবিষ্যতে আর কেউ যাতে দেশ ও জনগণের অধিকার হরণ করতে না পারে, দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে, এটিই হোক আমাদের এবারের ৭ নভেম্বরের প্রধান অঙ্গীকার।’
এই অঙ্গীকার বাস্তবায়নে জাতীয় ঐক্য প্রয়োজন বলেও জানান তিনি।
শনিবার (৭ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীর বনানীতে আর্মি স্টেডিয়ামে আয়োজিত বিশেষ প্রদর্শনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
তিনি সিপাহি-জনতার ৭ নভেম্বরের বিপ্লবকে জাতীয় ঐক্যের বাতিঘর হিসেবে উল্লেখ করেন।
তারেক রহমান বলেন, বাংলাদেশের আর্থসামাজিক, ভৌগোলিক ও রাজনৈতিক বাস্তবতা বিবেচনায় নিয়ে জাতীয় ঐক্য বজায় রাখতে সিপাহি-জনতার ৭ নভেম্বরের বিপ্লবের চেতনা ধারণ করতে হবে।
তিনি আরও বলেন, দেশের ইতিহাসের প্রতিটি গুরুত্বপূর্ণ বাঁকে তরুণসমাজ প্রমাণ করেছে, বাংলাদেশের স্বার্থের প্রশ্নে তারা কখনও আপস করেনি।
১৯৭১ সালের মুক্তিযুদ্ধ, ১৯৭৫ সালের ৭ নভেম্বরের বিপ্লব, ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলন ও ২০২৪ সালের গণঅভ্যুত্থানের কথা উল্লেখ করে তিনি বলেন, প্রতিটি সময়েই তরুণ প্রজন্ম দেশের স্বার্থে দাঁড়িয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতা অর্জন ঐতিহাসিক গৌরবের বিষয়। তবে এর মর্যাদা রক্ষা করা এবং স্বাধীনতাকে অর্থবহ করে তোলা প্রতিটি প্রজন্মের দায়িত্ব, বিশেষ করে তরুণ প্রজন্মের।
তিনি আরও বলেন, ‘তরুণ প্রজন্মের দায়িত্ব হলো স্বাধীনতার মূল মন্ত্রকে ধারণ করে নিরাপদ, সমৃদ্ধ, মানবিক ও মর্যাদাপূর্ণ বাংলাদেশ গড়তে আত্মনিয়োগ করা।’
তরুণদের পূর্ণ সম্ভাবনা বিকাশের উপযোগী পরিবেশ নিশ্চিত করা অভিভাবকদের দায়িত্ব বলেও উল্লেখ করেন তিনি।
দেশের সমৃদ্ধ ভবিষ্যৎ গড়তে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান তিনি।
১৭ দিন আগে
জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান মির্জা ফখরুলের
এখনই সময় এসেছে ফ্যাসিবাদী আওয়ামী লীগকে বিদায় জানানোর বলে মন্তব্য করছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময়ে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘বাংলাদেশের ১৮ কোটি মানুষ আওয়ামী লীগকে চায় না।’
শনিবার (১০ মে) বিকেলে চট্টগ্রামের পলোগ্রাউন্ড ময়দানে চট্টগ্রাম ও কুমিল্লা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে আয়োজিত তারুণ্যের মহাসমাবেশে তিনি এমন কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘একদিকে আমরা এখানে সমাবেশ করছি, আরেক দিকে ঢাকায় সমাবেশ হচ্ছে নিউ মার্কেটে। দাবি একটাই—আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। দেশে তারা বাকশাল কায়েম করেছে।’
‘অথচ বহুদলীয় গণতন্ত্রের ভিত্তি দিয়েছিলেন জিয়াউর রহমান, সংবাদপত্রের স্বাধীনতা ফিরিয়েছিলেন তিনিই। আর গার্মেন্টস শিল্পের ভিতও তার হাতে গড়া। কেয়ারটেকার সরকার ব্যবস্থা এনেছিলেন খালেদা জিয়া। আজ যারা বিদেশ থেকে এসে বড় বড় কথা বলেন, তারা যেন এই ইতিহাস ভুলিয়ে দিতে না পারেন,’ যোগ করেন তিনি।
আরও পড়ুন: দলীয় নেতাকর্মীদের কেউ অন্যায় করলে পুলিশে দিতে বললেন মির্জা ফখরুল
তরুণদের উদ্দেশ্যে বিএনপির মহাসচিব বলেন, ‘তোমরা চাকরি চাও, ব্যবসা চাও, শান্তিপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠান চাও— এসব কিছুই তখনই সম্ভব, যখন দেশে প্রকৃত গণতন্ত্র থাকবে। আজকের সমাবেশের আহ্বান, তরুণরা জেগে উঠো— ষড়যন্ত্র রুখে দাঁড়াও, অধিকার ছিনিয়ে আনো।’
‘এক-দুজন নয়, ফ্যাসিস্ট শেখ হাসিনার অত্যাচারে লাখ লাখ মানুষ নির্যাতিত হয়েছেন। হাজার হাজার মানুষ জীবন দিয়েছেন। ১৫ বছর সে গোটা জাতির ওপর নির্যাতন চালিয়েছে। ৬০ লাখ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে। ২০ হাজারের মতো মানুষকে হত্যা করেছে। এক হাজার ৭০০ এর বেশি মানুষকে গুম করেছে।’
তিনি বলেন, ‘খালেদা জিয়াকে ছয় বছর কারাগারে অন্যায়ভাবে আটকে রেখেছিল। আমাদের নেতা তারেক রহমান, যার দিকে বাংলাদেশ তাকিয়ে রয়েছে, তিনি এখনো দেশে ফিরতে পারেননি। এই অবস্থার অবসান হয়েছে শুধু আমাদের তরুণ ভাইদের জন্য।’
তারেক রহমান প্রসঙ্গে তিনি বলেন, ‘তিনি আধুনিক বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেন। দেশের স্বার্থের সঙ্গে আপস করবেন না। তিনি বলেছেন, ফয়সালা হবে রাজপথে— আজ সেটাই বাস্তব।’
তিনি আরও বলেন, ‘যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের প্রচেষ্টায় প্রলোগ্রাউন্ড মাঠে আজ অভাবনীয় এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রামকে আমরা সবাই বিশেষ চোখে দেখি, কারণ আপনাদের এই শহর থেকেই স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন জিয়াউর রহমান।’
৫৬৩ দিন আগে
করোনাভাইরাস মোকাবিলায় জাতীয় ঐক্য চান বিরোধী নেতারা
সরকারকে করোনাভাইরাস মহামারি ঠেকাতে একে জাতীয় বিপর্যয় হিসেবে ঘোষণা এবং একে মোকাবিলায় সমন্বিত পদক্ষেপ নেয়ার জন্য সোমবার এক আলোচনা সভায় দাবি জানিয়েছেন রাজনৈতিক নেতারা।
২৪১৬ দিন আগে